এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Yan | 161.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০১:২০522488
  • লুরুর পুলিশের কথা শুনে ভালো লাগলো। দেশে সর্বত্র এইরকম পুলিশ হোক। দরকার হলে প্রশিক্ষণ ইত্যাদি নিয়ে। খিল্লি নয়, সত্যি বলছি।
    ভালো পুলিশবাহিনী মানেই অনেকখানি এগিয়ে যাওয়া, অনেকখানি।
  • Ekak | 125.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০১:২৫522489
  • গাবলু র কমিক্স মনে আছে তো ? কুকুর আর মালিকের সম্পর্ক ? :)

    ট্রেনিং দিলেই হবে তা নয়। উদ্ধত শাসক +দুর্বিনীত রাজনীতি মালিক হলে, ,,,,,,,,,,,,,,,,,,,,
  • Yan | 161.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০১:২৭522490
  • সেটাই। লুরুর বর্তমান সরকারে যে দল তারা পুলিশের উপরে সেরকম হস্তক্ষেপ করে না, না? মানে পুলিশের নিজস্ব স্বাধীন কর্মপদ্ধতি চালাতে দেয়?
  • Ekak | 125.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০১:৪৯522491
  • অত ভেতরের খপর তো জানিনে। তবে বেসিক লেভেলে দেয়। মানে সাধারণ যেসব কেস নিয়ে আমাদের এখানে এলসি তে চেনা না থাকলে দারোগা কথা কানে নেবে না লুরু তে সেরম না।
    এখন আমি যদি কোনো কান্নাদিগা কে ক্যালাই তাহলে নেপতিস্ম করবে। সে দোষ টাও আছে। বাট এপ্রচেব্ল। হুইচ ইস দ্য বটম লাইন।
  • MR | 183.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০৩:০৭522492
  • botox সুন্দরী অপর্ণা সেন কি কিছু বলে উঠতে পেরেছে?
  • Ishan | 214.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০৩:২০522493
  • আমি এই টোনটা একদম পছন্দ করলাম না। প্রথমতঃ অপর্ণা সেন এখানে ইররেলিভ্যান্ট। দ্বিতীয়তঃ উনি সুন্দরী না অন্যকিছু সেটা এখানে আরও অপ্রাসঙ্গিক। তৃতীয়তঃ এরপরই আসবে ওই বেড়ে ব্যাটা বুদ্ধিজীবিরা কোথায় গেল। সেটা বিরক্তিকর।
  • MR | 183.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০৫:১৭522495
  • অপর্ণা সেন তো সমাজের একজন, এবঙ্গ প্রায়ই নানা বিষয়ে ব্ক্তব্য রাখে,তার movie সমাজ সচেতনতার উপর বলে দাবী করে, আর এরা যদি কিছু বলে টলে, ভবিষ্যতে অন্য সুদীপ্তরা বাঁচলেও বাঁচতে পারে।
  • riddhi | 208.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০৫:২২522497
  • ভাটে খবরটা শুনে বেজায় খারাপ লাগল।

    অফ-দ্য-শেল্ফ মর্টার কিনে দাঁড়িয়েছিলেম এককের ছাদে মা-আ গো,
    রাণীমাকে মারতে গিয়ে, মারলাম বাংলোর বাসী ঃ(

    এনিওয়ে, কমঃ সিদ্ধার্থ অমর রহে, যব তক মার্স ভিনাস রহেগা …
  • aranya | 154.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০৭:৩১522498
  • ছাত্রদের ওপর পুলিশ শেষ কবে লাঠি চালিয়েছে, মনে করতে গিয়ে ঋতব্রত বিধান রায়ের সময়ের কথা বললেন। টাইমস নাউ-এর প্রোগ্রামে।
    ইউএসডিএফের প্রতিবাদী ছাত্রদের ওপর কবছর আগেও লাঠি চলেছিল, ভুলেই গেছেন ঋতব্রত।
  • aranya | 154.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০৭:৪৪522499
  • সুদীপ্ত ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে পড়ে যাওয়ার পর, যে পুলিশ-টি তার ওপর লাঠি চালান, তার নাম বলেছিলেন একজন আই উইটনেস, মিডিয়ার কাছে। সেই নাম-টা এখন আর কোন রিপোর্টে দেখছি না।
    অবশ্য লাঠি চালানো-র ঘটনাই যখন ডিনাই করছে ..।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০৭:৫৮522500
  • লুরু পুলিশের ব্যবহার।
    কথাটা সেটাই। পবতে না কংগ্রেস না বাম কেউই পুলিশের এই মারকুটে ও অনৈতিকতার সংষ্কৃতিকে পাল্টাতে পারে নি। অন্ততঃ বামেদের কাছে এটুকু আশা ছিলো।
    অথচ করা যায় না এমন নয়।
  • PT | 213.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০৮:৩৪522501
  • pi
    আপনার Date:05 Apr 2013 -- 11:50 PM পোস্টিংটি আবার পড়ুন। নিকট অতীত থেকে সুদীপ্ত মারা যাওয়ার আগে পর্যন্ত প্রচুর পোস্টিং করেছেন। মনে করতে পারছি না যে কখনো রাজকুমারের মৃত্যুর বিচার চেয়েছেন কিনা।

    এবারে আপনার বাক্যটি দেখুনঃ "এখন যখন পুলিশের হাতে মৃত্যু নিয়ে প্রতিবাদ হচ্ছে, ঐ কেসটা নিয়েও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি ক'রে প্রতিবাদ করা যায় না ? করা উচিত না ?" -মানে এতদিন দাবী করেননি? না করলে করেননি কেন? রাজকুমারের বিচারটা তো সুদীপ্তের মৃত্যু না হলেও চালু থাকার কথা। সিঙ্গুর-নন্দীগ্রামের মৃতদেহগুলোর ওপরে চড়েই তো একজন লালবাড়ীতে গিয়ে ঢুকেছেন।

    Ishan
    আপনার বক্তব্য বিকৃতি করার ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। রাজকুমারকে পিটিয়ে মারার অধিকার ছিল বাম সরকারের সেকথা আমি কোথায় লিখলাম? আর সুদীপ্তর মৃত্যুর তদন্তের দাবী করলে SFI-কে সমর্থন করতে হবে কেন? পুলিশ হেপাজতে একটি ছাত্রের মৃত্যু হয়েছে। এই তথ্যটুকুই তো যথেষ্ট বিচার শুরু করার পক্ষে। তার মানে কি এটাই সত্যি যে পরিবর্তনের পরেও "আইনের শাসন" বলবৎ করা যায়নি?

    আপনিই কি সেই "মামু" যাঁর বিকৃত ব্যাখ্যায় pi "বাকরুদ্ধ" হলেন?

    অরণ্য
    যাঁরা রাজকুমারের মৃত্যুর বিচারের জন্য এতদিনও রাস্তাও নামেননি আর সুদীপ্তর মৃত্যুর পরে জেগে উঠেছেন তাঁরা আপাতঃ নিরপেক্ষতার মুখোশের আড়ালে রাজনীতিই করছেন। নন্দীগ্রামের "অপরাধী" পুলিশেদের নাকি পুরষ্কৃত করা হয়েছে এই সরকারের আমলেও? তাহলে তো এই মূখ্যমন্ত্রীকে রোজই কালো পতাকা দেখাতে হয়!!
  • aranya | 78.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১০:৫৮522502
  • এদ্দিনে পিটির সাথে একমত হওয়া গেল, এইটা একটা হক কথা বলেছেন। এই সিএম-কে রোজই কালো পতাকা দেখানো উচিত।
  • pinaki | 132.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১১:১৩522503
  • ২০০৫ সালের যাদবপুরের ছাত্র আন্দোলনের উপর ডকুটা কারুর কাছে আছে? 'লাঠির মুখে গানের সুর'? যেটায় আচমকা অভিজিৎ (মেসো) র মাথায় ডায়রেক্ট লাঠি মারল পুলিশ? ঋতব্রতকে একটু দেখানো দরকার। প্রোটেস্ট করছে ভালো কথা। কিন্তু ঢপবাজিগুলো একটু থামালে ভালো হয়।

    উদিকে ফেসবুকে দেখলাম পিয়ালি বলে তৃণমূলের যে মেয়েটা রিসেন্টলি সুইসাইড করেছে তার সাথে মোটামুটি তিনোদের সমস্ত মন্ত্রীদের 'অন্যরকম' সম্পর্ক ছিল - এরকম ইঙ্গিত দিয়ে এসেফাই এর লোকজন প্রচার শুরু করেছে।

    ননসেন্স এবং মিথ্যুক কোনোদিকে কম পড়ে নাই।
  • pinaki | 132.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১১:১৯522504
  • এইতো পেয়েছি।

    ৬ মিনিট থেকে দেখুন।

    ঋতব্রতর ফেসবুক অ্যাকাউন্টে কারুর অ্যাকসেস থাকলে এইটা একটু দিয়ে আসবেন কাইন্ডলি। আর একটু কয়ে দেবেন ঢপ মেরে আর নিজেদের ধোয়া তুলসিপাতা প্রমান করার চেষ্টা করে ছাত্র আন্দোলন কেন কোনো আন্দোলনই এগোবে না।
  • aranya | 78.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১১:৩৬522505
  • হ্যাঁ, যাদবপুরে ২০০৫-এ অনশনরত স্টুডেন্ট-দের ওপর লাঠি চালিয়েছিল পুলিশ, র‌্যাফ। ভুলেই গেছিলাম, স্মৃতিতে পলি পড়ে ;-(।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১২:০৭522506
  • ভালো-ই মনে আছে।
  • siki | 132.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৩:০০522508
  • এবং সম্ভব হলে অর্ণব গোস্বামীর ফেবু টাইমলাইনেও। পড়া না করেই ডিবেট কত্তে বসেছিলেন। শুভাদাদু কি সাধে বলেছিল বুজ্জোয়া কমিউনিস্ট?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৩:১৮522509
  • নজর আড়াল করে দিয়েছিল গেটে ঝোলা ছাত্রেরা, দাবি বাসচালকের।

    প্রেসিডেন্সি জেলের সামনে যে বাসটি থেকে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্ত পড়ে গিয়েছিলেন, ঘটনার সময়ে তার গতি ছিল যথেষ্ট কম। শুধু তা-ই নয়, ঘটনার পূর্ব মুহূর্তে বাস কোনও ব্রেকও কষেনি বলে দাবি করেছেন চালক ও দুই কন্ডাক্টর। এবং সে সময়ে বাসে কোনও পুলিশকর্মী ছিলেন কি না, তা-ও তাঁরা নিশ্চিত ভাবে বলতে পারেননি। বস্তুত ওঁরা জানিয়েছেন, বাসের মধ্যে তখন কী হচ্ছিল, তা ওঁদের সে ভাবে নজরে আসেনি। তবে বাসের দু’টো দরজাতেই যে বেশ কিছু ছাত্র ঝুলছিলেন, লুকিং গ্লাস মারফত সেটা দেখা গিয়েছিল বলে চালক দাবি করেছেন। তাঁর বক্তব্য: সামনের দরজায় ঝুলন্ত ছাত্রদের ভিড়ে পিছনের দরজা আড়াল হয়ে গিয়েছিল, এমনকী বাসের বাঁ দিকে কতটা জায়গা আছে, তা-ও তিনি ঠাহর করতে পারেননি। প্রসঙ্গত, বাসের যাত্রাপথের বাঁ দিকেই ছিল সেই ল্যাম্পপোস্ট, যাতে সুদীপ্ত ধাক্কা খান। এবং তিনি পিছনের দরজা দিয়েই বাইরে পড়ে গিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

    মঙ্গলবারের ঘটনার পরে পুলিশ বাসের চালক রাজা দাসের বিরুদ্ধে বেপরোয়া গাড়িচালনার অভিযোগ এনেছে। তিনি অবশ্য জামিন পেয়ে গিয়েছেন। রাজাবাবু এবং দুই কন্ডাক্টর রতন জয়সোয়াল ও রাজু খান শুক্রবার আনন্দবাজারকে বলেন, ঘটনার সময়ে বাসটি আদৌ বেপরোয়া ভাবে চলছিল না। তাঁদের বক্তব্য: প্রেসিডেন্সি জেলের কিছু আগে টালি নালার সেতু থেকে নেমে বাস কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। তার পরে বাসের ভিতরে থাকা এক দল ছাত্রের জোরাজুরিতে ফের চলতে থাকে। তখন দু’টো দরজায় বেশ কিছু ছাত্র ঝুলছিলেন বলে ওঁরা দাবি করেছেন। কী ভাবে ব্যাপারটা ঘটল?

    ওঁরা জানাচ্ছেন, বাঁক নিয়ে প্রেসিডেন্সি জেলের কাছাকাছি পৌঁছতেই ‘পড়ে গেল পড়ে গেল’ চিৎকার শোনা যায়। চালক আবার বাস থামিয়ে দেন। রতনবাবু বলেন, “আমরা দুই কন্ডাক্টর আগাগোড়া ড্রাইভারের পিছনের সিটে বসে ছিলাম। ছেলেমেয়েরা ক্রমাগত চিৎকার করছিল। পিছনে কী হচ্ছে, তা আমরা দেখতে পাইনি। ওদের হাবভাব দেখে আমরা চুপ করে ছিলাম। শুধু ভাবছিলাম, কখন জেলে পৌঁছে সবাইকে নামিয়ে দেব।” চালক রাজার কথায়, “পিছনে কী চলছে, দেখতেই পাইনি। বাঁ দিকের লুকিং গ্লাসে শুধু দেখেছি, প্রথম গেটে অনেকে ঝুলছে। ওদের আড়ালে পিছনের গেট নজরেই আসছিল না।”

    তিন বাসকর্মী জানিয়েছেন, মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউ থেকে বাস যখন ছাড়ে, তখন সেখানে জনা ৫০-৬০ ছাত্রছাত্রী ছিলেন। আর ছিলেন খাকি উর্দির দুই লাঠিধারী হোমগার্ড। “দু’জনই আমাদের সামনে দাঁড়িয়েছিলেন। ব্রিজ পেরিয়ে বাস দাঁড়ানোর পর থেকে ওঁদের দেখিনি।” বলেন রতনবাবু। উল্লেখ্য, বাসে থাকা দুই হোমগার্ডের এক জন আব্বাস আলি বৃহস্পতিবার আনন্দবাজারকে জানিয়েছেন, সেতু পেরিয়ে বাস থামতে তাঁরা নেমে গিয়েছিলেন। বাস ছাড়ার পরে আর উঠতে পারেননি। প্রেসিডেন্সি জেলের মুখে ওই বাঁকের কাছে বাসের গতি কম ছিল বলে দাবি করেছেন আব্বাসও।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৩:৩৫522510
  • তা হলে পুলিশ চালকের বিরুদ্ধে বেপরোয়া বাসচালনার অভিযোগ আনল কেন? কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম এ দিন বলেন, “চালক বাঁক নেওয়ার সময়ে ল্যাম্পপোস্টটি খেয়াল না-করে বিপজ্জনক ভাবে তার কাছ ঘেঁষে এসেছিলেন। সম্ভবত তার ফলেই ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় সুদীপ্তের মাথা পোস্টে ঠুকে যায়। এই কারণে চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।” অন্য দিকে চালক রাজাবাবুর প্রশ্ন, “ফার্স্ট গেটে ওরা যে ভাবে ঝুলছিল, তাতে বাঁক নেওয়ার পরে পিছনের গেটটা তো দেখতেই পাচ্ছিলাম না! বাঁয়ে কতটা ফাঁকা জায়গা রয়েছে, সেটাই বা বুঝব কী করে?” বাকিটা আনন্দবাজারে পড়ে নেবেন।

    ২৪ ঘন্টা রাজার যে এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছে, তার সঙ্গে মেলে নি। তদুপরি, ২৪ ঘন্টা কাল সারাদিনে আব্বাসের বক্তব্য একবারও বলে নি। একটিবারও না। এই কি সাংবাদিকতার স্ট্যান্ডার্ড?
  • s | 130.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৩:৩৮522511
  • যাক বার হয়েছে। সুদীপ্তর ঘটনার পর আজকালের আপাত নিরবতা আমাকে বিস্মিত করছিল।
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6&show=25863917
    সত্যি বলতে কি আমার আজকালের থেকে অনেক বেশী বিরোধিতার প্রত্যাশা ছিল। নির্বাচনের আগে তারা যেভাবে বামফ্রন্টের সমর্থন করছে, নির্বাচনের পরেও সেই সুর বজায় রাখার প্রত্যাশা ছিল। কিন্তু সেই বিরোধিতার ধারটা কেমন নিস্প্রভ লাগছে এখনও।

    প্রসংগত আর একটা কথা। মমতার 'পেটি ম্যাটার' বলাটা নির্বোধের মত বললেও কম বলা হয়। পুলিশ কাস্টাডিতে ডেথ কোনো সরকারের কাছেই 'পেটি ম্যাটার' হতে পারে না। ওনার প্রেস হ্যন্ডলিং ক্ষমতাটা একেবারেই নীচের দিকে চলে গেলে গত কয়েক বছর। আলবাল বকছেন। সেটা কমিউনিকেশন প্রবলেম না মানসিকতার প্রবলেম সেটা বুঝতে পরছি না। যারা বলছেন যে যে সি এম অ্যাকসিডেন্ট বলে দিলে তদন্ত প্রভাবিত হবে, সেটা হয়ত ঠিক। কিন্তু পুলিশ পিটিয়েই মেরেছে, একেবারেই দুর্ঘটনা নয়, দুর্ঘটনা বলা মানেই মিথ্যা কথা বলা, সেই অবস্থানটাও ঠিক নয়। বিশেষত যখন জানা যচ্ছে বাসে স্রেফ দুজন হোম গার্ড ছিল।

    আবাপতে আজকে ডেরেকের লেখা http://www.anandabazar.com/6cal5.html
    সুদীপ্তর মৃত্যুর সংগে কলেজ রাজনীতির অপকারিতাকে ইক্যুএট করাটা হাস্যকর প্রয়াস লাগলো।
    ব্যক্তিগতভাবে আমি সবসময় কলেজ রাজনীতির সমর্থক। কিন্তু স্কুলে নয়।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৩:৫০522512
  • আব্বাস কী বলেছে মিলিয়ে নিন।

    ধীর গতিতে চলতে থাকা বাসের সামনে ছুটছিলেন তিনি। বাসের পিছনে ছুটছিলেন তাঁর সহকর্মী বিশ্বজিৎ মণ্ডল। তবে সুদীপ্ত কী ভাবে বাস থেকে পড়ে গেলেন, তা নজরে আসেনি আব্বাসের। একই ভাবে তাঁর সহকর্মী বিশ্বজিতের উপরে এসএফআই সমর্থকেরা চড়াও হয়েছিল এমন দৃশ্যও তিনি দেখতে পাননি। মঙ্গলবার প্রেসিডেন্সি জেলের সামনে তাঁর এই অভিজ্ঞতার কথা তদন্তকারী পুলিশ অফিসারদের জানান নিউ আলিপুর থানার হোমগার্ড আব্বাস।

    তিনি ছিলেন ওই বাসের সামনের গেটে। পিছনের গেটে বিশ্বজিৎ। হাতে তাঁদের কোনও লাঠি ছিল না। বিশ্বজিৎ এবং তিনি বাসে উঠতে পারলে এই ধরনের ঘটনা হয়তো ঘটত না বলে পুলিশকে জানিয়েছেন আব্বাস। তাঁর বক্তব্য, তাঁরা বাসের গেটে থাকলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। কিন্তু উত্তেজিত ছেলেরা তাঁদের ঠেলে ফেলে দিতে পারে, এই আশঙ্কায় তাঁরা বাসে ওঠেননি।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:০৩522513
  • পিটি দা, এক কথা বার বার হ্যাজাতে ভাল্লাগে না, তবুও বলি-

    ১। বুদ্ধিজীবী, শুধু বুদ্ধিজীবী কেন, কোনো মানুষের, যাঁরা পার্টির বাইরে, তাঁদের কোনো দায় নেই পার্টির প্রতি কমিটেড থাকার। কিন্তু পার্টির দায় আছে, সেই সমস্ত সবার প্রতি কমিটেড থাকার। ওটাই পার্টির কাজ।

    ২। সাধারণ মানুষ কেন পার্টি ছেড়ে চলে গেছে, এটা ভাবার আগে একবার ভাবুন, মানুষকে পার্টির কাছে আসতে হয়েছে, মানুষকে পার্টি ছাড়তে হয়েছে। মানুষ কখন পার্টির কাছে আসে বলুন তো? যখন পার্টি মানুষের কাছে যায় না।

    ৩। নন্দীগ্রামের সময় আমাদের পার্টি সমর্থকদের প্রকাশ্যে যা স্ট্যান্ড ছিল, তার সংগে আজকের টিএমসি-র স্ট্যান্ডের কোনো তফাত আমি খুঁজে পাইনি। আমরা বারবার তখন পুলিশকে শীল্ড করতাম, বলতাম পুলিশের ওপর গুলি বোমা চলেছে, ইত্যাদি প্রভৃতি বলে শেষে ঢোক গেলার মতন করে ঘটনাটা যে খুব খারাপ সেটা স্বীকার করে দায় মেটাতাম। এরা এখন একই জিনিস করছে। জাস্ট এই জিনিসটাই কি বুঝিয়ে দেয় না যে আমরা (ইনক্লুডিং মি) তখন ব্লাইন্ডলি ডিফেন্ড করে ভুল করেছিলাম?

    ৪। সিংগুর নন্দীগ্রাম এসব উপসর্গ ছিল। মূল রোগের শুরু অনেক আগে। একটা ইন্ডিকেশন দিয়েছিল ২০০৬ এর ভোট। তখন-ই পার্টির বোঝা উচিত ছিল চেক এন্ড ব্যালেন্সের সময় এসেছে। বোঝেনি।

    ৫। আপনি মনে করেন কি না জানি না, আমি মনে করি একমাত্র বামপন্থীদের হাতেই দেশের ভবিষ্যত সুরক্ষিত, এবং সিপিএম-কে বাদ দিয়ে এই দেশে কোনো বামপন্থী আন্দোলনের কোনো ভবিষ্যত নেই। কিন্তু তার জন্যে পার্টিকে আগে ভুল স্বীকার করা জরুরী। নন্দীগ্রাম নিয়ে ভুল স্বীকার করুক অ্যাট লিস্ট। আর গৌতম-বুদ্ধের মতন বালচন্দ্ররা আবার ক্ষমতায় এসে যদি হুংকার দেয় 'শিল্পের জমি অধিগ্রহণ করতেই হবে' তাহলে লেফট মুভমেন্টের ভবিষ্যত খুব আশাব্যাঞ্জক নয়।

    কি বুঝলেন জানি না। আশা করি বুঝলেন
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:০৭522514
  • ছোট এস
    'বিশেষত যখন জানা যচ্ছে বাসে স্রেফ দুজন হোম গার্ড ছিল।'

    কালকে এই টইতে জিগেস করেছিলাম বাসে পুলিশ/ হোম গার্ড মোট কজন ছিল। কেউ উত্তর দেয় নি। কেন জিগেস করেছিলাম, বলছি।

    (১) সকালে কাগজে পড়েছিলাম পড়ে গেল পড়ে গেল শোনার সময় আব্বাস ও বিশ্বজিত বাসে ছিল না, তারা বাসের সামনে ও পেছনে দৌড়োচ্ছিল।
    (২) ২৪ ঘন্টার প্রতিনিধির প্রশ্নের উত্তরে রাজা বলেছিল বাসের মধ্যে পুলিশ ছিল।
    (৩) আব্বাস ও বিশ্বজিত দুজনেই যদি বাসের বাইরে থেকে থাকে, সেসময়ে বাসের মধ্যে পুলিশ থাকে কী করে। তার মানে ধরতে হবে ঐ বাসে আরো পুলিশ ছিল।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:১৪522515
  • বামপন্থীদের চিরদিন সার্কামস্পেক্ট হতে হয়েছে। সিদ্ধার্থর লেখাপত্রে তার কোনও লক্ষণ দেখি না। জ্বালাময়ী ভাষা ব্যবহার করবেন হিটলার। নট লেফটিস্টস।
  • cb | 41.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:২৩522516
  • অবশেষে আমরা একজন অলিম্পিক এ পাঠানোর মত দৌড়বীর পেয়ে গেলাম। বিপজ্জনক গতিতে চলা বাসের সামনে যিনি সমানে দৌড়তে পারেন, তিনি কেন ফোর্সে থেকে নিজেকে নষ্ট করছেন খোদায় মালুম
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:২৫522517
  • সিপিয়েম মিটিং এ বহুবার গিয়েছি, শদীন মিনার থেকে ব্রিগেড। স্বীকার করব যে হরেকৃষ্ণ কোঙারের বক্তৃতা দারুন লেগেছিল, ব্যাপক লেগেছিল, কিন্তু তখন আমি ছোট ছিলাম। পরে অনেক পরে ব্রিগেডে শৈলেন দাশগুপ্তর বক্তৃতা শুনলাম। মনে হল ঘরে বসে ঘরের লোকের সঙ্গে কথা বলছেন। লুকিং ব্যাক মনে হয়, শৈলেন দাশগুপ্তর বক্তৃতাই সবচেয়ে ভালো লেগেছিল। এটা অবশ্য ব্যক্তিগত মত।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:২৭522519
  • সিবি বাস তখন বিপজ্জনক গতিতে চলছিল না।
  • cb | 41.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:২৯522520
  • তার মানে বাসের ড্রাইভার কে কেস দেওয়ার কোন কারণ নেই, তাই কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন