এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি - ৭

    aka
    নাটক | ২২ আগস্ট ২০১১ | ২৪৪৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২২ আগস্ট ২০১১ ২১:১৩491673
  • অ্যাবসলউটলি ভুল

    আমি একাধিক পোস্টে জানিয়েছি আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে খসড়া লেখাটা কিছু করে দেখানোর জন্য। কেউ ব্যক্তিগত উদ্দেশ্য সিদ্ধির জন্য খসড়া লিখেছে একথা বলেছি দেখাতে পারো কি?

    কিন্তু দেখার, ভাবার অন্য একটা পার্সপেক্টিভ আছে। সেটাই করার চেষ্টা করছিলাম। কিন্তু সেটা যদি শেষে এই ব্যক্তিগত তুমি আমিতে দাঁড়ায় তাহলে আমি সত্যিই এরমধ্যে নেই।
  • Tim | ২২ আগস্ট ২০১১ ২১:১৩491662
  • সত্যি কথা বলতে কি আকাদার কথা বুঝতেও তেমন অসুবিধে হচ্ছেনা আমার। যদি ঠিক বুঝে থাকি, তাহলে আকাদা বলতে চাইছে পাতি পাবলিক একটা খসড়া বানালো (এবং চেষ্টা করলো তার ট্যাক্সের টাকা অপটিমাইজ করতে)। যেহেতু পাতি পাবলিক চিরকাল গাঁটের টাকা গচ্চা যেতেই দেখেছে, তাই সে এনশিওর করতে চাইবে যে টাকাটা অপচয় না হয়। মনে রাখতে হবে, যে একটা কাজ ভালো হলেও সেটা প্রায়োরিটির দিক থেকে তেমন ইম্পর্টেন্ট না হলে সেটাও টাকার অপচয়।
    এবার সেটা চাইতে গেলেই নানান আনসার্টেন ফ্যাক্টরের কথা বলা হচ্ছে। এবার আকাদা যখনই বলছে যে তক্কোটা এখনও অমীমাংসিত, তখনই এমন একটা ভাব করা হচ্ছে যেন আকাদার মূল উদ্দেশ্য প:বঙ্গের উন্নতি যেনতেনপ্রকারে থমকে দেওয়া। এটা সম্পূর্ণ আমার মনে হওয়া। কোটি কোটি পোস্টের তক্কো একবার করেই পড়েছি, সব মনেও নেই।
  • dukhe | ২২ আগস্ট ২০১১ ২১:১৮491684
  • তাহলে কি অপচয় আটকাতে 'নজরদারি বাড়ানো'র রাস্তাকেই আকা অপচয় ভাবছেন ? এই যে শুনলাম টপ ডাউন। আবার ঘেঁটে গেল। ধুস।
  • Tim | ২২ আগস্ট ২০১১ ২১:২০491695
  • এই তর্ক বহুক্ষণ আগেই ব্যক্তিগত তুমি-আমিতে চলে গেছে। অবশ্য এ আর নতুন কথা কি, আজকাল সমস্ত তক্কোই তো তাই যায়। সিপিএম তিনোমুল নিয়ে তর্কে শ্লেষ/ব্যঙ্গ বা আমরা-ওরা সাইকোলজি তাও বোঝা যায়। এখানে সত্যিই বুঝতে পারিনি।
    আদিযুগে গুরুচন্ডালীর মূল আকর্ষণ ছিলো নৈর্ব্যক্তিক তক্কাতক্কি। এখন সেসব খুঁজে পাওয়া ভার। অবাক লাগে।
  • nk | ২২ আগস্ট ২০১১ ২১:৪২491706
  • আহা বুইলে না,
    "সব পথ শেষে মিলে গেল এসে...."
    :-)
  • Ishan | ২২ আগস্ট ২০১১ ২২:০৮491717
  • সরকারের সঙ্গে টাটার একটি চুক্তি ছিল। সেটা গোপন ছিল। সেটা জানার দাবী নানা পক্ষ থেকে জানানো হয়েছিল।

    গুরুর খসড়ার সঙ্গে এই বিষয়টির তুলনা করা হয়েছে। অর্থাৎ গুরুর সঙ্গে সরকারের একটি চুক্তি আছে। এবং সেটি গোপন।

    গুরুর খসড়াটি একদম খোলা। এর মধ্যে গোপনতার কি আছে আমি বুঝিনি। আমার দুটি প্রশ্ন আছে।

    এক। সরকারের কাছে গুরু তরফ থেকে যা দেওয়া/বলা হয়েছে তার কোনটি গোপন? কোনটি উন্মুক্ত করার জন্য আকা দাবী জানাচ্ছেন?

    দুই। কে কার সঙ্গে রুদ্ধদ্বার মিটিং করে কি সিদ্ধান্ত নিয়েছে?

    সরকারের সঙ্গে লুকিয়ে চুক্তি করার অভিযোগটি অত্যন্ত সিরিয়াস অভিযোগ। আমি এটি সিরিয়াসলিই নিয়েছি। উত্তর না পেলে অন্য বিষয়গুলি নিয়ে আমি আলোচনায় ঢুকবনা। কারণ, কিছু গোপন করে যাওয়া হচ্ছে, এই অবিশ্বাস থাকলে আর যাই হোক, আলোচনা হয়না।

    উত্তর পেলে ভালো। অস্বস্তি থাকলে দেবার প্রয়োজন নেই। তবে সেক্ষেত্রে বাকি বিষয়গুলিতে আমি আর ঢুকবনা।

    পু: রেগে মেগে লিখছিনা। একেবারেই না। ভিত্তিটাই অবিশ্বাস হলে আলোচনা করলে আমি বা আকা কোথাওই পৌঁছতে পারবনা। কোথাও একটা ফাঁক থাকবেই, যেটা জোড়া যাবেনা। নৈর্ব্যক্তিক ভাবেই বললাম। :)
  • pi | ২২ আগস্ট ২০১১ ২২:১০491728
  • না টিম, আকাদা উন্নতি স্তব্ধ করে দিতে চাইছে, এরকম কথা কেউ ভেবেছে বা বলেছে বলে মনে হয়না।
    অত্যন্ত সিরিয়াসলিই সব কটা পোস্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে।

    কিন্তু তাতে করে বারেবারে ঘেঁটে যাচ্ছি। কেন, কোন পয়েন্টে, অনেকবার লিখেছি। অন্যেরাও লিখেছে।
    বোঝার চেষ্টা করা হয়নি, এমন তো না। তাতেও বুঝতে অসুবিধে হলে সেটা বলা যাবে না ?

    সেই সিরিয়াসনেসের অভাব, ইগনোর করা, এব, তদ্‌পরবর্তী নানা অভিযোগ- এগুলোর ভিত্তি খুঁজে পাইনি বলে আমরো অবাক লেগেছে। সেই জায়গাগুলো বারেবারে ক্লিয়ার করতে চেয়েছি। এবং তার উত্তর খুব কড়া ভাবেই পেয়েছি, আরো নতুন কিছু অভিযোগ সহ।

    আকাদা প্রথম থেকেই আমাদের একটা প্রতিপক্ষ হিসেবে দেখছে কেন, সেটাও বুঝতে পারিনি। এই আমরা -ওরা ব্যাপারটা, হ্যাঁ টিমের মত আমারো অনেক আগে থেকেই লাগতে শুরু করেছে ( কেন করেছে, তার জন্য কোট করতে পারি, কিন্তু ইচ্ছে করছে না) আর তাতেই অসুবিধেটা হয়েছে।

    কোন জিনিস নিয়ে সংশয় থাকতেই পারে। সেটা অবশ্যই ক্লিয়ার করা দর্কার। কিন্তু একটা প্রি কনসিভড নোশন নিয়ে চলতে থাকলে তো মুশকিল। দেবপ্রসাদার কথা থেকে সোজা ধরেই নেওয়া হল উনি বা আমরা সরকারের সাথে বসে তলে তলে মিটিং করে চুক্তি টুক্তি করে অফিসিয়ালি এগুলো করিয়েছি। আর সেটা নিয়ে প্রথম থেকেই এতটাই নি:সন্দেহ ও হয়ে যাওয়া গেল যে সেসব ওপেন করার দাবী নিয়ে সোজাসুজি চার্জ আসতে শুরু করলো।

    যাইহোক। আমি যদি গুরুর সুস্থ নৈব্যর্ত্তিক তর্কের কালচারকে আমি তুমি তে নামিয়ে এনে থাকি, তার জন্য দু:খিত।

    এমনিতেও কিছু অসুবিধার জন্য আসা হবেনা হয়তো। তর্ক ভালোভাবে চলতে থাক।
  • Sibu | ২২ আগস্ট ২০১১ ২২:১৬491739
  • @Debaprasadbabu. আপনার সিভি নেটে দেখেছি। কিন্তু আমি তো লিঙ্গুইস্ট না। কাজেই কিছু বুঝলাম না। কিন্তু একটা কথা ঠিক। আপনার ব্যক্তিগত ঘটনা নিয়ে এখানে কথা বলার দরকার নেই। শুধু একটা অবজার্ভেশন। আইএসআই তো কেন্দ্রীয় সংস্থা। সেখানে অতীশবাবুর এত ক্ষমতা কি করে হল? মানে ওনার ইলাস্ট্রিয়াস ভাই কোন ভাবে সাহয্য করেছেন, এইটে যদি বলে থাকেন।

    কিন্তু দিস ইজ বিসাইড দি পয়েন্ট। আপনি তো উচ্চ শিক্ষা জগতের লোক। লেট আস হিয়ার অ্যাবাউট ইওর ভিসন দেয়ার। এই যে একটা কথা বললেন, পেপার তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওরিজিনালিটি/নভেলটি এবং সোশ্যাল/পলিটিক্যাল কমিটমেন্ট আর। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ফ্যাকাল্টি রিক্রূটমেন্ট, প্রোমোশন এবং মোটিভশনের জন্য কাজে লাগাবেন।
  • aka | ২২ আগস্ট ২০১১ ২২:২৫491750
  • একটা জায়গায় আমার কথা বুঝতে ভুল হচ্ছে সেটা ক্ল্যারিফাই করাই উচিত।

    খুব অল্প কথায়, গুরুর খসড়া বাদ দিয়ে এ বি সি যেকোন এলিটকে এখানে দাঁড় করালেও একই ব্যপার। এক্সিস্টিং প্রসেসের বাইরে গিয়ে টপ-ডাউন অ্যাপ্রোচে যা যা ফাঁক থাকে সেগুলো এখানেও আছে। গুরুর সাথে কোন এক আমলার মিটিং হয়েছিল যেখানে তোমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তোমাকে কেউ নেয় নি (এটা তুমিই কোথাও বলেছিলে)। সেখানে কিছু কথা হয়েছে। কি কথা হয়েছে তা জানা নেই। তারমানে এই নয় যে গুরুর সাথে অশুভ আঁতাত তৈরি হল। কিন্তু যা হয়েছে তা লোক সমক্ষে হয় নি।

    আবারও বলি এর মানে এই নয় যে গুরুর কোন অশুভ উদ্দেশ্য ছিল বা আছে, কিন্তু গোটা প্রসেসটিতে এই ফাঁকটি আছেই এবং থাকবে কারণ পুরোটাই আনাফিশিয়াল, আন ডকুমেন্টেড, এর জন্য কোন এস্টাবলিশড প্রসেস নেই। পদ্ধতি হিসেবে এটা মেনে নিলে আগামীকাল টাটা বা বিড়লা বা ওদের নিযুক্ত সেট অফ লোকেদের আইডিয়া সমূহও মেনে নিতে হয়। এই জায়গা থেকেই নীতিগত আপত্তি।

    আর আমি এখনও অবধি গুরুতে তক্কো করার জন্য দল পাকাই নি। আমার বক্তব্য সম্পূর্ণ আমার, এরকম ইনফার করো না যে এই নিয়ে গুরুর বাইরে ফোন, মেল ইত্যাদি চালাচালি হচ্ছে। বললাম কারণ তোমরা সোর্স জানতে চেয়েছিলে।

    ঈশান, আমার ধৈর্যচ্যুতি ঘটেছে। আমি মনে হয় না আর স্পোর্টিংলি পার্ট নিতে পারব। ব্যপারটা ক্রুসেডের পর্যায়ে যাওয়ার আগে আমি ক্ষান্ত দিলাম। তাতে যদি মনে হয় খসড়া এবং তদজনিত সমস্ত ওপেন কোশ্চেনের অ্যানসার দেওয়া হয়ে গেল বা র‌্যাদার আমি তর্কে হারলাম। তাহলে তাই।
  • PT | ২২ আগস্ট ২০১১ ২২:২৭491762
  • গুরুর খসরা এবং সরকারের সঙ্গে কোন বোঝাপড়া ( বা না বোঝাপোড়া) প্রসঙ্গে আমার কোন বক্তব্য নেই।

    কিন্তু এই প্রসঙ্গে টাটার সঙ্গে সরকারের চুক্তির প্রতিতুলনার কারণটা ঠিক বোঝা গেলনা। যিনি ইস্যুটি তুললেন আর অন্য যাঁরা রিয়াক্ট করলেন তাঁদের যুক্তিবিন্যাসটাও বুঝলাম না।

    অন্যান্য রাজ্যে বা অন্য কোন সংস্থা (টাটা ছাড়া) সরকারের সঙ্গে কোন চুক্তি করে কল-কারখানা খুললে সেই চুক্তির খসড়া পাবলিকের হাতে তুলে দিয়ে তক্কাতক্কি সেরে কাজ শুরু করাটাই দস্তুর বুঝি? মারুতি-সুজুকির সরকারের সঙ্গে চুক্তিপত্র কি পাবলিক ডোমেইনে পাওয়া যেতে পারে?
  • Ishan | ২২ আগস্ট ২০১১ ২৩:০২491773
  • এক। খসড়া প্রদানের বিষয়টি লোকসমক্ষে হয়নি সে কথা সত্য। ওটির কোনো ভিডিও রেকর্ডিং করা হয়নি। তবে যে বস্তুটি দেওয়া হয়েছে, তা প্রকাশ করা হয়েছে। এতে করে যদি কিছু "গোপন' করা হয়, তো সে অভিযোগ আমি মাথা পেতে নিলাম।

    তবে আমি যদ্দূর জানি, ট্রেড ইউনিয়ন থেকে কৃষকসভা পর্যন্ত, কেউই মেমোরান্ডম দেবার প্রক্রিয়াটি রেকর্ড করে রাখেনা। সে জন্য তাদের বিরুদ্ধে কোনোকিছু "গোপন' করার অভিযোগ ওঠে বলেও শুনিনি।

    দুই। রাম-শ্যাম-টাটা-বিড়লা যদি সরকারকে কোনো আইডিয়া দেয়, এবং সেটা যদি সরকার মনে করে গ্রহণ করবে, তাতে দোষের কি আছে আমি বুঝিনি। এটা অলরেডি একটা এস্ট্যাবলিশড প্রসেস। দাবী-দাওয়া-ডেপুটেশন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। সরকার তার কিচু অংশ মেনেও নেয়। সেটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।

    নীতিটা জনবিরোধী হলে নিশ্চয়ই বলার কিছু থাকে। সেটা নীতিটা নিয়ে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতি নিয়ে নয়।

    তিন। আর হ্যাঁ, টাটার চুক্তিতে সরাসরি আর্থিক মুনাফার একটা সম্পর্ক ছিল। একটা রাজনৈতিক ডিল তো ছিলই। টাটার চুক্তির সঙ্গে গুরুর খসড়ার তুলনা করলে সেগুলো তো এসে পড়েই। তুলনা করলাম, কিন্তু আসলে নব্বই শতাংশই মিললনা, তাহলে তুলনাটা কি ঠিক হল কমরেড?

    চার। "গোপনীয়তা' নিয়ে অভিযোগ এলে তার সোর্স জানতে চাওয়া হবেই। নাথিং পার্সোনাল। প্রশ্নকে নৈর্ব্যক্তিকভাবে নিন কমরেড। ক্রুসেড হিসেবে নয়।
  • Debaprasad Bandyopadhyay | ২৩ আগস্ট ২০১১ ০১:১৩491784
  • Sibuda, amiklanto.uccoSikkhaniejabalarei2Tosite- Jabalarbolechi:

    http://www.scribd.com/doc/55867902/Contemporary-Academics-in-West-Bengal-A-Collection

    http://www.facebook.com/note.php?note_id=189302231137629
    http://www.facebook.com/note.php?note_id=189557277778791
    ekTukOsTokoredekhenin.apniHOyto "academicadministration" oHierarchyniebhabchen.onieamarmathabEthanei.sociallynecessarylabor-erskillneiboledukkhoache.amieibaysecarka-kaTa, caSbaSkOra, nijerghOrnijebananorkajsikhtecai.money-sign-kenetikritakortecai.Alienatedacademictribe-erparasitememberHiSebeamiamakeghennakori.academicamlatOtrothekeamiEkhonOnekdurerlok. "atmojoiboniknim" kawanorjonnoamiageimaphceyechi, abarcaichi.amakecrruptacademics-er1jonvictimdhoreninna.Asim-AtisniebaamarbOnconaniebhabarkidOrkar.aSunseriousacademicsniealoconakori.SroddhaSOHo, Debaprasad
  • til | ২৩ আগস্ট ২০১১ ০৪:০৭491795
  • আরে গুরুর খসড়া থেকে যদি সরকার কিছু সিদ্ধান্ত নিয়েই থাকে তো ক্ষতির কি হলো? কেন্দ্রীয় বা রাজ্য সরকারের লেভেলে আমাদের মত পাতি লোকেদের (জ্ঞানীগুণীরা মাথায় থাকুন, এখানে এক্সক্লুডেড) কথায় কে কান দিয়েছে আগে?
    শুধু কি গুরু, আমার ধারণা সব লবি গ্রুপই নানাভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে।
    গুরুর বেলায় যত দোষ।
  • abastab | ২৩ আগস্ট ২০১১ ০৯:২৯491806
  • ঘেঁটে যাবার কিছু নেই, aka সরকারের কর্মপদ্ধতিকে প্রশ্ন করেছে। আপাতত গুরুর তা নিয়ে কোন দায় নেই। কিন্তু যদি দেখা যায় যে সরকার গণতান্ত্রিক পদ্ধতির চেয়ে আলাদা পন্থা নিচ্ছে তখন যারা সরকারকে প্রভাবান্বিত করতে পরে তাদের কে একটু বেশি সাবধান হতে হবে।

    গুরুর ভালো দিক হলো সব কিছু খোলা, তাই যদি সরকারের সঠিক সিদ্ধান্তের সাথে গুরুর পরামর্শ মেলে তাহলে আনন্দের কথা কিন্তু যদি সরকারের কোন ভুল সিদ্ধান্তের সাথে গুরুর পরামর্শ মেলে তাহলে লোকে গুরুর দিকেও অভিযোগের আঙুল দেখাতে পারে। যদিও কোন সিদ্ধান্তের সঠিকতা আপেক্ষিক এবং তা বিচারকের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থানের উপর নির্ভর করে aka ঠিক বা ভুল সিদ্ধান্ত উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করেছে, সেই উদাহরণ যথার্থ কিনা তা নিয়ে আলোচনায় গেলে প্রসঙ্গচ্যুতি ঘটবে। তবে মূল বক্তব্য পরিষ্কার।
  • dukhe | ২৩ আগস্ট ২০১১ ১০:০৩491817
  • সরকারের কর্মপদ্ধতি না গুরুর কর্মপদ্ধতি - কী নিয়ে প্রশ্ন ? নাকি গুরু সরকারকে খসড়া জমা দিল আর মমতা ধাঁই ধাঁই করে সব বাজেটকে গিলোটিনে তুলে সেই খসড়া মাথা পেতে নিলেন - এই নিয়ে দুশ্চিন্তা ?
    না:, ব্যাপার মেজার থিওরির চেয়েও ঘোরালো হয়ে দাঁড়িয়েছে !
  • Ishan | ২৩ আগস্ট ২০১১ ১০:০৫491828
  • গুরুর সব দিক খোলা? কোথায়? অভিযোগটাই তো গোপনীয়তার।

    আর আমি ঠিক জানিনা, কোন দেশে কোথায় মন্ত্রীসভার সিদ্ধান্ত পাবলিকলি নেওয়া হয়। সেসব সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই প্রশ্ন-সমালোচনা ওঠে। সেটা হওয়া উচিতও। কিন্তু মন্ত্রীসভার "রুদ্ধদ্বার সিদ্ধান্ত নেবার প্রক্রিয়া'টিকে নিয়ে প্রশ্ন? আমি কোথাও দেখিনি। কেউ তুললে অবশ্যই বলতে হবে এর অল্টারনেটিভ কি?
  • Ishan | ২৩ আগস্ট ২০১১ ১০:০৯491839
  • গুরুর সমস্ত দাবী দাওয়া নেটে তোলা হয়েছে। পাবলিক ডিবেট আহ্বান করা হয়েছে। সংবাদপত্রে সাধ্য মতো ছাপানো হয়েছে। এর চেয়ে বেশি "পাবলিক' আর কি করা যায়, আর কি সতর্কতা নেওয়া যায়, সেটা জানা দরকার।
  • abastab | ২৩ আগস্ট ২০১১ ১০:৩৩491850
  • @ দুখে, মেজার থিওরির চেয়েও ঘোরালো ব্যাপার কিছু থাকতে পারে নাকি। আমার বিশ্বাস-ই হয় না।
  • saikat | ২৩ আগস্ট ২০১১ ১০:৩৯491861
  • গুরুর পক্ষ থেকে দু'পাতা প্রিন্ট আউট দেওয়া হবে, সরকারের কারোকে, এর মোটামুটি দুরকমের সমালোচনা করা হয় -

    ১) সরকারের অনেক রকমের ভেস্টেড ইন্টারেস্ট থাকে, এবং সেখানে গুরু কে/কী যে সরকার তার কথা শুনবে? অতএব এসব করে লাভ নেই।

    ২) এর সম্পূর্ণ উল্টোদিকে আছে আকা যেটা বলছেন। অর্থাৎ ঠান্ডা ঘরে বসে, একরকমের আঁতাত (অশুভ নয়, শুভই) করে প্রিন্ট আউট দেওয়া হল। এবং সরকার সেই কথা শুনল।এটা সমর্থনযোগ্য নয়।

    এখন এই দুটোই পুরো বিপরীত যুক্তি। আমার জানা নেই, এর সমাধান কীভাবে। আর ঈশান যেমন বলেছে, যে কেউ সরকারের কাছে দাবী জানাতে পারে, সেটাই ঘটে এবং ঐ দাবী জানাতে গেলে সরকারের কর্তাব্যক্তির ঘরে পৌছতেই হবে। এভাবেই চলে আসছে, এর অন্যথা কীভাবে হবে জানা নেই।

    একটা পন্থা আছে। এই দুটো যুক্তির কথা ভেবে কিছুই না করে/বলে বসে থাকা।
  • PT | ২৩ আগস্ট ২০১১ ১২:৩৫491873
  • Over the past three months since the Trinamul-led government took over, fuel consumption has been steadily rising with most ministers logging extra miles every day.

    Most ministers prefer SUVs like the Mahindra Scorpio or sedans like the Maruti SX4, which struggle to give around 9km to the litre with the AC on.

    The erstwhile Left Front government had introduced the 12-litre-per-day norm for intra-city travel.

    Several ministers of the Trinamul-led government have not only used fuel from the city car pool quota over the past three months, but have also taken diesel in huge quantities from the district pool.

    ■ Manjul Krishna Thakur: 840 litres in city and 770 litres from district pool (for June)
    ■ Madan Mitra: 782 litres in city and 472 litres from district pool
    ■ Arup Roy: 670 litres
    ¡ Purnendu Basu: 445 litres in city and 520 litres from district pool
    ¡ Bratya Basu: 404 litres in city and 440 litres from district pool


    http://www.telegraphindia.com/1110823/jsp/calcutta/story_14409699.jsp
  • b | ২৩ আগস্ট ২০১১ ১৪:৪৭491884
  • নামে কি আসে যায়?

    একটু দাঁড়ান। সত্যেন বোসের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন নেই। কিন্তু তা তো, বাংলাভাষায় বিজ্ঞান পড়াবার কমিটমেন্ট (আপনার পোস্ট যদি বুঝে থাকি)। আমার মনে হয় না আমি কোনো দ্বিমত পোষণ করি।

    কিন্তু আপনি যদি প্রশ্ন তোলেন, বাপু হে, এই যে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স-টি তৈরি করেছ, এর পিছনে কোন আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট কাজ করছে? তোমার দায়বদ্ধতা কোথায়? দুর্ভিক্ষপীড়িত এই বঙ্গদেশে...

    আমার মনে হয় না যে, এসো সোসাইটিকে কিছু দিই,এসো সোসাইটিকে কিছু দিই, এই মন্ত্র দিন রাত জপ করতে থাকলেই জেনেরাল রিলেটিভিটি, গ্র্যাভিটেশন থিওরি, গ্রহদের গতিপথ-এর সাধারণ নিয়ম, রামানুজম-এর চমকপ্রদ থিওরেম এ সব কিছু বার করা ফেলা যায়। সে আইনস্টাইন নিজেই বলুন না কেন।

    হার্ড/ফাস্ট রুল নেই কোনো, তবে মনে হয় একটু, পুরাণে যাকে বলে যোগযুক্ত' না হলে হয় না। কবিতা লেখার মত অনেকটা।

    গুরুচন্ডালীতে আমার দিনে একবারের বেশি আসা হয় না, উত্তর দিতে দেরি হলে নিজগুণে মাপ করে দেবেন।
  • Debaprasad Bandyopadhyay | ২৩ আগস্ট ২০১১ ১৬:১৬491895
  • শিবুদা, এই এস আই কেন্দ্রীয় সংস্থা নয়, autonomous প্রতিষ্ঠান. এখানে কি হয়, তা জানতে হলে রসেন-এর "WesternEconomics&EasternSocieties " (১৯৮৫) পড়তে পারেন.

    b-amakesamarthankorlenboledhonnobad. "কিন্তু আপনি যদি প্রশ্ন তোলেন, বাপু হে, এই যে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স-টি তৈরি করেছ, এর পিছনে কোন আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট কাজ করছে? তোমার দায়বদ্ধতা কোথায়? দুর্ভিক্ষপীড়িত এই বঙ্গদেশে ..." NietzschethekeFoucaultobdiei "truth-seekinglogic" nieprosnouTheche, tObeapnijebhabeamakeparaphrasekorechen, tagenerallyvulgarMarxist-rakOre.amiEtogodakOthaboltepOchondokorina. "commitment" namokbEparTaamarkacheOnekbORo. আমার মনে হয় না যে, এসো সোসাইটিকে কিছু দিই,এসো সোসাইটিকে কিছু দিই, এই মন্ত্র দিন রাত জপ করতে থাকলেই জেনেরাল রিলেটিভিটি, গ্‌র্‌যাভিটেশন থিওরি, গ্রহদের গতিপথ-এর সাধারণ নিয়ম, রামানুজম-এর চমকপ্রদ থিওরেম এ সব কিছু বার করা ফেলা যায়।--eSObkOthaamitobolini.bOroNapnareikOthaTarSONgeami1mOTo: "পুরাণে যাকে বলে যোগযুক্ত' না হলে হয় না। কবিতা লেখার মত অনেকটা।" SociallynecessarylaborjEmonkorbo, temnibiSSosathejogo-biHar-okorbo--SeamarjEmonicche.amighoSitoponDitder2Toprosnokorechimattro.AcaryaBoseHolejObabditen, "Gopal(ChadraBhattachary) arRatan (lalBramhachary)-derdEkh.odertormotodegreenei, kintukicOmotkarkajkoreche--oratormotojibOn-bicchinnogabesanakorepadannotikOreni." Prof.Bramhachry (ordinaryB.Sc.) oGopalBhattacharya (degree??)-kepronamjanai. "সে আইনস্টাইন নিজেই বলুন না কেন।" apniebhabebollen? "Sudhu" gabesanarbajepahalaphalnieBrecht-ernaToker (LifeofGalileo)villainvillaintoGalileonije.Einstein-erjequote-TaamidiechitaamarjibOnerSampad. "b"-babuamiamarstandoipuraneronusangeekhanebolechi:http://diaforiasinecondicio.wordpress.com/2011/08/19/qa-with-debaprasad-bandyopadhyay/Italianonubad:http://diaforiasinecondicio.wordpress.com/2011/08/19/intervista-a-debaprasad-bandyopadhyay/eiinterview-tapORarageiccheHolepoRteparen:http://diaforiasinecondicio.wordpress.com/2011/07/26/diaforia-n%C2%B05-debaprasad-bandyopadhyay/BanglagappoTapaben:http://www.scribd.com/doc/50661072/META-PETITE-NARRATIVE-OF-BHARAT.eguloaminijerDhakpeTatedilumna-- academics -ernecrophiliabojhatedilum.
  • abastab | ২৬ আগস্ট ২০১১ ১০:৫৮491904
  • সুনিশ্চিত নই এটা লেখার জন্য সঠিক টই কিনা, তবে এখানেই থাক।
    http://www.anandabazar.in/26desh5.html

    আমার ধারণা শুরুতে অঙ্কটা ভালো করে কষলে পয়সা নষ্ট কম হবে।
  • PT | ২৬ আগস্ট ২০১১ ১২:১২491905
  • যিনি ৯০ দিনে ৭৫% কাজ সেরে ফেলেছেন সেই মূখ্যমন্ত্রী উবাচ: ""মূল্যবৃদ্ধি নিয়ে আমাকে বলছেন কেন? রাজ্য কি করবে" -(আজকের বর্তমান)

    April 8, 2008
    ..the Trinamool Congress workers put up road blockades in several parts of the city to protest the price rise and threatened of going ahead with the proposed April 21 ''Bangla Bandh'' if inflation did not come down....
    http://news.oneindia.in/2008/04/08/wb-govt-forcbly-conducting-three-phase-panchayat-pollmamata-1207668846.html
  • q | ২৭ আগস্ট ২০১১ ১৬:৫৪491906
  • বেসু আর জেইউ তে খালি সীট ভরানোর জন্যে জারি নির্দেশিকা নিয়ে কারো কোনো বক্তব্য নেই? মিডিয়োক্রিটি/মেরিটোক্রেসী নিয়ে এত চিৎকারের পরেও?
  • Santanu | ২৭ আগস্ট ২০১১ ১৭:৪৬491907
  • আমার অনেক বক্তব্য ছিল (পরের বছর আমার মেয়ে এই যুদ্ধে সামিল হবে বলে উঠে পরে লেগেছে), কিন্তু নির্দেশটাই বুঝতে পারছি না।

    ধরুন আমার ছেলে খারাপ JEE Rank করেছে, চাড্ডি পয়সা দিয়ে হেরিটেজ, পৈলান এ ভর্তি হয়েছে। সে যদি এখন বেসু তে খালি সিট এ ভরতি হতে চায়, তাইলে নেবে না!!

    আপনি ঠিকঠাক জানলে একটু বুঝিয়ে দিন দেখি।
  • q | ২৭ আগস্ট ২০১১ ১৭:৫৩491908
  • nanebena, borongtarcheyeaneknicherrank-erkeuchancenapeyethakletakeapnarcheleragenebe.JU-ekichulegalnoticealreadyporecheshunlam.Pharmacy/printing-eranekemonekorcheekjon50000rank-erkeubanon-jeekaroagetaderrightbeshi.
  • q | ২৭ আগস্ট ২০১১ ১৭:৫৮491910
  • besujaniyechilomidterm-erjustagenotunadmissiontechnically-oproblematic.Kaldirectiveesecheeinirdeshmanarjonyedorkar-eacademiccalendarchangekorahok.Somuchfornon-interventionintoeducationalinstsbypoliticaldimwits
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন