এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • xi | ০৩ জুন ২০১২ ০১:৩৬552016
  • এই তো আরেকটা জায়্গা কল্যাণী। এও তো বিরাট প্রমিসিং জায়্গা, অনেক কিছু তৈরী হতে পারে। তাহলে ?
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ০১:৩৬552015
  • পিনাকি দা, আমি বলছিনা যে ভালবেসে নিজে স্যালারী কম চাইবো। কিন্তু সারাক্ষন ঐ হাইক কতো হলো, আরো লাখ দুই হলে ভাল হতো - এর পেছনে ছুটে চলা চাপের।
  • aka | ০৩ জুন ২০১২ ০১:৩৮552018
  • কত মাইনেতে কে খুশি হবে এটা একটা অবজেক্টিভ ফাংশন

    কনস্ট্রেইন্ট হল স্ট্রেস লেভেল, অন্যান্য শখ-আহ্লাদ, সিকিউরিটি এটসেট্রা এটসেট্রা।

    এক এক জনের কাছে এক একটা ইম্পর্ট্যান্ট। কারুর যদি ইচ্ছে হয় নিজের স্ট্রেস লেভেল বাড়িয়ে সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করবে সেটা অন্য একজন যে শখ-আহ্লাদ বাড়িয়ে সিকিউরিটি কমাতে চাইল তার থেকে খারাপ কিছু হল না, বা ভাইসিভার্সা।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০১:৩৮552017
  • হ্যাঁ, এটা নিয়ে ব্ল্যাংকের সাথে ক।
  • riddhi | ০৩ জুন ২০১২ ০১:৪০552020
  • বোঝায় যাচ্ছে, এই কস্ট ওফ লিভিং নিয়ে যে ভাট টা চলছিল, তার অনেক্টাই গুজব। এই গুজবের বাহক হল যরা এরকম কামায় - তাদের মধ্যে আবার যারা বেসিকালি ভাল গান্ডু। (আমার কলেজ অফিসের অভিজ্ঞতাই)ভাল, মানে, মনে আর পড়াশোনায়। এরা মাইনের ৮-৯ বা ১৩-১৫ এর ফারাক জানে না। মানে এই তফাত গুলো বাজারে কল্মি শাকের দামে কিভাবে কন্ভার্ট হয় কত সে নিয়ে টোটাল নাদান। এইসব পে স্কেল এদের কাছে অনেকটা মার্কস আর র‌্যানক এর মত। কিন্তু আবার এদের অশেপশে লতার মত জড়িয়ে থাকে কিছু ঝাটস্ব ঝাট পাবলিক বা, খরাপ গান্ডু। যারা মাল পর্টিতে বলে হ্যান ভাই, 'কিছুই হল না, এই দশ লাখে কি আর জীবন চলে, আমি কি অর তোর মত জিনিয়াস?' এরা অবধারিত আমাদের সেই অতি পরিচিত স্কুল কলেজের টেন্শনে ভোগা সিরিয়াস বাল। আবার এসেছে ফিরিয়া জুভেনাইল কম্প্লেক্স আর ধ্যামনামো নিয়ে। কিন্তু ভাঃ গাঃ কি করবে, সদ্য নতুন চকরির মার্কেটে ঢুকেছে, এরাই নিয়ারেস্ট নেবার, অন্তত করে তো খচ্ছে। আর কল্মি শাকের হিসেব তো আজো সমন বোরিং। ভাঃ গাঃ এই হিসেব টাকে ওদের মুখের কথায় সিরিয়াস্লি নেই ( আর ক্যাসুআলি অন্য ভাটে এই গুলো ছড়াই।) ভাঃ গাদের জন্য কথা গুলোর দাম বাড়ে। কিন্তু সবচেয়ে সুখের কথা এই আলোচন গুলো এই ভাল স্কুল কলেজ থেকে পাশ করা গান্ডু দের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কেননা পাবলিক শুনলে ক্যাল দিয়ে ভূত ভগিয়ে দেবে।
  • xi | ০৩ জুন ২০১২ ০১:৪২552022
  • এই মিলিয়ন বিলিয়ন সংখ্যাগুলো দেখিয়ে দেখিয়ে বহুলোককে ত্যাবোধা করে রাখে। শেষ হিসাবে টাকা জিনিসটা কী? একটা প্রমিস তো? এই এত মেটেরিয়াল বা এই এত সার্ভিস বা ইকুইভ্যালেন্ট কিছু এর বদলে পাওয়া যাবে। সেটা ঠিকঠাক ব্যবহার হলে, তবে তো!
    বহুলোককে দেখেছি পাগলের মতন টাকা রোজগার করে শেষে দম ফুটে মরে যায় অকালে। অথবা মানসিক অশান্তিতে মনের রোগ বাধায়, অথবা পরিবার ছিন্নভিন্ন হয়ে যায়। টাকাগুলো তাহলে কী কাজে এলো?
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:৪২552021
  • এরেই ঠাকুর কাঞ্চন কয়ে গেছেন। তো, তখনকার দিনে (ঠাকুরের ভাষ্য অনুযায়ী) কামিনীরা কাঞ্চনের জন্য কামিনদের চাপ দিত। আর এখন কামিন-কামিনীরা উভয়েই কাঞ্চনের পেছনে দৌড়ায়।

    আর মাইনে নিয়ে দুঃখ আজকালকার কথা না। কথামৃতে সেদিন পড়ছিলাম ঠাকুরের এক শিষ্য কেরানী কুড়ি টাকা মাইনের এক কেরানি তার তিন ছেলের পড়াশোনার খরচ গৃহিনীর খাঁই ইত্যাদির চাপে নাকি একেবারে বিপর্যস্ত। ঠাকুর এই উদাহরণটি দিয়ে কইলেন এইসবের থেকে ভক্তিযোগের রাস্তা অনেক বেটার। যদিও ঘটনা হল ১৮৭০ সালে কুড়ি টাকা খুব বেশি লোকের মাইনে হত না।
  • Sibu | ০৩ জুন ২০১২ ০১:৪৪552023
  • আইটি জনতার মধ্যে একটা দাসসুলভ ব্যাপার দেখি। কনকল ইত্যাদি সাবহিউম্যান ব্যাপার নিয়ে খুব একটা সচেতনতা দেখি না। বরং ভাব খানিকটা, এই সব ব্যাপারের জন্যই আইটি জনতা বাকী রিফর‌্যাফেদের চেয়ে সুপিরিয়র। বঙ্কিম মনে পড়ে - বন্দী তাহার চরণশৃঙ্খলের দৈর্ঘ্য লইয়া গর্ব করে।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:৪৭552025
  • বেগার্স কান্ট বি চুজার্স। আইটি ভারতে লাস্ট পনেরো বছরে কত এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে শিবুদা একবার সেইটা ভাবো। আর এই অপর্টুনিটিটা শুধু গুটিকয়েক বড় শহরের এলিট জনতার মধ্যে আটকে নেই।
  • xi | ০৩ জুন ২০১২ ০১:৪৭552024
  • মানুষের লোভকে কাজে লাগিয়ে এইসব কোং প্রফিট বানায়। তারপরে ছিবোনো ছিবড়ার মতন ফেলে দেয় সেইসব ব্যবহৃত মানুষকে। এরা তার কাছে একেকটা সংখ্যা ছাড়া আর কী? সে দম ফুটে মরুক, পাগল হয়ে মরুক, কী এসে যায়? আরো দশজন এসে যাবে স্থান পূরণ করতে।
  • aka | ০৩ জুন ২০১২ ০১:৪৯552026
  • জাই ব্যপারটা ঠিক অত সহজ নয়। কোম্পানি কি? কোন দু চারটে লোক তো নয়। বেশির ভাগই পাব্লিক কোম্পানি। তাহলে কে এই লোকেদের ছিবড়ে করল?
  • Sibu | ০৩ জুন ২০১২ ০১:৫০552027
  • বেগার নয়, এক্সপ্লয়টেড। এই বেগার কথাটাই স্টকহোম সিনড্রোমের সিম্পটম।
  • পাই | ০৩ জুন ২০১২ ০১:৫১552028
  • বিভিন্ন জবের মার্কেট নির্ধারিত রেট ঠিক আছে ?

    আর টাকার প্রতি অনীহা মানে হিউম্যানিটির পক্ষে, এমন কোন সমীকরণই বোধহয় বানানো হয়নি।
    স্বাস্থ্য, শিক্ষায় খরচ বেশি, একথাও তো বলা হচ্ছে।
    প্রশ্নটা সেগুলো কেন, তা নিয়ে আসা দরকার, নাকি দশ লাখীরা কেন অত্যন্ত কম পাচ্ছেন, তাদের মার্কেট রেট অতি কম, বা রেট অনুযায়ী পাচ্ছেন না, এই প্রশ্নগুলো সে তুলনায় অনেক ট্রিভিয়াল মনে হয়।

    আর কেউ ব্যক্তিগতভাবে টাকা উপার্জন পছন্দ করতেই পারেন, এমনকি সেটাও মোক্ষ মনে করতে পারেন। তিনি পরিশ্রম করে নৈতিকভাবে সেটা করলে তাই নিয়ে বলার কিছুই নেই। কিন্তু এটাই সবার প্রয়োজন, এটাই নর্ম, এধরণের পিয়ার প্রেশার তৈরি না করলেই হল।
  • aka | ০৩ জুন ২০১২ ০১:৫২552032
  • পিয়ার প্রেশারে অত অসুবিধা নেই যতটা প্রিয়ার প্রেসারে আছে।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:৫২552031
  • আহা ঐটা তো ইংরিজি প্রবাদবাক্য। ঃ)

    কিন্তু কে দিত এত এমপ্লয়মেন্ট অপর্টুনিটি সেইটা কইলা না?
  • pinaki | ০৩ জুন ২০১২ ০১:৫২552029
  • দুটো চারটে লোক বা একটা কোম্পানি তো নয়। পুরো সিস্টেমটাই মানুষকে কনজিউমার হিসেবে ট্রীট করার মধ্যে দিয়ে বেঁচে আছে। ব্যক্তিগত জীবনে এই কনজিউমার সুলভ বেঁচে থাকাটাকে প্রত্যাখ্যান করার একটা প্রয়োজন আছে। সেটার গুরুত্বও আছে এই ব্যবস্থাটাকে বদলাতে।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:৫৪552033
  • প্রিয়া আর পিয়া একসাথে ঘরে আর বাইরে চাপ দিতে শুরু করলে আরো মুশকিল, কমরেড।
  • পাই | ০৩ জুন ২০১২ ০১:৫৫552034
  • আর এই বাকি জিনিসের দাম যেভাবে বাড়ছে, তাতে মনে হয় দেশের বেশিরভাগ লোকই আগের থেকে অনেক খারাপ অছে। বেশিরভাগ বলতে আমি মাসমাইনে ১৫-২০০০০ হাজারের কথা বলছি। বেশিরভাগেরি তাই।

    ভারতীয় চাকুরে মানে তো সবার কথাই আসা উচিত।
  • aka | ০৩ জুন ২০১২ ০১:৫৬552035
  • পিনাকি এর মধ্যে দাঁড়িয়েও যদি কেউ কনজিউমারিজমকে দুরে সরিয়ে রাখে - এই যেমন আমি এখন ডাম্ব ফোং ইউজ করি (কলার তোলা ইমো) - সেটা তার ব্যক্তিগত আত্মচেতনা, গভীরতা ইত্যাদি (কেমন ঢাক পিটিয়ে নিলাম)। কিন্তু অন্য কেউ সিস্টেমের প্রেসারে সাবস্ক্রাইব করল মানেই সে কিছু একটা ভুল করল, এমন নাই হতে পারে। আমি সিরিয়াসলি মায়ের চিকিৎসা চালানোর জন্য পার্ট টাইম জব দেখতে শুরু করেছিলাম। বাস্তব জীবনের পরিস্থিতি ভয়ংকর কঠিন, সেখানে একজন ইন্ডিভিজুয়াল সিস্টেমে সাবস্ক্রাইব করবে এটাই স্বাভাবিক এবং আমি কাউকে সেটা থেকে দুরে থাকার পরামর্শ দেব না।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:৫৭552036
  • রিদ্ধিকে কেলাও। একটা এম্বিয়ে গ্র্যাডদের জন্য বাণীসর্বস্ব লিং, সেইটা ভারতীয় চাকুরে নাম দিয়ে ছাড়ল।
  • Sibu | ০৩ জুন ২০১২ ০১:৫৭552037
  • এমপ্লয়েমেন্ট অপরচুনিটি তো খয়্রাত করেনি। লাভের জন্য তৈরী করেছে। ভাল করেছে। কিন্তু তাই নিয়ে গদগদ হবার কিছু নেই।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:৫৯552038
  • কে গদগদ হয়েছে? যারা জয়েন করছে তারা তো এইসব জেনেই জয়েন করেছে। কেউ তো হোস্টেজ বানিয়ে রাখেনি।
  • Sibu | ০৩ জুন ২০১২ ০২:০১552039
  • তো ইউনিয়ন তৈরী করে এসব ইনহিউম্যান ব্যাপার দূর করছে না কেন?
  • pinaki | ০৩ জুন ২০১২ ০২:০২552045
  • আমার ধারণা এই জিনিসপত্রের দাম বেশী - এসব নিয়ে মধ্যবিত্তের হাঁসফাঁস অবস্থা - এটা যেমন কয়েনের একটা দিক, তেমনি সিস্টেমটা যে এত হাঁসফাঁস অবস্থা সত্ত্বেও কোলাপস করছে না, তার একটা বড় কারণ হল পুঁজি নিজের চারদিকে একটা অপটিমিজিমের বলয় তৈরী করে রাখতে পেরেছে। এখনো অব্দি। ভারতের ক্ষেত্রে বলছি। এটা আমার মনে হওয়া। সপক্ষে তথ্য নেই। অনেকটা ব্যাক ক্যালকুলেশন করে বলা। অর্থাৎ আমার প্রশ্নটা হল এত যখন হাঁসফাঁস অবস্থা তখন সেই পরিমাণে রিভোল্ট দেখছিনা কেন? আমি অবশ্য আকার মত 'সকলে আগের চেয়ে ভালো আছে' - এই ব্যাখ্যায় সন্তুষ্ট নই।
  • aka | ০৩ জুন ২০১২ ০২:০২552044
  • ইউনিয়ন করে চটকল গুলো তো উঠে গেল, এমনকি ব্যাটারি ফ্যাক্টরিও উঠে গেছে।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০২:০২552043
  • কারণ কেউ কালিদাস হতে চায় না।
  • aka | ০৩ জুন ২০১২ ০২:০২552040
  • আশির দশকে দেখতাম পাড়ায় পাড়ায়, চায়ের দোকানে, ক্লাবে, রকে, পাঁচিলে বেকার যুবকদের ভীড়, সেটা কমেছে।
  • aka | ০৩ জুন ২০১২ ০২:০৪552047
  • এটা মনে হয় কারেক্ট। অপটিমিজম তো তৈরি হয়েইছে। বললাম না আশির দশকে গ্র্যাজুয়েশন করে পাড়ার পাঁচিলে পার্মানেন্ট চাকরি। এখন কোন গ্র্যাজুয়েটই বসে থাকে না।
  • Sibu | ০৩ জুন ২০১২ ০২:০৪552046
  • কালিদাস? এইটেই দাসসুলভ। দাস তার নিজের আর প্রভুর ইন্টারেস্ট এক বলে মনে করে।
  • Sibu | ০৩ জুন ২০১২ ০২:০৫552048
  • চটকল উঠে গেল ইউনিয়নের জন্য নয়। দেশভাগ আর চটের বদলে সিন্থেটিকের চলনের জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন