এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • B | 127.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৯663952
  • নাঃ... এ পরিষ্কার পটাশিয়াম সোডিয়াম ইম্‌ব্যালেন্সের লক্ষণ।

    এনিওয়ে, একটা সিরিজ চালু করলাম; যখনই সময় পাব', তখনই লিস্টি বাড়িয়ে যাব'।

    প্যাথোলজিকাল মন্তব্য সিরিজ -
    (সন্তোষবাব্র উদাহরণে অসন্তুষ্ট ব্যক্তিবর্গের জন্য) -

    নিম্নে উল্লিখিত বিষয়গুলি পাঠ্যক্রমে নেওয়ার বিশেষ প্রয়োজন :-
    ১) মানস মুখোপাধ্যায়ের স্ত্রীর ডক্টরেট হওয়ার ঘটনা

    ২) মনীষা মুখোপাধ্যায় নামের মহিলাটির হাওয়ায় মিলিয়ে যাওয়া।

    ৩) সেই যে মহিলাটি জীবনে শুধু একটিই লেখা, "বড় বাবু'র জীবনী", লিখেই 'রবীন্দ্র পুরস্কার' পাওয়ার যোগ্যতা অর্জ্জন করলেন, তাঁর নামটি কেউ মনে করিয়ে দিন।
    (ক্রমশঃ)
  • Arpan | 125.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫২663953
  • সুরভি ব্যানার্জি?
  • PT | 213.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৪২663955
  • যদিও বর্তমান শিক্ষামন্ত্রীর আমলে এই সব আলোচনা তামাদি হয়ে গিয়েছে তবুও একটা প্রশ্ন করতেই হয়ঃ "Have you people seen her CV?"

    আর এ আমলে মনীষাকে খোঁজার জন্য একটা কমিশন করে বামেদের আরেকটু লজ্জা দেওয়া যেত তো!!
  • sm | 233.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫৫663956
  • জ্যোতি বাবু যখন ধমকে বলেছেন; তখন তো অধমস্তকে স্বীকার করে নেওয়াই দস্তুর! বালখিল্য সাংবাদিক আবার প্রশ্ন তোলে।
    কি অসাধারণ যুক্তি!
    তবে কি লিংক দিলে বাবা!
    মুখ্য মন্ত্রীর অটো বায়োগ্রাফি ( এটা কিন্তু ভজনা নয়), রিয়েল এস্টেট ব্যবসায়ী স্বামী,আলিমুদ্দিন, প্রো ভিসি নিয়োগ; একেবারে মাখো মাখো কেস।
    লাস্ট উত্তর টা ( অবশ্যই একটি প্রশ্নে ) কি আসবে জানি;৪ বছর ক্ষমতায় থাকার পর ও তিনো রা কিছু করতে পারল না কেন?
  • PT | 213.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫৯663957
  • did you see her cv?
  • .. | 188.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৮663958
  • আহা লিংকটা সত্যি একটা ছোট্ট টাইম মেশিন। সে এক স্বর্ণযুগ ছিল। প্রোমোটাররাজ, পার্টি অফিস, মার্ক্সিস্ট দাদা, স্কচ হুস্কি, লন্ডন সফর...ঠাস বুনোট একেবারে। গম্ভীরভাবে বলা "ওরম হয়", "হ্যাভ উ সিন হার সিভি" ইত্যাদি আর বশংবদদের মাথা নাড়া। নেপোটিজম হিপোক্রিসি এসব শব্দগুলো ডিকশনারিতে আসবার সাহসই দেখাতো না। হায় কি সুমহান ঐতিহ্য ছিল আমাদের পার্টির।
  • PT | 213.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১০663959
  • সেই হাওয়ায় ভাসানো কথা!!
  • .. | 186.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২০663960
  • সব কথাই হাওয়ায় ভাসে কত্তা। কেবল আপনের কথাগুলান খুঁটিতে বাঁধা।
  • sm | 233.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৮663962
  • did you see her কভ ? এবার আমার প্রশ্ন?
    আর একজন মুখ্যমন্ত্রী সিভি দেখতে যাবে কেন?
    এর চেয়ে ভালো সিভি ওয়ালা ব্যক্তি কি কম পড়িয়াছিল?
  • sm | 233.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:২০663963
  • cv ?
  • PM | 116.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৭663964
  • ৭৭ এর আগে CU র রেসাল্ট বেরোতে বছর গরিয়ে যেতো, মধ্যামিক, উচ্চ মাধ্যামিকের ফল বেরোতেও ৬ মাস লেগে যেতো। বাম আমলে সব পরীক্ষার ফল ৩ মসের মধ্যে বেরোতে শুরু করে।

    এটা কি অনিলায়নের অওতায় পড়বে?
  • lcm | 118.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৮663965
  • পিএম কি গুল মারছে মাইরি, ১৯৮০-১৯৯০ কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বেরির্তে এক পেরিয়ে দেড় বছর অবধি লাগত।
  • PM | 116.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৭663966
  • আমার দাদার সময়( ৮৭ মাধ্যমিক) থেকে খবর রাখি যে ৩ মাসে রেসাল্ট বেরোতো CU পর্য্যন্ত। তার আগের খবর জানি না। হতেও পরে। আমার ক্ষেত্রেও আমি কোনোদিন কোনো দেরী দেখি নি।

    আপনার কথা সত্যি হলেও ( ৭০ থেকে ৮০র দশকের মাঝামাঝি পর্যন্ত্য ফল প্রকাশে ১-২ বছর লাগতো) এটাই প্রমানিত হয় যে অনিলবাবু দায়িত্বে আসার পরে( ৯০ দশকে) পরীক্ষা পদ্ধতি তেল খাওয়া মেসিনের মতো কাজ করতে শুরু করে। অনিলবাবুর কৃতিত্ব কি? প্রশ্ন এটাই ছিলো ঃ)
  • PT | 213.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০২663967
  • আমি মুখ্যমন্ত্রীর কথা বলিনি। আপনি যে রেডিফের-র ধামা ধরতে গেলেন-আপনি কি cv দেখেছেন? বা আরো কাউকে চিনতেন যিনি সুরভির চাইতে বেটার ক্যান্ডিডেট ছিলেন?
  • .. | 188.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩৬663968
  • আমি মুখ্যমন্ত্রীর কথাই বলেছি। মুখ্যমন্ত্রীর জীবনীকার প্রোভিসি হবেন, সেই নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি হ্যাভ উ সিন হার সিভি টাইপের একটা দায়সারা উত্তর দেবেন, জীবনীকারের স্বামী, যিনি আবার রিয়েল এস্টেট ডেভেলপার, তিনি মুখ্যমন্ত্রীর কোটায় সল্ট লেকে জমি পাবেন, এগুলো নেপোটিজম বলে মনে হয়না?
  • cm | 127.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৩663969
  • বালিতে যে টাকা ধরা পড়ল তার কি হল? কোন সাড়াশব্দ নেই যখন নির্ঘাত মূলো কোম্পানির কাজ।
  • PT | 213.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩০663970
  • মুখ্যমন্ত্রীর কোটায় অনেকেই জমি পেয়েছে যাদের সঙ্গে পব-র শিক্ষা ব্যব্স্থার কোন যোগ ছিল না। আমার চেনা এক physicist মারবুর্গ ইউনির ফ্যাকাল্টি। তিনিও মুখ্যমন্ত্রীর কোটায় জমি পেয়েছেন শুভাপ্রসন্নর পাড়ায়।
  • quark | 122.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪১663971
  • মুজুমদার? চেনেন নাকি?
  • .. | 208.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪৫663973
  • একজন মুখ্যমন্ত্রীর জীবনী লিখলেন। তাঁরই স্বামী সল্লেকে প্রাইম কমার্শিয়াল জমি পেলেন মুখ্যমন্ত্রীর কোটা থেকে। নেপোটিজমের দেপিনিশনটা য্যানো কি ছেল?
  • quark | 122.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৭663974
  • ছাত্রছাত্রীরা স্নাতকস্তরের পর উচ্চশিক্ষার জন্য দিল্লী বা অন্য রাজ্যে পাড়ি দেওয়ার গল্প শুনি বহুকাল থেকে। উচ্চশিক্ষার নানা দিক। পেশাগত কারণে গবেষণা (তাও বিজ্ঞানবিষয়ে) ছাড়া অন্য বিষয়ের কথা বিশেষ জানি না। তো কলকাতায় গবেষণাকেন্দ্র বলতে SINP/VECC/IACS/SNBNCBS/ISI/IITKGP। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলি। এখন গবেষণার কাজে এই প্রবল প্রতিযোগিতার যুগে কলকাতার সকলে কলকাতার এই সংস্থাগুলিতেই সুযোগ পাবে এমন ভাবা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না। যদি তর্কের খাতিরে ধরেও নি ভালো ছেলেমেয়েদের প্রথম পছন্দ IISC/TIFR, তাতেও সিপিয়েম কেমন ক'রে দায়ী হয় এটা বুঝি না।

    সত্যের খাতিরে এটা বলতেই হয় যে কেরাণীকুলের দীর্ঘসূত্রিতায় কলকাতার গবেষণাকেন্দ্রগুলির কর্মীরাও কম যান না।
  • PT | 213.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৯663975
  • সল্লেকের বাড়িতে বসে তাঁর কাছে শুনেছি কোটায় জমি পাওয়ার কথা। ত্যাখনি তো দেখলাম শুভার বাড়ি-বারন্দার গ্রীলে অ-আ-ক-খ লেখা।
  • PM | 116.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৬663976
  • সুরভী ব্যানার্জি জ্যোতি বাবুর জীবনী লেখার জন্য কলকাতা বিশ্ব বিদ্যালয়ের প্র-ভিসি হতে পেরেছিলেন, তার আর কোনো যোগ্যতা ছিলনা, এই তো অভিযোগ?

    মিসেস ব্যানার্জি এখন সেন্টাল ইউনিভার্সিটি অফ উড়িষ্যার VC, ইন ফ্যাক্ট প্রথম ভিসি।

    এই পদটা উনি ঠিক কার জীবনী লিখে বাগালেন? মনে অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নেই এটা যখন সতঃসিদ্ধ।

    ওনার সিভি থেকে কয়েকটা লইন তুলে দিচ্ছি-

    -Member of eight (8) Search Committees for the appointment of Vice Chancellors in several State and Central Universities in – Maharashtra, Madhya Pradesh, Kerala, Karnataka, West Bengal and Andhra Pradesh.

    -Nominated by the Prime Minister of India as Member, Board of Governors, Academy of Scientific and Innovative Research (AcSir), Government of India.

    - Allotted a spacious entry as a reputed writer in the prestigious "Who‟s Who in Indian Writing", published by Sahitya Akademi, Government of India.Author of 23 Books on English and European Literature.

    Chairman of the Expert Committee constituted by UGC for selection the awardees under the scheme of Post-Graduate Indira Gandhi Scholarship for Single Girl Child for PG academic programme 2013-2014
    http://cuo.ac.in/Document/VCProfile.pdf

    I was nominated by the U.S. Govt. for the prestigious International Leadership Programme. U.S. higher education officials to visit several Ivy League Universities in the U. S. and hold meetings with on Higher Education.

    Recipient of State Scholarship, National Scholarship, British Council Grants, Charles Wallace Trust Fellowships thrice, UK Bursary Fellowships throughout her academic career Studied and taught as Professor of English at Presidency College, University of Calcutta and the University of East Anglia (UK) Studied at the University of Leeds (UK), pursued research work at the University of Cambridge, UK (Post doctoral) Pursued research work as Fellow at the University of East Anglia, Norwich (UK) with internationally acclaimed linguist Professor Roger Fowler

    কি নেপোটিসম কি নেপোটিসম।
  • PM | 116.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৯663977
  • কঃবিঃ র এখনকার প্রো-ভিসির শিক্ষাগত যোগ্যতা একটু জানা যাবে ? তাহলে বামেদের নেপোটিস্ম আরো কিলিয়ার হবে।
  • cm | 127.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০৩663978
  • উফ, চমচম।
  • PT | 213.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১১663979
  • আসলে এই ধরণের মানুষেরাই বামমার্গী ছিলেন। তাই চাকরী গুলো তাঁরাই পেয়েছেন। তাঁরা না পেলে অন্য কোন বামমার্গী কেউ পেতেন। এই সহজ সত্যটা স্বীকার করে নিলে আর কোন তক্ক থাকে না, অনিলায়নের কষ্টকল্পিত গপ্পও ফাঁদতে হয় না।
  • cb | 213.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৩৮663980
  • সিএম মাইরি কিছু দিলেন, এর আগে আমরা আরো দুটি শব্দ বসাতাম, অশ্লীল গোছের!!!
  • cm | 127.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০১663981
  • কী কেলো, আমি শুধু এটুকুই জানি।
  • ranjan roy | 192.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৬663982
  • পিএম ঠিক অ্যাপ্রোচ নিয়েছেন।

    আমার পিএম কে একটি বিনীত প্রশ্নঃ
    ম্যাডাম ব্যানার্জির CV তে দেখানো বিশেষ যোগ্যতাগুলো কোন কোন সালে পাওয়া এটা যদি দেখিয়ে দেন।
    অর্থা`ৎ, উনি যখন কোলকাতা ইউনির ভিসি পদ প্রাপ্ত হলেন তখন ওঁর সিভিতে ওপরে দর্শানো উপলব্ধির কোন কোন গুলো ছিল?

    --তিনো জমানার ভিসিদের?
    অবশ্যই অনুরাধা লোহিয়ার নিজস্ব রিসার্চ ছাড়া আর কোন প্রশাসনিক এক্সপেরিয়েন্স নেই।
    সুগত মারজিৎ এর বিদেশে পিএইচডি এবং কোলকাতার প্রখ্যাত সোশ্যাল সায়েন্সের গবেষণা কেন্দ্রটির প্রাক্তন অধ্যক্ষ বটে,। যেখানে আগে বরুণ দে পার্থ চট্টোরা ছিলেন।
    সুরঞ্জন দাস কি প্রেসির প্রাক্তন ভিসি? পিটি ভাল বলতে পারবেন।
  • cm | 127.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৬663984
  • তবু আশা মরেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন