এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ৩৯১১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | ১৮ জুন ২০০৯ ১৪:৩২405269
  • "It is not only the ruthlessness involved in the Maoists’ methods of usurping power that looks obnoxious but more nauseating is the romanticization of the Maoists’ move by sections of intelligentsia, ignoring completely the fact that the move of the Maoists are no less hegemonic than that of the CPM or the emerging TMC."


    http://kafila.org/2009/06/18/where-there-is-no-police-kumar-rana/
  • h | ১৮ জুন ২০০৯ ১৪:৪৯405280
  • খোঁজ নিয়ে দ্যাকো, যে এটা লিখেছে, সে জৈবনে এই সব রোফ্যান্টিকতায় ভুগেচে। সেদিন দেখলাম, এন্ডিটিভি লিকেছে, মাওবাদ হল ১৫০০ কোটি টাকার একটা ইকোনোমি। তাও যে ইনভেস্ট করতে বলে নি এই অনেক। হ্যারা কখন কি লিখবে কোনো ঠিক নাই।
  • lcm | ১৮ জুন ২০০৯ ১৫:০৩405291
  • মাওবাদ ১৫০০ কোটি টাকার ইকনমি!! এরকম আর্টিকল বেরিয়েছিল নাকি। কিন্তু, কি ভাবে? বন্দুক সাপ্লাইয়ের ব্যবসা? কনট্র্যাক্ট কিলিং (সুপারি)? র‌্যানসম?
  • Arpan | ১৮ জুন ২০০৯ ১৫:০৮405302
  • ও বুঝলাম এবার আজকাল কোথা থেকে টুকেছিল।
  • ranjan roy | ১৮ জুন ২০০৯ ১৫:৪৮405313
  • রঙ্গন,
    অসংখ্য ধন্যবাদ, এই লিংকটি দেয়ার জন্যে।
    কালকেই ভাটে লিখেছিলাম-- এর পরে কি হবে?
    টিভিতে দেখা কমরেড বিকাশ বা গৌরবাবুরা দন্ডকারণ্যে ফিরে যাবেন। কিন্তু ছত্রধর মাহাতো ও অন্যান্য স্থানীয় আদিবাসী পরিবারগুলো? সিআর পিএফ নামলে পরে যে ""এম্পায়র স্ট্রাইকস্‌ ব্যাক্‌'' হবে তার মাশুল কে গুনবে?
    তাও ছেড়ে দিলাম। ধরে নিলাম অন্যায়ের বিরুদ্ধে মহাসংগ্রামে এসব হোলো কোল্যাটারাল ড্যামেজ্‌।
    কিন্তু আমার একটু ফান্ডামেন্টাল আপত্তি আছে।
    একটা হেজিমনির( কংগ্রেস-বিজেপি-সিপিএম) এর বিরুদ্ধে পাল্টা হেজিমনি খাড়া করা অবশ্যই মার্কস্‌বাদ সম্মত। খালি কোনটা আগ-মার্কা মুর্গীর ডিম তাই নিয়ে বিতর্ক হতে পরে।
    কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি( মাওবাদী)র ক্যাডারদের যা লাল-সন্ত্রাসের নমুনা দেখছি
    ( বস্তারের সামগ্রিক ছবির ভিত্তিতে) তাতে আমি তো ওদের রাজত্বে( যদি কোনদিন হয়ও) থাকতে চাইবো না।
    সামান্য সন্দেহের বশে গরীব আদিবাসীদের খোচর বলে নৃশংস ভাবে গলাকাটা, মাস মুভমেন্টকে হাইজ্যাক করে খালি বন্দুকের ভাষা ব্যবহার করা, ক্যাঙ্গারু কোর্ট--- এতে জনগণের পার্টিসিপেশন কোথায়?
    শুধু সাময়িক মিলিটারি ভিকটরি দিয়ে কোন ইডিওলজির
    সুপ্রীম্যাসি নির্ধারিত হবে না। হবে কোন বৃহত্তর মুল্যবোধ এরা স্থাপিত করছে তাই দিয়ে।
    ওই আদিবাসী লোকটির ডেড্‌বডি( হোক সে একজন সিপিএম ক্যাডার বা নেতা বা গণশত্রু) পাঁচদিন পচতে দিয়ে জনতাকে কী মেসেজ দেয়া হচ্ছে?
    এই মহান বিপ্লবীরা কার্যত: আরেক ধরনের তালিবান নয়কি? শুধু মহম্মদের জায়গায় মাওয়ের নামে?
    এর ফলটা কী দাঁড়াচ্চে? লালগড়ের জনগণের দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আন্দোলন নেপথ্যে চলে যাবে। ফায়দা তুলবে কং-তিনোমূল।
    ছত্তিশ্‌গড় হোক কি বঙ্গ, সর্বত্র একই মেসেজ যাবে-- হয় বর্তমান সরকারের সঙ্গে থাকো নয় মাওবাদীদের।ডেমোক্র্যাটিক আন্দোলনের লেজিটেমেসি শেষ।
    বস্তারে গান্ধীবাদী বনবাসী চেতনা আশ্রম যারা সতেরো বছর ধরে ওখানে কাজ করছে, সলওয়া জুড়ুম কে ডকুমেন্ট দিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, ফলস্‌ এন্‌কাউন্টার কে এক্সপোজ করেছে আজ তাদের অফিস সরকার ভেঙে দিয়েছে। মাওবাদীরাও ফরমান জারি করেছে ওদের বিরুদ্ধে।
    তাই আজ বিনায়ক সেনের মুক্তির জন্যে নোবেল লরিয়েটরা চিঠি লেখেন। দিল্লি-মুম্বাই থেকে বুদ্ধিজীবীরা আসেন রায়পুরে। কিন্তু ছত্তিশগড়ে জনতার কোন হেলদোল নেই, কোন আন্দোলন হয়না। মাওবাদীদের নির্বিচার নৃশংস হত্যালীলা সেই জায়গাটা কেড়ে নিয়েছে।
    তাই বাম বুদ্ধিজীবীদের আত্মমন্থনের সময় এসেছে।
  • Arijit | ১৮ জুন ২০০৯ ১৬:০৩405324
  • সেদিন কোনো একটা ব্লগে রেড করিডর নিয়ে একটা লেখা পড়লাম - দেখি, খুঁজে পেলে লিংক দিয়ে দেবো।
  • shrabani | ১৮ জুন ২০০৯ ১৬:৫১405335
  • লালগড়ে তো সাধারণ মানুষের রেসিস্ট্যান্স কে পুলিশ আর সিপি এম মাওবাদীর নাম দিয়ে বদনাম দিচ্ছিল যেমন নন্দীগ্রামেও করতে চেষ্টা করেছিল। পুলিশ মাওবাদী ধরার নাম করে অত্যাচার করছিল বলেই তো সেখানকার মানুষ পুলিশের বিরুদ্ধে।
    এখন এই মাওবাদীরা কোথা থেকে বেরোল ঝুলির বেড়ালের মত!
  • shyamal | ১৮ জুন ২০০৯ ১৬:৫৯405346
  • মাওবাদীরা কি করে টাকা পায় সেটা আমার প্রশ্ন ছিল। ওয়েবে একটি আর্টিকলে তার উত্তর পেলাম। এরা কি করে এক-৪৭, গ্রেনেড ও অন্যান্য দামী অস্ত্র শস্ত্র কেনে? মূলত: ঐ অঞ্চলের, অর্থাৎ অন্ধ্র, ছত্তিশগড়, ঝাড়খন্ড, প:বঙ্গ, ওড়িশার যে অঞ্চলে এরা শক্তিশালী, সেখানকার স্থানীয় ছোট ব্যবসায়ীদের গলা কেটে না নেওয়ার ফলে এরা প্রোটেকশন মানি দিতে বাধ্য হয়। বহু জায়গায় ব্যবসায়ীরা বেআইনী কার্যকলাপ করে, যেমন বেআইনীভাবে গাছ কাটে। নকশালরা বলে, চালিয়ে যাও। কোন ভয় নেই।শুধু আমাদের পয়সাটা দিয়ে যাও। এ ব্যাপারে এরা ঐ শহরের সরকারীবাবুর থেকে কোন ভাবেই আলাদা নয়। ছোট কোম্পানী ছাড়াও বহু নামকরা সংস্থা নাকি এদের টাকা দেয় বাধ্য হয়ে।
    অন্ধ্রপ্রদেশে মাও-অধ্যুষিত এলাকায় যত সরকারি কনট্র্যাকটর আছে সবাই মোট বিডের ২ থেকে ৮% মাওবাদীদের দেয় শান্তি কেনার জন্য।
    মাওবাদীদের বার্ষিক রেভিনিউ হল ১০০০ থেকে ১৫০০ কোটি টাকা। মন্দ নয়!
  • shrabani | ১৮ জুন ২০০৯ ১৭:১৯405357
  • এ তো শুনতে চম্বলের ডাকু কেসের মতো!
  • a x | ১৮ জুন ২০০৯ ১৯:২৫405369
  • শ্রাবণীর নিশ্চয়ই চোখ এড়িয়ে গেছে যে বিনায়ক সেনকেও "মাওবাদী" বলেই জেলে পুরে রাখা হয়েছিল। মাওবাদীরা থাকলেই সাধারণ লোককে মাওবাদী নাম নিয়ে তুলে পুলিশ খুন, ধর্ষণ করতেই পারে, বছরের পর বছর চরম অত্যাচার, একবিন্দু উন্নয়নের মুখ না দেখা সবই হতেই পারে। লেফট লিবেরালদের সাপোর্টটা বাড়তি পাওনা।
  • rokeyaa | ১৮ জুন ২০০৯ ১৯:২৯405380
  • মাওবাদীরা অস্ত্র পায় কোথা থেকে? কিশাণজি বললএন, পুলিশের কাছ থেকে লুঠ করে, বা বানিয়ে। কিন্তু কেনার কথা বললেন না।
    কিন্তু তারা তোলা আদায় করে, এটা সত্যি, সেটা দিয়েই হোলটাইমাররা খেতে-পরতে পায়। কাদের কাছ থেকে? বড়ো ক¾ট্রাক্টর, কেন্দুপাতার ব্যবসায়ী, স্বাভাবিকভাবেই। খেয়াল করে দেখুন, এই রাজ্যে, মাওবাদীদের হাতে খুন হচ্ছেন কিছু চুনোপুঁটি সিপিয়েম নেতা। না কোনো তিনোমুল, না ক¾ট্রাক্টর। এমনকি, বড়ো মাপের নেতাও না। গল্পটা কি দাঁড়ায় তালে?
  • a x | ১৮ জুন ২০০৯ ১৯:৩০405391
  • রঞ্জনদা, শঙ্কর গুহ নিয়োগীর খুন নিয়ে কোনো আন্দোলন হয়েছিল? সেই জায়গাটা কে/কারা কেড়ে নিয়েছিল?
  • a x | ১৮ জুন ২০০৯ ১৯:৩২405402
  • কেশপুরে তৃণমূল। এখানে সিপিএমই একমাত্র লক্ষ্য, এটা ডিক্লেয়ার্ড। আর বড় সড় হয়েছিল - বুদ্ধদেব। মিস করে গেছিল। মনে নেই?
  • a x | ১৮ জুন ২০০৯ ১৯:৩৭405413
  • রঞ্জনদা। মাওবাদীরা সালোয়া জুডুমের কিছু লোককে তুলে নিয়ে যায়। আর তার উত্তর সালোয়া জুডুম VCAর লোকেদের, মানে নেতাকেই তুলে নিয়ে যায়।
  • rokeyaa | ১৮ জুন ২০০৯ ১৯:৪২405424
  • অক্ষদি, ঐ একটাই, তাও মিস। চাদ্দিকে শুনতে পাই যে কতো কতো লোক নাকি হিট লিস্টে আছে, এমনকি, আমাদের জেলার এক বড়ো নেতা-রও। তিনি সঙ্গে বন্দুকবাজদের নিয়ে এদিক-ওদিক ঘুরে বেড়ান, কিন্তু কোনোদিন তাঁর ওপর কোনো অ্যাটাক হয়েছে বলে শুনলাম না।
    আর, কেশপুরে তখন কি পার্টি তৈরি হয়েছিলো?
    নাকি জনযুদ্ধ?
  • a x | ১৮ জুন ২০০৯ ১৯:৪৪405435
  • রঞ্জনদা, ভ্যানগার্ডিস্মে বিশ্বাস রাখলে "মাস মুভমেন্ট" কিভাবে ডিফাইন করবেন? আমার আসলে গত ক মাস যাবৎ প্রশ্ন ছাড়া আর কিছু পাচ্ছেনা। আপনারা যেমন খুব কনফিডেন্টলি কনক্লুশনে আসতে পারেন, আমার সেটা হলে একটু ভালোই হত।
  • a x | ১৮ জুন ২০০৯ ১৯:৪৬405457
  • জেলা সম্পাদক লেভেলের লোক তো হাতের সামনে। বিমান বুদ্ধ জ্যোতি কি জঙ্গলমহলে হেঁটে বেড়াবে? নাকি মাওবাদীরা ইন্দিরা ভবন আক্রমণ করবে?
  • Du | ১৮ জুন ২০০৯ ১৯:৪৬405446
  • সন্ত্রাসবাদীরা জেনেরালি, উত্তর পূর্ব সূত্রে বলি শুধু ব্যবসায়ীদের থেকে টাকা নেয় না ডাক্তার, টীচার, সরকারী-বেসরকারী কর্মচারীরা সবাই (যাদের প্রাণের মায়া আছে) তাদের সম্ভাব্য লিস্টে আছে। অবশ্য মেট্রো শহরে থাকলে তাদের টাকা দিতে হয়না, তাদের হাতে মরারও চান্স নাই। সবচেয়ে যেটা ভয়াবহ যে তাদের কোন শেষ পুলিশের হাতে নেই, সে পুলিশ যা অত্যাচারই করুক বা জত নীরীহ লোককেই কষ্ট দিকনা কেন। শেষ যেটা হয় সেটা আজকাল কোন কোন সরকার করতে পিছপা হচ্ছে না - শ্রীলংকা, সোয়াট ভ্যালি - সেটার চেয়ে ভয়ংকর আর কিছু নেই।
  • a x | ১৮ জুন ২০০৯ ১৯:৪৯405468
  • রোকেয়া,

    "In 2000, the Trinamool-BJP brigades were setting huts of poor villagers on fire in Keshpur. We joined with the CPM ranks to fight the offensive. I distinctly remember that I collected 5,000 cartridges from the CPM party office," (Koteswar) Rao claimed.
  • rokeyaa | ১৮ জুন ২০০৯ ২০:০০405480
  • অক্ষদিকে, আমি জিগ্যেস করছিলাম, যে তখন কি সিপিয়াই মাওবাদী তৈরী হয়ে গেছে? নাকি ওটা পি ডব্লিউ জি-র কাজ? এখন, জেলা সম্পাদক একজনের গায়েও কি হাত পড়েছে?
    ঘোষিত লাইন বললেই সেটা ঠিক? সিপিয়েমই শ্রেণীশত্রু? আর কেউ না? বুদ্ধ-শেঠ-দীপক সরকারই খারাপ?আর, ডুকে, সিপিয়েমও তো তোলা তোলে, যাদের প্রাণের ভয় তো আছেই, সেই সঙ্গে আরো অনেক ভয়ই আছে, তাদের কাছ থেকেও।
  • a x | ১৮ জুন ২০০৯ ২০:০৯405491
  • কোন ফ্যাকশনের কাজ সেটা ইম্পর্ট্যান্ট কেন? কালকের জনযুদ্ধ তো আজকের সিপিআই মাওবাদী। নাকি যখন জনযুদ্ধ ছিল তখন থেকে এখন ডানপন্থী হয়ে গিয়ে তখন তৃণমূল মেরেছে, আজ সিপিএম মারছে? তোমার প্রশ্নটার মধ্যে আমার মনে হয়েছে একটা প্রচ্ছন্ন ভাব আছে, যে কোনো আইডিওলোজি নেই, ইনফ্যাক্ট ধান্দাবাজী আছে, তাই ছোট সিপিএম কর্মীকেই মারছে।

    ঠিক কি খারাপ একবারও বলিনি। কিন্তু কেন সিপিএমই মারছে, সেটার উত্তরে এই কথাটা। এইখানে, আজকে সিপিএম মারছে। তৃণমূল ক্ষমতাতে থাকলে তৃণমূলকেও মারত। কংগ্রেসই ডিক্লেয়ার করছে মাওবাদীদের biggest threat বলে।
  • rokeyaa | ১৮ জুন ২০০৯ ২০:১৯405513
  • অক্ষদি, যদ্দূর মনে পড়ছে, কিষাণজির ঐ ইন্টার্ভিউটায় ছিলো, যে শেষ পর্যায়ে যাদের মারা হয়েছে, সেখানে ৭০% কেসে আরো কথা বলা যেতো। উনি বলেছিলেন যে ওনারা আরো রেস্পন্সিবল পার্টি হয়ে ওঠার জন্য মতাদর্শগত সংগ্রাম চালাচ্ছেন। মানে, ঠিক কি বলেছিলেন মনে নেই, তবে স্পিরিটটা ঐরকমই ছিলো। এগুলো থেকে কি মনে হয় না, যে একটা ডিবেট আছে?
    আর, ধান্দাবাজি নাও হতে পারে, সবই ট্যাক্ষটিক্ষ হতে পারে। (এটা সিরিয়াসলি-ই বল্লাম)
  • Suvajit | ১৮ জুন ২০০৯ ২০:১৯405502
  • এই pdf টা পড়তে পারেন। লালগড় আন্দোলনের সত্যাসত্য (এবং আরও অনেক ইস্যু) র‌্যাডিকাল বাম দৃষ্টিভঙ্গি থেকে।
    http://www.bannedthought.net/India/PeoplesTruth/PeoplesTruth05.pdf
  • a x | ১৮ জুন ২০০৯ ২০:২১405524
  • যেটা করছে, এই গোপীনাথের সদ্য বিধবা কে মিছিলে হাঁটানো, মৃতদেহ ফেলে রাখা এগুলো ভুল, স্ট্র্যাটেজিক ভুল এবং অমানবিক। কিন্তু এটা মনে রাখা উচিৎ, মাওবাদীরা বিচ্ছিন না। যথেষ্ট মাস সাপোর্ট আছে। এই সব এলাকায় প্রচুর উন্নয়নের কাজ করেছে। লালগড়ের মুভমেন্ট মাওইস্ট ব্যাকিং ছাড়া কতটা এগোত আমার সন্দেহ আছে। রেড করিডরে, সাধারণ মানুষ এদের যথেষ্ট প্রোটেকশন দেয়। দেয় তার কারণ বছরের পর বছর ধরে এরা কিচ্ছু পায়নি। নাথিং। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাট কিছুই এদের কাছে পৌঁছয়নি। পুলিশ, স্টেট ক্রমাগত বর্বরোচিত অত্যাচার করেছে। যে যখন ক্ষমতায় এসেছে।

    for us the middle class, this is just a one day cricket match. we get worked up. but we like to remain pure. we won't touch the dirty pile. we will sit at a distance with our holier than thou self.
  • rokeyaa | ১৮ জুন ২০০৯ ২০:২৮405535
  • শুভজিত, পিপলস মার্চ বন্ধ হওয়ার পর কি এইটা বেরোচ্ছে? এই পিপলস ট্রুথ?
  • Suvajit | ১৮ জুন ২০০৯ ২০:৪১405546
  • রয়েকাকে: হ্যাঁ। ২০০৮ থেকে পি গোভিন্দন কুট্টি (ছাড়া পাবার পর) এটা প্রকাশ করছেন।
  • rokeyaa | ১৮ জুন ২০০৯ ২০:৪৪405557
  • দেখলাম, সেটাই ওয়েবসাইটটায় লেখা আছে।
  • Blank | ১৮ জুন ২০০৯ ২১:১৬405568
  • অক্ষদির 18 Jun 2009 -- 08:21 PM এই পোস্ট হলো পুর্ব বর্নিত রোমান্টিকতা :)
  • a x | ১৮ জুন ২০০৯ ২২:০৭405591
  • বিশেষণ ব্যবহার করতে বিশেষ খোঁজখবর, পড়াশোনার প্রয়োজন পরেনা, এই যা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন