এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:০১426046
  • চারমগজ তো melon seed। তরমুজের বীজ হবে বোধহয়। যেকোন ড্রাই ফ্রুটস শপে পাওয়া যায়। ওটা কাজুবাটার রিপ্লেসমেন্ট হতে পারে অনেক রান্নায়। শশার বীজ, আমন্ড কুচি মোটেও চারমগজ নয়, ঢপ দিয়েছে!
  • de | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:০৩426057
  • মুদি ---- টিকেন নয়!
  • tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:০৬426068
  • সরি সরি। আমি ভুল ইনফো দিলাম। তরমুজই, চালকুমড়ো না। চালকুমড়োর বীজ তো অনেক বড় :-(((
    তবে দোকানে যা পাওয়া যায় তাতে প্রচুর পরিমাণে শশার বীজ মেশানো থাকে এরকমই শুনেছিলাম। সেটা বোধহয় শসা সারাবছর পাওয়া যায় বলে। ইউপিতে অনেক বাড়িতে মহিলারা জাস্ট বাড়িতে আসা যে কোনো মেলন টাইপের ফল থেকে বীজ সরিয়ে দুপুরের রোদে শুকিয়ে খোসা ছাড়িয়ে একসঙ্গে করে রেখে চারমগজ হিসাবে ব্যবহার করেন দেখেছি।
    থ্যাঙ্কু দীপ
  • tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:০৭426079
  • :-)) থ্যাঙ্কু এগেন। ঘাবড়েই গেসলুম একটু :-(
  • de | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:২৫426090
  • :)
    দীপ নই!
  • tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৩০426101
  • ওহো। তাই তো! দে, দীপ নয়।
    কিন্তু 'থ্যাঙ্কু দে' বললে কেমন শোনায় না? :-))))
  • de | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৯426112
  • তা অবিশ্যি টিকেন, I agree। ধরিয়ে দেবার জন্য থ্যাঙ্কু দি'! :))
  • tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪২426123
  • :-))
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৩৩426146
  • শোলমুলো টা এই উইকেন্ডে করার ইচ্ছে রইলো।
  • tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৫৮426157
  • শোলমুলো.. বলিনি স্যান এখন আসছে না ভেবে... দারুউন রেসিপি। স্যান, কাকীমাকে আর কাকীমার মেয়েকে :-) বড্ডাসা থ্যাঙ্কু
  • debu | ২৬ ডিসেম্বর ২০০৯ ০০:৫০426168
  • চিন্‌কু দোকানে (Ranch99 লইট্যা পাওয়া যাচ্ছে নাম bombay Duck
  • debu | ২৬ ডিসেম্বর ২০০৯ ০০:৫৪426179
  • লইট্যার পোকোড়া ও খুব ভালো হয়
    পুন:
    তবে সাথে XXX Rum হোলে আরো ভালো
  • SS | ৩১ ডিসেম্বর ২০০৯ ২২:১৩426190
  • সর্ষেবাটা - ২ এ dd'র দেওয়া রেসিপি থেকে বাটার চিকেন বানিয়েছিলাম ক্রিসমাসের পার্টিতে। সবাই চেটেপুটে খেয়েছে :)

    নতুন বছরে আরো অনেক রেসিপি চাই।

    আর বাঘুকে জানাই, Musakhan দুবার বানিয়েছি, প্রত্যেকবারই খুব ভালো হয়েছে।
  • kk | ০৫ জানুয়ারি ২০১০ ০১:১৭426201
  • এই যে ফ্রুটকেক এর রেসিপি দিলাম।

    কিসমিস, কারেন্ট, ক্রেজিন, অ্যাপ্রিকট, খেজুর, সিট্রন সব মিলিয়ে ২-৩ কাপ নিও আর ১/৪ কাপ ক্রিস্টালাইজড আদা, একটা লেমন আর একটা কমলালেবুর খোসা খুব পাতলা জিরি জিরি করে কেটে নিও। এগুলো সব ১ কাপ গোল্ড রামে তিন চারদিন ভিজিয়ে রাখো। যত বেশি দিন রাখবে ততই ভালো। এবারে একটা স্যসপ্যানে এই ফলগুলো নাও,রামটাও ঢেলে নাও, ১ কাপ চিনি, ১ কাপ অ্যাপ্‌ল জ্যুস,১+১/৪ স্টিক মাখন নাও। এর মধ্যে ৪ টে লবঙ্গ আর ৬ টা অলস্পাইস গুঁড়ো করে দাও। অলস্পাইস না দিতে চাইলে এক বড় চিমটি গরম মশলার গুঁড়ো দিলেও হয়, আর১ টিস্পুন দারচিনি গুঁড়ো, ১ টিস্পুন আদা গুঁড়ো। এটা এবার আগুনে বসাও। নাড়তে থাকো। ফুটলে পরে ৫-৬ মিনিট সিম করে রাখো। তারপরে নামিয়ে ১৫ মিনিট ঠান্ডা করো।

    অন্য একটা পাত্রে ১+৩/৪ কাপ অল পার্পাস ময়দা, দেড় টিস্পুন নুন, ১ টিস্পুন বেকিংসোডা, ১ টিস্পুন বেকিং পাউডার মেশাও। এবার দুটো ডিম ফেটিয়ে ময়দায় দাও। আধ কাপ পেকান কুচি দাও। আমি বাদাম গুলো সর্বদা একটু টোস্ট করে দিই। এর মধ্যেই ফলের মিশ্রণটা দাও। এবারে মিশিয়ে নাও। খুব বেশি নাড়িওনা, জাস্ট মিশে গেলেই হলো। এবার লোফ প্যানে ঢেলে ৩৫০ ফারেনহাইটে বেক করো। ঘন্টা খানেক লাগবে।

    হয়ে গেলে বার করে ঠান্ডা হতে দাও। ঠান্ডা হলে পর প্যান থেকে বার করে একটা এয়ারটাইট বাক্সে রাখো। এবার ব্রাশ দিয়ে ব্র্যান্ডি মাখাও ভালো করে। ফ্রিজে ভরে ফেলো। দিনে একবার করে ব্র্যান্ডি ব্রাশ করে দিও দিন তিনেক। এরও পরে কিছু বাকি থাকলে মাঝে মধ্যে একটু ব্র্যান্ডি দিয়ে ভিজিয়ে দিও, যখনি ড্রাই হয়ে আসছে মনে হবে। এমনিতে তো বলে যে যত বেশিদিন রাখবে ততই স্বাদ বাড়বে। তা অতদিন থাকলে তবে তো?
  • Rajdeep | ০৫ জানুয়ারি ২০১০ ১৭:১৯426212
  • গুলে আর গুড়জালি মাছের ভাল কোন রেসিপি দেবেন কেউ?
  • a x | ০৬ জানুয়ারি ২০১০ ০০:৪৯426223
  • থ্যান্‌কু বাঘু। এই সব ফল গুলো ড্রায়েড হলে চলবে? তারপর রামে ভিজিয়ে রাখলেই ঠিক আছে না?
  • kk | ০৬ জানুয়ারি ২০১০ ০১:৫৭426234
  • হ্যাঁ হ্যাঁ। আমি তো সব শুকনো ফল দিয়েই করেছিলাম। যদি ভিজিয়ে রাখার জন্যে বেশি সময় না পাও তো রামের মধ্যে ডুবিয়ে ৫-৭ মিনিট মাইক্রো-ওয়েভে চালিয়ে নিতেও পারো।
  • Rajdeep | ০৬ জানুয়ারি ২০১০ ১৯:১৭426245
  • ধুস এত এত বাঙাল গুচতে অথচ কেউ নাকি গুলে মাছের রেসিপি জানে, নেহাত এদেশী মাছ নয় নইলে.........
  • Rajdeep | ০৬ জানুয়ারি ২০১০ ১৯:১৮426257
  • * জানে না
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১০ ১৯:৩৬426268
  • গুলে/গুর্জালি সব জালি মাছ। বাঙালবাড়িতে আসে না। :-)
  • kc | ০৬ জানুয়ারি ২০১০ ১৯:৪৯426279
  • সামরানদি ছাড়া সবকটা গুচ'র বাঙাল জালি, জালি জালি... জালি। :))
  • Rajdeep | ০৬ জানুয়ারি ২০১০ ২০:২৫426290
  • অর্পণ - গুলে মাছের ঝালচচ্চড়ি যাষ্ট ফিদা !
    ওটা এত খেয়েছি যে এবার অন্য কোন রেসিপি জানতে চাইলুম

    আর বাঙালবাড়ির কথা - কি না ঢোকে :) কচুঘেঁচু স ও ও ব আসে
  • kk | ০৬ জানুয়ারি ২০১০ ২০:৩২426301
  • দে,
    আপনার জন্য একটা সহজ ফ্রুটকেকের রেসিপি দিলাম। এটা কিন্তু আমি নিজে হাতে কোনদিন করে দেখিনি, এই এখান ওখান থেকে খুঁজে দিলাম আর কি। কাজেই স্বাদ কেমন হবে তা বলতে পারছি না। করেই দেখুন।

    একটা বড় বাটিতে এক কাপ ময়দা,৩/৪ কাপ চিনি (ব্রাউন হলে ভালো হয়),১/৪ টিস্পুন নুন,আধ চামচ দারচিনি গুঁড়ো, আধ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এর মধ্যে আধ কাপ মাখন বা মার্জারিন আর একটা ডিম ভেঙে দিন। মাখনটা রুম-টেম্পারেচারে নিয়ে আসতে হবে, দেবার আগে। আচ্ছা, চামচ দিয়ে এগুলো সব ভালো করে মিশিয়ে নিন।
    এবারে অন্য একটা বাটিতে ২-৩ কাপ ফলের কুচি নিন, কিসমিস, ক্যান্ডিড চেরী, খেজুর, চালকুমড়োর মোরব্বা, আর যা যা আপনি দিতে চান। এর মধ্যে এক কাপ মতো অরেঞ্জ জ্যুস ঢেলে ৫ মিনিট মাইক্রো-ওয়েভে চালিয়ে নিন। এবার জ্যুসটা ছেঁকে রাখুন। ফলের মধ্যে ১/৪ কাপ ময়দা মেশান, আর আধ কাপ বাদাম কুচি,কমলালেবুর খোসা কুরিয়ে দিন এক চামচ। এইবার এই ফল আর বাদামের মিশ্রণটা দিয়ে দিন ময়দা-মাখন-ডিমের মধ্যে। ভালো করে মিশিয়ে নিন। এবারে বেকিং ট্রে তে হাল্কা করে মাখন বুলিয়ে তাতে এই গোলা ঢেলে ৩৫০ ডিগ্রী ফারেনহাইটে বেক করুন আধ ঘন্টা থেকে ৩৫ মিনিট। একটা টুথপিক ফুটিয়ে দেখে নেবেন, মাঝখানটা চটচট না করলেই হয়ে গেছে। আসলে আভেন টু আভেন একটু ভ্যারি করে সময়টা।
    আচ্ছা, কেক বেক হয়ে বেরিয়ে এলে ট্রে থেকে বার করে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে ওর ওপরে একটা গ্লেজ মাখানো হবে। গ্লেজটা বানাবার জন্য ৩/৪ কাপ আইসিং শুগার নিন। ঐ যে ফল ভেজানো অরেঞ্জ জ্যুস তুলে রেখেছিলেন, সেই থেকে ২ টেবিলস্পুন দিন। গুলে নিয়ে কেকের ওপরে ছড়িয়ে দিন। একটু পরেই গ্লেজটা জমে যাবে। ব্যস এইই তো। এই রেসিপি তে বলা নেই, তবু আমার মনে হয় আপনি ইচ্ছে করলে অরেঞ্জ জ্যুসের বদলে রাম, শেষে গ্লেজের বদলে ব্র্যান্ডি ইত্যাদি দিতেই পারেন।তবে না দিলেও ভালোই হবে নিশ্চয়ই।
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১০ ২০:৪১426312
  • হ্যা হ্যা হ্যা, ঘটিরা দেখছি শুধু মাছের দুটো রেসিপি জানে। ঝাল আর ঝালচচ্চড়ি। একই বৃন্তে দুইটি কুসুম। :-)
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১০ ২০:৪৯426323
  • ঘটিরা লইট্যা, শুঁটকি ইত্যাদি ইত্যাদি মাছ খায় না। চিংড়ি র মালাইকারি কি ঝাল বা ঝাল -চচ্চড়ি? :-))
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১০ ২০:৫২426334
  • চিংড়ি হল মাছ! তা হতেও পারে। কাঁটা থাকলে সে মাছ তো ঘটিরা খেতে পারে না! :)
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১০ ২০:৫৭426345
  • সে কি?? ইলিশ মাছ তো আমরা দিব্যি খাই। পার্শে? কই? 'উহাদের ক্ষেত্রে তো আমরা কাঁটা বেছে ই খাই!! ' :-))
  • debu | ০৭ জানুয়ারি ২০১০ ০২:৩৮426356
  • ঘইট্যা রা তো আমাদের থেইকা শিখলো
    এখোন ইলিশ ও কাঁটা বাইছা খাইতে পারে

    আগে নুচি,নেবু,বোঁদে খেতুম
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১০:৩৯426368
  • কলি, অনে এ এ এ এক ধন্যবাদ!! এবার সত্যি করে দেখবো, আসলে আমি এতো আতা যে বেশী টাফ রান্নাবান্না করতে ভয় পাই--- ছড়িয়ে ছিছিক্কার হবে বলে!

    তোমার রান্নার রেসিপি গুলো কখনো ই শুধু রেসিপি থাকে না --- কেমন একটা মন কেমন করা কবিতার মতো হয়ে যায় --- মোমবাতির তিরতিরে আলোয় সোঁদা গন্ধ-আলা ঠান্ডা-ঠান্ডা ঘরে বসে লেপ মুড়ি দিয়ে প্রিয় বই পড়ার মতো ---- এটা অন্য টইগুলোর জন্যও সত্যি --- অনে এ এ ক লিখো, কেমন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন