এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ২২:৪৭522356
  • ফর অ্যান আপডেট, কাল ব্যাংগালোরের টাউন হলে সুদীপ্ত-র স্মরণে শোকসভা, বিকেল ৬ টায়। এস এফ আই করছে।

    আমন্ত্রণ রইল
  • কল্লোল | 125.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ২৩:০৬522357
  • শেষ পর্যন্ত বিক্ষোভ দেখানো গেল। ব্যাঙ্গালোরের এস এফ আই কে ধন্যবাদ।
    সকাল থেকে, মমতা কখন আসবে সেটা নিয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিচ্ছিলো। পরে জানা গেলো সাড়ে ৪টের ফ্লাইটে কলকাতা ছাড়বে। এটা আমায় জানায় এস এফ আই এর উমেশ। ওই এস এফ আই থেকে আমাদের সাথে যোগাযোগ রাখছিলো। এদিকে আমাদের সিদ্ধার্থরও খবর তাইই। ফলে এস এফ আই জমায়েত পিছিয়ে সন্ধ্যে সাড়ে ৭টায় করতে চায়। আমার দিক থেকে একটাই অসুবিধা হচ্ছিলো এতোবার সময় পাল্টানোয়। এখানকার নানান মানবাধিকার সংগঠনের বন্ধুদের বারবার সময় পাল্টানোর খবর দিতে দিতে বেশ কিছু বন্ধুর আসার সম্ভাবনা কমছিলো। তবু সেই মতো সকলকে খবর দিলাম। হঠাৎ ৬টা নাগাদ সিদ্ধার্থর ফোন - কল্লোলদা মমতা পৌঁছে গেছে!! আমি পড়িমরি করে উমেশকে ফোন লাগালাম। জানলাম,ওরাও খবর পেয়েছে এবং ঊর্দ্ধশ্বাসে কল্যাননগর দৌড়চ্ছে। একক আর সিদ্ধার্থ একসাথেই ছিলো। ওদের খবর বায়াপ্পানহল্লী মেট্রো স্টেশনে দাঁড়াতে বলে আমিও দৌড়। ওদের তুলে নিয়ে কল্যাননগরের দিকে। কল্যাননগর প্রায় পৌঁছে গেছি, একটা ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে। হঠাৎ মনে হলো, একটু যেন বেশীক্ষন দাঁড়িয়ে আছি। মনের কোনে একাটা সন্দেহ দানা বাঁধছিলো এবং দানা বাঁধার আগেই লালবাতি-হুটার...............। উমেশকে ফোন করে জানলাম ওরাও রাস্তায়, তবে হয়তো পৌঁছে যাবে। পোঁছে গেছিলো অপ্পন ও সায়ংকবি আর অন্বেষাসহ আই আই এস সির অনেকেই।
    জায়গাটা আমাদের সকলেরই অচেনা। কোনমতে উমেশকে ফোন করে করে সেভেন্থ মেন থার্ড ক্রশ এইচ আর বি আর লেআউট পৌঁছে দেখি একটু আগেই চলে গেছেন তিনি।
    তখনও স্লোগান চলছিলো - মমতা ব্যানার্জি ধিক্কারা।
    বিক্ষোভ শেষ হতেই রাস্তাতেই ছোট্ট মিটিং। সেরে নেওয়া হলো। আগামীকাল টাউন হলে এস এফ আইয়ের উদ্যোগে স্মরণ সভা আর মান্না দেকে খোলা চিঠি পাঠানোর সিদ্ধান্ত হলো।
  • PT | 213.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ২৩:২৩522358
  • "পেটি ম্যাটার!!"
    -এই নির্বোধকে "গণতন্ত্র প্রতিষ্ঠার" কাণ্ডারী হিসেবে তোল্লাই দিয়েছিল যে বুদ্ধিজীবিরা তারা কত বড় নির্বোধ তাই ভাবছি।
  • কৃশানু | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০০:০৬522359
  • আবার সেই - আর ভালো লাগে না বার বার এই উস্কানিমূলক কথাবার্তা।
  • প্পন | 126.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০০:২৬522360
  • ধুউউস, আজকে তেমন কিছু করা গেল না। লুরু এসেফাইয়ের বাজে নেটওয়ার্ক, বাজে প্ল্যানিং। নইলে এয়ারপোর্টে আসা/যাবার সময়ে কালো পতাকা দেখালেই তো হত।

    সে যাক, কাল টাউন হলে যাবার ইচ্ছে ছিল। কিন্তু চারটের সময় অত দূরে যাওয়া হবে না।
  • Ekak | 125.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০০:৪২522361
  • খবর ছিল। এয়ারপোর্ট এই কিছু প্রেস এর লোক আগ বাড়িয়ে জানিয়েছে আপনাকে কালো পতাকা দেখাবে বলে দাঁড়িয়ে আছে। সাংবাদিকতা ছেড়ে খোচরগিরি করলে কিছু করার নেই। তবে আমাদের আরও বেটার ট্র্যাকিং এর দরকার ছিল। ঠিক কটায় ফ্লাইট ছাড়ছে -নাবছে ইটা নিয়ে প্রেস এর কাছেও ভুল ইনফো ছিল। লাস্ট মোমেন্ট এ জানতে পারে।
    যেটা ভেবে হাসি পাচ্ছে যে আমরা নাহয় আইটি কুলি, ক্যালানে মাল ইঃ ইঃ মমতা কে একটুর জন্যে মিস করলুম কিন্তু হীরক রানী যাঁর কাছে এসব মৃত্যু "পেটি কেস " তাঁকে সামান্য কয়েকটা কালো পতাকার ভয়ে ঘন ঘন রুটিন বদলে যেতে হয় :) :)
  • a x | 138.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০০:৪৮522362
  • মমতাকে মিস করলেও, এবং মমতা নিজে না দেখলেও, অন্য লোকে যে দেখছে মমতাকে কালো পতাকা দেখানো হল, এটা ম্যাটার করে। মানে মমতার কাছেই করে।
  • প্পন | 126.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০০:৫৩522365
  • হ্যাঁ, অক্ষদাকে ক। এইটা আমারও মনে হয়েছে। আজকে জমায়েত হওয়া পাব্লিকের একাংশ মনে করছিল ফেবুতে এত খোলাখুলি সব প্ল্যান করায় "যাদের" কাছে খবর যাবার কথা, "তাদের" কাছে খবর ঠিকই চলে গেছে এবং সেইটা করা উচিত হয়নি, নিজেদের মধ্যে আরো গোপনীয়তা বজায় রাখা উচিত ছিল ইঃ। অন্যদিকে আরেকটা অংশ মনে করছিল এর মাধ্যমে অন্য অনেকের কাছে বার্তা পৌঁছে দেওয়া গেল যে পঃবঙ্গের থেকে এত দূরেও এই মুহূর্তে তিনি স্বাগত নন, হয়ত কাল অন্য কোথাও একই ভাবে অন্য কেউ ডেমনস্ট্রেট করবে ...।
  • Ishan | 214.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০০:৫৩522364
  • আঃ একটু চুপচাপ করা গেলনা? :(
  • cb | 41.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০০:৫৬522366
  • ২০০ পাতা হয়ে গেল বড় শোচনীয় ঘটনার মধ্যে :(

    বিএল আর এর এয়ারপোর্ট শহর থেকে বড়ে দুরে, যেতে আসতে ৪০০ টাকা লাগে :(

    কল্যাণনগর টাই ঠিক ছিল
  • aranya | 154.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০০:৫৭522367
  • এই মৃত্যু-কে ছোট বা তুচ্ছ ঘটনা বলে, ভোটের রাজনীতিতে মমতার লাভ-টা কি, তা বুঝলাম না।
  • প্পন | 126.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০০:৫৮522368
  • মজাটা হল তালেগোলে মান্না দে'র বাড়িটাই কেউ খুঁজে বার করতে পারল না। আমি খুঁজে খুঁজে চলে গেছিলাম গুগল করলে যে অ্যাড্রেস দেখায় সেইখানে, সময় তখন সাড়ে ছ'টা। জানি না সেই বাড়িটাই কিনা, তবে ওই রাস্তায় বিশেষ কেউ ছিল না। আমি মশার কামড় খেতে খেতে সান্দাকে ফোনে খুঁজছিলাম আর রাস্তায় দুটি ছেলে ব্যাডমিন্টন খেলতে খেলতে আমাকে মাঝে মাঝে দেখছিল। কে জানে তারা আইবির লোক ছিল কিনা। ঃ)
  • প্পন | 126.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০১:০০522369
  • সিবিকেঃ কল্যাণনগর অনেকেই চেনে না। লোকাল লোকেরাও। আমি এলাকাটা চিনতাম, কিন্তু রাস্তার অ্যাড্রেস খুঁজে বার করা অসম্ভব (জায়গাটা প্ল্যানড টাউনশিপ, সল্লেকের মত)।
  • pi | 172.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০১:০৫522370
  • হ্যাঁ, এটা খবর হওয়াটা জরুরি, যে কালো পতাকা দেখানো হয়েছে।
    তবে এর জন্য ঘন ঘন মহাশয়ার প্ল্যান পরিবর্তন করানো গেছে, সেটাও তো একরকম করে ইম্প্যাক্টই।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০১:১২522371
  • কালো পতাকাটা খবর হয়েছে। হিন্দু এন ডি টিভি-ও করেছে।

    কাল বললাম, কিছু কর। মমতা শহরে আছে! দেখি দাঁত ক্যালায় :(

    এত ছোট আর দুর্বল সংগঠন, কি আর করতে বলব!
  • SC | 160.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০১:২১522372
  • অরান্যাদা, লাভ হলো পুলিশ ও দলকে বার্তা দেওয়া।
    পঞ্চায়েত ভোটের আগে পুলিশকে সিপিএম পেটানোর জন্য শাস্তি দিলে পুলিশ ডিফেন্সিভ এ চলে যাবে।
    তাই মমতা এক্সিডেন্ট বলে পুলিশের পাশে থাকলেন, মানে বিরোধীদের তোমরা মারলে আমরা তোমাদের পাশে আছি, ভোটের আগে পুলিশকে এটাই বললেন।
    আর একটা লাভ হলো, প: ব: মরুদ্যান, এখানে রেপ হয়না, পুলিশের হাতে ছাত্র মরে না, এটা প্রমানের প্রানপন চেষ্টা। যেটা কাকলি করেন, বা শুভদা সেদিন করছিলেন।
  • aranya | 154.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০১:৪৫522373
  • হুম। পুলিশ-কে পাশে পেলেন বটে, কিন্তু ভোট কমতে পারে। বিশেষতঃ যখন ১৮ বছর বয়সেই ভোট দেওয়া যায়, কলেজের ফার্স্ট ইয়ার থেকেই ছাত্রদের ভোটাধিকার রয়েছে। সেই ছাত্রদের অভিভাবক-দের তো ভোট রয়েছেই। তৃণমূলেরই এক জেলা সম্পাদক প্রতিবাদে রিজাইন করছেন আর মমতা বলছেন ছোট ঘটনা, বুমেরাং হতে পারে।
    রেপের ব্যাপারে - জালিয়াতি, কিছু হয় নি এসব বলার কিছুটা স্কোপ থাকে, কারণ মেডিকাল প্রুফ দরকার। তারপর কনজার্ভেটিভ জনগণ এখনও অনেক সময় রেপ ভিক্টিম-কেই ঘটনার জন্য দায়ী করে, এস্পেশালি রাত ২ টোয় বার থেকে বের হলে, যেমন পার্ক স্ট্রীট ঘটনায়।
    এখানে একটা বাচ্চা ছেলে মারা গেছে, একজন ছাত্র, পোস্ট মর্টেম রিপোর্টেও দেখলাম পুলিশের মারকেই দায়ী করেছে, আশা করি মানুষ মমতার মন্তব্য-কে প্লেন ইনসেন্সিটিভ হিসেবেই দেখবে এবং ভোটের বাক্সে তার প্রতিফলন হবে।
  • riddhi | 138.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০২:০০522375
  • আমার তো মনে হয়, এককের হাই-রাইসে ইন্স্টলড হোম-মেড মর্টারের খবর পেয়ে উনি পালিয়ে গেছেন।
    (সরি এস-সি এইচ, couldn't resist, তবে ব্রদলি আপনার চিন্তাটাকে এপ্রিসিয়েট করি)
  • কল্লোল | 125.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৬:৩৩522376
  • তা, এক অর্থে হোম মেড মর্টারই তো।
    কালো পতাকা আজকের রাজনীতি করা মানুষের কাছে তো ডাল বরাবর। কিন্তু তারপরেও লুরুতে কালো পতাকার ভয়ে সিডিউল পাল্টে দু ঘন্টা এগিয়ে আনা!!
    রাণি তুই ভয় পেয়েছিস!!
    ইচ্ছে ছিলো একটা ব্যানার করার - হাত ধুয়ে নিন মমতা - ও হাতে রক্ত লেগে। হ্যাঁ বাংলাতেই। নইলে...................।
    এতো তাড়াতাড়ি কোথাও ছাপানোর জায়গা পেলাম না।

    ওদিকে খুচরো কিছু গপ্পো।
    অপ্পন মান্না দের বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে আর্তনাদ - ও কল্লোলদা এখানে তো কেউই নেই। কোথায় যাবো।
    আমরা তখন এইচ বি আর লেআউট আর, এইচ আর বি আর লেআউটের চক্করে ঘুরে বেড়াচ্ছি।

    মমতার কনভয় সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর সিদ্ধার্থ স্বগোতক্তি - ইস, আর পাঁচ মিনিট আগে, আর পাঁচ মিনিট আগে.............

    বিক্ষোভ শেষে এবার ফেরার পালা। এস এফ আইয়ের উমেশের হাতে হাত রেখে সিদ্ধার্থ বোধ হয় বহুদিন বাদে বলে উঠলো - থ্যাংকিউ কমরেড। আর আমার কানে ভেসে এলো ভুলে যাওয়া গান.............
    কমরেড বলে ডাক দিলে কেউ / কমরেড বলে ডাক
    বুকের ভিতর রক্ত দোলায় / ঢেউ ছলাৎছলাৎ
  • aranya | 154.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৬:৩৬522377
  • এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত
    ধ্বংস করে দাও, আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক।
    কোথায় গেল স্বচ্ছ যৌবন, কোথায় কুরে খায় গোপন ক্ষয় ...

    জাগাও শহরে প্রান্তে, প্রান্তরে ধূসর শূন্যের আজান গান
    পাথর করে দাও, আমাকে নিশ্চয়, আমার সন্ততি স্বপ্নে থাক।
    এই তো জানু পেতে ..

    - সুদীপ্তর বাবার ভিডিও ক্লিপগুলো, ওঃফ :-((((
  • Ishan | 60.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:০৪522378
  • আই উইটনেস অ্যাকাউন্টটা দেখলাম। এইটাঃ


    এইটাই একমাত্র অ্যাকাউন্ট নিশ্চয়ই নয়। তবে এইটা যদি সত্যি হয়, তাহলে এটা ডেলিবারেটলি মেরে ফেলা বলে একেবারেই মনে হচ্ছে না। আইন অমান্য করলে বাসে তোলার সময় পুলিশ খিস্তিখাস্তা-ধাক্কাধাকি করে, দু-এক ঘা লাঠির বাড়িও দেয় (খুব বীররা এগিয়ে গিয়ে মার-টারও খায়)। বাসে ছেলেপুলেরা প্রচন্ড খোড়ো মুডে থাকে। বাস ভেঙে ফেলব, কে কী করবি কর, এই মোডে থাকে। তাতে দু-একজন সত্যই চোটও পায় (লাথির চোটে মিঠুরই একবার গলা-টলা কেটে একাক্কার হয়েছিল)। তখন পুলিশ কিচ্ছুটি বলেনা। দু-তিনজন পুলিশ থাকে, বাসে, ওই অবস্থয় কিছু বললে পাতি মার খেয়ে যাবে। আবার বাস থেকে নামানোর সময় পুলিশ খানিক বীরত্ব দেখায়। ধাক্কাধাক্কি করে।

    এই অ্যাকাউন্টটি যা শুনলাম, তা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। একদম এইরকমই হয়। এসেফাইয়ের ক্ষেত্রে আগে হয়তো এরকম হতনা, এখন বিরোধীপক্ষ, এরকমি হবার কথা। এবার, বাস থেকে নামাতে গিয়ে ধাক্কার চোটে ছেলেটি ল্যাম্পপোস্টে পড়ে যায়, এবং পুলিশ তারপর লাঠি মারে -- এও সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। তবে সবটাই মুহূর্তে ঘটে যাওয়া ঘটনা তো। মনে হয়না, পুলিশও মেরে ফেলব, বা অতিরিক্ত নৃশংসতা দেখাচ্ছি বলে মেরেছে।

    এইটা এই অ্যাকাউন্ট দেখে মনে হল। এর আগে, মৃত্যু শুনে ভেবেছিলাম, পুলিশ ঘিরে ধরে মেরেছে, বা এইরকম কিছু। সেটা নয় মনে হচ্ছে। ডেলিবারেট হত্যাও মনে হচ্ছে না। তো, তাতে মরে যাওয়ার গুরুত্ব কমেনা। বিশেষ করে কাস্টডিতে মারা গেলে। এবং আহত ছেলেটির প্রতি নির্মমতার গুরুত্বও কমেনা। কিন্তু পুলিশ এর চেয়ে অনেক বেশি নৃশংসতা আখছারই দেখায়।
  • aranya | 154.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:২১522379
  • এই ক্লিপ-টায় মেয়েটি বলল, সুদীপ্ত ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে পড়ে যাবার পর, একজন পুলিশ তার চোখের ওপর কপালে লাঠি চালায়, তাতে চোখ খুলে বেরিয়ে আসে।
    খুবই নৃশংস, মনে হচ্ছে।
  • Ishan | 60.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:২৪522380
  • এবং লক্ষ্য করে দেখুন, পুলিশ এদের ময়দানে ছেড়ে দেবার তাল করছিল। ছেলে-মেয়েরা তখন আবার বাস থেকে নেমে পথ অবরোধ করে বলেছে, আইন অমান্য করছি যখন, তখন জেলেই নিয়ে যেতে হবে। পুরোটাতেই নর্মাল পিকনিক পিকনিক ভাবই ছিল। ওই শেষ অংশটা বাদ দিয়ে।
  • Ishan | 60.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:২৬522381
  • হ্যাঁ, হ্যাঁ, লাঠির বাড়ি খেয়ে পড়ে গেলে পুলিশ আরও ফুর্তিতে লাঠি চালায়। পড়ে যাওয়া মানুষকে মেরে পুলিশের মনে হয় বেশি আনন্দ হয়। তখন কোথায় মারে, সে কান্ডজ্ঞান থাকেনা। খুবই নৃশংস। কিন্তু বিজনেস অ্যাজ ইউজুয়াল।
  • Unknown | 59.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৩০522383
  • আজ লুরু টাউন হলে SFI র সভা কটায় - ৪টে না ৬টার সময় ?
  • Ishan | 60.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৩০522382
  • সিঙ্গুরে একজনের বাড়ির ছাদে পুলিশের লাঠি চালানোর একটা ক্লিপ ছিল। তিন-চারজন মিলে কি ধাঁই ধপাধপ মার। ওতে সাধারণতঃ কেউ মরেনা, হাত-পা ভাঙে, চোখ-মুখ ফাটে। তাই পুলিশও কোথায় মারছে, দেখার দরকার মনে করেনা।

    সিঙ্গুরের সেই ক্লিপটা খুঁজে পেলে পরে দেব।
  • pi | 78.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৩৩522384
  • রাজকুমার ভুলের কেসটায় ঠিক কী হয়েছিল, কেউ বলবে ? খুব আবছা মনে আছে। খুঁজে সেরকম কিছু পেলাম না।
  • Ishan | 60.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৩৮522386
  • রাজকুমার ভুলের ভিডিও নাই। পুলিশের লাঠির বাড়ি খেয়েছিলেন। সম্ভবতঃ মাথায়। তারপর মারা যান। সেটা সম্ভবতঃ জলে পড়ে। আর উঠতে পারেননি।
  • pi | 78.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৪০522387
  • সেই পুলিশের শাস্তি হয়েছিল ? তদন্ত ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন