এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • su | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪১433727
  • kc, feedback এর অপেক্ষায় আছি!!
  • kc | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪২433738
  • ঠিক হ্যায়। ভুলভাল হোনেসে, রামনগর তক খবর জায়েগা। :))
  • su | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৩433749
  • :) বাপরে !! এত্তো ভুল ধরলে আর লেখা ই যাবে না!! আমি রোদ্দুরে try করি নি!! দেখ, হয়তো আরো ভালো হবে! :)
  • SB | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২০:১২433760
  • de, মাইক্রো বিরিয়ানী নিয়ে আরেকটু ইনসাইটফুল ফান্ডা দিলে সুবিধে হয়, একটু ডিটেল্‌সএ। ধরে নিন কিস্যু জানিনা।

    এই যেমন, মাংস তে অল ইনগ্রেডিয়েন্টস বলতে কোনটা কোনটা চলেবল, আর কোনটা কোনটা ফাটাফাটি। যেমন, মশলা বলতে কোন ধরনের মশলা। বিরিয়ানীর হলুদ রং কিভাবে হবে। ইত্যাদি এবং প্রভৃতি।

    এই উইকেন্ডে তাক লাগিয়ে দিতে চাই!! ;-)
  • kc | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২১433771
  • নূরজাহান নেমেছেন। ব্যাপক নেমেছেন। কোনো কথা হবেনিকো। সবথেকে আনন্দের ব্যাপার, রান্নাঘরে কোনো কিছু ""হাটচাল ব্রম্ভ(?)চাল"" হয়নি। ঘিএর অভাবে আমি একটু মাখন "দিছিলাম"। ও হ্যাঁ, আর চারটে কাঁচালঙ্কা আর একটা আলু। আলুটা চার টুকরো করে। সুকন্যা, থ্যাঙ্কু।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩১433782
  • উফ!! বাড়ীর ঐ পরের ব্যাটাকে গুচর এই সুতোটা ধরাত্তেই হবে !
  • rimi | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০৮:০৯433793
  • মদে সিদ্ধ স্যামন মাছ:

    কি কি লাগবে
    স্যামন মাছের চারখানা ফিলে
    এক কাপ সাদা বা লাল বা অন্য যেকোনো রংএর মদ
    একটি তেজপাতা
    এক চা চামচ গোটা গোলমরিচ
    চার টুকরো পেঁয়াজ
    চার টুকরো লেবু
    আধ কাপ জল

    কিভাবে বানাবে
    সবকিছু একসঙ্গে দিয়ে ফুটিয়ে নাও যতক্ষণ না মাছ সিদ্ধ হচ্ছে। খেতে চমৎকার তো বটেই, বেশ দিব্বি নেশাও হয়। এছাড়া কোলেস্টেরলও কমবে বলে শুনেছি। যখন বাড়িতে সবচেয়ে বুড়ো মানুষটির কোলেস্টেরল ধরা পড়ল, তিনি বুদ্ধি করে ডাক্তারের অ্যাপো করলেন অ্যামন সময়ে, যখন আমি যেতে পারবই না। নাচতে নাচতে ফিরে এসে জানালেন যে গুড কোলেস্টেরল নাকি কমে গ্যাছে। ডাক্তার নাকি বলেছে মদ খেলেই সেটা ধাঁ করে বেড়ে যাবে!!!! কে জানে সত্যি কি না। তবে মদে সিদ্ধ স্যামনটি জম্পেশ।
  • su | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৮433804
  • kc কে ও ধন্যবাদ! এটা খুব সহজে ই বানিয়ে নেয়া যায়। মশলা বানানোর কোনো ঝামেলা নেই, পেঁয়াজের জন্য চোখে জল ইত্যাদি কোনো সমস্যা নেই!
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৫433815
  • SB কে একটু ডিটেলে,
    ৫০০ গ্রাম মাংসের জন্য আমি যা যা দিই,

    তিনটে পেঁয়াজ, চার-পাঁচ কোয়া রসুন, দেড় ইঞ্চি আদা, চার-পাঁচটা কাঁচালংকা, একটা শুকনো লংকা। দেড়খানা পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে রাখুন। বাকি রসুন, পেঁয়াজ, আদা, ইত্যাদী বড় বড় পিসে কেটে অল্প একটু তেলে ভেজে নিন। ঠান্ডা করে বেটে ফেলুন মিক্সিতে। মাংস আগে থেকে অল্প একটু টক দই,নুন-হলুদ, অল্প টোম্যাটো-পিউরি, দেড় tsp করে জিরে-গুঁড়ো আর ধনে-গুঁড়ো আর অল্প সর্ষের তেল মেখে রাখবেন। তারপর যদি হাতে এট্টু বেশী টাইম থাকে তাইলে ঐ যে মসলাটা বেটে ফেল্লেন ওটা মাংসের মধ্যে মাখিয়ে দিয়ে খানিকক্ষণ টাইম ম্যারিনেশনের জন্য রাখুন। না থাকলে অবশ্য ডাইরেক্টও করতে পারেন।

    প্যানে তেল গরম করে, কুচনো পেঁয়াজ ভেজে ফেলুন, তারপরে মাখা মাংসটা দিয়ে কষে জল বেড়োলে কম আঁচে চাপা দিয়ে দিন। জল শুকিয়ে মাংসের গা ছেড়ে যখন তেল বেড়োবে, একবার দেখে নিন সিদ্ধ হলো কিনা মাংস। মোটামুটি সিদ্ধ হয়ে এলেই চলবে, কারণ আরেকবার চালের সাথেও সিদ্ধ হবে। তবে ডাউট থাকলে পুরো ই সিদ্ধ করুন। পুরো মসলাটা শুকনো শুকনো হয়ে মাংসের গায়ে লেগে যাবে, এইভাবে নামিয়ে রেখে দিন পাশে। (আমার যখন তাড়া থাকে আমি মাংস অল্প কষে মাইক্রো-তে চালিয়ে দি, মিনিট দশ/পনেরো পরে হয়ে যায়, তবে ভালো ভাবে করতে হলে গ্যাসে/হিটারে অল্প আঁচে করাই ভালো)

    চাল মিনিট-দশেক জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। তারপর ধুয়ে হাল্কা শুকিয়ে নিন। হাফ-কাপ দুধে অল্প একটু জাফরান ভিজিয়ে রাখুন।

    এরপর তেল/ঘি (হৃদয়ে ভয় না থাকলে) গরম করুন। তেজ্‌পাতা, চারটে লবংগ, চারটে ছোট এলাচ, একটু দারচিনি আর অল্প এক পিস জয়িত্রী ফোড়ন দিন। কাজু-কিসমিস ভেজে নিন। এরপর চাল দিয়ে অল্প ভেজে, মাংসটা দিয়ে একটু নেড়ে নেবেন, সাবধানে, যেন চাল ভেঙ্গে না যায়! অল্প একটু জায়ফল গুঁড়ো দিতে পারলে ভালো হয়। পুরো ব্যাপারটা বেশ মাখা-মাখা হবে, ঝোল-ঝোল নয়। তারপর এটাকে বোলে ঢেলে, জাফরান মেশানো দুধ্‌টা দিন, গরম-মসলা গুঁড়ো দিন, বিলাসিতা চাইলে অল্প একটু কেওড়া এসেন্সও দিতে পারেন। এরপর জল দিন মেপে, মোটামুটি পুরো চাল ডুবিয়ে, চালের উপর থেকে এক ইঞ্চি-খানেক। জলের ব্যাপারটায় একটু অপ্টিমাইজেশনের ব্যাপার আছে। ওটা কয়েকবার করলে ঠিক হবে! তারপর একটু-খানি লেবুর রস দিন (আধখানা দিলেই হবে)। এরপর মাইক্রোতে দশ/পনেরো মিনিট। একটু নজর রাখতে হবে, জল শুকিয়ে আসছে মনে হলে মাঝখানে একবার একটু গরম জল অ্যাড করা যেতে পারে। তাই আগে থেকে একগাদা জল না দেওয়াই ভালো।

    নামিয়ে নিয়ে ওপরে পেঁয়াজ-ভাজা ছড়িয়ে পরিবেশন করা যায়। মোটামুটি এই একই পদ্ধতিতে বহু কিছু করা যায়। চিংড়িমাছের পোলাও, বা পনিরের পোলাও করতে চাইলে, ঐ আগের কষানোর ঝামেলাও নেই। ডাইরেক্ট ফোর্থ প্যারায় চিংড়ি ভাজা বা ভাজা পনির অ্যাড করুন। ও হ্যাঁ, চিনির কথা লিখিনি, পছন্দ হলে ওটাও একটু দেওয়া যায়।
  • SB | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৫433827
  • এই উএকেন্ডে তাক লাগিয়ে দেব!! ফাট্টাফাটি! অনেক ধন্যযোগ de!
  • Arpan | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৯433838
  • জয়িত্রী আর জায়ফলের ইংলিশ কী?

    জাফরান কি স্যাফ্রন?
  • Jhiki | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৯433849
  • জয়িত্রি- mace
    জায়ফল- Nutmeg
    জাফরান- saffron
  • M | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২২433860
  • জলের ব্যাপরাটা বলে দিতে পারি, আতপ বা র চালের ক্ষেত্রে, আর বিরিয়ানী, পোলাও আর ফ্রায়েড রায়েস এই চাল দিয়েই ঠিক ঠাক হয়,

    তোমরা চালটা শুকনো অবস্থায় মেপে রাখবে আর জল ঠিক 1&1/2 মাপে দেবে। মানে চাল এক ইউনিট হলে জল দেড়। নামানোর সময় মনে হবে চালটা সিদ্ধ হয়নি, কিন্তুক কমরেড ঘাবরানেকা নাহি।দু মিনিট ঢেকে রাখলেই উমদা জিনিস নেমে যাবে,জল ঝরানোর ঝঞ্ঝাট নাই কো।

    নাও এবার থ্যাঙ্কু গুলো দাও। ঝুলি ভরে নে যাই।
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৬433871
  • অর্পণ,
    এটায় সব ইংলিশ আছে, মোটামুটি জানা জিনিসের,

    http://www.banglalive.com/food/glossary/glossary.asp

    আর বম্ম কে থ্যাংকু!

    SB,
    আমি মাঝে মাঝে পেঁয়াজ বেশী রয়ে গেলে, চাল ভাজার আগে, একটু পেঁয়াজও দিয়ে ভেজে নি। আরেকটা টিপস, একবার বন্ধুদের খেতে বলেছিলাম। তো, দুবারে বানাতে হয়েছিলো। তখন একটা পার্টে জাফরান দিয়েছিলাম, অন্য পার্টে নয়। পরে, রান্না হওয়ার পর, দুটো পার্ট মিক্স করে নিয়েছিলাম। দেখতে এক্কেবারে দোকানের বাইকালার্ড বিরিয়ানী হয়েছিলো :)
  • SB | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৫433882
  • বা: ভাল আইডিয়া তো!!

    থ্যাংকিউ (টু দি পাওয়ার টেন) :)
  • monkhushi | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪২433893
  • সু, নূর্জাহান কে কি প্রেসার কুকারে করা যাবে?
  • su | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৯433904
  • হ্যাঁ, করা যাবে; কিন্তু প্রেসার কুকারের মুখ লাগানো যাবে ন। এমন একটা ঢাকনা লাগ্বে যা প্রেসার কুকারের মুখে খাপে খাপে লেগে যায়, vapour না বেরিয়ে না যায়! উপরে ভারী কিছু চাপা দিয়ে রাখতে পারলে ভালো; যেমন:- শিল নোড়ার নোড়া টা!!
  • monkhushi | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৭433915
  • সু,থ্যান্‌ক্‌স।বুঝ লাম।
  • debu | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০৭:০৯433926
  • নুরজাহান ৬ ঘন্টায় নামলো slow cooker এ বেশ ভালো ই
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫০433938
  • ওয়ার্ক ফ্রম হোম ম্যানেজ করে, নূরজাহান আর মাইক্রো বিরিয়ানী নামানো হোল, অসা অসা..... সাধু সাধু!! :)
  • su | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২৯433949
  • খুব সহজ আর দারুণ খেতে একটা "সুক্তো"র রেসিপি - বলবো!
  • monkhushi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩৮433960
  • সু,তোমার কথার অবাধ্য হয়ে নুর্জাহান কে প্রেসার কুকারে সিটি দিয়ে নামালাম।গোট মিট রান্না কর্তে নয়ে্‌তা ঘাম ছুটে যেতো।কিন্তু অসাধারন হয়েছিলো।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩৯433971
  • সু - বল!
  • su | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪১433982
  • লাউ - ১ বাটি (বাটি যেমন সাইজ এর ই হোক আমি পুরো অনুপাত বোঝাবার জন্য একটা মাপ ধরলাম)

    সীম - ১/২ বাটি

    বেগুন - ১/৪ বাটি

    শশা - ১ টা (ছোটো হলে দুটো ও হতে পারে)

    আদা - ১ ইঞ্চি (বেটে নিতে হবে)

    সরষে বাটা - ২ চা চামচ (dust কে ও গুলে নেয়া যেতে পারে)

    গোটা সরষে - ১ চা চামচ

    ধনে পাতা কুচি - ২ চা চামচ

    নুন ও হলুদ - আন্দাজ মত

    চিনি - সমান্য

    ঘি - সামান্য

    সবাইকে এক সাইজে বেশ ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আগুন জ্বালিয়ে ( sinfaut এর জন্য আলাদা করে লিখলাম!! :) ) কড়াইতে সর্ষের তেল দিয়ে (২/৩ চা'র চামচ) গরম করে গোটা সরষে ফোড়ণ দিতে হবে। এরপর সব সব্জি কড়াইতে ঢেলে দিয়ে নুন, হলুদ,চিনি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। সব্জি থেকে খুব জল বেরুবে। মাঝে মাঝে নেড়েচেড়ে যখন জল প্রয় শুকিয়ে আসবে, আদা বাটা দিয়ে ভাল ভাবে সব্জি তে মিশিয়ে ১/২ মিনিট আবার ঢাকা দিতে হবে। এরপর সরষে বাটা ঢেলে আর ধনে পাতা দিয়ে নেড়ে নিয়ে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলে ই "সুক্তো" তৈরী !! পুরো ব্যাপারটা মাখা মাখা হবে, ঝোল থাকবে না।
  • pipi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৩৪433993
  • এটা সুক্তো!!!! তায় আবার ধনেপাতা সহ!! আর সুক্তোতে উচ্ছে/করলা কি দোষে অপাংক্তেয় হল?

    এই সুতোটা সর্ষেবাটা.... নং ৩ কেন? ৩ তো অলরেডি একটা আছে, এটা তো ৪ হওয়া উচিত। অভ্যূ??
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৮434004
  • সুক্তো উচ্ছে/করলা ছাড়াও হতে পারে। শুধু শশার সুক্তো, শুধু লাউ-এর সুক্তো বা তরমুজের খোসার সুক্তো এসব মেথি ফোড়ন দিয়ে উচ্ছে/ করলা ছাড়াই করি আমি/করা যায়।

    কিন্তু সুক্তো তে ধনেপাতা???????????????:( :(

    ও ঝিকি আছো নাকি ধারে কাছে???
  • Lama | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৮434015
  • আমি একবার রান্না করেছিলাম। বই দেখে।

    বইতে লেখা ছিল খাবারটার নাম ' কাহারবা নয় দাদরা বাজাও'।

    কিন্তু হুতো খেয়ে বলল ওটা নাকি 'আলু দিয়ে কড়াইশুঁটি সেদ্ধ'। মা বউ সবাই তাই বলল।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৪434026
  • আরে পিপি, ওটা অভ্যু, অভ্যূ না। অবশ্য সেই নরেন্দ্রপুরের বন্ধুদের মতো আদর করে ডাকতে হলে অভ্যূ, অভ্যূঊঊঊঊঊ সবই চলে :)

    এবার সর্ষেবাটা ৩ এর গল্পটা বলি। জানোই তো আমি নিয়মিতভাবে অনিয়মিত। সুতরাং আমি জানতামই না যে সর্ষেবাটা ৩ আছে। খুঁজে পেতে সর্ষেবাটা ২ বার করে লিখতে গেলাম। ওমা, দেখি বলে ম্যাক্সিমাম পোস্টের লিমিট পার হয়ে গেছে। আমি তো খুবই ইম্প্রেস্‌ড। কি কলই বানিয়েছে ঈশান। (দিনে দিনে হয় তো এমন কলও আসবে, পোস্ট করতে গেলে বলবে, আপনার এখন মেজাজ খারাপ আছে, দয়া করে এই পোস্টটা করবেন না।) তো সে যাই হোক, জ্জিও ঈশান বলে সর্ষেবাটা ৩ খুলতে গেলাম। ও মা, যতবারই খুলি, দেখি টইটা সর্ষেবাটা, মোচাকাটা, চিতলের মুইঠ& - ১ হয়ে যায় (দেখো খেয়াল করে, ঐ নামে ২টো টই আছে)। মুখ্যু মানুষ, বুঝি নি যে ওটাও ঈশানের কল - আমাকে বোঝাতে চাইছে যে "সর্ষেবাটা ... ৩" টইটা অলরেডি এগজিস্ট করে। তিনবারের চেষ্টায় সফল হয়ে ইউরেকা বলে পোস্ট করতে আরম্ভ করলাম - তখনো বুঝি নি মোচাকাটার জায়গায় মোচাবাটা হয়েছে বলে টইটা খোলা গেছে :)

    কিছুক্ষণ পরে একজন মেল করে অন্ধজনে আলো দান করলেন। কিন্তু ততক্ষণে যা মাখাবার মেখে গেছে !
  • su | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৩434037
  • নুরজাহান কে যদি ভরসা করে চেষ্টা করা যায় আর তা সফল ও হয়.... সুক্তো কে ও করা যেতে পারে!! :) আর, ধনে পাতা পছন্দ না হলে ওটাকে বাদ দিয়ে দিলে ও হয়!
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৬434049
  • কাহারবা নয় দাদরাটা আমার খুবই পছন্দ হল :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন