এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৫৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:৩৭660561
  • তবে যে বলে কান্নাডিগাদের বেঙ্গালুরুতে কাজ নাই। সব বাইরের লোক।

    আর সব জায়গায় আইটি কি করে হবে। আর অত চাগ্রিই বা কোথায়। ১২০ কোটির দেশে মেরেকেটে ২০ লাখ আইটি-তে, ০.০২%। আইটি ফাইটি ছাড়াও তো পাঞ্জাব দিব্য আছে। বেশীর ভাগ রাজ্যই আছে।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:৩৮660672
  • কোলকাতার আইটি ট্যালেন্ট পুল বিশাল। প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজও আছে। ফলে কিছু বাইরের লোক ঢুকলেও লোকাল ইন্ডাস্ট্রির ফলে পব র ছেলেমেয়েদের জন্যে সুবিধেই হত।
    আর ইন্ডাস্ট্রি মানে শুধু আইটি বলছিনা। ঐ লিংকে তো ম্যানুফ্যাকচারিং এর কথাই বলেছে মেইনলি। সেসব হলেও তো কিছু ব্লু কলার এম্প্লয়মেন্ট হতো।
    সেক্টর ফাইভে যখন ছিলাম, দেখেছি কত লোকজন ঝুপস এ খাবার বিক্রি করে বেঁচেবর্তে আছে, সল্লেকের বিভিন্ন অঞ্চল থেকে সেক্টর ফাইভের ডাইরেক্ট অটো-রুট চলছে - এগুলোতেও তো লোকাল মানুষের হাতে কিছু পয়সা আসে। এখন যা অবস্থা তার তুলনায় খারাপ কী।
  • PM | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:৪৪660783
  • SC র তুরুক নাচ উপোভোগ করলাম ঃ)
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:৪৫660894
  • ব্যপারটা অত সরল ও গোলগাল নয়। কন্নাডিগাদের মধ্যেও হ্যাভ নটস গোষ্ঠী আছে, যারা আইটিতে ঢুকতে পারেনি অথবা জমি বেচেও লাল হতে পারেনি। সেইসব "লুম্পেন প্রলেতারিয়েত"-দের মনে একটা স্বাভাবিক ক্ষোভ আছেই। যখন তারা দেখছে আইটির কারণে কস্ট অফ লিভিং প্রচুর বেড়ে গেছে, কিন্তু তারা ডাইরেক্টলি বেনিফিশিয়াল নয়। কিন্তু একই সাথে সবার অপর্টুনিটিও বেড়েছে, এটাও তারা মেনে নেয়। সেই কারণে আমরা বাঙালি টাইপের দল থাকলেও তারা ইলেকশনে বিশেষ সুবিধে করতে পারে না। কিন্তু প্রচুর লোকাল ছেলেপুলে এখানকার গাদাগাদা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে বেরোয় এবং মান যাই হোক না কেন, ভৌগোলিক সুবিধার কারণে কোথাও একটা চাকরিও ঠিক পেয়ে যায়।
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:৫৮661005
  • না ম্যানুফ্যাচারিং এখন অটোমেশন, অত চাগ্রি নাই। সব মেশিনে করে দেয়। কম লোক, বেশি প্রোডাকশন।

    ব্যাঙ্গালোরে আয় বেশী খরচ বেশি, কলকাতায় আয় কম খরচ কম। সব মিলিয়ে ঐ আর কি। দু পশলা বিষ্টি হলে সব সমান।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:০৩661227
  • তাই যদি হয় তাহলে আর পপুলেশন মাইগ্রেশন হচ্ছে কেন? হাই স্কিলড, সেমি স্কিলড, আনস্কিলড সবাই ঝাঁকে ঝাঁকে অন্য স্টেটে যাচ্ছে কেন?
  • দেব | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:০৩661116
  • এসসি কে অনেকগুলো ক।

    কিন্তু পিটির প্রশ্নটা - জ্যোতিবাবুর আমলে শিল্প হয়নি বলে বুদ্ধবাবুর আমলেও করা চলবে না এটা কি ঠিক?
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:০৮661338
  • আহা, সে তো অন্য গপ্পো।
    ইউপি, বিহার, অসম থেকে কলকাতাতেও মাইগ্রেশন হচ্ছে - সে হিসেবে কলকাতা তো খাসা জায়্গা।
  • d | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:০৯661449
  • আচ্ছা এই এরিকবাবুর জন্য কটা গালি বরাদ্দ হবে না? প্লীঈঈজ?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:১৪661561
  • পঃবঙ্গ থেকে মাইগ্রেশনের গল্পটা খুব পুরনো না।

    আর অন্য গল্পো কেন হবে? টিকি তো এক জায়গাতেই বাঁধা।
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:২০661672
  • এগজ্যাক্টলি, আসলে মাইগ্রেশনের হিসেব তো এক।
    যে কারণে বিহার থেকে মানুষ মাইগ্রেট করে কলকাতা আসছে, মোটামুটি একই কারণে একজন ইঞ্জিনিয়ার কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর যাচ্ছে, একজন রিসার্চ সায়েন্টিস্ট ভারত ছেড়ে আমেরিকা যাচ্ছে।
    মাইগ্রেশন ইস ন্যাচারাল। হাজার হাজার বছর ধরে হচ্ছে।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:২৫661783
  • এরিকবাবু অত্যন্ত ভ্যালিড এবং যুক্তিযুক্ত কথা বলেছেন, গালাগাল দেওয়ার প্রশ্নই ওঠেনা। "প্রযুক্তি কিছুক্ষেত্রে মানবশ্রমের পরিবর্ত হিসেবে কাজ করতে পারে" ~ শীর্ষক অংশটি পড়লেই বোঝা যাবে যে এই থ্রেডে সো কলড গালাগালি দেওয়া জনতার সাথে এরিকবাবুর বক্তব্যের তেমন পার্থক্য নেই। আমরা অটোমেশনের বিরোধিতা করতে যতটা তৎপর, তার অর্ধেক তৎপরতা দেখাইনি শ্রমিকদের স্কিলসেট আপডেট করে তাদের নতুন টেকনলজিতে দক্ষ করে তোলায়। আমরা প্রতিবাদে সবসময় আছি, বিকল্প সমাধান খোঁজার চেষ্টায় নেই। অবশ্য সমাধান হয়ে গেলে আমাদের সভাসমিতিতে বাস ভরিয়ে আনার লোক কম পড়ে যাবে ঃ)

    একটু অন্য প্রসঙ্গে,কোলকাতায় যখন ছিলাম, যে টাকায় বাড়িতে কাজের লোক পাওয়া যেত, এখানে সেই টাকা দিতে চাইলে মুচকি হেসে নিজের কাজ নিজে করো বলে পাশের বাড়ি চলে যাবে। এটাকে আমি এমপাওয়ারমেন্টই বলি ঃ)
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:৩০661894
  • এলসিএমদা কী এটা বলতে চাইলো যে উন্নয়ন ইত্যাদির বেসিক্যালি দরকার নেই, যারা পারবে বেটার জায়গাই মাইগ্রেট করবে, যারা পারবেনা তারা ভুগবে ? মানে এই লজিকে ইন্ডিয়ায় আইটি (বা অন্য ইন্ডাস্ট্রি) র কোনো দরকারই নেই, যাদের ইচ্ছে হয় আম্রিগা গিয়ে করুক ?
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:৩৭662005
  • তা কেনো হবে। ব্যাপারটা রিলেটিভ। কলকাতাতেও আইটি আছে। কিন্তু তাতে না পোষালে (বা চাগ্রি না পেলে) লোকে ব্যাঙ্গালোর যাচ্ছে। আবার দুদিন বাদে ব্যাঙ্গালোরে না পোষালে নিউইয়র্ক যাবে। আবার উল্টোও হতে পারে।
    কিন্তু আজকের গ্লোবাল ইকনমিতে মাইগ্রেশন ইস ন্যাচারাল।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:৪৬662116
  • সদা, মিনিমাম ওয়েজ বাড়ানোটাও আন্দোলন করেই করতে হয়েছে। এবং এখনো সেই আন্দোলন চলছে। এই আন্দোলনটা এমপাওয়ারমেন্টের জন্যেই আন্দোলন।
  • d | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:৪৮662227
  • যাক! এরিকবাবু বেঁচে গেলেন।

    এমপাওয়ারমেন্ট তো বটেই। তবে পয়সা হাতে এলেই কলকাতায় সেটা খরচের মানসিকতা খুব খুউউব কম। লাখ বেলাখ মাইনে পাওয়া লোকজন আকছর কাজের লোকের ২০ টাকা বাড়ানো নিয়ে গলা ফুলিয়ে লড়ে যায়। 'ওদের' কেমন বাড় বেড়েছে তাই নিয়ে বিশাল চেল্লায়।

    এই গুরুতেই ভাটে দেখেছি এজেন্সি থেকে ড্রাইভার ডাকলে তারা নাকি 'সাইকেলে করে এলেও আসা যাওয়ার খরচ বাবদ পয়সা নেয়' নিয়ে বেশ অভিযোগ। এবং অভিযোগটা করেছেন একজন আইটিতে থাকা লোকই। আরও অভিযোগ তিন ঘন্টার জন্য এলেও সাত আট ঘন্টার পুরো চার্জ করে!!
    তো, হাতে পয়সা এলেই যে ছিঁচকে মানসিকতা উবে যাবে তা তো আর নয়।,

    আর পশ্চিমবঙ্গ থেকে ঝাঁকে ঝাঁকে চাকুরিজীবি সর্বত্র ছড়িয়ে পড়ছে। তাদের মধ্যে ১%ও কি নিজস্ব উদ্যোগ শুরু করেছে?? অন্যান্য ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রাজ্যেও?
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:৪৯662338
  • সদা,
    একটা কথা কই, ইন্ডিয়া কিন্তু আইটি নিয়া আসে নাই। আশি/নব্বুই-এর দশকে ইন্ডিয়া থেকে লোগে আম্রিগা গিয়ে চাগ্রি করত তার একটা বড় কারণ দ্যাশে চাগ্রি ছিল না। সত্যি ছিল না, গুটিকয়েক কোম্পানী।
    তখন, আম্রিগায় খুব আইটি লোকের শর্ট, লোগ নাই, হেদিকে হৈ হৈ কইর‌্যা ইন্টারনেট, ডট কম, মিলেনিয়াম প্রজেক্ট সব ঘাড়ের উপর। আর সাথে গ্লোবাল বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হইতাসে।
    এর মধ্যে দুম কইর‌্যা ডট কম বেলুন ফাটল, মার্কিন টেক ইকনমি এক ধাক্কায় গত্তে। তখন খোঁজ খোঁজ শস্তা খোঁজ, কস্ট সেভিংস - আইটি কাজ আউটসোর্স শুরু হইল।
    কাল যদি চিনের লোগে ঝকঝকে ইংরিজি কয় আর "শস্তা" হয় তাইলে লাইন দিয়া কাজ চিন যাইব।
  • PM | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:৫২662449
  • মানে সুখী কর্মময় জীবন চাও তো পঃবঃ ছেড়ে যাও। এই তো মোদ্দা কথা।

    কোলকতা/পঃবঃ হলো আমি, s ইত্যাদির মতো অপগন্ড দের জন্য।

    JU, CU ইত্যাদির মতো শিক্ষা প্রতিষ্ঠান গুলো তুলে দেওয়া যাক। আমার ট্যাক্স এর পয়্সায় কতিপয় ভালো ছেলেকে অন্য রাজ্যের/দেশের জন্য প্রশিক্ষিত করবো কেনো? কেনো.. কেনো? যাদের প্রফেসনাল/উচ্চ শিক্ষায় আগ্রহ তারা অন্য রাজ্যে গাঁটের পয়্সা খরচ করে পড়ুক।

    আমাদের যখন চাষ-ঈ ভবিতব্য তখন আমার ট্যাক্সের টাকা চাষ বাষেই খরচ হোক
  • d | ১৫ জানুয়ারি ২০১৫ ১১:৫৩662560
  • আর অটোমেশান?
    হেহ বাড়ীর কাজের মাসিকে একটা লাঠিওলা মপ কিনে দিতে যেসব বড় বড় চাকুরেদের অঙ্গবিশেষ ফেটে হাতে চলে আসে ... তারা করবে অটোমেশানের খোঁজখবর!!
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:০১662672
  • পিএম,
    আসলে যুক্তিটি সার্কুলার।
    সুখী জেবনের খোঁজে কেউ যেমন কলকাতা ছেড়ে যাচ্ছে, কেউ আবার সুখী জেবনের খোঁজেই কলকাতায় আসছে। দ্বিতীয় জনের কাছে যা সুখী, প্রথম জনের কাছে তা দুঃখী।
    এবং, পুরো দুনিয়াতেই ব্যাপারটা এমনই।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:০৩662783
  • হলধরবাউদের নিয়ে এই মুস্কিল। পুরনো ডেটা, পুরনো অবজার্ভেশন।

    আজকের দিনে শুধু একজন ইঞ্জিনিয়ারই লুরু বা এনসিআর যাচ্ছে না, একজন প্লাম্বার বা রাজমিস্ত্রি, একজন সিকিওরিটি এজেন্সির অস্থায়ী কর্মী, একজন গৃহসহায়িকা এরা সবাইই বেটার অপর্টুনিটির খোঁজে ঐখানে যাচ্ছে। লুরুতে বিহার, আসাম বা ইউপির আনস্কিল্ড মাইগ্রান্ট কম? পঃ বঙ্গেরও লোকও কিছু কম পড়ে নাই।
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:০৭662894
  • পুরো ঠিক না।
    আমি যখন দেশ ছাড়ি তখন পপুলেশন ছিল অ্যাবাউট ৮২-৮৪ কোটি। এখন হইসে ১২২ কোটি। ৫০% জনসংখ্যা বাড়সে।
    পশ্চিমবঙ্গে সবথেকে বেশী জনবসতির ঘনত্ব। আয়তনেও খুব বড় কিছু নয়।

    পশ্চিমবঙ্গের মানুষ যে বেশি মাইগ্রেট করবে সেইটা স্বাভাবিক।

    "বেটার অপরটুনিটি-র" জন্যে সবাই পাড়ি দিচ্ছে না, পশ্চিমবঙ্গে এত মানুষের কর্মসংস্থান সম্ভব নয় বলেই পাড়ি দিচ্ছে। ইহা স্বাভাবিক। ইহা অপ্রতোরিধ্য।
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:০৯663005
  • *অপ্রতিরোধ্য
  • sm | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:২২663116
  • JU, CU ইত্যাদির মতো শিক্ষা প্রতিষ্ঠান গুলো তুলে দেওয়া যাক। আমার ট্যাক্স এর পয়্সায় কতিপয় ভালো ছেলেকে অন্য রাজ্যের/দেশের জন্য প্রশিক্ষিত করবো কেনো? কেনো.. কেনো? যাদের প্রফেসনাল/উচ্চ শিক্ষায় আগ্রহ তারা অন্য রাজ্যে গাঁটের পয়্সা খরচ করে পড়ুক।
    ---
    এটা ভুল যুক্তি। রাজ্যের ইন্সটি গুলোতে রাজ্যবাসী বা দমিসাইলদ ছাত্র রা পড়তে পারবে। এটা তাদের জন্য বিশেষ সুবিধে। তার মানে এই নয় যে,চাকরি বাকরির ব্যবস্থাও রাজ্য কেই করে দিতে হবে। বিশ্ব ভুবন পড়ে আছে খুটে খাও।
    ঠিক যেমনি ভারত সরকারের ইউনি/ইন্সটি তে পড়াশুনা করে লোকে বিদেশে চাকরি করতে যায়। ভারত সরকার বললেই পারে বাপু হে চাকরি যদি বিদেশেই করবে তাহলে, বিদেশের ইন্স্টিতেই গাঁটের কড়ি খরচা করে পড়।
    এটা সেই ব্যক্তির নিজের ওপর নির্ভর করছে, সে ওই রাজ্য বা দেশের ওপর কত তা দায় বদ্ধ থাকবে।তবে ব্যক্তি গত ভাবে মনে হয় দেশ বা রাজ্যের বেশি ক্ষতি হয় না এই ব্রেন ড্রেন এ। কারণ এন আর আই দের বিপুল অর্থ প্রতি বছর ভারতে ফিরে আসে।রাজ্যের বিষয়ে
    প্রবাসী বাঙালি দের ক্ষেত্রেও, এক ই কথা প্রযোজ্য।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:২৪663227
  • এলসিএমদার সাথে সম্পূর্ণ দ্বিমত নই, কিন্তু পশ্চিমবঙ্গে সীমিত রিসোর্স দিয়ে যেটুকু হতে পারতো সেটাও হয়নি, তার অন্যতম কারণ বাঙালীর অতিবিজ্ঞ মানসিকতা এবং চলছে না চলবে না নামক স্ট্যাটাস কুয়োর প্রতি আনুগত্য।

    পাইদি, মিনিমাম ওয়েজের আন্দোলন যেমন দরকার তেমন এতাও সত্যি যে পশ্চিমবঙ্গের মতো প্রচুর আনএমপ্লয়মেন্ট এবং সীমিত অপরচুনিটির জায়গায় মিনিমাম ওয়েজ না দিলে কাজ করবো না বলার মতো জায়গায় শ্রমিকরা নেই। জাস্ট ফর একজাম্পল বলছি, কোলকাতায় চাগ্রী করার সময় একটা চিন্তা সবসময় ছিল যে যদি চাগ্রী চলে যায় বা ছাড়তে হয় তাহলে কোথায় যাব। তিন বছর আগে প্রথম যখন ফেকটরিতে চাগ্রীতে ঢুকি তখন অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে জাস্ট এই কারণে যে এটা ছাড়লে চাগ্রী পাবোনা। লুরুতে জাস্ট এত ইন্ডাস্ট্রি আছে বলে লোকজনের এই ভয়টা নেই, বড়সড় ঝামেলা হলে "তাহলে ঐ কথাই রইলো" বলে পাশের পাড়ায় নতুন দোকান জয়েন করার অপশন পায়। এটাকেও আমি এমপাওয়ারমেন্ট বলি ঃ)
    আর পশ্চিমবঙ্গের মানুষের ছিঁচকে মানসিকতার কারণ হল অপরচুনিটি এবং গ্রোথের দিক দিয়ে উহা একটি পানাপুকুর বিশেষ। যার যার কাঁথাকম্বল্পুঁটুলি সামলেসুমলে টিপেটিপে খরচাকরার মানসিকতা এখান থেকেই আসে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:২৮663338
  • অন্য রাজ্যের প্রবাসী বাঙালিদের উপার্জনের সিংহভাগ পঃবঙ্গে রিপ্যাট্রিয়ট হয়ে ফিরে আসে এইটা কি হাইপোথেসিস নাকি কোনো ডেটা আছে এই নিয়ে?!!
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:৪০663449
  • ঃ)
    আমি কিছুদিন আগে নিজের একমাসের বাজারের ফর্দ, রেন্ট রিসিপ্ট, বাসের টিকিট, মালের দোকানের বিল ইত্যাদি মিলিয়ে বাইশহাজারের একটা এস্টিমেট দিয়েছিলাম। এটা অবশ্যই বিলো অ্যাভারেজ, তবে এটার সাথে প্রবাসী বাঙালীর সংখ্যাটা গুণ করলে খুব একটা কম হয়না ঃ) এই টাকাটা পশ্চিমবঙ্গে খরচা হতে পারতো।
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:৪২663560
  • অপ্পোনের সাথে একমত - প্রবাসী বাঙালীদের উপার্জনের টাকা পশ্চিমবঙ্গে ফিরে আসে - এটা মনে হয় না কোনো সিগনিফিক্যান্ট ফ্যাক্টর।

    সদা,
    পশ্চিমবঙ্গে ব্যাপারটা হল দেরীতে হয়েছে, যেটার কথা অপ্পোন কইছিল। মালায়ালি, পাঞ্জাবি, গুজরাটিরা অনেকদিন আগে থেকেই মাইগ্রেট করতে শুরু করেছে। তামিল, তেলুগুরা গত বিশ তিরিশ বছরে তেড়ে মাইগ্রেট করেছে।
    বাঙালি স্লো। একটু দেরীতে শুরু করেছে। এখন চোখে লাগে। হাহুতাশ হয়। মালয়ালি, পাঞ্জাবিদের হয় না। তবে সয়ে যাবে। দশ বিশ বছর বাদে এটাই ন্যাচারাল মনে হবে, হাহুতাশ কমে আসবে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:৪৬663671
  • ল্যাদোশদা, আমার পয়েন্টটা হল কলকাতা আর মাইগ্রেশনের এপিসেন্টার নেই। এককালে হয়ত ছিল, এখন আর জাস্ট নেই।

    মনে হয় না ডিসেগ্রি করবে এতে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:৪৭663783
  • আমিও ল্যাদোশদার সাথে একমত। এই নিয়ে হাহুতাশ কমে যাবে। সদা তো দুদিন হল ঘরের বাইরে পা রাখল। তার ওপর তাজা ছেলে। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন