এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:১৭522422
  • চেষ্টা চরিত্র করে ব্রিটিশ কমিউনিস্ট পার্টির নিউজপেপার মর্নিং স্টার-এ এটা নিয়ে চিঠি লেখানো গেছে।

    http://www.morningstaronline.co.uk/news/content/view/full/131368

    ওদের কাছ থেকে একটা স্টেটমেন্ট বার করার চেষ্টায় আছে জণগণ। তাতে ব্যাপারটার একটা আন্তর্জাতিক চেহারা আসবে। মমতা আরেকটু যদি চাপ খায়
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:২২522423
  • জাভেদ শামিম বলেছিলেন বাস জোরে চলছিল। কাজেই জাভেদ শামিমের সঙ্গে মিলল না। তনুশ্রীর সঙ্গে মিলছে তো?
  • কৃশানু | 177.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:২৫522425
  • মর্নিং ষ্টার এর রিপোর্ট টায় শি বলেছে সুদীপ্ত কে। সে যাই হোক, বেশ একটা ইংরেজি গণশক্তি-র মত রিপোর্ট পড়লাম, স্বাভাবিক, পার্টির মুখপত্র, আপত্তির কি, জাস্ট বললাম।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:২৫522424
  • সিদ্ধার্থকে বিশেষ করে অনুরোধ করব আজকের রিপোর্ট পড়ে দেখতে।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:২৭522426
  • আজকের কি রিপোর্ট?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:৩১522427
  • সিদ্ধার্থ -- ওপরে যেটা দিয়েছি, আনন্দবাজারের রিপোর্ট।
  • de | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:৩৩522430
  • সুদীপ্তা ভেবেছে বোধায় -- শী দেখলাম!
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:৩৩522428
  • ওটা তো পড়েছি।

    আজকে ধৃত বাস ড্রাইভারের একটা এক্সক্লুসিভ করেছে ২৪ ঘন্টা। সেখানে সেই ড্রাইভার বলেছে বাস আস্তে চলছিল, আর পুলিশ লাঠি চালাচ্ছিল বাসের ভেতর
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:৩৭522431
  • প্রথম দিন থেকে তনুশ্রীর কথা বিশ্বাস করে এসেছি। আব্বাসের সঙ্গে মিলছে না।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:৪৬522432
  • অটোপসি রিপোর্ট বলছে শরীরে লাঠির আঘাতের চিহ্ন নেই। প্রত্যক্ষদর্শীর সততা নিয়েও যদি সন্দেহ ওঠে তাহলে চলবে কেন?
  • কৃশানু | 177.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৫:৫৯522433
  • কালকে হিন্দুস্থান টাইম্স এর রিপোর্টে বলছে, ময়নাতদন্তে পাওয়া গ্যাছে কিডনি এবং হার্টে ভারীকিছুর আঘাত। কিডনি আর হার্টে ল্যাম্পপোস্ট বা পরে যাওয়া থেকে আঘাত লাগতে পারে কি? জিগ্গেস করছি, কারণ আমি জানি না পারে কি পারে না।
    আজ পড়লাম ময়নাতদন্তের রিপোর্ট বলছে ভারী স্থির কিছুর আঘাতে মৃত্যু, যা ল্যাম্পপোস্ট ইন্ডিকেট করে। কিন্তু এর বাইরে আর কোনো আঘাত নেই এরকম তো দেখেছি বলে মনে হচ্ছে না।
  • কৃশানু | 177.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:০২522434
  • HT নয়, indianexpress। স্যরি।
  • শ্রাবণী | 127.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:১২522435
  • যে অটোপ্সির রিপোর্ট বেরোনোর আগেই এতবার এত বাঘা বাঘা মুখ থেকে উচ্চারিত হয়ে গিয়ে রায় বেরিয়ে যায়, তার সততা নিয়ে প্রশ্ন থেকে যায় না!
    বা যে কাগজ টিভি চ্যানেল এই মৃত্যুর ব্যাপারটার সার মেনে সব ছেড়ে ছাত্র রাজনীতিই সব সমস্যার জড় (আলোকিত সমাজ এটা ভালো খাচ্ছে আজকাল) প্রমান করতে উঠে পড়ে লেগেছে তাদের রিপোর্টের সততার?
    কেন তারা পুলিশ অ্যাট্রোসিটি এমনটাই হয়, এতকাল ধরে হয়ে এসেছে তা নিয়ে কথা বলেনা......
    যে ছেলেটির হাতে কাঁচ ঢুকে অমন অবস্থা, সে কাঁচও কী গরমে রোদে বা ছাত্রদের রোষে ভেঙে পড়েছিল!
    তনুশ্রীর কথা জানিনা তবে প্রথম দিন যা শুনেছি, মনে হচ্ছিল প্রচন্ড শকড আর শেকন, সেই অবস্থাতে যা বলেছে তার থেকে পরেও সরেনি তবে রাজনীতি করা মেয়ে, কী বিশ্বাস!
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:১৫522436
  • প্রতিটা বাসে মোট কজন করে পুলিশ / হোম গার্ড ছিল?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:১৯522437
  • শ্রাবণী, ছাত্রদের তুলনায় পুলিশ / হোম গার্ড যদি কম থেকে থাকে সেটা প্রশাসনের পক্ষে যায় না। বিরুদ্ধেই যায়। আমি একটু তনুশ্রীর বক্তব্য মিলিয়ে নিতে চাইছিলাম।
  • শ্রাবণী | 134.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৩৪522438
  • ম্যামিদি,
    ওই অবস্থায়, চতুর্দিকে এত বিশৃঙ্খলা যখন তখন অত কমবয়সীদের (এরা কিছুতেই পোড়খাওয়া নয় বরং সুদীপ্ত এদের থেকে সিনিয়র ছিল) পক্ষে খুঁটিয়ে সবদিক দেখা আর পরে তা ঠিকঠাক বলা আমার একটু চাপ মনে হয়..........আর পুলিশের পক্ষ থেকে যারা মোটামুটি ব্যাপারটা দেখেছে বা জানে তারা এখনো কোনো তথ্যই আর সঠিক বলবেনা..............প্রথমদিন বলা হচ্ছিল ওই হোমগার্ডটি (তখন পুলিশ বলে বলেছিল) গুরুতর জখ্ম, এখন কী তাই মনে হয়............
    এই চাপানউতোর নিয়ে আর কাগজের এই রিপোর্টিং গুলো নিয়ে বেশী কথা বলার কিছু নেই, যা হয়েছে তা হল ছেলেটি মারা গেছে............কাস্টডি ডেথের দায়িত্ব এড়ায় কী করে................
    ওই হাসপাতালে ফেলে রাখার ব্যাপারটা নিয়ে তো কেউ মুখই খোলেনা, এরকম তো হামেশাই হয়ে থাকে, এই ইস্যুটাও তো একটু অ্যাড্রেস হলে পারত!

    আমাদের চোদ্দপুরুষের ভাগ্য যে এখনো অন্তত দুর্ঘটনা বলছে, বলেনি যে ছেলেটি নিজেই ল্যাম্পপোস্ট দেখে ঝাঁপ দিয়ে তাতে মাথা ঠুকে মরে গেছে সোনার সরকারকে আর তার পুলিশমন্ত্রীকে বেকায়দায় ফেলবে বলে........সুইসাইডাল স্কোয়াড নিয়ে এস এফ আই এসেছিল, চক্রান্ত.....বলতেই পারে!
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৩৫522439
  • ২৪ ঘন্টা এক্সক্লুসিভ করেছে। হোম গার্ডের বক্তব্য তারা রিপোর্টই করল না। এই বা কীরকম সাংবাদিকতা! বিশ্বজিত মন্ডল বলেছেন ঐ বাসে পুলিশ (হোম গার্ড) মাত্র দুজন ছিল।
  • de | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৩৮522441
  • ইন্ডিয়ান এক্সপ্রেসের কালকের পোস্টমর্টেম নিয়ে রিপোর্টিং আর জাভেদ শামিমের স্টেটমেন্ট -- দুটো দুই মেরুতে-- কোনটা ঠিক বোঝার কোন উপায় নেই!
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৪০522442
  • না না শ্রাবনী এগুলো নিয়ে অত্যন্ত ডিস্টার্বড।
  • fsck | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৪২522443
  • এর পর সেটা আসবেই - বাসের মধ্যে থেকে বাকিরা ঠেলে ফেলে দিয়েছিলো।
  • কৃশানু | 177.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৪৩522445
  • এগজ্যাক্টলি দে দি - সেটাই পয়েন্ট। কোনটাই হয়ত ঠিক নয়। প্রচুর ইন্টারেস্ট কাজ করছে। তনুশ্রী-র সব বক্তব্যও যে ঠিক এমনও ভাবার দরকার নেই, প্রথম দিনই তনুশ্রী এবং আরো বাকি চার পাঁচ জনের বক্তব্যে মিল ছিল না, সেটা মেয়েটি এবং বাকিরা শকড হবার কারণেও হতে পারে, এসেফাই করে বলেও হতে পারে (প্রথমটা হলে ভালো লাগবে), কিন্তু যেটা দরকার সেটা হলো নিরপেক্ষ জুডিসিয়াল এনকোয়ারি। কাস্টডি ডেথ, under whatever circumstances, intentional or unintentional, পুলিশ, সরকার ও পুলিশ মন্ত্রী এড়াতে পারেননা।
  • Lord Voldemort | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৪৩522444
  • বা একটা লাভ ট্রায়াঙ্গল। সুদীপ্ত, তনুশ্রী এবং যে ঠেলে ফেলে দিয়েছিলো সে। যা দিনকাল তাতে কিসুই বলা যায় না।

    (ডিঃ আগের পোস্টের নামটা ভুল হয়ে গেছিলো)
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৪৭522446
  • কিন্তু ভেবে দেখো, আমাদের আত্মীয়রা যখন অসুখ করে মারা যান, তখনও আমরা ভাবতে বসি কীভাবে মারা গেলেন, চিকীতসায় অবহেলা হয়নি তো? দুর্ঘটনা হলে তো ভাবিই, এমনিতেও ভাবি। শুধু যে সেদিন ভাবি তাই নয়, মনের মধ্যে কথাগুলো থেকে যায়। তাহলে এতরকম কন্ট্রাডিকটরি রিপোর্টে সুদীপ্তর বাবার কেমন লাগে?
  • কৃশানু | 177.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৪৯522447
  • খুব খারাপ লাগে।
  • Lord Voldemort | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৫২522449
  • ধুত্তেরি!
  • fsck | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৫২522448
  • যেখানে আরো কম করেও শখানেক ছেলে ছিলো, পুলিশ ছিলো, আর তারপরে যে ঘটনায় সরকার অলরেডি ডিনায়াল মোডে চলে গেছে, এবং মিডিয়া হাউন্ডরা ঘুরে বেড়াচ্ছে, সেখানে কনট্রাডিক্টরি বক্তব্যে আশ্চর্য হই না।

    বরং এইটা যাতে না হয় সেইটা শুরুতেই সরকার এনসিওর করতে পারতো।
  • শ্রাবণী | 134.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৬:৫৪522450
  • হ্যাঁ, সবার চোখ তো আর এমন একটা ঘটনা ঘটবে বলে সেদিকে ছিলনা, যেরকম ছবি দেখলাম হাওড়া আমতলার বাসের ভিড়ের মত গাদা বাসে তাতে নিজেদেরকে সামলানোর একটা ব্যাপার ছিল।
    যারা অভিজ্ঞ তদন্তকারী তারা ওর মধ্যে থেকে সার তুলে নিতে পারে মনে হয়। যেমন বাসের ড্রাইভারের সব কথার মাঝে শুধু সে যে বাস ধীরে চালিয়েছিল এটাই মনে হয় সার, স্বাভাবিকও।
    নিরপেক্ষ তদন্ত (জানিনা, কেমন সোনার পাথরবাটি শোনাচ্ছে আজকের দিনে) হওয়া উচিত, হলে ভালো তবে অটোপ্সি নিয়ে যা হচ্ছে তাতে মনে হয়না কিছু হবে!
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:০৫522452
  • বাস কত জোরে চললে তার থেকে নামতে গিয়ে মাথায় লাইট পোস্ট লেগে কেউ মারতে পারে তা ফরেনসিকের লোকেরাই বলতে পারবে। ও সব বাজে ক্লেইম ডিসপ্রুভ করতে সময় লাগার কথা নয়। দিদি বোধ হয় ভুলে গেছেন ট্রেন ডেডিকেটেড ট্র্যাকে যে গতিতে চলে তার সাথে কোলকাতার রাস্তার বাসের গতির ফারাক আছে।
  • কল্লোল | 125.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:১৫522453
  • ময়না তদন্তের রিপোর্ট কিছু গীতা নয় যে সেটা ম্যানিপুলেট করা যাবে না, বিশেষ করে সরকারের মাথাই যেখানে বলে দিয়েছে এটা অতি তুশ্চু ঘটনা।
    তবে এগুলো যতো ঘটবে, মানে এই সব অস্বীকার, ততো মানুষের মনে ক্ষোভ বাড়বে।
    আনন্দবাজার এখন সব ধরনের আন্দোলন নিয়েই নানা রকম পেচোমী করবে। চিরকালই করে। আসলে আবাপ একটা জিনিস বুঝে গেছে, রাজনৈতিক দলগুলো আবাপকে সমীহ করে। আবাপ যদি বলে যে অমুক আন্দোলনে মানুষের সমর্থন নাই, তো এরা দুবার ভাবতে বসেন - মুখে যাই বলুন।

    এই যে আইন অমান্যকারীদের বাসে করে নিয়ে গিয়ে দূরে ছেড়ে দেওয়া, এটার শুরু হয় ৬৭/৬৯এর যুক্তফ্রন্টের আইন অমান্যের সময়। এতো মানুষ আইন অমান্য করেছিলেন যে জেলে জায়গা ছিলো না। পুলিশভ্যানের অভাবে অত মানুষকে গ্রেপ্তারও করা যাচ্ছিলো না। তাই সরকারী বাসে করে ওঁদের তুলে নিয়ে দূরে দূরে ছেড়ে দেওয়া হতো।
    যেটা আবার হলো দিল্লীতে - নির্ভয়া কান্ডে।

    এখন তো...........।
    যাগ্গে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন