এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৯৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৪ মে ২০১৬ ০২:৫৪712704
  • প্রতিবাদ করে হাতির মাথা হত। প্রথমত, সৌমেন বাবুকে তো শো কস করেনি বা শাস্তিমূলক ট্রান্সফার দেয়নি। এগুলো রুটিন চেঞ্জ হিসেবে দেখানো হয়। কাজেই ওরকম দাবি-দাওয়া বে আইনি। দ্বিতীয়তঃ পুলিশের কোনো ইউনিয়ন নেই এখন কাজেই ওরকম সন্গবধ্ধ প্রতিবাদের জায়গা নেই। তৃতীয়ত : যদি সেসব থাকতও তার পরে, যারা প্রতিবাদ করছে তাদের বদলি ঠেকাত কে ? যে পুলিশ ঘুষ খায় তাকে ঠেলত এমন জায়গায় যেখানে ঘুষের সুযোগ নেই। যে ঘুষ চায়না তাকে খতন্নক লোবিবাজ ঘুষখোর থানায় পাঠাত। সরকার চাইলে পুলিশ এর ট্রান্সফার নিয়ে যা খুশি করতে পারে। কাজেই কেও সরকার বা পার্টি কে চটায় না। সৌমেন বাবু একটা এক্সেপশনাল কেস। বদলি হবেন জেনেই স্টেপ নিয়েছেন। ওটা পুলিশের মুখ নয়। পুলিশ আর পাঁচটা চাকরির মতই বা তার চেও ভালনারেবল। শাসক দলের সঙ্গে ঝামেলা করে, তারপর কেস খেলে কোনো প্রতিবাদী বাঁচবেনা। অনেক রিস্ক থাকে পুলিশের কাজে।
  • PT | ৩১ মে ২০১৬ ০৮:০২712926
  • পাঁচ বছরের শেষে রাজ্যের শিক্ষাব্যবস্থাঃ
    "রাজ্যের দশ -দশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই অস্থায়ী ৷ শিক্ষা সংক্রান্ত পদে অস্থায়ীদের ফিরিস্তি তৈরি করতে হলে কালঘাম ছুটে যাবে ৷ শিক্ষা সংক্রান্ত নানা কমিটি, পর্ষদ এবং বোর্ডের মাথাতেও শোভা পাচ্ছেন অস্থায়ীরা৷ ফলে, খুঁড়িয়ে চলছে শিক্ষা প্রশাসন ৷ শিক্ষা মহলের কটাক্ষ, এখন শুধু শিক্ষামন্ত্রীর পদটাই স্থায়ী৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23497&boxid=135432647
    অবিশ্যি পাবলিক টাটা মুর্গী হল কিনা তাই নিয়ে বেশী চিন্তিত.......
  • sm | ৩১ মে ২০১৬ ০৯:০৭713037
  • অস্থায়ী দিয়ে কাজ চালালে সেটা খুঁড়িয়ে চলবে এমনটি নয়। ব্রিটেন এ শিক্ষা, সাস্থ্য প্রভৃতি গুরুত্ব পূর্ণ দপ্তর প্রায় ৩০-৪০ শতাংশ অস্থায়ী বা লোকাম দিয়ে চলে।
  • PT | ৩১ মে ২০১৬ ০৯:১৫713148
  • ওদেশে বছর দুয়েক ছিলাম.....কাজেই কিসের সঙ্গে কিসের তুলনা করতে নেই সেটা বিলক্ষণ জানি।
  • sm | ৩১ মে ২০১৬ ০৯:৩২713259
  • আপনি সব বিষয়েই বেশি জানেন! এতে আশ্চর্যের কি আছে!
  • PT | ৩১ মে ২০১৬ ১১:২৩713370
  • ঠিক তা নয়। দেখে ও অনুভব করে শিখেছি ও শিখছি। সিস্টেম থেকে অনেক দূরে বসে তাত্বিকতা করিনা।
  • PT | ০১ জুন ২০১৬ ০৭:৫০713481
  • পব-র বেশীর ভাগ ভোটাররা বামপন্থা পরিত্যাগকারী বামেদের পরিত্যাগ করে এইসব নিও কম্যুনিস্টদের আঁকড়ে ধরেছে।
    মাত্র ৫ বছরেই এই "উন্নয়ন"-দেখা যাক আগামী ৫ বছরে এরা উন্নয়নের শিখরে চড়ে ৩৪ বছরের ইতিহাস ভাঙতে পারে কিনা।

    The new assembly has 25 ministers who are crorepatis. The ministers have average assets of Rs 3.36 crore. The minister with the highest assets is Jakir Hossain with Rs 28 crore. Javed Ahmed Khan and Amit Kumar Mitra are worth Rs 17 crore and Rs 11 crore respectively.

    http://www.oneindia.com/india/average-asset-worth-west-bengal-ministers-is-rs-3-36-crore-2114549.html
  • MR | ১২ জুন ২০১৬ ২৩:৩০713592
  • ঠাকুরপুকুর এলাকার লোকজনের মতে "অনিরূদ্ধ বিশ্বাস" কে মারা হয়েছে আক্রোশের কারণে। ছেলেটি মাধ্যমিকে ছয়টি লেটার পেয়ে পাশ করেছে, যে এলাকায় কেউ পড়াশুনা করেনা। তাই মারা হয়েছে। ওসব আমচুরি বাজে কথা!
  • PT | ১৩ জুন ২০১৬ ০৮:৪৬713704
  • ৫ বছর বাদে কলকাতার বাইরের উচ্চশিক্ষাব্যবস্থাঃ

    "নেই-রোগে ধুঁকছে সব কলেজই"
    মেদিনীপুর কলেজঃ
    "স্বশাসিতের স্বীকৃতি পাওয়া মেদিনীপুর কলেজেও সেই এক সঙ্কট। প্রায় সাড়ে ৪ হাজার ছাত্রছাত্রীর জন্য শিক্ষক পদ রয়েছে ৯৪টি। কিন্তু স্থায়ী শিক্ষক আছেন ৬১ জন। আর আংশিক সময়ের শিক্ষক ৫০ জন ও অতিথি শিক্ষক ৪৭ জন। ছাত্রছাত্রীরা জানালেন, ৩৩ জন শিক্ষকের পদ শূন্য থাকায় আংশিক সময়ের ও অতিথি শিক্ষকদের ভরসাতেই কলেজ চলে।........
    ........শালবনি কলেজ গড়ে ওঠে ২০১১ সালে। পঠনপাঠন শুরু হয়েছে ২০১৪-’১৫ শিক্ষাবর্ষ থেকে। ৫টি বিষয় অনার্স ছিল। আসন সংখ্যা ছিল ২৩৫। এ বার আরও দু’টি বিষয় অনার্স চালু হবে। আসন সংখ্যা বেড়ে হবে ৩০৫। কিন্তু শিক্ষক পদ সেই ১৯টি। আর রয়েছেন মাত্র ১৬ জন শিক্ষক। শিক্ষাকর্মীর পদ ১২টি। রয়েছেন মাত্র ৩ জন। পরিস্থিতি দেখে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক ল্যাবরেটরি নেই।

    http://www.anandabazar.com/district/mednipore/poor-condition-of-district-colleges-1.407334#

    "শিক্ষক-শিক্ষাকর্মী বাড়ন্ত, ধুঁকছে কলেজ"
    খড়্গপুর কলেজঃ
    "কলেজ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রসায়ন, পদার্থবিদ্যা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিদ্যা-সহ ১১টি বিষয়ে ১৮টি শিক্ষক পদ শূন্য। আংশিক সময়ের শিক্ষক দিয়েই চলছে পঠনপাঠন। যেমন ধরা যাক, পদার্থবিদ্যার কথা— সাতটি শিক্ষক পদের মধ্যে তিনটি খালি। রসায়নে সাত জনের জায়গায় রয়েছেন পাঁচজন। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও দর্শনে পাঁচজনের জায়গায় রয়েছেন দু’জন করে। কম্পিউটার সায়েন্স ও হিন্দিতে যেখানে তিন জন স্থায়ী শিক্ষক থাকার কথা, সেখানে রয়েছেন একজন করে। প্রাণিবিদ্যায় একজনের পদে কেউ নেই, সবটাই চলছে আংশিক সময়ের শিক্ষক দিয়ে। "

    হিজলি কলেজঃ
    "শহর ঘেঁষা হিজলি কলেজে অবস্থা আরও শোচনীয়।.... অঙ্ক, বাংলা, রসায়ন ভূগোল, সমাজবিদ্যা বিভাগে একজনও স্থায়ী শিক্ষক নেই। পঠনপাঠন চলছে শুধুমাত্র অতিথিএবং আংশিক সময়ের শিক্ষকদের দিয়ে।"

    http://www.anandabazar.com/district/mednipore/in-the-absence-of-teachers-and-non-teaching-staffs-condition-of-college-worsened-1.408161#
  • sujji | ১৩ জুন ২০১৬ ০৯:৪০713815
  • তাও সুজ্জি উঠলে নে গো।
  • PT | ১৩ জুন ২০১৬ ০৯:৫৭713926
  • খবরটা পড়ে আনন্দ পেলেন বুঝি? আপনার চেনা কাউকে বোধহয় এইসব কলেজে পড়তে হয়না?!!
  • sm | ১৩ জুন ২০১৬ ১০:০২714037
  • আগে শরিক দের বিবাদ মেটান।ভেঙ্গে পরছে যে।লালগর কলেজ এ যে পড়াশোনা চলতে পারে এটাই যথেষ্ট নয় কি।
  • sm | ১৩ জুন ২০১৬ ১০:১১714148
  • আর একটা কথা। আংশিক বা চুক্তিবদ্ধ শিক্ষকে আপনার কি আপত্তি? পূর্ণ সময়ের শিক্ষক রাও তো সপ্তাহে ১০-১২ তার বেশি ক্লাস নেয় না( মানে দিনে গড়ে ২-৩ ঘন্টা পরিশ্রম)।অন্যান্য জায়গায় ৮ ঘন্টা খেটেও লোকে, বেতন পেতে কাল ঘাম ছুটছে।ফাঁকিবাজির চূড়ান্ত!
    আর কলেজ শিক্ষক দের একাংশের বেতন যদ্দুর জানি কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে আসে।
    তাদের বক্তব্য কি? আর,অংশিক বা চুক্তি বদ্ধ রাও প্রায় এক ই সংখ্যক ক্লাস নেয়।
    এই তো সেদিন দেখলাম খবরে লিখেছে কলেজ শিক্ষক দের স্তর ভেদে গড়ে সপ্তাহে ২০-২৫ টা ক্লাস নিতে হবে।তাতে তো পুরো শিক্ষক কুলের মুখ ভার!
  • dhur | ১৩ জুন ২০১৬ ১০:১৮714259
  • এই সব লিংক গুলো এখন চিচ্কান্দুনি র মত লাগে। দেখো গো আমাদের জোর করে হারিয়ে দিল। :))
  • PT | ১৩ জুন ২০১৬ ১১:২০714370
  • পব-র উচ্চশিক্ষার সর্ব্নাশকে কিছু বাঙালী জাস্টিফাই করছে-অবিশ্বাস্য!!
  • :( | ১৩ জুন ২০১৬ ১২:২৮714481
  • জাস্ট ভাবা যায় না। ভেউ ভেউ :((
  • | ১৩ জুন ২০১৬ ১৫:২২714703
  • সংযম সংযম সংযম সংযম
    সংযম সংযম সংযম সংযম
    সংযম সংযম সংযম সংযম
    সংযম সংযম সংযম সংযম
    সংযম সংযম সংযম সংযম

    ঃ)))
  • PT | ১৫ জুন ২০১৬ ০৫:৪৯714815
  • "পিছিয়েছে পরীক্ষা, অনিশ্চিত এখন হাজারো ছাত্রের ভবিষ্যত"

    ....এ বছর ফর্ম পূরণ, তা নিরীক্ষণ এবং অ্যাডমিট কার্ড তৈরির কাজও শুরু হয় অনেক দেরিতে ৷ ফলে পরীক্ষার্থীদের ভবিষ্যত্ ঘিরে অনিশ্চিয়তা ছিলই ৷ সবচেয়ে বিপাকে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা ৷ কারণ, ঠিক সময়ে ফলপ্রকাশ না -হলে দু’টি স্তর মিলিয়ে ৪০ হাজার পড়ুয়া সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ৷ অনেকের প্রাপ্য চাকরিও হাতছাড়া হতে চলেছে ৷ তাঁদের অনেকেরই সন্তম ও তৃতীয় সেমেস্টারের পর ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি নিশ্চিত হয়ে গিয়েছে ৷ জুলাইয়ের মধ্যে ফাইনাল রেজাল্ট সংশ্লিষ্ট সংস্থায় জমা দিতে হয়৷ সেখানে প্রথম সেমেস্টারের ফলই এখনও অধরা ৷

    কেন এই সমস্যা ? সংশ্লিষ্ট কলেজগুলির অভিযোগ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার নতুন সংস্থাকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব ন্যস্ত করেছে ৷ তারা একেবারেই অনভিজ্ঞ ৷ ফলে কাজ শুরু করতে অনেকটাই সময় লাগছে ৷ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন কোনও স্থায়ী উপাচার্য নেই ৷ রেজিস্ট্রারের মেয়াদ শেষের পর তিনি এক্সটেনশনে আছেন৷ স্থায়ী পরীক্ষা নিয়ামকও নেই ৷ একজন সহকারী রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ামকের পদে তিনবার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ৷ কিন্ত্ত নিয়োগ অধরা ৷ পর্যান্ত শিক্ষকের চরম আকালেও রীতিমতো ধুঁকছে পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৷ অনুমোদিত ৫০টি শিক্ষক পদের মধ্যে আছেন মাত্র ১৫ জন ৷ তিনটি স্কুলস -র অধিকর্তার পদও ফাঁকা ৷ এমনকি, কোনও স্থায়ী অধ্যাপক নেই৷
  • প্রেক্ষাপট | ১৫ জুন ২০১৬ ০৯:১৩715037
  • খুব খ্রাপ। তবে সর্বভারতীয় প্রেক্ষাপটটিও দেখতে হবা।
  • bheu bheu | ১৫ জুন ২০১৬ ০৯:৩৮715148
  • কোথায় গেল সোনার অনিলায়্ন এর দিনগুলি।ছাগল গুলো ভোট না দিয়ে গুটিয়ে দিল গো। কি করব গো ও ও ও। :(
  • | ১৫ জুন ২০১৬ ১১:৪৩715370
  • "হা রে রে রে আমায় ছেড়ে দে রে রে.."
  • PT | ১৫ জুন ২০১৬ ১৬:২৯715481
  • আরো একটি ঢপের মৃত্যু?
    "সরলো এয়ার ইন্ডিয়া, বন্ধ অন্ডাল বিমানবন্দর"
    http://www.anandabazar.com/state/andal-airport-closed-due-to-air-india-flight-moveover-1.411341#

    বোতিনঃ
    কাল দেখলাম যে বেলুড় মঠের সামনের রাস্তায় যে AC50 বাসগুলো দাঁড়াত সেগুলো তুলে দিয়েছ ওখান থেকে। সেগুলো নাকি এখন অনেক দূরে বালিখালে থামবে। কি কারণ?
  • | ১৫ জুন ২০১৬ ১৭:০১715592
  • পিটি দা, বেলুড়ে এলে আমাকে কল করলে না ঃ((

    ঠিক জানি না। পার্কিং এর সমস্যা হতে পারে। আগে বেলুড় মঠের ঢোকার রাস্তায় পর পর দাঁড়িয়ে থাকতো ও গুলো।
  • Kaka | ১৫ জুন ২০১৬ ১৮:০৪715703
  • ও কাকা wiki যে বলছে গো ঢপ ta ২০০৬-২০০৭ এর সোনার সময় শুরু হয়েছিল।

    সবই ছাগলের মায়া।

    https://en.wikipedia.org/wiki/Kazi_Nazrul_Islam_Airport
  • PT | ১৫ জুন ২০১৬ ১৯:৪৪715780
  • যারা ইস্কুল কলেজের পারমানেন্ট মাস্টারদের মাইনে দিতে পারে না তারা এই এয়ারপোর্টকে চালানোর জন্যে কি করছিল?......waiving the 30 per cent surcharge on sales tax on aviation turbine fuel so that airlines use Andal for refuelling.
    http://www.telegraphindia.com/1151208/jsp/bengal/story_57282.jsp#.V2FhHhJzLK8

    একেই বলে ঢপ।

    আর সঙ্গে কিছু ব্যবসায়ীও জুটেছিল। কিন্তু সেটা কারো চাপে হয়েছে কিনা জানা যাচ্ছে নাঃ
    "We have got feedback from business travellers that direct air connectivity to the region will help business grow and the volume of passengers will also go up. We are bullish about the airport," said Kabi Dutta, the managing director of the Citi Residenci Group of Hotels.

    এই হচ্ছে feedback!! এক বছরের মধ্যেই সেই সব যাত্রীরা হাওয়া!!
  • sm | ১৫ জুন ২০১৬ ২০:৫৭715792
  • সে জন্যই তো বলি শিল্পপতি দের ঢপ খাবেন না। সিঙ্গুর, নন্দীগ্রাম এও; ঢপের শিল্পই হতো।এনি ওয়েস ; অন্ডালে বিমান বন্দর হয়ে আপনি অখুশি ?তাহলে পুরো-পুরি বন্ধ করে দিতে সরকার কে অনুরোধ করব। কিন্তু ওটা তো বাম আমলে শুরু হয়েছিল! ভালো ভাবে চলতে শুরু করলে বামেরা আবার রেলা- নিতো।কি যে করি বড়দা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন