এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ০১ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৯608595
  • আজকের ডার্বি ড্র হতে দিচ্ছি না।

    জেতার আশা আছে। আমাদের পুরোনো সেট টিম, কিন্তুন স্পার্স এর নতুন টিম, এখনো তেমন সেট হয়নি।
  • ঊমেশ | ০১ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৪608596
  • ম্যাচের আগে বলেছিলাম, আজ জিতবো।
  • ঊমেশ | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০২:২১608597
  • আমাদের জন্যে সুখবরঃ গ্যারেথ বেল অবশেষে রিয়েল এ সাইন করেছে।

    এবার আমাদের রিয়েল থেকে দু-একজন কে সাইন করানোর রাস্তা খুলে গেলো।
    স্পার্স এর চেয়ারম্যান যে গেম টা খেলতে চেয়েছিলো, সেটা মনে হয় শেষ পর্যন্ত টিকলো না।
    মালটার লক্ষ্য ছিলো, বেল কে বিক্রি করবো রিয়েল কে একদম শেষ মুহুর্তে, যাতে রিয়েল বা আর্সেনাল সুযোগ না পায় ওদের মাঝে কিছু কেনা-বেচার।
    ভেবেছিল যে ওয়েঙ্গার নিজে হতাশ হয়ে অন্য কিছু কিনে ফেলবে। কিন্তু ওয়েঙ্গার কে তো চেনে না, এ চুপচাপ বসেছিল বেল বিক্রি শেষ হওয়া পর্যন্ত।

    এই মুহুর্তে খবর হলো আর্সেনাল ওজিল এর জন্যে বিড করেছে। মনে হচ্ছে এটা হচ্ছে। কাল শেষ দিনে বেশ কিছু চমক থাকবে।

    নিউ-কাসেল মনে হছে, এই উইন্ডো তে শপিং করবে না, উইন্টার ট্রাসন্ফারের জন্যে অপেক্ষা করবে।
  • + | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৯608598
  • ওজিল যদি আসে আর্সেনালে তাহলে কিছুটা আর্সেনাল ফাইট দেবে। কারণ কাজোর্লা খুব ভালো খেলছেনা, একা রসিস্কি ছাড়া বল বাড়ানোর কেউ নেই। কিন্তু রিয়াল খুব বাজে ডিসিশন নেব ওজিলকে ছাড়লে, আগেরবারের রিয়ালের এত গোলে সবথেকে বেশি অ্যাসিস্ট ওজিলের ছিলো। মডরিচ খেটে খেলবে, কিন্তু ওজিলের মত ফাইনাল পাশ দিতে পারবেনা। আর ইস্কো ভালো, ঠিক আছে। বেল নিশ্চয়ই রাইট থেকে খেলবে, সে ক্ষেত্রে ডিমারিয়াকে ছেড়ে দিতে পারত। ওজিলকে ছাড়াটা ভুল।

    লিভারপুলের ভালো লাগলো কয়েকটা জিনিস। কয়েকজন নতুন স্টপার সাইন করালো। Sakho,ILori, সাথে টোরে, এদিকে মোসেস এল। মোসেস আসাতে কুটিনহো মাঝমাঠে খেলতে পারবে। খেলাটা আরো ভালো হবে। আর ২টো ম্যাচ পর থেকে তো সুয়ারেজ আসবেই, আসপাসের জায়্গায়। ৪নম্বরের লড়াই জমে যাবে
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৭608600
  • সাখো ভালো রিক্রুট।
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৭608599
  • লিভারপুল দেখলাম রজার্সের ফিলোজফিতে আস্তে আস্তে কনভার্ট হচ্ছে। পজেশন ছাড়াও অফ দ্য বল অনেক খাটছে। দেখে ভালো লাগলো।

    নিউক্যাসলের খেলাটাটা টিভিতে দেখায়নি, আমি একটা লাইভ স্ট্রিম বের করে দেখছিলাম। খারাপ খেলেনি, বিশেষ করে শেষ আধ ঘন্টা। তার আগে অবধি ক্রিয়েটিভিটি বিশেষ ছিলো না, একা বেন আর্ফা ছাড়া। রেমি নামার পর অনেকটা উইড্‌থ পেয়ে অনেক ভালো খেললো। আর বেন আর্ফার গোলটা, কোন কথা হবে না।
  • ঊমেশ | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৫608602
  • দুটো গুজব কানে এলো।

    ডেম্বা-বা না কি লোনে আসছে আর্সেনালে।
    সুয়ারেজ শেষ পর্যন্ত রিয়েল এ যেতে পারে।
  • ঊমেশ | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৬608603
  • সবাই দেখি চার নম্বর নিয়ে কথা বলছে।
    যেন ধরে নিয়েছে ম্যানু, সিটি আর চেলসী প্রথম তিনে থাকছে।

    কিন্তু আমার তো মনে হচ্ছে লড়াই পুরো ওপেন।
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৮608604
  • ম্যানু প্রথম তিনেই থাকবে কিনা সন্দেহ আছে। ডেভিড মোয়েসকে আমার খুব একটা আহামরি কিছু মনে হয় না।
  • ঊমেশ | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৭608605
  • এই কথাটাই আমি বলতে চেয়েছি, ম্যানু কি প্রথম তিনে থাকবে?
    লাস্ট দুটো ম্যাচ দেখে মনে হয়নি।

    তবে যদি রুনী'র কেসটা মিটিয়ে ক্লাবে রাখতে পারে, তবে অন্য কেস।
    রুনী ওয়ার্ল্ড ক্লাস হোক আর না হোক, প্রিমিয়ার লিগে ওয়ান অফ বেস্ট।
  • + | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪০608606
  • কালকের ম্যাচ দেখে মনে হচ্ছিল, রুনি থাকলে আমাদের কপালে দুঃক্ষ ছিল।

    ট্রান্সফারের শেষদিনটা ভালই হচ্ছে
  • + | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৩608607
  • ওদিকে সিরি-এ র সাইনিং গুলো দেখছেন? সিরি-এ আবার কাঁপাবে। নাপোলি-লাজিও-মিলান-জুভেন্টাস যা টিম করছে, অনেকের দুঃক্ষ আছে
  • উমেশ | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৭608608
  • লিভারপুল যা টিম বানালো, তাতে প্রথম তিন আশা করতেই পারে। চ্যাম্পিয়ান হলে আমি অবাক হবো না।

    ইতালী'র টিম গুলো বেশ কিছু বছর লো-প্রোফাইলে থেকে আবার উঠে আসছে।
  • + | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৮608609
  • David Ornstein, BBC Sport
    OZIL TO ARSENAL
    "Arsenal have agreed a 50m euros deal with Real Madrid to sign Germany midfielder Mesut Ozil.

    "The 24-year-old has agreed personal terms and will now undergo a medical.

    "The medical will take place in Germany, where Ozil is on international duty."

    ওয়েঙ্গার ব্যাক, লড়াই জমবে
  • ঊমেশ | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৬608610
  • ভালো খবরঃ ইতালীয়ান গোলকিপার আসছে।
    এখন শুধু "অ্যাশলে উইলিয়াম" কে সোয়ান্সি থেকে পাওয়া গেলে আমাদের টিমও প্রথম তিনের জন্যে লড়াই এ চলে আসবে।
  • ঊমেশ | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৯608611
  • ডেম্বা-বা নিয়ে কি হচ্ছে?
    ওটা পেলে তো আরো ভালো হয়।
  • কৃশানু | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৬608613
  • অ্যাশলে উইলিয়াম কে পেলে সত্যিই ভালো হয়।
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৬608614
  • এদ্দিনকে ওজিলের নামে ভালো ভালো কথা বললে অনেকে মানত না, এবার দেখি, ইপিএলের সব ম্যাচ তো সবাই দেখে।

    আমার অন্যতম ফেবারিট প্লেয়ারটা আর্সেনালে চলে গেল ভেবেই কেমন লাগছে।

    এবার উইলশেয়ার কোথায় খেলবে? আর্সেনাল কোনো স্টপার- ডিফেন্সিভ মিডফিল্ডার নেয়নি দেখে ভালো লাগলঃ)

    আমাদের আর একটা স্ট্রাইকার লাগত। বোরিনিকে না ছাড়লেই পারত
  • Ben Arfa | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩২608615
  • আমাদের তো কত কিছুই লাগতো, কোথায় কী?

    http://www.nufc.com/ - প্রথম আর্টিকলটা ট্রান্সফার উইন্ডো নিয়ে, উদুম গাল দিয়েছে, যদিও লাভ নাই...
  • কৃশানু | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৭608616
  • দুদ্দুর, পুরো টিমটা তাও সেট হলো না।
  • ঊমেশ | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:০১608617
  • এবারের ট্রান্সফার উইন্ডো'র চমক হলো,
    ওজিল আর সুয়ারেজ।

    ওয়েঙ্গার-সাহেব কিছু সাইন করাবে সেটা ধরে নিয়েছিলাম, কিন্তু সেটা যে ওজিল হবে সেটা স্বপ্নেও ছিল না। ক্যাবায়ে বা ডি-মারিয়া মাথায় ছিল।

    আর সুয়ারেজ যে লিভারপুল থাকছে, এটাও আমার ভাবনা তে ছিল না।
    রজার্স যত সাইন করাক, বেস্ট সাইন হলো সুয়ারেজ কে বিক্রি না করা। বেশ মানসিক গেম খেলে ধরে রেখেছে।
    এবার আমার মনে হচ্ছে লিভারপুল দারুন কিছু করবেই।

    গোলকিপার টাও ভালো সাইন করিয়েছে।
    যারা ডিফেন্স নিয়ে বলছে, তাদের বলি,
    মার্টাসাকার, ক্লোসনেই, ভার্মিলিয়ান আছে।
    জেন্কিনসন এখন দারুন করছে রাইটে, তাই সময়ে স্যাইনা (sagna) কে সেন্টার ব্যাকে খেলানো যাবে। আগের একটা ম্যাচে সেন্টার ব্যাকে ভালো খেলেছিল।
    লেফ্ট ব্যাকে ন্যাচো আর গিবস, দুটো'র ক্লাস নিয়ে কারো কিছু সন্দেহ আছে কি?

    তবে অ্যাশলে উইলিয়াম কে পাওয়া গেলে সোনায় সোহাগা হতো।
  • কৃশানু | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৯608618
  • সায়না সেন্ট্রাল ডিফেন্সে টানা ভালো খেলবে কিন আর জেন্কিন্সন বড় টিম এর এগেইনসটে কেমন খেলবে জানি না। ফ্লামিনি কি ডিফেন্সিভ মিড হিসেবে ভালো খেলবে? উইলশায়ার এর ক্রিয়েটিভিটি বেশি। রসিকি, ক্যাওর্লা ওজিল নিয়ে জমকালো এটাকিং মিড। বা কে পাওয়া গেলে ভালো হত, জিরু আহত হলে বা ফর্ম পড়ে গেলে কি হবে?
  • Ben Arfa | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৪608619
  • বা-কে নিলে তোমাদের বরং অনেক সমস্যা হত। বা সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলতে পছন্দ করে বা বড়জোর ৪-৪-২ তে।
  • কৃশানু | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৮608620
  • তাই তো, এমনিতে না, জিরু আহত হলে তবেই। বা, বা যদি ভালো খেলে জিরুকে সরাতে পারত :-)
  • Ben Arfa | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪২608621
  • ওয়েঙ্গার কী নর্মালি ৪-৪-২ তে খেলায়? মনে হয় না। মিডফিল্ডে রসিকি, ওজিল, কর্জোলা একসাথে খেললে ফরোয়ার্ডে জিরু, ওয়ালকটের সাথে বা-কে রাখতে হত। ওয়ালকট তাও উইং ধরে খেলে, জিরু জানি না - বা-কে নিউক্যাসলে ওইখানে খেলাত বলে বা খচে গেসলো।
  • কৃশানু | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৬608622
  • তা কেন, জিরু ওয়ালকট এর সাথে পোদোলক্ষী তো আছেই। জিরু আহত হলে তবেই বা।
    আর রসিকি কাজোরলার সাথে রামসে বা উইলশায়ার মাঝে খেলে ওজিল বাম দিকে ওপরে খেলতে পারে।
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫১608625
  • ডিফেন্সিভ মিড মানে রামসি, সে যদিও ভালই খেলছে। জেনকিনসনকে ভালো বলতে পারলাম না, স্যরি। বাকি টিমগুলোর সেন্ট্রাল ডিফেন্স দেখে বলো তো আর্সেনালের ভরসা করার মত?

    ভারমেলন বা ক্লোসনেই কে ভরসা করা যায়? যে কোনো দিন ঝুলিয়ে দেয়।

    লিভারপুলের ডিফেন্স দেখে সত্যিই ভরসা হচ্ছে।

    অ্যাগর-শাখো-লোরি-টোরে-স্কার্টেল
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৫608626
  • আর্সেনালে ওজিল-কাজোর্লা-রসিস্কি/উইলশেয়ার একসাথে খেললে ডিফেন্সে বাজে লোড পড়বে। উইলশেয়ার বা রসিস্কির মধ্যে একজন করে বেঞ্চে বসবে।
  • ঊমেশ | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৭608627
  • আর্সেনালের ডিফেন্স এর একটা দুর্বলতা হলো, এরা টাফ ট্যাকেল করতে পারে না। বেশ ভদ্র টাইপের ডিফেন্ডার। ভার্মিটা তাও করে কিন্তু মার্টা আর ক্লোসনেই বড্ডো বেশী ভদ্র।

    টেরি, লুইজ, ফার্দি, ভিডিজ, কোম্পানী রা যেমন রাফ এন্ড টাফ, এরা ততটা নয়, তাই এদের দুর্বল মনে হয়। স্কিল এর দিক থেকে মনে হয় না এরা ওদের থেকে কম।

    স্পার্স এর দিন জেনকিন্সন যা সার্ভিস দিয়েছে, তাতে আমার ভরসা হচ্ছে।
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৫608628
  • প্রথম ৩০মিনিট খেলা দেখলাম, ইন্ডিয়া বেশ বাজে খেলছে। মানে ঠিক খেলতেই পারছেনা। আগেরবার নেহেরু কাপে বেশ ভালো খেলেছিল, অন্তত এর থেকে ভালো। সুনীল চেত্রী যা বাজে মিস করল দেখা যায়না

    এখন ৬৬মিনিট ০-০
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন