এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 60.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৪৭522388
  • নাঃ। হয়নি।

    এই যে। ভিডিও পাইছি।


    এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দেখুন। ছদের উপর একটা নিরস্ত্র লোককে ফালতুই এরকম পেটালো।
  • প্পন | 190.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৫০522389
  • Unknown - ৪টের সময়।
  • fsck | 131.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৯:৩১522391
  • শম্ভুনাথ কাউ বালিয়া ডিস্ট্রিক্ট থেকে ধরা পড়লো। হয়তো সদ্য ঘটা পেটি ম্যাটার থেকে চোখ সরানোর জন্যে একটা ছোট স্যাক্রিফাইস, কে জানে। ঘটনা পরম্পরা দেখে আমার সন্দেহ হয়।

    পুলিশে ঘিরে ধরে মেরেছে এরকমটা তো কেউ বলেনি।

    বাসে পিটিয়েছে, ধাক্কা দিয়েছে - তাতে পড়ে ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়েছে, তার পরেও লাঠি দিয়ে পিটিয়েছে। এবং তারপরে হাসপাতালে নিয়ে যেতে চায়নি অনেকক্ষণ অবধি।

    একই ঘটনা জোসেফের সাথেও। জোসেফের পাশের জানলাতেই শ্রী ছিলো, ওর কাছে যা শুনলাম সেটা হল বাইরে থেকে কাঁচের ওপর দমাদ্দম লাঠি চালিয়েছে। ছেলেমেয়েগুলো স্লোগান দিচ্ছিলো। লাঠিতে কাঁচ ভেঙে হাতে ঢুকে যায় - এবং সেক্ষেত্রেও হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে পুলিশের সাথে ঝামেলা হয়েছে।

    আজকের মধ্যে আমার লেখাটা পাওয়ার কথা, পাঠিয়ে দেবো - যদি বুলবুলভাজা বা ওরকম কিছু হয়।

    পুরোটাই কেন জানি না একটা সিকোয়েন্স মনে হচ্ছে।

    (১) প্রথমে সমস্ত কলেজগুলোতে জবরদস্তি ইউনিয়ন দখল
    (২) ভিসি/ডীন ইত্যাদি সিলেকশন কমিটিতে সরকারি (রাদার তিনোমূলী) লোকজন বসানো, এবং অনেক ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপে সিলেকশন বন্ধ করে দেওয়া (কল্যাণী ইউনি ফর এগজাম্পল)
    (৩) ইউনিয়ন ইলেকশন বন্ধ করে দেওয়া
    (৪) পুলিশ দিয়ে মার

    -- ক্ষমতা দখল সম্পূর্ণ, এবং স্টেটাস কো।
  • PT | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৯:৪০522393
  • কৃশানু
    উস্কানিমূলক বললেন কেন? সবাইকে নিজের কৃতকর্মের দায়িত্ব নিতে হবে না? নাকি সব দোষ শুধু রাজনীতিবিদদের ঘাড়ে চাপিয়ে দিলেই পাপমুক্তি ঘটে যাবে? যদি ধরেও নিই যে পুলিশের লাঠিতে সুদীপ্ত মারা যায়নি তাহলেও মৃত্যু যে পুলিশ হেপাজতে হয়েছে সে ব্যাপারে তো কারো সন্দেহ নেই। তাহলে রিজানুরের মৃত্যুর পরে রাস্তায় নামা মানুষ গুলো কোথায় গেল? রিজানুরের মৃত্যুও তো পুলিশের হাতে হয়নি। যে দু চারজন কথা বলছে তারা তো তৃণ-খ্যাদানো লোকজন।

    আসলে আইনের শাসন না চেয়ে শুধু রাজা বদল চাওয়ার মত নির্বোধ অবস্থান নিলে পরে চুপ করে থাকা ছাড়া অন্য কোন রাস্তাই আর খোলা থাকে না।
  • aranya | 154.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৯:৪০522392
  • সিঙ্গুর ধোলাই অভিযান দেখলাম। ছাতের ওপর পুলিশ কাকে পেটাচ্ছিল জানি না, তবে তারও প্রাণ যেতেই পারত।
  • fsck | 131.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৯:৪৪522394
  • রিজওয়ানুরের ঘটনার পর রাস্তায় নামা অনেকেই ফের রাস্তায় নামছে/নেমেছে, গুরু-তেই উদাহরণ আছে, অ্যান্ড আই স্যালুট দেম। শুভাপ্রসন্ন/অর্পিতা ইত্যাদিদের মত চামচাগুলো নামেনি, নামবেও না। তাতে বয়েই গেলো। এদের তো লোকে চিনে ফেলছেই।
  • aranya | 154.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৯:৪৯522397
  • fsck-কে ক। অর্ণবের প্রোগ্রামে শুভাপ্রসন্ন-র চিৎকার শুনছিলাম, সে এক জিনিস !
  • প্পন | 190.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ০৯:৫৩522398
  • 5:40 PM-এ যখন সবাই রওনা দেই, তখন উনি ওখানে। এইবার কে বা কারা যে ছড়াল যে সাতটার আগে উনি আসছেন না, কে জানে।

    লোকাল এসেফাই পুলিশের থেকে আসার নির্ঘন্ট জেনেছিল। ফল যা হবার তাই হয়েছে। এর পরেরবার থেকে মিডিয়ার থেকে খবর দেওয়ানেওয়া করা উচিত।

    তবে যা দেখলাম সংগঠনের জোর খুবই কম। এদিকে সিটুর বেশ ভালো প্রভাব আছে লুরুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়, মানে আমি যেখানে থাকি, সেই মহাদেভপুরা এরিয়াতে।
  • কল্লোল | 125.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১০:১৪522399
  • আননোন।
    লুরু টাউন হলে সুদীপ্ত স্মরণ সভা বিকাল ৬টায়।

    পিটি।
    এখনো মনে করি না সিপিএমকে হঠাতে চেয়ে কোন ভুল করেছি। তখনও বলছি, এখনও বলছি, যে আসে আসুক, ঝামেলা হলে আবার লড়াই। দুর্ভাগ্যজনকভাবে পবর মানুষের হাতে আর কোন বিকল্প ছিলো না। হয়তো এর পরের নির্বাচনেও দুর্ভাগ্যজনকভাবেই আর কোন বিকল্প থাকবে না সেই সিপিএম ছাড়া। লড়াই জারী ছিলো, আছে, থাকবে।
    গতকাল আমরা যারা ব্যাঙ্গালোরে এস এফ আইয়ের সাথে মমতাকে কালো পতাকা দেখালাম, তাদের অনেকেই নন্দীগ্রামের সময়েও পথে নেমেছিলাম।
    এই এস এফ আই কিভাবে একের পর এক কলেজ বিরোধীশূণ্য করে ফেলেছিলো সেটা জেনেও আজ এস এফ আইয়ের হাত ধরতে কোন দ্বিধা ছিলো না।
    ক্ষমতার দম্ভ অন্ধ করে দেয় শাসককে। তাই শাসক পাল্টানোর প্রয়োজন আছে। ৩৪ বছর আস্থা রাখার পর কেন মানুষ মুখ ঘুরিয়ে নিলো, সেটার বিশ্লেষন বেশী জরুরী। তৃণমূল কতটা খারাপ সেটা ভেবে আত্মপ্রসাদ পাওয়াটাই বিপদজনক। সেই হেরে যাবার পর গৌতম দেবের বিবৃতি - এবার আমরাও দেখিয়ে দেবো। ফিরে এলে আবারও - লাইফ হেল করে দেবো, শুনতে হবে, তো হবে। তখনো লড়াই থাকবে। আমাদের তো কুত্তা লগ্নে জন্ম। চোর দেখলেই ঘেউ ঘেউ করব, করবোই।
  • siki | 132.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১০:৫৫522400
  • কল্লোলদাকে ক।

    আর কী বলব!
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১১:০৫522401
  • টাউন হলে আজ ছটার সময়। আমি যাচ্ছি। যাঁরা পারবেন আসবেন।
  • de | 190.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১১:০৯522402
  • কল্লোলদা-দের ধন্যবাদ -- অন্ততঃ চেষ্টা টুকুও যে করা হয়েছে, সেটাও অনেকখানি! হীরকরাণী ভয়ও তো পেয়েছে খানিকটা!
  • PT | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১১:১১522403
  • কল্লোলদা
    আমার পোস্টিংটা আরেকবার পড়। আমি মনেই করতে পারিনা যে গত চার বছরে কেউ "আইনের শাসন" প্রতিষ্ঠার দাবী জানিয়েছিল। সবাই নিজ নিজ রাজনৈতিক রং ও বিশ্বাস অনুসারে শুধুমাত্র বাম সরকারকে "হ্ঠাতে" চেয়েছিল। এবং যখনই প্রশ্ন করা হয়েছিল যে যারা আসবে তাদের কর্মসুচী কি তখন ছোট-বড় সকল বুদ্ধিজীবিই একই উত্তর দিয়েছিলেনঃ-"এরা যাকতো তার পরে দেখা যাবে।" আর তারা অনেকেই খুব ধূর্তামির সঙ্গে - "মমতা সিপিএমের সব চাইতে ভাল ছাত্রী" জাতীয় অবাস্তব তত্ব খাড়া করার চেষ্টা করে যাচ্ছে এখন।

    ক্ষমতার দ্ম্ভ তখনই শাসককে অন্ধ করে যখন "আইনের শাসন" থাকেনা। দম্ভ এখন এমন কিছু কম নেই বরং দু বছরের সরকারের পক্ষে একটু বাড়াবাড়ি রকমের বেশীই। গান্ধীবাদীদের দম্ভও তো কম কিছু দেখিনি। তাই আশা করব যে বুদ্ধিজীবিরা এবার যেন সরকারের রাজনৈতিক পরিবর্তনের পক্ষে সওয়াল না করে "আইনের শাসন" বলবৎ করার লড়াই শুরু করে। রাজনৈতিক কথা বলার কারণেই বিভাস চক্কোত্তির মত মানুষকেও মুখে তালা মেরে রাখতে হচ্ছে -এখন আর তিনি কোন পরিবর্তনই বা চাইতে পারেন?
  • devil adv | 71.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১২:৩৪522404
  • সত্য ঘটনা জানতে পারা যাবে কি। তিনটে বাস ভর্তি স্টু
    দেন্ট। বাস পিছু সর্ভধিক তিন জন লাঠি ধারি হোম গার্ড কিম্বা পুলিশ।
    বাস ভর্তি জনতার মধ্যে লাঠি চলোনোর সাহ্স পবএ।

    সত্য বলুন।
  • কৃশানু | 177.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১২:৩৯522405
  • সেটাই। জুডিসিয়াল এনকোয়ারি হয়ে সত্যটা উদঘাটন হোক।
  • কৃশানু | 177.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১২:৪০522406
  • কিন্তু সেটাই কেউ কেউ আবার চাইছেন না, ছোট ঘটনা তুচ্ছ ঘটনা বলছেন।
  • কল্লোল | 125.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১২:৪৯522408
  • পিটি। আইনের শাসন???
    মমতার বদলে কে বা কারা এলে আইনের শাসন প্রতিষ্ঠা হতো বলে তোমার মনে হয়? আবার বামফ্রন্ট? বিকল্প কি ছিলো? তৃণ-কং জোট- এই তো। তো মানুষ কাকে ভোট দেবে?
    আইনের শাসন কেউই দেবে না যদি না তাদের মনে এই ভয়টা ঢোকানো যায়, এবারে বেগড়বাই করলেই পরেরবারে ফোট হয়ে যাবে।
    ক্ষমতার দম্ভ রাজনীতির রং নির্বিশেষে কব্জা করে শাসককে। তা নইলে ১৯৭৯ সালেই মরিচঝাঁপি হয়?
    যে সব বুদ্ধিজীবি "এরা যাকতো" বলেছিলেন, তাদের একটা বড় অংশ বহু বছর ধরে বাম মনোভাবাপন্ন (বামফ্রন্ট ক্ষমতায় আসার আগে থেকেই)। তারা কেন মুখ ঘোরালেন? আজও তার বিশ্লেষন হলো না। আজও সিপিএম সেই সব লোকাল নেতাদের প্রশ্নের মুখে ফেলতে পারলো না যারা রিপোর্ট দিয়েছিলেন - এবারও জিতছি।
    সুদীপ্তর মৃত্যু খুবই দুঃখজনক, নিন্দার ভাষা নেই। কিন্তু কোন কারনে যদি এই ঘটনা না ঘটতো, তো কি হতো? বাসের সামনের দরজা দিয়ে উঠে পিছনের দরজা দিয়ে নেমে - খেলা খেলা আন্দোলনই হতো। তাই না?
    ওদেরও ছেড়ে দিতে চেয়েছিলো প্রশাসন। এখনো "নেতা" হয়ে ওঠেনি ১৮-২০র প্রাণগুলো তাই অস্বীকার করেছিলো খেলা খেলা আন্দোলন করতে। এই বিমান, এই বুদ্ধ, এই শ্যামল এরাও লাঠি টিয়ারগ্যাস সামলেছে। বহু সুদীপ্ত সেদিন শহীদ হয়ে বামফ্রন্ট আসার পথ তৈরী করেছে। আজ এই বুদ্ধ-বিমান-শ্যামল খেলা শিখে গেছে - সামনের দরজা দিয়ে উঠে পিছনের দরজা দিয়ে নেমে যাবার খেলা।
    সুদীপ্তরা এখনো শিখে ওঠেনি।
  • fsck | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১২:৫১522409
  • শিখবেও না। কাজেই প্রোটেস্ট বন্ধ করার জন্যে রাজনীতিটাই তুলে দাও - এই আপাতত কনসেনসাস। মানে আমি যা বুঝছি।
  • কল্লোল | 125.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৩:০২522411
  • fsck
    কাদের কনসেনসাস সেটা বুঝলাম না। আবাপ হলে তাতে আমার কিছু আসে যায় না।
    আপনি দেখেছেন কি না জানি না, আমার স্মৃতিতে ১৯৬৭ আর ১৯৬৯এ যুক্তফ্রন্ট ভেঙ্গে দেওয়ার পর আইন অমান্য আন্দোলন খুবই টাটকা। সেও আইন অমান্য আন্দোলনই ছিলো, কিন্তু খেলা খেলা ছিলো না।
  • siki | 132.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৩:০২522410
  • ভুল বুঝছো। আর কিছু বলার নেই।
  • fsck | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৩:০৪522412
  • শুধু আবাপ নয়, সিভিল সোসাইটির একটা বড় অংশের কাছেই।
  • কৃশানু | 177.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৩:০৬522413
  • সিভিল সোসাইটি -র সবাই একমত হবে এই ভাবনাটা একটু অমূলক।
  • siki | 132.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৩:০৮522414
  • কল্লোলদা ভাটে না ঢুকে এইখানে অন্ধের হস্তীদর্শন করছে। :)

    আপনি-আপনি করো কেন? ওটা তো অরিজিৎ।
  • Lord Voldemort | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৩:১১522415
  • যাচ্ছেতাই ঃ-(
  • PT | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৪:১৮522417
  • কল্লোলদা

    সুদীপ্ত মারা না গেলে SFI-এর এই পথে নামাটাকে তোমার "খেলা খেলা" মনে হত? আমি বেশ আশ্চর্যই হলাম এই কথা শুনে। সুদীপ্তরা লাঠি-বন্দুক নিয়ে রাস্তায় নামলে খুশী হতে?

    বেগড়বাই করার জন্য বহুবার "ফোট" হয়েছে দিল্লীর সরকার-ঐ তোমরা যাকে রুটি সেঁকা বল তাই। দিল্লী তার আর্থিক নীতি থেকে সরে এসেছে সেই ভয়ে? মানুষের উপকারে আসার মত আর্থিক ব্যবস্থার ঢল নেমেছে বুঝি সারা দেশে? দেখছ না অবস্থা বুঝে নতুন টুপি বিলোনোর জন্য মোদী আর রাহুল আলাদা আলাদা ঢপ-প্রচারে নেমে পড়েছে?

    আসলে তৃনমূল যে একটি দর্শনহীণ, কর্মসূচীহীণ লুম্পেনদের ক্লাবমাত্র সেটা কেউই বিচার করে উঠতে পারেনি বা করতে চায়নি। দেখনা অসীম (কাকা) কেমন অলোচনার পর আলোচনাতে আছাড়ি-পিছাড়ি খাচ্ছে তার নিজের রাজনৈতিক অদুরদর্শীতার জন্য?

    এবারে দুএকটি কালো পতাকা প্রদর্শন ছাড়া বুদ্ধিজীবিদের পথে নামার (বা তোমার ভাষায় ঘেউ ঘেউ করার) ব্যাপক অসুবিধে আছে। মানুষ মমতাকে কিংবা বুদ্ধকে বিশ্বাস করতে পারে কিন্তু এই সময়ের বিরাট সংখ্যক বুদ্ধিজীবিরা পবঙ্গের ইতিহাসের শ্রেষ্ঠতম জোকারে পরিণত হয়েছে। ৬ -ই এপ্রিল মমতা আবার তাদের জন্য "মহাসম্মান" ইত্যাদি দানা-পানির ব্যবস্থা করছে।
  • bb | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৪:৩২522419
  • আসলে এই ঘেউ ঘেউ বলে টলে কল্লোলদা নিজেদের সেই দিনের অবস্থানের পক্ষে যুক্তি দিচ্ছেন। উনি ভাল করেই জানেন যে মমতাকে সমর্থন করার পিছনে কোন যুক্তিই নেই।
  • কল্লোল | 111.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:১০522420
  • বিবি আর পিটি।
    এই নিয়ে বহুবার কথা হয়ে গেছে। কারা মমতাকে সমর্থন করেছিলো জানিনা। কিন্তু আমি আর রঞ্জন বারবার এটাই বলে এসেছি সিপিএম যাক। তাতে যে আসে আসুক। সে গন্ডোগোল করলে আবার লড়ে যাওয়া যাবে।
    দুর্ভাগ্যবশতঃ পবর মানুষের কাছে মমতা ছাড়া কোন অপশন ছিলো না। যেমন সম্ভবতঃ এর পরের নির্বাচনে আবারও দুর্ভাগ্যবশতঃ সিপিএম ছাড়া কোন অপশন থাকবে না।

    পিটি। তোমার তো মনে থাকার কথা ৬৭ আর ৬৯এর যুক্তফ্রন্ট ভেঙ্গে দেবার পর আইন অমান্য। সেবার কি "লাঠি-বন্দুক নিয়ে" রাস্তায় নামা হয়েছিলো? কিন্তু কেঁপে গেছিলো বিশ্বাসঘাতকদের সরকার।
    আর এবারের কথা বলছো? এর আগে কবে বামফ্রন্ট আইন অমান্য করলো তোমার মনে আছে কি? তার স্মরণীয় ঘটনা কি? বিমান বোসের ওঠা নামা - এই তো? সেদিন এরকম একটা সুদীপ্ত ঘটেনি। ঘটলে কি সেটা খেলা খেলার ঊর্দ্ধে উঠে যেতো?

    রুটি পাল্টালে আর্থিক নীতির পরিবর্তন হয় না। সে তো কেন্দ্রের ব্যাপার। বামেরাও তো সেজটেজ করতে চাইলো। কিন্তু এইসব নন্দীগ্রাম-সুদীপ্ত ঘটা কিছুটা হলেও রাশ পড়বে। এরপর বামেরা ক্ষমতায় এলে আরএকটা নন্দীগ্রাম করতে থমকাবে। লাইফ হেল করে দেবো বলতে ঘাবড়াবে।

    এর চেয়ে বেশী এদের কাছএ আর কিই বা আশা করতে পারি।

    হ্যাঁ, ভালো কথা - ২০১১র নির্বাচনে কারা আইনের শাসন দিতে পারতো? জবাব্টা পাই নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন