এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ২৫২৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | ০১ আগস্ট ২০০৬ ১৬:৪০632171
  • আধুনিক যুগের আধুনিক সংস্কার, ম্যাগনেটিক থেরাপি। কুসংস্কার বলতে ভয় পাচ্ছি, কারণ এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, জানি না।

    একটা রোগে এই আংটি ব্যবসা খুব ভালো চলে, জানো! তারে কয় গুপ্তরোগ। না না, যৌনরোগ নয়। অর্শ, পাইল্‌স। ডাক্তারের কাছে যেতে লজ্জা, পেন্টুল খুলে দেখাতে হবে কিনা। তাই স্বপ্নাদ্য ধাতুর আংটি চলে। লোকে ভালো খায়। ম্যাডাম কালী মাঝে মাঝে র‌্যন্ডমলি একজন মাsiমা পিsiমা গোছের লোককে চুজ করে স্বপ্নে অ্যাপো দেন। তাকে এমবিএ-র ডিগ্রি দেন, এই আংটি এই ধাতু লোককে দে, কত পয়সা নিবি সেটা তোর ব্যাপার, আমার নামে পাঁচসিকের পুজো দিস, আর বছরে একটা কচি পাঁটা, কিন্তু যাকে দিবি তার অর্শ সেরে যাবে। এটা কেবলমাত্র তোর কথাতেই হবে। আর কেউ যদি জেনে এই একই ধাতু প্রেসক্রাইব করে তার দেওয়া ধাতুতে কাজ হবে না। এরে কয় স্বপ্নাদ্য। যে স্বপ্ন দেখেছে কেবল তার জিনিসেই কাজ হবে।

    কালীর ভ্যারাইটিরা, অ্যাজ ইউজুয়াল, এই ব্যবসার সাথে যুক্ত। কালী নিজেও কি অর্শে ভুগেছেন কোনওসময়ে?
  • m | ০২ আগস্ট ২০০৬ ০৮:৩২632182
  • হ্যাঁ গা,তোমরা সবাই হাতে র আংটি নিয়ে এত ভাবিত,হাতে তাগার মত বড়ো বড়ো পাথরের সমাহার কি তোমাদের নজর এড়িয়ে গেলো?এক মোটা রুপোর শেকলে পাশাপাশি নানা বর্ণের সমাহার,উফ্‌ কি সুন্দর লাগে দেখতে:-((
  • dri | ০২ আগস্ট ২০০৬ ১২:২৬632193
  • হুঁ, SIDS এর ফতোয়া আমাকেও ফেস করতে হয়েছে। ডাক্তারের মুখের কথায় ফতোয়া ব্যাপারটাই ছিল প্রকট। পরে পড়াশোনা করে জেনেছি কিছু তথ্য। SIDS এ মৃত্যুর হার খুবই সামান্য, যদিও এটাই আমেরিকায় ইনফ্যান্ট মর্টালিটির সবচেয়ে বড় কারণ। কিন্তু ঐ সামান্যর মধ্যে উপুড় হয়ে শোয়ার ফ্র্যাকশান খুব হাই। কোন কিছুর সম্ভাবনা যদি ০.০১% হয় তাহলে সেটা যার সম্ভাবনা ০.০০১% তার চেয়ে দশগুন বেশী প্রব্যাব্‌ল। পথদুর্ঘটনায় মরার সম্ভাবনা কত? উপুড় হয়ে শোয়ালে SIDS এর মত কম প্রব্যাবিলিটির ঘটনার সম্ভাবনা বাড়ে, কিন্তু পেটে গ্যাস হলে বেশী উপকার হয়। আরো বেশ কিছু ব্যাপার SIDS এর সম্ভাবনা বাড়ায় যেগুলোর কথা ডাক্তার আমাদের সরাসরি বলেন নি। নরম বিছানায় শোয়ানো। বাচ্চাকে প্যাসিভ স্মোকিং করানো। ব্রেস্ট ফিডিং না করানো। বাচ্চাকে খুব বেশী একা থাকতে দেওয়া। খুব স্টাফি পরিবেশ এবং অক্সিজেনের অভাব। ইত্যাদি। মধ্যে খুব শোরগোল উঠেছিল প্রথম বছরে বাচ্চাদের টীকা দেওয়াটা এটার একটা কারণ বলে। এখন অবশ্য সেটা বন্ধ হয়েছে। কিন্তু যদি সেটা হতও, টীকা না নেওয়া কি বুদ্ধিমানের কাজ হত? SIDS এ হয়ত কিছু বাচ্চা কম মরত। কিন্তু অন্যান্য কিওরেব্‌ল রোগে বেশী মরতে পারত। আরো কিছু নোটেব্‌ল ব্যাপার হল আমেরিকার মত দেশের এই নিয়ে মাথাব্যথা অন্যান্য দেশের চেয়ে বেশী। ভারতে SIDS এ কটা বাচ্চা মরে তার স্ট্যাটিসটিকস আছে কিনা আমার খুব সন্দেহ।

    আমার মেয়ে প্রায়ই পাশ ফিরে শোয়। মাঝে মাঝে উল্টেও যায়। আমারা বাধা দিই না। বেশী নাড়াচাড়া করলে ঘুম ভেঙ্গে যায়। তাতে কোন উপকার হয় না।

    আমি যা বুঝি এই ইনফ্যান্ট মর্টালিটি হল এক ধরনের নাম্বার গেম। এটা এমন একটা প্যারামিটার যেটার ভিজিবিলিটি খুব বেশী। হু, ইউএনডিপি-র রিপোর্টে এই স্ট্যাট যায়। তাই এতে খারাপ নম্বর পেলে খারাপ দেখায়। আমেরিকায় এত কম ইনফ্যান্ট মর্টালিটি হওয়া সঙ্কেÄও আমেরিকার র‌্যাঙ্ক প্রথম কুড়ির মধ্যে নয়। তাই খুব স্ট্রেস রয়েছে এই রেট কমানোয়। এক বছরের বেশী বয়সে SIDS আদৌ হয় কিনা সেই নিয়ে কোন তথ্য খুঁজে পাওয়া খুব মুস্কিল। বোধ হয় কেউ কেয়ার করে না।
  • vikram | ০২ আগস্ট ২০০৬ ১৪:০৭632204
  • দ্রিকে ডিটো।

    বিক্রম
  • Samik | ০২ আগস্ট ২০০৬ ২২:৩৫632215
  • আমার মেয়েও অধিকাংশ সময়ে উপুড় হয়েই শোয়। এত তথ্য জানতাম না অবশ্য।

    আম্মো ছোট্টোবেলা থেকে উপুড় হয়ে ঘুমু করেছি। আজও। এমনকি আমার বাবাও।
  • Su | ০৩ আগস্ট ২০০৬ ১২:৩০632226
  • আম্মো ছোটবেলা থেকে উপুর হোয়ে ঘুমোই। বন্ধুরা বলত ''পোদ উল্টে ঘুমোনো""।

    সু
  • J | ০৩ আগস্ট ২০০৬ ১৩:৫২632248
  • আঙটি
  • J | ০৩ আগস্ট ২০০৬ ১৩:৫২632237
  • আঙি্‌টগুলো কিন্তু সত্যিই জঘন্য দেখতে।
  • pi | ১৩ জুলাই ২০১০ ২৩:৪০632259
  • তুলে দিলাম। :)
  • aka | ১৪ জুলাই ২০১০ ০১:০১632271
  • @ ডিডি-দা, Date:29 Jul 2006 -- 04:19 PM - ডিটো দিলুম, এর থেকে সহজ কথায় কিছু বলা যায় না।

    মাইরি বলছি গোমেদটা কি হতকুচ্ছিত দেখতে হয়েছে যে কি বলব। তার ওপর হাত থেকে খোলে না, এমনকি সাবাং দিয়েও চেষ্টা করে দেখেছি।

    তবে পোখরাজটা সবাই খুব আগ্রহ করে জিগ্যেস করে। ওটা বেশ ভালো।
  • arindam | ১৪ জুলাই ২০১০ ০৬:৫০632282
  • বিজ্ঞান মানে কার্য-কারণের মধ্যে সম্পর্কস্থাপন। গতকাল অবধি যা দেখেছি তার ভিত্তিতেই যা বলেছি সেখানে কারণ ছিল আজ আর একটু এগোলাম তাই হয়ত সেই কারণকে কিছুটা edit করব বা নসাৎ করে নতুন কারণ দেখাব। মোদ্দা কথা বিজ্ঞানে - শেষকথা বলে কিছু নেই। জ্যোতিষে সবই শেষকথা।
    সুন্দর আংটি সাজার জন্য পরা যায় কিন্তু ভাগ্য ফেরানোর জন্য পরা হাস্যকর। যারা পরে তাদের একজনকেও প্রশ্ন করলে বলবেনা আমি উপকার পেয়েছি বলবে "এই পরেছি'। খুলে ফেলুন বললে, ভয় পাবে- যদি কিছু হয়!
    সরকারের কোন হেলদোল নেই, অবিলম্বে এইসব ভন্ডামি আইঅন করে বন্ধ করা উচিৎ।
  • santanu | ১৪ জুলাই ২০১০ ০৮:৪৪632293
  • আমি আমার পয়্‌সা দিয়ে, সুন্দর বা কুচ্ছিত আংটি পড়ব - তাতে ও সরকার এসে কাঠি করবে!!

    আর মালগুলো কুচ্ছিত হয় কারণ ১) পাথর গুলো ১০ রতি ১২ রতি করে বেঢপ সাইজের হয় ২) ১৫-২০,০০০ দিয়ে পাথর কেনার পর আর লোকের পয়্‌সা থাকে না তাকে সুন্দর করে সোনা দিয়ে বাঁধাতে (ঐ সাইজের একটা পাথর সোনা দিয়ে সুন্দর করে বাঁধাতে আরো ২০,০০০ লাগবে ৩) পাথরটাকে না কি চামড়ার সাথে লেগে থাকতে হয়, তাই design এ বেশী কলাকারি করা যায় না

    আগের বার ছুটিতেই এক সৌখিন বিত্তবান মুরগীর সাথে পি সি চন্দ্র গেসলাম। সেখানে একটা বড়োসরো চুনীর আংটি দেখেছিলাম (ঐ ভাগ্য কে হাতের মুঠোয় আনার জন্য বানানো) - কিন্তু সেটা দেখলে, 'কুদর্শন' কথাটা এই টই থেকে মুছে ফেলতে হবে।
  • dukhe | ১৪ জুলাই ২০১০ ১০:০৮632304
  • অক্টোপাস যে শেষকথা সে তো দেখাই গেল। আইন করে অক্টোপাসকে আটকানোর হীন চক্রান্ত রুখছি রুখব।
  • Shibanshu | ১৪ জুলাই ২০১০ ১০:৫৪632315
  • দুখের জয় হোক। সঙ্গে আছি, সঙ্গে থাকবো...
  • Samik | ১৪ জুলাই ২০১০ ১৬:৩৩632326
  • পাগলাবাবার সাথে মিলিয়ে নাম রাখা যাক, অক্টোবাবা প্যারিসী।
  • dukhe | ১৪ জুলাই ২০১০ ১৬:৫৭632337
  • এই টইয়ের জন্য একটা লেখা - URL ভেঙ্গে গেলে জুড়ে নিন -
    http://www.ezinemart.com/robbar/23052010/Home.aspx?pgno=36&mode=2
  • Samik | ১৪ জুলাই ২০১০ ১৭:২৩632359
  • ইজিনমার্ট থেকে ডাউনলোড করা যায় ন?
  • dukhe | ১৪ জুলাই ২০১০ ১৭:৫৬632370
  • আগে ইজিনমার্ট থেকে রোববার পত্রিকাটা pdf ডাউনলোড হত। এখন আর দেয় না। পুরোনো রোববারগুলো করা যায়, হালেরগুলো না।
  • Arpan | ১৪ জুলাই ২০১০ ২০:০৯632382
  • একটা প্রিন্ট করার আইকন দেখছি। পিডিএফ ফাইল হিসেবে প্রিন্ট করা যায় না?
  • dukhe | ১৫ জুলাই ২০১০ ১০:০৪632393
  • যাওয়া উচিত।
  • Samik | ১৫ জুলাই ২০১০ ১৩:২৫632404
  • হয়েছে। পুরোটা পিডিএফ হয়ে গেছে।
  • til | ১৫ জুলাই ২০১০ ১৩:৫৬632415
  • আমারও একটু পাথর কেনবার বাতিক আছে। গ্রহরত্ন হিসেবে নয় যদিও + অল্পবিস্তর গয়না করালে ভাল করেই করাই।
    ভাবছি কিছু বিদঘুটে আংটি করিয়ে পরি পাঁচ আঙ্গুলে, নতুবা গেরস্ত গেরস্ত, সংসারী সংসারী লাগেই না!
    আরে, হাতে বিদঘুটে আংটি, সিগারেটের হলুদ ছোপ দাঁতে, তবেই না বাঙ্গালী!
  • Blank | ১৫ জুলাই ২০১০ ১৩:৫৮632426
  • লর্ড অফ দ্য রিং কেউ দিলে পরবো
  • til | ১৫ জুলাই ২০১০ ১৪:০৫632437
  • প্লাস গলায় গামছা?
  • Samik | ১৫ জুলাই ২০১০ ১৪:২৫632448
  • পাঁচ আঙুলে আংটি পারলে গেরস্ত গেরস্ত লাগে? লে হালুয়া।
  • til | ১৫ জুলাই ২০১০ ১৫:০৬632459
  • তাই তো দেখি, শকুনের মত ক্রূর স্বার্থপর চাহনি; জামাই ষষ্ঠীতে যাওয়া - (কি না পারিবারিক শান্তি রাখতে!), হাতে রূপোর ফ্রেমে অ্যামেথিষ্টের আংটিপরা বাবু!
  • r.h | ১৫ জুলাই ২০১০ ১৫:১৪632470
  • গেরস্তদের এরকম দেখতে বুঝি?
    জামইষষ্ঠীতে যেতে পারলে অবশ্য ভালোই খাওয়া দাওয়া হয়। তারপর ভাজা নারকোল দেওয়া জর্দা পান- ভারী উপাদেয়।
  • Shibanshu | ১৫ জুলাই ২০১০ ১৫:৩১632481
  • এখনও জামাইষষ্ঠী হয়? আমি তো ভাবতাম আবাপ-র গালগল্প।
  • Bratin | ১৫ জুলাই ২০১০ ১৫:৩৪632493
  • জামাইষষ্ঠী ভারী ভালো জিনিশ !! তার সাথে আংটি র কি সম্পর্ক ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন