এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ০২ মার্চ ২০১৫ ২১:৫৫668443
  • সিকি দা,
    ঠিক।
  • Arpan | ০২ মার্চ ২০১৫ ২২:১৩668465
  • সিকির পোস্টটাকে এক্সটেন্ড করে লিখি গ্রাহাম স্টেইনকে পরিবার সমেত যারা পুড়িয়ে মেরেছিল তাদের পাণ্ডা দারা সিংও প্রান্তিক, কুসংস্কারাগ্রস্ত এবং সর্বোপরি অচেনা বর্গের। গ্রাহাম স্টেইনকে পুড়িয়ে মারার পেছনে যে মেন্টালিটি কাজ করেছে সেটা আমাদের হয়ত জানা নেই। জানবার চেষ্টাও কোনদিন করব না। এই অব্দি ঠিকই আছে।

    কিন্তু ইন্টারনেটে সোশাল ফোরামে দারা সিঙের শাস্তির দাবি কি মব মেন্টালিটি? হয়ত হবে। কিন্তু তাতে কি ছেঁড়া গেল?
  • pi | ০২ মার্চ ২০১৫ ২২:১৩668454
  • ফারাবীকে ঐ লাইক দেওয়া ২৭০০০ কোন নিম্নবর্গ শাক্য ? আইসিসে যোগ দিতে যাওয়া আম্রিগান ব ব্রিটিশ তরুণীরা, কোন নিম্নবর্গ ? বাস্তবতার কথা বললে এদের কথাও মাথায় রাখা হোক ? পেট্রো ডলারের মদতের বাস্তবতাও মাথায় রাখা হোক ?
    গরীব, অশিক্ষিত, তাই এক্সপ্লয়েটেড হয়েছে বলে এক্সপ্লয়েটেশনের জাস্টিফিকেশন না দিয়ে এবার এই এক্সপ্লয়েটেশন কেন করা হবে এবং করতে দেওয়া হবে তাই নিয়েও প্রশ্ন তোলা হোক ? যদিও, আগেই বলেছি, ফারাবিকে গরীব, অশিক্ষিত, অসহায়, দুর্বল, বলতে না পারা প্রান্তবাসীর পর্যায়ভুক্ত করতে আমার আপত্তি আছে, তাহলেও, যদি তর্কের খাতিরেও ধরে নি, সে সেই নিম্নবর্গের প্রতিভূ, তাতে এই নিম্নবর্গের এই অবস্থা কেন হল তাই নিয়ে লেখ না, আপত্তি নেই, কিন্তু এই অবস্থা বলেই এগুলো জাস্টিফায়েড, তাই এই নিম্নবর্গের কেউ অপরাধ করলে বিচার চাওয়া যাবেনা, এটা কোন যুক্তিতে মানতে বলবি ? নিম্নবর্গকে টাকা দিয়ে, অশিক্ষিতকে মগজধোলাই করে ( যদিও ঐ প্রথমে য লিখেছি, গুচ্ছ উদাঃ আছে এগুলো উচ্চবর্গের মধ্যেও বহুল পরিমাণে আছে) যারা মানুষ খুনে প্ররোচিত করছে, তাদেরকে নিয়ে প্রশ্ন কোথায় ? উচ্চবর্গীয়দের উপর শ্রেণীক্রোধ এই ইসলামিক কোটিপতিদের উপর বর্ষিত হতে দেখি না কেন ? এ নিয়ে তো কোন লেখা টেখা চোখে পড়ে না। নাকি তখন তারা আবার আম্রিগান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে বলে ব্ন্ধুস্থানীয়, অতএব সমালোচনার ঊর্ধ্বে ?
    আর এখানে শুধু ফারাবীকেই ফাঁসিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হোক, এরকম কোন দাবিদাওয়া উঠেছে কি ? মাস্টারামাইন্ড মৌলবাদীদের বিচারের দাবের ফারাবিকে ধরার দাবির সাথে কোন
    দ্বন্দ্ব আছে বলেও তো মনে হয়না। বরং কান টানলে মাথা আসার সম্ভাবনা বেশি এবং সেই জন্য চাপ ও জারি রাখা দরকার। সেটা নিয়ে বলতেই পারতিস, আপত্তির কিছু পেতাম, বলা দরকারও। কিন্তু তার জন্য ফারাবিকে নিয়ে কেন তোলপাড় হচ্ছে, তার পাশে প্রশ্নচিহ্ন পড়ে যাচ্ছে কেন ? বাবু বজরঙ্গিকে নিয়ে স্টিং অপারেশনের সময় একজন নিম্নবর্গীয় বোড়েকে ফাঁসানো নিয়ে আহাউহু শুনিনি কেন ?

    ও, আরো দুটো প্রশ্ন রইলো। রাজীব হায়দরের হত্যার জন্য যারা আটক, তারা কোন নিম্নবর্গের মানুষ ? তার হত্যাকারীদের ধরার জন্যও সোশ্যাল মিডিয়াত প্রচুর ঢল বয়েছিল। তাই নিয়ে তালে তোর আপত্তি নেই তো ? সেগুলো উইচ হাণ্টিং নয় তো মতে?

    দুই। নিম্নবর্গকে বুঝতে বা পারা, তাদের দূরে সরিয়ে দিয়ে ফারাবি হয়ে উঠতে দেওয়া নিয়ে যখন এত ক্ষোভ ( যা আমি অনেকটাই ভ্যালিড মনে করি), তো সেখানে তুই ফাক ইসলাম বলে বা গাণ্ডু মহম্মদ বলে পোস্টগুলো যখন করিস, তখন সেটা ঐ নিম্নবর্গীয়দের ভাবাবেগে আঘাত দিয়ে আরো দূরে সরিয়ে দেওয়া, এসব আঘাতের কারণে ক্রোধ, প্রতিহিংসা জাগিয়ে আরো আরো ফারাবি তৈরি করা হচ্ছে, সেটা মনে হয় না ? সিরিয়াসলি জানতে চাইলাম কিন্তু। কারণ ঐ পোস্টগুলো, তুই সিরিয়াসলিই করিস।

    আর হ্যাঁ, তুলনা করেইছিস বলে জাস্ট দুটো তথ্য জানিয়ে যাই। অতি উচ্চবর্গীয় মানুষ সোনালি চা বাগানের মালিকের মব লিঞ্চিং নিয়ে নিয়ে মিটিং মিছিলে কুড়ি পঁচিশ জন কেন, একটি লোকও বোধহয় হয়নি। কারণ আমার জ্ঞানতঃ এরকম কোন মিটিং মিছিলই হয়নি ঃ)
    তুলনা করেছিস বলেই আরো একটা তথ্য। কোরপানকে নিয়ে পরে নানা জায়গায় নানাবিধ প্রতিবাদ সভায় যা লোকজন হয়েছে, তা অভিজিত রায়কে নিয়ে মিটিং এর চেয়ে খুব বেশি কিছু লোক নয়। অন্যত্র অন্যর লেখা দিয়েছি, যেখানে লোকজন লিখেছেন, বাংলাদেশে অভিজিত রায়এর জন্য ৯৯৫ মানুষেরই সমর্থন নেই।
    আর দুটোই আরো অনেক বেশি হওয়া উচিত ছিল।
    কোরপান শাহ আর্থ-সামাজিক-ধর্মীয়ভাবে প্রান্তিক, সংখ্যালঘু হলে অভিজিত রায়ের মত খুল্লমখুল্লা নাস্তিক, সব ধর্ম, বিশেষ করে ইসলামকে তুলোধোনা করা, সমকামিতাকে লেজিটিমেস্সি দেওয়া লোকজনও প্রান্তিক, আর বাংলাদেশের মতন দেশে নিতান্ত সংখ্যালঘু। আর উল্টোদিকে ফারাবিরা সংখ্যাগুরু। তাহলে তোর সংখ্যালঘুর পক্ষে থাকার লজিকও কি এখানে ভেঙ্গে পড়ছে না ? শেষ প্রশ্ন রইলো। আপাততঃ।
  • ranjan roy | ০২ মার্চ ২০১৫ ২২:২৭668476
  • b এবং অক্ষদাকে বড় করে ক।
  • শাক্য | ০২ মার্চ ২০১৫ ২২:২৯668487
  • ইপ্সিতাদি, দুখানা জায়গায় আলাদা করে লেখাটা চাপের হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো দেখে রাখলাম, কাল উত্তর দেব। অক্ষদাকেও, চেষ্টা করব, এক্সপ্লেইন করার
  • ranjan roy | ০২ মার্চ ২০১৫ ২২:৩৫668498
  • শাক্যর জন্যেঃ
    মুম্বাই জেহাদি হামলার অভিযুক্ত কাসভ ও নিম্নবর্গ থেকে আসা অধুনিক শিক্ষা থেকে বঞ্চিত একজন।
    আজ রাঢ়বাংলায় একজন মহিলাকে ডাইনি সন্দেহে নদীতে কাটামুন্ডু ফেলে যে দুজন ধরা পড়েছে তারা অশিক্ষিত গরীব শ্রমিক।
  • I | ০৩ মার্চ ২০১৫ ০০:১৭668509
  • অখাদ্য কুৎসিত লেখা। ইডিয়টিক। শয়তানিতে ভরপুর লেখা। কোনো তথ্য না জেনে অথবা ইচ্ছে করে চেপে রেখে মুর্খ বদমাশের মত লেখা।
  • aranya | ০৩ মার্চ ২০১৫ ০৪:২২668520
  • পাই-এর শেষ পোস্টের প্রশ্নগুলো দরকারী, ভাল লাগল পোস্ট-টা
  • /\ | ০৩ মার্চ ২০১৫ ০৭:২৯668531
  • হ্যাঁ ওকে চিনতে হবে। মন দিয়ে ওর কথা শুনতে হবে। ও কি তাজা ছেলে? অক্সিজেনের অভাব কি ওর?

    খাগড়াগড় থেকে ঢাকা হয়ে মিশর। বড়বিজ্ঞান ছোটবিজ্ঞান অর্থনীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের দীর্ঘ রাস্তা। কমরেড, সেই রাস্তায় কি ওকে পাবো না?

    নাহয় কয়েকটা ডেথ থ্রেট দিয়েছে। রেপ করবে বলেছে। আর তাই আলোকপ্রাপ্ত আমরা ছোটাছুটি করে পুলিশে নালিশ করছি?

    ওর পাশে বসে ওর কথা কেন শুনছিনা? মেরে ফেলেছে কাউকে? রেপ করেছে নাকি দুয়েকটা? জান কবুল ছেলেটার ওপর তাই উচ্চবর্ণ হিন্দুদের এতো আক্রোশ?

    কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার বাংলাদেশের একটা অশিক্ষিত বাচ্ছা ছেলের কি বক্তব্য ছিল আমরা জানব না? তার ভয়েস আমাদের কাছে পৌঁছবে না? আমরা আমাদের ইন্টারপ্রিটেশন তার ঘাড়ে চাপাব? কেন? কেন? কেন?
  • /\ | ০৩ মার্চ ২০১৫ ০৯:৫৯668543
  • উপরেরজন আমি নই
  • Biplob Rahman | ০৩ মার্চ ২০১৫ ১৪:১৮668554
  • গুরুতে এই এক বিপত্তি। একজন এসে অন্যের নামে মন্তব্য করে যাচ্ছে। খুব সিরিয়াস বিষয় নিয়ে বাদানুবাদের সময় এটি আমার বেলাতেও ঘটেছে। ব্যপারটি বেশ বিব্রতকর। :(

    এই সুযোগে জানাই, আমি লগইন না করে গুরুতে কখনো পোস্ট/মন্তব্য করি না। :)
  • Biplob Rahman | ০৩ মার্চ ২০১৫ ১৪:২১668555
  • #সিকি'র বিতর্কটি ভাল লাগছে। খুব যুক্তির কথা। শাবাশ!
  • Biplob Rahman | ০৩ মার্চ ২০১৫ ১৪:২৪668556
  • #পাই,

    অপেক্ষায় রইলাম কিন্তু। কাল ২৪ ঘন্টা থেকে ফোন করেছিল। কিন্তু ওরা ঠিক নিউজ আওয়ারে ফোন কানেকশন পায়নি। নো প্রোবলেমো :) মে বি দা নেক্স্ট টাইম (Y)
  • de | ০৩ মার্চ ২০১৫ ১৫:০১668557
  • সেই পলিটিক্যাল কারেক্টনেসকে ধিক্কার জানালাম যা কোরপান শা আর ফারাবীকে এক করে দেখায় - দুজনকেই দরিদ্র মুসলিম অশিক্ষিত ইঃ বলে একই ব্রাকেটে রাখার চেষ্টা করে। সেই খাগড়াগড় লেখাটার চাইতেও খারাপ লেখা এটা!

    কোরপান শা ফেসবুকে কাকে কাকে রেগুলার থ্রেট দিতেন - জানতে পারলে বাধিত হই!
  • বুড়া | ০৩ মার্চ ২০১৫ ১৫:৩১668558
  • বাঙালি স্বভাবধর্মে ইন্টেলেকচুয়াল জাত।তাই কোরাসের থেকে সোলোটাই বেশি পছন্দ করে। ব্যতিক্রমী,মৌলিক না হতে পারলে কারো কি নজরে পড়বে? আর না পড়লে এত এত পড়াশুনা করে হলোটা কী?
    আর মৌলিক বলে মৌলিক? হিফাজতির সমর্থনে হিন্দুস্থানের শিক্ষিত মালু – জামায়াতের হুজুররা পর্যন্ত তব্দা খাইছে। নইলে এতক্ষণে লাইকের বন্যা বইতো।
  • সিকি | ০৩ মার্চ ২০১৫ ১৬:০৩668559
  • বুড়ার মন্তব্যও প্রচণ্ড আপত্তিকর লাগল। প্রতিবাদ জানিয়ে রাখলাম।
  • নির | ০৩ মার্চ ২০১৫ ১৭:০৭668560
  • শাক্যজিত, সোমনাথ-- ছহিহ বামপন্থী তো এরাই। বাকিরা মডারেট।
  • Biplob Rahman | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৫668561
  • #অফটপিক

    মুক্তমনার ফরিদ আহমেদ ফেবুতে লিখেছেন:

    "মুক্তমনা খুব সম্ভবত বাংলাদেশে ব্যান করা হয়েছে। বাংলাদেশ থেকে যাঁরা স্বাভাবিকভাবে মুক্তমনায় ঢুকতে চাচ্ছেন, তাঁরা পারছেন না। তবে, প্রক্সি সার্ভার দিয়ে মুক্তমনায় ঢোকা সম্ভব। কিন্তু, আমাদের টেকি এক্সপার্টরা এই বিষয়ে নিরুৎসাহিত করেছেন। এর বদলে টর ব্রাউজার ডাউনলোড করে নিতে পারেন। এটি অনেক বেশি নিরাপদ। এর বাইরে কারো যদি ভালো কোনো উপায় জানা থাকে, বলতে পারেন এখানে।
    "আগেরবার যেমন আপনারা তথ্য ছড়িয়ে দিতে সাহায্য করেছেন, এবারও তাই করবেন বলে আশা করছি। মুক্তমনা চালু হয়েছে, কিন্তু কীভাবে সেটা খোলা যায়, সেই তথ্য না জানায় বাংলাদেশ থেকে বহু মানুষই মুক্তমনায় ঢুকতে পারছেন না। আপনাদের সবার সহযোগিতা পেলে, তাঁরা তা পারবেন।"

    https://www.torproject.org/projects/torbrowser.html.en
    --
    হিরক রাণীর কীর্তিতে আনন্দে মূর্ছা না যাই আবার! :P
  • শাক্যজিৎ | ০৩ মার্চ ২০১৫ ১৮:৩৭668562
  • কয়েকটা কথা, ফেসবুকেও বলেছি, এখানেও জানিয়ে যাই। যাঁরা রেগে আছেন, তাঁদের দিকের অবশ্যই কিছু যুক্তি আছে। এরকম হবার সম্ভাবনাও খুব-ই বেশি যে আমি আমার কথা ঠিক মত বোঝাতে পারিনি, অথবা আমি নিজেই ভুল লিখেছি। তবে আমার-ও তো কিছু বলার আছে! সেটাও বলাটুকুও থাকবে। যতটা পারব এক্সপ্লেইন করার চেষ্টা করব। কিন্তু এখন-ই না। এখন পরিস্থিতি এতই গরম, যা দেখছি, কেউ কোনো অন্য মত শোনার অবস্থাতেই নেই আর। এই ফ্রেনজিকে আবার খুঁচিয়ে ঘা করার কোনো ইচ্ছে আমার নেই। আরো কিছুদিন যাক। সবকিছু থিতিয়ে যাক। আমি আমার কথাগুলো বলে যাব। ফর দ্যাট টাইম বিইং, নিজের অবস্থান থেকে আমি সড়ছি না।

    কিন্তু এই নিজের অবস্থান থেকে না সরা (সেটা ভুলভাল অবস্থান হলেও), এটার সাথে কেউ যদি অভিজিত রায়-কে ডিগ্রেডেশন করাটাকে গুলিয়ে ফেলেন, সেটা দুর্ভাগ্যজনক হবে। আমি অভিজিত রায়ের মতপ্রকাশের স্বাধীনতার ১১০% পক্ষে, এবং চাই খুনের তদন্ত দ্রুত হোক। ফারাবী করুক বা যা-ই করুক, দোষী প্রমাণিত হলে তারা যেন শাস্তি পায়। কিন্তু ততদিন, মিডিয়া ট্রায়াল, সোসাল মিডিয়াতে মব-লিঞ্চিং/ক্যাংগারু কোর্ট বা ফারাবীর ছবি নিয়ে এখানে ওখানে বিলিয়ে শনাক্ত করতে বলার মতন জিনিসের উল্টোদিকে দাঁড়িয়ে নিজের অবস্থানটুকু জানিয়ে গেলাম।
  • সিকি | ০৩ মার্চ ২০১৫ ১৮:৪১668564
  • শাক্য, লেখো।

    তবু, আবারও, ফারাবীর ছবি সোশাল মিডিয়াতে ছড়ানোর যে গণউন্মাদনা, তাকে মব-লিঞ্চিং বা ক্যাঙারু কোর্ট বলে ডিফাইন করতে আমার আপত্তি আছে। ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম মব লিঞ্চিং অর ক্যাঙারু কোর্ট।
  • শাক্যজিৎ | ০৩ মার্চ ২০১৫ ১৮:৪৪668565
  • এখনই না সিকি। এখন আমাদের কোনো পক্ষই হয়ত অবজেক্টিভলি ভাবার জায়গায় নেই।
  • সিকি | ০৩ মার্চ ২০১৫ ১৮:৪৭668566
  • ঠিক আছে।

    আসলে যে কোনও ঘটনার আফটার-থট প্রসেসেই আমরা প্রথমে নিজেদের অজান্তে একটা পক্ষ নিয়ে ফেলি, তারপরে সেই পক্ষপাতের দৃষ্টিতে সেই ঘটনার পর্যালোচনা করি। প্রকৃত নিরপেক্ষ পর্যালোচনা করা খুব সহজ কাজ নয়।

    ঠিক আছে - সময় নিয়ে লিখো।
  • /\ | ০৩ মার্চ ২০১৫ ১৮:৫২668567
  • মুকেশ সিং। বাস ড্রাইভার। পিছিয়ে পড়া, প্রান্তিক শ্রেণীর প্রতিনিধি। দোষের মধ্যে একটু রেপ করে ফেলেছিল।

    আমরা আলোকপ্রাপ্তরা হৈচৈ করে দিল্লী কাঁপিয়ে দিলাম। বন্যার মতন মিছিল আছড়ে পড়েছিল দিল্লীর রাজপথে, সোসাল মিডিয়া ভরে উঠেছিল শোকে ক্রোধে শপথে।

    আর সমস্ত যুক্তির উল্টোদিকে দাঁড়িয়ে থাকা, কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার দিল্লীর একটা অশিক্ষিত, প্রান্তিক লোক জেলে গেছিল। এই রেপের পর তার কি বক্তব্য ছিল, আমরা জানব না, তার ভয়েস আমাদের কাছে পৌঁছবে না, আমরা আমাদের ইন্টারপ্রিটেশন তার ঘাড়ে চাপাব। কেন?

    আমরা কখনই বুঝব না কিভাবে নিম্নবর্গের শ্রেনীচেতনায়, বা শ্রেনী কথাটা হয়ত ভুল হল, তাদের আইডেন্টিটিতে মুকেশরা হীরো হয়ে ওঠে। ঢোঁড়াই চরিত মানস পড়েও শিখিনি এতদিনে, যে গান্ধী হয়ে যেতে পারে গানহী বাওয়া নামের ঠাকুর। সেই নিম্নবর্গের কনসাসনেস আমরা বুঝব না কারণ তাদের ভয়েস আমাদের কাছে পৌঁছয় না। আর তাই আমরা কোনোদিন-ও মুকেশকে চিনতে পারব না। আমাদের হীরো হয়ে থেকে যাবেন নির্ভয়া। মুকেশের ভয়েস আমাদের কাছে যদি আসে, সেটা আসবে আমাদের-ই ইন্টারপ্রিটেশনের মাধ্যমে।

    কিন্তু কমরেডস!

    মুকেশের ভয়েস এসেছে। রেপ হওয়ার সময়ে ফাইটব্যাক করা উচিত ছিলনা। আর নটার পরে মেয়েদের রাস্তায় বেরনো উচিত না। এই তো সামান্য দাবী কমরেডস! আলোকপ্রাপ্ত আমরা এক নিম্নবর্গের এই সামান্য দাবী মেনে নিতে পারিনা? কোন অধিকারে আমাদের ইন্টারপ্রিটেশন ওর ওপর চাপিয়ে দি?

    শ্রেণীচেতনার এই সংগ্রাম বা শ্রেনী কথাটা হয়ত ভুল হল, আইডেন্টিটির এই স্ট্রাগল আরো তীব্র করতে হবে কমরেডস! ওর মুক্তির দাবীতে আপনাকে পাশে চাই।
  • byaang | ০৩ মার্চ ২০১৫ ১৮:৫৫668568
  • এই খিল্লিগুলো না করলেই কি নয়? স্যাটায়ার শব্দটা লিখলাম না ভেবেচিন্তেই।
  • /\ | ০৩ মার্চ ২০১৫ ২০:৩৩668569
  • কঠিন তাত্ত্বিকতার প্রশ্ন, কমরেড। আমি মুকেশের পাশে দাঁড়াচ্ছি না, সেরম কোনো বাসনাও নেই। কিন্তু এই মব-লিঞ্চিং মেন্টালিটির উল্টোদিকে দাঁড়াতে বলছি এবং বলব। সবকিছু খিল্লি না। স্যাটায়ার শব্দটা লিখলাম না ভেবেচিন্তেই।
  • I | ০৩ মার্চ ২০১৫ ২০:৪২668570
  • ঃ)
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ২১:৩২668571
  • হুঁ কঠিন তাত্ত্বিকতা তো বটেই। মুকেশের পাশে না, মব লিঞ্চিং এর উল্টোদিকে। জ্যামিতির হিসেবে (মুকেশের পাশে = মব লিঞ্চিং নয় ধরে নিলে, যা এমনকি শাক্যজিতও মানবে) আরেকটা বিন্দু তো অতি অবশ্যই দরকার। এটা ট্রায়াঙ্গল ল' অফ আইডেন্টিটি স্ট্রাগল বলা উচিত। আরো জেনেরালাইজ করে পলিগন অবধি টানা যায়।
  • /\ | ০৩ মার্চ ২০১৫ ২৩:০৬668572
  • এই নিকটিকে আমি তাহলে ত্যাজ্য করলাম। ফরেভার। আপনি লেখেন এতে।
  • Bhagidaar | ০৪ মার্চ ২০১৫ ০২:৪০668573
  • ওমনাথের ওভিমান
  • dd | ০৪ মার্চ ২০১৫ ০৮:২৩668575
  • এটা খিল্লি নয় হে বেং। শাক্যজিত গোছের লেখার স্যাটায়ার। এবং পোলিটিকালি করেক্ট।

    আর এই রেপিস্টের বয়ান শুনে আমার হুবহু এরকমই লিখতে ইচ্ছে করছিলো। যেমতি খাগরাগড় বন্দনা শুনে রামপলগীতি লিখেছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন