এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ১২৫৬৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুকি | ২১ মে ২০১৫ ১৬:২৮675407
  • আরে পিঠ চুলকানো, পিঠ চাপরানো এই সব আর কোথায় নেই! শুধু গুরুকে দোষ দিয়ে আর কি হবে! নেট জগত তো কোন ছাড়, তাবত ছোট বড় পত্রিকা গোষ্টি - সবাই সেই রোগে ভোগে। পিঠ চুলকানো না থাকলে কি আর লিটিল ম্যাগাজিন মেলা হয়!

    তবে আমার মনে হয় প্রবলেম হয় মধ্যমানের বা নিম্নমানের জিনিসপত্র নিয়ে - আর যেহেতু সেটার পরিমাণ বেশী, তাই একটু বেশী চোখে পড়ে আর কি! ভালো জিনিস কি আর লুকানো থাকে -

    এলেমদার লেখক কবি কমই থাকে - এই দেখুন না কুলদা বাবু (উনার লেখার কথা বলছি, উনার রাজনৈতিক বা ব্যক্তিগত মতামত নিয়ে নয়) - উনাকে তো দেখি না বেশী ইন্টারেক্ট করতে এখানে। তবুও লোকে উনার পড়ে আল্পুত হয়, মতামত হয়।

    ফালতু লেখা পড়ে হাস্যকর ভাবে বাহবা বাহবাও এখানে কম নেই - তবে আমার কাছে সেই গুলি স্নেহের প্রকাশ মাত্র। সেই নিয়ে আর টেনশন করে কি হবে।
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ১৬:৩৩675418
  • কেসি, দর্শন আর রাজনীতি তাহলে আলাদা পথের পথিক হল ! নিজের গ্রুপ নিজের বন্ধু নিজের বাড়ি ভাল প্রতিপন্ন করতে গিয়ে অন্যের বাড়িকে খারাপ প্রতিপন্ন করাতেই হয় ? এ কি দর্শন? এ কী দর্শন?
  • শাক্যজিৎ | ২১ মে ২০১৫ ১৬:৫৪675429
  • তাপসের কথার প্রসংগে বলি, গুরুর মেইন সাইট নিয়ে একটা অবাক লাগা আছে। টইপত্তর বা বুলবুলি ভাজা এইসব জায়গায় খুব সিরিয়াস জিনিসপত্তর পড়েছি, অনেক ভাল লেখাও। ওখানকার চরিত্রই আলাদা। কিন্তু ভাটিয়ালীতে ঢুকতে গিয়ে বিষম খেয়েছি। জাস্ট সানন্দার পাতা মনে হয়েছে। রান্নার রেসিপি, ছেলের পরীক্ষা, বরের মুখভার জাতীয় আলোচনা। এক-ই সাইটে দুখানা পেজের চরিত্র এত আলাদা হয় কি করে?
  • শাক্যজিৎ | ২১ মে ২০১৫ ১৬:৫৬675440
  • আরেকটা ব্যাপার আছে খুব খাজা লেখাকেও পিঠ চাপড়ে ক্কেয়াবাত বলে দেওয়া, যেহেতু পরিচিতজন লিখেছেন। সিরিয়াস ম্যাগে এটা হবার কথা ছিল না।
  • শাক্য | ২১ মে ২০১৫ ১৭:০৫675451
  • সিরিয়াস লেখালেখি করেন এমন মানুষজনকে এনগেজ করানো আর সিরিয়াস বিষয়ের আলোচনা কন্টিনিউ করা ছাড়া আর উপায় দেখি না। নাহলে এটাও ওই ওবসর সময়ে শখের সাহিত্য করা কিছু মানুষের অপটু হাতের লেখায় বানানো পুজোর স্যুভেনিরের গপ্প কবিতার কালেকশন হয়ে থাকবে।

    একটু রুডলি বললাম। সরি। এখানে প্রবন্ধের যে উচ্চতা দেখেছি গল্প তার ধারেকাছেও যায় না। খুব খারাপ কোয়ালিটির হয়, কয়েকটা উজ্জ্বল এক্সেপশন বাদ দিয়ে। নিজেদের চেনা বন্ধু-বান্ধব দিয়ে গল্প লেখানো কাটান। ওতে প্রফেশনালিজম হয় না
  • cm | ২১ মে ২০১৫ ১৭:০৯675462
  • এদিকে আমি লা মিজেরেবলের পরে উচ্চমানের বই ই হাতে পেলামনা। ওসবের কোন স্কেল হয় নাকি?
  • শাক্য | ২১ মে ২০১৫ ১৭:১১675484
  • না আর ঢুকি না। ভুল ভেংগেছে
  • sosen | ২১ মে ২০১৫ ১৭:১১675473
  • হে হে হে
    শাক্য সিরিয়াস লেখাপত্র পড়তে ভাটিয়ালিতে ঢোকে? এ তো গোড়ায় গলদ ভাই
  • dc | ২১ মে ২০১৫ ১৭:১৩675495
  • ওহো আমি ভাবতাম এটা একটা আড্ডা মারার জায়গা। শাক্যবাবুর কথাগুলো পড়ে মনে হচ্ছে একটু সাবধানে থাকতে হবে।
  • sosen | ২১ মে ২০১৫ ১৭:১৫675507
  • সি এম ক্যানো? মলয়বাবুর লেখা পড়েন্না? আপনার ইনবাস্কে ওনার স্বহস্তলিখিত বিজ্ঞাপন আসে না?
  • d | ২১ মে ২০১৫ ১৭:১৭675518
  • খি খি
  • byaang | ২১ মে ২০১৫ ১৭:১৮675540
  • সোসেন, আমার এমাসে দুইজোড়া একস্ট্রা হীরের দুল কেনা হয়ে গেছে। এখন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে না। তুই আর ফোজ্জি নিবি? তোরা না নিলে পিপি আর অক্ষকে দিয়ে দেব।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ১৭:১৮675529
  • কই, আমার আসে না তো? অবিশ্যি আমার ইন্টারেস্টের বাইরে মেল এলে সোজা স্প্যাম রিপোর্ট হবে।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ১৭:২০675562
  • আরেট্টু হলে বিষম খাচ্ছিলুম। গম্ভীর কীনোটের মধ্যে কেলেংকারি হয়ে যেত।
  • d | ২১ মে ২০১৫ ১৭:২০675551
  • আর অজ্জিত এখেনে ঢুকেছে কেন? অজ্জিতের তো পোচন্ড ধনগরিমা। যাও পাঁচিলের ওপরে বসো গিয়ে। যখন ফাঁসীর হুকুম হবে তখন নেমে এসো।
  • d | ২১ মে ২০১৫ ১৭:২১675573
  • ওফ! ইনি আবার মাঝখানে ঢুকে গেলেন। ?যাও ব্যাঙও পাঁচিলের ওপরে অজ্জিতের পাশে বোসো। অজ্জিতকে চিমটি কাটবে না কিন্তু
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ১৭:২৩675584
  • আমার ধনগরিমা? আমাদের অনসাইট নাই, কনফারেন্সে এলে আমি বলে থাড ক্লাস হোটেলে থেকে পিজ্জা আর কেবাব-পিটা ব্রেড খেয়ে পার ডিয়েম বাঁচাই লেন্স ফান্ডের জন্যে...
  • dc | ২১ মে ২০১৫ ১৭:২৪675595
  • কিসের গরিমা?
  • kc | ২১ মে ২০১৫ ১৭:২৬675606
  • আমি কিছুতেই পাঁচিলে থাকবনা। ক্ষণে ক্ষণেই চেঁচাব, "ও দাদা, বদলটা কী? কীসের বদল?"
  • sosen | ২১ মে ২০১৫ ১৭:৩০675629
  • তোমরা অত্যন্ত দুষ্টপ্রকৃতির ছেলেপুলে। তোমাদের টিন এজ পেরুলেই গুরু সিরিয়াস হয়ে যাবে। আর অক্ষদা হীরের দুল পরেন্না। ফোজ্জির কানে ফুটো নাই
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ১৭:৩০675618
  • আর ইয়ে, জনধন যোজনার "নিজের ধন" বিজ্ঞাপনটা দেখার পর থেকে এই শব্দটা শুনলে আমার বেদম হাসি পায়। এখুনি পুরোটা মনে পড়ছে না, কারো মনে থাকলে লিখে দিও তো।
  • AP | ২১ মে ২০১৫ ১৭:৩৩675640
  • সিরিয়াস লেখা যার লেখেন / পড়েন তারা আড্ডা দেবেন্না, তাদের ছেলের পরীক্ষা থাকবে না আর সর্বোপরি তাদের নোলা থাকবে না, এ ক্ষি অন্যায় কথা ! এত চাপ সইতে হলে কেউ আর জীবনে সিরিয়াসের ধার দিয়ে হাঁটবে !
  • sinfaut | ২১ মে ২০১৫ ১৭:৩৫675651
  • এতো হাহুতাশ কেন? লেখা, বক্তব্য ফালতু লাগলে সরাসরি বলতে কেউ আটকায়নি? তাহলে সেটা না করে এমন অভিমান করছেন কেন? একদিকে দাবী কোয়ালিটির অন্যদিকে দাবী ফেবুগুরুর লোক কেন নিজেদের এই গুরুর অন্তর্ভুক্ত মনে করে না। তো ওখানে আলাপ আলোচনা না চালিয়ে এখানেই টই খুললেই হয়। আজব অভিমান মাইরি।
  • sinfaut | ২১ মে ২০১৫ ১৭:৩৬675684
  • তো আটকায়নি*
  • dc | ২১ মে ২০১৫ ১৭:৩৬675673
  • একটা সুন্দর গান আছে, পায়োজি ম্যায়নে রাম রতন ধন পায়ো। আহা কি পবিত্র গান।
  • d | ২১ মে ২০১৫ ১৭:৩৬675662
  • আরে লি'ল ম্যাগওয়ালারা অমনি গোমড়ামুখোই হয়। গুরুর তো শুরু দিকে মোটো ছিল কিছুতেই গোমড়ামুখো হবে না। তাই তো জিগাচ্ছি হাতবদল হচ্ছে কিনা?
  • cm | ২১ মে ২০১৫ ১৭:৪৯675695
  • না মলয়বাবু আমায় মেল করেননাই। অথচ করতেই পারতেন।
  • saanandaa | ২১ মে ২০১৫ ১৭:৫৬675706
  • সিরিয়াস লেখালেখি ?আলোচনা?এইসব করতেই হবে এমন কোন কমিটমেন্ট ছিল?আছে?হবে?
    উত্তরের আশায় রইলাম।
  • cm | ২১ মে ২০১৫ ১৭:৫৯675717
  • শুধুমাত্র ভাষার সীমাবদ্ধতায় আটকে না গিয়ে আমার মনে হয় আলোচনার সম্ভাবনা ছিল। যেমন অনেকেরই ধারণা বাম মনোভাবাপন্ন সাধারণ ভাবে বাহুল্য বর্জিত জীবনযাপন করবেন। কিন্তু প্রশ্ন তার হাতের পয়সা ব্যাঙ্কে পচাতে পারেন বা বিলিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কাকে বিলোবেন আর তার মাধ্যমে ঠিক কি উদ্দেশ্য সাধিত হবে?
  • I | ২১ মে ২০১৫ ১৮:১০675729
  • পায়োজি শুনলেই ক্যালাতে ইচ্ছে করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন