এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৩৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৫৯616542
  • ঠিক, আম্মো তো তাই জানতুম। কিন্তু এক্ষপ্ল্যানেশন পড়তে গিয়ে গুলিয়ে গ্যালো।
  • দেব | ১৩ আগস্ট ২০১৩ ১৬:০৯616543
  • @টি

    "কেউ বলছে না ওরে বাবা, আলাদা গোর্খ্যালান্ড হলে বেহালা ল্যান্ড হবে, তারপর পটলের দাম বাড়বে, তারপর চাঁদে জামাকাপড় শুকুতে দিতে যেতে হবে। বোঝা গেল?"

    যাক্কলা, সেটাই তো বল্লাম। আপনার ফ্রেমওয়ার্কও ভ্যালিড, পদ্ধতিটিও এস্টাবলিশড। একটা পোষ্টও দেখাতে পারবেন না যেখানে বলেছি আপনার অন্কে ভুল আছে। কিন্তু তারপরেও কেউই বেহালাল্যান্ডের দাবী তুলবে না। সম্ভাবনা শূন্য। আপনি নিজেই লিখেছেন।

    রাজ্যভাগের জন্য উন্নতি, অবনতি, অর্থনীতি, ভূগোল, জাতিসত্বা, ভাষা, ন্যাসাল ব্রিজ অনেক কিছু প্যারামিটার আছে কিন্তু একবার ভাঙ্গলেই ভেঙ্গে টুকরো হতেই থাকবে এইটা ধরে বসে গেলে আর কথা নেই (আর নিজেদের রাজ্যটা পেয়ে যাওয়ার পর অন্যের বেলায় এই থিওরী চালানোটা একটু সুবিধাবাদী)
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৬:১১616544
  • "কিন্তু একবার ভাঙ্গলেই ভেঙ্গে টুকরো হতেই থাকবে এইটা ধরে বসে গেলে আর কথা নেই"

    তেলেঙ্গানার পরেই ফের গোর্খাল্যান্ডের কথা ওঠা, বোড়ো, গ্রেটার কামতাপুর, গ্রেটার কুচবিহার - পর পর এগুলোর কথা ওঠা - এইগুলো কিসের নিদর্শন?
  • T | ১৩ আগস্ট ২০১৩ ১৬:১২616545
  • ই রাম!
  • নেতাই | ১৩ আগস্ট ২০১৩ ১৬:১৯616546
  • এই দেখো
    http://www.anandabazar.com/13desh9.html

    এ বার দক্ষিণবঙ্গের চারটি জেলাকে বৃহৎ ঝাড়খণ্ডে রাজ্যের অন্তর্ভুক্ত করার দাবি জানাল ছ’টি ঝাড়খণ্ড পার্টির সমন্বয় কমিটি। সোমবার এই কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলা, ওড়িশার ময়ূরভঞ্জ, কেওনঝড়, সম্বলপুর এবং ছত্তীসগঢ়ের দু’টি জেলাকে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে যুক্ত করে বৃহৎ ঝাড়খণ্ড রাজ্য গড়ে তুলতে হবে।
  • দেব | ১৩ আগস্ট ২০১৩ ১৬:২৯616547
  • কিসের নিদর্শন? ইভেন্চুয়াল বেহালাল্যান্ডের?
  • T | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৪৪616548
  • নেতাইদা, মজাটা এই যে, পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং কিছুটা বর্ধমান এই অংশ জুড়ে কুর্মালি ভাষা চলে। এবার এরা যদি বলে আমাদের কুর্মালি ল্যান্ড চাই তাহলে দাবীর কনফ্লিক্ট শুরু হবে। গোর্খাল্যান্ডের ভেতর সাব-গোর্খাল্যান্ড। চান্দু স্যার যেমন বলছিলেন। আপাতত কার্টুন,

  • netai | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৪৮616549
  • আমি নেতাইদা? জানিনা। তবে অ্যাসটেরিক্স বাংলায় আমার চাই।
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৫২616550
  • না তা নয়, তবে আপনার তথাকথিত স্ট্রম্যান বিরোধী দাবীটার অস্টিওপোরোসিসের ডায়গনসিস বলা যেতে পারে।
  • Sibu | ১৩ আগস্ট ২০১৩ ১৭:০২616552
  • এই জাতিসত্ত্বা ব্যাপারটা কি? তিরিশখান লিং না দিয়ে যদি সোজা কথায় বলতে পারেন তো বলুন।
  • cm | ১৩ আগস্ট ২০১৩ ১৭:১৪616553
  • হ্যাঁ আমিও এটা জানতে চাই। উত্তরবঙ্গভূমি-র জন্য আমায় এখনি ময়দানে নামতে হবে।
  • দেব | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৩২616554
  • কিভাবে হল স্যার? বেহালাল্যান্ডের দাবীটা তো দেখলাম না এখনো?

    একগাদা পোষ্ট হয়েছে এই একই টোনে। গোর্খাল্যান্ড হলেই আমার বাড়ীর উঠোন থেকে মোড়ের শিবমন্দির পর্যন্ত রাজ্য গড়ার দাবী উঠবে। পেছনে গিয়ে দেখে নিন। আমার আপত্তিটা স্পেসিফিক এই উদ্ভট দাবীটার বিরুদ্ধে।

    বাকী যে কটা উদাহরণ দিয়েছেন এগুলোর সবকটাতেই আলাদা আলাদা কয়েকট জনগোষ্ঠী নিজেদের হুকুমত চাইছে। ভারতের মত ডাইভার্স দেশে খুব স্বাভাবিক। সেটা নিয়ে কি শেষ অবধি কি হবে সেটা নিয়ে কথা চলুক। কিন্তু দয়া করে দাবীটা ওঠা মাত্র আবেগমথিত কন্ঠে "এইসব জাতিসত্বাবোধ অসাম্যের ফল" (যেন কেউ বারণ করেছিল আপনাকে সাম্য প্রতিষ্ঠা করতে) বা বঙ্গভঙ্গ করতে দেওয়া চলবে না বলে বজ্রপাত করবেন না বা বেহালাল্যান্ডের ভয় খাবেন না। (এগুলো আপনাকে একা নয়, পুরো থ্রেডটার রেসপেক্টে বলছি)। ভারতের মত দেশে জোর করে কোন জনগোষ্ঠীকে আরেকটা বড় ও বেশী শক্তিধর একটা জনগোষ্ঠীর কাছে জিম্মি রাখার চেয়ে তাদের ব্যাপার তাদেরকেই সামলাতে দিলে সেটা দেশের পক্ষে বেশী ভাল হবে বলে বিশ্বাস করি।

    আরেকটা কথা, অনেকবার জিগিয়েছি কেউ সরাসরি উত্তর দিল না একমাত্র সিএম বাদে। একটা ডবল ডবল ব্যাপার। বাঙ্গালীর জন্য এক নিয়ম, গোর্খার জন্য আলাদা। টি ও বললে না যে নিজেদের রাজ্যটা পেয়ে যাওয়ার বেলায় ওনার নিয়মটা খাটবে না কেন।

    সিএম একটা পোষ্টে লিখেছিলেন যে উনি যেকোন রকম বর্ডারেরই বিরোধি, পশ্চিমবঙ্গ সমেত। এটার বাস্তবে সম্ভব অসম্ভব যাই হোক, উনি যে নিজের বেলাতেও নিয়মটা এপ্লাই করেছেন সেটাকে থ্যান্ক্স।
  • RM | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৩৪616555
  • আমিও জানতে চাই জাতিসত্ত্বা ব্যাপারটা কি। সবাই এত কঠিন করে বোঝায় যে সাহস করে জানতেই চাইতে পারছিলাম না। nationality-র বাংলা কি? আমি কি জাতি ? বাঙ্গালী? তাহলে "ভারতীয়ত্ব"টা আমার কি? নাকি জাতি ভারতীয় আর উপজাতি বাঙ্গালী?
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৪২616556
  • ভয়টয় কিছু খাচ্ছি না মশাই, শুদ্ধু জিগ্গেস করছি - এতক্ষণ তো আপনার ইকুয়েশনে বাকি কোনোটাই ছিলো না, বরং সেসবের কথা উঠলেই "স্ট্রম্যান" বলে উঠছিলেন। এই এতক্ষণে বল্লেন যে সেসব নিয়ে কথা চলুক। তা সেসব নিয়েই তো কথা হচ্ছে। এভাবেই হোক। খামোখা নিজের মতের বিরোধী কেউ কিছু বল্লেই ঘটিয়া-টটিয়া না বলে একটু ভাবুন।
  • de | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৫৫616557
  • আমার জাতিসত্ত্বা শুনলেই কেমন আমসত্ত্বার কথা মনে পড়ে যাচ্ছে ঃ)

    জোকস্‌ অ্যাপার্ট - -এই একই কোচ্চেন গত হপ্তায় করে করে ক্লান্ত হয়ে গেছিলাম -- জাতিসত্ত্বা ব্যাপারটা আসলে কি?

    ব্যায়লা ল্যান্ডের দাবী ওঠেনি মানে? আমি দাবী তুলেচি, কিকি কেও সাথে নেবো -- বাকি রইলো লোক খ্যাপানো, সে পুজোর সময় বাড়ি টাড়ি গেলে একটা শুভদিন দেখে শুরু করলেই হবে! মোদ্দা কথা ব্যায়লাল্যান্ড চাই!

    কল্লোলদা, প্রয়োজনে ছত্তিসগড় ইঃ কেও জিজ্ঞেস করবো বইকি -- তা তারা তো আমার জিজ্ঞেসের অপেক্ষা না রেখেই রাজ্য করে ফেল্লো -- তাই গোর্খাস্তানিদেরই জিগাচ্চি!
  • de | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৫৭616558
  • বর্ডারের বিরোধী তো আমিও -- গোটা পৃথিবীতেই বর্ডার না থাকলে ভালো হয় -- কিন্তু সেটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন!
  • pi | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৫৮616559
  • পশ্চিমবঙ্গ নিয়ে আপত্তি নাই ?
  • দেব | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৫৯616560
  • "কিন্তু একবার ভাঙ্গলেই ভেঙ্গে টুকরো হতেই থাকবে এইটা ধরে বসে গেলে আর কথা নেই"

    নিন কারেক্ট করে দিলাম -

    "কিন্তু একবার ভাঙ্গলেই ভেঙ্গে টুকরো হয়ে বেহালাল্যান্ড অবধি পৌছবে এইটা ধরে বসে গেলে আর কথা নেই"

    আর এই রইল অরিজিনাল পোষ্ট যার জবাবে স্ট্র ম্যানের আগমন - "আর এই 'লোকের কথা শুনতে হবে' এর মানে যদি একতরফা দাবী দাওয়া মেনে নেওয়া হয় তাহলে তো চার্ণকল্যান্ড হতেই পারে স্যার।"

    আর 'ঘটিয়া' বিলো দা বেল্ট হলে টি কে সরি।
  • pinaki | ১৩ আগস্ট ২০১৩ ১৮:৩২616561
  • ব্যায়লাল্যান্ড হওয়া সবার আগে দরকার। ওটা এমনিতেই পৃথিবীর প্রায় বাইরে। কলকাতার মূল ভূখণ্ড থেকে কোনো ট্যাক্সি আজ অব্দি যেতে চায় নি। ওদের আরো বাইরে বের করে দাও। নিজেদের ঘেটোয় সুখে থাকুক ওরা।
  • শিশি | ১৩ আগস্ট ২০১৩ ১৮:৪১616563
  • 'কিন্তু একবার ভাঙ্গলেই ভেঙ্গে টুকরো হয়ে বেহালাল্যান্ড অবধি পৌছবে এইটা ধরে বসে গেলে আর কথা নেই'

    ভেঙ্গে টুকরো হতে শুরু হবেনা, এরকমটা ভেবে নেবার কোন কারণ আছে কি? গোর্খাল্যান্ড মেনে নিলে তাহলে কামতাপুর, গ্রেটার কুচবিহার ইত্যাদ রাজ্যগুলোকেও পাওয়া যাবে তো?
  • de | ১৩ আগস্ট ২০১৩ ১৮:৪৭616564
  • দ্যাখলেন সবাই মেনল্যান্ডে থাকা কমরেডের বেবোহারটা!! আমার ব্যায়লা জাতিসত্ত্বার এই চুড়ান্ত অবমাননায় বাকরুদ্ধ হয়ে ব্যয়লায় কয়েকঘন্টার জন্তা কার্ফুর ডাক দিয়ে আমি আপিস ছাড়লাম!! ঃ)
  • দেব | ১৩ আগস্ট ২০১৩ ১৮:৫২616565
  • @শিশি
    "স্ট্র ম্যান আর্গুমেন্ট হলো একটা আর্গুমেন্ট রেফুট করার বদলে সেটার মতো, কিন্তু আসলে অন্য একটা আর্গুমেন্ট তৈরী করে দ্বিতীয় আর্গুমেন্টটা রেফুট করা"

    না, এইটাকে বোধহয় বেগিং দা কোয়েশ্চেন বলে।
  • শিশি | ১৩ আগস্ট ২০১৩ ১৮:৫৩616566
  • ব্যায়লাতে মানুষ থাকে নাকি! বাকি কল্কেতার লোক তো ব্যায়লাবাসীদের নিয়ে এমনিতেই মস্করা করে! নেহাত ঐ একজন ঝিঝি খেলোয়াড় আছে, ব্যস। ব্যায়লাল্যান্ডের দাবী যে এতোদিন ওঠেনি, এটাই আশ্চর্য্য!
  • দেব | ১৩ আগস্ট ২০১৩ ১৯:১১616568
  • পড়লাম। আমি লিখেছিলাম -

    "....আপনি একটা প্রস্তাব দিলেন। আমি সেটাকে টেনে নিয়ে এমন একটা মাত্রায় নিয়ে গেলাম...."

    আর সাইটে আছে -

    "...ignores a person's actual position and substitutes a distorted, exaggerated or misrepresented version of that position..."
  • শিশি | ১৩ আগস্ট ২০১৩ ১৯:১৮616569
  • দেববাবু, তাহলে এটাও পড়ে নিনঃ

    http://skepticdetective.wordpress.com/20-common-logical-falacies/

    ১৪ নম্বরটি খেয়াল করুন, "আমি সেটাকে টেনে নিয়ে এমন একটা মাত্রায় নিয়ে গেলাম..." মনে হয় এখানে যাবে।
  • শিশি | ১৩ আগস্ট ২০১৩ ১৯:২৯616570
  • যাইহোক, স্ট্র ম্যান না হিম্যান নাকী স্পাইডারম্যান, সেটা ছাড়ুন।

    এই ওয়েবসাইটে পোষ্ট করে রাজা-উজীর মারা এক ব্যাপার, আর বাস্তবে সরকার চালানো আরেক ব্যাপার, এটা নিশ্চয়ই আপনিও মানবেন দেববাবু।

    এবার পশ্চিমবঙ্গে যে সরকারই আসুকনা কেন, তাদের দেখতে হবে একটা রাজ্যে সম্মতি দিলে পিছুপিছু আরো রাজ্যের দাবী উঠে আসবে কিনা। সেইজন্যই কামতাপুর, কোচবিহার ইত্যাদির উদাহরন দেওয়া হচ্ছে। আর তার থেকেও বড়ো ব্যাপার, ভোট। গোর্খাল্যান্ড বানিয়ে কোন পার্টির কতো লাভ হবে, কোন পার্টির লাভ হবেনা, সেসব হিসেব না করে কেউ এগোবে? কাজেই এখানে আমরা যত তত্ত্বকথাই আওড়াই না কেন, মনে হয়না গোর্খাল্যান্ড কেউ কখনো করবে বলে।
  • শিশি | ১৩ আগস্ট ২০১৩ ১৯:৩৭616572
  • ও হ্যাঁ, T-ম্যান আপনাকে বাগবাজারের চিংড়ী নিয়ে যে উদাহরণটি দিয়েছেন সেটা ঐ পাতায় ১৮ নম্বরে পাবেন (টটোলজী)।
  • দেব | ১৩ আগস্ট ২০১৩ ১৯:৩৭616571
  • @শিশি
    এখন বেরোতে হবে। ফিরে এসে লিখছি।
  • ranjan roy | ১৩ আগস্ট ২০১৩ ১৯:৫৪616575
  • আমি বাবা সিপিএম এর জীবেশ সরকারের পক্ষে। উনি আদৌ উন্নয়ন নিয়ে চিন্তিত নন। কিন্তু" জাতীয় আবেগ" কে সম্মান করার পক্ষে আর "nationality"র স্বাধীন বিকাশের জন্যে অনেক বেশি স্বায়ত্ত্বশাসনের পক্ষে!
    বৃটিশদেরাও যুক্তি ছিল যে ভারত স্বাধীন হলেই কিছু হাতিঘোড়া না হয়ে অন্ধকারের যুগেই থেকে যাবে।
    কথা হচ্ছে যেকোন ন্যাশনালিটির নিজের নিজের মত করে উন্নয়নের রাস্তা, বিকাশের রাস্তা বেছে নেবার অধিকার আছে, তারপর উন্নয়নের প্রশ্ন।
    সব ছেলেমেয়েদের নিজের চয়েস মত সাবজেক্ট বাছার অধিকার আছে। তাতে কে পরিণত বয়সে কতটা সফল হবে সেটা অন্য প্রশ্ন।
    তাতে তাদের নিজের মত করে বেছে নেবার অধিকার খারিজ হয়ে যায় না।

    আজ দুপুরে একটা বাংলা চ্যানেলে দেখাচ্ছিল ড্যানি অভিনীত ফিলিম "বাহাদুর"।ঃ))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন