এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ০১ অক্টোবর ২০১২ ১৮:৪৪556769
  • সেতো অনুর্দ্ধ-১৯ ক্যাটাগরিতে

    ইবে অনুর্দ্ধ ১৯ এ লেনকে খেলাতো, ৩-৪ টে ম্যাচ জয়ন্ত খেলেছে

    মোবা কিন্তু অনুর্দ্ধ ১৯ থেকেও ভালো প্লেয়ার তুলেছে

    মনীশ ভার্গব, সৌভিক চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, দীপককুমার(এই প্লেয়ারটা হেব্বি খাজা যদিও)।

    ইবের ভান্ডারে একা লেন, তাও খুব ভালো কিছু নয়। জয়ন্ত বেশি সুযোগ পায়নি তবে এই গোলকীপারটা ভালো বেশ। আগেরবারের প্রথম বড় ম্যাচে গোলে ছিল
  • প্পন | ০১ অক্টোবর ২০১২ ১৮:৪৬556770
  • মননদীপও আছে। এখনো ১৯ পেরোয়নি।

    (অনুর্ধ ১৯ মনে হয় ১৯ কে কাউন্ট করে)
  • প্পন | ০১ অক্টোবর ২০১২ ১৮:৪৯556771
  • আর লালরিনডেকা। প্রতিভা আছে। জাস্ট কুড়িতে পড়েছে।
  • গান্ধী | ০১ অক্টোবর ২০১২ ১৮:৫০556772
  • মননদীপ ১৯ পেরিয়ে গেছে

    ও পৈলানে খেলত (তখন নাম ছিল ইন্ডিয়ান অ্যারোজ)

    রবিন সিং চান্স পায়নি যখন, জুয়েল, লালরানডিকা, রাজু - এদের সাথে। মানে হিসেব মত ওর এখন ২০। মোবার স্ট্রাইকারটা সাবীথ এখ্ন ১৯
  • গান্ধী | ০১ অক্টোবর ২০১২ ১৮:৫১556773
  • রালতে প্লেয়ারটা বেশ লাগে। বেয়ার্ন-ইন্ডিয়া ম্যাচটা যদি দেখে থাকো। খুব ভালো খেলেছিল
  • প্পন | ০১ অক্টোবর ২০১২ ১৮:৫৩556774
  • নাহ, দেখিনি।

    তবে অনুর্ধ্ব উনিশের পুল কোথায় কাজে লাগে? কঃ লিগে? ঐখানে তো মোবা কটা ম্যাচ না খেলে এমনিতেই পিছিয়ে আছে।
  • গান্ধী | ০১ অক্টোবর ২০১২ ১৮:৫৭556775
  • স্যরি, মননদীপের বয়েস উইকিতে ১৯ দেখাচ্ছেঃ) কিন্তু ওর এক পান্জাবের স্কুলমেট আমাদের হোস্টেলে থাকে। তার দাবী অনুযায়ী মননদীপ ওর ক্লাসে পড়ত, সে মাস্টার্স করছে (২৩বছর)

    অনুর্দ্ধ ১৯ কোল লীগে ছিল। এবার থেকে তুলে দিয়েছে।নিয়মটা ভালো ছিলো।
    এবার কোল লীগের ফর্ম্যাট আলাদা। প্রথম রাউন্ডের থেকে ৬টা টিম নিয়ে পরের রাউন্ড হবে। সেখানে আগের রাউন্ডের পয়েন্ট যোগ হবেনা। ফলে ২টো ম্যাচ না খেললে কিচ্ছুই যায়-আসেনা
  • ঊমেশ | ০১ অক্টোবর ২০১২ ১৯:৪২556776
  • কলকাতা লীগ শেষ হবার কোনো চান্স আছে। কিছু-ই তো হচ্ছে না।

    আই-লীগ কবে শুরু?
  • প্পন | ০১ অক্টোবর ২০১২ ১৯:৪৮556777
  • বাপ্পো, এই ফর্ম্যাট আর কোন দেশে কোন লিগে আগে হয়েছে কিনা সন্দেহ আছে। ঃ)

    আই লিগ অক্টোবরেই শুরু। মোবা আর লাজং বোধহয় ৬ তারিখে খেলবে।
  • গান্ধী | ০১ অক্টোবর ২০১২ ২০:০২556779
  • কোলকাতা লীগ এবার আর শেষ হবে বলে মনে হয়না। আগেরবারো কোনো রকমে শেষ করেছিল। আইএফের ক্ষমতা নেই কিচ্ছু। টেনটেটিভ ফিক্সচার এখানে আছে

    http://arunfoot.blogspot.in/2012/09/i-league-201213-tentative-fixtures-from.html

    ৬ থেকে শুরু। মোবার ফার্স্ট ম্যাচ লাজং, ইবে ৭তারিখ স্পোর্টিং
  • গান্ধী | ০২ অক্টোবর ২০১২ ১৫:১৮556780
  • সুনীল ছেত্রী অফিসিয়ালি প্রথম ম্যাচে চান্স পেল। ২ন্ড হাফের ৮৪মিনিটে নেমেছিল।

    http://www.sportskeeda.com/2012/09/30/sunil-chhetri-makes-his-portuguese-league-debut/

    বি-টিম, তাই ২ন্ড ডিভিশনে খেলে। চান্স পেলে খারাপ হবেনা বোধহয়, অন্তত চেষ্টা করুক। ভারতে বসে লাভ নেই
  • গান্ধী | ০৩ অক্টোবর ২০১২ ০১:৩৭556781
  • পুরোনো লোক কেউ আছেন?

    খবর পেলাম মজিদ বাসকার মারা গেছেন।
  • aranya | ০৩ অক্টোবর ২০১২ ০৫:৩৬556782
  • মজিদ, দ্য জেম ফ্রম ইরান, এত কম বয়সে চলে গেল :-(।
    তর্কসাপেক্ষে ভারতে খেলা এখনও পর্যন্ত বেস্ট ফুটবলার, দারুণ স্কিলফুল গেমমেকার। মজিদ-জামশেদ জুটি তখন প্রতিপক্ষ ডিফেন্সের আতঙ্ক।
  • গান্ধী | ০৩ অক্টোবর ২০১২ ০৯:৫৫556783
  • কয়েকদিন আগেই মারা গেছেন। জামসেদ নাসিরির মাধ্যমে কালকে ভারতের লোকজন জানতে পেরেছে। একসময় ইরানের জাতীয় দলেও খেলেছিলেন। কিন্তু পরে নেশা করে খেলা ছাড়ার পর কোনো খোঁজ পাওয়া যায়নি
  • ঊমেশ | ০৩ অক্টোবর ২০১২ ১১:৩৬556784
  • কিন্তু আজ বা কালকের আবাপ তে তো দেখলাম না।
    আমি জামশেদ নাসিরি'র খেলা খুব অল্প দেখেছি, কিন্তু মজিদ বাসকারের খেলা দেখেনি।
    তবে তখনকার সব ফুটবল তারকা দের বলতে শুনেছি, "মজিদ বাসকার ভারতে খেলা বেস্ট ফরেন প্লেয়ার"
  • | ০৩ অক্টোবর ২০১২ ১১:৪০556785
  • মজিদ বাস্কার সেরা। আমি অনেকের কাছে শুনেছি। আর সেই সময় খেলার আসর আর খেলা তে পাতা জোড়া ছবি বেরোতো মনে আছে।
  • গান্ধী | ০৩ অক্টোবর ২০১২ ১২:৩১556786
  • ইন্ডিয়ান ফুটবল ফ্যানস বলে একটা ফ্যান ওয়েবসাইট আছে। সেখানে অনেকে লিখেছে। ফেবুতে।

    দুদিন পর সব পেপারেই দিয়ে দেবে। পেপারগুলোতো ফেবু পড়ে খেলার রিপোর্ট বানায়ঃ)

    ৮০র খেলা যারা দেখেছে তাদের কাছে মজিদই সেরা, কিন্তু নেশার পাল্লায় পড়ে ৩-৪ বছরের বেশী তো খেলেনি
  • ঊমেশ | ০৩ অক্টোবর ২০১২ ১৩:১৫556787
  • ফুটবল ফ্যানস এর ওয়েবসাইটের ঠিকানা টা কি?
    ফেবু ছাড়াও জয়েন করা যায় কি?
  • গান্ধী | ০৩ অক্টোবর ২০১২ ১৫:৫৮556790
  • ফিফা র‌্যান্কিং নিয়ে আবার ব্রাজিল চটেছে

    শেষ মাসে ৩টে ম্যাচ খেলেছে

    আর্জেন্টিনা,চিন আর সাউথ আফ্রিকার সাথে, যেখানে আর্জেন্টিনার র‌্যাঙ্ক ৪, তাদের সবাইকে হারানোর পরও ২টো র‌্যাঙ্ক পিছিয়ে গেছেঃ)

    এদিকী আর্জেন্টিনা, ব্রাজিলের কাছে হেরে, পেরুর সাথে ড্র, প্যারাগুয়েকে হারিয়ে ৩ ঘর উঠে এসেছে।

    ৩-৪ এ পর্তুগাল-আর্জেন্টিনা, কেমন কেমন একটা লাগেঃ)

    ভারত একঘর এগিয়ে ১৬৮

    অক্টোবরে সিঙ্গাপুরের (র‌্যাঙ্ক ১৬২) সাথে দুটো জিতলে এগোবে কিছুটা
  • গান্ধী | ০৩ অক্টোবর ২০১২ ২৩:১৮556792
  • ব্যাটারা একটা ম্যাচও অ্যারেঞ্জ করতে পারেনা। ১৯থ অক্টোবর ফিফার ডেটে ম্যাচ করতে পারল না, ভিয়েতনামকে অ্যাপ্রোচ করেছিল, খেলবেনা বলেছে।

    ১৬ তারিখ সিঙ্গাপুর আর নভেম্বরে রিটার্ন ম্যাচ খেলবে সিঙ্গাপুরের সাথেই
  • গান্ধী | ০৫ অক্টোবর ২০১২ ১০:০৩556793
  • ৩টে গোলে শট ৩টেই গোল। নিজের মাঠে কাল উদানীসের কাছে হারলোঃ(
  • Magpies uncork Bordeaux | ০৫ অক্টোবর ২০১২ ১১:৪২556794
  • আমরা জিতলুম, ৩-০।
  • /etc/hosts | ০৫ অক্টোবর ২০১২ ১১:৪৪556795
  • ব্রেন্ডান রজার্সের ফিলোজফিটা খুব ভালো, কিন্তু মুশকিল হল ৮০% পজেশন রেখেও যদি গোলের দরজা না খুলতে পারে, তাইলে লোকে গাল দেবে। সোয়ানসি-র-ও একই সমস্যা ছিলো গত বছর।
  • গান্ধী | ০৫ অক্টোবর ২০১২ ১১:৪৫556796
  • খেয়েছে !! কাগজের হেডলাইনটাই নাম হয়ে গেল দেখছিঃ) সিসে গোল দিলোঃ) চিন্তামুক্ত তো?
  • /etc/hosts | ০৫ অক্টোবর ২০১২ ১১:৫০556798
  • সিসে এর আগেও একটা দিয়েছে, কার্লিং কাপে মনে হয়। কিন্তু লীগে গোল নেই এখনোঃ-(
  • গান্ধী | ০৫ অক্টোবর ২০১২ ১১:৫০556797
  • গোলের চান্সও হচ্ছে, কিন্তু প্রবটা হল গোল দেওয়ার লোক নেই। সুয়ারেজ যেদিন গোল দেবে হবে, নাহলে ঐ বোরিনি-ডাউনিং-হেন্ডারসনদের থেকে এক্সপেক্ট করাটাও উচিত নয়। এখন লিভারপুলে স্ট্রাইকার তো মাত্রো ২টো। ক্যারলকে গালি দিতাম, কিন্তু এই টিমে থাকলে একটা অপশন থাকতো, মাঝে-মাঝে গোল দিয়ে দিত। একসাথে বেলেমী আর ক্যারলকে ছেড়ে কাউকে নিতে না পেরে কেস খেয়ে বসে আছে
  • ঊমেশ | ০৫ অক্টোবর ২০১২ ১২:৩৩556799
  • আমাদের স্ট্রাইকাররা সব গোলে ফিরেছে, বেশ ভালো খবর। কিন্তু ডিফেন্স আবার একটু গড়বড় করছে।

    Koscielny টা মাঝে মাঝেই দারুণ সেম-সাইড গোল করে।
    আমি ৩ টে সেম-সাইড করতে দেখেছি, সব গুলো-ই দর্শনীয়।
    বিপক্ষ গোল পোস্ট হলে দুর্দান্ত গোল বলতেই হতো। প্লেসিং গুলো গোলকিপার কে পুরো দাঁড় করিয়ে গোল দেয়।
  • গান্ধী | ০৫ অক্টোবর ২০১২ ১২:৪৮556802
  • হেঃ) সেমসাইড দেখতে হলে কোয়েটেসের সেমসাইডগুলো দেখতে পারো। দু-তিনটে ম্যাচে নামালেই একটা না একটা করে ফেলে। কালকের গোলটা দর্শনীয় koscielney এর থেকে অনেক বেটার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন