এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ৩৩৬৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৭627219
  • "এই প্রসঙ্গে অবশ্যই আসবে টেরর, স্তালিনের গ্রেট পার্জ, ফ্রিডম অফ স্পিচ... ইত্যাদি..."

    নিশ্চয় আসবে। বরুণ সেনগুপ্ত এই নিয়েই হাজার হাজার শব্দ ব্যয় করেছেন তাঁর সাংবাদিক জীবনে।

    কিন্তু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থায় ৫০,০০০ (প্রতিবছর) শিশুর মৃত্যুবরণ নিয়ে কোন নিন্দার ঝড় ওঠেনা কেন? আমেরিকা এবং আর লেজুড়ধারী ভারতীয়রা সেসব নিয়ে পাতার পর পাতা কেনই বা লেখে না? কেন তারা শুধু ussr-এর "টেরর, ফ্রিডম অফ স্পিচ" ইত্যাদি নিয়ে এখনো এত উতলা? নাকি তারা নিশ্চিত যে এইসব ভারতীয় শিশুরা তাদের "ফ্রিডম ওফ স্পিচ" মহানন্দে উপভোগ করতে করতে চিতায় ওঠে বা কবরে যায়?

    যারা সংখ্যা ভাল বাসেন তাদের জন্যঃ শুধু UP-তেই আসল সংখ্যাটা ৪৮০,০০০ যার মধ্যে ৫০,০০০ শুধু ডায়রিয়াতে মরে।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৬627230
  • আহা, এই থ্রেড তো খুলেছে সোভিয়েত জমানা নিয়ে আলোচনার জন্যে। সেখানে ভারত নিয়ে আলোচনা করাই যায়, কিন্তু সব আলোচনা তো একটা থ্রেডে সম্ভব নয় ...

    আলোচনা হচ্ছে সোভিয়েত জমানা নিয়ে - তার ভালো খারাপ দুই দিকই আলোচনায় আসবে। তো, সমালোচনা আসলেই তাকে আমেরিকার লেজুড়ধারী তকমা মেরে দেওয়া - এইটা, ঠিক এই প্যাটার্নটাই ছিল সোভিয়েত জমানায় - কোনো সমালোচনা করলেই দাও দাগিয়ে, দাও উড়িয়ে। পিটি এই থ্রেডে একটা ছোট্ট ডেমো দিলেন মাত্র ঃ-)
  • aka | 76.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৯627241
  • ধরুন ভারতে সাপেড় কামড়ে প্রতিবছর x লোক মারা যায়। আপনি এটা বললেন।

    সাথে সাথে কেউ প্রশ্ন করল, এ ভারী অন্যায়, গাড়ির অ্যাক্সিডেন্টে যে y সংখ্যক লোক মারা যায় সেটা তো কেউ বলে না।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৩627252
  • না আপনাকে কোন তকমা দেওয়ার চেষ্টাও করিনি। তবে সোভিয়েত জমানর কথা উঠলেই ফ্রিডম ওফ স্পিচের কথাটা তোলাটা বহু দশকের অব্যেশ-এমনকি আমরাও সেটা বেশ রপ্ত করেছি।

    তাই ঐ হাজার পঞ্চাশের কথা তোলা-তাদের ফ্রীডম অব স্পীচ ছিল কি?

    অর্থাৎ ফ্রিডম ওফ স্পীচ বলতে কি বোঝান সেটা আগে যদি এট্টু খোলসা করেন। নাহলে আলোচনাটা ১৯১৭-থেকে যে ধাঁচে বয়েছে সেই দিকেই যাবে। তার জন্য এই নতুন টইয়ের কোন প্রয়োজন নেই।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৯627263
  • শুধু বরুন সেনগুপ্ত বা সলঝেৎসিন বা পশ্চিমের লেখকরা কেনো।
    ধরো, আলেকজান্ডার নিকোলাইভেচ ইয়াকভলেভ - ইনি ছিলেন কম্যুনিস্ট পার্টির (CPSU) পলিটব্যুরো এবং সেক্রেতারিয়েত উচ্চপ্দস্থ মেম্বার, ইনি একজন হিস্টোরিয়ান-ও বটে। ইয়াকভলেভ এবং আরো অনেক সোভিয়েত পার্টি মেম্বারদের বয়ান অনুযায়ী স্তালিন আমলে অন্তত দু-কোটি মানুষ খুন হয়েছিল। এটা হল কনজার্ভেটিভ নাম্বার।

    স্তালিনের জমানা ছিল ৩০ বছর (১৯২৪-১৯৫৩)। এর পরের পার্টি নেতৃত্ব আত্মসমালোচনায় অনেক নরম হয়েছে - অন্তত নিজের দেশের লোককে নির্বিচারে খুনের ব্যাপারে। কিন্তু তিরিশ-টা বছর ও তো কম সময় নয়।

    যাই হোক, এসব নয়। হাউসিং-এর পর আলোচনা হতে পারে ফুড প্রোডাক্শন, ডিস্ট্রিবিউশন নিয়ে।
    এখানে হু একটা কথা বলেছে ঠিক - এত বিশাল দেশ - এখানে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বানানো কঠিন - তার ওপর আবহাওয়া দুর্গম।
  • কল্লোল | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২১627274
  • আলাদা করে স্তালিনকে দোষ দেওয়া হয়। কিন্তু উনি ঐ উদ্ভট ব্যবস্থার ফসল, যা মার্কস বিবৃত করেছেন, লেনিন প্রয়োগ করেছেন আর স্তালিনকে সেই পরম্পরা টেনে নিয়ে যেতে হয়েছে খুব সংকটময় সময়ে, ফলে প্রচুর বাড়াবাড়ি করেছেন। আমার ধারনা স্তালিনের জায়গায় লেনিন/মলোটভ/ বুখারিন/কালিনিন/ট্রটস্কি থাকলেও একই হতো।
  • kc | 204.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৯627285
  • উফ একক বিশাল সাবজেক্টের টই খুলেছে। এ ব্যাপারে বইয়ের অভাব নাই। সব কিছুই পড়তে হবে। অ্যানি অ্যাপলবাম থেকে আয়ান র‌্যান্ড, অরল্যান্ডো ফিগস, রবার্ট সার্ভিস, ধুর্জটিপ্রসাদ, গোপাল হালদার, হীরেন মুখার্জী, সুশোভন রায়, মলোটভকে লেখা স্ট্যালিনের চিঠি, ট্রটাস্কির লেখা, স্ট্যালিনের রচনাসমগ্র যত পারা যায় তত পড়তে হবে। এই বইগুলোর একটা বদগুন - বড্ড একপেশে। তাই পড়েটড়ে নিজের মত করে একটা ধারণা বানাতে হবে। এই বানাতে গিয়ে নিজে কোনদিকে কান্নিক খেয়ে আছি সেটাও ইমপরট্যান্ট।

    আর একপেশে না হলে সে লেখাই হোক বা বক্কাবাজি কিছুই জমেনা। আনবায়াসড লেখা, অন্ততপক্ষে এই ব্যাপারে, বোধ হয় নেই। এবং মনে রাখতে হবে এই সাবজেক্টে অন্ততপক্ষে হাজার দুয়েক পিএইচডি দুনিয়াতে আছে। দু পক্ষেই। তাই খুবই বিশাল ব্যাপার। বহুৎ বড় বড় হাতি তলিয়ে গেছে এই বিষয়ে বক্কা দিতে গিয়ে। কিছু সফরি অবশ্য সব সময়েই ফরফরায়।

    একক যদি ইন্টারেস্টেড থাকে আমি কিছু বই সাপ্লাই দিতে পারি। বইয়ের নাম বলে দিতে পারি।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৪627296
  • কেসি, লেখো না প্লিজ, বায়াস্‌ড/ আনবায়্স্‌ড - যাই মনে হোক, প্লিজ লেখো।

    ফ্রিডম অফ স্পিচ নিয়ে একটা ছোট্ট উদাহারণ দিই ---
    ইউক্রেন ছিল সোভিয়েতের ব্রেড বাস্কেট, উর্বর জমি, প্রচুর গম চাষ চাষ হত আর তার থেকে রুটি। তো স্তালিনের জমানায় ইউক্রেনের কম্যুনিস্ট পার্টি একটু অসন্তোষ প্রকাশ করে ফুড ডিস্ট্রিবিউশন নিয়ে। স্তালিন দশ হাজার গুন্ডা পাঠিয়ে উড়িয়ে দিলেন ইউক্রেন কম্যুনিস্ট পার্টি (ওপরের ছবিটি ওখান থেকেই) - বুঝুন তাহলে ফ্রিডম অফ্‌ স্পিচ কাকে বলে। স্তালিনের আমলে সাধারন নাগরিক ছেড়ে দিন, পার্টির মেম্বাররাও জানতেন না কখন সন্দেহের বশে কাকে উড়িয়ে দেওয়া হবে।

    এবার এসব শুনে মনে হতেই পারে যে তাইলে স্তালিনের আমলে কি সবই এত খারাপ, দেয়ার ইজ নাথিং পজিটিভ ! --- তা নয়, সোভিয়েত রাষ্ট্রের শাসনব্যব্স্থার রূপকার হিসেবে স্তালিনকে স্থপতি ধরা হয়, এবং সেটা ঠিক, অনেক পন্ডিতের মতে একটা ওভারঅল সিস্টেম বা কন্ট্রোল তৈরী করাতে এসব সাহায্য করেছে পরে।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৭627319
  • আহা সেই জন্যেই তো বললাম যে শুধু "ফ্রিডম ওফ স্পীচ বলতে কি বোঝান সেটা আগে যদি এট্টু খোলসা করেন।"

    আর ussr মানে তো শুধু স্ট্যালিন একা নয়। তার আগে পরের গপ্প আছে আর আছে, ধরুণ ১৯১৭-১৯৪৭ সময়কালের ussr-এর চারি পাশের দেশের, অত্যন্ত "গণতন্ত্র" প্রিয় শাসকেরাও।
  • * | 24.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৭627307
  • খানকয়েক নাম দিন, ভাল হয়।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৭627330
  • এগ্রি বেস্‌ড ইকনমি না পসন্দ ছিল স্তালিনের, দ্রুত ইন্ড্রাস্টিয়ালাইজেশনের জন্য যা দরকার মনে হয়েছে করেছেন। স্তালিনের আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা সামলেছে সোভিয়েত। তার সময়েই পৃথিবীর বৃহত্তম পাওয়ার হয়ে ওঠে সোভিয়েত রাশিয়া। সায়েন্স, টেকনলজিত, হেভি ইঞ্জিনিয়ারিং-এ সোভিয়েত সুপ্রেমেসির বেস তৈরী হয় স্তালিনের আমলে, যার ওপর ভর করে পরবর্তী প্রায় ৪০ বছর ধরে সোভিয়েত আধিপত্য বজায় থাকে। পাবলিক এডুকেশন সিস্টেমের অভাবনীয় উন্নতি হয় স্তালিনের আমলে - প্রথম বিশ্বযুদ্ধের পর লিটারেসি রেট নেমে যায় ২০%, স্তালিনের আমলের শেষের দিকে বেড়ে উঠে আসে প্রায় ৬০%, তারপরে সেটা ফলো করে ৭০/৮০ র দশকে ঈর্ষনীয় ৯৯% লিটারেসি অর্জন করে সোভিয়েত।
  • hu | 188.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৮627341
  • লিটারেসি রেট খুব ভালো। তবে কলেজ শিক্ষা অত্যন্ত কম্পিটেটিভ হওয়ার কারনে কলেজ ডিগ্রী পেয়ে বেরোত খুব কম মানুষ। এটা ঠিক যে সবার ডিগ্রীর দরকার নেই। যারা সিরিয়াস পড়াশোনা করবে তারাই যদি শুধু হায়ার এডুকেশনে যায় তাহলে লেখাপড়ার মানও বাড়ে।

    এখানে আলোচনায় অনেক কিছু জানতে পারছি। খুব ভালো লাগছে। তবে সোভিয়েত সিস্টেমের সম্পর্কে একটা নেগেটিভ কথা বললেই অন্য দেশের প্রসঙ্গ তুলে আনলে আলোচনাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। আমি সত্যিই জানতে আগ্রহী দেশটা কেমন ছিল। কারোর সাথে তুলনা না করে নিরপেক্ষ ভাবে সেটা করা যায় না?
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১০627352
  • হায়ার এডুকেশন, মানে, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে মেরিট ছাড়া ঢোকা কঠিন ছিল। সোভিয়েত মাস্টার্স বা পিএইচডি-র মান বরাবরই খুব ভাল ছিল। অন অ্যান অ্যাভেরেজ - পশ্চিমের দেশগুলির থেকেও ভালো ছিল বলে শোনা যায়। আর অবশ্যই, পুরো এডুকেশন সিস্টেম ফ্রি ছিল - নো প্রাইভেট এন্টারপ্রাইজ। মিলিটারি কলেজগুলো খুব ভালো ছিল টেকনলজিতে। এছাড়া প্রচুর টেকনিশিয়ান শপ টাইপের স্কুল ছিল বলে শোনা যায় যেখান থেকে কাজ শিখে ফ্যাক্টরি-তে কাজে ঢোকা যেত।
  • cm | 127.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১২627363
  • lcm এর ১০ঃ৩৪ এর একটু ডিটেল পেলে ভাল হত। মানে ঐ ইউক্রেনের কম্যুনিস্ট পার্টি ঠিক কি জানিয়েছিল যে উড়ে যেতে হল?
  • aka | 76.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৪627374
  • দেশটা কেমন ছিল জানতে মনে হয় সবথেকে উল্লেখযোগ্য গর্বাচেভের লেখাপত্তর।
  • Sibu | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৬627385
  • ল্যাদোষের ১০ঃ৩৪ এর ডিটেলটা পেলে সত্যি ভাল হত। এক সর্দার আমাকে একবার বলেছিল খালিস্তান আন্দোলনের রুট কজ নাকি পাঞ্জাবের চাষীদের লেভি না দিয়ে সবটা শষ্য বিদেশের বাজারে বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩১627396
  • ইউক্রেনের চাষীদের জমি স্তালিন নিয়ে নেয় ১৯২৮ সাল নাগাদ। ব্যক্তিগত মালিকানা থেকে রাষ্ট্রের মালিকানা। এটা অবশ্য অনেক জায়গাতেই হয়েছে। শুধু জমি নয়, গবাদি পশু, চাষের যন্ত্রপাতি ইত্যাদি। সমস্ত প্রোডাকশন কালেকটিভ ফার্ম বানিয়ে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়। কালেকটিব ফার্মের দায়িত্ব ছিল শহরের কারখানার শ্রমিকরা যেন ঠিকঠাক খাবার পায়। এছাড়াও খাদ্যশস্য এক্সপোর্ট করা শুরু হয়, ইন্ড্রাস্ট্রিয়ালাইজেশন ফান্ডিং করার জন্য। স্তালিন হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড ছিলেন। অবশ্য তার জন্যেই স্টিল প্রোডাক্শনে প্রায় টপে চলে যায় সোভিয়েত। কিন্তু সেসব শুরুর জন্যে টাকা পয়সা দরকার, তাই খাদ্যশস্য এক্সপোর্ট।
    এখন মুশকিল হল এতে করে, ইউক্রেনের চাষীদের খাদ্যসংকট শুরু হয় (ইউক্রেন ফেমিন), তাদের তৈরী খাবার অথচ তাদের কাছে সে খাবার তারা পায় না। তখন চাষীরা ক্ষোভ প্রকাশ করে, গুজব রটে যে তারা বিদ্রোহ করতে পারে।
    এর কোনটা আগে হয়েছে সেটা বিতর্কিত। চাষীরা জমি কেড়ে নিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে তাই খাবার বন্ধ করে আর্টিফিশিয়াল ফেমিন তৈরী হয়, নাকি, ফেমিন তৈরী হয় বলে ক্ষোভ শুরু হয়।
    যাই হোক এতে কর ইউক্রেন কম্যুনিস্ট পার্টি পরে ফাঁপরে - তারা মস্কোর পলিটিব্যুরোর আদেশ সামলাবে নাকি লোক্যাল পার্টী মেম্বারদের দাবীদাওয়া মানবে। এই অব্স্থা সামাল দেবার জন্যে স্তালিন সৈন্য পাঠিয়ে দেয়।

    এর নানা ভার্শান থাকতে পারে (যেমন কেসি বলেছে)।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৬627407
  • বেসিক্যালি, কনফিউশনটা ছিল, ইউক্রেনের চাষীদের মনে হয়েছিল যে কারখানার শ্রমিকরা বেটার ট্রিটমেন্ট পাচ্ছে। এবং সেটা হয়ত ঠিক।
    মোট দশটা না বারোটা পঁচবার্ষিকী পরিকল্পনা চলে সোভিয়েতে ৫০/৬০ বছর ধরে। স্তালিনের সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হেভি ইন্ডাস্ট্রি ছিল টপ প্রায়োরিটি।
  • Sibu | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৬627418
  • যা বুঝলাম সেটা হল এক পক্ষের দাবী আমরা চেষ্টা করেও যথেষ্ট শষ্য সংগ্রহ করতে পারি নি। অন্য পক্ষের দাবী তোমরা যা যোগাড় করেছ সেটা চাষীদের না দিয়ে শ্রমিকদের দিয়েছ আর অন্যত্র বেচে দিয়েছ।
  • | 69.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৯627430
  • যা বলতে যাচ্ছিলাম কেসি সবই বলে দিয়েছেন। বিশাল একটা টপিক এই 'সোভিয়েতোজি' বা 'রুসোলজি', টন কে টন রেফারেন্স, যারা লিখেছে তাদের বায়াস ও পাঠকের সফট কর্নার সবই এই ইকোয়েশনে ফ্যাক্টর।

    বুক লিস্টটা বানানো যাক তাহলে :)

    আর্থার র‍্যানসাম আর অরল্যান্ডো ফিগস, কে দিয়েই শুরু করি

    Russia in 1919
    Arthur Ransome

    A People's Tragedy: A History of the Russian Revolution
    Orlando Figes

    প্রথমটা ফ্রি ইটেক্সট, গুটেনবার্গে আছে, দ্বিতীয়টা BookOS-Z1 এ পাওয়া যাবে। (ফ্রি সাইট, ইমেল রেজিঃ করলেই নামানো যায়)
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৪627441
  • "দশ হাজার গুন্ডা পাঠিয়ে উড়িয়ে দিলেন ইউক্রেন কম্যুনিস্ট পার্টি (ওপরের ছবিটি ওখান থেকেই) - বুঝুন তাহলে ফ্রিডম অফ্‌ স্পিচ কাকে বলে।"

    ধরুণ কোন সরকার কোন গুন্ডাই পাঠাল না। কিন্তু ৬০/৭০ বছর ক্ষমতায় থেকেও স্বাস্থ্যের জন্য কোন পরিকাঠামো তৈরিও করল না। তাতে ৪৮০,০০০ বাচ্চা এক বছরে মরে গেল।

    তাহলে ঐ মৃত ৪.৮ লাখ শিশু আর তাদের ৪.৮x২ লাখ বাবা-মার (অর্থাৎ মোট ১৪.৪ লাখ) "ফ্রিডম অফ্‌ স্পিচ কাকে বলে"-সেটা যদি একটু খোলসা করেন-তাহলে বাকস্বাধীনতার গতি-প্রকৃতি সম্বন্ধে বুঝতে সুবিধে হয়।

    স্মরণ করিয়ে দিই যে ১৯১৭ আর ২০১৩-র মধ্যে প্রায় ১০০ বছরের ব্যবধান।
  • রোবু | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫২627452
  • এই আরগুমেন্টটা ঠিক লাগসই হচ্ছে না পিটিদা।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৪627474
  • @ রোবু

    যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এই "ফ্রীডম ওফ স্পীচ" এবং সে সংক্রান্ত প্রত্যাশা কি শুধু মাত্র USSR কেন্দ্রিক?

    মানে ভারতীয় শিশুরা যারা অতি সাধারণ স্বাস্থ্য ব্যব্স্থা চাইতে পারছে না বা চেয়েও পাচ্ছেনা সেটাকি বাক স্বাধীনতা হরণের মধ্যে আসে? আরও গোদা বাংলায়-রাষ্ট্র কি এই শিশু মৃত্যুর জন্য দায়ী?
  • Ekak | 24.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৬627485
  • লিঙ্ক গুলো ধরে ধরে পড়ছি। মার্ক্সিস্ট ডট অর্গ বাদে বাকি কিছু সোর্স নতুন। প্রশ্ন জাগছে, আগে পড়ি তারপর করব।
    পিটি বাবু একটা কথা মনে করিয়ে দিচ্ছেন বারবার, সেই সময়ের সঙ্গে সেই সময়ের তুলনা করতে হবে। আজকের অবস্থা বা ব্যবস্থার নয়। এ ব্যাপারে একমত। আরও লিঙ্ক আর বই এর লিস্টি আসুক।
  • রোবু | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১০627496
  • রাষ্ট্র তো নিশ্চয়ই এই শিশু মৃত্যুর জন্য দায়ী। আপনি অন্য একটা টই খুলুন, নিশ্চয়ই এই শিশু মৃত্যু নিয়ে, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সেখানে লেখা হবে।
    ইউএসএসআর এর ফ্রিডম অব স্পিচ নিয়ে আপনি এই টইতে আপনার বক্তব্য লিখুন। ফ্রিডম অব স্পিচ ছিল? না কী ছিল না? সেটা ভালো না খারাপ? তার পিছনের কারণগুলো কি? এক্সটারনাল ফ্যাক্টরস কী কী ছিল?
    সেসব লিখুন না এখানে।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৪627507
  • শুধু আমি বলছি না। কল্লোলদা খুব সংক্ষেপে একটা চমৎকার কথা বলেছেঃ

    ".....আর স্তালিনকে সেই পরম্পরা টেনে নিয়ে যেতে হয়েছে খুব সংকটময় সময়ে........"

    আমি যদিও মনে করিনা যে USSR মানেই স্তালিন। কিন্তু USSR অথবা স্তালিনকে নিয়ে আলোচনা সেই "সংকটময়" অব্স্থা বাদ দিয়ে হয় নাকি?
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৯627518
  • "ফ্রিডম অব স্পিচ ছিল? না কী ছিল না?"

    আগে তো জানি/বুঝি ১৯১৭ সালে "ফ্রিডম অব স্পিচ" মানে কি ছিল? নাকি সেটা ২০১৩-র বোধ দিয়ে ব্যাখ্যা করব?
  • রোবু | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৫627529
  • না, ১৯১৭ এবং ২০১৩ দুটোর বোধ দিয়েই ব্যাখ্যা শুনতে চাই।
    আপনি যেটা পছন্দ করছেন, বা যেটা সম্বন্ধে বেশী জানেন, সেটাই লিখুন না। আমি শুধু এইখানে শিশু মৃত্যুটা নিয়ে আসা অপ্রাসঙ্গিক লাগছে, সেটাই বললাম।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩১627541
  • উত্তরপ্রদেশের শিশুমৃত্যুর প্রতিকার চেয়ে মানুষ যদি ধর্ণা দেয়, সরকারি ব্যর্থতার প্রতিবাদ করে, কেন স্বাধীনতার ৬৫ বছর পরেও এমন হয় তার কৈফিয়ত চায় - আর তখন যদি সেই সব মানুষদের গুলি চালিয়ে হত্যা করা হয়, সেটা ফ্রিডম অফ স্পিচ-এর ভায়োলেশন। এর সঙ্গে ১৯১৭ বা ২০১৩ র কোনো সম্পর্ক নেই।

    এটাও পিটি-কে লিখে বোঝাতে হল! পিটি-র হল কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন