এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aanteldi | ১০ জানুয়ারি ২০১২ ১৬:০০519129
  • সিকি
    ঐ ফর্টিকালচার টা নিয়ে আমিও অনেক ভেবেছি, আপনি না বললে আমিও প্রশ্ন টা করতাম:)
  • a | ১০ জানুয়ারি ২০১২ ১৬:৩৪519240
  • এহ এইডা বুইলেন না? ওটি হল হেলথ সেক্টর, সবাইকে ফর্টির নিচে বয়েস রেখে দেবার ওষুধ তৈরীর প্রকল্প।
  • PT | ১০ জানুয়ারি ২০১২ ১৮:০৪519351
  • এক উন্মাদিনীর রবীন্দ্রপ্রেমে নিদ্রাহীনা রাজ্যপালপত্নী:
    An official complaint to Calcutta police from the governor’s house, stating that the sound disrupts the First Lady’s sleep, has prompted the authorities to lower the volume at six intersections near Raj Bhavan through the day and switch it off after 10pm.

    Playing Tagore songs when a traffic light goes red is, of course, a pet project of chief minister Mamata Banerjee....
    http://www.telegraphindia.com/1120110/jsp/calcutta/story_14982939.jsp
  • umesh | ১০ জানুয়ারি ২০১২ ১৮:১৭519462
  • গান সারারাত চলে না কি?
  • PT | ১০ জানুয়ারি ২০১২ ১৮:২৩519573
  • ট্র্যাফিকের আলো তো সারা রাতই লাল-সবুজ হতে থাকে। অবিশ্যি জানিনা ঐসব জায়গাতে রাত হলে সব সিগনাল লাল করা থাকে কিনা। তাহলে তো সারারাত রবীন্দ্রসঙ্গীতে মাতোয়ারা রাজভবন........
  • umesh | ১০ জানুয়ারি ২০১২ ১৮:২৯519684
  • আমি তো জানি রাত ১০টার পর প্রকাশ্যে মাইক বাজানো নিষিদ্ধ।
    এটা কি কলকাতাই প্রযোজ্য নয়?
  • vc | ১০ জানুয়ারি ২০১২ ১৮:৩০519795
  • রাতে লাল ফ্ল্যাশ করার কথা। তার মানে ---

    আমি
    তোমার
    সঙ্গে
    বেঁধেছি
    আমার
    প্রাণ
    ....

    প্রতি শব্দের মাঝখানে এক সেকেন্ড গ্যাপ। ও: দুর্ধর্ষ লাগবে শুনতে।
  • PT | ১০ জানুয়ারি ২০১২ ১৮:৪২519906
  • চোপ!! দিদি চাইলে রবিন্দশনগিত শারা রাত্তির চোলবে।
  • aka | ১০ জানুয়ারি ২০১২ ১৮:৫০520017
  • ভাবছি একটা পার্টি খুলব। কেমন আইডিয়া?
  • PT | ১০ জানুয়ারি ২০১২ ২২:৪৭520129
  • সন্ধ্যের টিভিতে কংগ্রেসের উদ্দেশ্যে দিদি উবাচ: বাবু চলে বাজার, কুত্তা ভুকে হাজার!!
  • | ১০ জানুয়ারি ২০১২ ২৩:২৩520240
  • ভালো তো। সাদা ধুতি পড়া ভদ্রলোক সিএম-এ লোকের প্রচুর আপত্তি ছিলো। এতোদিনে একজন বস্তিবাসী-র প্রতিনিধি মুখ্যমন্ত্রী পাওয়া গেলো। পিটিবাবুর তো খুশী হওয়া উচিত।
  • Du | ১১ জানুয়ারি ২০১২ ০৯:৫০520351
  • রেল দেউলিয়া হয়ে, অ্যাক্সিডেন্টকে রেগুলারিটি বানিয়েও পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারলো না। আর লিং দেবারও এনথু থাকছে না।
  • Update | ১১ জানুয়ারি ২০১২ ১৪:৪৮520573
  • Name:PTMail:Country:

    IPAddress:203.110.246.230Date:11Jan2012 -- 01:28PM

    কারা যেন বামেদের ঔদ্ধত্যের কারণে তাদের সরিয়ে তৃণমূলীদের সরকারে বসানোর পক্ষে সওয়াল করেছিলেন!! আটমাসেই সেই সরকারের প্রধানরা মুখের ভাষায় এবং ব্যবহারে বিনয়ের অবতার হয়ে উঠেছেন। দিদির পায়ের মাপে মাপে ছোট ভাইটিও বেড়ে উঠছে:

    TheVIPinquestionhappenedtobesportsministerMadanMitra, whosebeacon-fittedcarwasstoppedaspartofroutinepolicechecksattheManiktalacrossingaroundmidnight.

    Mitradisplayednosportingspiritwhenheallegedlyfiredavolleyofexpletivesatthehaplesscopsforhavingdaredtoslowhimdown.http://www.telegraphindia.com/1120111/jsp/calcutta/story_14988202.jsp

    দ করে ""৩৪ বছর"" দেখাবেন না। এরা বরাবরই এইরকমই - শুধু রোয়াবি দেখানোর সুযোগ পায়নি এর আগে।

    Name:ELdMail:Country:

    IPAddress:220.227.106.153Date:11Jan2012 -- 02:03PM

    http://www.anandabazar.com/11uttar3.html

    হীরকরাণীর দলের বিধায়ক এবং জোটসঙ্গী এই দম্পতিকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে, ঠিক সময়ে প্রশাসন ব্যবস্থা না নিলে আরেকটি রিজওয়ানুরের মত ঘটনার অপেক্ষা।

    ঘটনাচক্রে রিজের ভাইও এখন তৃণমুল বিধায়ক !
  • Du | ১১ জানুয়ারি ২০১২ ২১:১৬520795
  • এদিকে কংগ্রেসকে এত গালাগালি যখন -- কংগ্রেস নামটা কেন তৃণমূল নিয়ে রেখেছে? সব বিভাগে তো কঙ্গ্রেসের নাম চুরি শ্রমিক ইউনিয়ন থেকে ছত্র ইউনিয়ন।

    আর আমি কংগ্রেস হলে রাজ্যের সবকটা মন্ত্রীত্ব ছাড়তাম এই সুযোগে। সেই লীড নিয়ে হলেও তৃণরা যাতে রেলটা ছেড়ে দেয়।
  • q | ১১ জানুয়ারি ২০১২ ২১:৫৩520906
  • সব মনীষীকে একেএকে গুয়ে বসিয়ে ছাড়বে।
  • aanteldi | ১১ জানুয়ারি ২০১২ ২৩:৪৩521017
  • ঐ শিলান্যাস যে হয়েছিলো অসংখ্য... সেগুলির কি খবর??
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ০৩:১৮521128
  • বামেদের ঔদ্ধত্য, বামেদের ক্যাবলামোর জন্য প:ব:য়ের জনতা তাদের সরিয়েছে, বেশ করেছে। মমতা এসে ভুল হয়েছে? বেশ হয়েছে, অ্যাজ ইফ মমতা না এলে কত ঠিক হত। মমতা ক্যাবলামো করছে জনগণ আবার তাকে সরিয়ে সিপিএমকে আনবে। তাতেও কিছু আসবে যাবে না। তাও জনগণের ঝাঁট খানিকক্ষণের জন্য জুড়োবে। আবার জ্বলতে শুরু করলে আবার বদলে দেবে। ভোটের মাধ্যমে জনগণ তাদের জ্বলুনি খানিক মেটাচ্ছে, নইলে দিন যে বদলাবার নয় সে একটি শিশুও বোঝে। এই পরিবর্তন বা আবার প্রত্যাবর্তনের ফলে সবথেকে অসুবিধা হয় যারা হঠে গেল, আর সবথেকে সুবিধা হয় যারা এল তাদের। সাধারণ লোকের শুধু পরের ভোটের জন্য অপেক্ষা করা ছাড়া কিসুই নাই। কুকুরের গু ভালো নাকি ছাগলের নাদি সেই চুলচেরা বিচারে কি এসে যায়? খুশী করার চেষ্টা করুন জনগণকে নয়ত সাইটে সাইতে গুমড়ে মরুন।
  • Sibu | ১২ জানুয়ারি ২০১২ ০৪:৪১521240
  • জ্যানাগ্যানের এয়ারকন্ডিশনড ঝাঁট :)


    http://www.anandabazar.com/12cal1.html
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ০৭:২৩521351
  • স্টিগলিৎজ অ্যাকাডেমিশিয়ান তায় বামপন্থী তাই ওনার বিশ্বাস আউড়েছেন। উনি অ্যানালাইজ করতে ভুলে গেছেন সরকার মানে হার্মাদ বাহিনীর লাল ফেট্টি বেঁধে মোটরবাইক মস্তানি নয়, সরকারী হতক্ষেপ মানে ১৪ জন নাগরিক খুনকে পেইড ব্যাক বাই দা সেম কয়েন বলা নয়, সরকারী হস্তক্ষেপ মানে তাপসী মালিক রেপ এবং পোড়ানো নয়। বাজারের হাতে ছাড়লে যেমন হবার নয় তেমনই ইনএফিশিয়েন্ট এবং দূর্নীতিগ্রস্ত সরকারের হাতে ছাড়লে কি হয় তার উদাহরণ হল সিঙ্গুর এবং নন্দীগ্রাম। মধ্যে হতে কপাল পুড়ল ইচ্ছুক চাষীদের।
  • Sibu | ১২ জানুয়ারি ২০১২ ০৭:৩৩521462
  • অনিচ্ছুক চাষীদের কি হল? মানে তাদের কপাল কি পুড়ল?
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ০৭:৩৬521573
  • পার্শিয়াল। :)
  • Du | ১২ জানুয়ারি ২০১২ ০৭:৪০521684
  • আকা, বলতে বলতে সত্যিই হয়ে যায় তাও ঘটনাটা আবার বলি 'পেইড ব্যাক' কথাটা নভেম্বরে বলা সিপিএমের ঘরছাড়াদের 'ফেরানোর' সষস্ত্র অভিযান সম্পর্কে, ১৪ জনের ওপর গুলি চালানো জমি অধিগ্রহণ করতে গিয়ে নয়।
    সকাল সকাল ৫ মিনিট সময় নষ্ট করা যেতেই পারে।

    পরিবর্তন অবশ্যই ভালো, কিন্তু ভুলভাল কাজ করে পাওয়ারে আসা গেলে সিগন্যালটা খুব ভুলই যায়।
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ০৭:৫২521795
  • দুদি ঐতিহাসিক ভুল। মুখ্যমন্ত্রীর অত্যন্ত জরুরী স্কিল হল ঠিকঠাক ভাষণ ঠিক সময়ে দেওয়া। একদিকে ১৪ জন সাধারণ লোক মারা গেছে আর মুখ্যমন্ত্রী ভাষণ দিতে এসে বললেন পেইড ব্যাক বাই দা সেম কয়েন। বুঝতেই পারলেন না কি মেসেজ দিলেন। ঐ ভাষণে ওনার কাজই ছিল ঠিকঠাক মেসেজ দেওয়া। ইনএফিশিয়েন্সিই যথেষ্ট। আমিও ব্যক্তিগত ভাবে মনে করি না বুদ্ধবাবু ১৪ জন লোক মারাকে মন থেকে বলেছেন পেইড ব্যাক ইত্যাদি। হয়ত মনে করেছিলেন ১৪ জন মাওবাদী/তিনোমুলি মারা গিয়েছে, হয়ত মনে করেছিলেন জায়গা দখল করা গিয়েছে তাই যথেষ্ট। এরকম কত লোকই তো প:ব:য়ে হরদম মারা যাচ্ছে। কি মনে করেছিলেন তাই দিয়ে পরিস্থিতির বিচার হবে না, কি মেসেজ জনমানসে পৌঁছেছে সেটাই লক্ষ্যণীয়।

    আর আমার মনে হয় দিনের পর দিন ভুলভাল কাজ করে পাওয়ারে থেকে গেলে শুধু সিগন্যাল ভুল যায় তাই নয় কিছু অসম্ভব দূর্নীতিগ্রস্ত নেতার জন্ম হয় যেমন লক্ষণ শেঠ, কিছু অসম্ভব উদ্ধত, নির্মম নেতা নিজেদের এক্তিয়ার ভুলতে বসে যেমন বিনয় কোঙার।
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ০৮:১২521906
  • তারপর টিমসি কেলাচ্ছে বলে এত কথা। আমাদের কালে শিক্ষকদের কেলানোর দরকার পড়ত না এসএফাই কেলাত অন্য রাজনীতি করা ছাত্রদের। নব্বই এর দশকে এসএফাই করেনি এবং এসএফাইয়ের হাতে কেলানিও খায় নি এমন ছাত্র হাতে গোনা কয়েকজন। চড় চাপড়, কিল, ঘুঁষি, খুব বেশি হলে কেলিয়ে হাসপাতাল পাঠিয়ে দেওয়া কিছু কম হয় নি। বহু কলেজে ভোটের দিন শুধু এসএফাইয়ের একটা করে পেটো পড়ত। এর নাম অনিলায়তন দিন কি সুভাষায়তন তাতে জিনিষটা বদলায় না। যেন অনিল বিশ্বাস এসব করছিলেন আর সিপিএমের মতন রেজিমেন্টেড পার্টি এসব জানতই না, বুঝতই না। হা:। বেচারি অনিল বিশ্বাস মরে গিয়ে গুরুচক্রে ভুত হলেন।
  • Du | ১২ জানুয়ারি ২০১২ ০৮:১৭522017
  • ১৪ জন মারা গেছে মার্চে।

    পেইড ব্যাক বলা হয়েছে নভেম্বরে, যখন অপারেশন সূর্যোদয় নামক এক অভিযান করে সিপিএমের লোক তাদের ঘরছাড়াদের নিয়ে গ্রামে ঢুকেছিল। তাদেরকে অস্ত্রের সাহায্যে একদা গ্রাম থেকে বার করা হয়েছিল -- অস্তের সাহায্যেই তারা ফিরেছিলো। ভাগ্যবশত: কোন লোক মারা যায় নি সেটাতে, যদিও পুরো ব্যাপারটাই জঘন্য এবং রাজ্য, জাতি আর সরকার সবার পক্ষেই লজ্জাজনক -১৪ জনের পুলিশের গুলিতে মৃত্যুর সাথে এর কোন যোগ নেই।
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ০৮:২৪522128
  • দু দি বুঝেছি। কিন্তু ১৪ জন মারা গেছে মার্চে, নভেম্বরে হার্মাদ বাহিনীর লাল ফেট্টি নিয়ে মার্চ এবং সাথে একগাদা গুজব, গুল্প, সাধারণ লোকের মনে তিতিবিরক্তি। সেদিনও গুজব ছিল নন্দীগ্রামে রক্তগঙ্গা বয়ে গেছে। এই অবস্থায় অহংকারী পেইড ব্যাক ইন দা সেম কয়েন??? তার ফল যা হবার তাই হয়েছে ১৪ জন মৃত্যুর সাথে পেইড ব্যাক জুড়ে গেছে, তা বুদ্ধবাবুর জন্মকালে আর ঘুচল না। সিপিএমের কফিনে লাস্ট বাট ওয়ান পেরেক। আবার বলছি মেসেজ এটাই গেছে রিয়ালিটি তা নাই হতে পারে। আর প্যারালাল ফোর্স নামিয়ে জায়গা দখলের গুণ্ডামি একজন মুখ্যমন্ত্রী সাপোর্ট করে কিকরে? সব মিলিয়ে ঠিক যা যা করা উচিত না সরকার তাই করে দেখিয়েছে নন্দীগ্রাম ও সিঙ্গুরে।
  • Du | ১২ জানুয়ারি ২০১২ ০৮:৩৭522239
  • মেসেজ অনেক ক্ষেত্রেই রিয়ালিটির বাইরেই গেছে। কিন্তু এখন পালাবদলের পরে রিয়েলিটিগুলো আলাদা করে রাখাই ভালো।

    সে যাক, নতুন রিয়েলিটিরও অভাব নেই। এই যে বললে টিএমি্‌স মেরেছে বলে এত কথা, তবে শোনো। ব্রাত্য বসু বলেছেন 'অধ্যক্ষদেরও সম্মানের যোগ্য (পড়ুন মার না খাওয়ার) হওয়া উচিত'
    এখন থেকে মার খেলে মার হজম করেই বসে থাকতে হবে। এই ঘটনা আজ নয় মাস ছয়েক ধরেই হচ্ছে - রবীন্দ্রভারতী থেকেই।
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ০৮:৪৫522351
  • তাতে কি? ব্রাত্য আর এক মূর্তিমান মানেই এই নয় যে বিনয় কোঙার মূর্তিমান ছিল না। সাধারণ লোকের পরের ভোট অবধি অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই। তদ্দিন যাদের সরাসরি স্বার্থ নেই তারা তেড়ে খিস্তি দেবে। কখনো দাঁত কেলিয়ে খিল্লি করবে। আগেও করেছে, এখনও করবে।

    আর রিয়ালিটি হল এটাই সিঙ্গুর এবং নন্দীগ্রামে যে সরকারী হস্তক্ষেপে শিল্প হয় নি তারজন্য দায়ী তৎকালীন সরকার এবং তাদের নীতি সমূহ। এ কথা তখনও বলেছি এখনও বলছি। শিল্প গড়বেন ভালো কথা কিন্তু শিল্প গড়ার প্রথম স্টেপে গুলি চালিয়ে মানুষ মারবেন না, প্যারালাল গুন্ডা নামিয়ে জমি দখলকে মান্যতা দেবেন না, শিল্প গড়ার পুরো প্ল্যান জনগণের কাছে প্রচার করুন। হঠাৎ করে একটা টাটা কারখানা গড়লেই শিল্প হয় না। এসব না করলে যায় হয় তাই হল রিয়ালিটি। এরজন্য সিপিএম নিজেকেই দুষতে পারে, বিপক্ষরা সুযোগের সদ্ব্যবহার করেছে মাত্র। আসলে বামপন্থী সিপিএম এই ডানপন্থী শিল্প টিল্প ট্যাকল করার জন্য প্রস্তুত ছিল না, এখনও খুব একটা আছে বলে মনে হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন