এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় হকি: কয়েকটা কথা

    b
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০০৮ | ৩০০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৩398815
  • ক্রিকেট টিমে আমি থাকবো। প্রথমের দিকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। আর তুখোড় ফিল্ডার হিসাবে। বল করতে পারতাম না।
  • gandhi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৭398816
  • ব্রতীনদা

    ক্রিকেট খেলাটাই উঠে যাবে কদিন বাদে.... ওটা ছেড়ে দিন...

    দুখেদা

    হকি খেলার বাজে অভিজ্ঞতা আছে... হোস্টেলে হকির টিম হবে... কিছু প্লেয়ার কম পরেছে... আমরা যারা ফুটবল খেলি..তাদের ধরল... তরা তো ছুটতে পারবি... একটু হকিটা খেলে দে... তার আগে একদিন প্রাকটিস করলেই হবে... এই বলে মাত্র আধা ঘন্টা স্টিক দিয়ে ইনসাইড আউটসাইড প্রাকটিস করলো.... এমন কোমরে ব্যথা হলো যে .... ৩দিন ফুটবল খেলা ও বন্ধ.... তারপর বুঝেছি... হকি একদম চ্যাংরামীর জায়গা নয়... হেব্বি চাপের জিনিস...
  • b | ০২ ডিসেম্বর ২০১২ ১৭:১৫398817
  • মেলবোর্নে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বের টপ ৬ টা দল থাকে, তাছাড়াও চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ ট্রফির বিজেতা আর একটি ওয়াইল্ড কার্ড এন্ট্রি।
    ভারতের র‌্যাংক ১১, ওয়াইল্ড কার্ডে এন্ট্রি পেয়েছিল। পুল-এ আছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড আর জার্মানী।
    এপর্যন্ত পর পর দুটো খেলায় টানা জিত, ইংল্যান্ড (৩-১, র‌্যাংক ৪) আর নিউজিল্যান্ডের (৪-২, র‌্যাংক ৬)বিরুদ্ধে। গ্রুপ টপ করছে !!(বিস্ময় বোধক চিহ্ন কম পড়ে যাবে)। খেলা দেখুন ও দেখান। টেন স্পোর্ট্স-এ।

    নব সাহেব যদি টিমটার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন!
  • কৃশানু | ০২ ডিসেম্বর ২০১২ ১৭:২২398818
  • ভারী ভালো খবর। লজ্জা লাগছে জানি না বলে। ধন্যবাদ।
  • গান্ধী | ০৩ ডিসেম্বর ২০১২ ০৯:০৯398819
  • যা-তা রেজাল্ট, নিউজিল্যান্ড ম্যাচটা একটু দেখেছি
  • গান্ধী | ০৬ ডিসেম্বর ২০১২ ১৮:৩৭398821
  • যা-তা
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১২ ২০:৫৭398822
  • দূর্দান্ত খবর!!
  • গান্ধী | ২০ ডিসেম্বর ২০১২ ১৮:১৪398823
  • হকির একটা যুগ শেষ, লেসলী ক্লডিয়াস মারা গেলেন
  • aranya | ২১ ডিসেম্বর ২০১২ ০৮:৫৯398825
  • লেসলী ক্লডিয়াস, কিংবদন্তী, চারটে অলিম্পিক, তিনটে সোনা, একটা রুপো।
    চা র টে অলিম্পিক পদক, জাস্ট ভাবা যায় না। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।
    ভারতের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় (আমার কাছে) চলে গেলেন।
    এর মত আইকন হকি প্লেয়ার-কে জাতীয় বা রাজ্য হকি ফেডারেশন কোনভাবে হকির উন্নতির জন্য ব্যবহার করল না :-((।
  • aranya | ২১ ডিসেম্বর ২০১২ ০৯:০৩398826
  • আর এই খেলাটাকে আমরা বাঙালীরা কখনো তেমন ভাবে খেললামও না। খুব হাতে গোনা কয়েকটা স্কুলে হকি-র চল আছে।
  • aranya | ২৮ আগস্ট ২০১৩ ২০:২৬398827
  • ভারত গতকাল এশিয়া কাপে হায়েস্ট র‌্যাঙ্কড কোরিয়াকে হারাল - ভাল খবর।
  • s | ২৯ আগস্ট ২০১৩ ০৪:২২398828
  • আমাদের স্কুলে ব্যাপক হকি খেলা হত। বিভিন্ন টুর্নামেন্ট হত। বহুবার স্টিকের আঘাতে জর্জরিত হয়েছি। কিন্তু খেলতে দারুন লাগত।
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ০৪:৫৪398829
  • এস কোন স্কুলে পড়তেন? বাংলায় তো স্কুলে হকি খেলার সুযোগ খুবই দুর্লভ।
  • s | ২৯ আগস্ট ২০১৩ ১০:৩০398830
  • অরন্যদা, আমি সেন্ট লরেন্সে পড়তাম।
  • + | ২৯ আগস্ট ২০১৩ ১০:৩৬398831
  • সেমিফাইনালে উঠল। ভালো খবর।

    হকি খুব কষ্টকর খেলা। একদিন আধ ঘন্টা খেলে বুঝেছিলামঃ(
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১০:৪৫398832
  • ল্লেপ্পচা, আরেকটা লরেন্সিয়ান। কোন ব্যাচ স্যার?
  • stoic | ২৯ আগস্ট ২০১৩ ১৭:০৬398833
  • ক্ষী ক্ষান্ড !!
    s এর কোন বছর মাধ্যমিক? জাস্ট কিউরিয়াস।
  • s | ২৯ আগস্ট ২০১৩ ১৯:৪৯398834
  • প্রাগৌতিহাসিক যুগ। ৮৮ মা, ৯০ উমা সবই লরেন্স থেকে।
  • stoic | ২৯ আগস্ট ২০১৩ ২০:০৫398836
  • ৮৮ মাধ্যমিক মানে তো অজ্জিতের ব্যাচ ?
    আমি ৮৭ মাধ্যমিক, ৮৯ উমা।
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২০:১৪398837
  • আইআইটিতে প্রথম ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইঃ ছাড়া কয়েকটা নতুন খেলা ট্রাই করার সুযোগ আসে - বাস্কেটবল, টেনিস, হকি

    হকি খুবই ডিমান্ডিং খেলা, গান্ধী যেমন বলল
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২০:৩৪398838
  • প্রচুর অ্যাথলেটিসিজম, স্কিল, স্ট্যামিনা ইঃ লাগে এমন আউটডোর টিম গেমগুলোর মধ্যে ফুটবলের পরেই হকি আসবে
  • b | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫২398839
  • পারল না। অবশ্য সে আশাও করি নাই। ১১ নম্বর টিমের পক্ষে ৬ নম্বর টিমকে পর পর দু বার হারানো শক্ত, তার ওপরে একেবারেই নতুন দল। তবু ৪-৩ স্কোরলাইন একটু লড়াইয়ের হদিশ দিচ্ছে। স্কোর হয়েছে ২-০, ২-২, ৩-২,৩-৩, ৪-৩ এই প্যাটার্নে, শেষ গোলটি ২ মিনিট আগে শর্ট কর্ণারে খাওয়া।
  • s | ০১ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৪398840
  • @stoic আপনি তাহলে রুদ্র, শুভাশিষ, সৌমিত্র-দের ব্যাচ।
    অরিজিত বোধহয় ৮৯ মাধ্যমিক।
  • b | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৫398841
  • "There was certainly no shame in the defeat for the Indians, who matched their opponents with a high quality performance, being beaten only by a team that had players with skills to match them."

    fih.org থেকে।
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:০১398842
  • ৮৮ মাধ্যমিক মানে আমার আগের ব্যাচ। কে গো?
  • + | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:২১398843
  • বিশ্বকাপে চান্স পেল
  • ঊমেশ | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:০০398844
  • এখনো পায়নি, তবে পেতে পারে।
    ওসেনিয়া কাপে যদি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া জেতে তবে ভারত চান্স পাবে। তবে ওদের জেতার চান্স ১০০% বলে মনে হয়।

    ওসেনিয়া কাপ অক্টোবরের শেষে।
  • aranya | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২৪398845
  • খারাপ লাগছে। তবে লড়ে হেরেছে
  • b | ১১ জুলাই ২০১৮ ০৯:১০398847
  • ক্রিকেট আর ফুটবলের মাঝে তুললাম।
    চ্যাম্পিয়নস ট্রফিতে এবার ভারত রানার্স। তাও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হেরেছে। গ্রুপ লিগে পাকিস্তান আর আর্জেন্টিনাকে (বিশ্ব র‌্যাংক ২) হারিয়েছে, হল্যান্ড আর বেলজিয়ামের সাথে ড্র করেছে, অস্ট্রেলিয়ার কাছে ৩-২ তে হেরেছে।
    নভেম্বর ডিসেম্বরে বিশ্বকাপ, ভুবনেশ্বরে। গলা ফাটান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন