এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৯728424
  • ইয়ে অভি, ডিসি কাঠের কৌপিন হলে বেশী ভাল হবে।
  • avi | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৭728425
  • হুঁ, বেল বা জারুলকাঠের হলে বেটার হয় শুনেছি, রোলটপ টেবিলের মতো। হারিত জারিত লারিত এরা সব পরত।
  • sinfaut | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫৪728426
  • ঔ) বৈপরিত্য ব্যবহার ঃ নিজের বা যৌন শিকারীর যৌন আবেগ কাটাতে বিভিন্ন বৈপরিত্য ব্যবহার করা যায়। যেমন - ওহ! কি জোরে পায়খানা পেয়ে গেছে - কথাটা বলে অকুস্থল পরিত্যাগ করা উচিত।
  • avi | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১৪728427
  • এক অসীম সম্ভাবনাপূর্ণ রচনা। সমস্ত যৌন চিন্তা, আচরণ, অসঙ্গতি ও সমস্যায় মলত্যাগের এরূপ দুরন্ত ব্যবহার, মানে এ এক অভাবনীয়, অকল্পনীয়, অলৌকিক, অতুলনীয়, অনবদ্য, অবাঙমানসগোচর, অযাচিত অনুগ্রহ।
  • b | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১৭728428
  • পুরোটা পড়লাম। মানস নন্দী শুধু দার্শনিক নন, জাগতিক চিন্তাবীর-ও বটে।
  • PM | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২৪728429
  • মানষ বাবুর লেখা সত্যি ছাপানো দরকার। গুরুর তরফে ঘোষনা করা হোক যে মানষ বাবুর লেখা শিগ্গির ছাপাতে চলেছে। তাহলে ঋ৯ ঝাপিয়ে পরে ছপিয়ে দেবে। এটুকু উপকার তো গুরু করতে পারে নাকি ঃ)
  • শ্রী মানস নন্দী | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪২728430
  • এক ও অসীম" কীর্তন অডিও সিডি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিন। লিংক হল:=
    https://drive.google.com/file/d/0B4yVlqjnMwSFeVpKQ094UWZSTm8/edit
  • avi | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫২728431
  • সে করছি, কিন্তু ওই ইচ্ছাশক্তির বিষয়ে একটু বিস্তারিত বলুন প্লিজ।
  • s | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৩৮728432
  • প্রশ্ন।
    ৩ নম্বর পয়েন্ট।
    ঙ) শৌচ - সৎ কর্মের দ্বারা মনকে ব্যস্ত রেখে মনকে শুদ্ধ রাখতে হবে। এটাকেই শৌচ বলে।

    তাহলে শৌচাগার কাকে বলে?
  • Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৬728434
  • শৌচ আ গা**?
  • oi holo ar ki | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:০৩728435
  • আপনারা আসলটাই মিস করে গেছেন, যান গিয়ে ১৩৮ নম্বরটা পড়ুন!

    যে যা মণিমুক্তো পাবেন জানাবেন আর দয়া করে নম্বরটা দেবেন সাথে।

    প্রশ্নঃ "তামসিক আহার - মাংস, মাছ, ডিম, মাশরুম, পেয়াজ, রসুন, মসুর ডাল, সাদা বেগুন, চিচিঙ্গা ইত্যাদি আমিষ আহার হল আম্লিক।"
    বাঙ্গালী মুসুর ডালের ওপর খচা জানতাম, কিন্তু এই সাদা বেগুন আর চিচিঙ্গা কী অপরাধ করলো? আলোকপাত হৌক।
  • ওঁ | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:২৬728436
  • শ্রী মানস নন্দী | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪১728437
  • মৌলবাদ কি? ধর্মশাস্ত্রের প্রতি অবৈজ্ঞানিক অন্ধবিশ্বাস হল মৌলবাদ যাকে ইংরাজীতে fundamentalism বলে। মৌলবাদীদের উদাহরণ দাও। মৌলবাদের সংজ্ঞা অনুযায়ী, যারা গীতা, কোরান, বাইবেল, তোরাহ ইত্যাদি ধর্মগ্রন্থ মেনে চলে তারা মৌলবাদী। কারণ, এই সমস্ত ধর্মগ্রন্থে আছে অবৈজ্ঞানিক অন্ধবিশ্বাস, যথা - পুনর্জন্ম, মোক্ষ-মুক্তি, স্বর্গ, নরক, শেষ বিচার ইত্যাদি। তাই, আনন্দমার্গ, অনুকুল চন্দ্র ঠাকুর,রামকৃষ্ণ মিশন, ইস্কন, চৈতন্য গৌরীয় মঠ ইত্যাদি হিন্দু ধর্মের সংগঠন হল মৌলবাদী সংগঠন। সমস্ত ধর্মীয় সংগঠন তথা মৌলবাদী সংগঠন-এর তালিকা খুব বড়। এখানে শুধু হিন্দু ধর্মের কয়েকটা দেওয়া হল। মৌলবাদ ভালো না খারাপ? অবশ্যই মৌলবাদ খারাপ ও নিষ্প্রয়োজন। বিজ্ঞানের পথে চলাই উচিত। বিজ্ঞান একমত তৈরী করে। তাই, আমাদের উচিত আমাদের আচরণবিধি সংশোধিত করে ১০০% বিজ্ঞানসম্মত করে নেওয়া। বিজ্ঞান পরীক্ষা, পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের মাধ্যমে কোন সত্য উদঘাটন করে এবং সেই সত্যকে মানব কল্যানে কাজে লাগায়। মহান দার্শনিক শ্রীমানস নন্দী যে ১০০% বিজ্ঞানসম্মত আচরণবিধি যৌথ ভাবে সংশ্লেষিত করছে তাতে আছে সংশোধন, প্রতিবাদ ও গ্রহণ। একটি বিশেষ আবেদন:- এই যৌথ কার্যের নিন্দা ও সমালোচনা করে ভুল ধরে এটাকে ১০০% বিজ্ঞানসম্মত ও কার্য্যকর করে গড়ে তোলার আহ্ববান জানাই সমাজের সমস্ত বুদ্ধিজীবিদের বিশেষ করে আপনাকে।
  • রোবু | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৫728438
  • ক্রাউড সোর্সিং করে মহাভারত নেমেছিল। এটাও নামবে।
  • avi | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:২৭728439
  • ওই জায়গাটাও বেশ ভালো লাগলো। আপনি ঘুমোচ্ছেন, আপনার প্রতিবেশী পাশের বাড়িতে কামের কথা বলছে, ঘুমের ভিতর দিয়ে সেসব আপনার মরমে পশিয়া প্রাণ আকুল করে তুলছে। অগ্রজ সাহিত্যিক এই প্রসঙ্গে আগেও বলেছেন, বঙ্গে সকলেই সজ্জন, কেবল প্রতিবাসীরাই দুরাত্মা।
    তবে একটা কনফিউশন এসেছে। সকালে তিনগ্লাস জল আর প্রাণায়াম সহযোগে কোষ্ঠ তো বিনাশ্রমে সাফ হয়ে গেল, কোঁত ব্যাপারটা তো সেক্ষেত্রে আসছে না। এমতাবস্থায় যাবতীয় শৌর্য বীর্য তো দুকূল ছাপিয়ে বইবে। কিং করণীয়ং অস্মভী?
    ইচ্ছাশক্তির জন্য এখনও প্রতীক্ষায়, গোডো শবরী একাকার করে।
  • d | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩৩728440
  • কিন্তু মানসের তো দেখি কঠিন কনস্টিপেশান। ওটমিল প্রচুর পরিমাণে স্যালাড (চাইলে দুর্বাঘাস) খান। সবকিছুই ঘুরেফিরে হাগুর দিকে চলে যাচ্ছে।

    আচ্ছা মানসই কি পিকুর বাবা?
  • avi | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪০728441
  • হুঁ হুঁ বাবা, ফ্রয়েড পড়েন। সব মলবৎ শক্ত বস্তু জলবৎ তরল হয়ে যাবে।
  • d | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪২728442
  • এইরে! আবার বিজ্ঞানকএ ধরে টানাটানি কেন? এটা বরং হাজ্ঞান নামে পরিচিত হোক। মানে সবকিছুর জন্যই আছে হাগু। তাই হাগুর জ্ঞান == হাজ্ঞান।
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫২728443
  • আমার কেন মেয়ে হয়নি এই জ্ঞানলাভ করে খুব রেগে আছি।
    এই দর্শনের তত্ত্ব না জানলে আমার চাপাপড়া শোকটা আবার চাগাড় দিতো নাঃ((
    এখানে কি আমিই একমাত্র দুঃখী মা?
  • d | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৮728445
  • আঃ তোমার কোনো ভুমিকা নেই তো। ঐ যে ক্রোমোজোমের কাটাকুটি খেলা -- ঐটেতে ছেলের বাপকে আসলে মেয়ের বাপ হবার ক্রোমোজোম পাঠাতে হত।

    এবার এই ইচ্ছাশক্তি চালনা করে ক্রোমোজোমের কাটাকুটি খেলাটা কেমনে খেলে সেইটা মানস যদি পাবলিশ করে ফ্যালেন তাইলেই নোবেল বাঁধা।
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৪728446
  • ক্রোমোজমের কাটাকুটির রহস্য বুঝতে না পারা বাপটাকে ধরে পিটিয়ে দিতে ইচ্ছে করছে।

    আচ্ছা,কেউ কি একটু ইম্প চ্যাপ্টারগুলো দাগিয়ে দেবে? তাইলে এখনই পড়ে নেবো
  • d | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৭728447
  • ১৯ নং আর ১১৮ নং এক্ষুণি পড়ে ফেলো।
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২০728448
  • 'খুঁজে দেখা উচিত কোন কোন সম্পর্কগুলোকে নাম ধরে ডাকা হচ্ছে। নাম ধরে না ডেকে 'সম্পর্ক' ধরে ডেকে সেই সম্পর্কের বিশেষত্ব অনুযায়ী 'কায়-মন-বাক্যে' পালন করতে হবে। আর একটা উদাহরণ দেওয়া হচ্ছে - 'স্বামী'-'স্ত্রী' সম্পর্ক নাম ধরে ডাকা হয়, নতুবা নাম ধরে না ডেকে 'ওগো', 'হ্যান গো' বা অনুরূপ পদ্ধতির সাহায্যে ডাকা হয়। সেটাকেও শোধরাতে হবে।
    বলাবাহুল্য, যাতে কর্মদক্ষতা ও সর্বাঙ্গীন বিকাশ ঘটে সেটাও লক্ষ্য রাখতে হবে।

    নবীনতর সম্পর্ক সম্বোধন করার ক্ষেত্রে প্রথমে নবীন ও পরে নবীনতর সম্পর্ক বসবে। উদাহরণঃ দাদার বউকে "দাদা-বউ"; দিদির স্বামীকে "দিদি-স্বামী"; কাকার পুত্রের বৌকে "কাকা-পুত্র-বধু" বলে সম্বোধন করতে হয়।'-
    এই অনুচ্ছেদ টা একটু বুঝিয়ে দিলে ভালো হয়।কেউ বুঝিয়ে রাখবেন, কাল পড়ে নেবো।
  • অ্যাক্রোম্যান টুলা | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৫728449
  • হ্যাঁ, মানে ওই অত্ত লম্বা ব্লগ পড়তে গেলে হাল ঢিলে হয়ে যাবে।
  • অ্যাক্রোম্যান টুলা | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৬728450
  • একটা সলোক সংশ্লেষ সংক্রান্ত লেখা ছিলো মনে হল। সেইটা পরে পড়ে দেখতে হবে। আমি কী সালোক সংশ্লেষ করতে পারবো?
  • রোবু | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৯728451
  • মিঠুদি যে অংশটা দিলেন ওটা কত নম্বর?
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৬728452
  • ওই অংশটা তো এমনিতে বোঝাই যাচ্ছে। বোনের বর হলো বোন বর, বরের বোন হলে বর বোন, এরকম। তবে মা এর মামা কে মা মামা আর মামার মা কে মামা মা বললে, প্রায়শই গুলিয়ে যেতে পারে :|
  • তাতিন | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৫728453
  • মানসবাবু, আপনি মানসভূমিতে থাকেন তো?
    যাক গে, অনেকগুলো লেখা ভালো লাগল। মৃণাল মজুমদার টাইপের একটা ব্যাপার আছে ওনার মধ্যে। সংরক্ষণ ও অ-পুরুষতান্ত্রিক যৌথ পরিবারের আইডিয়া খারাপ লাগল না। মানে এইগুলো সত্যিই সমস্যার কিন্তু সমাধান খুব কাউকে দিতে দেখিনা তো।
  • b | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৬728454
  • কাকা পুত্র বধূ কেন?

    পিতৃ-ভ্রাতৃ-পুত্র-বধূ

    এভাবে বলতে কবে। বাবার কাজিন হলে ঐভাবে যাবে।
  • Ruchira | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৭728456
  • মায়ের মা কি মামা হবে তাহলে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন