এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৪663919
  • আবাপ মস্তিষ্ক প্রক্ষালন করেছে এরকমটাই বলছেন?
  • nsa | 122.*.*.* | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩২663920
  • সেই দাড়ি ওয়ালা মানুষ্টি।

    যে মানুষ কে স্বাধীন ভাবে চিন্তা করতে দেয় না। যাকে বলে প্রশ্ন ছাড়াই আনুগত্য।
  • PT | 213.*.*.* | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১১663921
  • যারা মনে করে যে আবাপ-র মত সংস্থা মস্তিষ্ক প্রক্ষালণ করেনা তাদের মস্তিষ্ক কবে বিক্কিরি হয়ে গিয়েছে তারা সেটা বুঝতেও পারেনি!!
  • Arpan | 125.*.*.* | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২২663922
  • আর যারা সময়বিশেষে আবাপ থেকে লিং তুলে দেয়?
  • jjakhan kemon takhon temon | 122.*.*.* | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২৭663923
  • এই সময়
    বর্তমান
    আনন্দবাজার
    গণশক্তি
    আজকাল

    যখন যেমন তখন তেমন !!
  • Du | 107.*.*.* | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪০663924
  • সব কিছুর দায় অন্যের। সমস্ত কমেন্টের, সমস্ত সমর্থন বিরোধিতার, দায় অন্যের।
    কেউ লেখেন, তাই আমরা লিখি। না হলে তো চুপ করেই থাকতাম। একদম চুপ।
  • B | 127.*.*.* | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৭663925
  • আজকালের সিংহ ভাগ শেয়ার আর কেউ কিনে নিয়েছে, শুধু অশোক দাশগুপ্ত এবং তাঁর পত্নীই সব কিছু ঠিক করে দেবার ক্ষমতায় আর নেই। মানে ওই আনুগত্যে প্রশ্নচিহ্ন লেগে গেছে। তাই তাদের উদ্ধৃতি আর আগের মত চোখ বুঁজে দেওয়া যায় না। :-))
  • s | 202.*.*.* | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৭663926
  • PM দার 09:43 AM
    প্রশ্নহীন সমর্থন যেমন সমর্থযোগ্য নয়, প্রশ্নহীন বিরোধীতাও কি সমর্থন যোগ্য।

    প্রশ্নহীন বিরোধীতা কি সম্ভব? বিরোধীতা মানেই তো প্রশ্ন।
    ওটাকে বরং 'চিন্তাহীন' বা 'ভাবনাহীন' বিরোধীতা বলুন। 'গাঁটের মত' বা 'এঁড়ে' বিরোধীতাও বলতে পারেন।
  • MR | 81.*.*.* | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২২663927
  • আজকাল কিনেছে সত্যম রায় চৌধুরীর টেকনো ইন্ডিয়া, যিনি বিবেকানন্দ, রামকৃষ্ণ ইত্যাদি বই "লিখে" নাম কিনেছেন। রন্জন বন্দ্যোপাধ্যায় মহাপুরুষদের প্রেম পীড়িতির দিকটি আর সত্যম ধর্মীয় দিকটি ভাগাভাগি করে নিয়েছে। কারণ সত্যম কে কলেজ প্রভৃতি চালাতে হয়!
  • s | 60.*.*.* | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৬663929
  • চিনিতে পারিনি বঁধু, মীরাক্কেলীয় ভারশন।
    <

    পিটিদার জন্য।
  • PM | 233.*.*.* | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৩663930
  • "ওটাকে বরং 'চিন্তাহীন' বা 'ভাবনাহীন' বিরোধীতা বলুন। 'গাঁটের মত' বা 'এঁড়ে' বিরোধীতাও বলতে পারেন।"

    s এই অন্ধ বাম বিরোধীতা সকলের ক্ষেত্রে চিন্তাহীন, ভাবনাহীন মোটেই নয়। বরং এপাতায় তা প্রায়শই "সুচিন্তিত ও সুভাবিত "

    কিন্তু "প্যাথোলোজিকাল বামবিরোধী"কথাটায় অনেকে দুঃখ পান বলে মোলায়েম করে "প্রশ্নহীন বিরোধীতা"বলেছিলাম ঃ)
  • sm | 233.*.*.* | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৯663931
  • বামেদের আবার বিরোধিতা করতে হয় নাকি? নিজেরাই তো স্ববিরোধী। দেখছেন না কেমন এক এক করে নেতা;কর্মী ছিটকে দল থেকে বেরিয়ে আচ্ছে।বরঞ্চ প্যাথলজিকাল আনুগত্য টা দেখবার মতন জিনিস বটে।
  • .. | 113.*.*.* | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১৩663932
  • অভিষেক ব্যানার্জি র পায়ে হাত দিয়ে প্রনাম করছে বাপের বয়সী তৃণমূল প্রার্থী। দলটার কি অসম্ভব শৃঙ্খলা আর সংস্কার। যতদিন যাচ্ছে মুগ্ধ হচ্ছি। ভাবছি উদয়ন গুহের মত আমিও চিন্তাভাবনা শুরু করবো।
  • .. | 113.*.*.* | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১৮663933
  • একটা বাপের বয়সী লোক ছেলের বয়সী কারো পায়ে প্রকাশ্যে হাত দেয় কী করে ? প্রশ্নটা ঘুরিয়ে করলে, একটা লোক বাপের বয়সী শিক্ষকের গায়ে হাত তোলে কী করে ? উত্তর – তৃণমূল কংগ্রেসী জিনেটিক সংস্কৃতি। এটা এক প্রজন্মে অনুশীলন করে রপ্ত হয় না। বয়স শিক্ষা নির্বিচারে পায়ে হাত না দিয়ে উঠে আসা যায় না ........
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৪663934
  • PM | 11.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৭663935
  • দেশ এক ম্যানুফ্যাক্চারিং শিল্পের বিপ্লবের সামনে দাঁড়িয়ে। আমার রাজ্য সম্ভবতঃ এই বাসটা মিস করতে চলেছে। এটা সত্যি হলে কিছু রাজ্য পরবর্ত্তী ৫ বছরে GDP দ্বিগুন করে নেবে, পঃবঃ মনিপুর/নাগাল্যান্ডের সাথে একাসনে বসবে।

    জাকগে কার তাতে কি ?
  • sm | 233.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১০:০০663936
  • এখনো লোকে এইসব ঢপ বিশ্বাস করে? ৫ বছরে দ্বিগুন হলে; গত ৩৫ বছরে ৭ গুন বৃদ্ধি পাওয়ার কথা ছিল। নাকি তখন হত না; এক্ষুনি খবর মিললো শিল্পবিপ্লবটা এই মুহুর্তে স্টার্ট করলেই, এটা সম্ভব।
  • ।। | 113.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৪663937
  • দেশের ৭৭% মানুষের দৈনিক আয় ২০ টাকার নীচে, যা দিয়ে দু-বেলা খাবার ভালো করে জোটেনা বেশীর ভাগ ভারতবাসীর। ডিজিটাল, ইন্টারনেট, এই শব্দগুলোর সাথে পরিচিতও নয় অর্ধেকের উপর ভারতবাসী।
    ডিজিটাল_ইন্ডিয়া স্লোগানের হাত ধরে এমন কোনো মাক্রোপ্রসেসর চিপ ভারতে আসুক যা ভারতবাসীর পেটে প্রতিস্থাপন করে দিলে খিদে পাবে না। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে খিদে মেটানোর ব্যবস্থা হোক।
  • ranjan roy | 192.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০০663938
  • পিটি উবাচঃ
    ১) "যে দলের নেতাজী নেই, গান্ধিজী নেই, শ্যামাপ্রসাদ নেই, সমাজতন্ত্র নেই, ধনতন্ত্র নেই, এমনকি ভারতবর্ষ নামক কোন কনসেপ্ট-ও নেই-"
    --- অবশ্যই, অবশ্যই। বামদলের নেতাজি আছেন, গান্ধিজী আছেন, শ্যামাপ্রসাদ আছেন,ভারতবর্ষ বলে কনসেপ্টও আছে??
    তাই উড়িষ্যায়,অন্ধ্রে,ছত্তিশগড়ে চাষীর জমি কেড়ে শিল্পগড়ার সোচ্চার বিরোধিতা? আর বঙ্গে চাষের জমি নিয়ে শিল্প?

    পিটির ফরমানঃ আজকাল নাকি তিনোরাও অনিলায়ন নিয়ে কথা বলে না?
    -- ঘোর তিনোবিরোধী পত্রিকা দেশ এর ১৭ সেপ্টেম্বর তারিখে সুমিত মিত্র বঙ্গের শিক্ষাব্যবস্থার হাল নিয়ে লিখেছেন --"দেহি পদপল্লবমুদারম্‌"। কভারে কার্টুন। দিদি বইয়ের আসনে আরুঢ়া। পাশে (ডঃ) পার্থ চাটুজ্জে। সামনে অনুরাধা লোহিয়া ও সুগত মারজিৎ সাষ্টাঙ্গ প্রণিপাত! পাশে দন্ত কেলাসিত সুরঞ্জন। ভেতরে তীব্র কটাক্ষ কি করে পার্থবাবুর সদ্যপ্রাপ্ত পিএইচডির পেছনে গাইড অনিল ভুঁইমালিকে তারপরই উত্তরবঙ্গ ইউনিকে ভেঙ্গে রায়গঞ্জ ইউনি বানিয়ে তার কুলপতি করে দেওয়া হল।
    সুমিতের তীক্ষ্ণ মন্তব্যঃ "লজ্জা কিন্তু দিদিরাজের অঙ্গের ভূষণ নয়"। ওঁর মতে আজ শিক্ষাব্যব্স্থায় যা ঘটছে তার অভিধা "দিদিরাজ"।
    কিন্তু একই প্রবন্ধে সুমিত আগের অবস্থা নিয়ে কী বলছেন?
    " বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদ করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের তখনকার ভাইস চ্যান্সেলর সন্তোষ ভট্টাচার্যকে বিদায় নিতে হয়।প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতার দায়িত্ব পরিত্যাগ করে অন্যত্র চলে যান অনেক নামী অধ্যাপক। ষাটের দশক থেকেই অনেক ভাল ছাত্র স্নাতক পরীক্ষা পাশ করেই দিল্লি অথবা বিদেশে উচ্চতর শিক্ষার জন্য পাড়ি দিত। বাম আমলে স্কুল পাশ করেই শুধু দিল্লি নয়, দক্ষিণ ভারতে বিভিন্ন স্নাতক কলেজে রাজ্যের প্রচুর ছাত্র ছুট লাগান।
    শিক্ষা ব্যবস্থাকে দলতন্ত্রের শিকার হতে দিয়ে তরুণ সমাজকে যিনি ঘরছাড়া করেছিলেন, সেই অনিল বিশ্বাস চিরস্মরণীয় হয়ে রইলেন তাঁর প্রতি বিদ্রূপে জারিত একটি শব্দের মাধ্যমে --'অনিলায়ন।'
  • PT | 213.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৭663940
  • "ভাইস চ্যান্সেলর সন্তোষ ভট্টাচার্যকে বিদায় নিতে হয়।"
    এটি সেই কুমিরের ছানা-দেখিয়ে দেখিয়ে বাঅচ্চা কুমোর বুরো হয়ে গিয়েছে।

    "কলেজে শিক্ষকতার দায়িত্ব পরিত্যাগ করে অন্যত্র চলে যান অনেক নামী অধ্যাপক। "
    এটি সেই টিপিকাল হাওয়ায় ভাসানো মন্তব্য যেটা প্রমাণ করার দায়িত্ব আবাপ নেবে না।

    "ষাটের দশক থেকেই অনেক ভাল ছাত্র স্নাতক পরীক্ষা পাশ করেই দিল্লি অথবা বিদেশে উচ্চতর শিক্ষার জন্য পাড়ি দিত।"
    তখন বামেরা, বিশেষতঃ কুখ্যাত অনিল বাবু কোথায়? মানে আবাপ স্বীকার করে নিচ্ছে যে ষাটের দশক থেকেই, অর্থাৎ অনিলায়নের বহু আগে থেকেই "ভাল" ছাত্ররা অন্যত্র চলে যেত?

    "বাম আমলে স্কুল পাশ করেই শুধু দিল্লি নয়, দক্ষিণ ভারতে বিভিন্ন স্নাতক কলেজে রাজ্যের প্রচুর ছাত্র ছুট লাগান।"
    আরেকটি ঢপ ও হাওয়ায় ভাসানো মন্তব্য। ৯০-এর দশকে NCL-এ দশ বছর ধরে পব-র থেকে PhD করতে আসা ছাত্র থিক থিক করত।

    এই সব আলগা মন্তব্য কোট করে তক্কে জেতার চেষ্টা?
  • PM | 116.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৭663941
  • ৯০ দশকের ছাত্র হিসেবে আমার বন্ধুদের দেখেছি NCL/IISC/CCMB র জন্য প্রান পাত করতে দেখেছি।

    সন্তোষবাবুর কেসটা নিয়ে কি বক্তব্য। বাম ছাত্ররা ওঁকে প্রচুর হ্যারাস করেছে সেটা সত্যি। কিন্তু রুট কসটা কি?

    আচার্য প্রথা অনুযায়ী রাজ্য সরকারের দেওয়া লিস্টি থেকে না নিয়ে নিজের ( কেঃসঃ) এর মর্জি মত পলিটিকাল অ্যাপয়েন্ট্মেন্ট করেছিলেন যেটা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ কারন শিক্ষা রাজ্যের বিষয়। আচার্য্যের এই পদক্ষেপকে কি সমর্থন করেন?

    আচার্য্যের এই অন্যায্য হস্তক্ষেপের বিরুদ্ধে বামেদের প্রতিবাদ ন্যায্য বলে মনে করি, না করলে সেত প্রিসিডেন্স হিসেবে পরিগনিত হত।

    তবে উপাচার্য্যের ব্যক্তিগত হেনস্থাতে আপত্তি আছে
  • ranjan roy | 192.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৪663942
  • তক্কে জেতার চেষ্টা আপনি করুন গে!
    আমি খালি দেখালাম যে আপনার প্রিয় আবাপ গোষ্ঠীর বিশেষ পত্রিকায়ও দিদিরাজকে নিয়ে ছি ছি করতে করতেও 'অনিলায়ন' এর উল্লেখ করা বন্ধ হয় নি। আর আপনি নাকি বললেন যে আজকাল তিনোরাও অনিলায়ন বলে না!
    অর্থাৎ আপনার ফরমানটি সেরেফ গলাবাজির উপরে দাঁড়িয়ে, এইটুকুই।
    আর আপনি যেমন অন্যদের উপদেশ দেন, সেই হিসেবে আপনাকে বলছি--যান, এই প্রতিবাদ/সমালোচনা এখানে না করে দেশ পত্রিকায় চিঠি লিখুন। আগামী সংখ্যায় দেখব আশা করি।

    আর বুদ্ধবাউর দলিলের অপব্যাখ্যা করেছে আবাপ।
    কিন্তু দলিলের সঠিক ব্যাখ্যা শোনান না! রাজি আছি।
  • PM | 116.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩৬663943
  • নিজেদের ইন্ভেন্তেদ টার্ম নিজেরা কি করে ডিসওন করে ? চক্ষুলজ্জা বলে তো কিছু আছে নাকি ঃ)
  • অনিলায়ন | 213.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪১663944
  • অনিলায়ন অনিলায়ন অনিলায়ন
    নাম টি শুনলেই যেমন মনে হয় আদর মাখানো;
    তেমনি সারাদিন আনন্দে থাকতে গেলে
    চর্চা করুন অনিলায়ন র!! ঃ))
  • PT | 213.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৫663945
  • "আর আপনি নাকি বললেন যে আজকাল তিনোরাও অনিলায়ন বলে না!"
    আবাপ = তিনো?
    শেষে এই ছেলো মনে?
  • ranjan roy | 192.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৮663946
  • হে হে!
    স্পষ্ট করেই বলেছি আবাপ= ঘোর তিনো বিরোধী।
    তো আবাপ'র বুদ্ধদলিলের অপব্যাখ্যার বিপরীতে পিটির সঠিক ব্যাখ্যা?
    সেটা কবে আসবে?
    আর সুমিত মিত্রের' হাওয়ায় ভাসানো' তত্ত্বের প্রতিবাদ পত্র? নাকি ওসব নিদান শুধু অন্যের জন্যে?
  • PT | 213.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১২663947
  • আবাপতে পোতিবাদ পত্ত লিখতে গেলে টিটাগড় পেপার মিলের সব কাগজ কিনে নিতে হত -সে বহুদিন থেকেই। তাই ও চেষ্টায় ক্ষান্ত দিয়েছি বহুদিন। তবে এটা দেশ পত্রিকা থেকে কোট করছেন। বহু বছর হল দেশ পত্রিকা কেনা ও পড়া বন্ধ করে দিয়েছি।
  • ।। | 113.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৪663948
  • বাজারে জোর গুজব রটেছে যে,
    * সুন্দর পিচাই বাবুর ঘোষণা শুনে দেশের ভিখারি সম্প্রদায়ের ( শিল্পপতি, সাংসদ, বিধায়ক, নেতা হাতা) লোকজন নাকি ওই নির্দিষ্ট ৫ লক্ষ গ্রামে জমি কিনতে ছুটবেন।
    * উফ ! একদম দেরাদুন চাল চেলেছেন আমাদের NRI প্রধানমন্ত্রী।
    ৫ লক্ষ গ্রামে ফ্রিতে নেট পরিষেবা মানে আমাদের দেশের ভিখারিগুলো ওখানে গিয়ে ঘাঁটি গেড়ে বসবে। জমি কিনবে আর গুগুলের নাম শুনেই জমির দাম আকাশছোঁয়া। জমির মালিক ধনী থেকে তস্য ধনী।
    ফ্ল্যাট হবে, বাংলো (বাংলো মানে - বাংলার আলো নয়) হবে, শিপ্পো হবে।
    * ৫ লক্ষ গ্রামকে নিমেষেই শহর বানিয়ে দেওয়া গেলো।
    লাইক টু আমেরিকা। তারপরেই সেই ভিশন - "মিশন গরীব হটাও। "
    * শিপ্পো, ফ্ল্যাট, বাংলো মানেই কাজ, কাজ মানেই পেটে ভাত, পড়নের কাপড়, শিক্ষা, নিশ্চিন্ত আয়, বেকারত্ব দুর, পানীয় জল, রাস্তা, আলো (লাইট - "লা ইট"), তবে মাথার ওপরের ছাদটার কথা নিশ্চিন্তে বলা যাচ্ছে না, ওটা নাহয় পরে সুন্দর বাবুর সাথে কথা বলে জানানো হবে।
    * তবে হ্যাঁ, শিশু শ্রমিকের কথাটা ঠিক বলা যাচ্ছে না, ওটা মনে হয় থাকবেই, শিশু শ্রমিক না থাকলে শিপ্পোপতিরা থাকবেন না বলেছেন, কম টাকায় দক্ষ শ্রমিক জোটানো খুব মুশকিল ভাই, আর পতিরা যদি লাভ (Love of মুনাফা) না করেন তবে ওনাদের চলবে কি করে।
    ওসব শ্রম আইন-টাইন আমেরিকার জন্যে খাটে, আমাদের Love অফ মুনাফাটাই আসল। ।
    গুজবে কান দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। ।
    ‪#‎ডিজিটাল_ইন্ডিয়া‬
  • ranjan roy | 192.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৫663949
  • পিটি ঃ "তবে এটা দেশ পত্রিকা থেকে কোট করছেন। বহু বছর হল দেশ পত্রিকা কেনা ও পড়া বন্ধ করে দিয়েছি।"
    -- উত্তম কার্য্য। কিন্তু তাতে কি যায় আসে? আপনি যে লিং দেন সে ও তো অন্যেরা পড়েনি বলেই দেন, তাই তো!
    মানে সিলেবাস, টেক্স্টবুক সবই আপনি ঠিক করে দেবেন? বেশ!
    আর অন্যদের চিঠি লিখতে বলার সময় তাদের কোন কোন পেপার মিলের কাগজ লাগবে সেই খোঁজ আগাম নেন তো?
  • PT | 213.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫২663951
  • যাচ্চলে এসব interpretation আপনি কোথা থেকে নামাচ্ছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন