এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ৩৯৭৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sri | ০৪ এপ্রিল ২০১২ ১৫:২৩539318
  • যেতা খবর পেলাম বাজে ভাবে লাঠি চার্জ করা হয়েছে।।
    ওখানে যারা আছে তাদের ফোন করার চেষ্টা করছি।।কেউ ধরছেনা।।
  • sri | ০৪ এপ্রিল ২০১২ ১৫:৩২539329
  • বস্তিবাসিরা রুবি মোরে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ ব্যপক লাঠি চার্জ করেছে। । প্রায় খন্ডোযুদ্ধোর মত পরিস্থিতি হয় বস্তিবাসি ও পুলিশ এর মধ্যে।।
  • abp khobor | ০৪ এপ্রিল ২০১২ ১৫:৩৭539340
  • কসবা রুবিতে দখলদার-পুলিশ সংঘর্ষ
    বে-আইনি দখলদার উচ্ছেদ অভিযানে বিক্ষোভের জেরে উত্তাল কসবা রুবির মোর। উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা কসবা রুবির মোর অবরোধ করেন। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামলাতে বাধ্য হয়ে লাঠি চালায় পুলিশ। কিন্তু ক্রমেই সংঘর্ষ রণক্ষেত্রের আকার নেয়। ঘটনাস্থলে পৌঁছেছে র্যাফ।
  • dd | ০৪ এপ্রিল ২০১২ ১৫:৩৮539351
  • অ্যাকচুয়ালি কি,যদি প্রশ্ন হয় বস্তি উচ্ছেদ সমর্থন করেন কি না?

    তো স্রেফ হ্যাঁ বা না কোনো ভাবে দেওয়া যায় না উত্তর। প্রত্যেকটি কেস ই আলাদা। তবে কল্লোল ঠিকই বল্লো, যদি পুনর্বাসন এর সুব্যবস্থা করে উচ্ছেদ করার পর আবার নতুন করে লোক এসে বসে আর সরকার প্রশাসন ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখে যায়, দেখেই যায় - তবে ভবিষ্যতে এই নতুন জবরদখলকারীদের দায়িত্বও সরকারেই থাকা উচিৎ। বাম আমলে এই জিনিস বারবার হয়েছে।

    "নিরস্ত্র মানুষ" ব্যাপারটাও কিন্তু বেশ সব সময়েই অতো গোলগাল কিছু নয়। বোমা ইঁট পাটকেল - এ সব হামেশাই চলে। পুলিশও লাঠি চালায়। নির্বিবাদে গাড়ীর কাঁচ ভাঙা, পথচারীদের আহত করা এটা আন্দোলনকারী আর পুলিশের দুদলেরি হক।

    যারা দু একদিন ও পথে নেমে আন্দোলন করেছেন/দেখেছেন তারা জানবেন জনগন কিন্তু সবসময়েই এমনটি নিরস্ত্র থাকে নি/থাকে না।
  • um | ০৪ এপ্রিল ২০১২ ১৬:০১539362
  • abastab | ০৪ এপ্রিল ২০১২ ১৬:০৯539373
  • পুনর্বাসনের দায় সরকারের ১০০ ভাগ। স্বেচ্ছামৃত্যু (আত্মহত্যা) যদি বেআইনী হয় তবে ভালোভাবে ভাবে বাঁচার জন্য যা যা দরকার তা সব সরবরাহের দায় সরকারের।

    লোকে কি আর শখ করে বস্তি বানাচ্ছে?
  • Anamitra | ০৪ এপ্রিল ২০১২ ১৬:১৪539384
  • আগেরদিন রাত্রে গন্ডোগোল হয়নি বোলে কিছু লোকের কি খুব চুল্কাচ্ছিলো???
    রুবি হস্পিটাল মোরে অবরোধ করে লাঠির বাড়ি খাওয়ার আইডিয়াটা কার? রুবি-র মোর আট্‌কালে লাঠি যে চোলবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার। ডিসিশন টা কাদের নেওয়া??? বস্তি-র মানুষের?? বেশ হাওয়া গরম করার মত কিছু একটা না হলে সাধ মিটছিলো না, না?? মমতা-র কনভয়ে বাওয়াল দিলেই তো হতো তাহোলে!!! বেকার বস্তির লোকগুলোকে মার খাইয়ে কি লাভ হলো?
    পলিটিকাল মাইলেজ খাওয়ার ধান্দা যত্তোসব!!!
  • PM | ০৪ এপ্রিল ২০১২ ১৬:১৯539395
  • dd বাবুকে ক দিয়ে একটা অভিজ্ঞতা বলি। আশির শুরুতে দম দম রোড-এ সেভেন ট্যঙ্‌স এ একটা সরকারী জমি ছিলো। সরকার ঐ জমি টা ডেভেলপ করলো, দোকান বানালো- দম্‌দম বাজারটাকে ওখানে শিফ্‌ট করাবার জন্য।

    যে দিন উদ্বোধন হাবে তার তিন দিন আগে সিপিয়েম কিছু লোককে ঢুকিয়ে দিলো ঐ সদ্য তৈরী ঘরগুলোয়। আর তাদের সরায় কে? আজো তারা সেখানেই আছেন, আর দমদম বাজার-ও আছে আগের জায়গায়
  • quark | ০৪ এপ্রিল ২০১২ ১৬:২২539406
  • সিপিয়েম সরকারের সিদ্ধান্তে তৈরি বাজারের ঘরে সিপিয়েম লোক ঢুকিয়ে দিলো? ইয়ে, মানে নিষ্পাপ প্রশ্ন!
  • PM | ০৪ এপ্রিল ২০১২ ১৬:৩০539418
  • নির্দোষ উত্তটার হোলো হ্যাঁ। জায়গার নাম তো বলেই দিলাম। গিয়ে দেখে আসতে পারেন। অসুবিধা নেই তো।

    ২+২ সবসময় ৪ হলে তো কোনো সমস্যাই থাকতো না।
  • quark | ০৪ এপ্রিল ২০১২ ১৬:৩৯539429
  • যাব্বাবা! গিয়ে তো জায়গা, ঘর আর লোক দেখা যাবে। তাদের যে সিপিয়েম ঢুকিয়েছিল সেটা কী দেখে বুঝবো?
  • PM | ০৪ এপ্রিল ২০১২ ১৭:০৫539440
  • আশপাশের পুরোনো বাসিন্দাদের প্রশ্ন করলেই পারেন। ইন ফ্যাক্ট ওখানে যারা থাকেন তাদের-ও জিগ্গেস করতে পারেন।
  • PT | ০৪ এপ্রিল ২০১২ ১৭:১৭539451
  • আজকের রুবীর মোড়ের পথ অবরোধ তো মমতাকে একদা তোল্লাই দেওয়া মাতঙ্গিনী মহিলা সমিতির নেতৃত্বে হয়েছে বলে তারানন্দ বারবার বলল। তারপরে দেবলীনার বাইটও নিল। স্ট্র্যাটেজি কিন্তু একই রকম: মিছিলের সামনে মেয়েদের রাখ। মাতঙ্গিনীদের যে স্ট্র্যাটেজি ব্যবহার করে মমতা আজকে ক্ষমতায় সেই স্ট্র্যাটেজিই ব্যবহার হচ্ছে মমতার সরকারকে বেগ দেওয়ার জন্য।
  • sri | ০৪ এপ্রিল ২০১২ ১৭:২৯539462
  • পিটি-র সাথে একমত।।
  • sri | ০৪ এপ্রিল ২০১২ ১৭:৩১539473
  • http://www.youtube.com/watch?v=g9WHhewfEDU&feature=g-all-u&context=G2d66d73FAAAAAAAAAAA
  • sri | ০৪ এপ্রিল ২০১২ ১৭:৩৭539484
  • এখানে ইউটিউবের লিংক কিভাবে দিতে হয় জানা নেই।।কেউ বলতে পারবেন??
  • ppn | ০৪ এপ্রিল ২০১২ ১৭:৪২539495
  • বালেনক ইউজ করে লিং দিন। যেভাবে দিচ্ছেন সেইভাবেই।

    ইউনিকোডে লিং ভেঙ্গে যায়। গুরুর বাগ।
  • sri | ০৪ এপ্রিল ২০১২ ১৭:৪৯539506
  • a | ০৪ এপ্রিল ২০১২ ১৭:৫৭539517
  • আমার তো মনে হচ্ছে সিপিয়েমের চক্রান্ত, যেভাবে মা মাটি মানুষের সরকারকে লোকে খিস্তি করছে!! কে জানে বুদ্ধবাবু এর জন্যেই পার্টি কংগ্রেস মায়া করে দিলেন কি না!!

    কিন্তু যারা লিংক দিচ্চেন, তারা এটা বল্লেন না যে শুধু পুলিশ না, সাদা পোশাকের পোচুর লোকও লাঠি চালিয়েছে, মেয়ে বাচ্চা নির্বিশেষে। আর তারা নাকি সবাই পুলিশ নয় (২৪ ঘন্টা)

    তারানন্দ রিপোর্ট ব্যালেন্স করার চেষ্টা করছে, আবাপর দর্শনের সাথে সংগতি রেখে।
  • PM | ০৪ এপ্রিল ২০১২ ১৮:০৫539540
  • নন্দীগ্রামেও এই গল্পটা চাড়া হয়েছিলো না? বুমেরাং হবে জানতাম, এতো তাড়াতড়ি হবে ভাবি নি।

    কিন্তু মমতা ৩০% ভোট-ব্যান্‌ক রক্ষা করে জাচ্ছেন। মৌলবিদের কি সব উপহার দিয়েছেন আজকে পড়লাম।
  • pi | ০৪ এপ্রিল ২০১২ ১৮:০৫539529
  • এভাবে লাঠিচার্জ খুবই নিন্দনীয়। কিন্তু হাসপতাল মোড় অবরোধের পরিকল্পনাটাও বালখিল্য লাগল।
  • jhumjhumi | ০৪ এপ্রিল ২০১২ ১৯:২২539562
  • নোনা ডাঙার বস্তির লোকেদের নাকি একমাস আগেই নোটিস দেওয়া হয়েছিল উঠে যাওয়ার জন্য। কেউ গা করে নি। খবরটা আমার কাজের লোকের কাছে পাওয়া,যার নোনাডাঙার লোকেদের সাথে জানাশোনা আছে। সত্যি মিথ্যে জানি না।
  • PT | ০৪ এপ্রিল ২০১২ ১৯:৩৪539573
  • টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো সম্প্রসারনের জন্য টালির নালার দুপাশ থেকে লোকেদের উঠে যাওয়ার জন্য নোটিশ বহুদিন ধরেই দেওয়া ছিল। মমতা সেইখানে গিয়ে গোলমাল পাকিয়ে ""উচ্ছেদ"" আটকে দিয়েছিলেন। পরে রেলমন্ত্রী হিসেবে অনেক নাটক করেন ঐ সেকসনের উদ্বোধনের জন্য। ক্ষমতায় এসে সেই ধরণের রাজনীতির একটু মুখোমুখি না হলে কি করে হয়?
  • tatin | ০৪ এপ্রিল ২০১২ ১৯:৪৮539584
  • সত্যিই কি অবরোধ হয়েছিল?
  • PT | ০৪ এপ্রিল ২০১২ ২০:০৬539595
  • অবরোধ তিনি কোথায় করেননি? গোলপার্কের রামকৃষ্ণ মিশনের পিছনের পুরোনো একটা বাড়ির মালিকানার গোলমাল থেকে শুরু করে সিঙ্গুর, তাঁর ক্ষমতায় উত্থানের গোটা রাস্তাটাই তো অবরোধ দিয়ে তৈরি!!
  • m | ০৪ এপ্রিল ২০১২ ২০:২০539606
  • নোনাডাঙার সঠিক অবস্থান টা কি?রুবির মোড় থেকে ডানদিকে যে ধূ ধূ রাস্তাটা চলে গেছে, সেদিকে কি?
  • pi | ০৪ এপ্রিল ২০১২ ২০:৩২539617
  • ব্যাপারটা অন্যরকম কিছু হয়েছিল, স্টার আনন্দ অন্য গল্প অন্যদিকে ফোকাস ঘোরানোর চেষ্টা করছে।
  • pi | ০৪ এপ্রিল ২০১২ ২০:৩৩539628
  • তাতিন, মেইল দেখিস।
  • pi | ০৪ এপ্রিল ২০১২ ২০:৪৯539640
  • SuddhaSatya: যদ্দূর খবর আছে তাতে কোনো অবরোধের উদ্দেশ্য ছিল না। মোড় পার হচ্ছিল মিছিল। পুলিশ লাঠি চালাবে বলেই তৈরী ছিল। কোনো প্ররোচনা ছাড়াই লাঠি চালিয়েছে। একমাত্র স্টার আনন্দ মাতঙ্গিনী মহিলা সমিতি থাকার জন্য বলেছে উস্কানির কথা। বানানো কথা। এমনকি কলকাতা টিভি-ও একথা বলেনি (যদিও তারা এখন আর খবরটা করছেনা তেমন,বলাই বাহুল্য!)। বলছে পুলিশ লাঠি চালিয়েছে কেন তা বোঝা যাচ্ছে না। পুলিশ লাঠি চালানোকে প্রথমে অস্বীকার করেছে। তারপরে ছবি উঠেছে জেনে কথা বলেনি। কাজেই অবরোধের প্রশ্ন ওঠেনা। আঞ্চলিক সোর্স-ও একই কথা বলছে। পুলিশ মিছিল মোড় পার হতে যেতেই লাঠি চালিয়েছে। এরপরে অবশ্য এটাকে মাওবাদীদের আন্দোলনও বলা হতে পারে। মমতা-আনন্দ যতই খটাখটি থাক, আনন্দ নিজের লাইন ছাড়ে না। খবরে ফোকাল হয়ে ওঠে কেন মহিলা পুলিশ ছিল না মহিলাদের উপরে লাঠি চার্জের সময়। মানে লাঠি চার্জ ব্যাপারটা ঠিক হয়েছে। কেননা উস্কানি ছিল। আহা!
    কতক্ষণ অবরুদ্ধ ছিল রাজপথ? তার তথ্য কই? কেন নেই? মিছিল চলতে চলতে অবরোধ হয় কি করে? যা ইচ্ছে বললেই হল? ছবিতে দেখাচ্ছিল একটি সাদা পোশাকের পুলিশ এক মহিলার উপরে খালি হাতে ঝাঁপিয়ে পড়েছে। মহিলাকে মাটিতে পেড়ে ফেলে চলে গেল অন্য পুলিশদের দলে। তা কে দিয়েছিল উস্কানি? পালাতে থাকা নিম্নবিত্ত বস্তিবাসী মহিলা? পুলিশ কি তখন সিপিএম বা মাওবাদী দেখছিল তাঁকে? সেই সাদা পোশাকের পুলিশ আর সেই মহিলাদের আক্রমণ। ক্রমশ: নন্দীগ্রাম রিভিসিটেড-এর দিকে এগোচ্ছে। সিঙ্গুর-নন্দীগ্রাম কেঁদে ক্ষমতায় এসে কুমীরেরা সব এখন শেয়াল ছানা দেখায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন