এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৩663852
  • পিটির লেখা দু-চার জন পড়ে নাকি তাও পড়েনা। সৌরভকে গাল দিয়েছে এই সময়ের মত একটা বহু পঠিত কাগজ। আর আবাপ একটু নীচের ডেসিবেলে খেলিয়েছে। আপনার প্রশ্ন তাদের সম্পাদক সমীপেষুতে পাঠান।
  • কলি | 188.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৮663853
  • তবে সৌরভের বিদ্রোহী চরিত্রে কালির ছিটে লাগল - মন্তব্যটা কোন কাগজে বেরিয়েছে, এই সময় না আবাপ, যদি একটু বলে দ্যান তো চিঠিটা লিখে ফেলি।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫২663854
  • আপনি কি এই সময়ের লেখাটা পড়েছেন? তাতে বিদ্রোহী বলা নেই কিন্তু বলা আছে, ঘটনাটি "সৌরভ এবং তাঁর ভক্তদের পক্ষে অন্তহীন লজ্জার। এ লজ্জা রাখবেন কোথায়?"
    আপনি (ও আপনার মত অনেকে) যেভাবে এই লজ্জাজনক ঘটনাকে মাস্টারস্ট্রোক, আউট অব বক্স ইত্যাদি বিশেষণে বিভূষিত করেছেন, তাতে তো আপনার চিঠি এতক্ষণে এই সময়ের দপ্তরে পৌঁছে যাওয়া উচিত।
    এখনো অপেক্ষায় আছেন কেউ সৌরভের রিবেলিয়ানের উল্লেখ করে তারপরে লজ্জার ঘটনা লিখবে?
  • ধুর আপনারা বুঝলেন না..... | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫৭663855
  • ধুর আপনারা বুঝলেন না;

    ১। সৌরভ যখন আমাদের তখন সে বিপ্লবী। অগ্নিগর্ভ। জ্বলন্ত ভিসুভিয়াস।

    ২। কিন্তু সেই শালা যেই তিনোমুল এ গেল। তার বুকের আগুন নিভে গেল। আর সে রাতারাতি চুষে গেল। শুধু তাই নয় সে আর "বুদ্ধিজীবি " রইল না।

    ঃ))))))))))))))))))))))))))))))
  • এখনো এই সময় | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫৮663856
  • এখনো এই সময়, কখনো সেই সময়, কখনো আনন্দবাজার?

    সত্য সেলুকাস কী বিচিত্র এই বাম!! ঃ))
  • ranjan roy | 192.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১০663857
  • কলি,
    কালির ছিটে মানে কালিঘাটের ছিটে। সৌরভের গায়ে।
    বিজেপিতে গেলে দক্ষিনেশ্বরের ছিটে। রূপা গাঙ্গুলির গায়ে। শিশির বাজোরিয়ার গায়ে।
    সিপিএম গেলে তারাপীঠের রেড স্টার। নাম বলা বারণ।
    "নেচে নেচে আয় মা শ্যামা, আমি যে তোর সঙ্গে যাবো,
    তুই খাবি মা পাঁটার মুড়ো, আমি যে তার প্রসাদ পাবো।"

    এলসিএম,
    সূচপুর কান্ডে আদালতের রায় কবে বেরিয়েছে? ২০১৩তে নয় কি? একটু দেখে জানাবেন কি?
  • ranjan roy | 192.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৪663858
  • "সৌরভকে গাল দিয়েছে এই সময়ের মত একটা বহু পঠিত কাগজ।"
    ----- এটা কি নিউজ না পত্রিকার মন্তব্য?

    আর য্খন আবাপ বুদ্ধবাবুর দলিল ব্যাখ্যা করে অনিলায়নের স্বীকারোক্তির কথা লেখে--তখন সেটা মন্তব্য বলে এড়িয়ে যাওয়া যায়!!
    নাকি আবাপ এই সময়ের চেয়ে "কম পঠিত" কাগজ!
  • cm | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৬663859
  • “এরপর তো গুরু'র ব্যাকরণ বইয়ে বাগধারায় লেখা থাকবে-
    'ইয়েতে' কি না বলেন, ছাগলে (বাকি বিরুদ্ধ মতবাদীরাও হতে পারে) কি না খায়।' ” -- সত্যি বলছেন! ওদের তাহলে কি অপিশিয়ালি ছাগল ঘোষণা কল্লেন?
  • ranjan roy | 192.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৮663862
  • তবে কোথায় গেল "আজকাল"?
  • ranjan roy | 192.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৮663860
  • এখনো এই সময়,
    দাঁড়ান মশায়! "শুধু একটি বছর" বলে উত্তম-সুপ্রিয়ার ফিলিম দেখেছেন? ২০১৬ থেকে গণশক্তি কোট করা হবে। তখন আবাপ/এই সময় সব প্রতিক্রিয়াশীল বুর্জোয়া কাগজ অথবা হাগজ আখ্যা পাবে।
    ততদিন--ততদিন!!!
  • .. | 113.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৫663863
  • বিভিন্ন স্বয়ংশাসিত সংস্থার তৃণমূলিকরন শুরু হয়েছে,
    সি-এ-বি তার প্রথম শিকার।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৭663864
  • "----- এটা কি নিউজ না পত্রিকার মন্তব্য?"
    গাল দেওয়াটা সত্য ঘটনা-কেননা ছাপার অক্ষরে দিয়েছে। আর গাল যে দিয়েছে সেটা তো ঘটে যাওয়ার পরে খবর তো বটেই। এখানে মন্তব্যটা খবর হয়ে গিয়েছে।

    এই প্যাঁচালে এখনি না ঢুকে যদি ঐ মাস্টারস্ট্রোক, আউট অব দ্য বক্স ইত্যাদি নিয়ে শুরু করতেন তাহলে ব্যাপারটা জমত!!
  • .. | 113.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৯663865
  • দয়া করে ' পলায়ন গুহ ' কে কেউ কটুক্তি করবেন না।
    বাঘের পিঠে চড়ে থাকতে থাকতে উনি হাঁপিয়ে উঠেছেন,
    এখন ঘাসে ফুল হয়ে ফুটবেন।
    #জয় নেতাজী।
  • ঊমেশ | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৫663866
  • কদিন আগেই ফুটবল টই তে লিখেছিলাম, কলকাতা ফুটবল টিম গুলো নিয়ে যা হচ্ছে ভালো হচ্ছে না।
    এখন বেশী'র ভাগ কলকাতা লিগের টিম গুলোর মাথায় বসে আছে দিদি'র বিভিন্ন ভাই'রা। তাদের টিম গুলো লিগে টিকে থাকার জন্যে ইচ্ছে মতো গট-আপ ম্যাচ খেলছে, কিন্তু কারো কোনো হেলদোল নেই।
    না আইএফএ না মিডিয়া না সাধারন মানুষ, কেউ কিছু বলছে না। যেন এটাই স্বাভাবিক। আমার অবাক লাগছিল।

    এখন আবার সিএবি নিয়ে যা হলো সেটাও মানুষের চোখে খুব স্বাভাবিক লাগলো, কিন্তু এবার আমি আর অবাক হলাম না। আমিও এটাই স্বাভাবিক ধরে নিলাম।

    আমি ছোটোবেলা থেকে বাম-ফ্রন্ট কে একটা কারনে অপছন্দ করতাম, সেটা হলো এদের খেলা-ধুলা'র প্রতি বড্ডো বিমাতৃ সুলভ আচরন, বড্ডো অবহেলা করতো। সেই একই সময় দুনিয়ার বেশীর ভাগ কমিউনিস্ট দেশ গুচ্ছো গুচ্ছো মেডেল জিততো। মেলাতে পারতাম না এদের সাথে বাকি দুনিয়ার কমিউনিস্ট দের।
    কিন্তু ওদের সাথে আজকের দিদি'র দলের তফাৎ হলো ওরা খেলাধুলা তে নাক গলাতো না, আর এরা এতো বেশী নাক ঢুকিয়ে দিয়েছে যে শুধু নাক গুলোই দেখা যাচ্ছে, খেলা হারিয়ে গেছে।
  • ranjan roy | 192.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৭663867
  • উমেশ,
    টি টি, ফুটবল, ক্রিকেট--বাকি রইলো কী? টেনিস, কবাড্ডি, হকি?
    সাঁতার? অ্যাথলেটিক্স--এদিকেও নজর পড়েছে বোধহয়?
    ক্রীড়াশিল্প বলে কথা!
  • ঊমেশ | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৫663868
  • রঞ্জন'দা,
    সেটাই দেখছি।
    একটা সময় সরকারের কোনো খেলাতেই কোনো নজর ছিলো না।
    বুদ্ধবাবু যতো না ক্রীড়াপ্রেমিক হিসাবে সিএবি তে লড়তে গিয়েছিলেন তার থেকে বেশী ইগো'র লড়াই এ জড়িয়ে ছিলেন।

    আর এখন সরকারের এতো বেশী নজর, আমাদের মতো খেলা প্রেমীদের শ্বাস বন্ধের জোগাড়।
  • ranjan roy | 192.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩২663869
  • "সৌরভকে গাল দিয়েছে এই সময়ের মত একটা বহু পঠিত কাগজ।"
    "----- এটা কি নিউজ না পত্রিকার মন্তব্য?"
    পিটি উবাচ---গাল দেওয়াটা সত্য ঘটনা-কেননা ছাপার অক্ষরে দিয়েছে।

    -- এটা মাইরি পিটির মাস্টারস্ট্রোক। "কেননা ছাপার অক্ষরে দিয়েছে।" অতএব খবর।
    কিন্তু আবাপ "ছাপার অক্ষরে" বুদ্ধবাবুর দলিলের বিশ্লেষণ করে মন্তব্য করলে সেটা সত্য ঘটনা নয়, খবর নয়!!
    মাস্টারস্ট্রোক! মাস্টারস্ট্রোক!

    এলসিএম,
    সূচপুরের রায় কোন সালে বেরোল?
    আর মমতাজমানায় কুশাসন কুনাট্যের মধ্যেও শম্ভুনাথ কাউ জেলে আছেন।
    এদিকে বাম জমানাতেও মন্ত্রী গিয়ে বন্দীদের ছাড়িয়ে আনার ঘটনা ঘটেছে। হামাম মেঁ সব দল নাঙ্গা হ্যায়।
  • ranjan roy | 192.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৬663870
  • উমেশ,
    খেলার এত খারাপ অবস্থা কোন রাজ্যেই নেই বোধহয়। গৌতম সরকারের ফুটবল অ্যাকাডেমির যা হাল শুনছি---!
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৯663871
  • "গাল দেওয়াটা সত্য ঘটনা"
    এঃ এত ঘাঁটছেন। কি প্রমাণ করতে চাইছেন কে জানে!!
    গালটা কাগজের লোক লিখে লিখে দিচ্ছে ছাপার অক্ষরে। লোকটা এই সময়ের ভারাটে লেখক হলেও গালটা সত্যি। সেটা বুঝছেন না?

    দ্য হিন্দু এই খবরটি ছাপাচ্ছে ২০১০-এর নভেম্বরের ১২ তারিখে।
    "Forty-four persons were sentenced to life imprisonment on Thursday by a local court at Suri in West Bengal's Birbhum district, for murdering 11 persons a decade ago."
    http://www.thehindu.com/news/national/other-states/life-imprisonment-for-44-in-decadeold-case/article880252.ece
    কাউকে অন্ততঃ একটা হাপপ্যান্টুলের ঢাকা দেওয়া গেল। হামামে সবাইকে নাঙ্গা দেখার প্রবল স্পৃহাটা কিন্তু মারাত্মক!!
  • lcm | 60.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩১663873
  • দেখার আর কি আছে, সব নাঙ্গা - খুনখারাপি, দাদাগিরি, মস্তানি, তোলাবাজি করা সিপিএম/কংগ্রেস/তিনোমুল - এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ।
  • PM | 53.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৩663874
  • ওহ, এটা তাহলে নতুন লইন। সিপিয়েম- তিনো সব সমান ইত্যাদি। Kঅদিন আগের স্ট্যান্ড "তিনো গনতন্ত্র আনবে", নতুন সরকার শিক্ষা ক্ষেত্রে দলীয় নিয়ন্ত্রন দুর করবে, পঃবঃ এ শান্তি আনবে ইত্যাদি আর লোকে খাচ্ছে না বুঝি ? নাকি এই পরিস্থিতিতে আর বলতে লজ্জা পাচ্ছেন ? ঃ)
  • ranjan roy | 192.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৩663875
  • "গালটা কাগজের লোক লিখে লিখে দিচ্ছে ছাপার অক্ষরে। লোকটা এই সময়ের ভারাটে লেখক হলেও গালটা সত্যি।"

    --বেশ, কিন্তু আবাপ যখন গাল না দিয়ে অনিলায়ন নিয়ে রাজনৈতিক টীকা "লিখে দিচ্ছে ছাপার অক্ষরে" সেটা সত্যি নয়। গাল দিলে তবে সত্যি, ভাড়াটে লেখক দিয়ে গাল দিলেও চলবে।
    অবশ্যই গাল শোনার স্পৃহা মারাত্মক নয়।
  • এহে | 122.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৭663876
  • কী হয়েসে? আবার ধেড়িয়েসে? ম্যানেজ করতে পারতাসে না? ইদিক উদিক করতাসে?

    হিস্ট্রি রিপিটস।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৭663877
  • "আবাপ যখন গাল না দিয়ে অনিলায়ন নিয়ে রাজনৈতিক টীকা "লিখে দিচ্ছে ছাপার অক্ষরে" সেটা সত্যি নয়"
    RR আপনি সত্যি ঘেঁটে ফেলছেন। আবাপ শুধুই ভিউজ দিয়েছে। "অনিলায়ন"-এর জন্যে চাকরী পেয়েছে এমন নামের তালিকা প্রকাশ করে যদি ভিউজ দিত তাহলে আপনার সঙ্গে এই তক্কটা করতাম না। এমনকি এখন যে সকল তিনো-পন্ডিতেরা চ্যানেলে আসে তারাও সন্তোষ ভট্টাচার্যের হ্যারাসমেন্ট ছাড়া অন্য বিশেষ কিছু বলতে পারে না। একটি দুটি "মিস্ক্যারেজ অব জাস্টিস" দেখিয়ে অনিলায়নের অস্তিত্ব প্রমাণ করা যায়নি। তাই অনিলায়ন আবাপর রাজনৈতিক ধান্দাবাজী হিসেবেই রয়ে যাবে।

    তবে এখন শুধু ঐ পত্রিকা দুটো নয়। একমাত্র ঘোর তিনোপন্থীরা ছ্ড়া চ্যানেলে চ্যানেলে সৌরভকে এক্ষপার্টরা গাল পাড়ছে। এবং মুখ্যমন্ত্রীর চাইতেও বেশী গাল খাচ্ছে সৌরভ।
  • Atoz | 161.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৫663878
  • আমি কোথায় আরো ভাবলাম ফাইল থেকে বুঝি জানা যাবে যে নেতাজী আজও বেঁচে আছেন, ফিরে আসছেন শৌলমারীতে!

    ঃ-)
  • ranjan roy | 192.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪২663879
  • হেঁ হেঁ।
    এত বছর ধরে চ্যানেলে চ্যানেলে অনেকেই অনিলায়ন নিয়ে কথা বলেছেন। তাহলে?
    আর বুদ্ধবাবুর দলিলের যে বক্তব্য-- শিক্ষাক্ষেত্রে ম্যনেজিং কমিটির মাধ্যমে রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রচেষ্টা বড় ভুল (যেটার ব্যাখ্যা আবাপ করেছিল) সেটা নিয়ে আপনার নিজস্ব ব্যাখ্যাটি কী? ওটা যদি গুরুত্বপূর্ণ না হত তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন পার্টি কংগ্রেসের সময়ে ওই বিতর্কিত দলিলটি পেশ করেছিলেন?
  • chop | 122.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪৬663880
  • পিটি দা বলে দিয়েছে। জাস্ট মেনে নাও। নো আর্গুমেন্ট।
  • cm | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫০663881
  • এই গোলমালে ছাগলের নতুন ডেপিনিশানটাই নষ্ট।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৯663882
  • RR
    আপনি লড়ে যান। ঘোর তিনোরাও এখন আর অনিলায়ন নিয়ে কথা বলে না।
    গুডলাক!
  • TB | 118.*.*.* | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৭663884
  • এই সময় সৌরভকে গালি দেয় কেন? সৌরভ সেই সময় এই সময়ে লেখে নি বলে?
    আহা বেচারা! কতজনকে একসাথে খুশি রাখবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন