এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯৫২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ০২:৫৭510329
  • রঞ্জন, দিল্লি/লুরুতে থাকার আগে এ'গুলো ভেবে দেখো।

    ১) দিল্লিতে জ্যানিটারেরাও দশহাজারি ফ্ল্যাটে থাকে। লুরুতেও শুনেছি তাই। অবিস্যি যদি মেয়ের ঘাড়ে থাকো তবে এই পয়েন্টটা ইগনোর।
    ২) একটা ফুচকার দাম পাঁচ টাকা। ভেবে দেখো ইলিশের কেমন দাম।
    ৩) ওদের ভাট নিয়ে যতই হল্লা শোনো না কেন, হয় মাত্র ঘন্টা দু'য়েকের জন্যে। আসতে যেতেই তো দু'ঘন্টা দু'ঘন্টা চারঘন্টা। (সে জায়গায় ভাবো, অতটুকু সময়ে কলকাতায় তখনো অ্যাপেটাইজারও শেষ হয় না, সকলে ""ঠিকমতো'' ই®¾ট্রাডিউস্‌ডই হয়নি - লাস্ট টাইম সোহাগের তখনও ছ'টা কোল ঘোরা বাকি)।
    ৪) বাঙালীত্ব আর থাকবে না। দেখো না সিকি/কুমুর বাংলায় কেন টকদই-টকদই গন্ধ আর শুনলেই তো কল্লোলের বাউল গানে কেমন তেঁতুল চটকানো (পাইদিদির ভয়ে মেড়ো-মেড্রু বলতে সাহস হোলো না)।
    ৫) এতো চন্ডাল কোথায় পাবে? অনাবাসীরাও তো এখানেই আসে (কখনও সখনও কেউ কেউ টুকি দেয় অবিস্যি কলকাতা আসার পথে)। এমনকি প্রবাসীরাও তো এখানেই আসে। কটা লুরুবাসী দিল্লি যায় বা ভাইস-ভার্সা? আর গেলেও ক'বার সকলের সঙ্গে দেখা হয়?
    ৬) এমন বইমেলা ও'দেশের লোক বাপের জন্মেও দেখেছে? কোনোও দিন দেখবে?
    ৭) লাস্ট বাট নট লিস্ট, বুদ্ধর মরুদ্যান বা মমতার লন্ডনে থাকতে ভাগ্য করতে হয়। এমন সুযোগ হেলায় হারাবে? পরে অনুতাপ পরিতাপ করতে হবে না তো?

    ডি: এটা স্পেসিফিক্যালি রঞ্জনের জন্যে লেখা। অন্যদের বোঝা উচিৎ, মার্কেটিং করতে একটু আধটু অমন বলতেই হয় (মিথ্যে তো কিছু বলিনি, একটু-আধটু অসত্য, এই তো - সে তো সকলেই বলে)।
  • kd | 59.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ০৩:০১510340
  • না: ডাক্তার ওষুধটা কড়া দিয়েছে দেখছি। এর পর তরল ঔষধি খাওয়া ঠিক কিনা জানি না, তবে মনে হচ্ছে ওকে। দু'টো বড় বড় পোস্ট করে ফেল্লুম।
    এখন দেখি ভাটে কি হচ্ছে। ক্যাচআপ করতে টেইম লাগবে যদিও।
  • aranya | 144.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ০৬:৫৯510351
  • কাবলি-দা, মার্কেটিং-টা ঝক্কাস হয়েছে :-)। তবে রঞ্জন-দা আর বৌদি হয়ত মেয়ের কাছকাছি থাকার জন্য দিল্লীবাসী হচ্ছেন, সেক্ষেত্রে অন্য কোন যুক্তি পাত্তা পাবে না।
  • ranjan roy | 59.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ০৭:৩০510362
  • কাব্লিদা,
    আমি বোল্ড অ্যান্ড সোল্ড! মেয়েরাও! ওদের একটাই বক্তব্য যে তোমরা দিল্লি এসে ঘরেআটকে থাকবে। তোমাদের যে গোটা দুই পুরনো বন্ধু আছে ময়ুরবিহার, শেখ সরাই, ফরিদাবাদ- ওদের সাথে দেখা করা মানে এক-এক দিনের একটা প্রোজেক্ট। তারপর? আর গুরুর নতুন বন্ধুরা? সব আমার মত হার্ডকোর প্রফেশনাল।সকাল ৯টা থেকে রাত এগারোটা অব্দি পাঁচদিন খেটে বাকি দুদিন ঘুমোয়, গান শোনে আর মুভি দেখে। অথবা বন্ধুদের নিয়ে বাইরে যায়, করবেট পার্ক বা জয়পুর বা গোয়া।অথবা হল্লায় মাতে যা তোমাদের পোষাবে না। দিল্লি অবসার প্রাপ্ত লোকদের জন্যে একটু চাপ।
    ----- আর কোলকাতায় গেলে রজত, অচিন্ত্যরুপ, অর্ণব আরো দুটো ভাই, বাঁশদ্রোণীতে বোন, ব্রহ্মপুরে পিটি এবং বিকাশ(নীপা ব্যক্তিগত বন্ধু) কলেজ স্ট্রীটে রঘুদা( অভ্যুর শ্বশুর) ভবানীপুরে কাব্লিদা, সোনারপুরে ঝানকু( হেব্বি বন্ধু) ইত্যাদি।
    ---আর মা কোলকাতায় গেলে স্পোকেন ইংলিশ পড়ানো, হিন্দি পড়ানো, কল্লোলকাকুর স্ত্রীর সঙ্গে পথ এসবে শিশুদের পড়ানো বা দেবশ্রী রায়ের সৌজন্যে নেড়িকুকুরের সেবা এসবে বিজি থাকবে। ৮৭ বছরের আম্মা তিনজন জা এবং তিনজন দেওরের সঙ্গে ভুট্টোর আবার ফাঁ সি হয়েছে ইত্যাদি পুরাণকথা আওড়াতে পারবে।
    -- আর কোলকাতা কম্প্যাক্ট শহর। মেট্রো উঠে আধাঘন্টায় যেকোন বন্ধুর কাছে যাওয়া যাবে।
    -- হ্যাঁ। মা বাঙালী রান্নার মহিলা পেয়ে নিজের জন্যে ফ্রি-টাইম বের করে গানের স্কুল বা ড্রইং স্কুল জয়েন করতে পারবে।
    ব্যস্‌ ব্যস্‌! চলো কোলকাতা। আমি প্রতিমাসে এক শুক্কুরবার উড়ে আসবো তোমাদের কাছে, মার রান্না খেতে আর বাবার এলোপাথাড়ি আবোলতাবোল গল্প শুনে বকে দিতে।
    -- কোথায়? ব্রহ্মপুরে। আমি ৩বিএচকে খোঁজা শুরু করেছি।
    -- ধ্যাৎ! তুমি দেহাতি। এই দেখো নেটে নরেন্দ্রপুরের নতুন আবাসন। এখানে সোসাইটি তে ফোন করে সব সার্ভিস মায় রান্নার লোক, ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার সব পাবে। মেট্রো অব্দি শাটল বাস। আর ব্রহ্মপুরে কাকা-দাদু সব তো কাছেই।
    --- ভাড়া বেশি।
    -- সুবিধের হিসেবে দিল্লির তুল্‌নায় অনেক কম। আর ভাড়া তো আমরা দেব। তোমার কি? খাবে-দাবে আড্ডা দিয়ে বেড়াবে। এবার একটু আরাম কর।
    -- এপ্রিল মাস, কোলকাতা প্রবাস।
  • aranya | 144.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ০৭:৩৭510373
  • জ্জিও রঞ্জন-দা, খুব খুশী হলাম শুনে। বেঁচে থাক কলকাতা।
  • kallol | 115.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ০৮:১৩510384
  • যেখানেই যা, বছরে একবার, হায়দ্রাবাদ হয়ে ব্যাঙ্গালোর আসবি। আমি তোকে আনতে উজিয়ে হায়দ্রাবাদ যাবো। তাপ্পর শিবাংশু, বিবির সাথে গাড্ডা(গান আর আড্ডা) মেরে, ব্যাঙ্গালোর আসবি। আইভি পার্ক - ঝক্কাস ঠেক। সেখানে ভাট হবে। তোকে টুন্ডে গুলাবটি কাবাব আর ফাস কেলাস আওয়ধি বিরিয়ানী খাওয়াবো। থাকার জন্য আমার বাড়ি তো আছেই।
  • ppn | 122.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ১০:২৫510395
  • জ্জিও, রঞ্জনদা। কলকাতায় গেলে আপনার সাথে দেখা হবেই তালে। :)
  • bb | 117.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ১১:১৩510406
  • রঞ্জনবাবু, এটা ব্যক্তিগত বিষয়, তবু আপনার কলকাতায় যাবার কথায় ব্যক্তিগত ভাবে খুশি হলাম। কেন জানিনা দিল্লী বাসের কথাটা মনে হয়েছিল ভুল করছেন। মেয়েরা বুদ্ধিমতী, কলকাতা বাসের ঠিক যুক্তি দিয়েছে।
    কল্লোল সঠিক বলেছেন, হায়েদ্রাবাদ হয়ে ব্যাঙ্গালোরে ঘুরতে যাবেন। জীবন টা উপভোগ করার এইতো আসল সময়।
  • prateek | 122.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ১১:৩৬510417
  • গুড ডিসিশন,রনজনদা। দিল্লী আপ্নাদের পোষাতনা সে সিকি যতই সেল করুক দিল্লীকে!

    কলকেতায় দেখা হবে।
  • kd | 59.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ১২:৪৩510429
  • ঘুম থেকে উঠে সিগ্রেটের দিকে হাত বাড়াতেই মনিটার জ্বলজ্বল করে উঠলো। f5 মারতেই দেখি রঞ্জনের পোস্ট। বেড টির সঙ্গে যা লাগলো না! শুধু মনে হোলো, হায় রে! হোল্লাইফ ভুল লাইনে কাজ করে গেলুম। :(

    কিন্তু তীরে এসে তরীটা তো ঠিক ভিড়লো না। লিখলুম কলকাতা আসতে, যাচ্ছে আসানসোল (আমার কাছে আসানসোলও যা, ব্রহ্মপুর বা নরেন্দ্রপুরও তা - কলকাতা ঢুকতে ভিসা লাগে - লাগে কিনা ঠিক জানি না তবে লাগা উচিত সেটা সিওর)।

    রঞ্জন, বলি কি, সারা জীবন তো খাটলে বিদেশ-বিভুঁয়ে, এবার একটু মৌজ করো। ওই ধ্যাড়ধ্যাড়ে গোবিন্দপুরে করবে টা কি শুনি? রোজই তো আর আড্ডা পাবে না, সেই দিন গুলোয় কি নারকোল গাছের পাতা গুনবে না ওই দিয়ে খ্যাংরা বানাবে? একটু সুবুদ্ধি দিই শোনো, আমাদের কেলোমাস্টারকে বলো ওর পাড়ায় একটা ঠেকের বেবস্থা করে দিতে (তোমার রঘুদাও তো পারে)। তোমাদের দু'জনের সময় কীভাবে কেটে যাবে টের পাবে না।

    ওই যে কবি বলে গেছেন - If you want to live, go where life is। ওই বনেবাদাড়ে শান্তি হয়তো আছে, লাইফ নেই।

    বাপ রে! ঘুম থেকে ঊথেই এতো টাআইপ কল্লুম! মা, দ্যাকো মা, তোমার ছেলেপুলেদের ঘরে ফেরাতে কী না করতে হয়! :)

    যাই, সকালী দরকারী কাজ করে আসি।
  • Bratin | 117.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ১৪:৫৯510440
  • আমার বাংলা হিসেব। হয় কলকাতা নয় দেশের বাইরে।

    নীন দির বাড়ির অ্যাড:

    13 S R Das road flat 4a
    kol 26


    (মেনকা সিনেমর কাছে southern ave,
    লেকের মাঝখানে--মুদিয়লির মোড়ের কছে,
    বাড়ির নিচের তলায় একটা দোকান আছে উমা সিডি হাউস)
    )
  • kumu | 122.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ১৭:০৪510451
  • রঞ্জনদা,দিল্লী এলে মেয়েদের হাতের কাছে পাচ্ছেন-এটাই সবচেয়ে বড় কথা।
  • dukhe | 14.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ২০:২৬510462
  • তো ? মেয়েদের ওপর হাতের সুখ এখন আর নাই বা করলেন ! :)
  • ppn | 112.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৪০510473
  • দুখে! :))
  • Nina | 14.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ২৩:০৬510484
  • শান্তিনিকেতন থেকে ফিরলাম---
    আজ সকাল থেকে মার মোবাইল কাজ করছেনা--কি নাকি ভোডাফোনের আর এক অজন কাগজের কপি লাগবে--কাল সকালে দিলে পরশু নাকি অবর আমার ফোন কাজ করবে--মাইরি কি আজব এই শহর :X
    24th Dec চলে এস সবাই বিকেল পাঁচটায়----
    দিন গুনছি এক জমাটি ভাটের---
  • Nina | 14.*.*.* | ১৮ ডিসেম্বর ২০১১ ২৩:০৮510495
  • *আমার মোবাইল
  • kallol | 115.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১১ ০৭:৩২510506
  • নীনা। ঐ রোগটি ভারতীয় সব মোবাইল পরিসেবার একটি বৈশিষ্ট। আমাকে ফোন করে বলা হয়েছিলো আপনার নম্বর অন্য একজনের বলে দেখচ্ছে। আমায় নাকি আবার সব কাগজ জমা দিতে হবে নইলে ওরা কানেকশন কেটে দেবে।
    আমি বলেছিলাম আমায় এটা মেল করে জানাও। নইলে আমি কনজিউমার কোর্টে যাবো। ব্যাস সব চুপচাপ।
    আসলে মোবাইল ফোন ও কানেকশন নিয়ে ব্যাপক অরাজকতা চলে। একই নম্বরে একাধিক ফোন আছে, এমনকি প্রত্যেক মোবাইলের যে ইউনিক নম্বরটি থাকে সেটাও কপি করা যায়।
  • siki | 123.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১১ ১০:০৭510517
  • রঞ্জনদাকে আমি ত্যাজ্য দিলাম। আর যদি কখনও ইউনিকোড বুঝিয়েছি ... :-(
  • prateek | 122.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১১ ২০:২২510528
  • ৭ই জানু লুরুভাট,এখনো পর্য্যন্ত যাঁরা কনফার্ম করেছেন

    ঐশিক
    ন্যাড়াদা-পামিতাদি
    কল্লোল্‌দা
    অর্পন
    আমি
    ব্যাং

    আইভি রিসর্ট সরজাপুর-বুকিংএর সরদর্দ কল্লোল্‌দার!
  • ranjan roy | 14.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১১ ২৩:২৩510540
  • সিকি,
    লক্ষ্মী ভাইটি! রাগ করে না তুমি যখন চুঁচড়ো আসবে, আমি তখন সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা করবো
    আর কাবলিদার বাড়িতে তো তুমি আসবেই
    এবার একটু ব্ল্যাকমেইল:
    রাগ করলে কিন্তু সেইযে রামোজী রাও স্টুডিওতে -- সেই কৃষ্ণকলি ইত্যাদি সব কীর্তি গেঁড়িকে বলে দেবো
    আমার মোবাইলে ছবি তোলা আছে হুঁ!:))))
  • ranjan roy | 14.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১১ ২৩:২৫510551
  • ইউনিকোডে লিখলে দাঁড়ি আসছে না কেন?
  • ranjan roy | 14.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১১ ২৩:৩২510562
  • আমি তো পার্কসার্কাসে ফ্ল্যাটে জন্মে ফুটপাতে রবারের বলে ক্রিকেট খেলে বড় হয়েছি।
    কিন্তু গিন্নির ঘিঞ্জি এরিয়ায় মাথা তাঝঝিম-মাঝ্‌ঝিম করে।
    চার্লি চ্যাপলিন বলেছিলেন না-- আমাকে একটা পার্ক, একটি মেয়ে আর একজন পুলিশম্যান দাও, আমি ঠিক কমেডি বানিয়ে দেব।
    তেমনি গিন্নি বলেন-- গাছপালা দাও, পুকুর দাও, আমি তোমাকে লাইফ দেবো।
    অবশ্যি আমি তো বাড়িতে খালি ঘুমোতে যাবো। বাকি সময় তো আপনাদের ঠেক ও বিভিন্ন ঠেকে আড্ডা দিয়ে কাটবে।
    বিবি ঠিক ধরেছেন।
  • ppn | 112.*.*.* | ১৯ ডিসেম্বর ২০১১ ২৩:৩৮510573
  • দাঁড়ি দিতে গেলে পাইপ ক্যারেক্টার ইউজ করুন। ল্যাপিতে শিফট কিএর ওপরে যেটা আছে।
  • dd | 124.*.*.* | ২০ ডিসেম্বর ২০১১ ১৬:৩১510584
  • সাতই জানু? লুরুভাটের জন্য সাতই জানু ?
    নাহ, আমি থাকবো না। আমি ছেন্নাইতে থাকবো।

    তবে লাস' মোমেন্টে চেঞ্জ হতে পারে। সবই অদৃষ্ট।
  • shrabani | 124.*.*.* | ২০ ডিসেম্বর ২০১১ ১৭:৪৪510595
  • রঞ্জনদা, খুব বুদ্ধিমানের মত ডিসিশন মানে বুদ্ধিমতীর (আপনার মেয়ের তো?) মত। আমি কোনোদিন কাউকে রিটায়ার করার পর এইসব জায়গায় থাকতে বলব না, নিজেরাও থাকবনা, দিল্লী বা তার আশেপাশে তো নয়ই। দিল্লীতে ভাট করতে দিল্লীতে থাকতে হবে কেন!
    কাল এক মেসোমশাই চলে গেলেন, একমাত্র মেয়ের কাছে থাকছিলেন স্নেহের টানে বাধ্য হয়ে, কিন্তু কথা বলে দেখেছি ভালো ছিলেন না, খুব মিস করতেন কলকাতাকে। কাল (হয়ত এই ভয়ানক ঠান্ডায়) যখন নীচে হাঁটতে গিয়ে কোলাপ্স করে গেলেন, দু পা দুরের ডাক্তারকে ডাকতে সে বলল নিয়ে আসুন, না পারলে সিম্পট্‌ম বলুন....অ্যাম্বুলেন্স কে ফোন করতে আগে বলেছে, ফ্রি নেই, চার্জ লাগবে, চার্জ দিলে যাব, সেই অবস্থায়.....কী মনে আসছিল কী বলি !
  • kumu | 122.*.*.* | ২০ ডিসেম্বর ২০১১ ১৮:১৮510606
  • শ্রাবণী, খুবই দু:খের ঘটনা শোনালে,ঠিকই,ঠান্ডা সহ্য করতে পারেননি হয়তো।
  • kelo | 117.*.*.* | ২১ ডিসেম্বর ২০১১ ১৫:১৫510617
  • কাব্লীদা 'কেলোমাস্টার'বলতে আমাকে বুঝিয়েছেন কি??
    আমি কিন্তু রন্‌জনদার ব্যবস্থা করতে এক পায়ে খাড়া।
    আসলে আমার বিশাল দু:খের কারন হল - মধ্য কলকাতা খালি করে সব বাঙ্গালী আসামশোল (কাব্লেঈদার আসানসোল)চলে যাচ্ছে। আমি একা আর ঘাঁটি আগলে কতদিন বসে থাকতে পারব জানি না। ২০০৬ থেকে আমার গুজরাটী বাড়িওয়ালা আমাকে ওঠানোর আপ্রান চেষ্টা করছে। একদিন না একদিন পেরে যাবেই। এ বাড়িতে আমরা আছি ১৯২৯ থেকে, আর বাড়িওয়ালা বাড়িওয়ালা হয়েছে ১৯৯৬ নাগাদ (উন্নততর বামফ্রন্টের সক্রিয় সহযোগিতায়)।
    আমি চাই সব লুরুবাসী,দিল্লিবাসী,ছেন্নাইবাসী গুরু ও চন্ডালরা রঞ্জনদার পদাঙ্ক অনুসরন করে আমার পাশে দাঁড়ান (মানে মধ্য কলকাতায় জমি, বাড়ি, ফ্ল্যাট কিনুন। তেমনভাবে আপনারা সাড়া দিলে, আমি জানি আপনারা মহাকরন বা লালবাজারকেও নিলামে তোলার ক্ষমতা রাখেন।

    তবে.....
    আকাদাদার সময়শকটের কনসেপ্টটা কিন্তু আমি এখনো মনের মধ্যে পুষে রেখেছি। (কাজ খানিকটা এগিয়েওছি) -তবে সেটা রঞ্জনদার জন্য নয়, সেটা কোন পার্মানেন্ট ব্যবস্থাও নয়। সময়টাকে লাগামে রাখার জন্য ওটা একটা সাময়িক ব্যবস্থামাত্র।

    রঞ্জনদা, আসল কলকাতায় স্বাগতম ....
  • kumu | 122.*.*.* | ২১ ডিসেম্বর ২০১১ ১৬:২৮510628
  • বা:,কৌশিকবাবু(ডিমের্ঝোল),অনেকদিন পর।
    আপনার(নাকি তোমার) ডাকে সাড়া দিয়ে রাকলুম।আমাদের পৈতৃক বাটী রয়েছে খাস কলিতে,অতএব বুকিংএর ঝামেলা নাই।
    কেবল রিটায়ার্টা কত্তে দিন/দাও/দে--
  • Ho | 121.*.*.* | ২১ ডিসেম্বর ২০১১ ১৬:২৯510639
  • কলিতে বাড়ি কোদায় কুমুদি? পাইকপাড়া?
  • kumu | 122.*.*.* | ২১ ডিসেম্বর ২০১১ ১৬:৩০510651
  • ১৯২৯ সালে বোধায় মহামতি কেলো কেন,তস্য কাবলীদাও জন্মান নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন