এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ০২ মে ২০১৯ ২৩:৪৩379358
  • বাম আমলের 'রাজনৈতিক' মারামারি নয়, তপন-শুকুর, মজিদ-মনিরুল, লক্ষণ-তড়িৎ ইত্যাদি প্রভৃতি রত্নের 'সেরেফ পেঁদানি আর পেটের সংস্থান চলে যাওয়ার ভয়'-এর কারণে সিটুর ঝান্ডা উড়েছিল অটো-রিকশা ইউনিয়নগুলোতে; কৃষকসভার সদস্য ছাড়িয়েছিল সাড়ে তিন কোটি।

    হায় লাঠি, তোমার হাত বদল হইয়াছে!
  • PT | ০২ মে ২০১৯ ২৩:৫৯379359
  • "হায় লাঠি, তোমার হাত বদল হইয়াছে"-অবস্থাটা যদি গত ২০ বছর ধরে একই রকম থাকে তাহলে তো আমার ছাগল তত্বই পুনঃপ্রতিষ্ঠা পায়!!

    কিন্তু কিছুদিন আগে কাগজে পড়লাম যে তাপসী মালিকের "ধর্ষক ও হত্যাকারীকে" নাকি সুপ্রীম কোর্ট রেহাই দিয়েছে আর সিবিআই-এর আইনজিবী নাকি দিনের পর দিন আর আদালতমুখো হচ্ছে না।

    কাজেই সব খবরের সবটাই সত্যি কিনা তাও তো পোষ্কার হচ্ছেনা এতদিন বাদে। এমনকি হগ্গলে তো এটাও বিশ্বাস করেছিল যে ৫০০ মহিলার স্তনবৃন্ত কেটে দেওয়া হয়েছিল নন্দীগ্রামে!!
  • Rontideb | ০৩ মে ২০১৯ ০০:২৯379360
  • বর্তমান কাগজে কিছুদিন আই টি প্রজেক্ট করার সময় শুনেছিলাম রন্তিদেব বরুন সেঙ্গুপ্তের ভাইপো। সে অবশ্য ইতিহাসের আদিযুগের কথা!

    কি জানি!
  • Du | ০৩ মে ২০১৯ ০০:৫১379361
  • এই নির্বাচনে জিভ কেটে মেরে ফেলাও হয়ে গিয়েছে।
  • a | ০৩ মে ২০১৯ ০৩:৩৬379362
  • নাঃ রন্তিদেব ভীষণ ভাবে সুনীল ও গীতা সেনগুপ্তর ছেলে। দুজনেই আরএসপি র কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলেন। এই পরিবারকে অতি ঘনিষ্ঠ ভাবে চিনি আমার জন্মাবধি।
  • আর | ০৩ মে ২০১৯ ২২:৫৬379363
  • সেই বাড়ী থেকে এই রত্ন বেরোয় কি করে?
  • S | ০৪ মে ২০১৯ ১২:০৮379365
  • S | ০৪ মে ২০১৯ ১২:০৮379364


  • | ০৪ মে ২০১৯ ১৫:০৬379366
  • রঞ্জন | ০৪ মে ২০১৯ ১৫:৪৪379368
  • ১)
    এলেবেলে,
    আমার এক ভাই প্রাক্তন সিপিএম পার্টি মেম্বার ও কেন্দ্রীয় সরকারি কর্মচারি নেতার ছেলে। আমার কাকা এমারজেন্সির সময় জেলে ছিলেন ও চাকরি খুইয়েছিলেন। ছেলে মূলতঃ বামেরই সমর্থক। নদীয়ার করিমপুরের দিকে ইলেকশন ডিউটি শেষ করে ফিরেছে। ও আপনার মত একই কোথা বলছিল, ভীষণ পোলারাইজড অবস্থা। ও বর্ডার এলাকার হিন্দু মুসলিম দু'ধরণের ভোটারের সংগেই কথা বলেছে। বলছিল কিছু এলাকায় কিছু মুসলমান ভোটারও নিরাপত্তাহীনতায় ভুগে বিজেপিতে ছাপ দিতে পারে।
    " ভয় পেয়েছি ভীষণ ভয়, পেয়েছি ভয় ভীষণ,
    আত্মারাম ছেড়ে যাচ্ছে খাঁচার ইস্টিশন।"
    ২) এস,
    আপনার আমার মূল চিন্তায় কোন তফাৎ নেই। কোনটা ডিম সে নিয়েও কোন দ্বিধা নেই।
    প্রশ্ন হচ্ছে আজকের পরিস্থিতির বিশ্লেষণে বাম আন্দোলন নতুন ব্যাখ্যা নতুন ন্যারেটিভ নতুন ডিস্কোর্সের জন্ম দিতে ব্যর্থ হয়েছে। তাই ক্রমশঃ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। সেই জায়গাটা ধরতে চাইছি। পুরনো বুলি আর থোড় বড়ি খাড়া করে কিছু হবে না।
    আপাততঃ তিনটে বিষয় উল্লেখ করতে চাইছিঃ
    ১) ভারতীয় সমাজের প্রশ্নে শ্রেণী ও জাতির আন্তর্সম্পর্ক। সমাজতন্ত্র এলে জাতিভেদ চলে যাবে বললে হবে না। বংগে এলিট জাতির সংস্কারবাদী আন্দোলনের ফলে জাতিঘৃণা তেমন তীব্র নয়। কিন্তু হিন্দি বলয়ে?
    কয়েক দশক হিন্দিবলয়ের গ্রামে নিয়মিত ঠেকে দেখেছি সে ঘৃণার তীব্রতা। এটাকে উপেক্ষা করায় এই জায়গাটা বামের হাত থেকে বহুজন পার্টি বহুদিন আগে ছিনিয়ে নিয়েছে।
    ২) বাম আন্দোলনে মহিলাদের স্থান। বৃন্দা কারাতের বক্তব্য খেয়াল করুন।
    ৩) সমাজ পরিবর্তনের জন্যে হিংসা কতদূর কার্যকরী?
    ২১শতকের ভারত অনেক বেশি সেন্ট্রালাইজড, অনেক বেটার কমিউনিকেশন।
    মাওবাদীরা যতই চেষ্টা করুক বা বিচ্ছিন্ন কিছু আক্রমণ ও মিলিটারি সাকসেস দেখিয়ে আত্মশ্লাঘা অনুভব করুক্‌ দে আর ডেস্টিন্ড টু বি ডুমড। ব্যাপক ছত্তিশগড়ে এদের কোন জনসমর্থন নেই।

    তাহলে কিম কর্তব্য? কোথা ঠেকে শুরু। আমি জানিনা।
    আর একটা ব্যাপার দেখুন।
    টেকনিক্যাল প্রগ্রেস এর ফলে মার্ক্সের হিসেবে শ্রমিকের উৎপাদনের নেসাসারি টাইম কমবে, তা কমেছে। উৎপাদিকা শক্তি বারায় রেট অফ এক্সপ্নলয়টেশন তিনশো গুণ ( নিউ ইয়রকের একটা হিসেব) বেড়েছে।
    কারণ ওয়ার্কিং আওয়ার কমেনি। শ্রমিকের জীবনে উপভোগ ও সাংস্কৃতিক আনন্দের সময় বাড়েনি।
    আর ওয়ার্কিং আওয়ার আটের জায়গায় বারো ঘন্টা। কিন্তু মে দিবসের দিনেও একটা ট্রেড ইউনিয়নের মুখে আট ঘন্টা ঠেকে কমানোর কথা দূর অস্ত, বারো ঠেকে কমিয়ে আটের কথা ও নেই। এতদিনের স্ট্রাগলের ফল গুড় গোবর হয়ে গেছে। খালি মাইনে আর ভাতা বাড়লেই গল্প শেষ।
    মাস বেস এমনি এমনি ধ্বসে না।
  • PT | ০৪ মে ২০১৯ ১৭:১৫379369
  • "মাস বেস এমনি এমনি ধ্বসে না"
    আলোচনায় বামেদের সম্পুর্ণ বাদ রেখে তিনো ও বিজেপির মাস বেস কেন বাড়ছে কিন্তু কংগ্রেসের সেরকম বাড়ছে না তার একটা ব্যাখ্যা প্রয়োজন।
  • রঞ্জন | ০৪ মে ২০১৯ ২১:৪১379370
  • পিটি,
    আপনার ছাগল তত্ত্বের সামনে কোন তত্ত্বই দাঁড়ানোর সাহস রাখে না।
    আ্মি ঘুরিয়ে কিছুই বলছি না। সোজাসুজি যা বলছি তা আপনিও জানেন।
    ১) সারাজীবন সিপিএম করে মন্ত্রী, এম এল এ সব হয়েও যখন সিপিএম এর নেতারা (এক আধজন নয়) তিনো বা বিজেপিতে যোগ দেন তার মানে তাঁদের আদর্শের ভিত্তি ফোঁপরা ছিল। সবচেয়ে রাজ্যসভায় মুখর যুবনেতাটির কী হাল হল? নেতাদের মধ্যে এমন পদস্খলন দেখলে ক্যাডার ও সমর্থকদের কী করে ধরে রাখা যাবে!
    ২) অম্বিকেশ দাওয়াই? হাসালেন মশাই! কোন যুগে ছিল না ? কোন দেশে?
    বেঙ্গলে ষাটের দশকে সিপিএম নেতাদের ও ক্যাডারদের জেল, (ভারতরক্ষা আইন এবং পিডি অ্যাক্ট) গুন্ডার আক্রমণ এসবের মোকাবিলা করেই শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছিল। সিধুবাবুর জমানায় যুব কং দের হাতে বন্দুক তুলে দেওয়া হয়েছিল। নাকতলায় আম্মাদের বাড়িতে সিপিএম নেতা কাকাকে মারার জন্যে ভোরবেলা পাইপগান ও বন্দুক নিয়ে আটজনের দল হামলা করে। কাকা কোনরকমে প্রাণে বাঁচেন। এমের্জেন্সিতে জেলে যান, চাকরি খোয়ান, কিন্তু পার্টির প্রতি আনুগত্যে ফাটল ধরে নি। অধ্যাপক অমিয়ভূষণ চক্রবর্তী ৬৭ সালে এম পির জন্যে দাঁড়িয়েছিলেন। বিজয়গড়ে তাঁর বাড়িতে হামলা হল। এসব কোন অস্বাভাবিক ব্যাপার ছিল না।
    ৩) কমিউনিস্ট পার্টি যখন আন্দোলনের পথ ছেড়ে খালি পাইয়ে দেবার রাজনীতিতে জোর দেয় তখন দ্রুত ভীড় বাড়ে। তারপর গদি গেলে পুলিশ/আমলা কেউ কথা শোনে না। ফলে যারা পাওয়ার জন্যে এসেছিল তারা দ্রুত নতুন ক্ষমতাসীন শিবিরে চলে যায়।
    অরিন্দম শীল ও সুবোধ শুধু নয়, আরও অনেক শিল্পী বংগ বিভুষণ নিতে যান।
    এম এল এ, এম পি, জেলাস্তরের নেতাদের অবস্থা দেখুন।
  • sm | ০৪ মে ২০১৯ ২২:০১379371
  • ওসব সিপিএম নেতাদের পুরোনো কাসুন্দি পরে হবে খন।ভারতী ঘোষ কি কি বললেন,সেই নিয়ে দু পয়সা হোক।
  • PT | ০৪ মে ২০১৯ ২২:২৬379372
  • না, না, ওসবে উৎসাহ কম। আমি এইটা জানতে চাইছিঃ
    "আলোচনায় বামেদের সম্পুর্ণ বাদ রেখে তিনো ও বিজেপির মাস বেস কেন বাড়ছে কিন্তু কংগ্রেসের সেরকম বাড়ছে না তার একটা ব্যাখ্যা প্রয়োজন।"
  • এলেবেলে | ০৪ মে ২০১৯ ২২:৩৯379375
  • *আমার কথার
  • PT | ০৪ মে ২০১৯ ২২:৩৯379374
  • sm
    অত ব্যাকুল হইয়েন না। ভারতী ঘোষ যখন তিনোচ্ছায়ায় ছিল তখনও ঐসবই বলত। শুধু সেগুলো দেখানোর মত মেরুদন্ড বাংলার সাংবাদিকদের ছিল না। এখন দিন বদলেছে বলে জানতে পারছেন।
    সে খুব ভালই জানে যে তিনোরা ঐ ভাষাটাই বোঝে!!
  • এলেবেলে | ০৪ মে ২০১৯ ২২:৩৯379373
  • রঞ্জনবাবু, যাক আপনার কথার সমর্থন আপনি পেলেন। আপনারা বামপন্থী বুদ্ধিজীবী মানুষ, হয়তো আপনাদের কাছে গ্রামের খবর তেমনভাবে আসে না। আমি এই অশনি সংকেত প্রথম টের পাই নাকাশিপাড়ায় পঞ্চায়েত ভোট গণনার সময়। সেখানে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল কিন্তু আমি সরাসরি প্রতিবাদ জানিয়ে বলি বাড়িতে লোকেরা চিন্তা করবেন তাই আমাকে মোবাইলসহ ঢুকতে দিতে হবে, নইলে গণনা করব না। ওই মোবাইলের সূত্রেই একাধিক বামকর্মীর সাথে কথা বলার সুযোগ ঘটে। তাঁরা পরিষ্কার জানান লোকসভায় তাঁরা পদ্মে ছাপ দেবেন। প্রচুর পঞ্চায়েতে তলায় তলায় বোর্ড গঠন করতে গিয়ে আঁতাত হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বেশ কিছু সংখ্যক মুসলমানও বিজেপিকে ভোট দিয়েছেন এলাকায় নিশ্চিন্তে বসবাসের তাগিদে কারণ বিভিন্ন মহল্লায় বিজেপিতে ঢেলে ভোট পড়েছে।
  • এলেবেলে | ০৪ মে ২০১৯ ২২:৫২379376
  • পিটি, আপনার রাজনৈতিক জ্ঞান ও পড়াশোনা নিঃসন্দেহে আমার থেকে অনেক বেশি। আমার যেটা মনে হয়েছে সেটা বলি :

    ১) প্রচুর ইস্যু আছে তিনোর বিরুদ্ধে কিন্তু সিপিএম সেটাকে কাজে লাগাতে পারছে না। এইটা ভয়ানক ব্যর্থতা বামেদের।
    ২) বামফ্রন্ট অধীরের সমর্থনে মিছিল বার করছে অথচ আর এস পি প্রার্থী দিয়েছে সেখানে - এই বাম ঐক্যের ফাটল মানুষ ভালো চোখে দেখছে না। অধীর হারতেও পারে কারণ নির্বাচনের দিন বহরমপুরে আটকে পড়া অন্যতম ফ্যাক্টর।
    ৩) দলে নতুন নেতা মানে তরুণ নেতা খুবই জরুরি।
    ৪) বুথস্তরে কর্মীর প্রচণ্ড অভাব। সিপিএমের বুথে টিমটিম করছে গোটা চার-পাঁচজন এ কিন্তু ভোটের দিন বিরল দৃশ্য।
    ৫) সিপিএম তার স্ট্যান্ডই ঠিক করতে পারছে না। কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না করতে গিয়ে প্রার্থী ঘোষণা হয়েছে অনেক দেরিতে।
    ৬) কং-এর সঙ্গে জোট করলে সিপিএমে যে ক'টা ভোট পড়ছে তাও যাবে এটা নিশ্চিত।
    ৭) বৃহত্তর বাম জোটের কথা বলে দীপঙ্কর ভট্টাচার্যকে ব্রাত্য রাখা খুব কাজের কথা নয়।
  • Ekak | ০৪ মে ২০১৯ ২৩:৩৬379377
  • হমমম, তাহলে সেই স্বপ্নের দিন আস্তে চলেছে। বিজেপি শাসিত রাজ্যে বিজেপি জোর ঝার খাবে। আর বাংলায় মাথা উঁচু করে দাঁড়াবে। খিল্লির আর শেষ থাকবেনা :)))
  • PT | ০৪ মে ২০১৯ ২৩:৪১379379
  • আমি শুধু দুটো প্রশ্নের উত্তর এখনো পাইনিঃ
    ১) "সদরে কামান দাগো" বলে যারা তিনোকে তোল্লাই দিয়েছিল প্রথম থেকে তারা কি তিনোর শ্রেণী চরিত্র বুঝেছিল?
    ২) তিনোর অনশন মঞ্চে বিজেপির নেতাদের উপস্থিতি নিয়ে কোন কোন সদরে কামান দাগা পাবলিক এবং তাদের কোন কোন তাত্বিক ছানা-পোনারা (দীপঙ্কর সহ) প্রতিবাদ জানিয়েছিল?

    এরাই তো দেখছি তখন এবং এখনো সিপিএমের "স্ট্যান্ড" নিয়ে বেজায় মাতামাতি শুরু করেছে!!

    দীপঙ্কর ভট্টাচার্য শুধুমাত্র চতুরানন মিশ্রের শূন্যস্থান পূরণ করে দেখান।

    (এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে মনে রাখা ভাল যে বামেদের শিক্ষা দেওয়ার জন্য তিনোকে টেনে তুলতে গিয়ে, এক নম্বর চাণক্য পন্ডিত পোনোবদা নিজের পার্টিকে সাইনবোর্ডে রূপান্তরিত করেছিলেন। অন্যদিকে দু নম্বর চানক্য পন্ডিত বাজপেয়ী সেই তিনোদের বাঁচিয়ে রাখার জন্য মাসীমার পায়ে প্রণাম জানিয়ে মালপো খেয়েছিলেন)

    বাকি কথা পরে হবে।
  • S | ০৫ মে ২০১৯ ০১:৩০379380
  • রন্জনদা, সবই তো বুঝলাম। তাইলে কি এই মোদি-শাহ-আদিত্যনাথ-প্রগ্যা ঠাকুরকেই মেনে নিতে হবে? অন্যদিকে রাহুল-মমতা-চন্দ্রবাবু-নবীন?

    একটু আশার কথা কিছু বলুন। আমি তো কোনো আলো-ই দেখতে পাচ্ছিনা।
  • PT | ০৫ মে ২০১৯ ০৭:৫৬379381
  • "আপনার ছাগল তত্ত্বের সামনে কোন তত্ত্বই দাঁড়ানোর সাহস রাখে না। "
    (আবার আপনি কেন?)

    আমার জন্মানোর অনেক আগেই এই তত্বকে প্রতিষ্ঠা করেছেন এক কবি-সুরকার। সুললিত শব্দ ব্যবহারের কারণে আমরা গানের মর্মার্থ বুঝিনিঃ
  • Du | ০৫ মে ২০১৯ ২১:৪৪379382
  • আবার কেজ্রীওয়ালের ওপর অ্যাটাক এবং বিজেপির ঘৃন্য প্রতিক্রিয়া।
  • Du | ০৫ মে ২০১৯ ২১:৪৫379383
  • সংবিধান ভার্সাস বিজেপি এই ইলেকশন।
  • aranya | ০৫ মে ২০১৯ ২৩:০৮379384
  • পিটির দুই কোশ্নের উত্তর - না এবং না।

    কিন্তু ১০-১২ বছর ধরে সমানে এদের কাছে কৈফিয়ৎ চেয়ে লাভ কি? নিজের ভুল খুব কম লোকই স্বীকার করে। সে আশা করে লাভ নেই। এমনও নয় যে এই সো কলড বুদ্ধিজীবিদের তেমন কিছু প্রভাব ছিল ২০০৮ পঞ্চায়েত নির্বাচন, ২০০৯ লোকসভা বা ২০১১ বিধানসভা নির্বাচনে।

    শহুরে মানুষজনের ওপর সামান্য প্রভাব থাকতেও পারে, কিন্তু গ্রাম বাংলাই তো বরাবর নির্বাচনে নির্ণায়ক ভূমিকায়
  • রঞ্জন | ০৫ মে ২০১৯ ২৩:১৮379385
  • এস,
    নিঃসন্দেহে আমরা একটা ভয়ংকর সময়ের মধ্যে আছি। কিন্তু রাত যত গাঢ়ই হোক তারও শেষ আছে।
    আমি হিন্দি বলয়ের মধ্যেও আশার কথা দেখছি। প্রথাগত বামপন্থী খুব কম, তবু মানুষের গণতান্ত্রিক চেতনা ও শুভবুদ্ধির ফল -- ঢক্কানিনাদের বাইরে প্রতিবাদী স্বর মুখর হওয়া।
    কখনও একক, কখনও স্বতঃস্ফুর্ত, কখনও অরগানাইজড।
    বামের পরিভাষাও বদলাচ্ছে। শুধু রেজিস্টার্ড প্রচলিত কম্যুনিস্ট দল ( সে এম,নকশাল যাই হোক) একমাত্র বামপন্থী কেন হবে?
    আজকে যারাই ক্ষমতা ও রাষ্ট্রের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবেন, ধর্মীয় সাম্প্রদায়িক হিংসা ও বিভেদের বিরুদ্ধে কথা বলবেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক মিথ্যাচার ও অন্ধ জাতীয়তাবাদের বিরোধিতা করবেন তাঁরা সবাই বাম।
    ফ্যাশিস্ত প্রচার ভয় পায় 'সত্যি'কে। এরা প্রচারে ইতিহাস, পুরাণ, সবকিছুই বদলে দিয়ে নতুন ঠাকুরমার ঝুলি বানাতে চায়।
    এর বিরুদ্ধে সংঘবদ্ধ ভাবে এবং স্ত্রাকচার্ড ভাবে বিরোধিতা করে 'ফ্যাক্ট' তুলে ধরতে হবে। কারণ এরা সবসময় মিথ্যে ও অর্ধসত্যের কারোবার করে হিংসা চাগিয়ে তোলে, বন্য আবেগে সুড়সুড়ি দেয়।
    উদাহরণ, ইংরেজি চ্যানেল গুলোতে এদের মুখপাত্র হিসেবে জনৈক বিবেক রেড্ডি বলে একজন অল্পবয়েসি আসেন। তিনি মানবেনই না যে গত পাঁচবছরে কাশ্মীরে এবং বর্ডারে অনেক বেশি সীমালঙ্ঘন অনুপ্রবেশ, হামলা ঘটেছে এবং ভারতীয় সৈন্য ও সিভিলিয়ান নিহত হয়েছে। যখন বলা হল যে এগুলো সংসদে দেওয়া আপনাদের সরকারের তথ্য, তাও না।
    প্রজ্ঞা ঠাকুরকে প্রথম গ্রেফতার করে ভোপালের বিজেপি সরকার --আর এস এস নেতা সুনীল জোশী হত্যা মামলায়। অথচ এরা বলেই যাচ্ছে কংগ্রেস আমার উপর অত্যাচার করিয়েছে।
    তারপর সমঝোতা এক্সপ্রেস ও আরেকটি ব্লাস্ট কান্ডে যখন আবার গ্রেফতার হয় তখন ম্যাজিস্ট্রেটকে দেয়া বয়ানে দুবারই প্রজ্ঞা জানিয়েছে ওকে কোন টর্চার করা হয় নি। সুপ্রীম কোর্ট পরে দু-দুবার স্বতন্ত্র গাইনি ও ডাক্তারদের দিয়ে পরীক্ষা করিয়ে টর্চারের কোন প্রমাণ পায় নি।
    বেল পেয়েছে অসুস্থ এবং হাঁটতে পারছে না বলে, ছাড়া পেয়েই রোজ কত কিলো মিটার হাঁটছে দেখুন। ইসি তিনদিন প্রচার না করতে নির্দেশ দিল। ও কলা দেখিয়ে নিজের কাজ করে আবার কেস খেয়েছে।
    ও ভোপালে জিতবে মনে হয় না, যদিও আর এস এস জোর লাগিয়েছে।
    দেখুন লুরুতে হিন্দি ফিল্মের ভিলেন এবং নিহত গৌরী লংকেশের বন্ধু প্রকাশ রাজের প্রচার। খেয়াল করুন অনেক রিট্যাআর্ড ফৌজি অফিসার এদের মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। রবীশ কুমার এবং আরও অনেকে ভোটের বাইরে জনজীবনের সংগে সম্পর্কিত ইস্যু গুলি তুলে ধরছেন।
    ২৩ শে মে'র জন্যে অপেক্ষা করুন।
    বিজেপি জিতলেও অনেক কষ্টে হেঁচে কেশে সরকার বানাবে।
    ২। আর ইকনমির অবস্থা খুব খারাপ। এন পি এ বাড়ছে। ইনভেস্টমেন্ট আসছে না। ফিক্সড ক্যাপিটাল ফরমেশনের অবস্থা ভালো নয়। এবার ট্যাক্স কলেকশন ১১% কম হয়েছে। ফিসক্যল ডেফিসিট বাড়বে। ফলে যে সরকারই আসুক, সে প্রতিশ্রুতি মত ওয়েলফেয়ার প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে পারবে না, ভাঁড়ে মা ভবানী যে ! ফলে গাল খাবে।
    তাই ভাল হয় এবারও যদি মোদী আসে, কিন্তু অনেক কম মার্জিনে। ফলে সব বাগাড়ম্বর ধরা পড়ে যাবে, পরের বার কুলোর বাতাস দিয়ে কয়েক দশকের মত নিশ্চিন্ত।
    এলেবেলে,
    আপনি ঠিকই বলছেন। তবু মনে হয় বিজেপি আটটা সীটের বেশি পাবে না, অন্ততঃ এবার।
    দেখা যাক, ২৩শে কী হয়।
  • PT | ০৬ মে ২০১৯ ০৮:০৮379388
  • অরণ্যকে ধন্যবাদ। অন্ততঃ কেঊ একজন উত্তর দিলেন। কিন্তু দেখছি যে প্রশ্নদুটো মহা মহা তাত্বিকেরা সযত্নে পরিহার করে চলেছেন এবং আলোচনা এখানে এসেই মোটামুটি বন্ধ হয়ে যায়।

    "কিন্তু ১০-১২ বছর ধরে সমানে এদের কাছে কৈফিয়ৎ চেয়ে লাভ কি? নিজের ভুল খুব কম লোকই স্বীকার করে।"
    তা ঠিক। কিন্তু এই মুখে সেলোটেপ লাগানো তত্ত্বিকেরাই ঘুরে ফিরে সিপিএমের স্ট্যান্ড নিয়ে প্রশ্ন করে যেতে থাকে। আমার অনুরোধ যে এরা অন্ততঃ নিজেদের অতীত অবস্থান ব্যাখ্যা করে তার পরে সিপিএমের পিন্ডি চটকানোর কাজ করুক।
  • PM | ০৬ মে ২০১৯ ০৮:৩০379391
  • যে সব তাত্ত্বিক রা তত্ত্ব কথার ধোয়াশা তৈরী করে তিনো বিজেপি জোটকে পরোক্ষে সমর্থন করেছিলো তাদের নাকি কান্না শুনতে লোকের বয়ে গেছে। এরাই বিজেপিকে বামেদের তৈরী কাগুজে বাঘ্বলে মনে করত ২০১১ র আগে

    "বামের পরিভাষাও বদলাচ্ছে। শুধু রেজিস্টার্ড প্রচলিত কম্যুনিস্ট দল ( সে এম,নকশাল যাই হোক) একমাত্র বামপন্থী কেন হবে? " গোড়া কেটে আগায় জল ঢালা-- আর আশা করা যে গাছ টা আবার ফল দেবে

    রন্জনদা আসলে "অফিসিয়াল" বামেদের তাত্ত্বিক অবিচুয়ারী লিখতে চাইছেন। ওনাকে লিখতে দেওয়া হোক। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন