এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • টাঁড়বারো | ১২ এপ্রিল ২০১৬ ১৫:৪০702839
  • উঁহু
  • :) | ১২ এপ্রিল ২০১৬ ১৬:০৫702840
  • মন্ত্রগুপ্তির শপথ নিয়েছে।
  • PM | ১২ এপ্রিল ২০১৬ ১৬:১০702841
  • হাতের কাছে পেলে পেটাতাম ঃ)
  • PM | ১২ এপ্রিল ২০১৬ ১৬:১১702842
  • শির্ষেন্দুর অদ্ভুতুরে সিরিজের একটা গল্প ছিলো "উঁহু"
  • de | ১২ এপ্রিল ২০১৬ ১৬:১৫702843
  • না পিটিয়ে কাতুকুতু দ্যান -
  • PM | ১২ এপ্রিল ২০১৬ ১৬:১৯702844
  • ঃ) ঃ) খাটিয়ায় বেঁধে কাতুকুতু---- পেটানোর থেকে অনেক কার্য্যকরী ঃ)
  • cb | ১২ এপ্রিল ২০১৬ ১৬:৩৭702845
  • পায়ের তলায়, পেটের খাঁজে আর কানে পালক দিয়ে
  • PM | ১২ এপ্রিল ২০১৬ ১৯:৪১702846
  • কোল্কতর পুলিশ কমিশনার অপরারিত হলো---- ECর কসমেটিক প্রলেপ--কালকের সমলোচনর পর ? ঃ)
  • টাঁড়বারো | ১২ এপ্রিল ২০১৬ ২০:০৩702847
  • রাজীব কুমারকে আরো আগেই সরানো হত, ফ্লাইওভারের ঘটনায় চাপা পড়ে। ইন্টারেস্টিং ব্যাপার হল শুনলাম ইসি নিজেরাই সৌমেন মিত্রর নাম পাঠিয়েছে পরের কমিশনার হিসেবে। এইটা আগে হয়েছে কিনা মনে করতে পারছি না।
  • PM | ১২ এপ্রিল ২০১৬ ২২:৩৫702849
  • কি দিনকাল----কলকাতার মেয়র, নগরপাল সবাই অনেককিছু প্রথম করছে যা আগে কখনো হয় নি ঃ(
  • PM | ১২ এপ্রিল ২০১৬ ২২:৪৯702850
  • যারা প্রান হাতে করে মাঠে ঘাটে লড়ছেন, তাঁদের প্রোটেকসনের জন্যই সবথেকে বেশী চিন্তা হচ্ছে ঃ(
  • PT | ১৩ এপ্রিল ২০১৬ ০৮:০৫702851
  • এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে?

    "Dr Same- Same Chatterjee:
    Several paragraphs identical in minister Partha Chatterjee's thesis and other academic papers"
    http://epaper.telegraphindia.com/details/181458-44248419.html
  • de | ১৩ এপ্রিল ২০১৬ ১১:০৩702852
  • কাল প্রায় সব চ্যানেলেই গ্রামে গ্রামে অশান্তির কথা দেখাচ্ছিলো - এই গরমে টিউবওয়েল ভেঙ্গে দিয়েছে, বাড়ি ভাঙ্গচুর, অনেকেই বাড়ি ঢুকতে ভয় পাচ্ছেন -

    শহুরে নেতারা কিছু করতে পারেন্না এগুলোর প্রতিরোধে - সাধারণ মানুষকে বিরোধী হবার খেসারত এইভাবে দিতে হলে কজনেই বা বিরোধের সাহস করবে?
  • আরো আছে | ১৩ এপ্রিল ২০১৬ ১১:২১702853
  • একজন শিক্ষিকা, প্রিসাইডিং অফিসার ছিলেন। ছাপ্পা দিতে দেন নি বলে তিনোরা তাঁর গায়ে ফুটন্ত চা ঢেলে দিয়েছে।

    প্রচুর ঘটনা। সবকটা চ্যানেল দেখলে তবে ধারণা জন্মায়।
  • PM | ১৩ এপ্রিল ২০১৬ ১৪:০৩702855
  • গুরুর ব্র্যান্ডেড বিপ্লবী রা সব বিশ্রাম নিচ্ছেন ঃ)। ডান দিক থেকে বাঁ ডিক হলে যারা এককালে সিপিয়েমের ঐদ্ধত্ব দেখতো তাঁরা এখন গভীর নিদ্রায় মগ্ন। ওনাদের কাঁচাঘুম ভাঙ্গাবেন না প্লিজ, খামোখা চিৎকার চেঁচামেচী করে ঃ)
  • মতামত | ১৩ এপ্রিল ২০১৬ ১৪:৩৯702856
  • পিএমের এই ধরণের বক্তব্যগুলো ঠিক পছন্দ হয় না। এই রকমের টন্টিংয়ের মুহূর্তে কেমন যেন পিএম আর পিটিতে কোনও তফাৎ দেখতে পাই না।

    ব্যক্তিগত মতামত।
  • ব্র্যান্ডেড পর্যবেক্ষক | ১৩ এপ্রিল ২০১৬ ১৫:৪০702857
  • ওঁয়ারা বিশ্রাম নিচ্ছেন কারণ, গুরু ব্র্যান্ডেড ল্যাম্পপোস্টধারী বাওয়াদের সাথে কেই বা (আবারও) অন্তহীন বিতন্ডায় যেতে চায়। মাই সিম্প্যাথি রেস্ট উইথ দেম।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১৬ ১৬:০৪702858
  • যা দেখছি উনিশে মে সকালের কাগজে হেডলাইন হতে পারে "আজ তোমার পরীক্ষা, আনন্দবাজার"।

    বিটিডব্লু, রঞ্জনদা কোথায় গেলেন?
  • b | ১৩ এপ্রিল ২০১৬ ১৬:১৬702860
  • আমিও খুঁজছি। ১০ তারিখে কি যেন একটা হবে না না হবে বলে চলে গেলেন। এদিকে আমি ১০ তারিখের আবাপ খুলে দেখি, এই সব খবর রয়েছেঃ

    ১। "ফিরে এল সেই সুর।
    ‘প্যা-প্যা-প্যা-প্যা-প্যা-প্যা-প্যা-প্যা-প্যাঅ্যাঅ্যাঅ্যা।।।’।
    যারা এখনও আইপিএল গ্রহের দিকে পা বাড়াননি, তাঁদের টেনে আনার জন্য এই সুরই যথেষ্ট।
    ‘প্যা-প্যা-প্যা-প্যা-প্যা-প্যা-প্যা-প্যা-প্যাঅ্যাঅ্যাঅ্যা।।।’।"

    ২। কুপারের সঙ্গে স্নানের ছবি শেয়ার করলেন ইরিনা!

    ৩। ব্রাসেলস হামলায় আর এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নাম মহম্মদ আব্রিনি।

    ৪। বছরও ঘোরেনি, ফের ভাঙল জেটি

    ৫। ইত্যাদি

    এর মধ্যে কোন খবরটায় তৃণমূল লাটে ঊঠবে (কিংবা জোটে বেশি ভোট পড়বে) জানতে আগ্রহী।
  • NRK | ১৩ এপ্রিল ২০১৬ ১৭:৩৪702861
  • রঞ্জন রায়, আপনি কোথায়? ভোট বাজারে হাজারে হাজারে পড়ছে মতামত, ফটাফট. কিন্তু আপনারটা কই? রুটি পাল্টানোর কি হবে? নাকি নৈরাজ্য?
  • PM | ১৩ এপ্রিল ২০১৬ ১৭:৪৫702862
  • মতামত বাবু----- খারাপ লাগার জন্য আমি আপনাকে দোষ দিই না। কিন্তু আপনি যদি ২০০৭-১১ গুরু ফলো করেন তাহলে দেখবেন জনগন কি প্রচন্ড পরিমান ওভাটাইম করেছিলেন ঐ সময় ঃ) পাতার পর পাতা, টই এর পর টই খোলা হয়েছিলো

    প্রতিশ্রুতি ছিলো ওনারা ভবিষ্যতেই ঘেউ ঘেউ বজায় রাখবেন।

    এই নৈশব্দ, ("পিন ড্রপ সাইলেন্স" শব্দ বন্ধ দিয়েও যাকে ডিফাইন করা যায় না ) সেই পরিপ্রেক্ষিতে বেদনাদায়ক।

    ( PT - বাবু সেই যুগ থেকে যেভাবে উইকেট ধরে রেখেছেন অজস্র বাউন্সার /বিমার সত্ত্বেও তা প্রশংশনীয় ঃ) )
  • PM | ১৩ এপ্রিল ২০১৬ ১৭:৫৯702863
  • রন্জনদা ব্যক্তিগত ভাবে তিনোর জয়যুক্ত হওয়া নিয়ে নিশ্চিত হয়ে যাবার পরে, ছোট্টো করে একলাইনের রুটি পাল্টানোর দাবী করেছেন তো? :D দেখেন নি ঃ)
  • dc | ১৩ এপ্রিল ২০১৬ ১৮:২৯702864
  • ২০১১ তে সিপিএম হারার পর আমার বেশ মিক্সড ফিলিং হয়েছিল। সেবার আমি সিপিএমকে সাপোর্ট করেছিলাম, কারন চেয়েছিলাম বুদ্ধবাবু ক্ষমতায় ফিরে এসে পবর যে শিল্পায়ন প্রক্রিয়া চালু করেছিলেন সেটা কন্টিনিউ করুন। কিন্তু এটাও বুঝেছিলাম যে ৩৪ বছর ধরে একটা পার্টি ক্ষমতায় থাকার ফলে পবর পলিটিকাল প্রসেস স্তব্ধ হয়ে গেছে, অন্য কোন পার্টি ক্ষমতায় আসা একান্ত উচিত। আবার বিরোধী পার্টি ছিল চোর আর ডাকাতে ভর্তি (তখনও মা সারদার কীর্তি জানতাম না, কিন্তু শোভন, সুব্রত, মমতা এরা সবাই দুর্নীতিতে ডুবে ছিল এটা তখনই সাধারন লোক জানত)। কাজেই ২০১১ তে সিপিএম হারায় একদিকে খারাপও লেগেছিল, একদিকে ভালোও লেগেছিল। আমার ব্যাক্তিগত মত হলো, যদি প্রথম একটা বা দুটো টার্মের পরেই সিপিএমকে পবর মানুষ ক্ষমতা থেকে সরিয়ে দিত, তারপর পালা করে দুটো বা তিনটে পার্টিকে ক্ষমতায় আনত, তাহলে আজকে পব এরকম বদ্ধ জলাশয় হয়ে উঠত না।
  • ছিদ্রান্বেষি | ১৩ এপ্রিল ২০১৬ ১৯:২১702865
  • এর মধ্যে এক ছিদ্রান্বেষি ফেসবুকে একবারে ফটো দিয়ে পোস্ট করছেন " “কমরেড সাফদার হাশমি, এই বছরটা আমরা ফেসবুকে তোমাকে আবাহন করতে পারলাম না। কারণ নিশ্চয়ই বুঝেছ। আমরা এখন একটা এমন প্যাঁচকলে পড়েছি যে তোমার হত্যাকারী দলের সাথে হাত ধরেই দু চারটে আসন বাড়ানোর ফিকির করতে হচ্ছে। গত বছরও আমরা তোমার শহিদদিবস আর জন্মদিন পালন করেছি, অনেক পোস্ট দিয়েছি, ছবি দিয়েছি, তোমার খুনে দলের উদ্দেশ্যে অনেক কড়া কড়া বার্তা দিয়েছি। সে পর্যন্ত ওটাই আমাদের বেঙ্গল লাইন ছিল। লাইন এবার পাল্টাতে হল। যদি দিনকাল ভালো হয়, তোমার খুনেদের বিরুদ্ধে আবার মুখ খোলার অবকাশ আসে, ফাটিয়ে দেব, তুমি দেখে নিও। এই বছরটায় তোমার জন্মদিনও আমরা নিঃশব্দে পার করে দিলাম। আমাদের ক্ষমা করবে তো?” গতকাল সাফদার হাশমি 'র জন্মদিন ছিল।
  • PT | ১৩ এপ্রিল ২০১৬ ১৯:২২702866
  • মতামত বাবু/বিবিঃ
    আমি ছ্দ্ম নিরপেক্ষতায় বিশ্বাস রাখিনা।
  • PP | ১৩ এপ্রিল ২০১৬ ২০:২৪702867
  • পিটি নিরপেক্ষ এমন কথা নিন্দুকেও বলে না।
  • PT | ১৩ এপ্রিল ২০১৬ ২১:০৫702868
  • এক প্রিসাইডিং অফিসার গুন্ডাদের ঠ্যাঙানী খেয়ে তাঁর কাজ ছেড়ে পালিয়ে গেলেন আর এক মহিলার গায়ে গরম চা ঢেলে দেওয়া হল.....
    যারা পন্ডিতের মত পিটির সমালোচনা করতে ব্যস্ত তাদের কারো আঙুল দিয়ে কিন্তু একটি নিন্দাসূচক শব্দ-ও টাইপিত হলনা!!
    যারা এই ঘটনাগুলোর ব্যাপারে হীরণ্ময় নীরবতা পালন করছে তারা কি মৌন থেকে আসলে দুর্বৃত্তদের কাজেকম্মে সম্মতি জানাচ্ছে?
  • গরম চা | ১৩ এপ্রিল ২০১৬ ২২:২৯702869
  • ভাঁড় আলগা করে ধরেছিলেন তার ওপর ফেসবুক কচ্চিলেন চা তো ভাঁড় টপকে পড়বেই -আনন্দবাজার ওইরকম তিল কে তাল বানিয়েই থাকে।
  • aranya | ১৩ এপ্রিল ২০১৬ ২২:৪৯702872
  • আরও তিন দফা ভোট বাকি। এই রিগিং আর ভায়োলেন্সের পরেও যদি ইসি কোন স্টেপ না নেয়, বড়ই না ইনসাফি হবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন