এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | ১৭ মার্চ ২০১২ ০৯:৪২535907
  • নরম বোঝে নাই। সিন্মাটা মন দিয়ে দেখে নাই লিচ্চয়।
  • pi | ১৭ মার্চ ২০১২ ১০:০৬535908
  • তেমনটাই মনে লিচ্চে :)
  • aranya | ১৭ মার্চ ২০১২ ১০:১৪535909
  • পাই, গুল্পগুলো কি সিরিয়াস ছিল নাকি ?
  • rupankar sarkar | ১৭ মার্চ ২০১২ ১০:৪৪535910
  • পাই, শাড়ি নিয়ে কান্নাকাটি কিন্তু সিরিয়াস। মনে করে দেখ আবীর ওকে কোলকাতায় গেলে লাল পাড় সাদা শাড়ি এনে পরাবে বলেছিল। কোলকাতায় বিদ্যাই জোর করে পাঠায়। এর আগেও পল্টুর হাসি দেখে তাকে চট করে তোল্লাই দেয়া দেখে যখন পরম বলল, আপ অচ্ছি মা বনেগী, তখন খুব জোর চোখের জল চেক করল বোতলের জল খেয়ে। ওর সত্যিকারের বাচ্চাটা তো মিসক্যারেড হয়ে গেল আবীরের বডি দেখে পড়ে গিয়ে। ঐ যায়গাটা কয়েকবার দেখে এটা প্রত্যয় ( আমার) হয়েছে, যে বাংলা,তামিল,বোম্বে মিলিয়ে এই মানের অভিনেত্রী এখন কেউ নেই। এইভাবে চোখের জল না ফেলেও আবেগ আটকানো আমাদের দেশে কেন, হলিউডেও বিরল। আরো একটা কথা। বিদ্যা বাজপেয়ীকে বলেছিল, নকল ইমপ্ল্যান্ট পরে থাকতে থাকতে তার নাকি মনে হচ্ছিল, বাচ্চাটা সত্যি পেটের মধ্যে আছে। নীচু হওয়া, ভার তোলা ইত্যাদি দিয়ে সুজয় ঘোষ দর্শককে ক্লু যোগাচ্ছিলেন বলে যে ভাবা হচ্ছে, আমার মনে হয়না উনি অতদূর নিজে ভেবেছেন। আর জলের বোতলের কথা যে বলেছেন অনেকে, যে কোনও বিদেশি কোলকাতার জলকে ভ্য পায় এটা মোটামুটি সবাই জানে।
  • aka | ১৭ মার্চ ২০১২ ১০:৫২535911
  • Imagination is more important than knowledge. Knowledge is limited. Imagination encircles the world

    :))

    You see things as they are and ask 'Why?' I dream of things as they never were and ask, 'Why not?'

    :))
  • aka | ১৭ মার্চ ২০১২ ১০:৫৬535912
  • যে কাহিনী লোকের ইমাজিনেশন কে এমন নড়িয়ে দেয় সে কহানি তো ভালো বটেই। কোন সন্দেহ নেই। তবে ভালো তো কি? ছিদ্র থাকতে নেই?
  • Tim | ১৭ মার্চ ২০১২ ১১:৩০535913
  • রিদ্ধির লিংকেও কল্যান চ্যাটার্জির নাম আছে। অন্য কিছু লিংক খুঁজে দেখলাম,সেখানেও। সব ব্যাটা উইকি থেকে টুকেছে।
  • sda | ১৭ মার্চ ২০১২ ১২:০০535914
  • সকলের কল্পনার ঘোড়া ছোটানো দেখে সন্দীপন চাটুজ্যের লেখা মনে পড়ছে। ওয়েট আ মিনিট। সন্দীপন ই তো ? যাগ্গে কে বলছে সেটা আসল নয়, কী বলছে সেটাই শোনা যাক বরং।
    লেখক এককালে কোনো একটি মেসবাড়িতে থাকতেন, যার ছাদ থেকে পাশের বাড়ির সদ্য বিবাহিত অবাঙালী দম্পতির বেডরুমের একটা ভালো ভিউ পাওয়া যেত থ্রু একটি জানালা। গরমকালের রাতে যথারীতি জানালা বন্ধ করা হতো না, এবং রাতে খাওয়ার পরে পুরো মেস ছাদে এসে হাজির। সিগারেট টানা হতো হাত আড়াল করে যাতে কেউ বুঝতে না পারে যে ছাদে কেউ আছে।
    এই অব্দি পড়ে যাঁরা ভাবছেন যে পানু লেখা হচ্ছে তাঁরা হতাশ হবেন। লেখক ও তাঁর বন্ধুরা রোজ রাতেই যা দেখতেন তা হলো ঘরে নীল নাইট ল্যাম্প জ্বলছে এবং দড়িতে ঝোলানো একটা শাড়ী উড়ছে হাওয়ায়। কিন্তু, লেখকের মতে, ঐ আভাসটুকুই মোক্ষম, বাকিটা যার যেমন কল্পনাশক্তি সে তেমন ভেবে নেবে আর আনন্দ পাবে।
    একটা সরল-সোজা সিনেমার এতরকম কষ্টকল্পিত বিশ্লেষন দেখে জ্যাঠামো করার লোভ সামলাতে পারলাম না। :)
  • dukhe | ১৭ মার্চ ২০১২ ১৫:১৩535915
  • সিন্মাটা (ইনফ্যাক্ট যে কোন সিন্মাই) ফ্ললেস বলে ইমাজিন করতে বাধা কোথায় ? সেই সইত্য যা রচিবে তুমি। আপনারই চেতনার রঙে সিন্মাকে টঙে তুলুন।
  • saikat | ১৭ মার্চ ২০১২ ১৫:৪১535917
  • নরম নয় সাফাই দিচ্ছে নিজের হয়ে কিন্তু খান উইকেন্ডে সিনেমাটা দেখে বুঝুক, কী ছড়ান ছড়িয়েছে, ভিদ্যার ঠিকুজী কুষ্ঠীর ক্রসচেক না করে?

    :-)
  • saheen | ১৭ মার্চ ২০১২ ১৫:৫৫535918
  • আরে খান তো চেক করতেই চেয়েছিলো। মনে করে দেখুন থানা থেকে বেরিয়েই বসকে জখন আপডেট দিচ্ছিলো বল্লো ব্যাকগ্রাউন্ড চেক করাচ্ছি রাঘবন ব্যাটা ই তো বল্লো উস প্রেগ্নেন্ট ঔরত কো ছোড়ো মিলন পে ধ্যান দো।
    বিরিয়ানি যেমন পুইশাক দিয়ে ভালো লাগে না তেমনি থ্রিলার ঐ ছড়ানো প্রিন্ট দিয়ে দেখলে কি আর জমে? তাই টুক করে দেখেই এলুম হল থেকে। দেখতে দেখতে দু একটা জায়্‌গা ছাড়া কোথাও মনে হয়নি ধুর কি দেখাচ্ছে? আর পরে হল থেকে বেরিয়ে এতো শাশুড়িপনা করার সময় কোথায় আর দরকার ই বা কি? মানে আমার নিজের কথা বলছিলাম আর কি।
  • rupankar sarkar | ১৭ মার্চ ২০১২ ১৭:১১535919
  • ধৃতিমান চাটুজ্জ্যে দেখছি প্রায় কেষ্ট, অষ্টেত্তর শত নাম না হলেও অনেকগুলো নাম পেয়ে গেছেন অলরেডী। একটু আগে বাসুদেবন দেখলাম, আবার ম্যাডাম লিখছেন রাঘবন। ভাস্করণ নামটা কারোর পছন্দ নয় নাকি ! যাই হোক, কাস্ট নিয়ে কিছু তথ্য দিয়েছিলাম আগে। এখন বলছি এই ফিল্মে 'মিঠুন চক্রবর্তী' অভিনয় করেছেন তা কেউ জানেন কি ?
  • ppn | ১৭ মার্চ ২০১২ ১৭:১৩535920
  • আবার দেখে এলাম।

    মাথা ঘুরে যাবার সিনটা সত্যি দু'বার দেখিয়েছে।

    কিন্তু একটা জিনিস এইবার বুঝলাম না। দুধের বোতলটা মেট্রোর মেঝেতে পড়ে ভাঙ্গল কী করে? কাঁচের বোতলে কেউ বাচ্চাকে খাওয়াবে বলে দুধ নিয়ে যায়?
  • rupankar sarkar | ১৭ মার্চ ২০১২ ১৭:১৯535921
  • বাচ্চাকে খাওয়াবে বলে থোড়ি নিয়েছিল। এই নিয়ে কত কান্ড হয়ে গেল।
  • rupankar sarkar | ১৭ মার্চ ২০১২ ১৭:২৭535922
  • ঐ বাচ্চার মা (তরনজিত কৌর) ক্যারিয়ার। তাঁকে দিয়ে মারণ কেমিক্যাল পাঠানো হচ্ছিল কোনও টার্গেট-এ আঘাত হানার জন্য। প্রেরক হলেন মিলিন্দ দামজি। এই খবর নোনাপুকুরের গুলি খাওয়া ইনফরমারটি ফোনে অরূপ বসুকে বলে। তাই অরূপ খোঁজাখুঁজি শুরু করেন, স্কুলের ব্যাগ ধরে টানাটানি করেন। তরনজিত তাই দেখে ভয় পেয়ে নেমে যেতে চায়। রুমকি চ্যাটার্জী বোতল পেয়ে সেটা বাড়িয়ে দিতে যান। তখন স্টেশনে তাড়াহুড়ো করে উঠে আসা প্যাসেঞ্জারের ধাক্কায় সেটা পড়ে ভাঙে।
  • ppn | ১৭ মার্চ ২০১২ ১৭:৩৭535923
  • ও আচ্ছা। তার মানে তরণজিত সুইসাইড স্কোয়াডের মেম্বার। তাইতো?
  • aka | ১৭ মার্চ ২০১২ ১৭:৫১535924
  • সৈকত :))

    সদা, আপাদমস্তক ভালো সিনেমার ছিদ্র এবঙ্গ ফ্ল আলাদা আলাদ ভাবে খুজতে বসলে, রাহুল দেব বাজে সুরকার কারণ খুব খারাপ কথায় সুর দিয়েছে, শচীন তেন্ডুলকর শেষ ২৫ বছরেরে টেস্ট টিমে জায়গা পাবে না, মানে এইসব ডেপোমি দেখলে বলতে ইচ্ছে করে সন্দীপনী করো না হে, সন্দীপনী করো না। সত্যের পথে অবিচল থাকতেই হবে। ;)
  • dukhe | ১৭ মার্চ ২০১২ ১৮:০৯535926
  • না:, আকা সুঘোকে রাজ্যসভায় পাঠাবেই !
  • sda | ১৭ মার্চ ২০১২ ১৮:০৯535925
  • কহানীর পরিচালক হয়তো নিজেই জানতেন না যে উনি এত কিছু ভেবেচিন্তে সিন্মা বানিয়েছেন।
  • ppn | ১৭ মার্চ ২০১২ ১৮:১০535928
  • ও আচ্ছা, ঘুমিয়ে ঘুমিয়ে লিখছিলাম বলে ছড়িয়েছিলাম। তরণজিত তাহলে কেরিয়ার এবং ঐ কেমিকালের টার্গেট ছিল মেট্রো নয়, অন্য কোথাও। এইবার ঠিক বুঝলাম?
  • ppn | ১৭ মার্চ ২০১২ ১৮:১২535929
  • কুঘোকে সামলাতে সুঘোকে দরকার। যেমন মিলনকে সামলাতে অর্ণব!
  • rupankar sarkar | ১৭ মার্চ ২০১২ ১৮:৪৯535930
  • ppn - কেমিক্যালের টার্গেট মেট্রো না অন্য কোথাও তা ঈশ্বর এবং সু ঘো জানেন কিংবা তাঁরাও জানেননা। তবে এখানে ওটা অ্যাকসিডেন্টাল।
  • pi | ১৭ মার্চ ২০১২ ১৯:০১535931
  • ঋউপঙ্করদা, আমিও কান্নাকাটি সিরিয়াস মনে করি বলেই তো প্রশ্ন করলাম। এখানে কিছুজনের মতে,সাত্যকি ভিদ্যা দু'জনেই দুজনকে আগে থেকে জানতো। এটাই নাকি আসলি কহানি।
    তো, সেটা হলে ঐ কান্নাকাটির কী এক্ষপ্ল্যানেশন জানতে চাইছিলাম।

    মেট্রোর সিনটা ভাল করে দেখতে পাইনি, শুরুতে বাফারিং এর ঝামেলা ছিল। পড়ে মনে হচ্ছে, ওটা একটা বড় ফাঁক।

    আর হ্যাঁ,থানায় মাথা ঘোরার দউশ্যে সব কিছু ঘুরে যাওয়া যদি দর্শকদের দেখানো হয় তো সেটা আবার চিটিং। ইন্দ্রনীলকে অর্ণবের ভূমিআয় দেখানোর মতই :)
  • rupankar sarkar | ১৭ মার্চ ২০১২ ১৯:০২535932
  • আসলে সুজয় ঘোষের মস্ত বড় সম্পদ কহানী অর্থাৎ গল্প বলার ক্ষমতা। একথা আগেও বলেছি। আলাদীন ফিল্মের কথা ভাবুন, পোস্ট থেকে তার ছিঁড়ে নেয়ার পরেও তাতে কারেন্ট থাকে, না তাকে তাল পাকিয়ে গড়িয়ে দিলে গাড়িতে লেগে গাড়ি বোমার মত ফেটে যায়। অথচ এসব কথা হল বা মাল্টিপ্লেক্স থেকে বেরিয়ে আসার অনেক পরে মাথায় আসে। কহানী অসাধারণ ছবি। অনেক গোঁজা আছে, তাতে কিই বা এল গেল। এত মানুষ এত আগ্রহ নিয়ে দেখে এত প্রশংসা করেছেন। তবে হ্যাঁ সুজয় একটু ভেবে ছোটখাট ত্রুটিগুলো সামলাতে পারতেন। আরও ভাল হত।
  • rupankar sarkar | ১৭ মার্চ ২০১২ ১৯:১৩535933
  • pi আমি তোমাত সঙ্গে একমত হতে পারলাম না। মানে, ঐ চীটিং এর ব্যাপারে। প্রচূর ছবিতে, মানে হলিউডি ছবিতে, এ ধরণের কাজ থাকে। ইন্দ্রনীলের গল্পটা ফ্ল্যাশব্যাকে দেখানোর অর্থ, আবীরের ব্যাপারটা বিদ্যা ইন্দ্রনীলের মাধ্যমে প্লেস করছে খরাজকে বলার সময়ে। তাতে পরিচালকের সততা কোয়েশ্চেনেব্ল কেন হবে। তার পর মাথা ঘোরার ব্যাপারটা অভিনয়, কিন্তু দর্শকের কাছে তা পৌঁছবে কি করে। শুধু মাথায় হাত দিয়ে বিদ্যা বসে পড়ল, তাই যদি দেখান হত, এফেক্টটা আমারা পেতামনা তো। তবে পরম বিদ্যা একে অপরকে চিনতো এ কথা ভাবতে মস্তিষ্ককে ওভারটাইম খাটাতে হবে, আমি বাপু সে দলে নেই।
  • ppn | ১৭ মার্চ ২০১২ ১৯:১৬535934
  • কান্নাকাটি নিয়ে আবার সমস্যার কী হল?

    রানাকে চিনত বলিনি। রানা বলে একজন এই প্লটে একজন থাকবে যে কপুর পক্ষ থেকে তাকে এসকর্ট করে যাবে সেইটা জানত।
  • ppn | ১৭ মার্চ ২০১২ ১৯:২১535935
  • রূপঙ্করবাবুকে ক্ষ-এ ক্ষ।

    ইন্দ্রনীলের ছবি দেখিয়ে ভিদ্যা বলছে আসার আগে ঠিক কী কী কথা তার সাথে অর্ণবের হয়েছিল। দর্শক অর্ণবের জায়গায় ইন্দ্রনীলকে বসিয়ে সেই সেই দৃশ্যগুলি পুনর্নির্মাণ করে। আমি যদি এখন একটা ঢপের কাহিনি দারুণ বিশ্বাসযোগ্যভাবে বলি তাহলে এইখানে যারা পড়বে তারা সেইমতই তো ছবিটা আঁকবে নিজের মনে।
  • ppn | ১৭ মার্চ ২০১২ ১৯:৪২535936
  • একটা উদাহরণ দেই। যাদবপুরে এক উঠতি কবি মাল টেনে জনৈক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন, খুব সম্ভবত গত বছর দোলের দিনে। এইখানে খবরটা একজন দিয়েছিলেন টই খুলে। তার পরে এখানে কয়েকজন ওই 'প্রতিভাবান' কবিবরের ছবি ইত্যাদি পরিচয় ইন্টারনেট সার্চ করে বের করার চেষ্টা করে। ঘটনাচক্রে ওই নামের একজনের ছবিও পাওয়া যায় (কোন এক সোশাল নেটওয়ার্কিঙের সাইট থেকে) যিনি কিনা কবিতাও লেখেন। তো, ওই ভদ্রলোকই যে এই ভদ্রলোক তার কোন প্রত্যক্ষ প্রমাণ নেই, কিন্তু সেটা জেনেও এখানে আমরা ওই গুগল ঘেঁটে খুঁজে বার করা ভদ্রলোকটিকে মোলেস্টরের ভূমিকায় ভেবে নেই ও শ্লীলতাহানির ঘটনাগুলি যেহেতু আমাদের আনুপূর্বিক জানা ছিল কী হয়েছে, ওই ভদ্রলোকটিকে কেন্দ্রীয় চরিত্রে বসিয়ে ছবির মত সাজাতে থাকি। এখন পরিচালক এইখানে ফ্ল্যাশব্যাকে যা দেখিয়েছেন তা হল খরাজ ইন্দ্রনীলের ছবি দেখে এবং ভিদ্যার মুখে ঘটনার বিবরণ শুনে সে কী ভাবছে এবং তার ছোখ দিয়ে দর্শক কীভাবে দেখছে।

    আর পাইদিদির পোস্টে "কিছুজনের মতে', এইটা আবার ক্ষী প্রকারের বাংলা? :)
  • dukhe | ১৭ মার্চ ২০১২ ১৯:৪৪535937
  • সবই নির্ভর করছে আপনি কীভাবে সিন্মাটাকে দেখবেন তার ওপর। যদি মনে করেন একটি গল্প বলা হচ্ছে - এই ধরেন সপ্তপদী টাইপ - তো চিট-ফিট কিসু না, যা পেরেছেন দেখিয়েছেন।
    কিন্তু যদি ভাবেন এটা থ্রিলার, পরিচালক দর্শকের সঙ্গে একটা বুদ্ধির খেলা খেলছেন, তবে ভুল ক্লু দেওয়াটা চিটিং। আরো খারাপ কারণ খুব সহজেই ওটা এড়ানোও যেত।

    কমরেড প্পন পড়া করছেন না। পরমের ইন্টারভিউ রানার ছুপা রুস্তমবাজির তঙ্কÄকে ধূলিসাৎ করে দিয়েছে।

    যাকগে, কারো ভালো লাগতেই পারে। কারো উল্টোও মনে হতে পারে। এসব কি আর তক্কো করে পাল্টাবে ? পাল্টায় ?
  • ppn | ১৭ মার্চ ২০১২ ১৯:৫১535940
  • আরে সে তো পরমের ইন্টারভিউতেও সেটা পাল্টাবে না। নয় কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন