এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২২:২৫725628
  • নন্দিনী সুন্দরকে কেস দিয়েছে ! এই খবরের হেডলাইনটা পড়েছিলাম, নন্দিনী সুন্দর ভাবিনি!

    এদিকে একটা প্রচণ্ড অস্বস্তি লাগছে। একটা গণতন্ত্রে বাস করি জানতাম। এখন তো দেখছি পরমপ্রভুসরকারের দাসানুদাস কি ক্রীড়নক মাত্র। প্রভুর যেমন খেয়াল হবে, তেমনি নড়ব চড়ব ছুটব বলব। প্রভুর অঙ্গুলিহেলনে হয় নয়, নয় ছয় হয়ে যাবে। প্রভুদেব মর্জিমাফিক সিদ্ধান্ত নেবেন, আমরা অনুসরণ করব, হুকুম করবেন, আমরা পালন করব।
    না না, প্রভুপাদ বলি বরং !
  • ট্রিডিঙ্গিপিডি | ০৮ নভেম্বর ২০১৬ ২২:২৮725639
  • সকালে ভাটে দিলাম তো। ফেবু নাই, টুইটারে এই নিয়ে হেব্বি হইচই হচ্ছিলো। এখন আবার #কারেন্সিস্ক্যাম আর #মোদিবিনতুঘলক চলছে।
  • | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৩১725650
  • #ModiBinTughloq
  • aka | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৩৩725672
  • আমি পুরো কনফিউজড বা হতভম্ব হয়ে গেছি।

    কতকগুলো প্রশ্নঃ

    ১। যদি কেউ ফেক মানে জালি টাকা নিয়ে ব্যাংকে যায় তাহলে কি ব্যাংক তাদের টাকা ফেরত দেবে? মানে ১০০ বা পঞ্চাশ টাকার নোট দিয়ে? তাহলে কি তার আপার লিমিট আছে? থাকতেই হবে। কারণ তা না হলে যাদের কালো টাকা ছিল এই সুযোগে সব টাকা সাদা করে নেবে।

    সরকারকে ইমিডিয়েটলি টাকা ছাপাতে হবে, যদি কালো টাকা সাদা হয় তাহলে বেসিকালি ইকনমিতে টাকা পাম্প করার মতন এফেক্ট মানে ইমিডিয়েট ইনফ্লেশন।

    ২। অ্যাজাম্পশন কি যে সব ব্ল্যাক মানি কারেন্সিতে রয়েছে? বেশিটাই মনে হয় তো প্রপার্টি বা অন্যকোন মেটিরিয়ালে আছে।

    এসব নিয়ে কি আলোচনা আছে কোথাও?
  • | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৩৩725661
  • নতুন ৫০০ আর ১০০০এর নোটে নির্ঘাৎ এটা নিজের ছবি ছাপাবে।
  • Rit | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৩৫725683
  • আপনারা গুন্ডা দেখেন নি। তাই প্রফেসি টা মিস করেছেন।
    বুল্লা কে দেখুন। কি বলেন তিনি।
    'মেরা নাম হ্যায় বুল্লা।
    রাখতা হুঁ ম্যায় খুল্লা।'

    বল্লে হবে?
  • sm | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৪৬725694
  • aka র পয়েন্ট গুলোও খুব ভ্যালিড।প্রশ্ন হলো হটাৎ একদিনে সব বন্ধ করতে হলো কেন?
    দ্বিতীয় কারুর কাছে ধরা যাক বিশাল ব্ল্যাক কারেন্সি আছে; কিন্তু ব্যাংকে নিজের একাউন্টে জমা করলেও তো সেটা ব্ল্যাকই হয়ে রইবে।কারণ সোর্স তাকে জানাতে হবেই।
    তিন লোকজনকে 20000-30000 হাজার সময় মূল্যের কার্ড দিচ্ছে না কেন?যেটা কিনা লোকজন কেনাকাটা ছাড়াও pos থেকে ক্যাশ পেতে পারে।
    আর কালো টাকা উদ্ধার আসল লক্ষ হলে ; জমিয়ে রাখা সোনা বা বেনামে প্রপার্টির কি ব্যবস্থা?
  • r2h | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৪৭725728
  • আমার মা জুন মাসে এসেছে এখানে, ৫০০ টাকার নোটে হাজার পাঁচেক টাকা নিয়ে, ফেরার সময় যদি পথেঘাটে কাজে লাগে। তা ফিরতে ফিরতে সেসব টাকা ভোগে।
  • sm | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৪৭725716
  • #সম
  • | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৪৭725705
  • আকা এটা মনে হয় ঐ সেই বেলুড়ের সেই লোক যে কমোড ভর্তি করে কোটি কোটি টাকা রেখেছিল --- সেরকম লোকেদের ট্র্যাপে ফেলতে পারবে ভাবছে।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৫০725750
  • লোকে উত্তাল খেপে !

    লোকসভা ভোটটা সামনে হলে টের পেত।
  • ... | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৫০725739
  • जिनके पास काला धन है उनको आज रात कष्ट तो बहुत होगा परन्तु आवाज़ बिलकुल नहीं निकलेगी।
  • sm | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৫৩725761
  • কেন সামনে তো ইউ পি ইলেকশন আছে।
  • sm | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৫৫725772
  • কালকে ব্যাংক বন্ধ। মানে ব্যাংক গুলোয় কি গরুর গাড়ি করে একশো টাকার নোট আসবে? আর 2000 টাকার নোট টা কবে থেকে দেওয়া শুরু করবে?
  • sswarnendu | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:০৩725783
  • খুব সম্ভব ভাজপা ১০০র জাল নোট ছেপেছে বড় লট এ ... নইলে আর কোন যুক্তিগ্রাহ্য কারণ ভেবে পাওয়া মুশকিল... অবশ্য র‍্যাশনাল কারণ থাকবে এই অ্যাসাম্পশন হোমো স্যাপিয়েন্স এর স্পিসিস বাউন্ডারির বাইরে খাটবে তার কোন মানে নেই। দেশে সিমপ্লি অত ১০০র নোট ই নেই, এখন কদিন ৫০০ এ ৪০০ বা ৩৫০... ১০০০ এ ৫৫০ বা ৬০০ চলবে।
    পুরো ম্যাড কাউ কেস।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:০৮725794
  • আমাদের মত গ্রামগঞ্জ জায়গায় কত দূরে ব্যাঙ্ক! তাও আমাদের যাবার সুযোগ আছে, গিয়ে কী ভিড়ের পাল্লায় কতক্ষণ কাটাতে হবে সেও নাহয় বাদ দিলাম, কালকের জরুরি কেনাকাটাও বাদ দিলাম, কিন্তু আরো ভিতরের গ্রামে ? অন্যদের ?
    তারপর দিন আনা দিন খাওয়া বহু লোক হপ্তার মজুরি ৫০০ ১০০০ এ পান। ব্যাঙ্ক নেইই। থাকলেও যাওয়া এক বিশাল ব্যাপার। ইঁটভাটার মত মাইগ্রাণ্ট মজুর, কোথায় তাঁদের ব্যাঙ্ক !
    বৃদ্ধ পেনশনাররা কদিন আগে টাকা তুলে এনেছেন। আবার দৌড়বেন আর ঐ লাইনে সারাদিন দাঁড়িয়ে থাকবেন ?
    সাধারণ আর গরীব লোকজনের হেনস্থার হদ্দমুদ্দ !
  • | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:০৯725805
  • আকা,
    আর মজা দেখো ব্ল্যাকমানি কি আর সত্যিই মানি? এই যে আমাদের এখানে রাস্তার পাশের দোকান থেকে স্রেফ তোলা আদায় করে জীবন চালায় যে লোকটা যে লোকটা তার নাম "সাড়ে চার কিলো সোনে কি হার" -- সে তো গলায় একটা সাড়ে চার কিলো সোনার চেন পরে ঘোরে আর নিত্যপ্রয়োজনীয় জিনিষ রাস্তার পাশের ছোট ছোট দোকান থেকে আদায় করে। মার খাবে ঐ দোকানদারগুলো। ঐ সোনার হারের তো গায়ে কিচ্ছুই লাগবে না।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:১৩725816
  • বলছে জাল টাকায় নাকি দেশ ছেয়ে গেছে। সন্ত্রাসবাদীদের কাজ !
    এই কালাটাকার ডালমে কুছ কালা হ্যায় বস !
  • | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:১৯725839
  • হুঁ কুছ তো কালা হ্যায়! কোথাও কিছু বড় ঘাপলা হয়েছে।

    অফিসের হোয়্যাতস্যাপ গ্রুপে প্রথম খানিক উচ্ছাসের পরে হঠাৎ শ্মশানের শান্তি। গত তিন ঘন্টায় একটা মেসেজও পোস্ট হয় নি। :-D
  • mila | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:১৯725827
  • পোস্ট অফিস এ টাকা বদলানো যাবে, পোস্ট অফিস আর ব্যাঙ্ক এ গিয়ে রোজ 2000 করে করে তুলতে গেলে টোটাল কতদিন ছুটি লাগবে?
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:২২725850
  • ঐ সীমাপার কি সন্ত্রাসের গাজর দেখিয়ে এইসব চলছে আপাতত। এখানে ভক্তরা এতেও উলুতপ্লুত দেখছি। জাল টাকা সম্বন্ধে মোদীর এত কাঁচা কনসেপ্ট দেখে আমার খ্যাক খ্যাক করে হাসি পাচ্ছে, অবার রাগও হচ্ছে।

    এনডিটিভির ব্যানটা তুলে ভেবেছিল সুপ্রিম কোর্টের খিস্তিটা এড়ানো গেল, মন বলছে কাল না হলে পরশুর মধ্যেই সুপ্রিম কোর্টের থেকে গুছিয়ে খিস্তি খাবে মোদী।

    আর এদের সিস্টেমটাই এই ধরণর, খুব পরিষ্কার। পরের পর ইস্যু তুলতে থাকো এমন ভাবে, যাঅতে লোকে একটা ইস্যু নিয়ে বেশিক্ষণ চেঁচাতে না পারে। কুড়ি দিন ধরে চলছে নাজীব নিখোঁজ, এদিকে আজ নলিনী সুন্দরের নামে মার্ডার চার্জ, লোকে তাই নিয়ে পড়াশোনা শেষ না করতেই সন্ধ্যের ঝোঁকে এই জিনিস। পর পর "মুদ্দা" আসতেই থাকবে। লোকে সুস্থির হয়ে মাথা ঘামাতেই পারবে না।

    কাল সকাল হোক, আসল সীনটা বোঝা যাবে।
  • avi | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:২৩725883
  • আমাদের ব্যস্ত সিনিয়র ডাক্তারদের গ্রূপটা একেবারে চুপ। কারণ সহজবোধ্য। :)))) অথচ বাকি সবেতে কথায় কথায় শয়ে শয়ে মেসেজ আসে। এনাদের মোদী ভক্তির কারেন্ট স্ট্যাটাস জানতে মঞ্চায়। :)
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:২৩725872
  • একজনের পোস্ট।

    Kal bank closed. Ami aj bkl a ATM a 4k nilam.... purotai 500 er note a..... Amr Tution er fees dychhe aj 2 to hajar. Last 2to hundred khoroch bye gchhe... Ami ki korbo ektu bolben plz indranath babu??? Babar r mar pension o 500 ei hychhe.... amra thik ki korbo???
  • Ranjan Roy | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:২৩725861
  • কিছু আধখ্যাঁচড়া উত্তরঃ
    ১) আর বি আই বলছেঃ নতুন ২০০০ ও ৫০০ টাকা যাতে একদিকে গান্ধীজি ও অন্য দিকে লালকেল্লার ছবি আছে ১০ নভেম্বর থেকে ব্যাংকে পাওয়া যাবে।
    ২) এর জন্যে নাকি আর বি আই আগে থেকেই নোট ছাপছে।
    ৩) ৫০০ ও ১০০০ টাকা বদলানোর জন্যে ব্যাংকে গেলে আইডি প্রুফ ( আধার/প্যান/ভোটার) নিয়ে যেতে হবে।
    ৪) আগামী ২৪ তারিখ পর্য্যন্ত এটিএম থেকে একবারে ২০০০ ও দিনে ৪০০০ এর বেশি তোলা যাবে না। সপ্তাহে ২০০০০ এর বেশি তোলা যাবে না।
    ৫) কাল সমস্ত ব্যাংক ও এটিএম বন্ধ। ডেবিট/কেডিট কার্ড অপারেশন চলবে।

    আমার কিছু বক্তব্যঃ
    ১) অমিত শাহ বলছেন এটি নরেন্দ্রভাইয়ের সার্জিক্যাল স্ট্রাইক।
    কিন্তু সেদিনের মিলিটারি সার্জিক্যাল স্ট্রাইকের মতই এটিও ইউনিক কিছু নয়। আগেও হয়েছে।
    সন ১৯৭৮ এ( সম্ভবতঃ জনতা সরকার), ১০০০, ৫০০০ ও ১০০০০ এর নোট এভাবে বন্ধ করা হয়েছিল।
    ( ডিনোমিনেশন কেউ চেক করে নেবেন, আমার মেমরিতে একটু ভুল হতে পারে)।
    এটাকে বলে ডিমনিটাইজেশন। এটা তখন বোম্বে স্কুল অফ ইকনমিস্ট্স--পি আর ব্রহ্মানন্দ, সি এন ভকিল ইত্যাদি ১৯৭৩ থেকেই রেকমেন্ড করে আসছিলেন।
    ২) ঠিক যেমন মিলিটারি স্ট্রাইকের ফলে জেহাদি ও পাকিস্তানি হানাদারদের কোমর ভাঙার দাবি করা হয়েছিল অথচ বাস্তবে দেখছি রোজ সীমান্তে হানাদারি বেড়েই চলেছে, তেমনি এভাবে ব্ল্যাক মানির কোমর ভাঙা যাবে না; হল্লা খুব হবে।
    ৩) মোদীজি বললেন যে গরীবেরা ১০০ টাকার চেয়ে বড় নোট ব্যবহার করে না, আমীর ও ব্ল্যাক মার্কেটিয়াররা করে, হোর্ডাররা করে। তাই উনি পুরনো ৫০০ ও ১০০০ বন্ধ করছেন।
    --বেশ, যখন নতুন ৫০০ জারি করছেন তো নতুন ১০০০ নয় কেন? নতুন ২০০০ করে কি ভবিষ্যত হোর্ডারদের সুবিধে করে দেওয়া হল না?
    ৪)২০১৪'র নির্বাচনী প্রতিশ্রুতি-- বিজেপি সরকার এলে ১০০ দিনে বিদেশ থেকে ৮০ লক্ষ কোটি কালোটাকা উদ্ধার করে প্রত্যেক ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করে দেওয়া হবে --তার কী হল?
  • aka | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:২৪725894
  • আর ফরিদার প্রশ্নটা আমারও, শুধুই কি পিএম এই সব ডিসিশন নিতে পারে? অ্যাসেম্বলিতে পাশ করাতে হয় না?
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:২৮725905
  • অভি - জিজ্ঞেস করেই ফ্যালো।

    মাইরি জুতোতে ইচ্ছে করছে।
  • mila | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:২৯725916
  • পরিচিত একজনের মায়ের ডেঙ্গু হয়েছিল, কাল ডিসচার্জ, 50000 টাকা দিতে হবে, ক্যাশ তোলা ছিল, প্রাইভেট হাসপাতাল নিতে চাইছেনা 500/1000 টাকার নোট
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৩০725927
  • এই তো হেনস্থার শুরু।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৩২725938
  • এই ধরণের ঘোষণাও আরবিআইয়ের গভর্নর না করে পিএম কেন করল?
  • Rit | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৩৬725950
  • কিন্তু এসব আলোচনা বেশ কিছুদিনই নাকি চলছে। মানে ইউপিএ থেকেই। মোদি ক্যালি নিতে ঘোষনা করল। ৫৬ ইঞ্চির জয়।

    ইকনমিক্স বুঝি না। তবে রাতারাতি ডিজিটাল ইন্ডিয়া-ক্রেডিট কার্ড-ন্যানো চিপ লাগিয়ে স্যাটেলাইট থেকে নোট ট্র্যাকিং এসব পুরো খোরাক লাগছে।

    কন্ট্রোল থিওরী তে একটা কমন কনসেপ্ট আছে। ঐ আনসার্টেন্টি প্রিন্সিপল এর মত আর কি? রোবাস্টনেস আর অপটিমালিটি একসাথে যায় না। ভারতের কালো টাকার ইকোনমি একটা রোবাস্ট কুশন। কিন্তু সেটা জিডিপি ইত্যাদিতে ইনভিজিবল। ভারতে অপটিমালিটি নেই। কিন্তু রিসেশনের দাপটে অনেক বাঘা দেশ টলমল করলেও ভারতে অত ক্ষতি হয়নি। ঐ রোবাস্ট কুশন সামলে নিয়েছিল। পুরো ইলেকট্রনিক করে সিস্টেম টার অপটিমালিটি হয়ত বাড়বে। কিন্তু রোবাস্টনেস কমপ্রোমাইজড হবে না তো?

    ২০১৩ এর এই লিংক টা দেখুন।
    http://www.thehindubusinessline.com/opinion/columns/s-murlidharan/for-financial-inclusion-try-black-magic/article5376265.ece
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন