এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৭৬০৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhiman | ০৭ জানুয়ারি ২০১৩ ২১:৫৯577945
  • ডিডি দার দেয়া লিরিক্সে আপত্তির কিছু দেখলাম না। বুঝলাম না রেপের সাথে কি সম্পর্ক। লাইন টানার ব্যপারটা খুব সহজ-কন্সেন্সুঅল না ফোর্সড দেখলেই হবে। কেউ সেক্স করতে করতে পার্টনারের উদ্দেশ্যে গাইতেই পারে। 'আই শ্যাল কিস ইউ' এর সাথে স্কেলেই তফাত।
    কিন্তু রবাহুতোর দেয়া লিন্ক টা হেট স্পীচ হয়ে গেল। 'আজ আমি বিহারীদের কচুকাটা করব' লেখার সাথে এটার তফাত কোথায়? এই কেসে এটা ঠিক শ্লীল'অশ্লীল বিতর্ক থাকে না।

    এইখানে কেউ বলতেই পারেন সমস্ত অশ্লীলতায় ইম্প্লিসিট হেট এলিমেন্ট আছে। হানি সিং ব্যন করলে "**মারানী" বলাও ব্যান করতে হবে। আমি সেই ব্যান সমর্থন করি না। কেন ইঃ নিয়ে পরে লিখব।
  • T | ০৭ জানুয়ারি ২০১৩ ২২:৩১577956
  • কয়েকটা জিনিস বুঝলুম না, যেমন,
    ১) "অ্যামেরিকান র‌্যাপ উঠে এসেছে হার্লেম-ঘেট্টোর বঞ্চনা আর শোষণের অন্ধকার জীবনের জ্বালা থেকে। তাই ওদের গানে একেবারে দৈনন্দিন জীবনের ভাষা।" তো এই হানি সিং এর গানের কথাগুলোর মাধ্যমে কোন বঞ্চনা আর শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। কোন জ্বালার বহিঃপ্রকাশ হচ্ছে? এ কি দৈনন্দিন জীবনের ভাষা? এই যদি প্রতিষ্ঠান বিরোধীতার নমুনা হয় তাহলে প্রতিষ্ঠানটি কি? এত মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অথচ কি দুঃখু তাদের রেপ করতে পারা যাচ্ছে না, এই শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ বুঝি! সেই জন্যই কি 'আজা তেরি চুত মারু'!
    ২) যে দেশে ফিল্মস্টারেরা নতুন ফ্যাশনের জামাকাপড় পড়লে হুহু করে তার চাহিদা বাড়ে সেখানে এরকম গানের কোনো এফেক্ট পড়বে না কি করে জানা গেল?
    ৩) মানুষ যদি গ্রহণ না করে তবে 'চোদাচুদির টই' কেউ খুললে তা তলিয়ে যাবেই। তা, মানুষ গ্রহণ করছে না যখন তখন নিশ্চয়ই সংখ্যাগরিষ্টের মনে ভালমন্দ ইত্যাদি নিজের নিজের মতো করে স্থির করা। তো এই 'শুভবুদ্ধির প্রতি আস্থা' ব্যাপারটার ন্যাচারাল এক্সট্রাপোলেশন সমাজের সব ক্ষেত্রে প্রয়োগ করে নিয়মকানুন বিসর্জন দিলেই তো হয়। কিছু ক্ষেত্রে থাকবে আর কিছু ক্ষেত্রে থাকবে না এই ব্ল্যাক/হোয়াইট/ধূসর/লাল/নীল বেগুনী ব্যাপার কেন? খুল্লামখুল্লা মাস্তানি হোক।
    ৪) প্রগতিশীল বামপন্থাকে বেশ একটু হ্যাটা মেরে দেওয়া হলো। যেন বাম্পন্থীরা ছাড়া আর কেউ শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করেনা। তা বেশ বেশ। কিন্তু যারা বাম ডান কিস্যু নয়, পাতি বর্তমানে বাঁচে, তাদের সামনে এই যুক্তিগুলোর অন্য অবয়বটি কি?
    ৫) "হানির গানে যদি তাৎকালিক চটকের বেশি কোন নান্দনিক আবেদন না থাকে তো কদিন বাদে বিক্রি বন্ধ হয়ে যাবে।" আবার নান্দনিক আবেদনের গল্প কেন? নান্দনিক জিনিস তো ডিফাইন্ড নয়। ঠিক যেমন অশ্লীলতা ডিফাইন্ড নয়। পঁচিশ নান্দনিক, তেত্তিরিশ 'ইন থিং' আর বাকিটা প্রতিষ্টান বিরোধীতা এসব তো বলা যাবে না। হরে দরে সেই 'ল অব লার্জ নাম্বারের' ওপর ভরসা করতে হবে। মানে হল, লোকে যদি না 'খায়'। তো লোকে তো চিরকালই মুখবদল করে চলে। পাবলিক এখন দাদুর গানের 'বেকার' রিমিক্স পছন্দ করে, আনিসুর কি অনিলের মন্তব্যের পর জনসভায় দমাদ্দম হাততালি পড়ে, মানে ভারতমাতা সবাইকেই স্থান দিচ্ছেন আর কি! তো তাহলে এগুলো এখন নান্দনিক। কারণ পাতি পাবলিক খাচ্ছে তো। এদিকে পাঁচবছর পর লোকে ঘেন্নায় ছি ছি করলে অমনি মোডখানি অশ্লীল হয়ে যাবে। মানে, জানতে চাইছি, নান্দনিকতা কি একটি নির্মল টাইম ফাংশন?

    দশবছর পর বলতে হচ্ছে বাবা সায়গল নান্দনিক ছিল না। ঐ কতটা পথ পেরোলে পরে...ইত্যাদি ব্যাপার।

    আর c***t লিখবেন না। পরিস্কার 'চুত' লিখুন। সাব অল্টার্ন ব্যাপার। ইন থিং। সম্মান দিন।
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৩ ২২:৩৩577967
  • কথায় কথায় মাদারফাকার... এমিনেম বা হানি সিং যেই হোক...মাধ্যমে গানের মধ্যে যতই যন্ত্রণা বা মেসেজ ঠুসে দেওয়া থাকুক ... কাঁচা গালাগালকে শিল্পের ভাষা... একটু মুশকিল...
  • S | ০৭ জানুয়ারি ২০১৩ ২২:৫৩577978
  • বাবা সায়্গল তো ভালই ছিলো। আমি হানি সিং কে, কেন জানিনা। কিন্তু কিছু কোস্নো থাকে মনে। এই গান গুলো বহুদিনের, অন্ততঃ কয়েক মাস হয়ে গেছে। হঠাত আজকে তার নামে মামলা কেন? আর হোটেল কতৃপক্ষ তো তার গান শুনেই শো বুক করেছিলো - এখন একেবারে ভিজে বেড়াল হয়ে সমস্কিতি দেখাতে লাগলো কেন? এখানে একটা স্কেপ গোট ধরার প্রবিত্তি দেখা যায়।

    আর কোনটা গান/শিল্প, আর কোনটা নয় - সেই নিয়ে আলোচনা চলুক। আমার আপনার ভিউ একরকম নাও হতে পারে - এবং সেটাই স্বাভাবিক। সবার ভিউ একরকম না বলেই তো বিভিন্ন রকমের গান/শিল্প। মানে নাইলে আমরা সকলেই এক জনারের গান ইত্যাদি শুনতাম। কিন্তু ঐ ঠিক করে নেওয়া যে আমি যেটা বলছি সেটাই ঠিক। আর বাকিরা সকলে কিছু বোঝেনা - সকলে ভুল। এটা মেনে নিতে পারিনা।

    আর নান্দনিক কথাটার মানে কি? কে বা কারা ঠিক করে কোনটা নান্দনিক, আর কোনটা অপসংস্কৃতি?
  • siki | ০৭ জানুয়ারি ২০১৩ ২২:৫৫577989
  • টি কে ক।

    বাবা সেহগলের প্রথম দিকের কয়েকটা ক্যাসেট, আলিবাবা, ঠন্ডা ঠন্ডা পানি, ম্যায় ভি ম্যাডোনা, আমি আগাপাশতলা মুখস্ত করেছিলাম সেই সময়ে। আজও বেশ কিছু গান মনে আছে। আপাচে ইন্ডিয়ানও বেশ আগ্রহ সহকারে শুনতাম।

    অন্যরকম ছিল। বেশ ভালো লাগত। নান্দনিক ছিল না, এমন কথা তো তখনও মনে হয় নি, এখনও মনে হয় না।
  • jantaa | ০৭ জানুয়ারি ২০১৩ ২২:৫৮578000
  • এই বাক স্বাধীনতার নামে ধ্যাস্টামোকে যারা নান্দনিকরূপ দিচ্ছেন তাঁরা কি বাড়িতে বা নিজের আত্মীয় পরিজন মহলে এই ভাষার কথা সহ্য করেন? সভ্যতার একটা নিয়ম বলে জানি যে একটা জায়গায় লাগাম টানতে হয়। সেটা সময়ের সঙ্গে বদলালেও, যারা সবকিছুতেই "কাল"দের সংগ্রাম বা সাব-অল্টার্নদের দোহাই দেন তাদের জানাই যে সাব-অল্টার্ন মানেই খারাপ কথা নয়।
  • S | ০৭ জানুয়ারি ২০১৩ ২৩:০৩578011
  • আমার বন্কিমচন্দ ভালো লাগে মানে কি সেই ভাষায় বাড়িতে কথা বলি? আর এই নান্দনিক/ সাব-অল্টার্ণ এই কথাগুলো আসছে কোথা থেকে। বাড়িতে না বললেও বন্ধুমহলে হামেশাই এই/কাছাকাছি ভাষা প্রয়োগ হয়/হোতো।
  • a x | ০৭ জানুয়ারি ২০১৩ ২৩:৪২578022
  • তর্কটা খুব ভুলভাল হচ্ছে। কি শব্দ ব্যবহার হচ্ছে সেটা প্রশ্ন না। খুব সুশীল শব্দ ব্যবহার করেও মুসলিম নিধনের ডাক দেওয়া যায়।
  • Ekak | ০৭ জানুয়ারি ২০১৩ ২৩:৫১578033
  • সেটাই। এঁড়ে ছেড়ে এঁড়ের পোকা কে নিয়ে পড়েচে জনতা :|
  • aka | ০৮ জানুয়ারি ২০১৩ ০০:০৫578045
  • আমি দু একটা হানি সিংয়ের গান শোনার চেষ্টা করলাম, কি কইল বুইতেই পারলাম না।
  • ranjan roy | ০৮ জানুয়ারি ২০১৩ ০০:৩৪578056
  • সইত্যের খাতিরে একটা কথা বলিঃ

    আমার আসল অব্স্থান খানিকটা অক্ষদার কাছাকাছি। হানি সিং এর গান কেউ পাবলিক ফাংশানে শুনতে চাইবে (হোটেলের মধ্যে হলেও) এটা আমায় বেশ অবাক করেছে। এত বালখিল্য ব্যাপার! হোস্টেলের আড্ডায় চলতে পারে। কিন্তু সামান্যতঃ এই ধরণের বয়েজ হোস্টেল মার্কা গানে বেশ খানিকটা হাস্যরস থাকে। হানি সিং এর গানে নেই।
    হিন্দি বলয়ে যারা দেশাত্মবোধক ফিল্মি গ্যি আন ( মূল বাংলা ফিল্মটা পঞ্চাশের দশকে সত্যেন মিত্র মশায়ের, ছোটদের জন্যে তৈরি।)" আও বাচ্চে তুমে দিখায়ে ঝাঁকি হিন্দুস্থান কী"র প্যারডি" ঝাঁকি ফিল্মিস্থান কী" শুনেছেন তাঁরাই বুঝবেন কেন ওই প্যারডিটি কয়েক জেনারেশন ধরে হিন্দিবলয়ে জনপ্রিয়, অনেকের মুখস্থ।
    কিন্তু হানির গান বড্ড কেঠো, শব্দের খে্লা নেই, চমক নেই, হাসি পায় না। একতরফা স্থুল আস্ফালনে বিরক্ত ওএকঘেয়ে লাগে। নারীশরীর যেন একটি কমোড মাত্র।
    এ গান কী করে জনপ্রিয় হল ভেবে পাচ্ছি না। অবশ্যি একসময় 'বোল রাধা বোল সঙ্গম হোগা কি নহীঁ? ও বেশ জনপ্রিয় হয়েছিল।
    বছর পনের আগে 'চোলি কে পিছে ক্যা হ্যায়' সমাদৃত হল, কিন্তু তারপর 'খলনায়িকা' ফিল্মে নকল করে 'ল্যাহংগে কে নীচে ক্যা হ্যায়' পাবলিক নিল না।

    ২। ডিডি ভাল বলেছে -- আগে বাম, এখন ভাম। সত্যি কথা!
    ৩। প্রগতিশীল বামপন্থীদের হ্যাটা মারা? "যেন বামপন্থীরা ছাড়া আর কেউ শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করেনা"।
    --- আজ্ঞে না, বামপন্থীরা আদৌ শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করে না, খালি মুখে বলে। পাস্তেরনাক-মান্ডেল্স্টাম--আখমাতোফা--আনাতোলি রীবাকোভ( চিলড্রেন অফ আরবাত স্কোয়ার), বুলগাকভ( মাস্টার অ্যান্ড মার্গারিটা), সোল্ঝেনিৎসিন পশ্য। আর গোর্কি-লেনিন বিতর্কটাও, যাতে গোর্কি রেগে টেবিল চাপড়াতে চাপড়াতে অজ্ঞান হয়ে গেছলেন।
    তসলিমার "দ্বিখন্ডিত" নিষিদ্ধ হয়। অম্বিকেশ মহাপাত্রের স্বাধীনতায় বিশ্বাস করে।ঃ))))
    হ্যাটা করা হয়েছে ওই ডাবল স্ট্যান্ডার্ডকে।
    ৪। আমার লেখাটিতে আমি ও বর্তমান প্রজন্মের মহিলা কেউই হানি সিং এর গান শোনে নি, শোনার পদবাচ্যও মনে করেনি। আর হানি সিং এর গান কোন যন্ত্রণার ভাষা বলে মনে করা হয় নি। শুধু বলা হয়েছে যে একে নিষিদ্ধ করলে খামোকা গৌরবান্বিত করা হবে। এগুলো মার্কিন র‌্যাপের জনপ্রিয়তা দেখে অক্ষম নকল, যেন গাল দিলেই র‌্যাপ হয়। সেজন্যেই একে ধর্তব্যের মধ্যে না আনা।
    ৫। হ্যাঁ, ষাটের দশকে বামপন্থীরা হলিউডের বিখ্যাত গায়ক-নায়কটিকে( শাম্মি কাপুর যার অক্ষম নকল) যৌনতার ফেরিওলা অপসংস্কৃতি বলতেন, আশির দশকে মাইকেল জ্যাকসনও গাল খেয়েছেন।
    ৬। আমার লেখাটি সত্যিই বর্তমান প্রজন্মের এক মহিলার সঙ্গে কথোপকথনের ফল। তিনি সত্যি মনে করেন যে হানি সিং এর গান কোন ইস্যু নয়। পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াইকে ডাইভার্ট করা হচ্ছে। তাঁর চোখে বাবা সায়গল ফালতু, তাই তিনি সেটা বলেছেন। তাঁর পছন্দকে বেদবাক্য বা মানক ধরতে হবে কেন?
    ৯। আমি খালি এই টুকুই দেখাতে চেয়েছি যে কোন মতই স্বয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেক মতেই কিছু ভাইটালিটি থাকে, কিছু ডেড টিস্যু থাকে। কিছু যুক্তি থাকে, কিছু কুযুক্তি বা গাটামি থাকে। কিছু মাইন্ডসেটের ব্যাপার থাকে। যদি এটুকু করতে পেরে থাকি তাহলেই খুশি। তর্ক চলুক।
  • lcm | ০৮ জানুয়ারি ২০১৩ ০০:৪৭578067
  • হানি সিং এর শব্দের মানে পরে হবে, কিন্তু "বিমর্শ" শব্দের মানে কীঃ)
  • Yan | ০৮ জানুয়ারি ২০১৩ ০০:৫০578078
  • আমিও খুব বিমর্শ নিয়ে ব্যোমকে গেছি, বুঝতেই পারছি না শব্দটা। ঃ-)
  • কৃশানু | ০৮ জানুয়ারি ২০১৩ ০০:৫১578089
  • বি পূর্বক মিশ যোগ অনট?
  • Yan | ০৮ জানুয়ারি ২০১৩ ০০:৫৩578100
  • প্রথমে ভেবেছিলাম হয়তো বা "পরামর্শ" লিখতে গিয়ে ভুল করে "বিমর্শ" লিখে দিয়েছে। ঃ-)
  • কৃশানু | ০৮ জানুয়ারি ২০১৩ ০০:৫৬578111
  • বি পূর্বক মৃশ যোগ অনট?
  • ranjan roy | ০৮ জানুয়ারি ২০১৩ ০০:৫৮578122
  • বলছি, ওটা হিন্দি থেকে এসেছে (তৎসম শব্দ, বাংলাতে নেই)। যেমন বিচার-বিমর্শ।অর্থাৎ পোলেমিক্যাল ডিসকাসন। 'বিমর্শ' নামে হিন্দি সাহিত্য পত্রিকা(ম্যাগ) ও আছে। চল্লিশ বছর বাদে বাংলা লিখতে শুরু করেছি, জানতুম না যে ওটা বাংলায় নেই।
    অনেক উল্টো ব্যাপার আছে।
    যেমন, বাংলায় যেটা আলোচনা ( ডিসকাসন বা পোলেমিকস) সেটা হিন্দিতে বিরুদ্ধ ক্রিটিসিজম। আবার বাংলায় যেটা সমালোচনা সেটা হিন্দিতে উল্টো।ঃ))
  • rabaahuta | ০৮ জানুয়ারি ২০১৩ ০১:২৩578133
  • বিচার বিমর্শ- দিল্লী দূরদ্র্শনের যুগে খুব শোনা যেত
  • SC | ০৮ জানুয়ারি ২০১৩ ০১:২৫578144
  • আমার এই প্ররোচনার গল্পটাই বিপজ্জনক লাগে। আজকে কেউ হানি সিং শুনে প্ররোচিত হলো, কালকে কেউ মহম্মদের কার্র্টুন দেখে প্ররোচিত হলো। এ তো মহা মুস্কিল দাদা। এর শেষ কোথায়?
    হানি সিং কে, আমি কোনদিন নামও শুনিনি। উপরে লিরিক্ষ দেখলাম। সস্তার যৌন সুড়সুড়ি। ইচ্ছে না হলে শুনবেন না। কিন্তু ব্যান? হানি সিং এর বিরুদ্ধে প্রতিবাদ?
    ইরোটিকা তে রেপ ফ্যান্টাসি বলে একটা জনর আছে। তাহলে তো সেসব ব্যান করে দিতে হয়। কেউ যদি বলেন ফ্যান্টাসি দেখে লোকে প্ররোচিত হচ্ছে, তাহলে তো ফিফটি শেডস পড়ে কেউ কোনো মেয়েকে সেক্স স্লেভ বানাতে চাওয়ার জন্য প্ররোচিত হতে পারে। এভাবে চলতে থাকলে মানুষের যৌন ফ্যান্টাসি লেখাই ব্যান হয়ে যাবে। তারপরে বামপন্থীদের গানও ব্যান হয়ে যাবে, লোককে ভায়োলেন্সে প্ররোচনা দিচ্ছে বলে। ব্যান খুব কঠিন জিনিস। একবার শুরু করলে আর থামানো যাবে না। হানি সিংকে এত গুরুত্বের প্রয়োজন নেই মনেহয়।
    পরে আরেকটু লিখব, এই গুগুল লেঔট তা কেমন যেন।
  • S | ০৮ জানুয়ারি ২০১৩ ০৩:৫৪578156
  • একমত। আমিও জন্মে হানি সিং এর গান/গাল শুনিনি। ইচ্ছেও নেই। এর আগে জানতাম-ও না এরকম পাব্লিক আছে। ভালো লাগলে শুনবো, নইলে শুনবো না। আমার শাহরুকের সিনেমা দেখতে ভালো লাগে না, কিছুটা অশ্লিল মনে হয়। মনে হয় জনতাকে ঠকাচ্ছে, মিথ্যে কথা বলছে, আর মেয়ে দেখলেই ভালোবেসে ফেলে - পুরো ব্যাপারটা বিরক্তিকর/অশ্লিল মনে হয়। তার মানে কি বলিউড ব্যান করতে হবে?

    সকালে উঠে কাগজে পড়লাম যে কোনো সরকারী কর্মচারি ঘুষ খেয়েছে। তাই আমি প্ররোচিত হয়ে গিয়ে পাশের বাড়ির কর্পোরেশনে/সিটি মিউনিশিপালে কাজ করা লোককে গালাগালি দিয়ে আসলাম। আর দোষ দিলাম খবরের কাগজকে, সেটা কোনো কাজের কথা নয়।

    এক্দল লোক মিলে ঠিক করবে কোনটা নান্দনিক, আর কোনটা অপসন্সকিতি বা প্ররোচনামুলক - আর সেটাকে ব্যান করে দেবে। এটা মানতে পারিনা। তাইতো বলছি লাগাম টানতে শুরু করলে, সেই লাগাম কোথাও শেষ হবে না।
  • aka | ০৮ জানুয়ারি ২০১৩ ০৬:১৯578167
  • নারে বাবা গল্প অত সহজ নয়। না ব্যানের হিড়িকও কম ঝক্কির নয়। কাল চাইল্ড পর্নোগ্রাফি বা সেক্সুয়াল ফ্যান্টাসি রিলেটেড টু আন্ডারএজ কি আর ব্যান করা হবে না?

    যারা কালচার কাকুদের গালি দেন তারাও একটা নির্দিষ্ট সীমারেখার বাইরে ভাবতে পারেন না। হানি সিংয়ের গান শুনে কিসুই বুঝতে পারি নি কিন্তু পড়ে বুঝলাম যে সেই সাধারণভাবে গ্রহণযোগ্য সীমারেখাকেও চ্যালেঞ্জ করেছে। একটু পাশবিক টাইপ।
  • a x | ০৮ জানুয়ারি ২০১৩ ০৭:০২578178
  • ইয়ে মানে, চাইল্ড-রেপ, মিউটিলিয়েশন, এসবের ক্ষেত্রেও কি লোকেদের এই বক্তব্যসমূহ একই থাকছে?
  • jantaa | ০৮ জানুয়ারি ২০১৩ ০৮:২০578189
  • ভুলভাল কথার একটা সীমা আছে। নিজেকে প্রগতিশীল দেখান আলাদা জিনিষ আর বাস্তবে সেটা অন্য। স্বাধীনতা মানে কালকে আপনি ভাই-বোনের যৌন সম্পর্ক, মা-সন্তানের সম্পর্ক সেগুলিও বলবেন ঠিক!!
    @S আপনার বন্ধু মহলে এই ভাষায় কথা হলেও সেটাকে ভ্দ্র বলা যায় না, তাই সেটাকে মান্য দিতে হবে এই রকম যুক্তি হাস্যকর। আর অক্ষের এই সব কথায় কথায় মুসলমান আর কালো টেনে নিজেকে প্রগতিশীল দেখিয়ে বৃহত্তর ব্যাপার এনে গুলিয়ে দেওয়ার খেলাটা ব্ড় পুরান।
    এখানে কথা হচ্ছে এই হানি সিং এর ভাষা নিয়ে - যা অশ্লীল। রঞ্জন বা কল্লোল যারা সুযোগ পেলেই বামপন্থীদের গালি দেন তারা তাঁদের কাজ করেছেন। কিন্তু হানি সিংকে কোন বামপন্থীরা আটকায় নি। তার ভাষা ভ্দ্র নয় তাই জনতা তাকে শুনতে চায় নি।
    আর গুরুর এই জনতা যারা নিজেদের এলিট মনে করেন, তাদের কে অনুরোধ জনতা কিছু বোঝে না, আমরাই বুঝি এই গজদন্ত মিনার থেকে একটু নেমে আসুন দাদা।
  • Ishan | ০৮ জানুয়ারি ২০১৩ ০৮:৩৪578200
  • মা-সন্তানের যৌন সম্পর্ক নিয়ে তো দিগ্বিজয়ী নাটক আছে। সে থেকে ইডিপাস কমপ্লেক্স কথাটাই চালু হয়ে গেল। :)

    আর হ্যাঁ, কেউ যদি চাইল্ড রেপককে গ্লোরিফাই করে লেখে তো লিখুক না। চাট্টি ফাটাফাটি হবে। লোকটা তেড়ে খিস্তি খাবে, এই তো। কিন্তু ব্যান না করলেই ওই বই পড়ে রাশিরাশি লোকজন রেপ করতে দৌড়বে, এরকম দাবীর কোনো মানে আছে কি?
  • Ishan | ০৮ জানুয়ারি ২০১৩ ০৮:৩৫578211
  • বিটিডাব্লু, আমার এই "জনতা"র কথা হেবি অভদ্র লাগল। :)
  • কল্লোল | ০৮ জানুয়ারি ২০১৩ ০৮:৪১578222
  • সেটাই তো বল্লুম। জনতা না শুনলে ল্যাঠা চুকে গেলো। কেউ কেউ শুনবে। কি এসে যায় তাতে। এটা নিয়ে আলোচনাই তো একটা অহেইতুকী। ধুস।
  • mango public | ০৮ জানুয়ারি ২০১৩ ১০:১৯578255
  • আমার তো জনতার কথা ঠিকঠাক লাগলো। বিশেষ করে ওই ঘুলিয়ে দেবার পুরনো খেলা আর গজদন্তমিনার টাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্যে।
  • mango public | ০৮ জানুয়ারি ২০১৩ ১০:১৯578244
  • আমার তো জনতার কথা ঠিকঠাক লাগলো। বিশেষ করে ওই ঘুলিয়ে দেবার পুরনো খেলা আর গজদন্তমিনার টাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্যে।
  • mango public | ০৮ জানুয়ারি ২০১৩ ১০:১৯578233
  • আমার তো জনতার কথা ঠিকঠাক লাগলো। বিশেষ করে ওই ঘুলিয়ে দেবার পুরনো খেলা আর গজদন্তমিনার টাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্যে।
  • S | ০৮ জানুয়ারি ২০১৩ ১১:২৬578267
  • জনতা আপনিই বা কি করে কোনটা ভদ্র আর কোনটা অভদ্র বলছেন। আমি তো কখনো বলিনি কোনটা ভদ্র আর কোনটা অভদ্র। আমি বলেছি আমার ওপিনিয়ান আমার - সেটা অন্যকে মানতেই হবে এমন আমি মনেও করিনা, আমি চাইও না। হ্যাঁ আমি মাল্টিট্যুড অব ওপিনিয়নে বিশ্বাস করি। ফলে আমি অন্ততঃ সব বুঝি, গজদন্তমিনার ভাব নিয়ে কথা বলছি না। আপনি কিন্তু উল্টে বলে দিচ্ছেন লোকে কোন গান শুনবে ইত্যাদি। যাইহোক পার্সোনাল অ্যাটাক এখানেই বন্ধ থাকুক।

    ছোটোবেলার এক বাম কাকুর কথা মনে পরে গেলো, যিনি কিছুতেই অন্তক্ষরী তে 'চোলী কে পিছে' অ্যাক্সেপ্ট করতেন না। আমরা গাইতে গেলেই ধেয়ে আসতেন।

    একসময় লোকে মাইকেল জ্যাকসনের গানকেও অশ্লিল সাম্রাজ্যবাদী ইত্যাদি গাল দিয়েছে। ছোটোবেলায় এইসব কথা শুনেছি - বিশ্বাস করেছি - এইসব গান শোনা অপরাধ ছিলো। পরে যখন এমজের গান শুনেছি, ভিডিও দেখেছি তখন বুঝেছি যাঁরা ছোটোবেলায় বারণ করতেন তাঁরা কোনোদিন এইসব গান শোনেননি বা বোঝেননি।

    আর মোস্ট ইম্পর্ট্যানটলি, এই শিল্প/গান/ছবি/বই ব্যান বা সেন্সর করার পিছনে কিন্তু মোস্টলি পলিটিক্স কাজ করে, শিল্পের গ্রহনযোগ্যতা নয়। তাইতো অনেক ভালো কিন্তু পলিটিকালি নট অ্যাক্সেপটেড বই/গান ব্যান হয়ে যায়, কিন্তু বহু সো কল্ড অশ্লিল বই/গান বাজারে রম রম করে চলে।

    এইক্ষেত্রেও হানি সিং কে স্কেপ গোট বানানো হচ্ছে। আমার মনে হয় হানি সিং এর গান শুনে উদ্বুদ্ধ হওয়া পাব্লিক অলমোস্ট নেই বললেই চলে। অন দ্য আদার হ্যান্ড, বহু এমপি-সাইন্টিস্ট-গুরুদেব ইত্যাদিরা যা ভাষন দিচ্ছেন তাঁরা অনেক বেশি ক্ষতি করছেন - কারণ তাঁদের ফলোয়ার অনেক বেশি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন