এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৪ নভেম্বর ২০১৩ ০৮:১৮621983
  • সবকটা চিঠিই পাব্লিক ডোমেনে এসেছিল। মেয়েটির সোমাকে লেখা ৮ পাতার চিঠি, যেটাতে ইন ডিটেল লেখা, এবং সেই চিঠি অনুযায়ী, যৌন নিগ্রহ তো বটেই, রেপও। এর পরে তরুণের দুটো চিঠি, একটা যেটা সব কাগজেই প্রায় বেরিয়েছে, যেখানে ঐ শেক্সপীয়ারীয় ইংরেজি। আরেকটি যেটা খালি মেয়েটিকে উদ্দেশ্য করে অ্যাপলজি লেটার (যা নাকি তরুণের বক্তব্য অনুযায়ী সোমার ইনসিস্টেন্সেই লেখা - যেটাকে সোমা "আনকন্ডিশনাল অ্যাপলজি" বলে যাচ্ছে)। এই দ্বিতীয় চিঠিতে তরুণের নিজের বয়ানে - মেয়েটি যা যা প্রথম থেকে বলেছে তার অনেক কিছুই আছে - যথা একদিন না, দুদিন হয়েছে, মেয়েটি বার বার না বলা সত্ত্বেও হয়েছে, এবং তরুণ যে মেয়েটির বস সেটা এক্সপ্লয়েট করা বা ইমপ্লিসিটলি ব্যবহার করা। এই দ্বিতীয় চিঠি ও মেয়েটির চিঠি লিকড। মেয়েটির চিঠি বিভিন্ন জার্নালিস্টরাই সার্কুলেট করছিল যেমন হয় এসব ক্ষেত্রে। ভ্যয়ারেস্টিক কারণে, এবং মেয়েটির প্রাইভেসি রক্ষার্থে (চিঠিতে বহু পার্সোনাল ইনফো আছে যার থেকে মেয়েটির পরিচয় প্রায় যে কেউই বার করতে পারে) অনেক জার্নালিস্ট বার বার অনুরোধ করে এটা বন্ধ করতে, তাই এখন অনেক জায়গা থেকেই মেয়েটির চিঠিটা তুলে নিয়েছে। ঐটা পড়লে ইন অল লিগাল সেন্স, এটি রেপ।
  • ml | ২৪ নভেম্বর ২০১৩ ০৯:৩৮621994
  • নোংরা খেলাগুলো শুরু হয়ে গেছে। ইন্টিমিডেট করার চেষ্টা, কন্সেন্সুয়াল প্রমান করার চেষ্টা ইত্যাদি।
  • শ্রাবণী | ২৪ নভেম্বর ২০১৩ ১৫:৪৮622005
  • এবং ফরে অ্যাগেন্সটে প্রচুর লোক দাঁড়িয়ে যাবে বিশেষ করে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় (গেছে হয়ত), দু তরফের জন্যেই প্রচুর সহানুভুতি, তেজপাল পোড় খাওয়া তহেলকা চালানো লোক, তার তেমন কিছুইহবেনা, ওদের স্ফিয়ারে এরকম ঘটনাও শেষ পর্যন্ত গেলাসের ঠুংঠাং য়ে ডার্টি জোক হয়েই রয়ে যাবে, এইরকম ফ্যামিলিতে বা সার্কেলে এটা তেমন দোষের তো নয়ই বরং গর্বেরও বলা যায় ....... বড়জোড় তরুনের মেয়ে কিছুকাল হয়ত বাপের সঙ্গে কথা বন্ধ করে দেবে, পরে কালের নিয়মে এটুকু ক্ষতও থাকবে না, সে বড় হয়ে গেলে।
    কিন্তু মেয়েটি? শুধু যা তার সঙ্গে হয়েছে, তাতাতেই নয় পরবর্তীতে যা হয়ে চলেছে, হয়ে চলে যদি এভাবেই, ঘুরে দাঁড়াতে অনেক অনেক ক্ষমতার দরকার, সময়ের দরকার, না পারতেও পারে। সোমা চৌধুরীর মত রিয়্যাকশন আমি অনেক এনলাইটেন্ড মহিলার দেখেছি, দেখি, পুরুষের
    তো বাদই দিলাম, 'একটু ছুঁয়েছে তো কী আর এমন হয়েছে, একটু আদর করে দিয়েছে, বড়। দুটো রসের কথা বলেছে তাতে এত ফোঁস করার কী হল, চাকরি বাকরির জায়গায় এরকম এক আধ্টু হয়। আমাদের সাথেও হয়েছে, আমরা কী চাকরি করছিনা'!!!! :(
    প্রচুর মহিলারা আমি শিওর মিডিয়ালাইনে, কর্পোরেটে 'আদিখ্যেতা, বাড়াবাড়ি' বলে মেয়েটির উদ্দেশ্যে অলরেডি নাক কোঁচকাচ্ছে!
  • ml | ২৪ নভেম্বর ২০১৩ ১৯:০৩622016
  • সেই। "পুরুষমানুষ তো, ওরকম একটুআধ্টু তো করবেই, একটু সামলেসুমলে চললেই তো হয় বাপু", এরকম উপদেশ শুধু কর্মস্থলে না, নিজের আত্মীয়মহলেও শুনেছি।

    আর 'ল্যাসারেট' কথাটা তেজপাল ঠিকই বেছেছে। তবে ল্যাসারেট তেজপাল হচ্ছে না, হচ্ছে মেয়েটি, এটাই হলো আয়রনি।
  • riddhi | ২৪ নভেম্বর ২০১৩ ২৩:৫৯622027
  • ভিক্টিম এর পরে কোর্ট পুলিশকে কোন স্টেটমেন্ট না দিলে( এমনিতেও দেয়নি, ইমেল লিকড হয়েছে ) কেস এগোবে? তরুন এরেস্ট হলেও?
    সেক্ষেত্রে সোমা/তেহেলকার "কভার আপ" বা ইন্টার্নাল বিচারের থেকে কিভাবে আউটকামের তফাত হবে? আর সেটা নেসেসারিলি ভিক্তিমের পক্ষে খারাপ হবে কিনা বলা যায় কি? সাধারনত এরকম ঘ্যাম গোছের লোক চলে গেলে,ইন্ডাইরেক্টলি কোম্পানী বা এম্প্লয়ীর কেরিয়ারের পক্ষে একটু লোকসান-ই হতে পারে। এই অবস্থায় ভিক্তিম হিসেবে ওপ্টিমাম স্ট্রাটেজি হবে, পুনরাবৃত্তি আটকানো, একটা এপোলজি, আর স্ট্যাটাস কো।

    কেস এগোলে একটাই লাভ, ওভারল একটা প্রিসিডেন্স সেট করা,অন্যেরা পরে লাভবান হয়। কিন্তু সেটা হবে মেয়েটার থেকে সমাজসেবা চাওয়া।
    মেয়েটা সম্মান লজ্জা ভয় ইত্যদির জন্য চেপে গেলে, দারুন খারাপ ব্যাপার। কিন্তু ইমেলের অংশগুলো পড়ে মনে হল, রাইট্স নিয়ে খুব সচেতন, চিঠি লিখে সব এম্প্লয়ীর মধ্যে সার্কুলেট করতে বলেছে। তাই এসবের বাইরেও তার একটা ব্যক্তিগত র‌্যাশনাল আর্গুমেন্ট থাকতেপারে, এর বেশী কেস না এগোনোর।
  • riddhi | ২৫ নভেম্বর ২০১৩ ০৪:০৬622038
  • এখানে শ্রাবণী দিই একবার মেন্টালিস্ট দেখেন বলেছিলেন না?
    আজকে "রেড জন" ধরা পড়বে। বিটিডাবলু, ইন্ডিয়াতে মেন্টালিস্ট দেখা যায় কি করে? নেটে?
  • শ্রাবণী | ২৫ নভেম্বর ২০১৩ ১১:০৪622049
  • রিদ্ধি, ইন্ডিয়াতে জি ক্যাফে তে আসত, তবে এখন তো আসছে না, সীজন ফাইভ ই আসেনি, এখন তো সিক্স চলছে। আমি নেটে যখ্ন যা পাই দেখি!
    স্টার ওয়ার্ল্ড তবে প্রিমিয়ার এসে গেছে এইচ ডি তে, ওখানে এখন ইউ এসের সাথে প্যারালেল দেখা যায়, ক্যাসল, ডেক্সটার, রিভেঞ্জ ইত্যাদি এখন লেটেস্ট দেখছি!
  • শ্রাবণী | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:৩৮622094
  • মেয়েটি তো জার্নালিস্ট, এবছর এই বিল আসার পর নিশ্চয়ই পড়েছে ভালো করে, নিজের কাজের খাতিরেই......তাই এক্ষেত্রে সচেতন তো হওয়াই উচিত এবং স্বাভাবিক।
    তহেলকার স্টাফেদের সাপোর্ট ব্যাপারটা খুব ভালো লাগছে, ইয়াং ছেলেমেয়েরা যদি এভাবে বন্ধুদের, মেয়ে কলীগদের এধরণের কজের জন্যে কথা বলে, মুখ খোলে, তার একটা খুব পজিটিভ এফেক্ট আছে, সমাজে, ওয়ার্কপ্লেসে। হয়ত ভদ্রলোকটির ওপর অসন্তোষ ওদের অনেকদিন থেকেই, এসব একদিনের ফ্লিটিং কাহিনী, একমাত্র পদস্খলন নাও হতে পারে!

    তবে এ ক্ষেত্রে যারা বলবে কোর্টে না অভিযোগ প্রমাণ হলে, কিছু বলা যায় না......ইত্যাদি, তাহলে চুপ করতে হয়। আল্টিমেটলি আমাদের দেশের সবকিছু হাই প্রোফাইল কেসের মত এর ভবিষ্যতও সেই পলিটিক্যাল চক্করে পড়বে, বিজেপি হলে এক, কং হলে আরেক পরিণতি! কোনো একখান গাড্ডায় ঢুকে বন্ধ হয়ে যাওয়ার চান্স খুব। মিডিয়া ট্রায়াল জিনিসটাকে ঠিক সাপোর্ট না করলেও, এদেশের পরিস্থিতিতে এছাড়া কিছুই হয়না যে!
  • a x | ২৫ নভেম্বর ২০১৩ ২১:২৬622116
  • জার্নালিস্ট মেয়েটির রেসিগনেশন চিঠি - http://www.outlookindia.com/article.aspx?288651

    সোমা needed to "protect the institution"। যেমন পরিবারের মধ্যে বাবা, কাকা মোলেস্ট করলে পরিবারের সম্মান রক্ষার্থে চুপ করতে বলা হয়।
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ১০:৩৯622138
  • সঙ্গে সুন্দর ও ছোট্ট করে বলা হয়ে গিয়েছে মেয়েটি সব পার্টিতে যেত ও রাতে দেরী অবধি বাইরে থাকত।

    ষোলকলা পূর্ণ! থুঃ!
  • ml | ২৬ নভেম্বর ২০১৩ ১০:৫৭622149
  • এখ্ন বলা হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট না, শুধুমাত্র হাল্কা চটুল আড্ডা। কিন্তু তাহলে "ল্যাসারেট", "রেক্যুজ" ইত্যাদি ভারী ভারী শব্দগুলো কোত্থেকে এসেছিল? নাকি এরপর বলা হবে যে ওগুল সোমা চৌধুরী জোর করে লিখিয়ে নিয়েছিলেন?

    কিছু চ্যানেলে তেজপালের বন্ধুরা এও বলেছিল যে ওনার হিম্মত আছে, তাই অপরাধ করে সেটা স্বীকার করে চিঠি লিখেছেন। তো "হাল্কা চটুল আড্ডা" মারার পরে উনি অপরাধ স্বীকার করতে গেলেন কেন?
  • π | ২৬ নভেম্বর ২০১৩ ২১:১৭622160
  • পার্টিতে যেত ও রাতে দেরী করে থাকতো টা কি মেয়েটির চরিত্রের কন্টেক্সটে বলা ? রিপোর্ট টা থেকে পরিষ্কার হল না। মনে হল, ঐ দিনের পরে এগুলোও করেছে, মানে স্বাভাবিক ছিল, এরকম কিছু।
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ০৩:২৪622182

  • এই অর্ণব গোস্বামী তো কাউকে কিছু বলতেই দ্যায় না, আর মুখে কথা বসিয়ে চলে !
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ০৩:২৭622194
  • পাই অ্যাদ্দিনে চিনল! ঃ)
  • ঈশান | ২৭ নভেম্বর ২০১৩ ০৩:৩৮622205
  • বিদঘুটে লাগছে।

    ১। তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটা ফালতু মনে হচ্ছে। জনাকীর্ণ হোটেলের চলন্ত লিফটের মধ্যে কুড়ি-তিরিশ সেকেন্ডে ধর্ষণ করা যায়না। ধর্ষণর নতুন আইনেও না। বিশেষ করে দরজা কখন খুলে যাবে যেখানে কেউ জানেনা। এবং আমি ওই খবরের আর্গুমেন্টের সঙ্গে একমত, যে, ধর্ষিতা হয়ে কোনো মেয়ে তারপর পার্টি কন্টিনিউ করেনা। কিন্তু এতে খটকা হল, জীবন কেরিয়ারের রিস্ক নিয়ে খামোখা একটা মেয়ে এতবড়ো অভিযোগ তুলবে কেন?

    ২। নিগ্রহের অভিযোগটা, পড়ে যা মনে হচ্ছে, ঠিক হওয়ারই কথা। নইলে তরুণ খামোখা দোষ স্বীকার করলেনই বা কেন, ছমাসের জন্য সরেই বা গেলেন কেন। কিন্তু এই প্রোপোজিশনেও খটকা আছে। তরুণ তেজপালকে যেভাবে পাক্কা ক্রিমিনালের মতো দেখানো হচ্ছে, তাতে জাস্ট একটা খুচরো অপরাধ, যার কোনো প্রমাণ নেই, স্বীকার করে মেল করার মতো ভুল তিনি কেন করবেন ক্লিয়ার না।
    অবশ্য মেয়েটি নিজের মেয়ের বান্ধবী, তাকে কুপ্রস্তাব দিয়ে ফেলেছি, এটা একটা বড়ো নৈতিক চাপ। সেজন্যও লোকে অনুতপ্ত হয়ে পদত্যাগ করে থাকতে পারে।

    ৩। তেহেলকা যেভাবে পুরো জিনিসটা হ্যান্ডল করেছে, সেটা সবচেয়ে খারাপ। তেহেলেলকার কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল ছিলনা/নেই? না থাকলেও অভিযোগের পরে একটা তৈরি করতে কতক্ষণ লাগে? তেহেলকা বলেই অদ্ভুত লাগছে।

    তিন-চারদিন লিখিনি। তরুণ তেজপাল আমার পার্সোনাল হিরো। প্রথমবার ধর্ষণ শুনে জাস্ট বিশ্বাস হয়নি। তারপরে তরুণের হাতে নিজেকে প্রতারিত লাগল। তারপরও তিন-চারদিন ধরে ভাবলাম, যে, আমার হিরোর জন্য একরকম স্ট্যান্ডার্ড আর বাকিদের জন্য আরেকরকম সেট করছি কিনা। তিনদিন বাদে মনে হচ্ছে, নাঃ খটকা গুলোর স্পেস আছে। পুরোটাই সাদাকালো না।
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ০৩:৪৩622216
  • এই লিংকে সোমা চৌধুরীর বক্তব্যের ভিডিওটা শুনলাম। ঐ রেসিগ্নেশন লেটারের উত্তরে সোমা কী লেখেন, তার জন্য অপেক্ষা করতে চাই। উত্তরটা পড়তে চাই।
    সোমা মেয়েটিকে কী কী লিখেছিলেন, সেগুলোও জানতে চাই।

    http://timesofindia.indiatimes.com/india/Tarun-Tejpal-discredits-young-survivor-of-assault-to-save-himself/articleshow/26377702.cms
  • riddhi | ২৭ নভেম্বর ২০১৩ ০৫:১৪622227
  • ঈশান্দা, ১) ফ্যাকচুয়ালি ঠিক না। ঐ মেয়েটার লিকড বয়ানে ঐ নিগ্রহের অনেক গ্রস ডিটেল্স ছিল। এর অনেকটা নেট থেকে পরে তুলে নেয়া হয়। সেখানে পেনেট্রেশান ছিল, স্ত্রাগলের বিবরন ছিল। লিফ্টের বাটন তেজপাল বন্ধ করে দিয়েছিল। আর এটা দুবার হয়েছে। অন্তত একবার চাকরি সম্পর্কিত হুমকি ছিল। এসবি মেয়েটার ভার্শন

    ২) কোন ওপ্শান ছিল না।
    আমার *মনে হয়* তেজপাল এটা অনেকবার করেছে, সিসন্ড। সেরকম কিছু অভিযোগ ও উঠেছে আগের "ভিক্টিম্স" নিয়ে। এগুলো অপ্রমাণিত। আগেরগুলো ম্যানেজ করার একটা এট এলগো ছিল। এবারে সামহাউ এল্গো তে গন্ডগোল হয়ে গেছে।
  • | ২৭ নভেম্বর ২০১৩ ০৬:০৯622238
  • বড্ড চোখে লাগছে। কথা টা হল ঃ দ্বিচারিতা।

    প্রতিযোগী কিন্তু প্রতিযোগিতা
    সহযোগী কিন্তু সহযোগিতা।
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ০৬:৫০622249
  • সকাল থেকে আমার একটা অন্য প্রশ্ন জেগেছে, করেই ফেলি। একটা প্যারালালের কথা মনে হল।
    জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে যখন ধর্ষণের অভিযোগ উঠেছিল, তখন ক'জন সে নিয়ে আসাঞ্জের বিরুদ্ধে সরব হয়েছিল ? বরং সেটা পলিটিক্যালি মোটিভেটেড ইঃ বলা হয়েছিল। লেফট লিবারেল কি নারীবাদীরাও রে রে করে তেড়ে যাননি। বরং এই ধরণের কথাবার্তা বলেছিলেন,
    '.. Assange is dealt with by much of the media as if he were guilty, though he has not even been charged. It is not for us to decide whether or not the allegations are true and whether what happened amounts to rape or sexual violence – we don't have all the facts and what has been said so far has not been tested. But we do know that rape victims' right to anonymity and defendants' right to be presumed innocent until proven guilty are both crucial to a just judicial process..',

    তো, এখন তেজপালের কেসে এইরকম কেউ বললেই সে দ্বিচারিতা করছে বলে দাগানো হচ্ছে। তো, তাহলে আসাঞ্জের কেস নিয়েও যারা এরকম বলেছে বা আসাঞ্জের দিকে আঙুল তোলেনি ( আমরা অনেকেই তুলিনি), সেটাও একরকম করে দ্বিচারিতাই করা হয়েছে। তাই না ?
  • ml | ২৭ নভেম্বর ২০১৩ ০৮:৩২622271
  • এছাড়াও, আসাঞ্জে নিয়ে আলোচনা বা প্রতিবাদ আমাদের দেশে হওয়ার আশা করাটা বোধায় এক্টু বেশী।

    আমাদের দেশে এমনকি সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইত্যাদি নিয়েও এতোদিন কোন আলোচনা হয়নি। তেজপালের মতো হিপোক্রীটরা প্রায় প্রতিটি অফিসেই আছে, আর বহুবহু বছর ধরে এসব হয়েও আসছে। বস যদি পাওয়ারফুল হয় বা নামীদামী হয় তাহলে তো কথাই নেই। যেসব মেয়েরা এদের শিকার হয় তারা হয় চাকরি বাচানোর জন্য মুখ বুজে মেনে নেয়, নয়্তো পারলে চাকরি চেন্জ করে নাতো ছেড়ে দেয়।

    ভালো লাগছে এই ভেবে যে মেয়েটি মুখ বুজে মেনে নেয়নি। তরুন তেজপালের মতো নামী ব্যক্তিত্ব, বহু লোকের 'পার্সোনাল হিরো', তারও মুখোশ টেনে ছিঁড়ে ফেলার মতো সাহস দেখিয়েছে। মিডিয়াও অনেকটাই সাপোর্ট করছে। সোশাল মিডিয়ার যুগ না হলে এতটা হতো কিনা সন্দেহ আছে।
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ০৮:৪৮622282
  • আসাঞ্জে নিয়ে আলোচনা আমাদের দেশে হওয়ার আশা করাটা বোধায় এক্টু বেশী ! :O

    বিস্তর আলোচনা হয়েছে। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে। এই গুরুতেই পাতার পর পাতা টই আছে। তবে কোন পোস্টের আসাঞ্জের মত হিপোক্রিট বাক্যবন্ধ ব্যবহৃত হতে দেখিনি। কেন, শিওর নই বলে ?
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ০৮:৫৩622293
  • *আলোচনা হওয়ার আশা
  • ml | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:০০622305
  • আমি গুরুচন্ডালির কথা বলিনি, আমাদের দেশে বলতে আমাদের দেশের কাগজ-টিভি-অফিস ইত্যাদির কথা বলেছি। গুরুচন্ডালির আলোচনা আগে তো দেখিনি, তাই এখানে কি বলা হয়েছে জানিনা। তবে আমাদের দেশে কাগজে-টিভিতে আসাঞ্জেকে নিয়ে এতোটা আলোচনা হয়নি, যতোটা এখ্ন তেজপালকে নিয়ে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন