এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩১663819
  • মুশকিল হচ্ছে, একটা অকর্মন্য সরকার যারা তিন দশকের ওপর সরকারে ছিল;পিটি প্রানপনে তাঁদের রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন। যত চালাচ্ছেন, তত লোকে তিতি বিরক্ত হচ্ছে। উত্তরোত্তর উনি তাঁদের ছাগোল জনতা বলে উষ্মা প্রকাশ করছেন।
    আইনের শাসন বাম আমলে কোনদিন ই ছিল না; তাই নেক্সট বারে, বাম ফ্রন্ট আসলেও সেটা দিতে পারবে তার কোনো সম্ভবনাই নেই।
    দুটো জিনিস লক্ষনীয়, তিনো আমলে, দার্জিলিং এ গন্ডগোল আর জঙ্গল মহলে রেগুলার খুনো খুনি কমেছে।
    সিন্ডিকেট বাজি, প্রমোটার রাজ, এগুলো সামান্য হলেও বেড়েছে। এগুলোই তিনো র পতন ডাকবে। বামেরা আন্দোলন করে কোনো পরিবর্তন আনতে পারবে না। কারণ ছাগোল জনগণ তাদের অলরেডি সুযোগ দিয়ে দেখে নিয়েছে।তাদের পার্টির গঠন তন্ত্রের বা নীতির কোনো পরিবর্তন ঘটে নি; সেটাও লক্ষ্য করছে। সুতরাং ওই কিছু মডেল অশোক,নবান্ন অভিযান প্রভৃতি চমক দিয়ে, তিনো দের পরাস্ত করা যাবে না।
    বামেরা যে ভালো অবস্থায় নেই; সেটা উদয়ন গুহর ইস্তফাই প্রমান করে। উনি তো আর লক্ষণ শেঠ টাইপের নেতা নন; যে চলে গেলেও জনতা কে বোঝানো যাবে ভালই হয়েছে।
    ফ ব, নেতাজি কে নিয়ে এতদিন বাকতাল্লা করে; এখন চুপ করে গেছে। রাজ্য সরকারের অধীনে থাকা নথি কেন প্রকাশ করে নি তাঁর সদুত্তর নেই।
    নেতাজি সম্পর্কিত ফাইল পড়ে কারো উপকার হবে; এমন ধারণা পিটির হলো কেমনে? এটা হলো সরকারের স্বচ্ছতার একটা দিক নির্দেশ। অন্তত ম্যাঙ্গো পাবলিক তাই ভাবে।
    সিঙ্গুরের সব চুক্তিও তথ্য তত্কালীন বাম সরকার প্রকাশ করে দিলেও; ম্যাঙ্গো পাবলিক এর একই রকম ধারণা হত।
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩২663820
  • বাংলার ক্রিকেট থেকে ডালমিয়া নামক অশুভ শক্তিতে তাড়ান - ইনকিলাব জিন্দাবাদ।
    কিন্তু এখন তো এ স্লোগান চলবে না, তবে কি এবার বাংলার ক্রিকেট থেকে ইয়ে মানে ...
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৯663823
  • আমি নেতাজীর ফাইলের চেয়েও সিঙ্গুরের ফাইল দেখতে বেশী ইন্টারেস্টেড। মমব্যান তেনার ভোটের প্রতিশ্রুতি রাখতে অন্তত ২০১৬ র আগে কি সিঙ্গুর চুক্তি প্রকাশ করবেন?
  • কলি | 188.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৯663822
  • ঠিক যেমন "পেড ব্যাক ইন দেয়ার ওন কয়েন" বাক্যটিতে পব-র গনতন্ত্রপ্রেমী মানুষের সেই সময়কার সরকারের গনতান্ত্রিক কাজকর্মে আস্থা সম্পুর্ণ ফিরে এসেছিল?
    অবিশ্যি ওটা নিউজ না ভিউজ ছিল কে জানে!!
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৯663821
  • "সিঙ্গুরের সব চুক্তিও তথ্য তত্কালীন বাম সরকার প্রকাশ করে দিলেও....... "
    এইখানেই তফাৎ!
    বামেরা শেষ পর্যন্ত বলে গিয়েছিল যে টাটার সঙ্গে করা চুক্তি প্রকাশ করা যাবে না। একদল ঢপবাজ বলেছিল যে ক্ষমতায় যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তারা সেই চুক্তি প্রকাশ করে দেবে। আর একদল ছাগল তাদের বিশ্বাস করে শুধু ঐ ইস্যুতেই ভোট দিয়েছিল।
    আমরা 24x365x4 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি.....
  • cm | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৯663825
  • লেখাটা বেশ।
  • cm | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫০663826
  • সিঙ্গুর চুক্তিতে আগ্রহ নেই, তবে তার প্রকাশে আছে।
  • sm | 53.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫২663827
  • বামেরা কেন প্রকাশ করে নি ভগাই জানে। তবে নিরুপম বাবুর মুচকি হেসে ট্রেড সিক্রেট বলে একটা কথা আছে; সেটা বেশ মনে পড়ে।এখন যেমন কেন্দ্র বলছে; নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ করলে; বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে।
    আর তিনো রা কেন প্রকাশ করছে না; সেটার জবাব তারাই দেবে।
    যেটা তারা প্রকাশ করেছে; তার জন্য ক্রেডিট নিতেই পারে।
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫৮663829
  • ফাইলে খুব ধূলো থাকলে আমি আগ্রহী নই।

    তবে আমি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু সংক্রান্ত ফাইলটা দেখতে চাই (উইথ অর উইদাউট ধূলো)।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৫663830
  • তিনোরা টাটার চুক্তি প্রকাশ করতে পারেনি কেননা সেটা আইনতঃ প্রকাশ করা যায়্না। সেটা তারা ক্ষমতায় আসার আগে নিশ্চিত জানত।
    ২৪ ঘন্টায় চুক্তি প্রকাশ করার কথাটা আরো শ` দু-তিন ঢপের মধ্যে একটা। আরো একটা বড় ঢপ ছিল রাজারহাটের মিটিং-এ ফাইলের পাহাড়। যেগুলো প্রকাশ করে গৌতম দেবকে জেলে পাঠানোর পিতিগ্গে করেছিল তিনোরা।
    এখন সেই রাজারহাট-নিউটাউন তিনো সরকারের নয়ন-মণি।

    কাজেই চুক্তি, ফাইল ইত্যাদি নিয়ে ঢপবাজী করাটা তিনোদের খুব একটা "আউট অব বক্স" কম্মকীর্তি বলা যায়্না।
  • Arpan | 125.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৫663831
  • বকরি ইদের শুভদিনে ছাগল তত্ত্ব আবার ফিরে এসেছে দেখি।

    ভালো ভালো। ঃ)
  • s | 60.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৫663832
  • আহা, পিটিদা চটছো কেন। খেলায় হারজিত আছে। দুটো গোল দিদি দিয়েছে এবার তোমরা তিনটে গোল দিয়ে দাও। তিনটে পুরসভা জিতে দেখিয়ে দাও।
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৭663833
  • খুনি সিপিএম এবং ঢপবাজ ডাকাত তিনোদের হাত থেকে বাংলা বাঁচান - পরবর্তী নির্বাচনে দলে দলে গিয়ে 'আমরা ছাগল' পার্টিকে শিং চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩২663835
  • আহা, পিটি আবার চটল কোথায়? এই কথা তো পিটি অনেক দিন ধরেই বলছে।
    কিন্তু নবান্নের মাস্টারস্ট্রোকের কারণে সৌরভের গাল খাওয়ার ব্যাখ্যাটা এখনো পেলাম না।
  • B | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩২663834
  • "এখন যেমন কেন্দ্র বলছে; নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ করলে; বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে।"
    *******
    গ্লাস্‌নস্ত্‌ আর পেরেস্ত্রৈকার আগের জমানা হ'লে বিজেপি সরকার 'বিভিন্ন'(?) দেশের সঙ্গে 'সম্পর্ক' নষ্ট হওয়া নিয়ে এত' চিন্তিত হ'ত না।

    ধুলোভর্তি বা ঝুরঝুরে পাতার ফাইল খুলে ইতিহাসকে রিওয়াইণ্ড করতে পারা যাবে কি? সন্দেহভাজন ব্যক্তিরাও কি জনমত নির্বিশেষে বিরোধীতাহীনভাবে দোষী সাব্যস্ত হবে? এ পাতায় বা কোনো পাতায়?

    তাহ'লে ভগৎ সিং থেকে শুরু হোক। সাদা কালো সব মৃত্যুর তদন্ত হোক, ফাইল রিওপেন করা হোক। একে একে ... শ্যামাপ্রসাদ, এয়ার মার্শাল সুব্রত মুখার্জী, রেল মন্ত্রী এল এন মিশ্র ....

    ফাইল খুলে "কুর্‌বানি' বিপ্লব উদ্‌যাপিত হোক।
  • B | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৪663836
  • এটা ঘ্যানঘ্যানে সেই "..ব্যথী" আর "..বাদী" উত্তর বা ব্যাখ্যা মনে হ'লে আগাম মার্জ্জনা চেয়ে নিচ্ছি-

    একটু পিছন ফিরে সেই ইন্‌টেলেক্‌চুয়াল মায়াকভস্কি মাস্টারস্ট্রোকের কারনে হুবহু একইভাবে তদানীন্তন পুলিশপ্রধান প্রসূন মুখার্জীর সিএবি প্রধান হওয়ার ঘটনা এবং তৎপরোবর্তী তেনাদের গাল খাওয়াটার অধ্যায়টা আবার মন দিয়ে পড়লেই পাওয়া যাবে।
  • B | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৯663837
  • ভ্রম সংশোধন-

    "কারনে হুবহু একইভাবে" হবে না, হবে - আরও জঘন্য ঘৃণ্যভাবে...
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫১663838
  • খেয়েছে! এবার বিগবি কে অতীতবিলাসী বলা হবে।
  • কলি | 186.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৪663840
  • যাব্বাবা সৌরভ গাল খেল তাই দিয়ে দিদির মাস্টারস্ট্রোক কেন ব্যাখ্যা হতে যাবে? দিদি সৌরভের বা সিয়েবির বা ক্রিকেটের স্বার্থ দেখেছে নাকি? একজন পলিটিশিয়ানের মাস্টার্স্ট্রোক সেটাকেই বলা হয় যেটাতে তার নিজের লাভ হয় আর তার অপোনেন্টদের বিরোধিতা করার উপায় থাকেনা। সিয়েবি আর নেতাজির ফাইল এইজন্যই মাস্টারস্ট্রোক কারন এতে দিদির লাভ হলো অথচ বামফ্রন্ট এর বিরোধিতা করতে পারছেনা কারন সো-কলড বাংলার আবেগ এতে জড়িয়ে আছে। সিয়েবির ক্ষেত্রে বিরোধিতা করতে হচ্ছে সৌরভকে গাল দিয়ে আর নেতাজির ক্ষেত্রে বিরোধিতা করতে হচ্ছে ফাঅইলে কিছু নেই গেয়ে। সেজন্যেই এগুলো ভালো রাজনৈতিক চাল বলা হচ্ছে। রাজনীতির দাবা খেলায় এগুলো ভালো চাল।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৮663841
  • "ইন্‌টেলেক্‌চুয়াল মায়াকভস্কি মাস্টারস্ট্রোকের কারনে .."
    এখনকার মুখ্যমন্ত্রী তখনকার মুখ্যমন্ত্রীকে "বাহুবলী" আখ্যা দিয়ে সিএবির ব্যাপারে নাক গলানোর জন্য তীব্র নিন্দা করেছিলেন। "সিএবি প্রশাসনে বুদ্ধদেবের হস্তক্ষেপ নিয়ে তখন তাঁর তীব্র সমালোচনা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা।" (আবাপ, আজকের কাগজ)।
    তখন সামনে ভোট ছিল না। আর সিপিএমের অতি বড় সমর্থকও বুদ্ধবাবু "মাস্টারস্ট্রোক" দিয়েছেন বলে দাবী করেছিলেন বলে শুনিনি।

    "সিয়েবি আর নেতাজির ফাইল এইজন্যই মাস্টারস্ট্রোক কারন এতে দিদির লাভ হলো"
    কি লাভ হল?
    সৌরভকে অশোক ভট্টাচার্য শুভেচ্ছা জানিয়েছেন আর মাস্টারস্ট্রোকের কারণে বাঙালীর আইকনকে গাল দিচ্ছে মিডিয়া।
    আর নেতাজীর ক্ষেত্রে বামেরা কিছুই বিরোধীতা করেনি এখন। বহু বছর আগে জ্যোতিবাবু ক্ষমা চেয়ে নিয়ে "মাস্টারস্ট্রোক" দিয়ে গিয়েছেন।
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৫663842
  • চাদ্দিকে স্ট্রোক প্লেয়ার
  • sm | 233.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪০663844
  • যাক বাব্বা জ্যোতি বোস ক্ষমা চেয়ে মাস্টার স্ট্রোক আগেই দিয়ে দিয়েছে।এ যেন প্রয়াগে চান করার মতন। সব পাপ ধুয়ে মুছে সাফ! হা হা চে খে কে প গে।;-)))
  • B | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪০663843
  • এটা অনেকটা "ওইলো না ওইলো, ফাইর‌্যা ফুইর‌্যা গেলো তো" গোছের বক্তব্য হল' না?

    যাক গে, ও তো প্রায় সব উত্তরই ওরকমই হয়।

    আসি গিয়া।
  • আচ্ছা পিটি দা? | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪০663845
  • আচ্ছা পিটি দা, সৌরভ কি তাহলে এবার বুদ্ধিজীবি হয়ে গেল?
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৯663846
  • "যাক গে, ও তো প্রায় সব উত্তরই ওরকমই হয়।"
    আপনারটাও?

    "সব পাপ ধুয়ে মুছে সাফ!"
    ওটা আপ্নার কথা। আমি বলিনি। মাস্টারস্ট্রোকের পাপ-পূণ্য কিছু নাই।

    "আচ্ছা পিটি দা, সৌরভ কি তাহলে এবার বুদ্ধিজীবি হয়ে গেল?"
    জানা নেই।
    তবে সৌরভের বিদ্রোহী চরিত্রে কালির ছিটে লাগল। নেতাজীর যেমন হিটলারের সঙ্গে যাওয়ার জন্য হয়েছিল। অদ্ভুত সাদৃশ্য!!
    আর এই দুই চরিত্রকে নিয়ে একজন রাজনীতিতে মাস্টারস্ট্রোক দিচ্ছেন ভেসে থাকার জন্য!!
  • সেই নেতাজী | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩১663847
  • কী সাহ্স ভাবো!!

    সেই নেতাজী যাকে বামেরা "তোজোর কুকুর" বলেছিল। পরে অবশ্য ক্ষমা চেয়েছিল। তবে এই ভুল ঐতিহাসিক কিনা সে ব্যাপারে কবি নীরব!
  • B | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২৩663848
  • "এ মাইরি বক্তব্য রাখার স্টাইলে মমতাকেও হার মানায়......" বললে অসাংবিধানিক ভাষা ব্যবহারের জন্য নৈতিক অভিভাবকেরা 'রে, রে' করে তেড়ে আসতে পারেন, তাই লিখেও মুছে দিলাম।

    কিন্তু সৌরভের বিদ্রোহী চরিত্র?????!!!!! তায় আবার নেতাজীর হিটলারের সঙ্গে যাওয়া...র সাথে সাদৃশ্য?!?!?!?!

    গুণী ব্যাট্‌স্‌ম্যান, প্রিয় ক্রিকেটার, ভালো অধিনায়ক, ব্যস্‌! বিদ্রোহী কিসের জন্য?
    অশোক ভট্টাচার্য্য, বুদ্ধদেব ভট্টাচার্য্য, প্রমুখের সাথে দেখা করল' বিশুদ্ধ ধান্দাবাজির জন্য, তাতে বিদ্রোহী চরিত্র? উফ্‌!

    তাহলে মিঠুন চক্রবর্তী 'হোপ সুভাষ'এর শবযাত্রার পুরো পথে পদযাত্রা করে অগ্নিযুগের বিপ্লবী হ'য়ে গিয়েছিল। পরে মমতার জন্য আবার হিউয়েন সাঙ হয়ে এখন রাজ্যসভার সদস্য। তার মত বিপ্লবীর গায়ে কি তাহলে কাদার ছোপ?

    এরপর তো গুরু'র ব্যাকরণ বইয়ে বাগধারায় লেখা থাকবে-
    'ইয়েতে' কি না বলেন, ছাগলে (বাকি বিরুদ্ধ মতবাদীরাও হতে পারে) কি না খায়।'

    আর বাবু, মমতার আবার ভেসে থাকার কি দায় পড়িসে? সে তো এই চ্যানেল, সেই চ্যানেল রেকর্ড টাইমে সাঁতরে পার হতিসে। সবই বাবু আপনেদের দয়ায়। কি যে শিখায়ে গ্যালেন।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০০663849
  • সৌরভ আর নেতাজী এই দুজনকে ব্যবহার করে নাকি নেত্রী "মাস্টারস্ট্রোক" দিয়েছেন সেকথা তো অন্য অনেকে মিলে দাবী করেছে। ফিরে গিয়ে পড়ে নিন। আমি সেটাকে নিজের বুদ্ধিতে বোঝার মত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি।

    তবে ক্রিকেটে ইংল্যান্ডে গা খালি করে শার্ট ঘোরানো ডদি রিবেলের কাজ না হয় তাহলে রিবেল কাকে বলে কে জানে!!

    মিঠুনের গায়ে শুধু রাজনীতির কাদার ছোপ নয়। সারদার পাপের টাকার ভাগ নেওয়ার তকমাও কপালে জুটেছে। সে টাকা ফেরত দিলেও মিঠুন কোনদিন তার আগের অব্স্থানে ফিরতে পারবে না।

    এর সঙ্গে কেউ যদি সুভাষ চক্কোত্তির সম্পর্কের তুলনা টানে তাহলে তার সেন্স অফ জাজমেন্ট নিয়েই প্রশ্ন তুলতে হয়।
  • কলি | 188.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৩663851
  • সৌরভের বিদ্রোহী চরিত্রে কালির ছিটে লাগল!!!! পারিনা! তা সৌরভ যখন অশোকের হয়ে প্রচার করতো আর সৌরভের ভাবমূর্তি যখন বামফ্রন্ট সিঙ্গুরের কাজে লাগাতো তখন বুঝি কালির ছিটে লাগেনি? নাকি বামফ্রন্টের হয়ে বললে কালি লাগেনা? যতো কালির ছিটে শুধু বামবিরোধীদের জন্য বরাদ্দ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন