এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৮০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ০৫ আগস্ট ২০১৪ ১৪:১৫646172
  • র‌্যান্টি-ডুডু জুটি আশা করি ব্যাঙ্গালোর কে বেগ দেবে।
    এবারে আর যায় হোক বিদেশী গুলো ভালো হয়েছে। এটা মোবাদের জন্যেও সত্যি।

    এদিকে শুনছি ফালকাও নাকি রিয়েলে যাচ্ছে।
    রিয়েল করছে টা কি? বেন্জিমা, বেল, রোনাল্ডো, হামেস থাকতে আবার ফালকাও!!!!!

    অন্যদিকে ম্যানু তো নতুন ম্যানেজার পেয়ে পুরো অন্য মেজাজে খেলা শুরু করেছে। এবারের প্রিমিয়ার লিগ আরো জমাটি হবে আশা রাখছি। এখন থেকে ১৬ তারিখের দিন গনণা শুরু।
  • + | ০৬ আগস্ট ২০১৪ ০০:৩৬646183
  • এগুলো ফ্রেন্ডলিঃ)

    ডুডু-র‌্যান্টি তো খাতায়-কলমে। দুদিন পর থেকেই কর্তাদের চাপে খাওয়া-খাওয়ি শুরু হয়ে যাবে। প্রফেশনাল চিন্তা-ভাবনা না এলে কি হবে?
  • ঊমেশ | ০৬ আগস্ট ২০১৪ ১৩:১৮646194
  • মোবা'র বিদেশী গুলো-ও বেশ ভালো হয়েছে।
    অন্তত সিভি গুলো বেশ জমাটি।

    আমি ১০ তারিখ ২০ দিনের জন্যে বাড়ি যাচ্ছি।
    ইচ্ছে আছে ২-৩ টে ম্যাচ কলকাতা মাঠে বসে দেখার।
  • + | ০৬ আগস্ট ২০১৪ ১৭:০৮646205
  • ৩১স্ট মোবা-ইবেঃ)
  • ঊমেশ | ০৬ আগস্ট ২০১৪ ১৯:০৭646216
  • ডার্বি মাঠে বসে দেখার চান্স নেই।
    ২৯ পর্যন্ত আছি।
  • + | ০৬ আগস্ট ২০১৪ ২২:০৩646227
  • হাওয়ার্ড ওয়েব রিটায়ার করল, ম্যানুর কি হবে!!
  • + | ০৬ আগস্ট ২০১৪ ২৩:৩২646249
  • ভালো, এরকম কন্টিনিউ করলে ভালো লাগবে। আমাদের মোটাগুলোর মাথায় এসব আসবেনা, উল্টে সাউথ সিটিকে বলবে আমাদের কত পার্সেন্ট?

    একটা চরম ছবি পেলাম ফেবুতে
  • cb | ০৭ আগস্ট ২০১৪ ১৪:১৭646260
  • ৩১স্ট এদিক ওদিক করে হয়েও যেতে পারে :)

    দেখা যাক ভগবান মুখ তুলে চান কিনা
  • + | ০৭ আগস্ট ২০১৪ ১৪:৩৪646272
  • ৯থ ডিসে ২০১২ এর পর থেকে মাঠ যাওয়া ছেড়েছি। যদ্দিন না এই মোটাগুলো বেরোবে, যাবইনা।
  • + | ১০ আগস্ট ২০১৪ ১০:০৪646294
  • ক্রিস্টোফারকে মনে আছে? বার্নার্ড-চিবুজার-ক্রিস্টোফারের ?? কাল মারা গেছেন
  • + | ১০ আগস্ট ২০১৪ ১০:০৬646305
  • স্যরি, কাল নয়। অনেকদিন আগে, আজ সময় খবরটা করেছে
  • + | ১০ আগস্ট ২০১৪ ১২:০৪646327
  • ইচ্ছা আছে। কনফার্ম হলেই এখানে জানিয়ে দেব
  • + | ১০ আগস্ট ২০১৪ ১২:০৬646338
  • রঘু নন্দী যে টিমটাকে বানিয়েছে, দুম করে তার মাথায় সুব্রতকে বসালে এটা হবেই

    আর এর সাথেও মোবাই জড়িয়ে আছে। অরুপ বিশ্বাস (টালীগঞ্জ অগ্রগামীর সচিব) -সুব্রত-প্রসুন-অতীন ঘোষ (মেয়র পারিষদ) এরা মিলে একটা লবি বানাচ্ছে এবারের মোবা ভোটে লড়ার।
  • cb | ১০ আগস্ট ২০১৪ ১২:৩২646349
  • এখনি যা আচরণ দেখছি, এক ই গোয়ালের গরু হবে জিতলেও
  • .. | ১০ আগস্ট ২০১৪ ১৪:৩৮646360
  • "এখনি যা আচরণ দেখছি"-টা কে একটু পিছনে ঠেলে দিলাম।
    ময়দানে বড় দুই বা বিতর্কিতভাবে তিন ক্লাবের পরে যে ক্লাবগুলোর কর্মকর্তাদের নাম আসে বা আসত, তার সাথে বহুদিন আগে থেকেই জর্জের প্রদ্যোত দত্ত, খিদিরপুরের ভূতনাথ বিশ্বাস, টালিগঞ্জের মন্টু বাবুর নাম ছিল। আরও অনেক নামও দেওয়া যায়। এই পরের সারির নামগুলোর বেশীর ভাগই আমাদের না জানা তালিকায়। কিন্তু এরা কেউই বড় দলের পাণ্ডাদের থেকে কোন অংশেই কম ছিলেন না। কিছুটা চোখের আড়ালে থাকার সুবিধেতে এরা একই বা আরো বেশী নোংরামি সহজে করেও 'খবর' না হওয়ায় পার পেয়ে যেতেন বা যান। ভুতনাথ তবু খেলোয়াড়ও তুলতেন, অবশ্যই অচ্যুৎ ব্যানার্জীর কল্যাণে। তবু অচ্যুৎ স্যরকে ধরে রাখার জন্য যথেষ্ট পারদর্শিতাও ছিলো তাঁর। মন্টুবাবুরও শুরুতে সেই দিকে নজর ছিল। কিন্তু বাধ্যতামূলক রাজনৈতিক(এটিকে বোধহয় কোথাওই বাদ দেওয়া যায় না) আনুগত্য এদের আরও সঙ্কীর্ণ পাঁকে ফেলে দেয়। কেউ কেউ এর জন্যই আসে কেউ পারিপার্শ্বিকতায় ও তারপর ক্ষমতার মোহে ঢুকে পড়ে।
    রাসবিহারি থেকে নিউ আলিপুর শেষ অবধি বিস্তীর্ণ এলাকা (কিছুটা ববির এলাকা হলেও ববি আবার এসবে খুব বেশী নেই) এখন দুই ভাই অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের পদতলে। টালিগঞ্জ তাই অরূপ বিশ্বাসের মুঠোয় এখন।

    কিন্তু এদের দোষ যেমন দিই, তেমন করে সুব্রত ভট্টাচার্য্য বা সুভাষ ভৌমিককে দিই না কেন? এই পঙ্কিল পরিস্থিতির ফায়দা সবচেয়ে বেশী তোলেন তো এই দুজন। আর টিভিতে এসে বিশেষজ্ঞ সেজে ফালতু বক্তব্য রাখেন। সুব্রত মাইল্‌স্‌ অ্যাহেড এ ব্যাপারে। ইদানীং যত মাঝারি ক্লাব উঠলো সবেতেই তো পা দেওয়া হয়ে গেলো এই লোকটির। চিরাগ(তখন কৌস্তুভ রায়) প্রয়াগ/ইউনাইটেড(যথাক্রমে কৌস্তুভ ও নবাব), সাদার্ণ(সৌরভ পাল ও সভাপতি মদন মিত্র), টালিগঞ্জ(এই নিয়ে বোধহয় তিনবার) সবেতেই ঢুঁ মারা কম্‌প্লিট। কিন্তু কোন কালের লগা যে আজও টুকে 'সি' গ্রেডের লাইসেন্সের উপরে আর কোন গ্রেডের কোচিং ডিগ্রি পেলো না। এবং তারপর "ডিগ্রি দিয়ে কিস্যু হয় না" জাতীয় বুলশিট বলাও বন্ধ হলো না। বিশ্বকাপের দলগুলোর খেলা নিয়ে আলোচনা করে, কিন্তু তাদের কোচগুলোকে কটা লিখিত আর কটা প্র্যাক্টিকাল আর কটা ডেমো করে এই ডিগ্রিগুলো পেতে হয়েছে তাও পড়বে না। আজ নবাব, কাল, অরূপ, পরশু দেবাশিস দত্ত, কখনও সখনও স্বপন বল, বাবু ভট্টাচার্য্য করেই কাটিয়ে গেলো।
  • .. | ১০ আগস্ট ২০১৪ ১৮:৩২646371
  • মহামেডান - ১, ইস্টবেঙ্গল -০
  • + | ১০ আগস্ট ২০১৪ ২০:০২646383
  • কাল আমাদেরও একই হাল হতেই পারে।

    ... একমত। কিন্তু বাবলু ভটচাজের নামেও প্রচুর এরকম কথা বলাই হয়, হয়না এমন নয়, সুভাষের নামে কম হয়, কারণ সে ক্লাব পলিটিক্স নিয়ে মিডিয়া বা অন্যো কোথাও বেশি কথা বলেনা।

    আগেকার ক্লাবকর্তারা নিজেদের মত ক্লাব চালালেও নতুন ছেলে তোলা বা অন্যদিকে নজর দিতেন শুনেছি, এখন সেটা দেখিনা।। একজন কিছুটা করত, নবাব, কিন্তু টাকা নেই বলে পথে বসেছে
  • .. | ১০ আগস্ট ২০১৪ ২০:৩৬646394
  • মহামেডানের গোলকীপার অর্ণব দাস শর্মা আজ মেক্সিকোর গোলকীপার হয়ে উঠেছিল। কাল টালিগঞ্জের গোলকীপার তা না হলেই ভালো।
    --------------------------
    আই এফ এ তো দুটো বা তিনটে দলের নয় পুরো ময়দানের। ফলে নীচের দিকের দল বা নীচের ডিভিশনের দল বলে আমরা পাত্তা দিইনা বটে, কিন্তু প্রধান খেলা মানে নির্বাচনে ওই সংখ্যাগুরু নীচের দিকের পাল্লা অনেক ভারী, গুরুত্বও বেশী। আমাদের কেন্দ্রীয় সরকার গঠনে যেরকম হর্স ট্রেডিং হয়, একইভাবে সর্বত্রই হয়। বড় দলের অনেক কর্মকর্তা তাদের অনেক গোঁজকে এইসব ক্লাবে গুঁজে দেয়, আর বকলমায় কাজটা সারিয়ে নেয়।

    বিষবৃক্ষ। তবে বৃক্ষের বিপরীত ধর্মে বিষটা উপর থেকে নামে।
    -------------------------------
    সুব্রত -সুভাষের মধ্যে সুব্রত অনেক বোকা। ধীরেন দে চলে যাওয়ার পর থেকে মোহনবাগানের দুই গোষ্ঠীর লড়াইয়ে শিকারও হয়। কর্মকর্তাদের বিরুদ্ধে সুব্রতর হয়ে মাঠে নিয়মিত প্ল্যাকার্ড নিয়ে আসতো সমর্থকেরা। ওটাই ওর মাথা ঘুরিয়ে দেয়। যখন তখন অপমানকর মন্তব্য করে সস্তা নাম কেনার চেষ্টা করে। সদস্যদের হাতে মারও খায় কয়েকবার। ভৌমিক অনেক ঘোড়েল ব্যক্তিত্ব। ওর এক্সাইজে থাকাকালীন কেচ্ছাটা সবাই জানে। ওর দুর্বৃত্তপরায়ণতা অনেক গভীর। পুরো হনুমান চালিশাকে ছাপিয়ে যাবে।
    ======================
    ওদিকে আর্সেনাল তো ম্যান সিটির বিরুদ্ধে হাফ্‌টাইমের মধ্যেই দু গোলে এগিয়ে গেল। কার্জোলা আর র‌্যাম্‌সির দৌলতে।
  • aranya | ১০ আগস্ট ২০১৪ ২২:২৭646405
  • কোচিং-এর এই 'এ'-লাইসেন্স পাওয়াটা কি সত্যি খুব টাফ - মারাত্মক কঠিন পরীক্ষা? নাকি ফেডারেশন-এর মাধ্যমে পরীক্ষায় বসতে হয়, ফেডারেশন এদের সাথে কোঅপারেট করে নি, এখন বয়স পেরিয়ে গেছে - এইরকম একটা পড়েছিলাম মনে হচ্ছে
  • cb | ১০ আগস্ট ২০১৪ ২২:৩৪646416
  • আমিও তাই শুনেছিলাম, কোলাসো(?), গোয়া থেকে যে লোকটা ফেডে খুব বড় পোস্টে ছিল এদের পেছনটা মেরেছিল
  • + | ১১ আগস্ট ২০১৪ ০০:৪৮646427
  • বয়েস পেরিয়ে গেছে। কোলাসো যদ্দিন ছিল, বাংলার থেকে হাই প্রোফাইল যাদেরই নাম গেছিল, সবার নাম কাটিয়ে দিয়েছিল। প্রিয়বাবুও ছিল তখন। সুব্রত দত্ত যাওয়ার পর তাও বাংলার লোকজন চান্স পাচ্ছে।

    আর এদের দুরবস্থা দেখে শঙ্করলাল, হেমন্ত ডোরা এরা কম বয়েসেই লাইসেন্স করে ফেলছে এটা ভালো লাগছে।
  • .. | ১১ আগস্ট ২০১৪ ১০:২০646438
  • গোয়া বা ফেডারেশনের লোকজনদের পক্ষপাতিত্ব হয়তো কিছুটা ঠিক, কিন্তু এখানকার লোকজনদের পরীক্ষা না দিয়েই পাস করার প্রবণতাটাও কম নয়। কবে থেকে শুরু হয়েছে তার বিস্তৃত খবর দিতে গেলে অনেক তথ্য খুঁজে দিতে হবে, আর তার কোন মানে হয় না এখন। এটুকু মনে আছে, হাবিব, নঈম অন্ধ্র পুলিশ থেকে যখন প্রথম কলকাতায় আসে(১৯৬৬ সাল), তখন নঈম কলেজে আর হাবিব ক্লাস টেন-এ। পরবর্তী কালে দুজনের হয়েই পরীক্ষা অন্য লোক দিয়েছিলেন। হাবিবের হয়ে কে মনে নেই, কিন্তু নঈমের হয়ে দিয়েছিলেন জনৈক বীতীনদা, রজনী সেন রোডে(মুদিয়ালি সার্বজনীন পুজোর গায়ের রাস্তা) থাকতেন। ও পাড়ায় যদি যাতায়াত থাকে, এখনও ওঁর সমসাময়িক লোকজন পাওয়া যাবে।

    শুধু শঙ্করলালেরা নন, এর আগেও অনেকেই 'এ' ডিগ্রি লাইসেন্স পেয়েছেন, সেই সময়েই যখন সুব্রত নিজেকে উন্নীত করার কথা ভাবেই নি। কারণ বড় দলের কোচিং করার জন্য কোন নিয়মকানুনের তোয়াক্কা কেউই করতেন না। আর বড় দল বড় নাম চায়, মৃদুল, রঞ্জন চায় না, তাই 'এ' ডিগ্রি ধারীরা, 'সি' ডিগ্রিওলাদের নীচে সহকারী হয়ে থাকে, আর তেনারা টিডি হয়ে উপরে বসেন। পয়সা, কর্তৃত্ব, দালালি সবেরই বেশী সুযোগ পান।

    এখানে কি হয় ডিটেল লিখে লাভ নেই (আজ এক নিয়ম কড়া গলায় ঘোষণা, কাল গলিঘুঁজি দিয়ে তাকেই এড়ানো), কিন্তু বিদেশে রীতিমত ফর্মেশন ইম্প্রোভাইজেশন, নতুন ছক ইণ্ট্রোডাক্শন, প্রতিটি পজিশনের খেলোয়াড়ের ভূমিকা, ইত্যাদিকে মাঠে দুটো দল করিয়ে খেলিয়ে প্রমাণ করতে হয়।
  • cb | ১১ আগস্ট ২০১৪ ১২:৪৬646449
  • হাবিবের পরীক্ষাটা কে দিয়েছিলেন জানার জন্য ঐ রজনী সেন রোডের ই অন্য এক বাসিন্দার কাছে গেলেই হয় :)
  • + | ১১ আগস্ট ২০১৪ ১৫:০১646460
  • রজনী সেন রোড দেখে আমারো এই কমেন্টটারই ইচ্ছা হয়েছিলোঃ)

    আজ কি হয়ে দেখি
  • + | ১১ আগস্ট ২০১৪ ১৭:০৯646471
  • হাফ টাইম ১-০, জেজে (পেনাল্টি)
  • + | ১৩ আগস্ট ২০১৪ ১০:২৩646482
  • বছরের প্রথম ম্যাচ ২ গোল রোনাল্ডোর

    সুপার কাপ রিয়ালের
  • 8>)) | ১৩ আগস্ট ২০১৪ ১১:২৮646494
  • "হাবিবের পরীক্ষাটা কে দিয়েছিলেন জানার জন্য ঐ রজনী সেন রোডের ই অন্য এক বাসিন্দার কাছে গেলেই হয় ঃ)"
    "রজনী সেন রোড দেখে আমারো এই কমেন্টটারই ইচ্ছা হয়েছিলোঃ)"
    **********
    মনে হচ্ছে, দুজনেই ও পাড়া সম্বন্ধে ওয়াকিবহাল। আপনাদের সুবিধার্থে পথনির্দেশটা দিয়ে দিলাম। এস আর দাস রোড (সাদার্ণ অ্যাভিনিউ থেকে টালীগঞ্জ মেট্রো স্টেশনের দিকে লেকের মুখ অবধি যে রাস্তা গেছে) আর রজনী সেন রোড ক্রসিংয়ের থেকে বড় রাস্তার দিকে হাঁটলে বাঁ দিকে দুটো বাড়ি পেরোলেই বীতিনদার বাড়ি। সামনে একটা ছোট বাজনার দোকান আছে। ওই হারমোনিয়াম, তানপুরা ইত্যাদি বানানো হয় ওই দোকানে। আশা করি অসুবিধে হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন