এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ৩০ আগস্ট ২০১৫ ২২:৩৯646462
  • সোয়ান্সি লাস্ট দু সিজন ধরে আমার সেকন্ড টিম।
  • ঊমেশ | ৩০ আগস্ট ২০১৫ ২৩:১৫646463
  • বড়ো দল গুলোর জন্যে এবারের প্রিমিয়ার লিগ বেস্ট টাফ হতে চলেছে।
    মাঝারী সাইজের টিম গুলো সবাই বেশ শক্তপোক্ত টিম বানিয়েছে।

    কে যে কাকে কবে হারিয়ে দেবে বলা মুস্কিল।

    এই জন্যেই তো প্রিমিয়ার লিগ সবথেকে পপুলার।
  • + | ৩১ আগস্ট ২০১৫ ১১:০৪646464
  • এবারের লীগটা বেশ ভালো হওয় উচিত, মানে ঐ সিটি,চেলসী বাদে বাকি দুটো পজিশন আর ইউরোপার জন্য।

    মোবার জিতেও পয়েন্ট নষ্টর বিষয়ে আমি সুব্রত ভটচাজের সঙ্গে একমত। টালী (অরুপ বিশ্বাস) ৩ পয়েন্ট পেলে বেঁচে যাবে, তাই গিফ্ট
  • কল্লোল | ০১ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৮646465
  • লুরুগুরুচন্ডালদের জ্ঞাতার্থে ঃ
    আগামী ২৬শে সেপ্টেম্বর, শনিবার - বেলান্দুরের একটি মাঠে ফাইভ-আ-সাইড ফুটবল টুর্ণামেন্ট হবে। ফ্লাডলাইটের বন্দোবস্তো আছে। আয়োজক বেঙ্গলি-ইন-ব্যাঙ্গালোর।
    পুরস্কার বিতরণী সভায় উপস্থিত থাকবেন শ্রী অরুময় নৈগম।

    দলে দলে যোগ দিন।

    যোগাযোগ ঃ ইন্দ্র - ৯৩৪২৫০১৭১৪
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৫৩646467
  • moneyball !!!
  • Jaqen H'ghar | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৯646468
  • কেশীরা ক্ষীঃ বড়নোক। তিরিশ মিলিয়নের নীচে কথাই কয় না!
  • ঊমেশ | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪০646469
  • এরকমটা কি আগে হয়েছে, ইতালী, নেদারল্যান্ডস, ফ্রান্স, উরুগুয়ে, স্পেন এরা একসাথে কেউ ফিফা'র লিস্টের প্রথম ১০ এ নেই?
  • robu | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৪646472
  • এটা একটা মাস্ট রিড।
  • বাবুরাম সাপুড়ে | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৩646473
  • কলকাতা লিগে বেলো রাজ্জাকের খেলা দেখে মনে হচ্ছে ভোগাবে, ওর থেকে মহামেডানের করিম কে বেটার লাগছে, মোবার গুস্তাভো তো একেবারেই চলে না, ইবের দীপকেরও বয়স হয়েছে..................
    ভাল লাগল ইবের বিকাশ জাইরুকে...... মহামেডানের রাণা ঘরামি আর আর্মির অর্জুন টুডু আর জৈন পি কে...............
    আর হ্যাঁ মোবার আজাহার কে .........
    অবিনাশ কালকে একটা গোল করেছে আজ লালকমল ওরকমই একটা দিল......... বড় ম্যাচ জমে গেল মনে হচ্ছে
  • aranya | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৭646474
  • অবিনাশের গোলটা নাকি দূর্দান্ত
  • বাবুরাম সাপুড়ে | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৩646475
  • অবিনাশের গোলটা অবশ্যই দুর্দান্ত, যে কোন ফুটবলার ঐ গোলটা করার জন্য গর্ব করবে......... আজ লালকমলের গোলটাও খুব ভাল......... গোলটা দেখে ম্যাচটা না দেখার জন্য আফসোস হচ্ছিল
  • aranya | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪১646476
  • ম্যাচ দেখলে হয়ত হতাশ হতেন। কিছু ভাল গোল হয় মাঝেসাখে, কিন্তু শ্লথ গতি, ভুলে ভরা এলোমেলো খেলাই তো নর্ম বহুদিন যাবৎ - সব দেশের খেলার গ্রাফ উর্দ্ধমুখী, ব্যতিক্রম ভারতীয় ফুটবল
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২১646478
  • কোল লীগের অনলাইনের স্ট্রীমের কোনো লিংক আছে? নাহলে বড় ম্যাচ মিস হয়ে যাবে

    কেন লুইসও নাকি ভালো খেলছে, ড্রিবল করে বল নিয়ে বেরোচ্ছে (ফেবুতে পড়লাম)
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৩646479
  • রোবুদা,

    পড়লাম।
  • ঊমেশ | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৫646480
  • আমি আগে অনেক চেষ্টা করেও "জলসা মুভিজ" এর লাইভ স্ট্রিম খুঁজে পাইনি। একবার তো খুজতে খুজতে প্রায় ভাইরাসের মুখে পড়েছিলাম। তারপর খোজখবর ছেড়ে দিয়েছি।

    "firstrowsports" এর সাইটে কলকাতা লিগ থাকে না, আই-লিগ থাকে।

    তবে ইবে'র সাপোর্টার'রা ইবের গোল গুলো FB তে দেয়, তাই দেখি, বেশ ভালো ভিডিও কোয়ালিটি। অবিনাশের গোলটা ওখানেই দেখেছি। দারুন গোল।
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৬646481
  • গোলগুলো তো এফবিতেই দেখছি।

    বড় ম্যাচটা অন্তত দেখার ইচ্ছা ছিল। দেখি, , কোনো লিংক বা কিছু পেলে জানাব।

    অন্য প্রসঙ্গে, কুটিনহোর রেড কার্ডের একটা ভালো যুক্তি দেখলাম। এবার নিশ্চয়ই দুঙ্গা ওকে খেলাবে ফার্স্ট টিমেঃ)
  • ঊমেশ | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:০১646483
  • আমি ভাবছি টালিগঞ্জ আর কালিঘাটের ম্যাচে কে কাকে পয়েন্ট ছাড়বে।
    দুজনেরই হাতে হ্যারিকেন অবস্থা, কে কাকে বাঁচাবে।
    এদিকে দুটো দলের মাথায় বেশ হেভিওয়েট মানুষজন বসে আছে।

    বেশ ইন্টারেস্টিং হবে সেই দিনটা, কলকাতাতে থাকলে ম্যাচটা দেখতে যেতাম।
  • robu | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৫646484
  • কুটিনহোর রেড কার্ডটা ফালতু ছিল। নোবলেরটাও।
    অরণ্যদা, অবিনাশের গোলটা ইউটিউবে আছে।
  • বাবুরাম সাপুড়ে | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৭646485
  • কেন লুইস খারাপ না, একটা গোলও করেছে মাঝমাঠে লোড নিচ্ছে......... আর অনলাইনে দেখার উপায় বোধহয় নেই
  • বাবুরাম সাপুড়ে | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫০646486
  • ইবের রফিক চেষ্টা করছে, প্রচুর পরিশ্রম করছে...... আইএসএলে টিম না পেয়ে চেগে গেছে মনে হয়
  • কল্লোল | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৯646487
  • লুরুতে বাঙ্গালী ফুটবল
    ২৬ সেপ্টেম্বর - ফুটবল টুর্নামেন্ট - কিক অন গ্রাস - বেলান্দুর। যোগাযোগ, [email protected] বা পীণাক [email protected] (9035679521)। দলে দলে যোগ দিন।
    We will also felicitate Arumoy Naigam - a great footballer from golden era. 1962 Asian Games gold medallist. He was captain of the Mohun Bagan team in 1968, played for Mohun Bagan from 1961 to 1968. He used to play in left out position and was called "Baby Taxi" for his speed.
  • + | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৪646489
  • একতু পিছিয়ে দিলে চলবে
  • b | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১৯646490
  • চার শূন্য। আরেকটা হোলো না! ইস্টবেঙ্গলের স্ট্যান্ডার্ড দিন দিন পড়ে যাচ্ছে।
  • Tim | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪৬646491
  • ক্লিপ দেখলাম। চারটে গোলই বেশ ভালো। বেচারা শিল্টনকে গাল খেতে হবে হয়ত, কিন্তু ওর তেমন কিছু করার ছিলোনা। ইবের বিকাশ রাহুল অবিনাশরা আইলিগে নিয়মিত খেললে ভালো লাগবে।
  • B | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩২646492
  • ৭৯ বছর পর এই খেলার একই রেজাল্ট হ'ল কলকাতা লীগে। ১৯৩৬'এ ইস্ট্‌বেঙ্গল মোহনবাগানকে এই একই ব্যবধানে হারিয়েছিল। ৪-০। সে গোলগুলো যাঁরা দিয়েছিলেন, তাঁদের নাম - লক্ষ্মীনারায়ন, মুর্গেশ, মজিদ, কে এস প্রসাদ। একজনও বাঙালী ছিলেন না।

    দেখা যাচ্ছে, সেই ১৯৩৬-এও অবাঙালী ফুটবলার প্রচুর খেলত কলকাতা ময়দানে। এর পরবর্তী কালে পঞ্চপাণ্ডবেরও কেউই বাঙালী ছিলেন না। কিন্তু এত' বাঙালী বেদনাতুর 'গেল, গেল' রব উঠত' না সেই সময়।

    প্রসঙ্গক্রমে আজ'ও রফিক ছাড়া দু`জন স্কোরারই অবাঙালী (রাহুল বেকে কোথাকার ছেলে না জেনেই লিখলাম)
  • + | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৪৭646495
  • প্রসঙ্গক্রমে কাল অনেক বাঙালী খেলেছে

    শিলটন-সফর-সুখেন-সুমন-লাল-তির্থ-আজহার-পঙ্কজ-সৌমিক-মেহতাব-রফিক

    যাই হোক, মোবার খেলা কাল আমার অন্তত ভালই লেগেছে ১০ জন হওয়ার পর, পিছনে গোলকীপার নেই জেনেও যা খেলেছে। শিলটনের পিছন পাকামির জন্য আরো দুটো গোল হচ্ছিল, সফর-সঞ্জয় না থাকলে। সঙ্জয় সেন শুরু থেকেই বলে এসেছে যে কোলকাতা লীগে নতুনদের দেখবেন, ৭টা ছেলী কাল প্রথম বড় ম্যাচ খেলল, হারব জানাই ছিল। কারন মোবার ফার্স্ট ইলেভেনের একমাত্র কাটসুমি ছাড়া সবাই ই আইএসেলে এখন।

    ৪গোল কোনো ফ্যাকটর নয়, এখনো যারা ৪-৫ গোল পাঁচগোল নিয়ে লাফায় কোলকাতা লীগে, কিছু বলার নেই। হারলে খারাপ লাগে, সে ১ গোল হ্ক বা চার গোল, ম্যাটার করেনা।

    আসল টুর্নামেন্ট আই লীগ।

    ওহ, কালই প্রথম কোল লীগের খেলা দেখতে পেলাম। ডংকে নিয়ে নাচানাচির কোনো কারণ দেখিনা, কাল গোটা ম্যাচে দেখা যায়নি, ফ্রিকিক বাদে। এ কিন্তু আগেরবার নর্থ-ইস্ট টিমে থেকেও চান্স পেতোনা, আই লীগে একে ফরোয়ার্ডে খেলালে ইবের কপালে কষ্ট আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন