এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাঙ্গালি পুরুষ বনাম বঙ্গনারী

    Parolin
    অন্যান্য | ২১ জুলাই ২০০৬ | ৯৯৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২১ জুলাই ২০০৬ ২৩:৪৩632990
  • মাইরি, বঙ্গপুরুষ বঙ্গনারীর যে এমন সোজাসাপ্টা ডেফিনিশন দেওয়া যায়, সত্যি জানতাম না!

    চালিয়ে যাও, পাঁচু।
  • s | ২২ জুলাই ২০০৬ ১৭:১৮632991
  • এক দুই তিন পয়েন করে ঈশান মামু বঙ্গনারীর যা ক্যারাকটারিস্টিক লিকেচে তাতে আমি ডিট্টো দিলুম। এর সাথে আরেক পয়সা - পিএনপিসি। এই ব্যাপারে বঙ্গনারীকে তার নাম্বার ওয়ান পোজিশান থেকে আজ অবধি কেউ হঠাতে পারেও নি, পারবেও না।
  • J | ২৩ জুলাই ২০০৬ ০০:০৭632992
  • দু পক্ষই র‌্যান্ডম বকছে আর খুব হালকা ফালতু আর বোকাবোকা। আমি যেগুলো বলেছিলাম, সেগুলো কেউ খন্ডাতে পারে নি। পারা সম্ভবও নয়।
  • tan | ২৩ জুলাই ২০০৬ ০০:১৯632993
  • J, ঐ নির্ভীক সৎ সাহসী নিরভিমান পুরুষ তো দেশজাতিকালনির্বিশেষে বরণীয়।
    একটু ফাদার ফিগার টাইপ বশ্য।:-)))
    ব্যক্তিগতভাবে আমি বলতে পারি,ফাদার ফিগার নয়, পাশাপাশি চলার বন্ধুই বেশী হ্যান্ডসাম।পারস্পরিক গুনগ্রাহিতা ও বিশ্বাস। দোষত্রুটি থাকুক না,ত্রুটিশূন্য মানুষ কোথা? তবে ভিত্তিভূমির ক্রাইটেরিয়াগুলো প্রায় ঐরকমই।
    এ পার্সোনাল,সকলেরই মত তাদের নিজের মতন হবে।
    কারুর কাছে শাহরুখ,কারুর টমক্রুজ,কারুর বচ্চন,কারুর বিদ্যাসাগর বা সুভাষচন্দ্র হ্যান্ডসাম।
    যত মন তত মত!:-)))
  • tan | ২৩ জুলাই ২০০৬ ০০:২০632994
  • সেকেন্ড লাইনে বশ্য না,অবশ্য ছিলো।টাইপো।
  • Ishan | ২৩ জুলাই ২০০৬ ০১:১৩632995
  • আবার বলছি, বঙ্গনারী ন্যাকা, জিলিপির প্যাঁচ ও দুনম্বরী।

    একথাগুলো পড়ে অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন। স্বাভাবিক।ছেলেরাও হচ্ছেন, মেয়েরাও। নিজেদের মা-বৌ-কন্যা-বোনেরাও তখন পচা হয়ে জাচ্ছেন, সেটা ছেলেদের গায়ে লাগছে। কারো-কারো হয়ত রাগ নয়, "র‌্যান্ডম', "হালকা', "ফালতু বোকাবোকা' লাগছে, কিন্তু ইন জেনারাল আমি দেখেছি এরা একজনও সুন্দরী নন। ব্যক্তিত্বের অভাব। টাকা হয়ত আছে বা নেই, ফিগার আছে বা নেই, রং কালো বা ধনা, সেই জিনিস নয়, সৌন্দর্য আমার কাছে সততা, স্বচ্ছতা, আর নিজেকে ময়ুরপুচ্ছধারী কাকে পরিণত না করা।
    এগুলো একদম নেই। একদম নেই।

    খন্ডান দিকি?
  • Paramita | ২৩ জুলাই ২০০৬ ০২:৩০632996
  • আবার নতমস্তক ও অশ্রুসজল আঁখিসহকারে স্বীকার। শুধু বঙ্গ কেন, নারী কেন, নীলচোখো কেন, অনুন্নত নাসা কেন, এই কোয়ালিটিগুলো "একদম নেই" "একদম নেই" "কোত্থাও নেই" স্থান-কাল-জেন্ডার নির্বিশেষে।
  • a x | ২৩ জুলাই ২০০৬ ০২:৪১632997
  • :-)) যা তা!

    য, অভারতীয় ছেলেরা নির্ভীক ও সৎ হয়? এটা কি অন্য কোনো গ্রহ?

    ধরুন তবে ভয়ের কথা। বাংজি জাম্পিং না ফর্মূলা রেসিং না জলের তলায়ে ৯ মিনিট থাকা না সব কিছু ছেড়ে দলিতদের অধিকার নিয়ে লড়তে গিয়ে যাদভ দের হাতে খুন হওয়া, exactly কোনটা নির্ভীক হবার পরীক্ষা? নাকি দৈনন্দিন জীবনে ঘুষ দেওয়া/নেওয়া, কর্মকর্তা কে গিয়ে তেল দেওয়া, হাত কচলে পাড়ার মস্তানদের সাথে কথা বলা? এগুলো যদি হয়, ভারতীয় ছেলে বা মেয়েতে তফাত দেখেন আপনি? এগুলো যদি হয়, কলম্বিয়া, চিন, রোমানিয়া এইদেশের পুরুষরা এসব করেনা বলছেন? আমি যে দেশে এখন (অ্যামেরিকা), সেখানে বস কে তেল দিতে ভারতীয়, অভারতীয় দুটৈ দেখেছি। তফাত টা কি ভাবে দিচ্ছে তাতে। তফাতটা subtletyতে, sophistication, street smartnessএ। সততা, নির্ভীকতা এসবে না। হতেই পারে সফিস্টিকেশন বেশি অ্যাট্রাক্টিভ কারো কাছে। কোনো আপত্তি নেই, কিন্তু সততার সাথে সেটা গুলিয়ে ফেল্লে মুশকিল।
    আরো একটা জিনিস। সব কিছুর শেষে নিরাপত্তাহীনতা। আমাদের দেশে আমার জীবনটা শুধু আমার জীবন না। আরো পাঁচটা মুখ বা পেট অনেক সময় আমার দিকে তাকিয়ে থাকে। চাকরি ছেড়ে ম্যাকডোনাল্ডে বার্গার ফ্লিপ করতে করতে দেশ বেড়ানোর সময় নিশ্চিন্ত থাকা যায়না এই ভেবে যে একটা চাকরি ফিরে গেলে ঠিক জুটে যাবে। আর কিছু না হোক, সোশ্যাল সিকিউরিটি আছে। আর কিছু না হোক ম্যাকডোনাল্ডে বার্গার ভাজলে খেতে পরতে অসুবিধে হবেনা। কনটেক্সট বাদ দিয়ে দেখলে বড্ড উপর উপর দেখা হবেনা কি?
  • a x | ২৩ জুলাই ২০০৬ ০৩:০১632998
  • শালা এই প্যারডিটার কান্ড দেখ, আমি ১০ মিনিট ধরে বসে তিনপাতা সুচিন্তিত পোবোন্ধো নামাচ্ছি যতক্ষনে, তার মধ্যে দু লাইনে টুক করে আমার মোদ্দা কথা গুলো বলে দিয়েছে। "এরকম করলে কিন্তু খেলব না", হ্যাঁ। :-))
  • tan | ২৩ জুলাই ২০০৬ ০৩:০২633000
  • তবেই বোঝো!!!!:-)))
  • a x | ২৩ জুলাই ২০০৬ ০৩:০৮633001
  • আমি চুপ। আমি 'বুঝ'ব না।
  • tan | ২৩ জুলাই ২০০৬ ০৩:১১633002
  • তাইলে আপনার মালদার বন্ধুকে ডাকুন।:-)))
  • s | ২৩ জুলাই ২০০৬ ০৩:১৬633004
  • বিলিতি ছেলেগুলো সৎ???

    হুম, তূলনামূলক ভাবে দেখতে গেলে অনেকটাই।

    কিন্তু নির্ভীক??
    খ্যাক খ্যাক খ্যাক খ্যাক খ্যা খ্যা খ্যা.....
    আমি বলি? ব্যাটারা একনম্বরের স্বার্থপর, সেল্ফ সেন্টারড, নিজেকে নিয়ে মত্ত থাকা পাব্লিক।
  • a x | ২৩ জুলাই ২০০৬ ০৩:১৬633003
  • ডলারে আম কিনবেন? নাহ এটা খুব খারাপ হচ্ছে। ছি অক্ষ এত বড় হলে, এখনো এইসব কি।
  • tan | ২৩ জুলাই ২০০৬ ০৩:২৩633005
  • দেশীরাও তাই। উপরন্তু দেশীরা অসৎ।
  • a x | ২৩ জুলাই ২০০৬ ০৩:২৫633007
  • আর দেশি মেয়েরা নয়? দিনের পর দিন দরজা বন্ধ করে পুলকের ঘরে বসে ফাস্ট ক্লাস পেল অগা মাথা নিয়ে, এমনি এমনি?
  • Paramita | ২৩ জুলাই ২০০৬ ০৩:২৫633006
  • :)

    মাক্কালি বলছি আমি ইনজিরি জোক ছাড়ি না বাজারে, কিন্তু এটা এতো ভালো যে মালদারটা শুনে পাঠিয়ে দিলাম। এমনিতেই এই সুতোটা এদিক ওদিক যাচ্ছে আমার এটুকে আর কি বা হবে:


    "WE WOULD RATHER DO BUSINESS WITH 1000 AL QAEDA TERRORISTS THAN WITH ONE SINGLE AMERICAN"

    This sign was prominently displayed in the window of a business in Philadelphia . You are probably outraged at the thought of such an inflammatory statement. One would think that anti-hate groups from all across the country would be marching on this business, and that the National Guard might have to be called to keep the angry crowds back. But, perhaps in these stressful times one might be tempted to let the proprietors simply make their statement.... We are a society which holds Freedom of Speech as perhaps our greatest liberty. And after all, it is just a sign.

    You may ask what kind of business would dare post such a sign?

    Answer: A Funeral Home

    (Who said morticians had no sense of humor?)

  • tan | ২৩ জুলাই ২০০৬ ০৩:২৯633008
  • আর পুলকের "পুলক" কিছু কমলো তার জন্য?
  • a x | ২৩ জুলাই ২০০৬ ০৩:৩৪633009
  • কমবে কেন? বালাই ষাট। পুলকিত করার জন্য বছর বছর কত কলি ফোটে। মিউচুয়াল এক্সপ্লয়েটেশন। একটাকে বাদ দিয়ে আরেকটা হবার না।
  • s | ২৩ জুলাই ২০০৬ ০৩:৩৫633011
  • দেশি কি বিদেশি, ছেলে কি মেয়ে - আমি এ প্রসঙ্গ তুলি নি। কেউ বলেছেন বিলিতী ছেলেগুলো সৎ আর নির্ভীক, সেই ব্যাপারে আমার ওপিনিয়নটা কয়ে দিলাম মাত্র। পার্সোন্যালি আমার মত হল ছেলে কি মেয়ে সব সমান, দুটো ই সমান বদমাইস, প্রয়োজনে সমান ছ্যাঁচ্চোড় আর জাঁহাবাজ, কেউ কম না। ইয়ের এপিঠ আর ওপিঠ।
  • tan | ২৩ জুলাই ২০০৬ ০৩:৪৪633012
  • আমরা গোটা মানুষজাতটাই হাড়বজ্জাত। একটু উনিশ বিশ।ডান্ডা থাকলে ঠান্ডা থাকে,নইলে যে যেভাবে পারে আখের গোছায়।
    কিন্তু ভালো লোক কি আর নেই?
    অবিশ্যি আছে।এই তো আমরা আর আমার মামারা!!!!:-)))
    (শেষ কটা লাইন ভারী প্রচলিত একটি জোক)
  • s | ২৩ জুলাই ২০০৬ ০৩:৫৩633013
  • ভাললোকের ডেপিনিশনটা বেশ আপেক্ষিক বলে আমার মনে হয় মানে তোমার চোখে যে ভাল আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় সে তিলে খচ্চর হতেই পারে। কোন স্ট্যাণ্ডার্ড ইয়ার্ডস্টিক নেই, বড়ই মুশকিল।
  • tan | ২৩ জুলাই ২০০৬ ০৪:০৩633014
  • ওপর ওপর সব, এর চেয়ে বেশী হবে কিকরে?
    কারুর মন কি আমরা দেখতে পাই না বুঝতে পারি? উপর উপর মোটামুটি ঠিকঠাক থাকলেই টেকেন ফর গ্রান্টেড।তারপরে কোন্‌ পরিস্থিতিতে কার কি মূর্তি বেরোবে খোদায় মালুম!:-)))
    কিন্তু এর বাইরে অন্য পথ কোথা?
  • s | ২৩ জুলাই ২০০৬ ০৪:২৭633015
  • পথ খোঁজার দরকার কিবা? কে ভাল কে মন্দ সেই চিন্তাতেই যাব না। তুমি তুমি, আমি আমি, ব্যাস মিটে গেল। জানাই কথা যে আমি তোমার মত হব না আর তুমি আমার মত কাজেই জাজমেন্টাল হবার দরকারই নেই। তাহলেই আর গোল বাধে না। মোদ্দা কথা হল যে যেমন তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করে নেওয়া, পোষালে ভাল না পোষালে তার সাথে হাঁটবই না।
  • dri | ২৩ জুলাই ২০০৬ ০৪:৪৫633016
  • কিন্তু আবার, 'একটা জাত সৎ/ অসৎ' এই ধরনের স্টেটমেন্ট এসেনশিয়ালি জাজমেন্টাল।
  • s | ২৩ জুলাই ২০০৬ ১৫:৪৬633017
  • এই স্টেটমেন্টটা কি আমার, দ্রি? মনে তো হচ্ছে না। বিলিতি বনাম দেশি লোকেরা কে বেশি সৎ সেই প্রসঙ্গে মতামত জানাতে গিয়ে বলেছিলাম 'তূলনামূলকভাবে দেখতে গেলে অনেকটাই' - জাজমেন্টাল হই নি। আমি কোন হরিদাস হে জাজমেন্ট দেবার। কিন্তু তা বলে দেশি লোকমাত্রেই সম্পূর্ণ নস্যাৎ করে দেবার পক্ষপাতী নই বা শুধুই বিলিতী বেগুনের সাথে গা ঘষাঘসাঘষি করতে হবে এমনটা তো বলছি না। সেই কারণেই তো লিখলাম যে ভাল মন্দর ডেফিনিশন আপেক্ষিক এবং সময় সময় পরিস্থিতি নির্ভর। ধাঁ করে বলে দেওয়াটা উচিত নয় যে অমুক খুব ভাল আর অমুকবাবু অতি বদ। তাই আমার মোটো হল কে কেমন এই নিয়ে মাথা না ঘামিয়ে দিল খুলে মেশা, তারপরে যদি মনে হয় বনছে না ঠিক (তারও অনেক কারণ হতে পারে, সে যাই হোক) তো একসাথে না হাঁটা।
  • R | ২৩ জুলাই ২০০৬ ১৫:৪৯633018
  • বিলিতি ছেলে বেশী হ্যান্ডু এই কথাটা একটু রেসিস্ট টাইপের শুনতে লাগলো।
    আচ্ছা শব্দগাঁও এর মহেশ বা দুর্নীতির প্রতিবাদ করে খুন হওয়া সত্যেন্দ্র দুবে এদের কি শুধু ভারতীয় বলেই হ্যান্ডু ধরা হবে না?
  • s | ২৩ জুলাই ২০০৬ ১৬:৪৫633019
  • Rএর প্রশ্নটার উত্তর অন্যরাই দেবেন কারণ আমার কাছে সততা দূর্নীতি এসবের সাথে হ্যাণ্ডুনেসের কোন যোগ নেই। আর ভারতীয়দের মধ্যেও আমি হ্যাণ্ডসাম ছেলেপুলে দেখেছি, অন্তত আমার চোখে যথেষ্টই হ্যাণ্ডসাম লেগেছে, লাগেও। এই নিয়ে আমার কোন বায়াস নেই।
  • J | ২৩ জুলাই ২০০৬ ১৬:৫৫633020
  • শুধু বাংগালী ব্যাটাছেলে নয়, ভারতীয় ব্যাটাছেলে নিয়ে কথা হচ্ছিলো। হ্যান্ডু নেই। ভীতু আছে। মোদ্দা কথা পৌরুষ নাই। কি আর কর্ব?
  • J | ২৩ জুলাই ২০০৬ ১৭:০৩633022
  • ইন্ডিয়ান ছেলেরা হ্যান্ডু হয় না এটা বলেছিলুম, অ-ইন্ডিয়ানরা সবাই হ্যান্ডু হয় তা বলিনি, তবুও যখন খুঁচিয়ে খুঁচিয়ে ঐদিকেই নিয়ে যাওয়া হচ্ছে, তবে বলি:
    সে তুলনায় দেশের বাইরের কিছু ব্যাটাছেলে দেখেছি, অন্তত: ভড়ং জিনিসটা নেই, আর যেটুকু পৌরুষের দাবী করে সেটুকুই আছে। বে ফালতু আঁতেল সাজে না। গায়ে পড়ে নিজের পান্ডিত্যের প্রচার করে বেড়ায় না। ভেতরটা যদি ফাঁকা হয় তবে তা দেখেই বা আলাপেই বোঝা যায়, ঠুনকো আবরণে তা ঢেকে রাখে না।
    ভারতীয় মেয়েরা ম্যাক্সিমাম তো ন্যাকাই। এবং অসহায়। কী কী ভাববে সেটাও তাদের শিখিয়ে দেয় অন্য কেউ। ভারতীয় নারী ম্যাক্সিমাম, নিজে কী চায় তা জানে? জানতে চায়? জানতে চাইবার সাহস আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন