এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 0 | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৩৯66912
  • 'ধর্ম-নির্বিশেষে' সব ধরনের মৌলবাদের (বা, আরেকটু বাড়িয়ে, 'যেকোনো' Public Display of Religiosity'এর) নিন্দা করা - যেটা (আমার দেখা, জানা) অধিকাংশ ধর্মনিরপেক্ষ বা নাস্তিক মানুষজনকে করতে দেখি, ঠিক সেটাকেই (ভারতীয় রাজনীতির প্রেক্ষিতে) বিশেষতঃ ইসলামবিদ্বেষের একটা নরম, পরিশীলিত রূপ - এমনটা শুনলে মনে হয় তারা সেটাকে একপেশে বা যেকোনোমূল্যেসংখ্যালঘুভোট্‌লোভী সংকীর্ণ রাজনৈতিক মত ভেবে দূরে সরে যেতেও পারে। বামপন্থী রাজনীতিতে বিশ্বাসীদের এই ব্যাপারটা নিয়ে হয়তো আরেকটু চিন্তাভাবনা করার জায়গা আছে।
  • Sakyajit Bhattacharya | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৪২66913
  • অনামীকে রাতে বিস্তারে উত্তর দেব। আপাতত ছোট্ট করে বলে যাই, বিফ বা পর্ক ফেস্টিভাল, এ কেন এটা খাচ্ছে ও কেন ওটা খাচ্ছে না এগুলো আমায় বলে লাভ নেই। আমি বিফ পর্ক সব ফেস্টিভালকেই সন্দেহের চোখে দেখি যতক্ষণ সেটা শহরের নিরাপদ দুরত্বে বসে কতিপয় লিবারাল বুদ্ধিজিবীর ফ্রিডম অফ চয়েসের ম্যানিফেস্টেশন হয়ে দাঁড়ায়। বিকাশ সুবোধ বিফ খেলেও সন্দেহের চোখে দেখি, মহম্মদ সেলিম পর্ক খেলেও সন্দেহের চোখেই দেখব।

    বাকিটা পরে
  • Sakyajit Bhattacharya | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৪৩66937
  • আর বাংলাদেশের প্রেক্ষিতে এসব ব্লগার হত্যা ইত্যাদি সম্বন্ধে একটাই কথা বলার। তুমি এতদিন ধরে ঢিল ছুঁড়ে ছুঁড়ে একজনকে পাগল বানিয়ে ছেড়েছ। এবার সেই পাগল কে প্রেডিক্ট করার সাধ্য তোমার নেই। সে কখন কি করবে তুমি আর বলতে পারো না, নিজের নৈতিক অধিকার হারিয়েছ এভাবে জাজমেন্টাল হবার। মৌলবাদী তৈরী হবার একটা বর দায় তাই আমাদের-ও
  • jk | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৫৪66914
  • বেচারা ছেলেটা কতো খেটেখুটে একটা ধামাকেদার লেখা নামালো, আর সব খুঁত ধরতেই ব্যস্ত। আরে লেখা পড়ে যদি কেউ চমকেই না উঠলো তবেতো আঁতেল ট্যাগ ধরে রাখাই মুশকিল! এরম চললে আঁতেলকুলে ছিছিক্কার পড়ে যাবে যে! সে ভারি লজ্জার ব্যাপার, তাই না শাক্য?
  • lcm | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৫৪66938
  • তাহলে বরং শিরোনাম থেকে শুধু 'ভারতে' কথাটা নয়, 'মুসলিম' শব্দটাও বাদ দেওয়া যেতে পারে, বেশ জেনেরিক একটা স্টেটমেন্ট হয় - - কেন মৌলবাদকে গুরুত্ব দেওয়া উচিত নয়
  • আলি | ০৩ নভেম্বর ২০১৫ ১০:০১66939
  • ধুস। সবরকম মৌলবাদী চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই তো হোল পাতি কথা। তার মধ্যে হিন্দু মৌলবাদ, মুসলিম মৌলবাদ, হ্যান মৌলবাদ, ত্যান মৌলবাদ করতে গিয়ে ঘেঁটেঘুঁটে ঘন্ট হয়ে গেছে। এই আঁতলামোটা মোটে জমছে না।
  • Sakyajit Bhattacharya | ০৩ নভেম্বর ২০১৫ ১০:২৯66915
  • কি ট্রোল ! :) :)
  • অনামী | ০৩ নভেম্বর ২০১৫ ১১:০৯66916
  • ট্রোলিং ভালই হচ্ছে বটে। শাক্য আঁতেল তো আঁতেল। বেশ করেছে আঁতলামো করে!
    কিন্তু আলোচনা সিরিয়াস। শাক্য রাতে কি বলে দেখা যাক!
  • চার-অক্ষর | ০৩ নভেম্বর ২০১৫ ১১:২৫66917
  • "যে মানুষ ধর্ম নিরপেক্ষতার কথা বলবে অথচ সমস্ত ধর্মের সমান এবং যৌক্তিক সমালোচনা করেননা, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।রাস্তায় দাড়িয়ে গপগপিয়ে গরু খেলে, আর প্রকাশ্যে শুয়োর খাবার বেলাতে কিন্তু কিন্তু করে মিনমিনে যুক্তি দিলে জনতা সরু সন্দেহের চোখে তাকাবে জাঁহাপনা।" - একদম ঠিক।

    তবে আঁতেল হাগুবীর কে ট্রোল করে বেশ মজা ; গুরুতে কেমন পন্ডিত সাজার আপ্রাণ চেষ্টা আর কেউ কিছু বললেই তাচ্ছিল্য প্রদর্শন, পাল্টা তো পাবেই। গরিব ভারতের রাজনীতির ইতিহাসে "ভারতে সংখ্যালঘু ও দলিত তোষণ " যে মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট এটা বোঝে না, যোগেন মন্ডলের কথা ও বোধ হয় জানে না। দৃশ্যত তোষণের আর্তি পড়ে সন্দেহ হচ্ছে একে হার্দিক প্যাটেল নেগেটিভ পাবলিসিটির জন্যে টাকা দিয়েছে কিনা। আগত গাল খিস্তি গুলো আগে থেকেই ফেরত দিয়েদিলাম সঙ্গে পুরীষ খন্ড উপহার দিলাম, এই ট্র্যাশ সুতোয় সময় নষ্ট করতে আর রাজি নই।
  • কঠিন আঁতেল | ০৩ নভেম্বর ২০১৫ ১১:৩১66918
  • ধেত আঁতলামো করতে কে মানা করেছে! আর শাক্য তো আঁতেলই, সে নিয়েও মুশকিল নেই। কিন্তু লাস্ট দুতিনটে লেখা কঠিন লেভেলে যাচ্ছেনা। সেই যে ফারাবির ভয়েস বা ভিসির টবিলে হাগু, সেই লেভেলে যাচ্ছেনা। অবশ্য এটাও হতে পারে যে বারবার শক দিতে গিয়ে শক ভ্যালু আর নেই। তাই লোকজন এসব লেখা পড়েও ও আচ্ছা ও তো শাক্য বলে কাটিয়ে দিচ্ছে। লেখাগুলোয় আরো মশলা ঢালতে হবে।
  • 0 | ০৩ নভেম্বর ২০১৫ ১২:১৬66919
  • লেখার শিরোনামে বানান আরো "গুরুত্ব" দাবী করে :-)
  • dd | ০৪ নভেম্বর ২০১৫ ০৩:০২66940
  • "আর বাংলাদেশের প্রেক্ষিতে এসব ব্লগার হত্যা ইত্যাদি সম্বন্ধে একটাই কথা বলার। তুমি এতদিন ধরে ঢিল ছুঁড়ে ছুঁড়ে একজনকে পাগল বানিয়ে ছেড়েছ। এবার সেই পাগল কে প্রেডিক্ট করার সাধ্য তোমার নেই। সে কখন কি করবে তুমি আর বলতে পারো না, নিজের নৈতিক অধিকার হারিয়েছ এভাবে জাজমেন্টাল হবার। মৌলবাদী তৈরী হবার একটা বর দায় তাই আমাদের-ও"।

    এগুলো বোধয় খুনেদের সমর্থনে কথা নয়? তা হবে। জ্ঞানীরা বুঝবেন।

    তুলনা করুন,কর্ণাটকের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বীফ খাবার কথা বল্লে এক বিজেপি নেতা তার গলা কাটার হুমকি দিলেন। বিজেপিএই এক চাঁই সেই হুমকিকে নিন্দা করে এটাও জানালেন যে ঐ ভাবে হিন্দুদের প্রোভোক করলে তার একটা একটা রিয়াকশন তো হবেই।

    সবই কেমন মিলে যায়।
  • aka | ০৪ নভেম্বর ২০১৫ ০৩:২২66941
  • অদ্ভুত যুক্তি শাক্যর। শাক্যকে একটাই কথা বলার - ইগো ও ইমপাল্স দিয়ে অন্কও হয় না অ্যানালিসিস ও হয় না। স্টান্টবাজি হয়, স্পেকট্যাকল হয়। এগুলো যাস্ট ধুর হচ্ছে।

    আর সত্যিই যদি ট্রুথফুল টু দা সিচুয়েশন হও তাহলে থিন্ক ব্যাক। না হলে তোমাকেও অনেক কিছুর দায় নিতে হবে - আইনত নয়, মরালি।

    খাগরাগড় কি বিচ্ছিন্ন ঘটনা বাপু? ব্লগ স্পেস পেলে নিজের মতন করে স্পেকট্যাকল তৈরি করলে হয়ে গেল? থিন্ক মাইট।
  • uk das | ০৪ নভেম্বর ২০১৫ ০৩:৪২66942
  • এখানে দেখা যাচ্ছে সবাই মুল বিষয়টা কৌশলে বাদ দিয়ে পুরো ব্যাপারটা সং্খ্যালঘু সং্খ্যাগুরু বৈষম্য নিয়ে মেতে আছে আরে ভাই এদেরকে যতদিন নিয়ন্ত্রনের মধ্যে রাখতে পারবেন ততদিন ই বাচতে পারবেন যখন এরা শক্তি সঞ্চয় করতে সক্ষম হবে তখন আপনাকেই মালাউন/ নাস্তিক/ কাফের বলে জবাই করবে। ভারতে না হয় এরা সংখ্যালঘু কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরাণে তো এরা সংখ্যাগুরু এখানে কি হচ্ছে? প্রগতিশীল/ সুশীল/বুদ্ধিজিবী যারা মায়া কান্না দেখাচ্ছেন তারাই হবেন প্রথম শিকার।
  • b | ০৪ নভেম্বর ২০১৫ ০৪:০৩66943
  • "আমি ব্যক্তিগতভাবে সেকুলারিজমের পলিটিক্সেই বিশ্বাস করি না তাই"

    তাহলে লেখক বিজেপিকে আর চাড্ডিদের গাল দিচ্ছেন কেন বুঝলাম না। চাড্ডিরাও সেকুলারিজমের পলিটিক্সে বিশ্বাস করেনা, পোলারাইজেশনের পলিটিক্সে বিশ্বাস করে, তাই গোরু নিয়ে টানাটানি করে। তাহলে ওরা কি দোষ করল?
  • b | ০৪ নভেম্বর ২০১৫ ০৪:২৩66944
  • সুচিন্তিত বক্তব্যঃ
    04 November 2015 09:33:11 IST 188.162.193.233 যিনি পোস্ট করেছেন, তিনি আমি নই, মানে যিনি সচরাচর b নামে মাঝে মধ্যে আলবাল বকি।
  • খুক | ০৫ নভেম্বর ২০১৫ ০১:০৮66952
  • সত্যি মাইরি আজকাল শান্তিতে আঁতলামো মারানোরও উপায় নেইকো। শাক্য তুমি আবিদকে কয়েকটা চোখা গালাগাল দিয়ে দাও তো। হোআইট সুপ্রিমাসিস্ট আর নিওকন একসাথে চালিয়ে দাও।
  • ঈশান | ০৫ নভেম্বর ২০১৫ ০৪:২০66953
  • বিষয়টা লেখা ছেড়ে ক্রমে এবং ক্রমাগত ব্যক্তি শাক্যর দিকে চলে যাচ্ছে কেন বুঝলাম না। শাক্য নামক লোকটা কে এবং কী করে, তা দিয়ে কী ঘন্টা এসে গেল?
  • শ্যমল মজুমদার | ০৫ নভেম্বর ২০১৫ ০৫:৫৪66945
  • বাঙলা দেশে আর এদেশে দুই ধরমের মউলোবাদিরা নামাজ আর কিরতনে যে সময় দেন বা কোরান গিতায় তত সময় অনন কিছুতে দেননা।
    এদের শিক্ষিত করতে পারত কমিউনিশটরা কিনতু তারাও হয় ভোট রাজনিতী বা গোসটি কোনদল করেছে, তবে মুসলমান মৈালবদের সঙখাটা একটু বেশী কারন বৃটিশ ভারতেও মুসলমানরা কোরান শিক্ষায় বেশি বিসশাশ করতো,
    বরতমান সমসায় ইন্তেল্লে্তুঅল দের ভুমিকা অভিনয় তারা জানেনা এই মৈালবাদ টিকিয়ে রেখেছে আমাদের শাষকরা রঙ বদলালে শাষক বদলায় না এ সতত ইন্তেল্লে্তুঅল রা জানেনা? পুরসকার ছারেল মৈালবাদের পরতিবাদ হয় না আর অনেক কিছু লাগে।
  • abid | ০৫ নভেম্বর ২০১৫ ০৬:২৬66954
  • ঈশান, ফালতু ন্যাকামো মারবেন না.। এমন কিছু অপ্রাসঙ্গিক বলা হয়নি.।আর আপনাদের পলিটিকাল correctness এর এই নোংরা খেলা আপনারা খেলুন না। এর মধ্যে আপনারা মুসলিম দের টানছেন কেন? মুসলিম রা আপনাদের favourite passtime তাই না? একটা সম্প্রদায় এর কিসে ভালো হবে সেই খেয়াল নেই, তাদের উন্নতি র জন্য কিছুই করা নেই, আবাল ভট্টচার্য আসছে তাদের protect করতে। যত শালা হিন্দু স্নব.।
  • উরেব্বাপ | ০৫ নভেম্বর ২০১৫ ০৭:৫৫66946
  • এটা বাংলায় লিখলে একটু বোঝা যেত তাও।
  • Sakyajit Bhattacharya | ০৫ নভেম্বর ২০১৫ ০৮:০৯66955
  • মুসলিম সম্প্রদায়ের কিসে ভাল হবে তাদের উন্নতির জন্য কি করব, এরকম সেন্স অফ এনটাইটলমেন্ট কেন? মুসলিম সম্প্রদায় নিজের ভাল নিজেরাই বোঝে। এমপ্যাথি মানে সলিডারিটি দেখানো, তাদের লিড করা নয়
  • abid | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:২৪66947
  • এই শাক্য নামের লোকটা এক নম্বরের চোরা মুসলিম বিদ্বেষী.।এমন ভাব করে যেন মুসলিম রা অসভ্যের জাত - উনি তাদের কে আগলে আগলে রাখছেন পোষা কুকুরের মতো.।
    এই সব থার্ড- ক্লাস লোকেরাই আসল বর্ণ-হিন্দু.।যদি বিন্দুমাত্র লজ্জা থাকত তাহলে নিজের পদবিটা পাল্টে নিত এতদিনে.।কিন্তু সেটা করার সাহস নেই এদের।
  • sinfaut | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৯66948
  • থিওরির দিন নাই অদ্য
    প্র্যাক্সিস হাতে নাও বন্ধু।

    :-D
  • jk | ০৫ নভেম্বর ২০১৫ ১১:৩১66949
  • সেকি! মানে আঁতলামো করে যে থিওরিগুলো নামিয়েছে সেগুলো ইন প্র্যাক্টিস দেখাতে হবে? তাহলে তো সত্যি সত্যি ভিসির টেবিলে গিয়ে হেগে আসতে হয়।
  • খ্যাক | ০৫ নভেম্বর ২০১৫ ১২:০১66950
  • আর্মচেয়ার আঁতেলকে থিওরি ছেড়ে প্র্যাক্সিসে জোর দিতে বলা! এরকম আছোলা বাঁশ দেবার মানে হয়?
  • sinfaut | ০৫ নভেম্বর ২০১৫ ১২:৫৩66951
  • আছোলা তো আবিদ দিয়েছেন। পুরো আলেখিন এর মতন তছনছ করা ওপেনিং। এবার ক্যাসল সামলাবে নাকি সেন্টার পজিশন সেটাই দেখার। তাই বললাম থিওরি তো দেখলাম এবার প্র্যাক্টিকালি কাউন্টার করুক ঐ থিওরি দিয়ে।
  • jkr | ০৬ নভেম্বর ২০১৫ ০১:১৭66956
  • এগুলো ঠিক পার্সোনাল অ্যাটাক না, পাতি খিল্লি। শাক্য কে এবং কি করে তাতে কার কি? তবে শাক্যর লেখায় উদ্ভট রসের এতই প্রাচুর্য্য যে খিল্লি না করে পারা যায়্না। বা বলা যায় যে খিল্লি ছাড়া আর কোন রেসপন্স দেওয়া যায়না। বিপ আর বাঘের কেস মনে নেই? তাছাড়া শাক্য, বিপ বা বাঘের লেখাগুলোতে আরেকটা কমন ব্যাপার হল আমায়-দেখো-আমি-কত-জানি সিন্ড্রোম। লেখাগুলো নিজেদের জাহির করার ভেহিকল, তাও আবার বালছাল থিওরিতে ভোর্তি। তাই খানিক মজা করা আরকি। শাক্যর গুরু যেমন বলে, হোআই সো সিরিআস?
  • ranjan roy | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৫৭66957
  • আবিদ কি মুসলিম সম্প্রদায়ের একমাত্র মুখপাত্র?

    আর মুসলিম সম্প্রদায় কি মহাশূন্যে বা মেঘলোকে বাস করেন? আমাদের সঙ্গে একই ভূমিতে একই শস্য ও মৎস্য খাইয়া একই বিদ্যালয়ে পাঠ গ্রহণ করিয়া একই কর্মক্ষেত্রে পাশাপাশি চাকুরি করেন না? একই পণ্যবীথিকা হইতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করেন না? একই বায়ু হইতে অক্সিজেন আহরণ করেন না?
    তবে তাহাদের সম্বন্ধে চর্চা করা কি প্রকারে গোনাহ্‌ হইবে?
  • ঈশান | ০৬ নভেম্বর ২০১৫ ০২:১৭66958
  • এগুলো ঠিক পাতি খিল্লি তো মনে হচ্ছেনা। একথা সত্য, গুরুতে এর থেকে অনেক বেশি চুলোচুলি মাঝেমধ্যে হয়ে থাকে, তার তুলনায় এ তো মোলায়েম। কিন্তু চোখে লাগছে আক্রমণের লাইনটা। একজন আরেকজনকে "হিন্দু স্নব" বলে গাল দিচ্ছেন। স্নব আর হিন্দু আলাদা করে এমন কী আর খারাপ কথা। কিন্তু লাইনটা ভীষণভাবেই সাম্প্রদায়িক। এই কথাবার্তাগুলো গুরুতে সিরিয়াস মোডে শুনতে হল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন