এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৮৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১০:০০379068
  • বামেদের নারকোল,মালা,ফুল,চন্দনের ফোঁটা ও কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করা হয়েছিল।কিন্তু পত্র দ্বারা নিমন্ত্রণ; অমার্জনীয় ত্রুটি বলে তাঁরাতা সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন।
    এছাড়াও মাও এর দুর্লভ বক্তৃতার বাংলা সিডি উদ্বোধনের একটি গুরুত্বপূর্ণ কাজ ঐদিনকেই পড়েছিল।
  • S | ২০ জানুয়ারি ২০১৯ ১০:০১379079
  • রাশিয়াতে কোনোদিনই পস্চীম ডেমোক্র্যাসির মডেল চলেনি। ইয়েলতসীনকে দিয়ে কিছুটা চেস্টা করা হয়েছিলো। পুতিন এসে আবার যে কে সেই।
  • S | ২০ জানুয়ারি ২০১৯ ১০:০৭379090
  • বামেরা এলেও কিছু হতোনা। পবে বেশি সীট পেতো? সেদিক থেকে দুরে থেকে ভালই করেছে। দিদির সঙ্গে মন্চ শেয়ার করার আগে আজকাল টালিগন্জের সিরিয়াল অভিনেতারাও দুবার ভাবে।
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ১০:১০379101
  • '
    অরুণ/শত্রুঘ্ন/য্শবন্ত কি বিজেপি বিরোধী?'

    কাল মোদী বিরোধী ছিল না বিজেপি বিরোধী? '

    বক্তৃতাগুলো একটু নিজে শুনে দেখলেই হয় তো! নেটে আছে। চ্যানেলগুলোও সমানে দেখাচ্ছে, এন ডি টি ভি ইত্যাদি সর্ব্ভারতীয় চ্যানেলও।
  • amit | ২০ জানুয়ারি ২০১৯ ১০:১৬379112
  • সমস্যা হলো ২০১৯ এ হাতে অপসন আর কি কি আছে- মোদী শাহ হোক বা বিজেপি হোক, এই হিন্দুবাদের-র জাগারনাট ঠেকানোর জন্য -? মেজরিটি কমুনালিজম সব সময় মাইনরিটি কমুনালিজম এর থেকে বেশি ডেঞ্জারাস, গত কয়েক বছরে বার বার দেখা গেছে। ভারত হিন্দু পাকিস্তান বা হিন্দু সৌদি হয়ে যাক সেটা নিশ্চয় সুস্থ মনের কেও চাইনা। প্লাস মেজরিটি নিয়ে ক্ষমতায় এলে মোদী কি কি করতে পারে, দেখা গেছে ডিমনির বা জিস্ট র ভোগান্তির সময়।
    আরো একটা জিনিস তো দেখলুম এই পাঁচ বছরে, চেনা শোনা আত্মীয় বা স্কুল কলেজের বন্ধু বান্ধবের মনে যে এতো সম্প্রদায়িক বিষ লুকিয়ে ছিল, ফেবু আর হোয়াটস্যাপ এর কল্যানে বেরিয়ে আসছে রোজ। একে শুধু রাজনীতির তত্ত্বকথা দিয়ে কাউন্টার করা কঠিন।

    কংগ্রেস ভালো করেছে তিন স্টেট এ, রাহুল গান্ধী অনেক ইম্প্রুভ করেছে নেতা হিসেবে, কিন্তু পুরো ইন্ডিয়াতে কটা আসন জিততে পারবে একার জোরে সেটা এখনো প্রশ্ন। ৯৯ -% চান্স নেক্সট সরকার কোয়ালিশন হবে, সিঙ্গল মেজরিটি হবে না। যেই আসুক, সব সময় চাপে রাখতে পারলেই হলো। গরু আর মন্দির নিয়ে উৎপাত তো কমুক।
    বামেরা এই অবস্থাতে একা চলার সিদ্ধান্ত নিলে সেটার ফল কি দাঁড়াবে শেষে ? কেরলে বাম সরকার শবরীমালা নিয়ে যে একটা কড়া স্ট্যান্ড নিয়েছে, সেটা অত্যন্ত ভালো কাজ। কিন্তু ন্যাশনাল ইলেকশন কি সেই একটা ইসু নিয়ে লড়া যাবে-? সে রকম ভাবে ন্যাশনাল লেভেল এ দাঁড়িয়ে বলার মতো নেতাই বা কোথায় -?

    নিজে বাম সমর্থিক হয়েও এই কথাটা মানতে আমার আপত্তি নেই যে সর্বভারতীয় লেভেল এ বামেরা একলা চললে এই মুহূর্তে বাকিদের থেকে ইসলেটেড হয়ে পড়বে এবং ভবিষ্যতে ফিরে আসা আরো কঠিন হবে। রাজ্যের রাজনীতি র কথা নিশ্চয় আলাদা, কিন্তু এই মুহূর্তে ২০১৯ এ দেশের বিপদটা বেশি।
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ১০:১৭379134
  • ডিসি, পবতে এক মন্চে না যাওয়া তাও বোঝা যায়, কিন্তু তাই বলে ক'দিন ধরে সমানে এই সভার বিরোধিতা আর কাল সারাদিন উচ্চারণ আর ডিম্ভাত নিয়ে খিল্লি বামেদেরই বিরুদ্ধে যাচ্ছে, যেটা ভাল কিছু হচ্ছেনা। অ-তিনোমুলি লোকজনও ব্যাপারটা ভাল চোখে দেখছেন এমন নয়। বিরোধিতা করার ইস্যুর অভাব পড়িয়াছে?
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১০:১৭379123
  • এই নৈরাজ্য ব্যাপার টা কি?সরকার হলো,ভরসা,বিচার, ওয়েলফেয়ার,শক্তি,সাধারণ জনতার প্রতিনিধিত্ব।
    সরকার না থাকলে বিচার ব্যবস্থা থাকেনা।চোর, ডাকাত,প্রোমোটার পিটিয়ে মারবে।
    শক্তিশালী মিলিটারী না থাকলে পড়শী দেশ গুলো চুলকে দিয়ে চলে যাবে।
    এমনিতেই তাদের সুবোধ বলে পরিচিতি আছে তো!
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ১০:১৯379145
  • সফট হিন্দুত্বর কথাও কিন্তু কাল শুনলাম না, যতটা শুনেছি। উল্টে বারবার মুস্লিমদের উপর আক্রমণ, হিন্দু মুসলিম লড়িয়ে দেওয়া নিয়ে স্পষ্ট বিরোধিতা শুনলাম।
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ১০:২৩379156
  • অমিত, যদি হিন্দুত্ববাদের জাগারনট ঠেকানোর কথা বলেন তো বলবো শুধু মোদি-শাহ বা বিজেপি বিরোধিতা করে কিছু করা যাবেনা, কারন হিন্দুত্ববাদের আসল চালিকাশক্তি হলো আরেসেস। ওরা বহু দশক ধরে হিন্দি হার্টল্যান্ডে নিঃশব্দে কাজ করে করে হিন্দুত্ববাদকে আজকের অবস্থায় নিয়ে এসেছে। আর ওদেরকে আইডিওলজিকালি চ্যালেঞ্জ কংগ্রেস বা অন্য কোন পার্টিই করতে পারবে না, এমনকি বোধায় চাইবেও না। আইডিওলজিকালি বিরোধিতা করতে পারতো বামেরা, কিন্তু তারা কয়েক দশক ধরে এমন কঠিন সব থিওরি আউড়েছে যে সাধারন মানুষের কাছে কোনদিনই যেতে পারেনি। আর হরকিষেন-জ্যোতি বসু ইত্যাদিদের পরের জেনারেশনের বাম লিডারশিপ কমপ্লিট ফেলিওর, পুরো বাম মুভমেন্টটাকেই দেশ থেকে মুছে দিয়েছে।
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ১০:২৭379168
  • পাই ম্যাডাম, খিল্লির কথা বলতে পারবোনা, ফেবুতে নেই আর হোয়া তেও এসব মেসেজ আসেনা। তবে পবতে বামেদের তিনো বিরোধিতা চালিয়ে যাওয়াটাই বেটার, সেখান থেকে সরে আসার কারন দেখছিনা। তবে এমনিতেও আগের পোস্টে যা লিখলাম, বাম দলগুলোর মধ্যে একটু চিন্তাভাবনা করার মতো, স্ট্র্যাটেজি বানানোর মতো লোকজন আর অবশিষ্ট নেই।
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ১০:২৮379179
  • "উচ্চারণ আর ডিম্ভাত নিয়ে খিল্লি" - এটা যদি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য, আর কি বলবো।
  • amit | ২০ জানুয়ারি ২০১৯ ১০:৩৩379190
  • ডিসি, পব তে নিশ্চয় বামেদের মমতার বিরোধিতা চালানো উচিত ১০০ % এগ্রি। কিন্তু এটা একটা বড়ো অল ইন্ডিয়া লেভেল এ জমায়েত ছিল, সেখানে দিল্লী বা কেরল থেকে কি কোনো বাম নেতাকে পাঠানো যেত না প্রতিনিধি হিসেবে -? কংগ্রেস বা মায়াবতী ও প্রতিনিধি পাঠিয়ে কাজ সেরেছে। এভাবে একলা চলে, লং টার্ম এ কি লাভ হচ্ছে ?

    আরএসএস বহু বছর ধরে হিন্দি বেল্টে কাজ করে যাচ্ছে, কিন্তু পব তে বা সাউথে এদের উৎপাত গত পাঁচ বছরে অনেক গুন্ বেড়েছে। সরকারে থাকলে এদেরকে ঠেকাবে কে ? তাই এদেরকে সরকার থেকে বিদেয় করাটা একটা মেজর প্রায়োরিটি। তারপর তো কাউন্টার এর প্রশ্ন।
  • মানিক | ২০ জানুয়ারি ২০১৯ ১০:৩৯379201
  • মমতার সাথে হাত মিলিয়ে বিজেপি হটানো খুব কাজের কথা নয় হয়তো। আরএসএস মমতাকে অনেক তোল্লাই দিয়েছে একটা সময়ে। কিছুদিন আগেও মমতা বলেছিল মোদী গেলে বিজেপির বাকী লোকেরা বেশ ভাল।

    আদবানী তো নারদা নিয়ে যাতে আলোচনা না হয় তার জন্য লোকসভার এথিক্স কমিটির মিটিং ঠেকিয়ে রেখেছে। সব মিলিয়ে গল্পটা বেশ ঘাঁটা।
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ১০:৪০379212
  • আমার মনে হয় কলকাতার সমাবেশে বামেরা দিদির মঞ্চে প্রতিনিধিও পাঠাতে পারেনা, সেটা একেবারে পলিটিকাল সুইসাইড হবে। পবতে বামেরা আর দিদি এক মঙ্চে দাঁড়ানো মানে ক্রেডিবিলিটি বলে আর কিছু থাকবেনা। বরং দিল্লিতে যদি ইলেকশানের পর মিলিজুলি সরকার বানানোর পরিস্থিতি আসে তখন আলোচনায় অংশ নিতে পারে। বামেদের চিরকালই কং এর ওপর একটা সফট কর্নার আছে :p, তো তখন রাহুল গান্ধীকে সরকার গড়ায় সাহায্য করতে পারে।
  • amit | ২০ জানুয়ারি ২০১৯ ১০:৪৬379223
  • আমার একটাই আতঙ্ক। এই সবাই নিজের নিজের পথে চলতে গিয়ে নাত্সি জার্মানি-র ৩০ এর দশকের ইতিহাসের পুনরাবৃত্তি না হয়ে যায়। rise & fall অফ ৩র্ড রেইচ যারা পড়েছেন, তারা জানবেন কিভাবে হিটলারকে সরানোর একের পর এক সুযোগ হাত ছাড়া করা হয়েছিল আর শেষে তার ফল কি হয়েছিল।
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ১০:৫০379234
  • নিজের পথে চলতে বলছিনা ঃ) কিন্তু বাম দলগুলো একেবারে মুছে যাক তাও চাইনা।
  • | ২০ জানুয়ারি ২০১৯ ১০:৫২379245
  • ধুস মমতাকে পাশে সামনে পিছনে কোথাও নিয়েই বিজেপীর বিরোধীতা হয় না। জাস্ট হয় না। মোদী বিরোধীতা হতে পারে, তাতে গড়কড়ির আসার রাস্তা সাফ হবে।
  • | ২০ জানুয়ারি ২০১৯ ১১:১৯379256
  • এই আলোচনায় একটা কথা আমার মনে হয় বিজেপি ব্যাপারটা বেশ ডেঞ্জারাস। কারণ বিজেপি হল আর এস এস এর সংসদীয় মুখোশ। এই মুখোশের অপরূপ ও সর্বোত্তম উদাহরণ ছিলেন বাজপেয়ী।

    কাল দেখলাম আর এস এস বলছে যে 2025 এ মন্দির হবে, এখন দেশের অবস্থা ভাল না, কী আর করা যাবে এবং আরো ভুলভাল যুক্তি।

    সফট বিজেপি ও খুব ভাল জিনিস নয় কারণ এতে ধীরে ধীরে জনমানসে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়ে। 2014 তে মোদি আসার পেছনে 1998 তে বিজেপিকে হাওয়া দেওয়ার কারন কি নেই? 2004 এ হেরে যাওয়ার পরে মনে হত আহা বিজেপি তত বিপজজনক নয়। কিন্তু 2002 তেই গুজরাট দাঙ্গা হয়েছিল।
    তো, 1998-2009 টানা সেই সফট বিজেপিকে অক্সিজেন অনেকে জুগিয়েছে।

    2019 এ যদি বিজেপি দুর্বল হয়েও সরকার করে, তবুও তাদের বিরোধিতা চালিয়ে যেতে হবে। এই বিরোধিতা সর্বাত্মক করতে পারে বিভিন্ন ধরনের বাম শক্তি, লালু যাদবের মত দল, শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক। টানা পলিটিক্যাল ও নানাবিধ প্রোগ্রাম রাখা ইত্যাদি।

    আমাদের ভোটের আগেই শুধু টনক নড়ে, ভোটের পরে আমরা সব ভুলে যাই, তাছাড়া স্মৃতিও দুর্বল, এই হলো সমস্যা।
  • | ২০ জানুয়ারি ২০১৯ ১১:২০379267
  • *1998-2014
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ১১:২৫379279
  • এমনিতে পুরোটাই একমত, শুধু "শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক" ছাড়া। এটা কি বস্তু জানিনা, কখনো চোখে দেখিনি।
  • S | ২০ জানুয়ারি ২০১৯ ১১:৩৬379290
  • "বিজেপি হল আর এস এস এর সংসদীয় মুখোশ।"
    এইটাই আসল কথা। বাজপেয়ির সময়ে সফট হিন্দুত্ব খেলতে বাধ্য হয়েছে কারণ মিলিজুলি সরকার ছিলো। এবারে একা ক্ষমতায় আসতে মুখোশটা অনেকটা সড়ে গেছে। বিজেপি বিরোধিতা না করে মোদি বিরোধিতা করা যায়্না। মোদি বিজেপিরই বলতে পারেন বেস্ট স্টুডেন্ট। বিজেপির আসল উদ্দেশ্য হলো হিন্দুত্ববাদী ভারত। ঐসব ডেভালপমেন্ট ইত্যাদি শুধুই ঢং।
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ১১:৪৭379301
  • কালকের কোন বক্তৃতা থেকেই প্রতীয়মান হয়না যে ঐ সব নেতারা কট্টর বিজেপি বিরোধী। তারা সাম্প্রতিক কতকগুলো পলিসির বিরোধীতা করেছে মাত্র। ঐ সব পলিসি প্রয়োগের সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছিল তখনো চন্দ্রবাবু NDA-র অংশ ছিলেন। কালকে কোন কারণে রাজনাথ (বা গড়কড়ি) মোদীর চাইতে বেশী ক্ষমতাশালী হলে আমাদের ঘরের লোকটিই বোধহয় সর্বাগ্রে নালে-ঝোলে মাখামাখি করে NDA-র অংশ হয়ে যাবে।

    কেউ কেউ দেখছি ইতিহাস ভুলে যাওয়ার প্রবল প্রচেষ্টা করছেঃ বাজপেয়ীর মত মহান নেতাকে মাসীমার মালপো খাওয়ানো হয়েছিল। তাঁরই জীবদ্দশায় বাবড়ি ধ্বংস হয় ও গোধরার দাঙ্গা ঘটে। তিনোর উথান বিজেপির প্রচুর অবদান আছে। বাম-মুক্ত পব তার একটি সামান্য প্রতিদান মাত্র।

    আর যারা বিজেপির থেকে RSSকে আলাদা করে দেখতে চান তাদের আবার মনে করিয়ে দিইঃ
    ২০০৩ঃ
    "This is the first occasion that I have had to meet top RSS " she said in Hindi, "but I realised immediately that these are the real deshpremis (patriots)."

    আর
    "“In 2013, there were 750 RSS shakhas in Bengal. The number went up to 1100 in 2017, and stands at 1279 [as of today],” RSS Pranta Prachar Pramukh of Dakshin Banga (South Bengal) Biplob Roy told reporters.

    এটা বিরোধী ব্রিগেড না নাট্যশালা?
  • Santanu | ২০ জানুয়ারি ২০১৯ ১৪:৪৯379323
  • "আরো একটা জিনিস তো দেখলুম এই পাঁচ বছরে, চেনা শোনা আত্মীয় বা স্কুল কলেজের বন্ধু বান্ধবের মনে যে এতো সম্প্রদায়িক বিষ লুকিয়ে ছিল, ফেবু আর হোয়াটস্যাপ এর কল্যানে বেরিয়ে আসছে রোজ"

    একমত। বিষ বেরিয়ে আসছে বিজেপি র হাওয়া তে, কিন্তু বুঝতে পারিনা, গত ৬০ বছরে এই বিষ তৈরী হলো কি করে?
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১৫:০৩379334
  • এসব খুচরো সাংবাদিক এর রিপোর্টিং এর কোন দাম আছে?মুম্বাই এর সাংবাদিক,বসিরহাট ঘুরে এসে একটা ফিরিস্তি দিলো।
    বামেদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে।কয়েক দিন আগে পর্যন্ত সাইন বোর্ড হিসেবে দেখা যেতো, এখন ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে।
    এই ভিজিটিং কার্ড নাকি বিজেপি সরাবে?যাদের কর্মীরা দলে দলে বিজেপি তে জয়েন করছে;মিউনিসিপ্যালিটি,পঞ্চায়েত ভোটে যারা তলে তলে বিজেপির সঙ্গে গাঁট ছড়া বাঁধে,তারা নাকি এন্টি বিজেপি মুভমেন্ট করবে।
  • সিকি | ২০ জানুয়ারি ২০১৯ ১৫:১১379356
  • আপনারা কেউ দাড়িভিটের নাম শুনেছেন?
  • S | ২০ জানুয়ারি ২০১৯ ১৫:১১379345
  • পবে বামেদের ৩৪ বছরের রাজত্বের সবথেকে বড় ব্যর্থতা এটাই। দাদু শুধুই মসনদে থাকতে চেয়েছিলেন। তাই আম বাঙালীদেরকে বাম মনস্ক না করে সিপিএম মনস্ক করে তুলেছিলেন। সিপিএম করা মানে পাড়ার দাদাদের প্রোটেকশান, সরকারী চাকরী, সেই চাকরীতে আন্দোলনের নামে কাজ ফাঁকি, স্কুল-কলেজে ভর্তি, এবং এইধরনের কিছু সুবিধের কথাই লোকে জেনেছে বুঝেছে। লোকে গণশক্তি কিনেছে বটে, কিন্তু বোরিং এডিটোরিয়ালগুলো পড়েনি। যারা পিপল্স ডেমোক্র্যাসি পাড়ায় পাড়ায় বিক্রি করতো, তারা বোধয় জীবনে কোনোদিনও কাগজের একটা লাইনো পড়েনি। শ্রমিক আন্দোলনে হেঁটেছে, কিন্তু আসল ইস্যু গুলই বোঝেনি। বোঝার চেস্টাও করেনি। পার্টি করেছে, হয়তো ভোটও দিয়েছে, কিন্তু বাম পার্টির মানে কি সেইটাই জানেনি। ফলে মানুষের মধ্যেকার সুবিধাবাদী, সাম্প্রদায়িক, বুর্জোয়া দিকগুলো থেকেই গেছে।
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ১৫:৪৫379367
  • যে ভিটে তে থাকলে সবার দাড়ি গজায় তাকে বলে দাড়িভিটে?
  • | ২০ জানুয়ারি ২০১৯ ১৫:৪৬379378
  • "এসব খুচরো সাংবাদিক এর রিপোর্টিং এর কোন দাম আছে?মুম্বাই এর সাংবাদিক,বসিরহাট ঘুরে এসে একটা ফিরিস্তি দিলো।
    বামেদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে।কয়েক দিন আগে পর্যন্ত সাইন বোর্ড হিসেবে দেখা যেতো, এখন ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে।
    এই ভিজিটিং কার্ড নাকি বিজেপি সরাবে?যাদের কর্মীরা দলে দলে বিজেপি তে জয়েন করছে;মিউনিসিপ্যালিটি,পঞ্চায়েত ভোটে যারা তলে তলে বিজেপির সঙ্গে গাঁট ছড়া বাঁধে,তারা নাকি এন্টি বিজেপি মুভমেন্ট করবে।"

    দাম কী, মূল্য কী সে স্থির অনন্তর হইবেক। মুম্বই এর খুচরো সাংবাদিক এর কতার নয় দু টাকা দাম। sm আপনার ক্লিশে ও অযৌক্তিক পয়েন্টগুলির দাম কত?

    আর বাংলার মহান সাংবাদিক কে বা কারা? দাড়িসম্বলিত প্রাক্তন আবাপ? আমার তো মনে হয় উক্ত খুচরো সাংবাদিক দাড়িয়াল বিক্রি হওয়া বঙ্গ সাংবাদিকের চেয়ে বেশি নিরপেক্ষ।

    আর বিজেপিতে নাম লেখানো মুকুল, অনুপম ইত্যাদি, আর যারা তাদের পেছনে সিপিএমের হাত না তিনমুলের পা?

    এই যে যেকোনো প্রসঙ্গে সিপিএমের শ্রাদ্ধ, এসব কোনোদিন শেষ হবে না। তার কারণ sm এটা দাম, মূল্যের ব্যাপার নয়, আপনাদের পুরনো অভ্যাস।

    আর 1998 থেকে 2009 দীর্ঘ 11 বছর তৃনমূল কী কী সেকুলার অবদান রেখেছে যদি একটু আলো ফেলেন হৃদয়ে লিখে রাখব।

    সন্ধ্যা দেবী, মুনমুন সহ এতগুলো নামী লড়াকু mp 2014 থেকে 2019 মোদিকে পার্লামেন্টে কতগুলো ওয়াক ওভার দিলেন সেগুলো নিয়েও আলোচনা আসুক। তাঁদের এই যে মহান লড়াই, তা মেনে নিয়ে, আসুন আজ শপথ নিই আর বিজেপি হাটাই।
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১৫:৫৭379390
  • তারচেয়ে আপনি লিখুন, কেন বাজপেয়ির হাত ধরে ঝানু লিডার চানু, থুড়ি জ্যোতি বসু পোজ দিয়ে ছবি তুলেছিলেন?
    ঝানু লিডার জানতেন না, বি যে পি আর এস এস এর মুখোশ!
    দুই, সিপিএম তথা বাম দল গুলো চৌত্রিশ বছরে কি এমন দিগ্বিজয়ী
    সেক্যুলার রোল প্লে করেছে যা তৃণমূলের থেকে আলাদা?ফুরফুরা শরীফে যাওয়া বা বড় মার্ সঙ্গে দেখা করা সবই বিদ্যমান ছিল।
    তিনো থেকে বিজেপি যাচ্ছে বহিস্কৃত নেতারা।বাম দল গুলো তো নিচু তোলার কর্মীদেরই ধরে রাখতে পারছে না।
    মমতা যদি প্রধান মন্ত্রী হয়,তবে এতো হিংসে কিসের?
    নিজেরা তো জ্যোতি বসুর পা টেনে নামিয়ে বাঙালির কাঁকড়া প্রবাদ কে সর্বসমক্ষে প্রমান করে ছেড়েছিলেন।
    সোমনাথ বাবু কে নির্লজ্জ্ব ভাবে পদ থেকে টেনে নামিয়েছিলেন।
    আর কত কি বলবো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন