এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উমা পোদ্দার ও উইচ হান্টিং

    চাণক্য
    অন্যান্য | ১০ জুলাই ২০১২ | ১৫৫২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ২১:৫০552783
  • আমি পেছোইনি স্যার, যেখানে ছিলাম, ঠিক সেইখানে আছি। মাঙ্গলিক ভাষায় হলেও বক্তব্য পরিষ্কার।
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ২১:৫৪552794
  • পাই - আমি স্কুল টুলে এমন চলে বলিনি। চালানো সাপোর্টও করিনি। আমার বক্তব্য উমাদেবী এই টোটকার কথা জানতেন এবং আন্তরিক ভাবেই এটা করেছেন, কাগযে যা লেখা হচ্ছে, সেই 'পানিশমেন্ট' হিসেবে নয়।
  • | ১০ জুলাই ২০১২ ২১:৫৬552805
  • এই রকম আন্তরিকতা থাকলে তার অতি অবশ্যই শাস্তি পাওয়া উচিত।
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ২১:৫৭552827
  • মোরারজীর কথাটা অন্য কারো রসিকতার উত্তরে বলা। আগে পরে পড়তে হবে।
  • dukhe | ১০ জুলাই ২০১২ ২১:৫৭552816
  • এটা কি প্রচলিত টোটকা ? কাজ করে ?
  • প্পন | ১০ জুলাই ২০১২ ২১:৫৯552838
  • আন্তরিক ভাবে জোর করেছেন?
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ২২:০০552849
  • দুখে - এই টোটকা প্রয়োগে যে কজন বিছানায় হিসি করা (বড়)বাচ্চার কথা শুনেছি, কারো কাজ হয়েছে, কারো আবার হয়নি। এর থেকে কোনো সিদ্ধান্তে আসা যাবেনা। সে প্রশ্নও নেই। প্রশ্নটা উমা পোদ্দারের ইনটেনশন নিয়ে।
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ২২:০২552860
  • প্পন - জোর না করলে, খাও সোনা, বললে খেত? যাদের মা বা ঠাকুমা খাওয়ান তাঁরাও জোরই করেন। কিন্তু পুলিশ কেসও হয়না, চাকরিও যায়না।
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ২২:০৫552871
  • ম - সেতো দেখতেই পাচ্ছি। সাঁওতাল পরগণাতেও ডাইনি পুড়িয়ে মারা খুবই যুক্তিসঙ্গত।
  • | ১০ জুলাই ২০১২ ২২:০৯552883
  • যাদের মা ঠাকুমা এই কাজটা করেন তারা অত্যন্ত অন্যায় করেন। ফর আ চেঞ্জ তারা নিজেরা হিসিটা খেয়ে দেখলে পারেন- একটি নৃশংস অত্যাচার কে প্রশয় দেওয়ায় বর্বরতা কে আপনি সমর্থন করছেন দেখে অবাক না হয়ে পারলাম না!!!
  • | ১০ জুলাই ২০১২ ২২:১০552905
  • আপনি যখন হিসি খাওয়ানোটাকে যাস্টিফাই করতে পেরেছেন,তখন ডাইনি পোড়ানোটাকে যুক্তিসঙ্গত মনে করবেন এতে আর আশ্চর্য কি!!
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ২২:১০552894
  • আমার সময় শেষ। আবার কাল কোনও সময় আসব যদি টইটা বেঁচে থাকে। আমি ডাইনি হত্যার বিপক্ষে। উমা পোদ্দারের পক্ষ নিয়ে বলব। যেখানে সরকারি সীলমোহর পড়েছে, প্রাইম মিনিস্টারের অফিসও 'উদ্বিগ্ন', সেখানে বলে কোনো লাভ নেই, তবু বলব।
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ২২:১৩552916
  • ম- উঠে গিয়েও ফিরে এলাম। প্লীজ আমার পোস্ট পড়ে উত্তর দিন। উমা পোসসার উইচ কিন্তু চাণক্য নয়।
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ২২:১৫552927
  • তর্ক কি করতেই হবে ? না হলে মন খারাপ হবে ? তবে চালিয়ে যান। দয়া করে নিজের কথা আমার মুখে বসাবেননা। আমি চললাম।
  • একক | ১০ জুলাই ২০১২ ২২:১৬552938
  • চাকরি খাওয়াটা আমার বাড়াবাড়ি মনে হয়েছে . র্যদার ইনএপ্রপ্রিয়েট . ওনাকে সংশোধনাগারে পাঠানো উচিত ছিল মাস খানেকের জন্যে .আর ক্লাসে ক্লাসে গিয়ে স্টুডেন্ট দের বলে আসা যা করেছি ভুল করেছি . ক্ষমা করো. তাতে একটা মেসেজ যেত যে নিজের টোটকা নিজের মাথাতেই রাখো. পাংটাম কল্লে খচ্চা আছে .

    ভালো চেয়ে না খারাপ চেয়ে সেটা কোনো কথাই নয় . সেই রাজার মাথার কাছে বসে থাকা বাঁদরের গপ্পো মনে পরে যাচ্ছে, যে কিনা ভালো চেয়ে তরোয়াল দিয়ে মাছি মারতে গেসলো. যার নিজের ইচ্ছে হয় শিবাম্বু বলে মুত খাক, কপ্রফ্য়াজিয়া থাকলে চেম্বার এর ঢাকনা খুলে ডাবু হাতা দিয়ে গু তুলে খাক, অন্যের ওপর এপ্লাই করলে শাস্তি হবেই .

    কবে দুবে র হত্যাকারী দের শাস্তি হয়নি বা বিজন সেতুর কান্ড দিয়ে যার শাস্তি প্রাপ্য সেটাকে ছোটো করা যায়না . এসব হই চৈ আসলে গু-মুত খেকো টোটকা মানসিকতার অবদমনের বিষফোঁড়া . ন্যাকামো না করে বললেই হয় : খাইছে তো বেশ করেছে . অতো গোবর ঘাটার কী দরকার !
  • প্পন | ১০ জুলাই ২০১২ ২২:২৭552949
  • আচ্ছা, আন্তরিক ভাবে নিজে হিসিটা খেয়ে দেখালে হত না? আপনি আচরি ধর্ম ইত্যাদি।
  • b | ১০ জুলাই ২০১২ ২২:২৯552960
  • দ এর মূল প্রশ্নটা ছিল বোধ হয় ইনটেনশন ভাল থাকলেই এরকম ঘটনা সাপোর্ট করা যাবে কি না! ধরুন এক সময়ে মাস্টারমশাইরা প্রিভেন্টিভ মেডিসিন হিশেবে কেলিয়ে পাট করে দিতেন (মহাস্থবির জাতক দ্রষ্টব্য)। ইনটেনশন ভালো ছিল, সন্দেহ নেই। উদুম ক্যাল খেয়ে অনেক পোটেনশিয়াল এঁড়ে গরু হ য় ত বকনা হয়েছে। তা এনাদের কিন্তু এখন পুলিশ কেস হবে, চাকরিও যাবে।

    আর উমাদেবী যে পি এম ও-র লাইমলাইটে এসেছেন তা নেহাৎ-ই বিশ্বভারতী-র সৌজন্যে।

    অরওয়েলের সাচ, সাচ ওয়্যার দ্য জয়েস থেকে এটাও থাকঃ

    http://orwell.ru/library/essays/joys/english/e_joys
  • Ruchira | ১০ জুলাই ২০১২ ২২:৩১552971
  • যদ্দুর জানি প্রধান মন্ত্রী বিশ্বভারতীর chancellor - কাজেই এরম ঘটনায় PM office involved হতেই পারে। তার সঙ্গে সে office-এর অন্য অসন`খ্য কার্যকলাপের কি সম্পর্ক? আর কোথায় বলা হচ্ছে খুনের চেয়ে এ ঘটনা বেশি গুরুত্বপুর্ণ? খুনের ঘটনায় ধরা পড়লে সেইমত শাস্তি হবে।

    যে যাই বদামি করুক, সমর্থকের অভাব হয় না দেখি
  • | ১০ জুলাই ২০১২ ২২:৩৫552982
  • হিসি খাওয়ানোর ইনটেনশান ভালো কি মন্দ সেই নিয়ে আপনার মনে দ্বিধা, আকুলি বিকুলি থাকতেই পারে- আমার নেই।
    পোস্কার?

    আন্তরিক ভাবে যিনি হিসি খাওয়ান-আমি আন্তরিক ভাবেই তার শাস্তি কামনা করি।

    আশাকরি আপনাকে অবস্থান টা বুঝিয়ে দিতে সক্ষম হলাম।

    যদিও,ডাইনি পোড়ানোর কথাটা কেন আমার পোস্টের জবাবে এলো বুঝলাম না!
  • Ruchira | ১০ জুলাই ২০১২ ২২:৪১553005
  • অভ্যুদয়, মাঝে মাঝে আসি গুরু পড়তে, লিখি খুব কম। এ ব্যাপারে না লিখে পারলুম না - বাড়িতে একটা সাত বছুরে আছে তো, বাচ্চাদের ওপর এরম ঘটনায় প্রথমেই তার মুখ্টা মনে পড়ে ... তুমি ভালো আছ?
  • | ১০ জুলাই ২০১২ ২২:৪১552994
  • ইনি প্রথম থেকেই বলতে চাইছেন উমা পোদ্দারকে শাস্তি দেওয়াটা নাকি ডাইনী পোড়ানোর মতই।অর্থাৎ কিনা ..... উমা আসলে একদম নির্দোষ।

    সত্যি! সবরকম অপকর্মেরই অ্যাপোলজিস্ট জুটে যায় দেখি।
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ২২:৪৪553027
  • ভালো-ই আছি। কদিন পর থেকে আমাকে ক্যালিফোর্নিয়া যাতায়াত শুরু করতে হবে নিয়মিতভাবে :)
  • Lama | ১০ জুলাই ২০১২ ২২:৪৪553016
  • আমাদের বৃহস্পতিতে আবার বাংলাটা বেশ পাকা-ই শেখায়।

    কাউকে নিজের হিসি খেতে বাধ্য করাটা ঠিক কাজ নয়- এ বিষয়ে কোন তর্ক হতে পারে কি? যাঁরা মনে করেন 'হ্যাঁ, পারে' তাঁদের মাথায় বেলের কষে গোবর গুলে একুশবার আন্তরিকভাবে ঘষলেই সেরে যাবে।
  • প্পন | ১০ জুলাই ২০১২ ২২:৪৭553038
  • উঁহু, এনার বক্তব্য হল ডাইনি পোড়ানোর সাজা শোনানোর মত উমা পোদ্দারের চাকরি নট করে দেওয়াটাও কোন আইন কানুন ইত্যাদি মেনে হয়নি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদিতে লেগেছে!

    তো, উমা পোদ্দার আদালতের দরজা খটখটালেই তো পারেন। ডাইনি বলে যাঁদের পুড়িয়ে মারা হয়, তাঁরা কি সেই সুযোগ পান?
  • aka | ১০ জুলাই ২০১২ ২২:৪৮553049
  • হ্যাঁ উমা পোদ্দার কোর্টে গেলেই পারেন।
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ২২:৫৫553071
  • একটু অন্য সুরে গাই?

    আজ তারানন্দে মেয়েটিকে নিয়ে প্রায় আধ ঘন্টা ধরে একটা প্রোগ্রাম দেখছিলাম। দেখা-টেখার পরে মেয়েটির জন্য আরো বেশি খারাপ লাগছিল যেভাবে সাংবাদিকরা মেয়েটিকে প্রশ্ন করছিলেন, আর মেয়েটি অস্বস্তি-লজ্জায় আরো বেশি কুঁকড়ে যাচ্ছিল। ভাবছিলাম এইসব ঘটনাকে এক্সপোজ করতে মিডিয়া যতটা সাহায্য করে, তার সবটাই কি সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে যে বাচ্চাটি রয়েছে, তার জন্য ভালো করে? বাচ্চাটির মানসিক অবস্থা ভেবে শিউরে উঠছিলাম, বাচ্চাটির মা-বাবার কথা ভেবেও।
  • Ruchira | ১০ জুলাই ২০১২ ২২:৫৫553060
  • আর চাকরি যাওয়া নিয়ে যাঁরা উতলা হয়ে পড়েছেন তাঁরা ভয় পাবেন না, চাকরি যাবে না, কারুর চাকরি যায় না, সে যত দুর্নীতি-ই করুক। বরঙ্গ যারা সেই দুর্নীতি ধরতে যায় মামলা মোকোদ্দোমায় জেরবার হয়ে তারাই সর্ব্স্বান্ত হয়ে যায়
  • Ruchira | ১০ জুলাই ২০১২ ২২:৫৮553076
  • বাবা মাকে তো arrest করেছিল - একুশে আইন
  • পাই | ১০ জুলাই ২০১২ ২২:৫৯553077
  • নাঃ, মনে হয়না। মিডিয়া এভাবে ভাল করে বলে।
  • একক | ১০ জুলাই ২০১২ ২৩:০৩553081
  • ব্যাং
    কিছু করার নেই . ব্যাপারটা খুব খারাপ বুঝছি কিন্তু হয়েছে কি পুলিশ-প্রসাশন-ইন্স্তিতুশন সব কিছুর ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস চলে গেছে . সাংবাদিক রা সীমারেখা লঙ্ঘন করা তার ই একটা সাইড এফেক্ট . যে দেশে পুলিশ সুযোগ পেলে অপরাধীকে সেক্সুয়ালি হেনস্থা করে সেখানে সাংবাদিক দের একটু বেশি দূর যেতে হয়.
    তবে বাচ্ছা টির মুখ ব্লার্ড রাখা উচিত ছিল.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন