এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব  শোনা কথা

  • পার্টস অব স্পীচ

    বোদাগু
    বাকিসব | শোনা কথা | ০৯ ডিসেম্বর ২০২৫ | ৪৫৬৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • রাজনৈতিক 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৩৪746434
  • https://www.facebook.com/share/v/1Di4XoG2hw/
     
    উচ্চশিক্ষার ঋণ নিতে গিয়ে, প্রতিষ্ঠান বা ব্যাংকের কাছে জমা রাখতে হয়েছে স্কুলের সার্টিফিকেট। শুধু সে কারণেই ভোট চুরি হতে পারে এই তরুণীর। জাতিরাষ্ট্র এবং মতাদর্শের বিশুদ্ধিকরণ চলছে। সেখানে ল্যাহাপ্ড়ির বালাই নাই। লোনের বালাই না রেখে শস্তায় পড়ালেই হত, তাহলে জাতি ও জন্মের ঠিকানা মেয়ের কাছে থাকতো। তার জো নেই, কারণ ল্যাহাপড়া রাষ্ট্রের কাজ না। ভালো ফন্দি এঁটেছে মাইরি।
  • বোদাগু | ৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:২১746447
  • ভোটচুরির পদ্ধতিগত কোল্যাটারাল ড্যামেজসমূহ
     
  • %% | ৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৩746448
  • বোদাগু | ০২ জানুয়ারি ২০২৬ ০৩:৪৪746451
  • https://www.facebook.com/share/v/1ACbkdc2zr/
     
    বাবার নাম 2002 ওর তালিকায় আছে যিনি প্রাক্তন সরকারি কর্মচারি, সব কাগজ থাকা সত্ত্বে ও নাগরিক রা হেনস্থা হচ্ছেন এস আই আর এ। আক্রমণের লক্ষ অশক্ত, রাষ্ট্রীয় কল্যাণের উপরে সম্ভাব্য নির্ভরশীল মানুষ।
  • বোদাগু | ০২ জানুয়ারি ২০২৬ ০৯:২৮746459
  • মালদায় নির্বাচন কমিশনের রসিকতা অব্যাহত।
     
  • বোদাগু | ০২ জানুয়ারি ২০২৬ ২২:১৬746467
  • আনইজুয়াল প্যাটার্ন, কিছু। যেমন বাদ যারা পড়েছেন তার মধ্যে পুরুষ দের তুলনায়  মহিলারা বেশি। অবাক হবার কিছু নেই। 
  • বোদাগু | ০৩ জানুয়ারি ২০২৬ ০৮:০২746468
    • https://www.facebook.com/share/p/17icnEincd/
       
      ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে  শুভেন্দু  অধিকারি মালদায় 200 দিনের কাজ, তিন লাখ টাকা বাড়ি বানানোর জন্য দেবে বলছে।
    • এ বাবা, দক্ষিনপন্থী বাঙালি ভদ্রলোকের শেষ ভরসা পজ্জন্ত ছোটোলোক কে পয়সা দেবার কথা বলছে। হায় হায় এস আই এর সব ছোটলোক বাদ পড়েনি বোধহয়।
    • ভেঙ্গে পড়লাম :-))
  • বোদাগু | ০৩ জানুয়ারি ২০২৬ ১৮:৩২746471
  • শাহন ওয়াজ আলির ফেসবুক হ্যান্ডল থেকে সংগৃহীত।
    "
     
    দলিল আছে, তবু হিয়ারিংয়ে বাতিল?

    SIR-এর নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার এই প্রক্রিয়া কতটা আইনসম্মত?

    — সেখ শানাওয়াজ আলী | অ্যাডভোকেট | কলকাতা হাইকোর্ট

    একজন মানুষের হাতে যদি ১৯৭৫, ১৯৮০ বা ১৯৮৫ সালের রেজিস্টার্ড জমির দলিল থাকে, তাহলে সেই মানুষ হঠাৎ করে “অপরিচিত” হয়ে যেতে পারে না। তবুও আজ পশ্চিমবঙ্গের SIR হিয়ারিংয়ে ঠিক সেটাই ঘটছে। কালনার মতো জায়গায় সাধারণ মানুষ দিনমজুরি বন্ধ রেখে হিয়ারিংয়ে গিয়েও শুনছেন—তাঁদের দলিল নাকি গ্রহণযোগ্য নয়।

    এটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা সরাসরি ভোটাধিকারকে প্রশ্নের মুখে ফেলা। ভোটার তালিকা সংশোধনের নামে যা হচ্ছে, তার উদ্দেশ্য হওয়া উচিত পরিচয় যাচাই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পরিচয় নয়—নথির অজুহাতে মানুষকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। জমির দলিলকে বলা হচ্ছে “সরকারি নথি নয়”। এই বক্তব্য আইনগতভাবে সম্পূর্ণ ভুল।

    রেজিস্টার্ড দলিল ভারতীয় রেজিস্ট্রেশন অ্যাক্ট ও স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী একটি বৈধ সরকারি নথি। রাজ্য নিজেই যেটা রেজিস্টার করে, স্ট্যাম্প ডিউটি নেয়, সেই নথিকে সরকারি নয় বলা মানে আইনের মৌলিক ধারণাকেই অস্বীকার করা।

    এখন বলা হচ্ছে ডোমিশিয়াল সার্টিফিকেট আনতে হবে। প্রশ্ন হচ্ছে—ডোমিশিয়াল সার্টিফিকেট বানাতে যে জন্ম সার্টিফিকেট, স্কুল অ্যাডমিট, বা ১৯৮৭ সালের আগের নথি লাগে, সেগুলো কি গ্রামবাংলার দিনমজুর, টোটোচালক, গৃহকর্মীদের হাতে বাস্তবে থাকে? প্রশাসন কি এই বাস্তবতা জানে না, না জেনেও চোখ বন্ধ করে আছে?

    ভোটাধিকার কোনো ভিক্ষা নয়। এটা সংবিধানের ৩২৬ অনুচ্ছেদে সুরক্ষিত মৌলিক গণতান্ত্রিক অধিকার। শুধু নথির ঘাটতির অজুহাতে একজন দীর্ঘদিনের বাসিন্দাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া arbitrary, unreasonable এবং natural justice-এর পরিপন্থী।

    নির্বাচন কমিশনের কাজ ভোটার তৈরি করা নয়, আবার ভোটার কমানোও নয়। কাজ হলো সঠিক ভোটার তালিকা রাখা। কিন্তু যখন এমন নথি চাওয়া হয়, যা একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের পক্ষে জোগাড় করাই অসম্ভব, তখন সেটা প্রশাসনিক যাচাই থাকে না—তা হয়ে ওঠে বাছাই প্রক্রিয়া।

    সবচেয়ে ভয়ংকর দিক হলো, একদিন কাজ বন্ধ করে হিয়ারিংয়ে গিয়ে মানুষ শুনছে—আজ নথি হবে না, আবার আসুন। এটাই কি গণতন্ত্র? এটাই কি আইনের শাসন?

    আইন পরিষ্কার। একাধিক বিকল্প নথির সম্মিলিত প্রমাণ গ্রহণ করা বাধ্যতামূলক। পুরনো ভোটার তালিকা, রেশন কার্ড, আধার, বিদ্যুৎ বিল, পঞ্চায়েত বা পৌরসভার সার্টিফিকেট—সব মিলিয়ে একজন মানুষের বসবাস প্রমাণ করা যায়। শুধু একটি নির্দিষ্ট সার্টিফিকেট না থাকলেই কাউকে বাদ দেওয়া যায় না।

    যদি এই প্রক্রিয়া চলতে থাকে, তাহলে এটা আর প্রশাসনিক বিষয় থাকবে না। এটা হবে সাংবিধানিক লড়াই। উচ্চ আদালতের দরজা খোলা আছে। কারণ ভোটাধিকার কেড়ে নেওয়া মানে শুধু একটি নাম বাদ দেওয়া নয়, একজন নাগরিকের অস্তিত্বকেই অস্বীকার করা।

    আইন চুপ করে থাকে না। ভোটাধিকার দয়া নয়, অধিকার।
    আর অধিকার কেড়ে নিলে, তার জবাব আইনই দেবে।

    Advocate Sekh Sanawaz Ali | Sheresta Advocates & Solicitors | Sekh Sanawaz Ali
    "
     
  • বোদাগং | ০৪ জানুয়ারি ২০২৬ ০১:১৯746473
  • ছিটমহল এবং এস আই.আর, অঃনস্ক্রিপ্ট এর রিপোর্টিং
  • বোদাগু | ০৪ জানুয়ারি ২০২৬ ০১:২০746474
  • :-) বোদাগু (টাইপো)
  • বোদাগু | ০৫ জানুয়ারি ২০২৬ ১১:৫০746479
  • পাঁচ এক দু হাজার কত যেন
     
    পশ্চিম বঙ্গে এসআইআর নিয়ে অ্যানালিসিস যা হচ্ছে খুব দুর্বল। তৃণমূল সমর্থক বিশ্লেষকরা বলছেন বিজেপি বিপদে পড়বে কারণ হিন্দু ও মতুয়া বাদ পড়ার ব্যাক ল্যাশ হবে। বিজেপি সমর্থকরা রিপাবলিক টিভি দেখে অর্গাজম সুলভ আনন্দ পাচ্ছেন, কত মুসলমান আর কতো শরণার্থী আর কত রাষট্রের উপরে নির্ভরশীল মানুষ বিপদে পড়জেন দেখে তাঁরা আনন্দ পাচ্ছেন। এক সৈকত বন্দ্যোপাধ্যায়ের অগুন্তি লেখায়, অরুপ চক্রবর্তী, বর্ণালি মুখার্জি, শমীক লাহিড়ি, সুজন চক্রবর্তী আর মহমম্দ সেলিম আর বিকাশ ভট্টাচার্যের কিছু সাক্ষাৎকারে disenfranchisement নিয়ে সাধারণ নিন্দা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে ইলেকশন কমিশনকে আক্রমণ সেটা পদ্ধতিগত arbitrariness এ জোর দিয়েছে ঠিকই, কিন্তু অভিষেকের নিজের ভোটার লিস্টের স্বচ্ছতার ব্যাপারে কোনো ক্রেডিবিলিটি নেই। রাজ্য কংগ্রেস গোল গোল সামান্য কথা বলেছে।
    আমার যেটা আশ্চর্য লাগছে, এক সাবির আহমেদ-দের গবেষণা সংস্থা, আর দ্য হিন্দু কাগজ ছাড়া একটু বড় কর ডেটা অ্যানালিসিস কেউ নিজে করেনি। যা numbers আসছে, সবই embedded reporting, অর্থা নির্বাচন কমিশনের দেওয়া খবর।
    সুপ্রীম কোর্টে একটা মামলা হয়েছিল সেটা কি থেমে আছে? স্বাধীন ভারতে নাগরিকত্ব প্রশ্নে জনগণের উপরে এই স্কেলের আক্রমণ কল্পনা করা যায় না। নিয়মের গোলপোস্ট কেবল বদলাচ্ছে।
     
    সৈকতের ফাইটটার জন্য তাকে ধন্যবাদ।
  • বোদাগু | ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:৩৮746481
  • রোহিঙ্গা খুঁজতে ব্যর্থ কমিশন এর এখন টার্গেট প্রোজেনি ম্যাপিং এর গল্প। যে দেশে মহিলাদের নামে সম্পত্তি নেই বেশিরভাগ ক্ষেত্রে, তারপরে রয়েছে শ্বশুরবাড়ি যাওয়া তারা, বিশেষতঃ বয়স্কারা কিকরে বাবাদের দাদুদের সম্পত্তি বা অন্য পরিচয়ের কন্টিনিউইটি দেখাবেন বলা মুশকিল। বিবাহ পরবর্তী কোনো ডকুমেন্ট কে এখনো নোটিশ করে গুরুত্ব দেওয়া হয় নি। এরকম একটা ভিডিওতে দেখা যাচ্ছে সরকীরি চাকুরে স্বামী বলছেন, স্ত্রী এর বাবা মা মারা যান অল্প বয়সে, স্ত্রী এর কোনো ডকুমেন্ট দিয়েই প্রোজেনি ম্যাপিং হচ্ছে না। হতভম্ব স্ত্রীকে পাশে নিয়েই বলছিলেন। ভিডিওটা যদি শেয়ার না করে থাকি করছি।
  • বোদাগু | ০৫ জানুয়ারি ২০২৬ ১৬:২০746482
  • মুখ্যমন্ত্রীর চিঠি। তৃণমূল সরকারি ভাবে 39 টা পব্ধতিগত ত্রুটি তুলে ধরেছে। তার মধ্যে একটি অন্ততঃ খুবই গুরুতর অভিযোগ। সেটা হল whatsapp এ ইনফর্মাল নির্দেশ সার্কুলেশনের অভিযোগ। নোটিফিকেশন না থাকাতে ট্রেসেবিলিটি থাকছে না। এটা অভিষেকও বলেছে। ইট সাউন্ডস লা ইক আ ফেয়ার কম্প্লেন্ট।
  • বোদাগু | ০৫ জানুয়ারি ২০২৬ ১৬:২২746483
  • হিন্দুস্থান টাইমস খবর করেছে।
  • সিএস  | ০৫ জানুয়ারি ২০২৬ ১৬:৫১746484
  • আগামীকাল সুপ্রীম কোর্টে একটা শুনানি আছে।

    https://thewire.in/law/supreme-court-on-sirs-where-things-stand-right-now

    SIR এর সাংবিধানিকতা নিয়ে EC-র বক্তব্য জানানোর কথা।

    বিভিন্ন রাজ্য সংক্রান্ত কেস তো চলছে এখন কোর্টে, কেরালা - তামিলনাড়ু - ইউপি - পঃবঃ, তা ছাড়া ADR এর।

    সবই ঘেঁটে ঘন্ট (বা ঘন্টা হবে) !

    মমতার চিঠিতে ERO দের বাদ দিয়ে EC র সিদ্ধান্ত নেওয়া নিয়ে আপত্তি ছিল, বিহারেও এরকম কিছু একটা ঘটেছিল, Indian Express এ রিপোর্ট ছিল।
  • বোদাগু | ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:০০746485
  • Eci এর বেশিটাই আর্বিট্রারি। মাধ্যমিক পাশের বিষয়টা যেমন। বিহারের বেলায় যোগেন্দ্র যাদব প্রথম বড় করে বলেন, দেখা যাচ্ছে স্কুল পাশ যারা করেন নি, তাদের বাদ ধেবার একটা বায়াস আছে। এই বায়াসের কথা পশ্চিমবঙ্গের বিএলও-রাও বলছেন। ভিডিওটা খুঁজে পেলে লিং দিচছি। মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিচ্ছে না, অথচ পাশ সার্টিফিকেট নিচ্ছে। এটা সম্পূর্ণ আজব এবং আর্বিট্রারি। ইংরেজ আমলে ছিল এরকম শুধু এমএ পাশরা ভোট দেবে ইত্যাদি। রাষ্ট্রকল্যাণের দায় ঝেড়ে ফেলছে পরিকল্পনা করে। এরপরে দাক্ষিন্যের বাজার আসবে, অধিকার কথাটার মানে বদলানো হবে।
  • বোদাগু | ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:১০746486
  • শেখ শাহনওয়াজ আলি র হ্যান্ডল ফলো করতে পারেন ফেসবুক। তথ্যনিষ্ঠ ভাবে এস আই র এর। আদেশ গুলি ব্যাখ্যা করছেন।
     
  • ar | ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৩৫746488
  • একটা কলোনিয়াল রুল ছিল, "Land/property ownership as a prerequisite to voting rights" বা এই জাতীয় কিছু। সেই দিকে না চলে যায়!!।

    "মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিচ্ছে না, অথচ পাশ সার্টিফিকেট নিচ্ছে। এটা সম্পূর্ণ আজব এবং আর্বিট্রারি।"

    না আরবিট নয়। এটা প্ল্যানের মধ্যে আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর পাশ সার্টিফিকেটের মধ্যে তফাত আছে। দুটোতেই DOB আছে, কিন্তু অ্যাডমিট কার্ডে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, প্লাস ঐচ্ছিক বিষয় সরকারীভাবে নথিভুক্ত আছে। প্রথম ভাষা হিসাবে বাংলা নথিভুক্ত আছে, এমন (পঃ বঃ) নাগরিককে বাদ দিলে কেস খেয়ে যাওয়ার চান্স। শুধুমাত্র পাশের নথিই গ্রহণযোগ্য হলে সেই চাপ নেই।
  • বোদাগু | ০৭ জানুয়ারি ২০২৬ ২০:৫৪746501
  •  
    রাজ্যগুলির মধ্যে তুলনামূলক। প্রতিদিন ছেপেছে তবে বাদ পড়ার ক্যাটিগোরাইজেশন দেয়নি। এবং এটা স্পষ্ট হওয়া দরকার। গ্রহণযোগ্য কাগজের তালিকায় এবং হিয়ারিং এর অভিজ্ঞতার খবর যা বেরোচ্ছে তাতে যেমন ক্লাস বায়াস সুস্পষ্ট, কিন্তু যথারীতি অন্য বায়াস নিয়ে কথা হচ্ছে। এটা সাধারণ ভাবে যে কোনো কাগুজে এবং নতুন গবেষণা সংস্থার অ্যানালিসিসে এও স্পষ্ট।
  • বোদাগু | ১৪ জানুয়ারি ২০২৬ ১০:৪৮746518
  • - নোটিসে কারণ দর্শানো হচ্ছে না।
    - ডিলিশনের অভিযোগে অভিযোগকারীর নাম জনানো হচ্ছে না।
     
    সেলিমের সাংবাদিক সম্মেলনের একাংশ। এছাড়া সিপিএম সরকারিভাবে অভিযোগ করছে, খাতুন থেকে বিবি, বিয়ের পরে পদবী পরিবর্তন হলে সন্দেহজনক ধরা হচ্ছে, এবং দাস ও বিশ্বাস পদবীকে সন্দেহজনক ধরা হচ্ছে। 
     
  • বোদাগু (আদি) | ১৪ জানুয়ারি ২০২৬ ১১:০৬746520
  • - মহিলাদের নাম বাদ বেআইনি ভাবে 
    - বাল্ক ডিলিশন, বাল্ক বদল, নাম না জানিয়ে বাদ, কারণ না দর্শিয়ে বাদ
     
    মমতার প্রেস কনফারেন্স এর নানা অংশ। 
     
  • বোদাগু (আদি) | ১৪ জানুয়ারি ২০২৬ ১১:০৮746522
  • সিস্টেমিক এক্সক্লুশন এর অভিযোগ, কল্পিত প্যাটার্ন ভিত্তিক নাম বাদ দেবার অভিযোগ। 
  • বোদাগু | ১৪ জানুয়ারি ২০২৬ ১১:৩৩746523

  •  
    সিস্টেমিক এক্স ক্লুশন সংক্রান্ত বাম অভিযোগ।
  • বোদাগু | ১৪ জানুয়ারি ২০২৬ ১২:০২746525
  • বা ই দ্য ওয়ে, মহিলাদের নামের ডিসপ্রপোরশনেট এক্সক্লুশন এর বিষয়টা মমতার এই কনফারেন্স বা সেলিমের এই কনফারেন্সের আগে বিহারে দেখা গেছে, যোগেন্দ্র যাদব বলেছেন, এবং হিন্দু পত্রিকা বলেছে পশ্চিমবঙ্গের বিষয়ে।
  • বোদাগু | ১৪ জানুয়ারি ২০২৬ ১২:১৮746526
  • গাঙ্গুলিডাঙ্গাতে, দুটো বুথের বাইশশো ভোটার, ৯৬০ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। একজন এইআরও পদত্যাগ করেছেন শোনা যাচ্ছে।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

SIR
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন