এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৫৫725918
  • হতে পারে। আমার ধারণা ছিল কাজটা এত সোজা নয়। তবে জানিনা যখন আর কিছু বলছি না।
  • b | ১৩ নভেম্বর ২০১৬ ২১:১১725919
  • এককের মতো লিবার্তারিয়ানরা তাই ভাবেন। মানুষ বেসিকালি পশু/শিশুর মত নিষ্পাপ, খালি সরকার রেগুলেট করে বলে করাপ্ট হয়ে যায়। এই যেমন আদম আর ইভ। ভগবান যেই জ্ঞানবৃক্ষের ফল মানা করলেন সাথে সাথে খেয়ে নিলো। মানা না করলে নজরেও পড়ত না, জামাকাপড়ও আবিষ্কার হত না। এই আর কি।
  • robu | ১৩ নভেম্বর ২০১৬ ২১:২৯725920
  • bhakt করিছে প্রভুর চরণে
    জীবন সমর্পণ,
    ওরে দীন, তুই জোড়-কর করি
    কর্‌ তাহা দরশন।
    মিলনের ধারা পড়িতেছে ঝরি,
    বহিয়া যেতেছে অমৃতলহরী,
    ভূতলে মাথাটি রাখিয়া লহো রে
    শুভাশিস-বরিষন।
    bhakt করিছে প্রভুর চরণে
    জীবন সমর্পণ।
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১৬ ২১:৫১725921
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৬ ২১:৫৪725922
  • আর এই সেনাবাহিনির সেবার সন্দেহটা কেমন যেন আমারও হচ্ছে - প্রতিপদে ইন্দিরা গান্ধীকে টেক্কা দেবার যে প্রবণতা চলছে, তাতে করে পাকিস্তানের সাথে যুদ্ধু যুদ্ধু খেলাটাই এখন বাকি আছে।
  • pi | ১৩ নভেম্বর ২০১৬ ২২:০৩725923
  • পরিমল ভট্টাচার্যের লেখা,,

    রাজশ্রী সরকার নামে জনৈক ব্যাঙ্ক কর্মচারী নীচের ইংরেজি লেখাটি লিখেছেন গুরুচণ্ডালীতে। শেয়ার করা যাচ্ছে না, তাই এভাবে। গত মঙ্গলবারের পর থেকে তিনি ও তাঁর মত অসংখ্য ব্যাঙ্ককর্মচারী কি প্রবল চাপের মধ্যে একটি আপৎকালীন পরিস্থিতি সামাল দিয়ে চলেছেন নিঃশব্দে, সেই কথা লিখেছেন।

    এমনিতে স্বাভাবিক অবস্থাতেও আজকাল ব্যাঙ্ক কর্মচারীদের কাজ বেশ চাপের, যেমন চাপের অসংখ্য সরকারি বেসরকারি স্কুলশিক্ষকদের কাজ, যাঁরা বছরে কয়েকবার কখনো সারারাত জেগে সময়মত ক্লাস টেস্টের রেজাল্ট বের করেন, গার্জেনদের মুখোমুখি হন। তেমনই চাপের কাজ অঙ্গনওয়াড়ি সেন্টারের খিচুড়িদিদিদের, যারা বছরভর বাচ্চা সামলানো ছাড়াও আমাদের ভোটার লিস্ট জনগণনার লিস্ট তৈরি করেন। তেমনই চাপের কাজ নার্সদের, রাতের দূরপাল্লার ট্রেনের ড্রাইভারদের, যাঁরা পৃথিবী যখন ঘুমোয় তখন লক্ষ কোটি মানুষকে নিখুঁত আরোগ্যে/ গন্তব্যে পৌঁছে দেন। তেমনই চাপের কাজ সেনা জওয়ানদের, যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের সুরক্ষার ব্যবস্থা করেন, যাতে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। তেমনই চাপের কাজ কৃষকদের, যাঁরা আমাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেন, এবং সেটা করতে গিয়ে নিজের ও পরিবারের জীবন সুরক্ষিত না করতে পেরে আত্মঘাতী হন, তেমনই চাপের কাজ ...

    কত আর লিখব, তালিকা ক্রমশই দীর্ঘ দীর্ঘ হতে থাকবে বলাই বাহুল্য।

    কথা হল এঁদের অনেকেই স্বেচ্ছায় এই পেশা বেছে নিয়েছেন। এই বিভিন্ন বিচিত্র পেশার ঝুঁকি আলাদা, প্রাপ্তি আলাদা, সুরক্ষা মর্যাদা সবই আলাদা। কিন্তু একটি ব্যাপারে মিল আছে - কতিপয় অসৎ কামচোর বাদ দিলে বেশীরভাগই তাঁদের কাজটা নিষ্ঠাভরে করেন। সেইজন্যেই এই দেশটা যেভাবেই হোক চলে, চলে আসছে সত্তরটা বছর, চলে আসছে বিগত পাঁচটা দিন। মুশকিল হল, এই সহজ সত্যিটা দিয়ে হিংসার বীজ বোনা যায় না, ভোটে জিতে ক্ষমতায় আসা যায় না, বিদেশি অস্ত্রব্যবসায়ীর দালালি করে সুইস ব্যাঙ্ক ভরা যায় না...

    ऐ मेरे वतन के लोगों..

    "Ipsita Pal di you had asked me to write down my experience as a banker in these few days, now the thing is it has turned out to be a learning experience full of variety, dealing with people of different mindsets, feeling their psycology, trying to pacify their panic with our limited resources, setting an exemplary customer service, strengthening team spirit at branch and lots more!
    While on the other hand, health has already been affected badly, everyday leaving home at 8am and returning back after 10pm, no family time, irregular meals, aching shoulders, back pain, swollen wrists, blisters in fingers, dark circles, red eyes and often sleepless nights due to stress and piling up workplace tension.
    Words are not enough to explain actually...so just attaching this photo taken by me right now sitting in my desk"
  • pi | ১৩ নভেম্বর ২০১৬ ২২:০৬725924
  • জেটলির বক্তব্য আর কেউ শুনেছে ?সাক্ষাত্কারটা সকালে আজতকে ছিল।
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৬ ২২:১৬725925
  • দেখছি খুঁজে।
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ২২:১৭725926
  • রঙ্গনবাবুর লেখাটি খাপে খাপ হয়েছে। পুরনো অনেক স্মৃতি মনে এল।
  • | ১৩ নভেম্বর ২০১৬ ২২:১৯725928
  • এইটাও থাক

  • সিকি | ১৩ নভেম্বর ২০১৬ ২২:২১725929
  • না, পেলাম না কিছু।
  • Ranjan Roy | ১৩ নভেম্বর ২০১৬ ২৩:৩২725930
  • হ্যাঁ,
    ক্যাশ অপারেশনের কাজটা খুবই সোজা, বাঁধাগতের কিছু অপারেশন; তবে খর্চা আছে।
    ধরুন, প্রত্যেকটি লোকের আইডি চেক করে নোট করা এবং তাকে নির্দিষ্ট ভ্যালুর টাকা অন্য নোটে দেওয়া (ধরুন ২০০০ ) এবং তা অল্প সময়ে নির্ভুল ভাবে একের পর এক করে যাওয়া এবং লোকের প্রশ্নের উত্তর দেওয়া ও তাকে দরকারি প্রশ্ন করা। এন্ট্রি রেকর্ড করা। ভুল হলে কেস খেতে পারে।
    এগুলো এমার্জেন্সির সময়ে করতে আগে থেকে অভ্যেস না করলে এই সোজা কাজটিই উদোর পিন্ডি বুধোর ঘাড়ে হয়ে হাতে হ্যারিকেন হবে।
    আর এখন সব অপারেশন থ্রু কম্প্যু সিস্টেমে হয়। নোট গুণে জমা/পেমেন্ট করতেও ব্যাংকের কর্মচারিকে পিসিতে এন্ট্রি করতে হয়। তার সফটওয়ারের সঙ্গে এবং দরকারি কম্যান্ডের সঙ্গে পরিচিত না হলে কাউকে নোট গুণে দেওয়াও যাবে না, জমা করাও যাবে না।
    আর প্রত্যেক স্টাফের আইডি কোড আছে, সে কতটা টাকা হ্যান্ডল করবে তার নির্ধারিত সীমা আছে। অনেকগুলো ডিজিটের সেই কোড না পাঞ্চ করলে অপারেশন বন্ধ হয়ে যাবে। ইত্যাদি।
    এবে বুঝ লোক যে জান সন্ধান!
  • ps | ১৪ নভেম্বর ২০১৬ ০০:০৩725931
  • Staffwise limit can be increased against staff id code quickly by higher authority in bank from core banking software so that operation can continue
  • sm | ১৪ নভেম্বর ২০১৬ ০০:৪৩725933
  • RR, টাকা এক্সচেঞ্জ করতে এতো সমস্যা কি ? এখানে একাউন্টে জমা করার কথা বলা হচ্ছে না। টাকা এক্সচেঞ্জ তো হাবড়া - বনগাঁ অঞ্চলে ছো টো দোকানেও হচ্ছে।লোকে ডলার, পাউন্ড দিচ্ছে আর টাকা নিচ্ছে।
    এখানে তো ফর্মের সঙ্গে ;আই ডি চেক করবে আর পুরোনো নোট নিয়ে নতুন নোট দেবে।
    হিসাব নিকাশ রাখার ও তেমন দরকার নেই।
    বিশ লক্ষ নতুন নোট আনলে; বিশ লক্ষ পুরোনো জমা দেবে।
    চারজনের টীমে দুজন ক্যাশ সামলাবে; দুজন আই ডি চেক ও সিকিউরিটির কাজ করবে।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ০১:২৩725934
  • "বিশ লক্ষ নতুন নোট আনলে; বিশ লক্ষ পুরোনো জমা দেবে।"

    এখন আমি যদি দশ হাজার মূল্যের পুরনো নোট নিয়ে যাই তাহলে চারহাজার নতুন কারেন্সিতে পাবো, বাকিটা অ্যাকাউন্টে ঢুকে যাবে এইরকম না?
  • Robu | ১৪ নভেম্বর ২০১৬ ০১:৪১725935
  • দুটো আলাদা ট্রান্সাক্ষন আলাদা কিউ দিয়ে করতে হবে।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৬ ০৬:১৯725936
  • http://www.anandabazar.com/national/pakistan-won-t-be-able-to-copy-new-notes-further-dawood-falls-in-trap-1.512962#
    "মাথায় হাত দাউদের, জালনোট চক্র চুলোয়
    অনমিত্র সেনগুপ্ত

    করাচি, পেশোয়ার কিংবা বালুচিস্তান....।

    পাকিস্তানের যে এলাকাগুলিতে এ যাবৎ দিন-রাত এক করে জাল ভারতীয় নোট ছাপার কাজ চলত, গোয়েন্দারা বলছেন, সেই সব কারখানায় এখন কেবল নিস্তব্ধতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ঘোষণায় পাঁচশো ও হাজার টাকার নোট রাতারাতি বাতিল হয়ে যাওয়ায় কার্যত তালা পড়ে গিয়েছে পাকিস্তানের ওই সব জাল নোট ছাপার কারখানায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কথায়, ‘‘করাচি, পেশোয়ার-সহ সমস্ত জাল টাঁকশালের কর্মীরা এখন বেকার হয়ে পড়েছে!’’ পথে বসেছে পাকিস্তানের জাল নোট চক্রও। সব মিলিয়ে মাথায় হাত পাকিস্তানের। ..."
  • s | ১৪ নভেম্বর ২০১৬ ০৮:৩৪725937
  • ক্যাসলেসের পথে।
  • d | ১৪ নভেম্বর ২০১৬ ১০:৫৫725939
  • বাপরে ডেস্কে বসে কি সব গপ্পো শুনছি। পাশের জন বলছে শনিবার ৭৫ আর কাল ৭৫ জমা করেছে। কিন্তু এখনও ৫ লাখ হাতে আছে, কী করা যায় চিন্তা চলছে। আরেকজন শনিবারে ৫ কাঠা জমি কিনে নিয়েছে।
    হ্যাঁ এরা সকলেই আপাত-উন্নতশির
  • sm | ১৪ নভেম্বর ২০১৬ ১১:০৯725941
  • কিন্তু যার জমি কিনেছে সে টাকাগুলো কেমন করে জমা করবে? আজকে পেপারে দেখলাম সোনা আর পুরোনো গাড়ি ৫০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। এর অধিকাংশই নগদে আর অচল ৫০০/১০০০ এর নোটে।এরা দাবি করছে নগদ টাকা প্যান নাম্বার দিয়ে; দিন কে দিন, একাউন্টে জমা করছে। তা,১১ তারিখের পর ৫০০/১০০০ এর নোট যদি অচল ই হয় -এরা কিভাবে ওই নোট দিনের পর দিন একসেপ্ট করছে বা করে চলেছে ?
  • pi | ১৪ নভেম্বর ২০১৬ ১২:২৪725944
  • 'আমার অ্যপার্টমেন্টের একতলায় রিলায়েন্স ফ্রেশ। একটু আগে কার্ড পকেটে জিনিসপত্র কিনতে গিয়েছিলাম। আমি সেই প্রিভিলেজড ক্লাসে বিলং করি যাদের পকেটে এই দুর্দিনে প্লাস্টিক মানি আছে। গিয়ে দেখলাম ওদের সার্ভার ফেল করেছে। এক বয়স্ক ভদ্রলোক কার্ডে পেমেন্ট করেছিলেন, ব্যাঙ্ক এস এম এস পাঠিয়েছে টাকা কেটে গেছে, কিন্তু রিলায়েন্স এর ঘরে টাকা ঢোকেনি। প্রিভিলেজড ক্লাসের খদ্দেররা ট্রলি কে ট্রলি মালপত্র না কিনে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। আমিও এলাম, কিন্তু যাওয়ার আগে শুনলাম রিলায়েন্সের ম্যানেজারকে সেই বয়স্ক ভদ্রলোক বিশুদ্ধ গুজরাটিতে বলছে 'মুকেশ আম্বানি হল এদেশের সবচে বড় জোচ্চোর আর মোদী তার দালাল'। ঘটনাস্থল গুজরাটের বরোদা শহর, যেখান থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে মোদী বিপুল ভোটে জিতেছিলেন। দেশটা ক্রমশ দেশদ্রোহীতে ভরে উঠছে নাকি ?'
  • pi | ১৪ নভেম্বর ২০১৬ ১২:২৪725943
  • দেবরাজ গোস্বামীর পোস্ট।
  • Robu | ১৪ নভেম্বর ২০১৬ ১২:৩৩725945
  • এগুলো ঠিক হলেই মধ্যবিত্ত ঘুরে যাবে।
  • সিংগল k | ১৪ নভেম্বর ২০১৬ ১২:৫৮725946
  • এগুলো এক্কেবারে ঠিক,
    কিন্তু সরকার এসব টিদিং প্রবলেম কাটিয়ে ফেলতে পারলে কি হবে?
  • d | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:০৩725947
  • lcm | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:০৯725948
  • বার্টার ইকনমি-তে নিয়ে গিয়ে ফেলল। ডিজিটাল এজ-কা এক কদম আগে যানে কে লিয়ে, পহলে হাজার জনম পিছে চলো।
  • সিংগল k | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:১৭725951
  • জানেন এই সাদা টাকার ঝলমলানির মধ্যেও অনেক ঘোলাজল রয়েছে। মোদিকে লোকে চেনে, আম্বানীদেরও, কিন্তু প্লাস্টিক মানি আর ইলেকট্রনিক ট্রান্সফার লোকের কাছে মঙ্গলগ্রহের মত। তাই পেটিএম বা রিজার্ভ ব্যাঙ্কের UPI লোকের কাছে কিচ্ছু পরিষ্কার না। সেই ঘোলাজলে পেটিএম ফ্রিচার্জ ওলা উবের সবাই খেলতে নেবেছে। সরকারের সাকার মূর্তি ছেপে যারা বিজ্ঞাপন দেয়, তাদের বিরূদ্ধে সরকার ব্যবস্থা নেবে এই আশা কি আমরা কোন সরকারের কাছেই করতে পারি?
    দুঃখের কথা হল লোককে যাঁরা এই হেনস্থার থেকে কিছুটা সুরাহা দিতে পারতেন আলোকিত করতে পারতেন প্রকৃত অবস্থা সম্পর্কে, তাঁরাই আজ 'মধ্যবিত্ত ঘুরে যাবে' র স্বপ্নে বুঁদ।
    এই গুরু আমার অচেনা, তাই চুপ করে যাওয়াই শ্রেয়ঃ মনে করলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন