এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৪০৩ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • m | 50.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৮:৫৩528902
  • এবিসিডি দেখার জন্যে আমেরিকা পর্যন্ত যাবার দরকার নেই- দেশে, কোলকাতাতেই অলিতে গলিতে তাদের দেখতে পাওয়া যায়।এদেশে ছেলেমেয়েকে তাদের বাপমা বকচ্ছপ টাইপের কিছু বানাতে চান- দেশে সাহেব না হোক নিদেনপক্ষে হিন্দিভাষী বানাবার সাধনা চলছে।

    এখানে নিজেরা শৈলবালা বা বিন্দুবাসিনীতে পড়ে আত্মশ্লাঘা অনুভব কল্লেও ছেলেমেয়েদের কেউ সেখানে পাঠান না বলেই ধরে নিচ্ছি:)
  • a | 65.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৯:১৪528913
  • কে যে এবিসিডি আর কে যে নয়, সে কি এত সহজে বোঝা যায়? আর হিন্দিভাষী হলে সমস্যা কি সেটাও বুঝলাম না
  • m | 50.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৯:১৯528924
  • এবিসিডি শব্দটা যিনি এখানে লিখেছেন, বোঝা যাচ্ছে সেটা তার সমস্যা। আমার নয়-
    বাঙালি বাপমা যদি অন্যদেশে বসে তার ছেলেমেয়েকে নিজের সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে চান,তাকে বিদ্রূপ করার কি আছে?
  • a | 65.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৯:২০528935
  • হেহে সংস্কৃতি বলতে বলতে চাইছেন?
  • m | 50.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৯:২৪528946
  • আমার সামান্য জ্ঞানবুদ্ধিতে এই ধর বাংলা লিখতে পড়তে শেখা, দুএকটা বই টই পড়তে পারা, একটু আধটু গান টান গাইতে পারা- এইটুকুই।
  • Du | 117.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৯:৪১528957
  • বাইরে থেকে ঠিক বোঝা কি যায়? যারা KBCB (কোল্কত বর্ণ কনফিউজড বাঙাল) তারা কি নিজেদের তাই মনে করেন? আমি নিজে এক গৌহাটী বর্ণ কনফিউজড সিলেটি হিসেবে বলতে পারি, অ্যালফাবেট মিলিয়ে মজা দেবার যন্য সি দিয়ে কারেজাস শব্দটাও খুব খারাপ নয়।
  • a | 65.*.*.* | ০৯ মার্চ ২০১২ ১০:০৪528968
  • কিন্তু কেন শেখাবেন বাংলা পড়তে শেখা ইত্যাদি? মানে যাদের ছেলে মেয়ে তারা করতেই পারেন, কিন্তু সেটাই কি যুক্তি?
  • rimi | 75.*.*.* | ০৯ মার্চ ২০১২ ১০:০৮528979
  • byaang :))))
    তবে সত্যের খাতিরে বলি, একবার এক দল ছেলের সঙ্গে একা মেয়ে ট্রেকিঙ্গে গেছিলাম। অনেক ঝুলোঝুলি করে সঙ্গ নিতে হয়েছিল। তাদের মূল আপত্তি ছিলো যে মেয়েদের রাস্তার মোড়ে মোড়ে বাথরুম নাথাকলে তারা চূড়ান্ত ঝামেলা করে। জনশূণ্য পর্বতশিখরে যেতে হলে ঝোপে ঝাড়ে এক ও দুই করার প্রস্তুতি নিয়ে যেতে হবে!! বলা বাহুল্য, হিমালয়কে বেশ খানিক নোঙ্গরা করেই এসেছিলাম সকলে মিলে!!! কিন্তু সেখানে অন্য কোনো উপায় ছিলো না :-(((
  • pi | 128.*.*.* | ০৯ মার্চ ২০১২ ১০:১৩528990
  • নোংরা না ভেবে নাইট্রোজেন সার ভাবলেই হয়।
  • rimi | 75.*.*.* | ০৯ মার্চ ২০১২ ১০:২৬529002
  • হ্যা মাটিতে হলে সার ভাবা যায়, দেওয়ালে হলে কোনো এক্সকিউজ নেই।

    আর এবিসিডি দের কেন যে এবিসিডি বলা হয় বা কেন যে তাদের কনফিউজড মনে হয় সেইতা আমার মাথায় ঢোকে না। গত বারো বছরে এম্নি বাচ্চা কম দেখলাম না। শুধু ভারতীয় নয়, চাইনিজ, জাপানিজ, বাঙ্গলাদেশি, কোরিয়ান, জার্মান, ফরাসি, রাশিয়ান - যে দেশের বাবা মার বাচ্চাই হোক, সবাই আমেরিকান হয়েই বড় হয়, আমেরিকান উচ্চারণে ইঙ্গরিজি বলে, সেরকম পোষাক পরে, সেভাবেই চিন্তা ভাবনা করে। কেউ কেউ নিজের দেশের ভাষা জানে, অধিকাঙ্গশই জানে না। বিভিন্ন উতসবে নিজেদের দেশের জামাকাপড় পরে, নাচ টাচও করে হয়ত, কেউ কেউ অ্যাকসেন্ট সহকারে বাঙ্গলা বলে। এতে আমার অনভ্যস্ত চোখে বা মনে খানিক ধাক্কা লাগত প্রথম প্রথম। কিন্তু মিশে বুঝেছি, বিশেষ করে অন্যান্য দেশের বাচ্চাদের সঙ্গে মেশার পরে আরো ভালোভাবে বুঝেছি, কেউই কনফিউজড নয় এরা, নিজেদের আইডেন্টিটি সম্পর্কে পরিষ্কার ধারণা, এবঙ্গ দুই দেশ সম্পর্কেই মমতা রাখে। কনফিউজড আসলে আমরা নিজেরাই, যারা ফিল্টার চোখে লাগিয়ে এদের দেখি, আর দূর থেকে বিচার করি।
  • kd | 59.*.*.* | ০৯ মার্চ ২০১২ ১১:১৪529013
  • রিমি, লোকে বলে দেওয়ালে হিসি করলে তাতে নাকি নোনা ধরে না। :)

    রিমি, ব্যাঙ, তোমাদের ইয়ের উত্তর -
    বম্বের চৌপাট্টি এলাকায় এই ব্যাপারে পুলিশের খুব নজরদারি। তো ওখানে প্রচুর স্ট্রীট-ভেন্ডার, সারাদিন থাকে, তাদের পেলে কি করবে? তাই এক ফুচকাওলা যে মগে করে তোলাজল তেঁতুল জলে মেশায় আর লোকেদের পিনে কা পানি দেয়, সেই মগেই কম্মো সেরে মগটি নদ্দমায় খালি করলো - জল ফেলায় তো বারণ নেই। তাপ্পর সেই মগটাকেই ধুয়ে আবার ব্যাক ইন বিজনেস। 'টেকনিকালি' হয়তো আনহাইজিনিক নয়, তবে যে দু'একজন দেখেছে, তারা ওটাকে বেশ দৃষ্টিকটুই মনে করেছে।
    এখন তোমরা বলো, তুমি চৌপাট্টিতে ফুচ্‌কা খাবে না বাধানিষেধহীন উল্টোডাঙায়? (ধরে নিচ্ছি তুমি ফুচ্‌কা খেতে ভালোবাসো)।

    ডি: উপরিউক্ত ঘটনাটি কোনএককালে TOIতে পড়েছিলুম।
  • siki | 155.*.*.* | ০৯ মার্চ ২০১২ ১১:২০529024
  • এটা কেউ মোবাইলে ভিডিও তুলে ইউটিউবে তুলে দিয়েছিল, তাই নিয়ে টিওআইতে রিপোর্ট বেরিয়েছিল।
  • Arin | 119.*.*.* | ০৯ মার্চ ২০১২ ১১:৫৮529035
  • রিমি লিখেছে,
    "জনশূণ্য পর্বতশিখরে যেতে হলে ঝোপে ঝাড়ে এক ও দুই করার প্রস্তুতি নিয়ে যেতে হবে!! বলা বাহুল্য, হিমালয়কে বেশ খানিক নোঙ্গরা করেই এসেছিলাম সকলে মিলে!!! কিন্তু সেখানে অন্য কোনো উপায় ছিলো না :-((( "

    উপায় ছিল রিমি | নিউ জিল্যান্ডের পাহাড় পরবতে যারা ঘোরাঘুরি করে, তারা পু পট ব্যবহার করে, খুব সাধারণ একটি পাত্র, ব্যাপারটা ভাবতে একটু নোংরা লাগতে পারে, কিন্তু সাময়িক, ও প্রকৃতির প্রতি সহনশীল | মূলত, একটা প্লাস্টিকের মুখবন্ধ পাত্র, তাতে স্টারচ কাগজ পুরে ও সেই কাগজ ব্যবহার করে কাজ চালান হয় | হিমালয়ে ট্রেকিং করতে গেলে এর ব্যবহার নিয়ে ভাবা যেতে পারে | এই সূত্রটা দেখতে পার,
    http://www.doc.govt.nz/upload/documents/parks-and-recreation/places-to-visit/wellington/poo-pot-brochure-sm.pdf
  • kd | 59.*.*.* | ০৯ মার্চ ২০১২ ১২:০৪529046
  • এবার ABCD

    আমার ছেলে গাঁয়ে জন্মেছে, বড় হয়েছে। ধারে কাছে কোন বাঙালী থাকতো না। আর আমরা বাঙলা না জানা (মানে ভারতের অন্য প্রদেশের) লোকেদের সঙ্গে মিশতুম না - সারাদিন কাজে ইংরিজি বলে বাড়িতেও যদি ইংরিজি বলতে হয়, তাহ'লে প্রতিবেশীদের সঙ্গে আড্ডা মারা অনেক পছন্দের)। তাই আমার ছেলের সব বন্ধুবান্ধব সাদাচামড়া। বাড়িতে বাংলাতেই কথা বলা হ'তো - ছেলেও বাংলা বলতো। ওর মা বাংলা ছাড়া আর কোন ভাষা জানতো না, তাই ওকে বাড়িতে বাংলা শিখিয়েছে, যেমন ইস্কুলে ল্যাটিন আর ফ্রেঞ্চ শিখতো, তেমনি। আমার ছেলে বিন্দুমাত্র কনফিউজ্‌ড নয়, ভারতকে ও অন্য যে কোন দেশের মতই দেখে, কোনো আলাদা ""ভালোবাসা'' নেই - শুধু কলকাতার এই বাড়িটার ওপর ""সাতপুরুষের ভিটেবাড়ি'' বলে সিরিয়াস টান আছে - হয়তো বাবা-জ্যাঠার কথা শুনে শুনে।

    তাই বলে ABCD কি নেই, বলছি না। দেখেছি নিউইয়র্কের কুইন্স, স্পেশালি জ্যাক্‌সন হাইট্‌স এরিয়ায় হাজার হাজার ""দিশি'' লোকের বাস - তার মধ্যে অনেকেই ""ফ্যামিলি রিউনিফিকেশন'' ভিসায় ওখানে - অনেকেই অল্পশিক্ষিত বা অশিক্ষিত হ'লেও ব্যক্তিগত চেষ্টায় ও পরিশ্রমে বেশ আর্থিক উন্নতি করেছে। এদের অনেকেই, স্পেশালি বাড়ির মেয়েরা অনেক বছর ওখানে থাকার পরও ইংরিজি জানে না, জানার কোন প্রয়োজনই বোধ করেনি। আর এরা সংখ্যায় আমাদের মতো প্রবাসীদের তুলনায় অনেক অনেক বেশী। এদের ছেলেমেয়েরা শুধু জাতভাইবোনেদের সঙ্গে আড্ডা মারে - রাস্তায় দল বেঁধে হিন্দি গান চালিয়ে ""ভাঙ্‌ড়া'' নাচে (মানে যেমন সাদারা/কালোরা তাদের ভাষার গানের সঙ্গে নাচে)। মনে হয়, এই ছেলেমেয়েদের দেখেই দেশ থেকে সদ্য আসা বন্ধুদের মন্তব্য, এরা না ঘরকা, না ঘাটকা। কেন বলে ঠিক বুঝিনি, যদিও একটু আন্দাজ করতে পেরেছি। এরাই কি ABCD?

    যা লিখলুম, তা জাস্ট আমার অব্জার্ভেশন। ভুল না ঠিক ভগাই জানে।
  • Nishan Chatterjee | 72.*.*.* | ০৯ মার্চ ২০১২ ১২:৫২529057
  • সে যে যা খুশী করুক না, কিন্তু আমি দেখছি বাংলাদেশীদের ছেলে পিলেরা বেশির ভাগ ক্ষেত্রেই আঞ্চলিক ইংরিজিতে কথা বললেও বাংলাটা ভোলেনি, চীনেরা নিজেদের ভাষা নিযে হেবি সচেতন, আর আমাদের বাঙালীরা প্রাথমিক ভাবে এখনো আমেরিকার শকটাই কাটিয়ে উঠতে পারেনি, ছেলেপিলে কে আমেরিকান করবে নাকি করবে না বানাতে বানাতে ১৮ বছর পেরিয়ে যায়, আর তখনই চিত্তির :P বাপমা ছিলো হাফ ঘরকা হাফ ঘাটকা, ছেলেপিলে ১/৪ ঘরকা, বাকি ঘাটকা, ঘর ও ঘাট অবশ্যই ব্যক্তিগত মতামত, না পছন্দ হলে উল্টে দিন।

    আমি এমন দম্পতি জানি, যাতে ছেলে সম্পূর্ণ মার্কিন হয় সেজন্য প্রায় ২ বছর বাড়িতে বাংলা বলেনি।

    আবার এই বাপ মাদের বিদেশে এসেও বিদেশী লোকজনের সাথে মেশাটাও ঠিক হয়না, সপ্তাহান্তে বাঙালী ghetto তে গিয়ে অলির ননদ ধসির জা গপপো করতে বসেন

    কিছু কিছু সাদা চামড়ার বন্ধু পেলেও মাঝে মাঝে আপ্লুত হয়ে পড়ে।

    এভাবেই আরো বেশী confusion তৈরী হয়, ছেলেপিলে তাল রাখতে পারে না, বাপ মা হজম করতে পারে না, এবং এই বিজাতীয় বদহজমের ফসল ABCD,

    বলছি না সবাইই এরকম, সেক্ষেত্রে সবাইকে ABCD না বললেই হোলো!!!
  • rimi | 75.*.*.* | ০৯ মার্চ ২০১২ ১৮:৪৫529068
  • ওহো এইবার এবিসিডির ডেফিনিশন কিলিয়ার হল। আমেরিকায় বড়ো হওয়া ছেলেপুলে যারা মাতৃভাষা জানে না। হ্যা এরকম অনেক আছে, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই বাঙ্গলা না শেখানো টা সময়ের অভাব। আমারি এক বন্ধু আছে, মিনেসোটা ইউনিতে পড়ায়, ওর মেয়ে ছোটো থেকে ডে কেয়ারে যায়, মা বাবা দুজনেই চূড়ান্ত ব্যস্ত, তাই মেয়েকে বাঙ্গলা শেখাতে পারে নি। কিন্তু ওরা কেউই কনফিউজড নয়।

    বাঙ্গলা শুধুমাত্র বলতে পারার বা না পারা দিয়ে ঠিক কি ধরনের কনফিউশন তৈরী হয়? মানি যে দেশে গেলে আত্মীয় স্বজনের সঙ্গে কানেক্ট করতে কিছুটা অসুবিধা হতে পারে। কিন্তু কনফিউশন কোথায়? যারা আমেরিকায় জন্মেছে, বড়ো হয়েছে, তাদের প্রথম পরিচয় তারা আমেরিকান।

    আর চাইনিজদের আমেরিকান ছেলেপুলেরা চাইনিজ জানে?? সবাই?? আমার অন্তত ডজনখানেক ছাত্রছাত্রী আছে যারা চাইনিজ এবঙ্গ কোরিয়ান আমেরিকান। কেউ বাপ মার ভাষা জানে না। আমার চাইনিজ কোলিগদের ছেলেপুলে কেউ বাড়িতে চাইনিজ বলে না, যদিও বোঝে সবাই। বাপ মার নিজের দেশের প্রতি যত ভালোবাসাই থাকুক, সময়ের অভাবটা হল বাস্তব, বিশেষ করে যদি বাবা মা দুজনেই চাক্রি করে। এছাড়া বাচ্চার নিতে পারার ক্ষমতাও একটা ফ্যাক্টর। আমার বাঙ্গলাদেশি বন্ধুর মেয়ে স্কুলে যাবার আগে পর্যন্ত বাড়িতে বাঙ্গলা বলত। স্কুলে গিয়ে ইঙ্গ্রিজি আর স্প্যানিশ নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছিলো। টিচার সাজেস্ট করেন বাঙ্গলা শেখানো বন্ধ করতে।
    এরকম বহুবিধ কারণ থাকে ভাষা শেখার বা না শেখার। সেগুলো ভালো করে না বুঝে না দেখে শুধু এবিসিডি বলে গাল পাড়াটা কেমন যেন নিজের দৈন্যতাকে প্রকাশ করে বলে আমার মনে হয়।
    আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী তুলনামূলকভাবে ভারতীয় আমেরিকানরা অনেক বেশি নিজের দেশের সঙ্গে কানেক্টেড। মানে যতটুকু কানেক্টেড থাকা সম্ভব।
    একটা পরিষ্কার বাস্তব হল এটাই যে একজন মানুষ যে দেশে বড় হয়, সেই দেশের প্রতি ভালোবাসা লয়ালিটি এগুলো আপনা থেকেই তৈরী হয়ে যায়, সাধারণত। ( যদি না কেউ চূড়ান্ত রেসিজিমের শিকার হয়)
  • m | 50.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২০:৫২529079
  • আমার ইচ্ছে থাকলে বাংলা শেখাবো।পারলে গান টানও- আমার বাচ্চার সেটা নেবার সুযোগ থাকলে নেবে।আর তাছাড়া ইংরেজি আর স্প্যানিশ কি ফরাসী ভাষার পাশাপাশি যদি আরেকটা ভাষা জানে মন্দ কি? অ্যাকসেন্ট দিয়েই বলুক না ক্ষতি কি? মার্কিন অ্যাকসেন্টে ইংরেজি, স্প্যানিশ বল্লে বাংলাই বা কি দোষ করলো।
    আর রিমিকে ক দিয়ে বলি- বাচ্চারা মোটেও কনফিউজড না। যারা দেখছে অনেকসময় ই সেটা তাদের ভাবনার সীমাবদ্ধতা।
    আমার ছেলের পূর্বতন স্কুলে বেশ কিছু সাদা,কালো, এবং এশীয় বাচ্চা পড়ে। তারা দিব্য হাত দিয়ে সিঙারা খায়- বিশেষ অনুষ্ঠানে ভারতীয় পোশাকে স্কুলে আসে- দুএকটি বাংলা বাক্যও শিখেছে।চামড়ার রং ছাড়া তাদেরকে স্কুলে আলাদা কিছু মনে হয় না।কিন্তু ইংরেজি ভাষীরা ছাড়া প্রায় প্রত্যেকেই নিজের ভাষা জানে। চাইনিজ,কোরিয়ান আর জাপানিরা ফুড ফেস্টিভ্যালে নিজেদের খাবারের স্টল করে। ইন্ট্যারন্যাশনাল উইকে নিজেদের নাচ-গান পরিবেশন করে।দেশীয় পোশাক পরে আসে।

    আমি তো কোনো তফাত দেখি নি- যে উৎসাহ নিয়ে আমি টিনটিনকে মেঘের কোলে শেখাই,একই উৎসাহ নিয়ে মাশা কোলকাতায় বসে মেয়েকে রাশিয়ার লোকসঙ্গীত শেখায়। নিজের শিকড়ের সঙ্গে সবাই তার সন্তানদের পরিচয় করাতে চায়।ছোটদের জন্যে নাচ-গান-ভাষা এগুলো ই পরিচয়ের মাধ্যম।বাচ্চারা সময়সুযোগ পেলে সেই শিকড় মেলে ধরে।তারপর বড় হয়ে কি করবে সেটা তাদের হাতে ছেড়ে দেওয়াই বোধহয় ভালো।
  • kd | 59.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২১:৪৮529090
  • আচ্ছা, m ঠিক কী বলতে চাইলো? ইংরেজি ভাষীরা নিজের ভাষা জানে না? - ম:
  • Tim | 198.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২১:৫৬529101
  • নিশান,

    আদেখলারা স্থান-কাল পাত্র নির্বিশেষে আদেখলাই হয়। ভারতে ম্যাকডি বা কীফসি বা পিৎজা হাট নিয়ে মাতামাতি কি কিছু কম দেখেছেন? ইংলিশ শেখানোর ছুতোয় বাংলাকে দুচ্ছাই করা কি কিছু কম দেখেছেন দেশে? পোষাক আশাকে কথাবার্তায় সাহেব-মেম বানানোর ইচ্ছা ? সেই একই জনতা বিদেশে এসে কাছা খুলে আদেখলাপনা করবে, এতে আশ্চর্য্য হওয়ার কি আছে ?
  • m | 50.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২২:১১529113
  • কাবলিদা,ঐ স্কুলে বেশ কিছু 'ইংরাজ' বাচ্চা পড়ে তো- কপালগুণে বা দোষে তাদের শুধু ঐ ভাষাটা জানলেই চলে সেটা মিন করেছি।
  • Tim | 198.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২২:১৭529124
  • আমার আবার পরে তলিয়ে ভেবে মনে হলো ভারতে (বা অন্য তিতিয় বিশ্বের দেশে) থেকে যারা পোথোম বিশ্বের হনুকরণ করে তারাই বেশি করে না ঘর কা না ঘাট কা। কেননা ঘাটে তো এখনও গিয়ে পৌঁছয়নি, এদিকে ঘর ছেড়ে বেরিয়েও এসেছে। ;-)
  • m | 50.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২২:২৩529135
  • তিমি টা কিরম টিউবলাইট হয়ে যাচ্ছে!!:(কাল রাত ৮-৫৩ তে সেটাই তো লিখলুম:(
  • Nishan Chatterjee | 72.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২২:২৫529146
  • আরে Tim, সে আর বলতে, আমার এ অভিজ্ঞতা নিয়ে ফেসবুকের গুরুচণ্ডালীতে লিখেছিলাম।

    আমি ডেনমার্ক থেকে দেশে ফিরে এক বান্ধবীর সাথে দেখা করতে সল্টলেক সিটি সেণ্টারে গেলাম, সেখানে পিৎজা হাটে গেলাম, প্রসঙ্গত: জানাই যেকোন ইতালিয়ান খাবারের উপর আমার বিশেষ অরুচি আছে, নেহাৎ কলকেতার কেতাবাজদের কাছে ওটা কেতার বিষয় তাই যাওয়া,

    গিয়ে আবিষ্কার করলাম ও হরি, কেউ দেখি বাংলা বলে না, চাদ্দিকে "youknowna, todaywassopyachpeche, thatIhadtotakemychotiinmyhaat" শুনে প্‌থমেই ঝাঁট জ্বলে গেলো।

    এরপর পিৎজা হাটে ঢুকলাম, প্রায় আধাঘণ্টা লাইন দিয়ে লঙ্গরখানার মত, সেখানে গিয়ে আমি যতই বাংলা বলি, পরিবেশিকা কিছুতেই বলে না, আমার বন্ধু বললো "এই বাংলা বলছিস কেন?" যেন এটা একটা বিশেষ অপরাধ।

    ইংরাজী একটা ভাষা থেকে ঠিক কবে প্রভু ভাষা হয়ে দাঁড়ালো সেইটে নিযে একটা বই লেখা দরকার, অথবা বলা চলে বই লিখতে হবে না ১৭৫৭ থেকেই এ ইতিহাস সমানে চলেছে।

    এবার দু একটা কথা ইংরাজী সম্বন্ধে, আমরা যে ইংরাজী শিখি, তা ব্রিটিশ ইংরাজী, এবং অনেক প্রয়োগ, পুরোনো ইংরাজী থেকে আসে, সেগুলো আজকাল কোথাও ব্যবহার হয় না বলে কিছু লোক মাতামাতি করেন, কিন্তু সেগুলৈ ভারতীয় ইংরাজীর কিছু অনন্য বৈশিষ্ট্য।

    ভারতে এ নিযে কোনো কাজ সুদূর ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা দেখি না।

    ফলত: আজকাল তরুণ প্রজন্ম উঠেপড়ে লেগেছে আমরিকি ইঞ্জিরির জন্য, যদিও ভারতীয় ইংরাজী মূলত:, receivedpronunciation ঘিরে তৈরী, এবং তারা আগা পাশ তলা care না করেই লিখতে আরম্ভ করেছে color, savor, labor, যদিও ভারতে এর বিশেষ তাৎপর্য নেই,

    কিছু কিছু লোক schedule কে শিজিউল বলবে নাকি স্কেজিউল বলবে নাকি শিডিউল বলবে না বুঝতে পেরে বলছে স্কেডিউল, এটা দেখে নিজের জাতকে বাঁদর ভিন্ন আর কিছু ভাবতে পারি না, যেদিকেই দলভারী সেদিকেই গিরীধারী,

    ভাষার বিবর্তনকে অস্বীকার করে, একটা আগাছা সংস্কৃতির জন্ম দেওয়া,

    যেমন শিজিউল generalbritishpronunciation, কারণ sch- শ টা আসছে ফরাসী থেকে,

    আর সেটা শিডিউল হচ্ছে উপমহাদেশে, কারণ কিছু উর্দু adjab বাদ দিলে, প্রায় গোটা উপমহাদেশের সব ভাষাতেই, লিপি হোলো semantophonetic, যার ফলশ্রুতিতে d এর উচ্চারণ হয়ে যাচ্ছে ড, (এমনকি দুটো মূল আদজাব, উর্দু বা যা কিনা আদতে হিন্দুস্তানী তার জন্য নাসিরি, আর পঞ্জাবীর জন্য শাহমুখী, তারও অপর পিঠে বসে আছে হিন্দীর জন্য দেবনাগরী, এবং পঞ্জাবীর জন্য গুরুমুখী)

    (যেভাবে, education= এডুকেশন, module=মডিউল)

    এর মধ্যে দ্বিতীয় fashion, americanaccent, সেটা যে ঠিক কি বস্তু আজও বুঝলাম না যদিও।!!

    কিছু লোক অকারণে my কে mah লিখতে আরম্ভ করলো, তারা সেই accent এ কথা বলে না, বাপের জন্মে ebonics বলা কোনো পূর্বপুরুষ নেই, এবং সেই উদগাণ্ডুরা বোঝে না একটা করে অতিরিক্ত অক্ষর লিখতে হচ্ছে।

    কাজেই আমপনার সর্বব্যাপী আদেখলাপনার কথা আমিও স্বীকার করি বৈকি!
  • kd | 59.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২২:৩০529157
  • ওহ্‌ m, বুঝেছি তো। শেষে "ম:'' দিয়েছি, দেখোনি।

    ডি: আমার রসিকতা এই লেভেলের বেশী ওঠে না।
  • Nishan Chatterjee | 72.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২২:৩৩529179
  • আগের মন্তব্যে শেষ লাইনে আপনার হোতো।

    তবে কিনা বিদেশে গিয়ে এই আদেখলাপনাটা দিব্বি বেড়ে যায়, এবং সত্যি কথা বলতে কি ছেলেপিলের চেযে বাপ মা বেশী confused.

    এমনিতে সবাই নানা যুক্তি দেবে, ছেলেপিলের মার্কিন হওয়া নিয়ে নানা কারণ দেবে, কিন্ত অধিকাংশ কেলো হয়, ছেলেপিলে সাদা/কালো মেয়ে বিয়ে করতে চাইলে, বিশেষত: কালো মেয়ে হলে কথাই নেই!

    এইটা আগাপাশতলা hypocrisy, এবং সেজন্যই বলবো ABCD র চেয়েও রোমাঞ্চকর জিনিস হোলো DBCD, তাদের সংস্কৃতি উদযাপন বচ্ছরকার দিনে একবার বঙ্গ সম্মেলন যাওয়া, আর লোপামুদ্রার গান শুনে বাড়ি ফেরার পতে, জ্যোতি বসুর পররিবারের ইতিহাস আলোচনা করেই শেষ।

    আগেকার দিনে বিয়ে থেকে শ্রাদ্ধ সর্বত্র নিয়ম ছিলো কিছু না পেলেই সে জায়গায় তাম্র/রৌপ্য/স্বর্ণ মুদ্রা ধরে দেওয়া, আমার চিরকালই মনে হয়, করতে হলে ঠিকঠাক করো নাহলে পাতি কোরোনা,

    তোমার সংস্কৃতির জন্য সময় নেই বুঝলাম, কিন্তু তার জন্য মনে করতে যেও না, দুটো গান, নাচ বাচ্চাকে শিখিয়ে, আর বছরে একবার করে হেবি সংস্কৃতির ধ্বজা তুলে ফেললাম!
  • Tim | 198.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২২:৫০529190
  • নিশানের পোস্টে ক। টুডে ইজ সো প্যাচপ্যাচে টা হেব্বি। :-)

    সমস্কিতি সম্পর্কেও যা কইলেন এক্কেরে মনের কথা। প্রথমদিকের দুয়েকটা দুগ্গোপুজোয় গিয়েছিলাম। সে যা ন্যাকামি আর হিপোক্রেসির হাট, কি বলবো! চন্নবিন্নু ভিনদেশী তারা গাইছে, বা আদরের নৌকো- লোকে তার সাথেও কাছা খুলে নাচলো। :-)
  • Tim | 198.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২২:৫৪529201
  • মামী, দেখেছি তো। আবার করে লিখলাম তবুও। :-)
  • m | 50.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:০২529212
  • আপনার বিরক্তি টা ঠিক কোথায়?ভেবেছিলাম আমেরিকায় বসবাসকারী বাঙালি রা উৎপাত আর তার ছেলেমেয়েরা ABCD বলে ( মানে আপনার প্রথম পোস্ট যা )বিরক্ত।

    এখন দেখছি আপনি 'কোলকাতা'র পিৎজাহাটের উদা দিয়েছেন।আর 'কোলকাতা'র লোকজনের ইংরেজি বলা এবং গ্রামার বিষয়ে উষ্মা প্রকাশ করছেন!
    পিৎজাহাটে কেন যে কোন রেস্তোরাতেই বাংলা বলতে চাইলেই বলা যায়,বহুলোক বলেন। কিছু অসুবিধে নেই - 'জল' দিন বল্লে 'ওক্কে' বলে 'ঘোল'এনে দিয়ে থাকলে অবশ্য আলাদা কথা।

    আর আপনার মনে হয়,যে করতে হলে ঠিকঠাক করো,নইলে পাতি কোরো না- ভালো কথা, আপনি নিজের জীবনে নিশ্চয়ই সেটা পালন করুন।আমি আবার মনে করি, আমার যা জানা আছে,সেটুকু দেবার দরকার আছে- তারপর সে যেটুকু গ্রহণ করতে পারবে, করবে।আধখানা গান মার্কিন অ্যাকসেন্টে গাইবে,আমি হাততালি দেবো।কোলকাতায় তিনবছুরে র ২২এর অঙ্গভঙ্গী সহ হিন্দিগানে কোমর দোলানোটাকে আমার অশ্লীল লাগে।আপনার যদি বঙ্গ সম্মেলনে আপত্তি হয়,যাবেন না।বহুলোক যায় না। পরচর্চা করার জন্যে(জ্যোতিবাবু ইত্যাদি)নাই বা গেলাম, চন্দ্রবিন্দুর গানের সঙ্গে নেচে আসতে আপত্তি নাও থাকতে পারে:)

    আর মনে হচ্ছে,আপনি হয়তো অনেক 'দাগিয়ে দেওয়া"প্রবাসিকে এখানে দেখেছেন- তার বাইরের বিরাট সংখ্যক আপনার নজরের বাইরে পড়ে গেছেন।
    আপনার দেখাটাকেই ধ্রুব সত্য বলে ধরে নিলে তাদের প্রতি অন্যায় করা হবে:)
  • m | 50.*.*.* | ০৯ মার্চ ২০১২ ২৩:০৫529224
  • তিমি,:))গত পুজোতে আমাদের আবাসনে চন্দ্রবিন্দু এসেছিলো, বুড়ো থেকে ছুড়ো সবাই যা নাচলো না কি বলবো- শুধু ওপেন এয়ার না হলে মনে হত,মন্টগোমারি হলেই বসে আছি;)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন