এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৫৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | ০৫ আগস্ট ২০১৩ ১৪:৩৫616252
  • জ্ঞানেশ্বরী তো একটা চুক করে ভুল হয়েছে বল্লেই হয় .... লোক্যাটারাল ম্যাডেজ

    ধোতু সংহতির বিশেষ গোয়েন্দা সংখ্যায় চোখ রাখুন
  • Marauder's Map | ০৫ আগস্ট ২০১৩ ১৪:৩৭616263
  • ইয়ে, ২০০ ডিগ্রী আর ৫০০ ডিগ্রীর মধ্যে সেনসেশনগত তফাত কতটা?
  • PT | ০৫ আগস্ট ২০১৩ ১৫:৩৬616274
  • উইকি বলছে যে ভাজার জন্য 230 °C or 446 °F স্মোক পয়েন্টই যথেষ্ট। আমাদের অতি পরিচিত সর্ষের তেলের স্মোক পয়েন্ট 254 °C (489 °F)। কিন্তু নরকের রাঁধুনীদের কাছে কোন তেল আছে যার স্মোক পয়েন্ট 500-r কাছকাছি তা একমাত্র তিনো-মাওদের সমর্থকদেরই বোধহয় জানা আছে। তিনো-মাওদের পুজ্যপাদ পূর্বসুরী নাৎসীরা অবিশ্যি আরও বেশী প্রফেসনাল ছিল। মানুষকে তেলে ভাজা বানানোর বৃথা চেষ্টা না করে অনেক সহজেই গ্যাসে চুবিয়ে মারত। সে পদ্ধতিটাও কেউ কেউ ভেবে দেখতে পারে।
  • dd | ০৫ আগস্ট ২০১৩ ১৫:৪১616285
  • ও সব কেমিস্ট্রির কথা। ভুলে যান। ২০০ আর ৫০০ ডিগ্রীতে ভাজা হলে যাকে ভাজা হচ্ছে সে বেগুন হোক বা মানুষ, কারুরই সেনসেসনে কোনো ফারাক থাকে না।। হুবহু এক।

    তবে ৫০০ ডিগ্রীতে ভাজা হলে ব্যাথা বেদনার সাথে খুব লজ্জাও করে। এটা আমার এক চেনা বেগুনের কাছ থেকে শোনা।
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ১৫:৪৩616296
  • হুম্ম, জ্ঞানেশ্বরীর জন্য সংহতি এবং বুজিরা দায়ী এটা মেনে নিলে গোধরার জন্য সিপিএম দায়ী এটা মেনে নেওয়া হচ্চে তো? আপাততঃ আমার তাতেই কাজ চলবে। পিটিদা যখন বলবে বুজিদের হাতে জ্ঞানেশ্বরীর রক্ত, আমি বলব আপনার হাতে গোধরার রক্ত। পিটিদা যখন বলবে বুজিদের জন্য কামদুনি ঘটল, আমি বলব পিটিদার জন্য দিল্লীর রেপ কেস ঘটল, কারণ সিপিএম এই অপদার্থ কংগ্রেসকে তোল্লাই দিয়ে কেন্দ্রে তাদের বাইরে থেকে সাপোর্ট দিয়েছিল অর আপনি সেই সিপিএমকে সাপোর্ট দিয়ে চলেছেন। পিটিদা যখন বলবে বুজিদের জন্য পশ্চিমবাংলায় এত দুর্নীতি, আমি তখন বলব আপনার জন্যই ভারতের সব টাকা আজ সুইস ব্যাংকে। পিটিদা যখন বলবে বুজিদের জন্যই সারদা কান্ড, আমি বলব আপনার জন্যই টুজি কেলেংকারি। পিটিদা যখন বলবে বুজিদের জন্যই আজ বাংলার গ্রামে পুরোনো জোতদাররা আবার মাথা তোলার চেষ্টা করছে, তখন আমি বলব আপনার জন্যই নিওলিবেরালিজমের রমরমা, দেশকে আম্রিকার কাছে বেচে দেওয়া হল। এইরকম আর কি। ;-)

    আমার ব্যক্তিগতভাবে ২০০ বা ২০০০ কিছুতেই আপত্তি নাই, পিটিদার জন্য একটু বার্গেনিং এর স্পেস রাখলাম। ঃ-)
  • PT | ০৫ আগস্ট ২০১৩ ১৫:৪৬616307
  • আরে কদিন আগেও লোকে সিপিএমের আয়নায় মুখ দেখত-এখন দেখ্ছি PT-র আয়না বেশী পছন্দ!!
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ১৫:৪৯616318
  • হুম্ম, আপনি যেমন রোজ বুজিদের আয়নায় মুখ দেখেন সেইরকমই আর কি। ঃ-)
  • cm | ০৫ আগস্ট ২০১৩ ১৫:৫০616329
  • হুঁ ইস্যুভিত্তিক সমর্থন ব্যাপারটা ঠিক আত্মস্থ হয়নি মনে হচ্ছে। তাই তার সাথে যে আসে আসুক সি পি এম যাক অবস্থানের পার্থক্য পষ্টো হচ্ছেনা।
  • PT | ০৫ আগস্ট ২০১৩ ১৫:৫৪616340
  • ছিম্পল ব্যাপার বোঝা কারো পক্ষে বেশী কষ্টকর হয়। দেখেন নি রাজনীতির খেলাতা কিষেণজীই থেকে কবীর সুমন কেউই বুঝে উঠতে পারেন নি-অন্যরা তো বালখিল্য।
  • dd | ০৫ আগস্ট ২০১৩ ১৬:০৪616352
  • আমি অবশ্যি এই সব খিল্যদের লিস্টি থেকে বাদ। বাবা লোকনাথও।

    যে কেউ না,আমি পষ্টই বাবার কাছে মানোত করেছিলাম (জোড়া নকুলদানা) মমতা যেনো রাজ্যপাটে আসে। দেখলেন তো? ঠিক মিলে গেলো। আমি খিল্য নই।
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ১৬:০৭616363
  • কেউই কিছু বোঝে না, আর আপনারা স-অ-অ-অ-অ-অ-অ-অ-ব বোঝেন। এই কথাটা শুরুতে বলে দিলে তো এত কথার প্রয়োজন থাকে না। ঃ-)
  • kc | ০৫ আগস্ট ২০১৩ ১৬:১৪616374
  • যাচ্চলে, জ্ঞানেশ্বরীর জন্য সংহতি এবং বুজিরা দায়ী একথা কে বলল? কখন বলল? কমরেড পিনাকী অন্যের মুখে কথা বসাতে গেলে ধরে ফেলছি কিন্তু। একটু শান্ত হন, এখনই উত্তেজিত হবেননা। উত্তেজনার দিন সামনে আসছে। একটু সামলে রাখুন।
  • maximin | ০৫ আগস্ট ২০১৩ ১৬:২৫616385
  • ইনফো -- অনেকেই মনে করে এই সাইট আসলেই তিনোদের সাইট।
  • maximin | ০৫ আগস্ট ২০১৩ ১৬:২৭616396
  • নাম জিজ্ঞাসা করিয়া লজ্জা দিবেন না।
  • U. Nandi | ০৫ আগস্ট ২০১৩ ১৬:৩০616407
  • গোর্খাল্যান্ড এর দাবি কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়। গোর্খারা ভারতের বাহিরে কোনো আলাদা দেশের ডিমান্ড করছে না তারা তো নিজের অস্তিত্ব রক্ষা ও পরিচিতির জন্য ভারতের মধ্যে আলাদা রাজ্য ডিমান্ড করছে। বাঙালির বাংলা, পাঞ্জাবির পাঞ্জাব, অসমিয়াদের আসাম যদি হতে পারে গোর্খাদের গোর্খাল্যান্ড হবেনা কেন?
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ১৬:৩৯616418
  • দাঁড়ান কমরেড। আফনে শান্ত হোন আগে। যদি বলতে না চান তাইলে টিবাবু, আফনে এবং জেবাবু আমার ১২ঃ৫৩ র পোস্টের পরে খামোকা জ্ঞানেশ্বরীর কথা তুললেন কেন? যদি বলেন উহারা ডিসকানেক্টেড, তাইলে আমি উইথড্র করে ১২ঃ৫৩ তেই ফিরে যাচ্ছি। আগে ঐটুকুতে আমারে সাপোর্ট দেন, তারপর আগে বাড়ছি।
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ১৬:৪৫616429
  • মানে আমার পয়েন একটাই। আজ মমতার যাবতীয় খারাপ কাজের দায়িত্ব যদি বুজিদের হয়, তাইলে বিজেপির ১৯৮৯ পরবর্তী এবং কংগ্রেসের ২০০৪ পরবর্তী যাবতীয় খারাপ কাজের দায়িত্ব সিপিএম এবং আফনের মত সিপিএম সাপোর্টারের নয় কেন। হেইডা আগে বোঝান।
  • Marauder's Map | ০৫ আগস্ট ২০১৩ ১৬:৪৭616440
  • অ্যাঃ। শেষে তিনো বদনাম দিলো?
  • de | ০৫ আগস্ট ২০১৩ ১৬:৫৭616451
  • সিপিয়েম বা সিপিয়েম সাপোর্টারেরা আবার " যে আসে আসুক অমুক পার্টি তো যাক" বলে অন্ধের যষ্টির মতো কোন দলকে আঁকড়ালো? প্রত্যেকটাই ইস্যু ভিত্তিক সমর্থন ছিলো -- না মিল্লে সঙ্গে সঙ্গে সরেও দাঁড়িয়েচে বামপন্থীরা!

    অবশ্য বুজীরাও অনেকেই সরে দাঁড়াচ্ছেন --
  • kc | ০৫ আগস্ট ২০১৩ ১৭:০৮616463
  • কমরেড পিনাকি আফনার যুক্তিতে জং পড়ে গেসে গিয়া, একটাই মাত্তর পয়েন, তাও এইভাবে ফক্কা গেল? মমতার খারাপ কাজের দায়িত্ব বুজিদের কেন হবে? বুজিদের দায়িত্ব ওনাদের করা খারাপ কাজ নিয়ে। এই যেমন ধোতু হয়ে জ্ঞানেশ্বরী সিপিএম করেছে বলা, যে আসে আসুক আগে সিপিএম যাক এসব বলা। ডিম্পাউরুটি খাওয়ার মত রোজ চারটে করে সিপিএমের মাংস খেতে বলা, এসব।

    কিছুই ডিসকানেক্টেড নয়, সব কিছুই কানেক্টেড।
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ১৭:১৫616474
  • 'যে আসে আসুক' তো তুলনায় অনেক গা বাঁচানো স্ট্যান্ড। সিপিএম যখন কংগ্রেসকে সাপোর্ট দিয়েছে সে তো অনেক বেশী ডায়রেক্ট। সিপিএম কি জানতো না যে কংগ্রেস নিওলিবেরাল নীতি নামাবে, কংগ্রেসের নেতাদের অধিকাংশের সুইস ব্যাংকে টাকা, করাপ্টেড দল? যদি না জানতো যে এই পরিণতি হতে চলেছে কংগ্রেস শাসনে, তাহলে সেটা কি নাইভ নয়? তার চেয়েও নাইভ বাংলার বুজিদের মমতাকে সাপোর্ট দেওয়া? আর যদি সব জেনে বুঝেও তাকে এমনকি সরকার গড়তে বাইরে থেকে সাপোর্ট দেওয়া যায়, তাহলে সেরকম সাপোর্ট এখানকার বুজিরা মমতাকে দিলে সে নিয়ে এত নৈতিক আপারহ্যান্ড নেওয়ার কি আছে? আর একটা দলের যাবতীয় কুকীর্তির দায় কি তাকে যারা ইন্টারনেটে সাপোর্ট দিচ্ছে তাদের? যদি তাই হয়, তাহলে সিপিএম আমলে যত বিরোধি খুন হয়েছে (সংখ্যাটা অবশ্যই মাওদের খুনের চেয়ে বেশী), যত যত লোকের ঘর পুড়েছে, যে যে করাপশনের ঘটনা ঘটেছে - সে সবকিছুর জন্য এখানকার সিপিএম সাপোর্টাররা কি দায়িত্ব নিচ্ছেন?

    সমস্যাটা তো হয় একারণেই যে কিছু লোক, তারা তিনোমূলকে খিস্তি করার বদলে এখানে ইন্টারনেটে কে কবে তিনোমূলের হাত শক্ত করেছে - তাদের দিনরাত গাল পেড়ে চলেন। তাহলে এবার থেকে সিপিএমের কুকীর্তির জন্য সিপিএমকে দায়ী না করে তাঁদের করব। সেটারই পটভূমি তৈরী করছি। মানে থিওরিটা রেডি করছি। অ্যাপ্লিকেশন ক্রমে আসিতেছে।
  • Marauder's Map | ০৫ আগস্ট ২০১৩ ১৭:১৬616485
  • ন্যাঃ, দাঁড়ালো না।
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ১৭:১৭616496
  • কমরেড, ওগুলি থিওরির করোলারি। থিওরি ওরকম হলে করোলারিও ওরকম বেরোবে। মানে 'কে কি বলছে জানি না, সিঙ্গুর চাই না' - এতে মমতার হাত শক্ত হয়। ঠিক তেমনি 'কে কি বলছে জানি না, গোর্খাল্যান্ড চাই না' - এতেও মমতার হাত (মানে রাজনীতি) শক্ত হয়।
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ১৭:২০616507
  • কমরেড, বুজিদের খারাপ কাজ তো মমতাকে সাপোর্ট করা, কারণ মমতা মেগালোম্যানিয়াক। তেমনি সিপিএম সাপোর্টার দের খারাপ কাজ সিপিএমকে সাপোর্ট করা, কারণ সেই সিপিএম আবার মায়াবতীর সাথী, যে কিনা মেগালোম্যানিয়াক। আমি কি ঠিক বুঝছি?
  • kc | ০৫ আগস্ট ২০১৩ ১৭:৫২616518
  • কমরেড ভায়াগ্রা নিন। দাঁড়াচ্ছে না একদম। ;-))
  • Marauder's Map | ০৫ আগস্ট ২০১৩ ১৮:১৬616529
  • জাপানী তেলে হবে না? ;-)
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ১৮:৩৩616540
  • না দাঁড়ালে সে তো পিটিদার লজিকের দায়। ভায়াগ্রা জায়গামত দেওয়া হোক। ;-)
  • PT | ০৫ আগস্ট ২০১৩ ১৮:৪২616551
  • যাচ্চলে!!!!!!
  • T | ০৫ আগস্ট ২০১৩ ২৩:৩২616562
  • স্যার পিনাকী, টি বাবু যা জিগিয়েছিল তা নিতান্তই সরল। যখন পিটির জন্য নিদান হাঁকছেন 'লাগ লাগ লাগ পাঁচশো', তখন লাইনে অপেক্ষা করা বাকিদের জন্য রেশনে কী বরাদ্দ তা নিয়ে কৌতুহল থাকবে বৈকী। জ্ঞানেশ্বরী উৎখাত কান্ডে জড়িত সেইসমস্ত ম্যাওদের এবং তাদের পোঁ ধরা বেড়াল-পোষকদের কি সরাসরি তন্দুরি মাস্ট ? নাকি তাদের জন্য বরাদ্দ রয়েছে সেই 'দূর্গাপুরের নেংটি ইঁদুর' সম যুক্তি যা দিয়ে ঠিক সময়ে লিস্টি থেকে নাম কাটা যাবে! তবে যেমন চলছেন, তেমনি ভাবে যুক্তি সরণী ধরে পিছোতে পিছোতে সেই প্রাগৈতিহাসিক বাঁদরটিকেও যদি খামচে ধরি তবে মুশকিল, পিটি এন্ড কোং সমেত সবাই একেবারে নরকের দরজা থেকে ভেগে যাবে।
    তাই জানতে চাইছিলুম অন্যদের জন্য আপনার কৃপাদৃষ্টির খাতিরটি ঠিক কি রকম। আর বুঝতেই তো পারছেন, 'সংহতির' জন্য কোনো অভাবনীয় ছক্কার খোঁজে খোঁজেই তো এত কিছু। সটান মৌকাসাবিস কে জানাতে হবে তো।

    আবার জিগাবেন না যেন মৌকাসাবিস একবচন না বহুবচন?
  • pinaki | ০৫ আগস্ট ২০১৩ ২৩:৪১616574
  • আরে দাদা, কথা তো যে অপরাধ সরাসরি করেছে তাকে নিয়ে নয়। গোটা তক্কটাই তো যারা অপরাধী দলকে সাপোর্ট করছে তাদের নিয়ে। সারদা কান্ডের জন্য সুদীপ্ত সেন দায়ী। সুদীপ্ত সেনের ছবি কেনার জন্য মমতা দায়ী। আর মমতাকে ভোটে জেতানোর জন্য বুজিরা দায়ী। আমিও সেখান থেকে ডিডাক্ট করলাম টুজি কেলেংকারির জন্য রাজা দায়ী। তাকে মদত দেওয়ার জন্য কংগ্রেস দায়ী। আর একসময় কংগ্রেসকে সাপোর্ট দেওয়ার জন্য সিপিএম দায়ী। আর সিপিএমকে সাপোর্ট দেওয়ার জন্য পিটিদা দায়ী। নাহয় একটা লেয়ার বেশী হল। কিন্তু যুক্তিতে কুনো ফাঁক নাই দাদা। এই লজিকেই বাঁদর অব্দি যাওয়া যাবে। একমত। কিন্তু বাঁদর অব্দি যেতে আপত্তি থাকলে পিটিদাকে ধরুন। আমাকে নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন