এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফোটোগ্রাফি

    Arjit
    অন্যান্য | ১৫ মে ২০০৬ | ৪৪৫৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ০৭ জানুয়ারি ২০০৮ ১৭:২৯560010
  • আমি একটা প্রাইম লেন্স কিনতে চাই। ক্যাননের আছে ৫০মিমি F1.4 আর F1.8 - প্রথমটা আড়াইশো পাউন্ড, দ্বিতীয়টা ষাট পাউন্ডের কাছাকাছি। ফটো ডট নেটের রিভিউ থেকে যা বুঝলুম দ্বিতীয়টা হল সস্তার তিন অবস্থা গোছের। প্রথমটার ইক্যুইভ্যালেন্ট আছে সিগমা ৩০মিমি F1.4 - বেশ ভালো নাকি। কিন্তু ওই আড়াইশো পাউন্ডের কাছাকাছিই দাম। ক্যানন বা সিগমা - সেকেন্ড হ্যাণ্ডেও খুব কম কিছু পড়ছে না।

    এখন কারো এরকম প্রাইম লেন্সের এক্সপারটাইজ থাকলে ফাণ্ডা দাও। ক্যাননের দুটোর মধ্যে কি সত্যিই এত তফাত? আমাদের মতন শখের ফটোগ্রাফারদের পক্ষে এই আড়াইশো পাউন্ডের কাছাকাছি ইনভেস্ট করা কতটা যুক্তিযুক্ত?

    আগে ওয়াইড অ্যাঙ্গেল (২৮ মিমির কম - কারণ আমার ২৮ মিমি - ডিজিট্যালে ১৮মিমি আছে) কেনা ভালো, নাকি ৫০মিমি প্রাইম কিনবো?
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৮ ২২:৫৩560021
  • অজ্জিত দা, আমার ঐ সস্তার ফিক্সড টা আছে। কিন্তু ওয়াইড বেশী কাজে লাগে। আর কিনবেই যখন তখন কিছু অক্সিলিয়ারি লেন্স কেনো।
    তোমার তো ১৮ আছে। তুমি দেখো এই সাইটে ক্যাননের কিছু পাও কিনা,
    http://www.lensbabies.com/index.php?r=GSLensbaby&gclid=CJG4hurR5JACFRAnewodh0RYOA
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ০৩:১২560032
  • লেন্সবেবির কথা ফটো ডট নেটে পড়েছি, দেখিনি কখনো। তবে ফটো ডট নেটে একটা ইম্পর্ট্যান্ট কথা লিখেছে - They say that beauty is in the eye of the beholder. Some people like fuzzy "Holga" type images. Others just see them as out of focus shots taken with a poor quality lens. If you belong to the former group then the "lensbaby" may be just what you are looking for, while if you belong to the latter it certainly won't be. :-))

    ফটোগ্রাফির বইগুলোতে কিন্তু প্রাইম লেন্সের প্রচুর ব্যবহার দেখি।
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ০৩:৩১560043
  • আমি যা বুঝলুম - কি ধরণের ছবি তুলতে চাও তার ওপর নির্ভর করে অনেকটা। যদি ল্যান্ডস্কেপ বেশি তোলো, তাহলে মনে হয় ওয়াইড অ্যাঙ্গল বেশি লাগে, আর যদি পোর্ট্রেট বা মিউজিয়ামের মধ্যে ছবির ছবি তোলো তাহলে ৫০মিমি প্রাইম লেন্স। তার মানে আগামী দশ বছরে কোথায় কোথায় বেড়াতে যাবে সেটা ঠিক করে ফেলতে হবে। ধুর এভাবে হয় নাকি?
  • dri | ০৮ জানুয়ারি ২০০৮ ০৩:৩৫560054
  • প্রাইম লেন্সের কোয়ালিটি বেশী ভালো হয় (কম্পেয়ারেব্‌ল জুমের থেকে)। তবে মনে রেখো অর্জিত, প্রাইম কেনার আগে, ঐ পার্টিকুলার ফোকাল লেংথটা তোমার ভালো লাগে কিনা। অ্যাকচুয়ালি তোমার জুমে যদি ঐ ফোকাল লেংথ থাকে সেখানে সেট করে কয়েকটা ছবি তুলে দেখতে পারো।

    50 1.4 আমি ইউজ করে দেখেছি। আমার ভালো লাগেনি। আমি ক্রপ বডিতে ইউজ করেছি। ফুল ফ্রেমে ভালো লাগতেও পারে। ৫০ এই লেংথটা যদি তোমার ভালো লাগে 50 1.8 ও কিনতে পারো। আমি যা শুনি ইমেজ কোয়ালিটি প্রায় এক। তবে হাত থেকে এক বার পড়লে ভেঙ্গে যাবে।

    সিগমার 30 1.4 সম্মন্ধে অনেক ভালো কথা আমিও শুনেছি। ক্রপ বডিতে ঐ ধরণের লেংথ আমার বেশী ভালো লাগে। মানে আটাশ থেকে পঁয়ত্রিশ রেঞ্জে।

    প্রথমে ঠিক করো লেংথটা তোমার পছন্দ কিনা। তুমি ইউজ করছো কিনা। ওয়াইডে 24 2.8 আমার খুব ভালো লাগতো ফুল ফ্রেমে।

    আর তোমার কেনা উচিত কিনা তার উত্তর দিতে পারবে তুমি নিজে, বা বেটার স্টিল তোমার বউ। এভাবে ভাবতে পারো, কি আছে, টাকা মাটি, মাটি লেন্স, লেন্স টাকা। তবে আমি কিন্তু তোমার ডিসিশান কোন ভাবেই ইনফ্লুয়েন্স করছি না, মনে রেখো। বউয়ের সাথে ঝগড়া হলে কোম্পানী দায়ী নহে।
  • dri | ০৮ জানুয়ারি ২০০৮ ০৪:৪৮560076
  • ঐটে দেখে কি বলব অর্জিত?

    ওয়েবসাইট দেখে কি লেন্স কেমন বলা যায়? লেন্স কেমন বলতে গেলে হাতে নাতে পরীক্ষা করে বলতে হয়। ওখানে কে কি বলেছে সেটা শুনে নিতে পারো।

    আমি আমার অভিজ্ঞতা বলতে পারি। 24 2.8 ভালো লেগেছে। 28 1.8 ভালো লেগেছে। 35 2 মোটামুটি লেগেছে। 50 1.4 ভালো লাগেনি। তুমি কি একটা কোনো লেন্স সম্মন্ধে ডিটেলে জানতে চাও?
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ১৪:৫৬560087
  • আগে তো কোন লেন্স কিনবো - মানে প্রায়োরিটি ঠিক করি। মানে একসাথে দুটো কিনতে গেলে আমি নিজেই বিক্কিরি হয়ে যাবো, তাই একটা একটা করে। এখন একটা ব্যাপার সব জায়গায় বলছে - যে - কি ধরণের ফটো তুলবে সেটা ইম্পর্ট্যান্ট। আমি নর্মালি ল্যান্ডস্কেপ, বিল্ডিং ইত্যাদি বেশি তুলি - এর মধ্যে ল্যান্ডস্কেপ সবচেয়ে বেশি। আবার কোথাও বেড়াতে গেলে (যেমন রোম ইত্যাদি) মিউজিয়ামের ভিতরেও প্রচুর ফটো তুলি। ল্যান্ডস্কেপের ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয় আমার যে ২৮-৮০ (ফিলিমে) বা ১৮-৫৫ (ডিজিট্যালে) আছে তার চেয়ে এট্টু বেশি ওয়াইড হলে ভালোই হয়। আবার ভ্যাটিক্যানের মধ্যে ফটো তুলতে গিয়ে মনে হয়েছিলো একটা প্রাইম লেন্স হলে কি ভালোই না হত। তো এটা হল গিয়ে প্রায়োরিটির প্রবলেম।

    এই সাইটটা দিলুম কারণ এরা ট্যামরনের লেন্সকে ভালো বলছে, ওদিকে ফটো ডট নেট কিন্তু ট্যামরনকে উড়িয়ে দেয় প্রায়। এরা আবার ক্যানএর 50 F/1.8-টাকেও বলছে সকলের থাকা উচিত (সাথে এটাও বলছে 50 F/1.4-এ স্টেপ আপ করলে আরো ভালো)।

    আরেকটা কোশ্চেন আছে - এই ৫০মিমি-টা কিসের হিসেবে বলছে? আমি কাল দেখলুম নতুন ৩৫০ডি-তে ১৮-৫৫মিমি লেন্সে ৫০মিমি আর পুরনো রেবেল ২০০০-এ ২৮-৮০মিমি লেন্সে ৮০মিমি প্রায় সমান। তাইলে যদি আমি ৫০মিমি প্রাইম কিনি সেটা আল্টি কত দাঁড়াবে? নাকি এই ৫০মিমি-টা ডিজিট্যালের হিসেবে? লাস্ট সাইটটাতে মনে হচ্ছে দেখলাম যে ৫০মিমি-টা ৮০মিমি-র ইক্যুইভ্যালেন্ট হয়ে দাঁড়াচ্ছে। যদি তাই হয়, তাহলে আমি ৫০মিমি না কিনে সিগমা-র ৩০মিমি কিনবো - কারণ ৫০মিমি-টা আমার একটু বেশি ক্লোজ-আপ লাগলো।
  • Blank | ০৮ জানুয়ারি ২০০৮ ১৫:০৭560098
  • আচ্ছা লেন্স বেবীর ঐ জিনিস কেউ ইউজ করেছো? ওগুলো ঠিক ইউজ করে কি ভাবে? লেন্স বেবি মাউন্ট আছে ক্যাননের জন্য, যেটা ৫০ মিমি।
    কিন্তু এই মাউন্ট বলতে কি বোঝায়, জিনিস টা দেখতেও অদ্ভুত খুব।
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ১৫:১১560110
  • মাউন্ট মানে ক্যাননে ফিট করবে - ওর গায়ের থ্রেডগুলো ক্যাননের ইক্যুইভ্যালেন্ট। ফটো ডট নেটে একখান ভালো আর্টিকল পাবে লেন্সবেবি নিয়ে। ওগুলোর ওই পাইপের মতন বডির জন্যে ওগুলোকে টেড়া-বেঁকা করা যায়।
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ১৫:১২560121
  • ** ক্যানন মাউন্ট মানে ক্যাননে ফিট করবে **
  • Blank | ০৮ জানুয়ারি ২০০৮ ১৫:১৯560143
  • ওহ, ওপরের লেখাটা পড়ি নি। তাহলে ফটো নেট টা ঘেঁটে দেখবো এবারে।
    আমার ঐ লেন্স বেবির ছবি গুলো দেখে যাস্ট গোলা লেগেছে।
  • Blank | ০৮ জানুয়ারি ২০০৮ ১৫:১৯560132
  • বুঝলাম না। এই জিনিস টা কি একটা আলাদা লেন্স পুরো, মানে নর্মাল লেন্সের মতন করে লাগাতে হবে?
    নাকি এটাও একটা অক্সিলিয়ারি? সে ক্ষেত্রে লাগাবো কি করে? আর জিনিস টা দেখতে একদম ই লেন্সের মতন না। বরং এক খানা পাইপের মতন দেখতে, খুব অদ্ভুত।
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ১৫:২৩560154
  • ফটো ডট নেট লিখেছে "বিউটি ইজ ইন দ্য আইজ অব দ্য বিহোল্ডার' - আমার বউ লেন্সবেবি দেখেই বাতিল করে দিলো - বল্ল খরচ করতে হলে ওয়াইড বা প্রাইম কেনো:-)
  • Blank | ০৮ জানুয়ারি ২০০৮ ১৫:২৫560165
  • আমার কিন্তু ৫০ মিমি ফিক্সড টা খুব কম কাজে লাগে। দুগ্গো পুজোর সময় কিছু তুলে ছিলাম, আর কোনো গেট টুগেদার।
    আমি এখন লেন্স বেবি দেখে ফিদা :)
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ১৫:২৮560176
  • তোমার তো আছে - তাইলে বলো ৫০মিমি টা ডিজিট্যালের ইক্যুইভ্যালেন্ট কি? মানে ৫০মিমি লাগিয়ে তুমি যে রেঞ্জটা পাও, সেটা কি ১৮-৫৫মিমি লাগিয়ে তার ৫০মিমি-র সমান? তাইলে ওটা ৩৫মিমি ফিল্ম ক্যামেরার হিসেবে প্রায় ৮০মিমি - বেশ বেশি কাছে। সেক্ষেত্রে আমি ৩০মিমি-তে যাবো - সেটা ডিজিট্যালের হিসেবে ৫০মিমি হবে।
  • Blank | ০৮ জানুয়ারি ২০০৮ ১৫:৫৮560187
  • ফিক্সড ৫০ আর ১৮-৫৫ এর ৫০ তে একই জিনিস ধরা যায়। মানে দুটো আদতে এক। তবে ছবির কোয়ালিটি কিন্তু ৫০ তে অনেকটা ভাল। ছবি ক্রিসপ হয় অনেক।
    কিন্তু ল্যান্ডস্কেপে আমার ওটা লাগে না। শুধু ঐ পোট্রেট তুলতে গেলেম, বা ঐ দুগ্গো পুজোর ছবি তুলতে গেলে ৫০ আর ১৮-৫৫ এর ৫০ টা ডিফারেন্স বোঝা যায়।
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ১৬:১০560198
  • ক্রিসপ তো হবেই - কাঁচ কম, আলো বেশি। কিন্তু ১৮-৫৫-র ৫০মিমি হলে লাভ নাই - ওই রেঞ্জটা ঠিক লাগছে না - ওটা আমার ২৮-৮০ ফিল্ম ক্যামেরার লেন্সে ৮০-র সমান।
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ২০:৩০560209
  • অনিবার্যকারণবশত: ইহাকে ওপরে আনিলাম।
  • | ০৮ জানুয়ারি ২০০৮ ২০:৩৬560221
  • এটাকে তো নীচে থাকতে দেওয়া যায় না;-)
  • arjo | ০৮ জানুয়ারি ২০০৮ ২১:৪৮560232
  • digital SLR কিনতে চাই।

    ১। বাজেট $৮০০-$১০০০। এর মধ্যে লেন্স ও included

    ২। canon এর ফিল্ম ক্যমেরা (EOS 300 অনেক পুরোনো)আছে। লেন্স দুটোতেই ব্যবহার করতে চাই।লেন্স quality ঐ বেসিক এর একটু উপরের লেভেল।

    ৩। পরে wide angle কিনব।

    suggestion চাই।
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ২১:৫৬560243
  • ক্যানন ৪০০ডি আরামসে হওয়া উচিত (১৮-৫৫ লেন্স শুদ্ধু)। EOS-এর লেন্সগুলোও এতে চলবে। তবে ফটো ডট নেটের সাজেশন মানলে ৪০০ডি বডি কিনুন, আর লেন্স আলাদা করে।

    http://photo.net/equipment/building-a-digital-slr-system/
  • dri | ০৯ জানুয়ারি ২০০৮ ০২:১৪560254
  • অর্জিত, ব্ল্যাংকি যা বলল। ফোকাল লেংথ এরা যা কোট করে সবই ফুল ফ্রেম (৩৫ মিমি) ধরে। ক্রপ বডিতে আরো একটু কাছে দেখায়।

    আমি ৫০ ১.৪ ব্যবহার করেছি। ক্রপ বডিতে আমার ফোকাল লেংথটা পছন্দ হয়নি। আর ১.৪ এ ছবি ভালো আসত না। সব মিলিয়ে একদম ভালো লাগেনি। ১.৮ আমি ব্যবহার করিনি। ব্ল্যাংকি তো বলছে ভালো।

    তা তুমি এই ফোকাল লেংথ যখন কিনবেই না, এই নিয়ে বেশী কপচে কি লাভ? তিরিশের কাছাকাছি বলতে সিগমার ৩০ ১.৪ সম্মন্ধে ভালো কথা শুনি, কিন্তু ব্যবহার করিনি। ২৮ ১.৮ আমি ব্যবহার করি এবং আমার ভালো লাগে। তবে এটার কতগুলো ড্রব্যাক আছে। যদি কেনার কথা ভালো তো পরে আলোচনা করা যেতে পারে। বাজেট আরেকটু কমাতে চাইলে ২৮ ২.৮ এর কথা ভাবতে পারো। ব্যবহার করিনি, শুনেছি মন্দ নয়। আরো একটু ওয়াইডে নামতে চাইলে ২৪ ২.৮ খুব ভালো লেন্স। ব্যবহার করেছি। আরো ওয়াইড নামতে চাইলে সিগমার ২০ ১.৮ এর সম্মন্ধে ভালো কথা শুনেছি, ব্যবহার করিনি। ২০ ২.৮ ব্যবহার করেছি, ভালো লাগেনি।

    ট্যামরনের দুটো লেন্স আমি ব্যবহার করেছি। দুটোই জুম। একটা আমার ভালো লেগেছে। এছাড়া তানিয়া তো সিগমার জুম ব্যবহার করেন, বোধহয় ২৮-৮০ রেঞ্জের। খুবই ভালো কোয়ালিটি। দারুণ কালার। শার্পনেসও ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারও খুব সুন্দর।

    আর্য্য, ক্যাননে থাকতে চাইলে ৪০০ডি এখন বেশ সস্তা যাচ্ছে। সস্তায় জুম চাইলে কিট লেন্স কিনতে পারেন। ভালো ইমেজ কোয়ালিটি চাইলে ফিক্সড ফোকাল ৫০ ১.৮ কিনতে পারেন।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৮ ০৩:০৪560265
  • ইনডোর অ্যাভেলেবল লাইটে কোনটে ব্যাভার করো? মানে ধরো মিউজিয়াম,ক্যাথিড্রাল ইত্যাদি জায়গায় যেখানে ফ্ল্যাশ বারণ? আমার রিকোয়্যারমেন্ট হল এইটে। ওয়াইড তো ঠিক করাই আছে - সিগমার ১০-২০ - এই টইয়ে শুরুর দিকে তানিয়ার ভালো রেকো আছে ওটা নিয়ে।
  • dri | ০৯ জানুয়ারি ২০০৮ ০৩:১৩560276
  • মিউজিয়ামে আমি ২৮ ১.৮ দিয়েই কাজ চালাই। কিন্তু আমি মিউজিয়ামে যেসব ছবি তুলি সেগুলো নেহাতই স্ন্যাপশট। সিরিয়াসলি মিউজিয়ামের ছবির ভালো ছবি তোলার উদ্দেশ্য থাকে না। একটা মিউজিয়ামে ঢুকলাম, স্মৃতি থাকলো, এই হিসেবে।

    সিরিয়াস মিউজিয়ামের মধ্যে ছবি তোলার জন্য কিন্তু ম্যাক্রো লেন্স বেশী প্রয়োজন। অন্য লেন্সে ল্যাটারাল ডিসটর্শান বেশী হয়। আর কর্নার শার্পনেসও ম্যাক্রোতে বেটার। ৫০ ২.৫ ম্যাক্রো, বা ৬০ ২.৮ ম্যাক্রো দেখতে পারো।
  • dri | ০৯ জানুয়ারি ২০০৮ ০৩:২৯560287
  • ১০-২০ তে খুব ডিসটর্শান হবে। মিউজিয়ামের পক্ষে খুব সুবিধের নয়। লেন্সটা এমনিতেও খুব একটা লো-লাইট লেন্স নয়। তবে শুনেছি ল্যান্ডস্কেপের জন্য ভালো।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৮ ০৩:৩৮560298
  • ১০-২০ মিউজিয়ামের জন্যে নয়। ওই যে লিখেছিলাম আগে - আমি নর্মালি ল্যান্ডস্কেপ/আর্কিটেকচার বেশি তুলি। পোর্ট্রেট প্র্যাক্টিক্যালি তুলি না। ল্যান্ডস্কেপ ছাড়া তুলি এই মিউজিয়াম/ক্যাগি্‌থড্রালের ভিতরে - যেখানে মনে হয় প্রাইম লেন্স হলে আলো বেশি নিতে পারবে। ১০-২০ কিনবো লাফরিগের মাথায় উঠে মোরক্যাম্ব বে-র ছবি তোলার জন্যে:-)
  • dri | ০৯ জানুয়ারি ২০০৮ ০৩:৫৭560309
  • খুব ওয়াইড লেন্স কিন্তু হ্যান্ডল করা টাফ। মনে রেখো। ফ্রেমে প্রচুর আলফাল জিনিস চলে আসে। কেনো। কিনলেই বুঝতে পারবে।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৮ ১৫:৫৫560320
  • একখান ওইরকম ১০-২০ লেন্স কদিন ট্রায়াল দিতে পারলে বেশ ভালো হত। প্রাইমের ক্ষেত্রেও তাই।

    আমি আমার পিকাসার ফটোগুলো কাল দেখছিলুম - স্ট্যাটিসটিক্যালি ১৮-৩০-এর মধ্যে ৯৮% ছবি, তার মধ্যে ৮০% হল ১৮-২৫-এর মধ্যে। মোটে দুটো না তিনটে বেশি - দুটো মনে হয় ৪০, আর একটা ৫০। মানে ওয়াইড সেকশনটাই বেশি ব্যাভার হয়। রোমের ফটোগুলো স্ক্যান করে তোলা - ওতে এক্সিফ ইনফো নেই কিছু, কাজেই ওগুলো কোন ফোকাল লেংথে তোলা দেখা যাবে না।

    এখন মনে হচ্ছে প্রাইমের প্রায়োরিটি বেশি - ওয়াইড যা আছে তাতে তো চলছে। বড়ই কনফিউজিং।
  • Arijit | ১১ জানুয়ারি ২০০৮ ১৬:১২560332
  • প্রাইম প্রাইম, সিগমা ৩০মিমি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন