এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • J | ২০ জুলাই ২০০৬ ১৩:১২561921
  • হাওড়ার ব্রীজের ওপর দাঁড়ালেও পুলিশ প্যাঁদাতে পারে। কারণ হাওড়ার ব্রীজের ওপর দাঁড়িয়ে বদমাশ ছোঁড়ারা নাকি ব্রীজ ওড়াবার প্ল্যান কষে থাকে। অতএব ব্লগে তো চড়বেনই না, ব্রীজেও চড়বেন না।
  • dd | ২০ জুলাই ২০০৬ ১৪:১২561932
  • দুর্দান্ত।

    ঈশেন রেগে গেলে বেশী ভালো ল্যাখে।
  • vikram | ২০ জুলাই ২০০৬ ১৫:০২561943
  • ভালো হয়েছে।
    বিক্রম
  • Riju | ২০ জুলাই ২০০৬ ১৫:২৬561954
  • মামু বেড়ে লিকেচে
  • Parolin | ২০ জুলাই ২০০৬ ১৫:৩৭561965
  • এইটেই মোদ্দা কথা, "চিমটি কেটে কোনো লাভ নেই, কারণ রাজঙ্কÄ টাই আকাটের"।
  • J | ২০ জুলাই ২০০৬ ১৭:৩৮561976
  • চিমটিতো কাটেনি। হাওড়ার পুলের ওপর দাঁড়িয়ে গঙ্গা দেখছিলো ছেলেটা। পুলিশ এসে প্যাঁদাতে শুরু করেছে। কী দোষ? না, ও নাকি পুল ওড়াবার কথা ভছিলো। পুলিশ কেমন করে জানল, ও কী ভাবছিলো? না, ওপর থেকে হুকুম আছে সন্দেহভাজন দেখলেই প্যাঁদাবে।
    লোক জড়ো হয়ে প্যাঁদানো দেখছিলো। তখন ছেলেটার বাপ মা এসে বলল ছেড়ে দিন, ও আমাদের ছেলে, এইসব। তারপরে পুলিশকে বল্লো বাপ মা, ছেলেটাকে মেরে আধমরা কল্লেন কেন? তখন পুলিশ বল্লো, কই মারিনি তো! তখন আশপাশের লোকজন বল্ল, এইতো আমরা দেখলাম প্যাঁদালেন! তখন পুলিশ বল্লো, হুকুম আছে সন্দেহ হলেই প্যাঁদাবার।
    এই তো দেশ। শুধু আকাট হলে তো ক্ষতি ছিলো না। আকাট, খচ্চর আর শয়তান।
  • a x | ২১ জুলাই ২০০৬ ০৬:৫০561987
  • এরপর কি? গুগুল ব্যান?
  • Paramita | ২২ জুলাই ২০০৬ ১২:০০561998
  • সত্যি ভাবলে অবাক লাগে সরকারী আইটি বিভাগ কি করছে - তারা কি করে এরম গাড়ল জিনিস সাজেস্ট করে।
  • vikram | ২৭ জুলাই ২০০৬ ২১:৪৩562009
  • ভালো হয়েছে বুলবুল, এই তো চাই।

    বিক্রম
  • Ishan | ০২ আগস্ট ২০০৬ ০৯:১৮562021
  • এবারের বুলবুল নিয়ে আমার দু-পয়সা দেবার আছে। সিঙ্গুরে এই মূহুর্তে সত্যিই লাঠালাঠি-ফাটাফাটি অবস্থা। যে এলাকার জমি অধিগ্রহণ হবার কথা, সেখানে স্থানীয় সিপিআইএম নেতারা মিটিং করতে গিয়ে একাধিকবার স্থানীয় লোকজনের হাতে নিগৃহীত হয়ে ফিরে এসেছেন। এবং অবস্থা যা, তাতে আবার করতে গেলে আবার হবেন।তৃণমূলই জিনিসটা অর্গানাইজ করছে, এবং পিছনে প্রচুর জনসমর্থন আছে। ঐ এলাকাগুলি একদা সিপিএমের দুর্জয় ঘাঁটি ছিল, কিন্তু এখন অবস্থা একদম উল্টো।

    ইলেকট্রনিক মিডিয়ার কথা জানিনা, রাইট থেকে লেফট অবধি প্রায় কোনো প্রিন্ট মিডিয়াই এই খবর ছাপেনি। প্রত্যেকেরই বিভিন্নরকম ইকুয়েশন আছে। যেহেতু ছাপেনি, তাই এটা জাস্ট একটা তথ্য হিসাবে দিয়ে রাখলাম।
  • vikram | ০২ আগস্ট ২০০৬ ১৪:১২562032
  • অত্যন্ত ভালো।

    বিক্রম
  • samran | ০৯ আগস্ট ২০০৬ ২৩:৪৯562043
  • এই বুলি ভাজাটা কি নিয়ে তাই বোঝা গেল না।
    নেশা করা ভালো না মন্দ তাও বোঝা গেল না।
    ব্রামফ্রন্ট ভালো না 'উন্নততর" ব্রামফ্রন্ট ভালো তাও বোঝা গেল না।

    এর সাথে কি কারেন্টের কোনো যোগ আছে? যদি কারেন্ট অ্যাফেয়ার্স হয় তাহলে আমার কোন কথা নেই।

    সামরান
  • Guruchandali | ১০ আগস্ট ২০০৬ ০৯:৪৬562054
  • ---------------------------------------------------
    নতুন বুলবুলভাজা -- বিলেতের টুকরো-টাকরা
    ---------------------------------------------------
  • b | ১০ আগস্ট ২০০৬ ১০:০৬562065
  • অরিজিত এর লেখা বুল বুল ভাজা এক্কেবারে চমৎকার হয়েছে।
  • i | ১০ আগস্ট ২০০৬ ১০:১৫562076
  • খুব ভালো লাগল এবারের বুলবুলভাজা।চমৎকার লিখেছেন অরিজিৎ।
  • dam | ১০ আগস্ট ২০০৬ ১০:৩৯562087
  • বা: বেশ হয়েছে এবারেরটা।
  • r | ১০ আগস্ট ২০০৬ ১২:৪০562098
  • অজ্জিতের লেখাটা মাখন হয়েছে।
  • vikram | ১০ আগস্ট ২০০৬ ১৩:০৯562109
  • কুকুরের মতো ভালো হয়েছে লেখাটা।

    বিক্রম
  • s | ১০ আগস্ট ২০০৬ ১৫:৩৬562120
  • ভালো লাগল।
  • tania | ১০ আগস্ট ২০০৬ ২১:৪৫562132
  • এবারের বুলবুলভাজা ভাল লাগল পড়ে।

    মেনেজের কেসটার আর কি ই বা অন্য রকম সমাপ্তি আশা করা যায়? আমরা যারা চা খেতে খেতে কাগজে পড়ে আহা উহু করি তাদের ভারি দরদ হয়, আহা বিনা দোষে অকালে চলে গেল! আর যে সব মায়েদের, বউদের ছেলে বা স্বামী ইউনিফর্ম পরে মেনেজদের তাড়া করে, বা, এক আধটা রিচার্ড রীড ধরে ফেলে, তারা স্বস্তির নি:শ্বাস ফেলে ভাবছে, যাক, আমাদের ছেলে বা স্বামীকে হিউম্যান রাইটসের রশি দিয়ে হাতপা বেঁধে ফ্রন্টে পাঠানো হচ্ছে না। সবই perspective!
  • dd | ১০ আগস্ট ২০০৬ ২২:১৭562143
  • এই যে একজন নির্দোষ লোককের প্রকাশ্যে গুলি করে মারা হলো সেটা অনেকসময়েই পরিকল্পিত ভাবে হয়।

    এটা রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা ট্যাকটিক। বোঝানো " উই আর টাফ গাইজ, উই মীন বিজিনেস"। প্রথমে গুলি করো, তারপরে কোশ্চেন।

    ইহাই নিয়ম।
  • indo | ১০ আগস্ট ২০০৬ ২২:২৫562154
  • অর্জিত, দুর্ধর্ষ হয়েছে।
    তাইলে এতো বিনয় করে ক্যানো?
  • Arjit | ১১ আগস্ট ২০০৬ ০২:০৬562165
  • সকলকে ধন্যযোগ। এটা সেই বা.লা.-তে ভোটের কথা শুনে লিখে ফেলা...
  • Guruchandali | ১৭ আগস্ট ২০০৬ ০৭:৫৩562176
  • ---------------------------------------------------
    নতুন বুলবুলভাজা -- "যুগাড়' বনাম বুলডোজার
    ---------------------------------------------------
  • Arjit | ১৭ আগস্ট ২০০৬ ১৪:৫২562187
  • সমস্যা পোচুর। এক তো অন্য জায়গার ব্যবস্থা করা - সবাইকে ঠেলে বাইপাসের ধারে পাঠালে এম্নি পাবলিকেরই অসুবিধা। দুই, ফুটপাথ ভাড়া হয় - এবং তার মধ্যে অনেকে জড়িত - পুলিশ, লোকাল দাদা...বিরাট চক্র। এক মাত্র যারা কনজিউমার, তারা যদি বলে আমরা এখান থেকে কিনবো না, বাইপাসের ধারে হলে সেখানেই যাবো, তাহলে কিছু হতে পারে। নইলে শুধু বুলডোজার মানে পোচুর অশান্তি আর ভোগান্তি - ঘোলা জলে ভোটের মাছ ধরার লোক কি কম পড়িয়াছে?
  • Guruchandali | ২৫ আগস্ট ২০০৬ ০৭:১৭562198
  • ---------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: কোষাধ্যক্ষ এবং এক অনাম্নী অঙ্গনা
    ---------------------------------------------------
  • indo | ২৫ আগস্ট ২০০৬ ১২:২৬562209
  • ইন্দ্রাণীদি দিনে দিনে দুর্ধর্ষ ভাজনদার হয়ে উঠেছে। অল্প করে তেল দিয়ে, মুচমুচে করে ভাজা; তার উপরে চাট্টি বীটনুন আর ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে প্যাঁজ-লংকা দিয়ে সাজুগুজু করিয়ে যা একখানা বুলবুল ভাজা খাওয়ালো না !
    অহো, ফাসক্লাশ। পেট কামড়াবে না, চোঁয়া ঢেকুর উঠবে না, কোলেস্টেরল বাড়বে না। খেয়ে নিন।
  • vikram | ২৫ আগস্ট ২০০৬ ১৪:২৮562220
  • অতি সুন্দর।

    বিক্রম
  • Arjit | ২৫ আগস্ট ২০০৬ ১৪:৫০562231
  • মুচমুচে।
  • Guruchandali | ০১ সেপ্টেম্বর ২০০৬ ০১:৫৯562243
  • ---------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: মাঙ্গুলি নাহাকের মৃত্যু
    ---------------------------------------------------
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন