এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ২৬৭৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৮ জুলাই ২০১৫ ২০:১৪683067
  • "একটা জঘন্য ডিসাইন এর গাড়িকে সরকার মুফতে অর্ডার পাইয়ে দেওয়া কি ভয়ঙ্কর বাজে ব্যাপার আন্দাজ করতে পারেন ?"

    ১৯৫৭ সালে ভারতের বাজারে আর কোন কোম্পানি গাড়ীর ব্যব্সা করতে এসেছিল? ঐ "মুফতে অর্ডার" পাওয়ানোর জন্যই এমনকি আশির দশকেও "প্রায় ১৮০০০ শ্রমিক-কর্মচারী কাজ করতেন।" সেটা অবিশ্যি কারো কাছে খুব জরুরী ব্যাপার নাও হতে পারে!! আর ঐ সময়ে "প্রোডাক্ট", "মার্কেটিং" ইত্যাদি শব্দগুলো বোধহয় একমাত্র ET-দের ভাষা বলে ধরা হত।

    কিন্তু মুফতের ব্যাপারটা এই পুঁজিবাদের সত্যযুগেও চালু আছে। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের LTC-নিয়ে বেড়াতে গেলে প্রায় দ্বিগুণ দামে AI-এর টিকিট কেনা বাধ্যতামূলক। এমনকি সরকারী টাকায় সাধারণ ভাবেও কাজে কম্মে গেলেও AI-এ ভ্রমণ করা বাধ্যতামূলক। দ্বিতীয় কানুনটি পুঁজিবাদীরা লালকেল্লা দখল করার পরে গত কয়েক মাসে আরো কড়া ভাবে লাগু করা হয়েছে।
  • aranya | ২৮ জুলাই ২০১৫ ২২:০৩683078
  • অক্ষ আর পাই-এর পোস্টে ক
  • ঈশান | ২৮ জুলাই ২০১৫ ২২:২৩683089
  • অ্যাকচুয়ালি বড়ো কোম্পানিগুলো মার্কেটের নিয়মে থাকলে থাকবে, নইলে উঠে যাবে, এ একটা বৃহৎ ঢপ। আমেরিকায় গাড়ি কোম্পানিগুলোর বেল আউট হল ঢাক পিটিয়ে। ভারতবর্ষে সত্যমের। তখন এফিশিয়েন্সির গপ্পো নেই। ওদিকে গাড়ি কোম্পানিগুলো যখন প্ল্যান্ট গুটিয়ে মেক্সিকো আর কোথায় কোথায় চলে গেল, তখন শুধু এফিশিয়েন্সির জয়গান।

    বিড়লাকে যদি সরকার সাদা হাতি হিসেবে পুষে থাকে, তো ফোর্ডকেও একই ভাবে পুষছে আমেরিকা সরকার। সত্যমকে ভারত সরকার। পোষা বদলায়নি, শুধু কার জন্য পোষা হবে, সেই ওরিয়েন্টেশনটা বদলেছে।
  • aranya | ২৮ জুলাই ২০১৫ ২২:৩৪683100
  • ক্ম্পানি-দের বদামো বন্ধ করার জন্য সরকারের একটু শক্ত হওয়া দরকার - প্রভিডেন্ট ফান্ড মেরে দিচ্ছে, জোর করে ভিআরেস নেওয়াচ্ছে, শ্রমিক মহল্লায় জল, বিদ্যুত বন্ধ করছে, শিল্পের জমিতে খুল্লামখুল্লা রিয়েল এস্টেট হচ্ছে - ডিসগাস্টিং
  • SS | ২৮ জুলাই ২০১৫ ২২:৪৭683111
  • ঈশান,
    ফোর্ড কিন্তু কোনো বেল আউট নেয় নি। অটো বেল আউটের জন্যে সরকারের নেট ক্ষতি দ্শ বিলিয়ন ডলার। বেশিটা গেছে জিএমের জন্যে। অবশ্য বলা হয় ওভার অল, টার্পের জন্যে টাইনি প্রফিট হয়েছে, অটো বেল আউটের লস ইনক্লুডেড।
    আর ফোর্ড, জিএম, ক্রাইসলার সবাইকেই ম্যানুফ্যাক্চারিং আর সেলস প্র্যাকটিস নতুন করে তৈরি করতে হয়েছে, যেটা কিনা বেল আউটের শর্ত ছিল। মানে এখন এরা আগের থেকে বেশি এফিশিয়েন্ট।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ০০:১৭683122
  • এম্বাসেডর যথেষ্ট ভালো গাড়ি।মেনটেনান্স কস্ট খুবই কম।ইন্ডিয়ান রোডে, দূর পাল্লার জার্নি তে, এত কমফর্টেবল রাইড, ইন্নোভা ছাড়া আর কোনো গাড়িতে মিলবে না।চাহিদাও যথেষ্ট আছে। বিশেষত ভাড়ার গাড়ি ও ট্যাক্সি হিসাবে।একটা এ সি ও পাওয়ার স্টিয়ারিং ওয়ালা এম্বাসেডর, এক কথায় লা জবাব।
    বিড়লারা সত্তরের দশক থেকেই, কারখানা গোটাতে সচেষ্ট ছিল।কারণ কারখানা অন্য কাউকে বেচে দিলে বা জমি বেচে দিলে প্রচুর লাভ, সেটা বিলক্ষণ অবহিত ছিল।
    তবে একটা কথা সৈত্যের খাতিরে, হিন্দ মটরের শ্রমিকরা এমন কিছু আহামরি কর্মদক্ষ নয়।
    বিধান বাবু এক টাকায় জমি দিয়ে যে পাপ করেছিলেন, বুদ্ধবাবুর আমলে, বিড়লাদের কারখানার জমি বেচার অনুমতি দিয়ে তা, পূর্ণতা পেল।বেড়াল কে মাছ বাচতে দিলে এমনটি ই হয়। এরাও ঝেড়ে ঝুড়ে সরকার কে ফাঁক করে দিয়েছে। এখন বাকি জমি টুকু ও বেচার অপেক্ষায়।
    শিল্পপতিরা এমন ধারাই হয়। এরা পব তে না ইনভেস্ট করলে সত্যি ই কিছু এসে যাবে না।
    তবে, ঈশান কে একটা কথা, বেইল আউট সরকার করতেই পারে। কিন্তু সরকারে উচিত মেজর শেয়ার হতগত করে, নিজের হাতে পরিচালনা করা। এটা হিন্দ মোটর, ডানলপ , জেসপ সব রুগ্ন শিল্পের জন্যই প্রযোজ্য।
  • Arpan | ২৯ জুলাই ২০১৫ ০৭:২৩683133
  • সরকারের নিজের হাতে পরিচালনা।

    এইটাই বাকি ছিল!
  • PT | ২৯ জুলাই ২০১৫ ০৭:৪২683144
  • আরো একটা ব্যাপার বাকি আছে।
    বিধান থেকে বুদ্ধ সকলেই যেহেতু ভুলভাল কাজ করেছেন, বঙ্গীয় পন্ডিতদের এবার পব-র জন্য একটি সঠিক রাজনৈতিক দল, নাহোক নিদেনপক্ষে একটি মুখ্যমন্ত্রী আউটসোর্সিং করার চিন্তা ভাবনা করা উচিৎ!!
  • | ২৯ জুলাই ২০১৫ ০৮:৫৬683155
  • আউটসোর্সিং ভাল আইডিয়া। নিলাম ডেকেও করা যেতে পারে (অজ্জিতের আইডিয়া)। যে সবচে বেশী দর দেবে সে বসবে, সরকারের কোষাগারে চাট্টি পয়সাও ঢুকবে। ঐ দুগগাপুজো কমিটির আদলে আর কি।
    :-D
  • Arpan | ২৯ জুলাই ২০১৫ ০৯:০২683167
  • খুব বাজে আইডিয়া। মুখ্যমন্ত্রী হয়ে তার দশগুণ পয়সা লুটব।
  • | ২৯ জুলাই ২০১৫ ০৯:০৩683178
  • সে তো এমনিও অমনিও।
    বরং কিছু তো দিক।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ০৯:১৭683189
  • কাউকে মুখ্য মন্ত্রী করার দরকার নেই।নীতি নির্ধারণ পলিসিতে আপনার মতন বিধগ্দ্ব কেউ থাকলেই চলবে। কারখানার জমি বেচার অধিকার কেন বিড়লা কে দেওয়া হলো, এই নিয়ে আপনি কোনো বাইট ই দিলেন না।
    আগের সরকার যেন একেবারে নাদান ছিল।
    ধরাযাক এই মুহুর্তে প্রায় এক ই পরিস্থিতি আরো দুটো কারখানার। জেসপ আর ডানলপ। যে মুহুর্তে আপনি মালিক পক্ষকে বিক্রি করার অনুমতি দেবেন; তার [পর মুহুর্তেই কারখানার জমি বিক্রি হয়ে যাবার প্রবল সম্ভাবনা। আপনি কি বলতে চান, সরকার এই সামান্য সত্য টুকু জানে না?
    দুটি কারখানার জমির দাম কয়েক হাজার কোটি টাকা হবে। এই লাভ কেউ ছাড়ে ?

    চালু কারখানা রুগ্ন করে তার জমি বিক্রি করা ও ব্যান্ক থাকে বিপুল লোন নিয়ে শোধ না দেওয়া শিল্পপতিদের পুরনো রোগ।
    এছাড়াও আছে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড মারা, শেয়ার হোল্ডার দের প্রাপ্য না দেওয়া, কর্পোরেট ট্যাক্স ফাঁকি দেওয়া ইত্যাদি, প্রভৃতি।
    গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার প্রায় কয়েক লক্ষ কোটি টাকার কর্পোরেট ট্যাক্স ছাড় দিয়েছে।
    ব্যান্ক গুলোর এন পি এ বেড়ে কয়েক লক্ষ কোটি টাকায় ঠেকেছে।
    আর কি করে খিদমদগারী করতে পারে কেন্দ্রীয়/ রাজ্য সরকার?
    বামেরা যে তাদের ঘোষিত নীতি,আদর্শ থেকে কয়েক শো মাইল দুরে সরে গেছে, সেই নিয়ে কিছু লিখুন না, কেন।
  • PT | ২৯ জুলাই ২০১৫ ১০:৫২683200
  • যিনি "শিল্পপতিরা এমন ধারাই হয়। এরা পব তে না ইনভেস্ট করলে সত্যি ই কিছু এসে যাবে না" জাতীয় নিদান ঝাড়েন, তাঁর সামনে মুখ খুলি কোন সাহসে?! তবে এক আধটা পানের দোকান চালানোর পরে কেউ এই জাতীয় মন্তব্য করলে সেগুলো সিরিয়াসলি নেওয়া যায়।

    কিন্তু সমস্যা এই যে সুযোগের অভাবে কলকাতা কম বয়সীদের পক্ষে ক্রমেই "বদ্ধ জলাশয়" হয়ে উঠছে!! আর বিশ্ব-ইতিহাস জানে যে কলকারখানা গড়ে উঠলে সুযোগের সম্ভাবনা বাড়ে।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=16996&boxid=232516309
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ১০:৫৫683211
  • ইয়ে, নিলামটা পেসিডেন/গোবর-নর ইঃ আলঙ্করিক পদগুলোর জন্যে ছিলো।

    তবে অ্যাম্বি লা-জওয়াব শুনে বড় জোরে আমেন পেলো। মানে এসি আর পাওয়ার স্টিয়ারিংই যে গাড়িত শেষ কথা - এ জিনিস বিশ্বখ্যাত অটোমোবাইল ইঞ্জিনিয়র ছাড়া আর এক গোষ্ঠীর লোকই বলতে পারেন।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৩:০০683233
  • যারা গাড়ি সম্মন্ধে কিছু খোজ খবর রাখেন; তারা টপ গিয়ার কে বেশ গুরুত্ব দিয়া থাকেন।

    @পিটি,আমার মনে হয়, আপনি শিল্পপতি আর শিল্প করে গলা ফাটিয়েই যাবেন। ফালতু মাঝে মাঝে নিজেকে বামপন্থী বলে প্যাচাল পাড়েন।
    যাদের কলকাতা বদ্ধ জলাশয় মনে হয়, তাঁরা অন্যত্র যেখানে মুক্ত জলাশয় পাবেন, সেখানে গেলেই পারেন।
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ১৩:০৭683244
  • আরো একবার - আমেন।
  • PT | ২৯ জুলাই ২০১৫ ১৩:৩৯683255
  • পব-র সব্বোনাশ ঠেকানোর আর কোন রাস্তাই নেই।

    বাম পরিচালিত দেশগুলোতে সব শিল্পপতিদের ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে-তাই তো?

    আর পব-র বিপ্লবীদের ও তাদের সন্তান-সন্ততিদের ভবিষ্যতের ঠিকানা শুধুই পুণা-হায়েদ্রাবাদ-ব্যাঙ্গালোর-নয়ডা?
  • B | ২৯ জুলাই ২০১৫ ১৩:৪১683266
  • ১) না রে, উনি সিটু-র এককালের বিখ্যাত মনোরঞ্জন রায়ই, হাজরা নন।

    ২) দাদা, বঙ্গীয় পণ্ডিত - সংজ্ঞাটি কি? এই টই`কেও কি হীরক রাজ্যাভিমুখী হতেই হবে?

    ৩) যিনি অ্যাম্বাসাডরে মোহিত, তাঁকে কটা প্রশ্ন করার ইচ্ছে ছিল। কিন্তু 'প্রাচীন অরণ্যের প্রবাদপ্রতিম' স্ব-সুনামের জন্য করলাম না। তবে তাঁর জন্য আরেকটা পুরোনো গল্প। তিনি শুনেছেন কিনা জানি না (শুনে থাকলে, ঐ 'ইগ্‌নোর ইফ্‌ অল্‌রেডী পেইড'-এর মত 'ইগ্‌নোর ইফ্‌ অল্‌রেডী হার্ড' ভেবে ইগ্‌নোর করতে পারেন)।

    বিড়লা(কোন বিড়লা আমি বলতে পারব না, হিন্দমোটর নিয়ে গল্প যখন বি এম বিড়লা ভাবাই ভাল)-কে সাধারনতঃ বেশির ভাগ মারোয়াড়ী, এককালে প্রায় সবাই, "বিড়লাজি" বলত'। আমাদের মত শুধু বিড়লা বলত' না। (ঐ যেমন একদলের 'জ্যোতি বাবু' আর আরেকদলের 'জ্যোতি বসু' বলার প্রচলিত অভ্যেস ছিল বা আছে)। উনি ছিলেন মারোয়াড়ীদের একমেবাদ্বিতীয়ম্‌ আইকন। এ হেন ব্যক্তি পারলৌকিক অবসর স্বর্গে অতিবাহিত করার ইচ্ছে মনে পোষণ করবেন, এটাই স্বাভাবিক। পাঁচজনের পরামর্শে উনি ব্যক্তিগত সচিবকে ভগবানের কাছে এই আর্জি নিয়ে পাঠালেন। সে বেচারা গিয়ে আর্জি জানাতেই ভগবান প্রশ্ন করলেন," কেন উনি কি কি পূণ্যের কাজ করেছেন?" সে ইনিয়ে বিনিয়ে বিড়লার ব্যবসায়িক সাফল্য, দেশের এক কেষ্টবিষ্টু হবার কথা জানালো। ভগবান তার দূতকে মর্ত্যে পাঠালেন। সে ঘুরে গিয়ে কোন ভালো রিপোর্ট দিলো না। আবেদন খারিজ।
    বিড়লা দশজনের পরামর্শ নিয়ে আবার সচিবকে পাঠালেন। এবার সচিব খুব স্মার্টলি জানালো, "প্রভু, উনি দেশের বিভিন্ন জায়গায় অনেক মন্দির নির্ম্মাণ করিয়েছেন।" ভগবান একটু উৎসাহিত হয়ে দেবদূতকে সমীক্ষা করতে পাঠালেন। এক মাস পরে দেবদূত ফিরে গিয়ে জানালো, "প্রভু, উনি একাধিক মন্দির বানিয়েছেন ঠিকই, কিন্তু তাতে করে কোন দেবদেবীরই সেভাবে নাম হচ্ছে না। সবাই ওই মন্দিরগুলোকে 'বিড়লা মন্দির'ই বলে, শিবমন্দির, রামমন্দির বলে না"। ব্যস্‌, আবার আবেদন খারিজ।

    বিড়লা একটু মুষড়ে পড়লেন। কিন্তু ভক্তকূল, তাঁর থেকে সুবিধাভোগী দেশের নেতারা ছাড়বেন কেন? এবার তাঁরা সবাই বললেন, " আপনি আবার পাঠান সচিবকে; আর এবার আপনার অনন্য সৃষ্টি অ্যাম্বাসাডরের কথা বলতে বলুন।" সুতরাং পুনরাবেদন, আর কে না জানে, ভগবান লেগে থাকা ভক্তদের কখনও উপেক্ষা করেন না, তিনি আবার দেবদূতকে পাঠালেন। দেবদূত এলো, কিন্তু এবার আর অত তাড়াতাড়ি ফিরলো না সে। প্রায় ছ' মাস পর সে যখন অমরাবতী পৌঁছলো, তখন সে শীর্ণকায়, তার সারা শরীরে কাটা ছেঁড়া, কিন্তু চোখ উজ্জ্বল, আনন্দময়। ভগবান তাকে প্রশ্ন করাতে সে জানালো, "হ্যাঁ প্রভু, এ এক অমর সৃষ্টি। একটি বার যে চড়ে এটিতে, সে চড়ার পরমূহুর্ত্ত থেকে আপনার নাম স্মরণ করতে শুরু করে, আপনার শরণাপন্ন হওয়ার জন্য আকুল হয়ে পড়ে। প্রভু, আমাকে মুক্তি দিন' বলে সে অস্থির হয়ে পড়ে।"

    ব্যস্‌ আর পায় কে আমাদের..... "জয় অ্যাম্বাসাডরের জয়।"
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ১৩:৪৭683278
  • খুড়ো ফর্মে আছে :-p
  • B | ২৯ জুলাই ২০১৫ ১৩:৫৭683289
  • }8-)), এই "বদ্ধ জলাশয়" ছেড়ে 'কোচি, পুণে, জামনগর করছি বলে হয়তো।
    এহানে কাম কাজ নাই কইয়া দুই দিন উঁকি মারলাম।
  • PM | ২৯ জুলাই ২০১৫ ১৪:২০683300
  • "যাদের কলকাতা বদ্ধ জলাশয় মনে হয়, তাঁরা অন্যত্র যেখানে মুক্ত জলাশয় পাবেন, সেখানে গেলেই পারেন।"

    এটাই ত কদিন আগে বিজেপীর কেউ অন্য কোনো কম্যুনিটিকে বললো "পছন্দ না হলে পাকিস্তানে চলে যান"। ঃ)। সব একই লাইনের লোক।

    ভালো, নিজের রাজ্যে থাকতে গেলেও এখন sm এর ( ব্যক্তি sm নয়, উনি যাদের মত রিপ্রেসেন্ট করছেন তাদের) পিতৃদেবের অনুমতি নিয়ে থাকতে হবে ঃ(
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৪:২১683311
  • পব-র সব্বোনাশ ঠেকানোর আর কোন রাস্তাই নেই।
    --
    আপনি ও আপনার প্রিয় দল একেবারে সব্বনাশ ঠেকানোর ইজারা নিয়ে বসে আছে তো! গত তিন দশকে তার প্রচুর নমুনাও দেখলাম।
    আরো পাঁচ -দশ বছরের জন্য আনলে ঠিক হবে, কি বলেন?

    আর Onion Knight কে প্রশ্ন, লিংক টা দেখলেন তো; কিছু পান্ডিত্য বা বুলি দিলেন না তো? নাকি যারা এত প্রশংসা করেছে তারা গাড়ি সম্পর্কে নাদান; খালি আপনি ছাড়া ?
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ১৪:৩০683322
  • আমেন লিখলাম দেখেননি? আর পাণ্ডিত্যের কী দরকার? ওসব প্রয়োজন আপনারাই মিটিয়ে ফেলতে সক্ষম।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৪:৩২683344
  • ওপরের লিংক টা পড়ুন। পান্ডিত্য কাকে বলে শিখুন।
  • Arpan | ২৯ জুলাই ২০১৫ ১৪:৩৭683355
  • এতই যখন কদর তখন ব্র্যান্ডটা বিড়লাদের থেকে আর কেউ কিনে নিল না কেন?

    (তাকে উত্তরপাড়াতেই গাড়ি বানাতে হত না, দেশবিদেশের মুক্ত যেকোন জলাধারেই কাজ চলত)
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৪:৫০683377
  • এক্ষেত্রে কারখানা বিক্রি করার চেয়েও জমি বিক্রিতে বেশি লাভ বুঝেছিল বিড়লারা।তবে ভবিষ্যতে এম্বি আবার তৈরী হতেই পারে। বির্লাড়ায় অন্য ফ্যাক্টরিতে তৈরী করতে পারে বা অন্য কোনো কোম্পানি স্বত্ব কিনে নিতে পারে।
    এম্বাসেডরের isuzu ইঞ্জিনের গাড়ি গুলো সত্যিই চমত্কার।সেটারই পুনরাভির্ভাব হতে পারে।
  • T | ২৯ জুলাই ২০১৫ ১৪:৫২683389
  • এসেম এর জন্য পালটা একটা লিংক। মূল যে শো থেকে রেডিফের নিউজটা সেই শো টি। স্রেফ খোরাকের একটি এপিসোড। ওতে টেকনিক্যালিটির কিস্যু নেই। টপ গিয়ার ম্যাগাজিনের রেফারেন্স দিয়ে চালিয়াতি মারার আগে নিজের চোখে দেখে নেবেন। কয়েকটা গাড়ির রেস। এবং চালকেরা সবাই মস্তিতে যে যাকে পারছে ঢুঁসোচ্ছিল।



    অল্পবিদ্যা ইত্যাদি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন