এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৯০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • harmad | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩০715604
  • Hilarious বলে ইন্জিরি তে একটা কথা আছে। কাল অনেকদিন পর তার প্রয়োগ দেখ্লাম।
  • | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৪715615
  • সে তো আমরা ৩৪ বছর র রাজত্বে একের পর এক দেখেছি কিংশুক।

    একে কি "কেন্দ্রের বঞ্চনা" হিসাবে অভিহিত করা যাবে? ঃ)
  • harmad | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৭715626
  • bratin da, kendrer bonchona term ta mone hoi pisi moni last 6 bochore onek besibar use korse. ami sudhu ekta byapar e bujhini, kalker ray ta theke bishes ekta party'r political mileage chara r kar ki luv hobe ? keu amake ektu bujhiye debe ?
  • | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৯715637
  • সেকি তোমরা চির টা কাল "কেন্দ্রের বঞ্চনা" বলে কাটিয়ে দিলে এখন পিসি র দোষ হয়ে গেল। কী চাপ!! ঃ))

    কালকের রায় তো যেটা হবার ছিল সেটাই হয়েছে। আইন মেনে জমি যদি না নেওয়া হয় যা হবার তাই হয়েছে।
  • harmad | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৩715648
  • ohhhooo..sarada..narada egulo to amader deshe ainsiddho...r jonosartho / shilpopotir sartho katha tar byakhya tao ami bujhlam na thik...for example, trainline ba highway o ki kore jonosartho hobe ? dhoro elakar 20% lok seta use jadi na kore tahole birodhita korte parbe ?
  • | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫০715659
  • হমম।

    ১। সারদা নারদা র সাথে সিঙ্গুর কী ভাবে জড়িত বুঝিয়ে বলো?

    ২। নতুন শিল্প করতে গেলে যে জমি চাই, সেটা কোথায় পাওয়া যাবে?

    ৩। অনুর্বর /কম ফলনশীল জমি থাকতেও ২/৩ ফসলী জমি দেওয়া কে তুমি কীভাবে দেখছো বা সমর্থন করছো?
  • | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫১715670
  • হমম।

    ১। সারদা নারদা র সাথে সিঙ্গুর কী ভাবে জড়িত বুঝিয়ে বলো?

    ২। নতুন শিল্প করতে গেলে যে জমি চাই, সেটা কোথায় পাওয়া যাবে?

    ৩। অনুর্বর /কম ফলনশীল জমি থাকতেও ২/৩ ফসলী জমি দেওয়া কে তুমি কীভাবে দেখছো বা সমর্থন করছো?
  • | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫১715681
  • যা শালা" আপডেটে অসমর্থ" দেখিয়ে দু বার পোস্টিয়ে দিলো!! ঃ((
  • Ranjan Roy | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩০715692
  • sg

    IP Address : 135.20.82.164 (*) Date:01 Sep 2016 -- 01:32 PM

    PT দা, আমি কাল ক্লাশ নিচ্ছি না, একটা মিটিন আছে, সেটার সময় পিছিয়ে দিতে বলেছি, বন্ধের সাপোর্টে whispering campaign চালাচ্ছি, আর ঠিক করেছি কাল কোন অফিস স্টাফকে কোনো কাজে বিরক্ত করব না। ঝান্ডা নিয়ে রাস্তায় নামতে পারব না কারন কাউকে চিনি না, সম্ভব হলে সেটাও করতাম।
    --এগজ্যক্টলি! আমি ও কর্পোরেট অফিসে যখন প্ল্যানিং বা রিজিওনের দায়িত্বে ছিলাম--ঠিক এইভাবেই করতাম। তবে ইউনিয়নে ছিলাম বলে গেট মিটিং ও করতাম।
    অন্য ইন্স্টিট্যুটে ডেপুটেশন বা ট্রেনিং এ গেলে ঠিক আপনার মত করতাম।
  • sg | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৯715704
  • রন্জন দা, কিন্তু PT দা জানালেন না যে উনি কী করছেন আজ? ওনার প্রতীকী প্রতিবাদটাও কিন্তু খুব জরুরী, বিশেষতঃ আপনার মত বামবিরোধী মমতাপন্থী ধা বুজীদের মুখোশ খোলার জন্য। আমি আশা করব যে উনি নিশ্চয় কোনভাবে প্রতিষ্ঠা করবেন যে ওনার মত গুরুত্বপূর্ণ পদে থেকেও চোখে পড়ার মত করে সলিডারিটি দেখানো যায়। আজ, অন্ততঃ আজ, উনি নিশ্চয় এটা করে দেখাবেন, আর আমার মত ওনার গুণমুগ্ধদের আলোকিত করবেন।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৭715715
  • চেন্নাইতে কোন ভারত বন্ধেরই সেরকম প্রভাব পড়ে না, এটারও পড়েনি। তবে আমার মেয়ের যে কারপুল স্কুলে পৌঁছে দিয়ে আসে তার চালক কদিন আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিলেন (উনি কি আগে থেকেই বন্ধের কথা জানতেন? কাল এলে জিগ্যেস করব) তাই আমিই মেয়েকে স্কুলে দিয়ে এলাম। রাস্তায় ভয়ানক জ্যাম, পাঁচ মিনিটের রাস্তা পনেরো মিনিট লাগলো। খানিক পরে অফিসে বেরোব।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৯715726
  • এখানে সব আপিসে তালা। ঢোকাই যাবেনা। বেরোনোও না। সব বন্ধ।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১০715737
  • sg, ঃ)
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৭715748
  • কোলকাতার যা ছবি দেখাচ্ছে, বাস কম। থাকলেও ( সরকারি অনেক বেশি), সবই প্রায় পুরো ফাঁকা ফাঁকা।
  • লাট্টু | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩০715759
  • বন্ধ সমর্থক তাই আজ বাড়িতে। রাস্তাঘাটে ভিড় নেই। তবে ফাঁকা ট্রেন দেখে ইচ্ছে হচ্ছিল চড়ে বসি।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৩715770
  • শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য ও অন্যান্যরা গ্রেপ্তার।
  • PM | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১০:০০715777
  • আমি আজ আপিসে। "ফিউচার প্রুফিং" কর্মশালা চলছে সব ডিপ হেড দের নিয়ে। মজার কথা ফিউচার প্রুফ করার প্ল্যান হচ্ছে বন্ধের দিনে ঃ) ঃ)।
  • Robu | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৬715778
  • বাড়িতে। স্ট্রাইক সমর্থক বলে। যদিও আজ আপিস গেলে চুটিয়ে ফুটবল খেলা যেত।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৮715779
  • আপনি বনধের সমর্থক ?
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৮715781
  • হ্যাঁ পিএম। শুক্র আর সোম বার বন্ধ ( জাস্ট টু মেক ইট লং উইকন্ড) ডেকে অনেক ছুটি খেয়েছো। এই বার বন্ধের দিনে একটু কাজ টাজ করো। ফর অ চেঞ্জ!!

    ঃ)))
  • PM | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৬715782
  • আমি চিরকাল বন্ধের দিন আপিস যাই ( যদি যেতে পারি), যে দাবিতে বন্ধ হচ্ছে সেটা সমর্থন করলেও।

    দাবী আদায়ের টুল হিসেবে বন্ধের কার্য্যকরিতা সম্পর্কে আমি সন্দিহান।
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৮715783
  • তার মানে তুমি মনে মুখে এক নয়? ঃ))
  • PM | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৯715784
  • তাই বুঝলে ঃ) ঃ)
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৪715785
  • আমিও সন্দিহান; এই অস্ত্রটি ক্রমশঃ ভোঁতা হয়ে যাচ্ছে।
    কিন্তু যতদিন না অন্য অস্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে--!
    দিদি যখন দলের উৎসবে জন্যে সরকারি কাজকম্মে অঘোষিত ছুটি বা রাস্তা জ্যাম করিয়ে দেন তখন কর্মসংস্কৃতি বা বাংলার কথিত সর্বনাশ মনে উদয় হয় না!

    এখানে পিটিকে বলতে চাইছি যে ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেবার জন্যে। পেপার খুলে চেক করলাম। 'নন-এগ্রিকালচারাল লেবার' পড়তে গিয়ে এগ্রিকালচারাল লেবার পড়ে এক্কেবারে গাড়োলের মত উল্টো মানে করে বসেছিলাম।ঃ(((
  • | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩০715786
  • রঞ্জন দা, তুমি ফিরলে?

    এক দিন জমিয়ে আড্ডা টাড্ডা হোক। বোর হয়ে গেলুম তো।

    পিএম তোমার সাথে তো এখনো ব্যাটে বলে হল না?
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৬715787
  • যে যায় যাক বন্ধ করুক। বন্ধের সাপোর্টে শির ফুলিয়ে চিৎকার করি। কিন্তু চাকরির দায় তো,তাই আপিস যেতে হয়।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৬715788
  • সে কী, আগে বন্ধের সময় চাকরী করতে গেলে তো চাকরী নিয়ে টানটানি হতো শুনেছি।ঃ)
  • Zephyros | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৭715789
  • আজ বন্‌ধ নয়, ধর্মঘট। পরশু হাইকোর্ট ধর্মঘটকে বেআইনী করতে চাওয়া মামলা গ্রাহ্য করেনি, জানিয়েছে রেজিস্টারিং প্রোটেস্ট ইজ আ ফান্ডামেন্টাল রাইট।

    আমি আপিস যাইনি। তবে বিকেলে এগজিবিশনে যাবো, সেটা আপিস গেলেও করতাম।
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৯715793
  • sg
    আমি ব্যক্তিগত কর্মকান্ড এইরকম ফোরামে বলতে চাইনা। তবু এতবার জানতে চাইছেন বলে জানাচ্ছি যে আমি এখন কলকাতায় বসে আছি। আর সেটা কোন অফিসিয়াল কাজে নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন