এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০০:৩৬522554
  • Ishan
    আমি কিন্তু রাজকুমারের তদন্তের বিরোধিতা একদমই করিনি। তবে এই ভাবে ভাবতে থাকলে খুব বিপদ। কেননা তখন কেউ বলবে যে জঙ্গল মহলে যে শ'চারেক লোক মরেছিল তাদের সুবিচার কে দেবে-কেননা তাদের অন্যতমা খুনী (সম্ভবতঃ) ম্যাচ করা শাড়ি ব্লাউজ পড়ে ভুরু প্লাক করে তৃণমূলের নেতার ঘরণী হয়ে সরকারের নিরাপদ আশ্রয়ে জীবন কাটাচ্ছে। তাতে আরেকজন বলবে মাটির নিচের ক্ঙ্কাল, ছোট আঙারিয়া, মরিচঝাঁপি, বিজন সেতুর কেসটা কি হল? তার পরে সরোজ দত্ত, লক-আপে চারুবাবুর মৃত্যু, সাঁই বাড়ি, বরানগর, লেক স্টেডিয়ামের ছেঁড়া ব্লাউজের পাহাড় ইত্যাদি ছুঁয়ে বিধান রায়ের গুলিতে ৮০ জনের হত্যা সব কিছুরই তদন্ত হোক। মাঝের থেকে গোলমাল হবে খুব-কাজের কাজ কিস্যু হবেনা-যেমন কিনা হচ্ছেও না।

    আসলে ঐ যা আগে বলেছিলাম আবার বলি। যারা মতামত তৈরি করে টিভিতে, কাগজে, লিটিল ম্যাগে, মায়াপাতায় তারা প্রায় কেউই আইনের শাসনে ইন্টারেস্টেড নয় -শুধু রুটির এপিঠ-ওপিঠ সেঁকার মত করে সরকার বদলাতে চায়। আর না হলে "৩৪ বছরের অপশাসন" কিংবা "আমার দলের কত ছেলের ল্যাম্পপোস্টে লেগে মাথা ফেটেছে-তাইত সবাইকে বার বার বলি গেট থেকে না ঝুলতে"-ইত্যাদিতে এসে চাওয়াটাও শেষ হয়ে যায়!!

    কসুর গানটা শুনুন-কি বলছি বুঝতে পারবেন। সুদীপ্তর কথা শেষ হতে না হতেই চলে গেলেন কাশ্মীরে আর চানুতে। অথচ উনি কিছুদিন আগেই টিভিতে জানালেন যে উনি UPA-এর সমর্থক-তাহলে কাশ্মীর আর চানুর ব্যাপারটায় উনি কার কাছে বিচার চাইবেন?। তার মানে মাঝের থেকে হাতে পেন্সিলটাও থাকল কিনা কে জানে!!
  • a x | 109.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০২:০০522555
  • "আপনারা মাইরি, কোনো একটা ঘটনা ঘটলেই সরকারের পদত্যাগ চেয়ে বসেন। সেই নন্দীগ্রামের সময় থেকে দেখে আসছি ঃ( "

    নন্দীগ্রামের সময় সিদ্ধার্থ সর্কারের পদত্যাগ চায়নি? :-)
  • aka | 85.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০২:৫৭522556
  • সিদ্ধার্থর কথাগুলোর কোন বেসিস নেই শুধু কয়েকটি ক্লেম। এইরকম কিছু অন্ধ বিশ্বাস ও আবেগ ছাড়া লেফট মুভমেন্ট ও পলিটিক্সের দেওয়ার আর কিছুই নেই। আর প্রকৃত অর্থে অন্ধ্রের জঙ্গলে ছাড়া লেফট বলে কিছু বাকিও নেই। যারা সিপিএম কে লেফট আন্দোলনের পুরোধা বলে খাঁড়া করেন তাঁরা লেফট নিয়ে ইলিউশনে ও সিপিএম নিয়ে চাইল্ডহুড মেমরির রোমান্টিসিজমে বায়াসড।
  • Ishan | 183.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৫:০২522557
  • উফ আকা। অন্ধ্রের জঙ্গলে আবার কোন লেফট আছে? মাওবাদীদের কথা হচ্ছে কি? এইটা জেনে রাখা ভালো, যে, তাদের অন্ধ্রে তেমন অস্তিত্ব নেই।
  • Ishan | 183.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৫:১৩522558
  • পিটি, কসু নয়, আপনার দাবীটিই বিপজ্জনক। প্রথমতঃ ইউপিএর সমর্থন বা বিরোধিতা করার সঙ্গে পুলিশী বা মিলিটারির কাজকর্মের বিচার চাইবার কোনো সম্পক নেই। আমি ইউপিএর সমর্থক হলে কাশ্মীরের ঘটনার বিচার চাইতে পারবনা -- এটি একটি বোধবুদ্ধিহীন অপরিপক্ক ধারণা। এর থেকেই আমরা ওই জায়গায় পৌঁছই, যে বামফ্রন্ট সমর্থক হলে রাজকুমার ভুলের মৃত্যুর পক্ষে বলতে হবে, তৃণ সমর্থক হলে সুদীপ্তর মৃত্যুর বিচার চাওয়া যাবেনা। ইত্যাদি। এই সবগুলোই ওই একদিকেই অঙ্গুলীনির্দেশ করে। আপাততঃ সুদীপ্তর মৃত্যু নিয়ে সোচ্চার হই, কারণ মৃত্যুটি রাজনৈতিকভাবে আমার পক্ষের লোকের মৃত্যু।

    আপনি সমেত বাকি রাজনীতিসচেতন লোকেরা যেদিন বুঝতে শিখবেন, যে, এই কোনো মৃত্যুই আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়, তবেই কিছু হলেও হতে পারে, তার আগে কিসু হবেনা।
  • aka | 85.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৫:২৭522559
  • উফ্ফ ঈশান, ম্যাপ অনুযায়ী অন্ধ্রে মাওরা মডারেট। সেটা নেই বললে নেই, আছে বললে আছে। অন্ধ্র বাদ দিয়ে উড়িষ্যা বললে কি বুঝতে সুবিধা হত। যা দিনকাল, বোঝানোর জন্য কত কি করতে হয়। উফফ।
  • Ishan | 183.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৫:৩২522560
  • প্লিজ এইটা নিয়ে তক্কো না। "প্রকৃত অর্থে অন্ধ্রের জঙ্গলে ছাড়া লেফট বলে কিছু বাকিও নেই" -- এর মানে আমি বুঝি লেফটরা গোটা ভারতবর্ষে অন্ধ্রের জঙ্গল ছাড়া আর কোথাও টিকে নেই। এই বক্তব্যটি ডাহা ভুল। ইচ্ছে হলে মেনে নাও, নইলে নিওনা। আমি তক্কো করবনা। মুচকি হাসব শুধু।

    আর হ্যাঁ, তোমার বক্তব্যের অন্য কোনো মানে হলে সেটাও বলে দিও। সেটাও মুচকি হেসেই শুনে নেব। :)
  • aka | 85.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৫:৩৪522561
  • আমিই বরং একটু মুচকি হেসে ক্ষান্ত দিলাম। ক্যারি অন। ঃ)
  • Ishan | 183.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৫:৩৫522563
  • ভুল সকলেরই হয়। হতেই পারে। স্বীকার করার মধ্যে বিশেষ অগৌরব নেই। :)
  • aka | 85.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৫:৩৬522564
  • ঃ)
  • a x | 109.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৬:২৩522565
  • অন্ধ্রে মাওবাদীদের অস্তিত্ব আর নেই। বিহার উড়্রিষ্যা, ঝাড়খন্ড, ছত্তিসগড় মূলত। তামিলনাড়ুতে এক্স্পান্ড করছে। অন্ধ্র থেকে অনেকদিন থেকেই বেরিয়ে যেতে হয়েছে। অন্ধ্রের মডেলের কথা প্রায়ই ওঠে যখনই সরকারের সাথে সিজফায়ারের কথা হয়।

    তবে হ্যাঁ সিপিএমকে লেফট বলার খুব একটা কারণ নেই। লেবেল লাগালেই তো হয়ে যায়না। কংগ্রেসের সাথে তফাৎ কমানোর প্রয়াস তো অনেকদিন থেকেই জারি।
  • aranya | 154.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৭:১৬522566
  • হরেকৃষ্ণ কোঙার-ই কি নক্শালবাড়ীতে গিয়ে তীরের ঘায়ে নিহত পুলিশ অফিসার ওয়াংদি (?)-কে সম্মান জানান, কিন্তু নিহত চাষীদের পরিবারের সাথে দেখা করতে অস্বীকার করেন?
  • aranya | 154.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৭:১৭522567
  • ম্যমি-র পোস্টে হরেকৃষ্ণ কোঙার-এর নাম দেখে মনে পড়ল।
  • pi | 78.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৭:৩৪522568
  • পিটিদা যাদবপুরের ভিডিও টা দেখলেন ? দেখে কী মনে হচ্ছে, জানাবেন।
  • aranya | 154.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৭:৫২522569
  • সুমনের গান-টা ভাল লাগল। এইভাবেই কি কখনো উনি মাওবাদীদের হাতে মারা যাওয়া পুলিশ-দের নিয়েও গান লিখবেন - আশা কুহকিনী।
  • sandipan | 109.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৭:৫৮522570
  • শুধু যাদবপুর কেন? তার কিছু আগে, ২০০২-২০০৩ নাগাদ জলপাইগুড়ি ইং কলেজে পুলিস আর RAF মিলে ছাত্রছাত্রীদের বেধড়ক মারলো -হস্টেলের ভেতরে ঢুকে, তাতে উচ্চশিক্ষামন্ত্রী তখন বল্লেন কিছু ছেলে গোলমাল পাকাচ্চে। যেকোন আন্দোলনকেই ছাত্রদের একাংশের আন্দোলন বলে পুলিস লেলিয়ে দেওয়ার একটা অভ্যেস তো বরাবরই ছিল। তখন পুলিশে মারলে - ছাত্র-আন্দোলনে পুলিশের লাঠি অন্যায় - এই বোধ সিপিএম এস এফ আই তৈরী করতে পেরেছেন কি? তখন তো মন্ত্রী থেকে নিচুতলার পুলিসের ইউনিয়ন সবই ছিল। ডি এস ও বছরের পর বছর পুলিসের হাতে বেধড়ক মার খায় - কোনো প্রতিষ্ঠিত বামনেতার প্রতিবাদ তো দেখিনি/শুনিনি কখনো। আজকে হঠাৎ ঘুম ভেঙে ভাবতে বসলে অবাক লাগবেই। দয়া করে দায়িত্ব এড়িয়ে যাবেন না। অন্য সংগঠনের লোক মার খেলেও এস এফ আই প্রতিবাদ করুক, আর এই মর্মান্তিক ঘটনার কথা মনে রেখে ৫ বছর বাদে ক্ষমতায় এলে আর বিরোধী আওয়াজ শুনলেই পুলিস পাঠাবেন না। প্লিজ।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০৮:১০522571
  • অন্ত্যহীন আলোচনা। আপাতত বাম আন্দোলনের কোনই ভবিষ্যত নাই তবে কোন কালেই হবেনা তেমন ভাবার কারণ নাই। বামপন্থীদের প্রধান করণীয় একটাই সবাইকে লেখাপড়া শেখানো। বাকিটুকু আপনা আপনি হবে।
  • কল্লোল | 125.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১১:২৬522572
  • বামেরা যদ্দিন কং ও বিজেপির থেকে আলাদা কোন অর্থনৈতিক (ভারতের প্রেক্ষিতে) মডেল খাড়া করতে পারছে এবং ক্লাস/কাস্টের সমন্বয় করতে না পারছে ততোদিন তাদের কেন্দ্রে কোন আশা নেই।
    এমনিতে বল্লে বলবে অর্থনৈতিক মডেল তো আলাদাই আছে পার্টি প্রোগ্রামে। কিন্তু রাজ্যে ক্ষমতায় এলেই সেই কং-বিজেপির মতোই খোলাবাজারে মাথা নোয়ানো (সেজ ইঃ) এসব খেলা লোকে ভালোই বোঝে, কেন্দ্রে এলে কি হাল হবে এদের।

    সিদ্ধার্থ আগে একটা পোস্টে লিখেছে মধ্যবর্তী রাস্তার কথা। সেটা আমারও মনে হয়। ভারতের রাষ্ট্রকাঠামো, সংষ্কৃতির বহুত্ব, বিশাল জনসংখ্যা কোন চরমপন্থাকে ধারন করতে পারে না। কিন্তু তার মানে এই নয় যে গড্ডালিকাপ্রবাহে ভাসতে হবে। মৌলিক দৃষ্টিভঙ্গী চাই।
    সন্দীপনের Date:07 Apr 2013 -- 07:58 AM পোস্টে বড় করে ক। আজ যখন সুদীপ্ত নিয়ে সকলেই সরব, তখন নোনাডাঙ্গায় লাঠি, তৃণমূলের গুন্ডাদের হাতে এপিডিআরের কর্মীদের মার খাওয়া নিয়ে সিপিএমের নীরবতা ভুলে যাচ্ছি না।

    পিটি। কি বলছ বুঝছি না। কাউকে সমর্থন বা বিরোধীতা করা মানে তার খারাপ বা তার ওপর অন্যায় হলে তাই নিয়ে কথা বলা যাবে না!!

    আজও মনে করি ২০১১তে সিপিএমের পরাজয় কাম্য ছিলো। তাবলে সুদীপ্ত নিয়ে এস এফ আইয়ের সাথে একসাথে মমতাকে কালো পতাকা দেখানো যাবে না!!!
  • PT | 213.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১১:৩৭522575
  • Ishan
    কসু "ঠিক" আর আমার ধারণা "বোধবুদ্ধিহীন অপরিপক্ক" সে তো পুর্বনির্ধারিত সিদ্ধান্ত। কাজেই ও নিয়ে আমার মাথাব্যথা নেই। তবে যে মানুষটি একসময় সবাইকে "জয় মমতা" বলার জন্য লাফালাফি করত আর এখন মমতার কাছে ঘাড়ধাক্কা খেয়ে ঘা চাটছে তার রাজনৈতিক বোধকে যারা তোল্লাই দেয় তারা কবে পাকবে কে জানে!!

    আমি যেহেতু বেশ কাঁচা তাই একটু কম জটিল করে ভাবি। রাজকুমার আর সুদীপ্ত দুজনেই ভারতের সংবিধান অনুযায়ী বিচার পাওয়ার দাবী রাখে-তাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। এমনকি "দেশদ্রোহী"-রাও দেশের সংবিধান অনুসারে বিচার পায়।
    তাহলে এত মিডিয়ার দাপট, কালো পতাকা, এত লেখালেখির পরেও মানুষগুলো বিচার পাচ্ছে না কেন?

    আপনার বক্তব্য বিকৃত করার ক্ষমতা-"আবার বলি, চমৎকার!" আমি বরাবর বলে যাচ্ছি যে মৃতর বিচারের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কটাকে বিযুক্ত করতে। আর আপনি জোর করে আমাকে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    "কোন মৃত্যুই আলাদা বিছিন্ন ঘটনা নয়"- তত্বটার গভীরতা কতটা ঠিক কে জানে। সবই সব কিছুর সঙ্গে যুক্ত এই তত্বের ভিত্তিতে একসময় JU-র ছাত্র নেতারা continuous assessment চালু করার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল-কেননা দাদাদের মতে এটা ছাত্রদের রাজনীতি থেকে বিযুক্ত করার সরকারি "চক্রান্ত" ছিল। পরে সে এক হাস্যকর পিছু হটার ব্যাপার হয়।

    আর তৃণমুলের সমর্থক সরকার ক্ষমতায় থাকলেই যে নন্দীগ্রামের মৃত্যুর তদন্ত চাইবে এমন ভাবারও কোন কারণ নেই। কেননা ঠিক ঠিক তদন্ত হলে কার সঙ্গে কার সুসম্পর্ক ছিল নন্দীগ্রাম ঘটার কালে সেসব আবার সামনে চলে আসতে পারে।

    এই প্রসঙ্গে রাজকুমারের মৃত্যুর তদন্ত কতটা এগিয়েছে সেটা জানলে বাধিত হতাম।

    আর কিস্যু এমনিতেই হবেনা। কেননা আইনের শাসন প্রতিষ্ঠা করার ইচ্ছা কারও আছে বলে মনে হয়্না। কেউ কেউ সরাসরি আর বেশীর ভাগই নিরপেক্ষতার ভান করে মৃত্যুর সঙ্গে রাজনীতির সম্পর্ক রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই কারণেই ভোটের ঠিক আগে আগে সাঁই বাড়ি কিংবা মরিচঝাঁপি নিয়ে কান্নাকটি শুরু হয়।

    pi
    ২০০৫-এ JU-তে লাঠি চালানো ঠিক না ভুল সেই প্রশ্নটা হঠাৎ সুদীপ্তর মৃত্যুর পরে আমাকে জিগালেন কেন?
  • . | 37.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১২:১৫522577
  • যদুপুরের ছাত্র আন্দোলন? ক্লাস না করেও পরীক্ষায় বসতে দিতে হবে, নম্বর না পেলেও পরীক্ষায় পাশ করাতে হবে ইত্যাদি মহান বৈপ্লবিক ব্যপার ছাড়া অন্য ব্যাপারে আন্দোলন হয়েছে নাকি?
  • PT | 213.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১২:১৫522576
  • কল্লোলদা

    আমি বলতে চাইছি যে মৃতের বিচারের কর্মপদ্ধতিটি রাজনীতি-বিযুক্ত হোক। সেটাই কাম্য, কিন্তু হচ্ছেনা কিছুতেই। পরিবর্তনের পরেও শুধু দম্ভের বদলে দম্ভ আসছে, "পেড ব্যাক ইন দেয়ার ওন কয়েন"-এর বদলে "পেটি ম্যাটার" শুনতে হচ্ছে। কাজেই বাম আমলের পরিবর্তনের থেকেও জরুরী ছিল যেটা সেই আইনের শাসনের অন্দোলনটাকেও জোরদার করার দাবী জানানো হোক। কালো পতাকা ইত্যাদি আছে ও থাকবে কিন্তু সেটা মৃতের পরিজনদের জন্য খুব একটা আশ্বাসবাণী বহন করেনা। এবার কোন বুজী মমতার সরকারের "পরিবর্তনের" ডাক দিলেও মনে মনে তার মুখে একতাল গোবর ছুঁড়ে দেব। কেননা "যা ফোট" জাতীয় পরিবর্তনে আসলে কিছুই বদলাচ্ছে না।
  • Lord Voldemort | 127.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১২:২১522578


  • মুখ্যমন্ত্রী নাচে ব্যস্ত যখন, সিঙ্গুর তখন অপেক্ষায় ছিলো।
  • PT | 213.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১২:৪৬522579
  • মুখ্যমন্ত্রী রুণ লায়্লার সঙ্গে "সাধের লাউ" গাইছিলেন-২৪ ঘন্টায় দেখাল। অবিশ্যই এক্ষুনি কেউ "হোপ-৮৬" স্মরণ করিয়ে দিয়ে নিরপেক্ষতা দেখাবেন।
  • PT | 213.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১৩:৩৮522580
  • a x
    গানটি শুধু আমার জন্য কেন? আপনার ভাল লাগেনি? আমার তো কিষেণজীকে নিয়ে গাওয়া গানটা আরও ভাল লেগেছিল-সেটার লিংও বোধহয় অমিই প্রথম দিয়েছিলাম।
  • sandipan | 214.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১৬:২৪522581
  • ক্লাস না করেও পরীক্ষায় বসতে দিতে হবে এই নিয়ে যাদবপুরে কোন আন্দোলন হয়েছে? আর ফেল করেও পাস করাতে হবে এই নিয়ে আন্দোলন হয় নি। হয়েছে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে। ইউনিয়ন থেকে নির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছিল কি কি সংস্কার দরকার সেই নিয়ে। এই সব আজে বাজে বকে লাভ নেই। তথ্য থাকলে বলুন যে যাদবপুরে কবে ক্লাস না করেও পরীক্ষায় বসতে হবে এই আন্দোলন হয়েছে? লাইব্রেরি ব্যবস্থার সংস্কার নিয়ে আন্দোলন হয়েছে, ফি বৃদ্ধি নিয়ে হয়েছে - এবং এই সমস্ত দাবীই ডকুমেন্টেড। ইসির মিনিট ও ইউনিয়নের ডেপুটেশনের ডকুমেন্ট দেখলেই পাওয়া যাবে। ফলে গুজব ছড়িয়ে লাভ নেই।
  • sch | 111.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১৭:৩৩522582
  • যাদবপুরে হয়নি কাখনো - হবেও না - কিন্তু একাধিক কলেজে ইদানিং কালে এই ধরণের "ছাত্র আন্দোলন" হয়েছে - সেখানে দাবী টোকার মৌলিক অধিকার, ক্লাস না করেও পরীক্ষায় বসা,
  • ....... | 151.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১৯:০৮522583
  • @Name: sandipan

    IP Address : 214.28.113.180 (*) Date:07 Apr 2013 -- 04:24 PM

    বাল --- কোন সময়ে ?

    কো ন সময়ে আপনি JU - তে ছিলেন? আপনার Dept এবং Roll no দেবেন, কেমন?
  • .... | 151.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১৯:২৬522584
  • @ Name: sandipan

    IP Address : 214.28.113.180 (*) Date:07 Apr 2013 -- 04:24 PM

    "...... এই সমস্ত দাবীই ডকুমেন্টেড। ইসির মিনিট ও ইউনিয়নের ডেপুটেশনের ডকুমেন্ট দেখলেই পাওয়া যাবে।
    ফলে গুজব ছড়িয়ে লাভ নেই।"

    -------------------- @ Sandipan [ IP Address : 214.28.113.180 (*) ]
    আপনার Dept এবং Roll no pls ..
  • .... | 151.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১৯:৩৫522587
  • ..
    ঋতব্রত ইত্যাদিরা ঠিক করেছেন পিয়ালী মুখার্জীর ঘটনা নিয়ে সারা রাজ্যে এস।এফ। আই আন্দোলনে নামবে।
    স্টুডেন্ট ফেডারেশান অফ ইন্ডিয়া বলতে ছাত্র রাজনীতির কি বোঝায়? -----

    @ Sandipan [ IP Address : 214.28.113.180 (*) ]
    ----- JU তে, আপনার Dept এবং Roll no pls ..
  • siki | 132.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ১৯:৩৫522586
  • বাপরে! এ কী ধরণের চাহিদা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন