এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kader | 122.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৮663985
  • কাদের??
  • lcm | 60.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৯663986
  • পিএম,
    ১৯৮০-১৯৯০, বিএসসি-র পার্ট টুর রেজাল্ট বেরিয়ে এমএসসি তে ভর্তি হতে হতে দু বছর পেরিয়ে যেত।
    যেমন, ১৯৮২-১৯৮৫ ব্যাচের তিন বছর বিএসসি অনার্স পড়ার পর, তাদের রেজাল্ট এত দেরিতে বেরোয় যে তাদের এমএসসি ক্লাস শুরু হয় ১৯৮৭-তে এবং তারা মাস্টার্স ডিগ্রি নিয়ে বেরোয়ে ১৯৮৯-তে, যদিও সার্টিফিকেটে লেখা থাকত ১৯৮৭-র এমএসসি।

    শুধু তাই নয়, যারা বিএ/বিএসসি-র পরে যারা অন্য জায়গায় অ্যাপ্লাই করত তাদের অসুবিধে হত, তাদের একটা প্রভিশন্যাল ডকুমেন্ট জোগাড় করতে হত কিন্তু ট্রান্সক্রিপ্ট পেতে পেতে দেড় বছর। অনেক জায়গায় অ্যাপ্লাই করা যেত না। মহা মুশকিলের দিন ছিল সে সব।

    পরে বোধহয়, ১৯৯৩-১০০৪ থেকে অবস্থার উন্নতি হয়।
  • lcm | 60.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩০663987
  • *১৯৯৩-১৯৯৪ সাল থেকে
  • ranjan roy | 192.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪১663988
  • ওনার সিভি দেখে বোঝা যাচ্ছে যে উনি দক্ষ প্রশাসক ও অ্যাকাডেমিশিয়ান। কিন্তু ওনার টুপিতে পালকগুলো বেশির ভাগই ২০০৭ এবং তার পরে।
    উনি যখন কোলকাতায় প্রো-ভিসি হলেন (১৯৯৯-২০০১), তখন ওঁর ছিল ইংরেজি সাহিত্যে প্রেসি ও লীডস এ পড়াশুনো এবং কোলকাতার পিএইচডি। তাছাড়া প্রেসি ও কোল ইউনিতে ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা।
    তারপরে উনি বঙ্গের প্রথম ওপেন ইউনির ভিসি হলেন টানা ৯ বছর।
    যেদিন উনি ১৯৯৯ তে কোল ইউনির প্রো ভিসি হয়েছিলেন সেদিন ওঁর সিভি কি সুগত মারজিতের থেকে বেশি ছিল? মনে হয় না। সুগতর ইকনমিক্সে পিএইচডি বাইরের ইউনিভার্সিটির আর প্রশাসনিক অভিজ্ঞতা সেন্টার ফর সোশ্যাল সায়েন্সের ডিরেক্টর থাকার।
    কিন্তু সুরভি ব্যানার্জির প্রো-ভিসি হওয়ার সময় অ্যাকাডেমিয়াতে কোন প্রশাসনিক অভিজ্ঞতা বা বিদেশের পিএইচডি ছিল না।
    ( ইংরেজি সাহিত্যে এবং ইকনমিক্সে পিএইচডি ইংল্যান্ডের হলে অবশ্যই কোলকাতার সঙ্গে তুলনায় বেশি ওজন হবে।)

    আমরা কিন্তু ২০১৫তে ওঁর সিভি নিয়ে নয়, ১৯৯৯ এর সিভি নিয়ে আলোচনা করছি।

    ভুল হলে বলবেন।
  • lcm | 60.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৭663989
  • ওসব কিছু না। ভিসি নিয়োগ নিয়ে বিতর্ক হয়ে থাকে, মাঝে মধ্যে, সব জমানায়, সব জায়গাতেই - কমবেশি।
  • lcm | 60.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:১১663990
  • পিএম,
    আমি কিন্তু অনিল নিয়ে কিছু বলি নি, বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বেরোনো নিয়ে যে অসুবিধার সম্মুখীন হত ছাত্রছাত্রীরা সেই সময়্টার কথা।
  • cm | 127.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫০663991
  • প্রোভিসি আর ভিসির সিভির মাত্রা গুলিয়ে ফেলা হচ্ছেনাকি? ওনার সিভির তুলনা করতে হবে বর্তমান প্রোভিসিদের সাথে। বোঝাই যাচ্ছে ওটা ভাল নিয়োগ হয়েছিল। বাম আমলের ছত্রছায়ার বাইরে করেকম্মে খাচ্ছেন যখন তখন উনি এলেমেই চাকরি পেয়েছিলেন। মার্জিতবাবু চামচেগিরি ছেড়ে রাজ্যের বাইরে পেয়ে দেখান তার পরে ওনার বাতেলা নেওয়া যাবে।
  • ranjan roy | 192.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৮663992
  • মার্জিতবাবু দক্ষ ভিসি কি না সে নিয়ে কিছু বলা হচ্ছে না তো! তবে উনি বোধহয় বাম আমলেই বরুণ দে গবেষণা কেন্দ্রের দায়িত্ব পেয়েছিলেন।
    যখন সুরভির সিভি নিয়ে বিশাল লিস্ট দেওয়া হল তখন এটা দেখা হল না যে ওঁর নিযুক্তির সময় ঠিক কী কী অ্যাচিভমেন্ট ছিল। সে কথাই হচ্ছে। ১৯৯৯ আর ২০১৫র সিভি কী এক হবে?

    আচ্ছা, ভিসি আর প্রো ভিসির যোগ্যতা কী হবে তা আপনিই না হয় স্পষ্ট করে দিন, যাতে গুলিয়ে না যায়!
  • ranjan roy | 192.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪০663993
  • সুগত মারজিতের রাজনৈতিক প্রতিবদ্ধতা অবশ্যই চামচাগিরি।
    তবে ইংরেজির অধ্যাপক ও গবেষকের ক্ষমতায় আসীন মুখ্যমন্ত্রীর জীবনী রচনা অব্শ্যই বড় মাপের গবেষণা বা সাহিত্যিক কৃতি!
  • PT | 213.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪২663995
  • কেউ কেউ প্রথম থেকেই উল্টো ব্যাটে খেলে যাচ্ছেন!!
  • ranjan roy | 192.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৩663996
  • সন্তোষ ভট্টাচর্য্য অবশ্যই অযোগ্য ও দিল্লির চামচেগিরি করতেন। তাই তো বাম ছাত্ররা ওকে অপমান করে তাড়াল।
  • ranjan roy | 192.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৮663997
  • আচ্ছা, সুরভির সিভিতে বিভিন্ন পুরষ্কারের লিস্টিতে ( লিস্টিটি ওনারই তৈরি দেখা যাচ্ছে) রবীন্দ্রপুরষ্কার প্রাপ্তি দেখা যাচ্ছে না কেন?

    জনৈক B কি ভুল তথ্য দিলেন? নাকি সুরভি নিজে রবীন্দ্র পুরষ্কারকে সিভিতে দেখানোর দরকার মনে করেন নি?
    B কি বলতে পারবেন কোন গ্রন্থ রচনার জন্যে উনি রবীন্দ্র পুরষ্কার পেয়েছিলেন?
  • .. | 113.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩১663998
  • কাটেনা সময় যখন আর কিছুতে
    দিদির টেলিফোনে মন বসে না
    উডবার্নের গ্রীলটাতে ঠেকায় মাথা
    মনেহয় দিদির মতন কেউ বলে না
    আয় মদনা আয় মদনা আয় ------
    আয়রে আমার উন্নয়ন দেখে যা
    নতুন নতুন ঢপ নে শিখে নে
    কিছুই যখন ভালো লাগবে না তোর
    জেলে বসে পেগ দুই মারবিরে
    আয় মদনা আয় মদনা আয় ------
    C.B.I. যখন গায়ে জ্বালা ধরায়
    নকুল রবি সব দুরে পালায়
    কথাঞ্জলীর বইগুলো ছুঁড়ে ফেলি
    মনেহয় দিদি যদি বলতো আমায়
    আয় মদনা আয় মদনা আয় ------
    আয়রে আমার সাথে আয় এখনি
    ডেলো থেকে ঘুরে আসি শহর ছেড়ে
    মৃনালের মতন তুই ভুল করে
    নবান্ন থেকে নিস না তুই আমায় কেড়ে
    আয় মদনা আয় মদনা আয় ------
    কোর্টে-তে বৃথা ঘুরি
    বেল পাবার আশায়
    সিব্বালও যখন ফেল হয়ে যায়
    মনে হয় জনগণ ঠিক বলে আমায়
    ভাগ মদনা ভাগ মদনা ভাগ -------
    আয়রে আমার কাছে আয় দিদিমনি
    জনগণ গেছে চিনে এবার তোকে
    ক্ষোভের আগুন আজ সবার চোখে
    দেখি এবার পতন তোর কে রোখে
    যায় দিদি যায় দিদি যায় -------
    দিনের পর দিন বন্দি থেকে
    ধৈর্য আমার সব শেষ হয়ে যায়
    CBI তলব করলে পরে
    প্যানিক অ্যাটাক আমার হয়ে যায়
    হায় দিদি হায় দিদি হায় ------
    আয়রে আমার পাশে আয় রানী
    বুকিংটা করে ফেলি আজ এখনি
    সবাই একসাথে চল জেলেই যাই
    বলিস তো মুকুলটাকে ডেকে আনি
    আয় দিদি আয় দিদি আয় ------
  • .. | 113.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩২663999
  • মন্ত্রী = মহারাজ অপরাধ মাফ!জাতীয় পতাকায় দিয়েছেন নাকি অটোগ্রাফ!
    রাজা = তুমি কি আমার বাপ! বেশি প্রশ্ন করলে দেওয়ালে ঝুলবে তোমার ফটোগ্রাফ।
    বিদুষক = স্বচ্ছ মহারাজ স্বচ্ছ। তাহলেই ধুয়ে মুছে সব সাফ।
    রাজা = কতটা সাহস দেখ বুকে! এমন প্রশ্ন করে আমার সম্মুখে!
    বিদুষক = মহারাজ আপনার যা খুশি তাই করুন, পতাকায় সই বা মাথায় বাঁধুন।
    মন্ত্রী = মহারাজ আবার খবরে যে বসুন্ধরা।
    রাজা = কেন? দেশে বন্যা না খরা!
    মন্ত্রী = আজ্ঞে খনি বন্টন পড়েছে ধরা।
    রাজা = হীরার খনি! ব্যাটা চুপিচুপি নিজেই হয়ে যাবে ধনি।
    মন্ত্রী = মহারাজ, হীরা তবে কালো!
    রাজা = বাহঃ বেশ ভালো।
    মন্ত্রী = মহারাজ কেমন ছিল বিদেশ ভ্রমণ?
    রাজা = মনেহয় পেয়ে যাব নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন।
    মন্ত্রী = আপনাকে ঢুকতে দিল আমেরিকা!
    রাজা = আরে ফেসবুকের কর্তা আমার সাথে নাচছে ডিংকা চিকা।
    বিদুষক = বলেন কি মহারাজ! এতদিন করলেন একটা কাজের মতন কাজ।
    রাজা = কোথায় গেল গবেষক! এখনও তার মেটেনি গবেষণার সখ! দেড় বছর হলো এসেছে সে, এতোটা সময় লাগে কিসে! দিনরাত না জানি কি করে, তার ঐ যন্তর মন্তর ঘরে। হাপরে লাড্ডু ফেলে কি যে করে ভষ্ম, সে আজও রহস্য! জিজ্ঞেস করলেই বলে মহারাজ তিস্ঠ, কাজ আর অল্প অবশিষ্ট। আর যায় না তিষ্ঠানো ধৈর্য নাই আর, ডাকো তারে আজ হয়ে যাবে ইসপার উসপার।
    গবেষক = মহারাজ অপেক্ষা করেছেন এতকাল, তাই এবার হীরক রাজ্য হবে ডিজিটাল।
    রাজা = এটা আবার কি? নতুন কোনো মাল!
    গবেষক = মহারাজ এটা মায়ার জাল।
    রাজা = একটু খুলে বল, কিছুই বুঝতে পারছি না বাল!
    গবেষক = এতে কৃষক করতে পারবে হাল। নদীতে থাকবে জল, ভর্তি থাকবে খাল। মাছ বোঝাই থাকবে জেলের জাল। দুর হবে দরিদ্রতা যা ছিল এতকাল। রাজ শত্রু হয়ে যাবে ফাল, ভয়ে পালাবে বিরোধীদের পাল।
    রাজা = ও তাই বটে, এতো বুদ্ধি তোমার ঘটে!
    গবেষক = এ এমন কল, যাতে রাজ কার্য হয়ে যাবে জল।
    রাজা = গবেষক এ যদি হয় তাহলে তুমি ধন্য।
    গবেষক = মহারাজ আমি নগন্য, আচ্ছে দিন তো আপনার জন্য।
  • PT | 213.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৫664000
  • সুগত মারজিৎঃ
    Reader, JU, 1989-1993
    Lecturer, JU, 1985-1989
    সেই ঘোর কলিতে JU-তে চাকরী পাওয়ার জন্য সুগত কতবার আলিমুদ্দিনে কিংবা ঝান্ডা কাঁধে বামেদের মিছিলে গিয়েছেন সেই খবরটা কেউ দিতে পারেন?
    আর শিক্ষাক্ষেত্রে ঘোর বামাচারের কালেও তিনিঃ Recipient of the Panchanan Chakravarty Memorial Award (1999) awarded by the Bengal Economic Association for promoting teaching and research in West Bengal, India.

    কি আশ্চর্য! কি আশ্চর্য! এমন ভুল অলিমুদ্দিন করল কি করে?
  • B | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৭664001
  • অত তথ্য প্রমাণাদি, সাক্ষী সাবুদ দিয়ে কথা বলতে গেলে সারাদিন এই করতে হয়। যে তিনটি ব্যাপার উল্লেখ করেছিলাম, তার একটি নিয়ে দেখছি বিস্ফোরণ ঘটে গেছে। ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকায় এইসব তথ্য দিতে একটু সময় লাগবে।

    কিন্তু মনীষার মিলিয়ে যাওয়া নিয়ে সেই 'মমতা সরকার কেন তদন্ত করছে না" গোছের একই কথা বারবার বলে ঘটনাটাকে লঘু করে দেখানোর চেষ্টা দেখলে হাসি পায় না, কি পায় তা আর লিখলাম না।

    মানস মুখার্জীর স্ত্রীর ঘটনাটার কোন উল্লেখ দেখলাম না। শিক্ষা জগতে যুক্ত অথচ এটা জানেন না, এ তো হতে পারে না। সেই যে প্রথম বছর "None found suitable" আর দ্বিতীয় বছর "One found suitable".... এর বহুল প্রচলিত কাহিনী। এনার পিছনে বর্তমানে বা কিছুদিন আগে রতন খাসনবীশের দৌড়োনোর কথা বললে অবশ্য আনন্দ হতে পারে, কারণ তিনি যে "প্রাক্তন নক্শাল"। তবে নাও হতে পারে, কারণ তিনি এখন সিপিএম-এর প্রায় পুরোই কোলে চড়ে আছেন। শুধু ওই নকশাল তকমাতে যে অলিখিত সম্মান নামক মধু আছে, তা ছেড়ে 'কৌলিন্য'ভ্রষ্ট হতে পারছেন না।

    RRদা, কদিন সময় দিন।
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৩৩664002
  • যাক সুরভি বাদ পড়েছেন তালিকা থেকে..........
    আর এই গোলমালের কালে যখন ক্ষিপ্ত বামেরা তিনো নামক মৌচাকের মধুপানে ব্যস্ত তখন এক উদ্ভ্রান্ত রতন খাসনবিশ "সিপিএম-এর প্রায় পুরোই কোলে চড়ে আছেন"!!
  • sm | 53.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১০664003
  • বাদ পড়ার কি আছে? কি করে সল্লেকে জমি পাওয়া গেল; তার উত্তর টা দিয়ে ফেলুন তো চটপট।পাল্টা প্রশ্ন করবেন না। আর যে সময়ে প্রো ভিসি হয়েছেন; সে সময়ে তার চেয়ে যোগ্য ব্যক্তি ছিল না বলছেন? কি কি মাপকাঠিতে সল্লেকে কতে জমি দেওয়া হত?
  • ranjan roy | 192.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৯664004
  • তাহলে সুগত মারজিতের যোগ্যতা বাম আমলেই স্বীকৃত। পিএইচডিও বিদেশের। শুধু দিদির চমাচাগিরিই যোগ্যতা নয়?
  • ranjan roy | 192.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৪664007
  • আর ভিসি ও প্রো-ভিসির যোগ্যতার মাপকাঠি?
    রবীন্দ্র পুরষ্কার নিয়ে সুরভির সিভিতে উল্লেখ নেই কেন?
  • ranjan roy | 192.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৯664008
  • উঃ, ডাবল ডটের কবিতাগুলো নিদারুণ! জ্বালিয়ে দিল।

    যেমন ভাষা, তেমনি ছন্দ,
    মা-মাটি-মানুষের গন্ধ,
    লোককবিদের গানের সুর,
    জর্দার মত করে ভুর ভুর।
  • B | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৯664009
  • সুরভি ব্যানার্জী! নামটা বলার জন্য ধন্যবাদ।
    কিন্তু লাস্ট পোস্টিং-এ উল্লেখ করি নি বলে বাদ দিয়েছি নাকি? ও ব্যাপারের বিশদ বিবরণ চাই নাকি? 8>))

    টিপিকাল '....' চরিত্রের খোলসের মধ্যে থেকে মগজটাকে বের করে রোদ্দুরে সেঁকে নিয়ে
    ১) মনীষাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট জালির ঘটনা ফাঁস করার জন্য প্রথমে অপসারণ পরে গায়েব করে দেওয়া
    আর
    ২) মানস মুখোপাধ্যায়ের স্ত্রীর গল্‌তা দিয়ে ডক্টরেট হওয়া .....
    এই দুটি ঘটনার অজুহাত চটপট লিখে ফেলুন।

    (মানসের চশমার বিল নিয়ে কিছু লিখতে হবে না। Exempted মানে মকুব করা হ'ল)

    এ লিস্টির পরের পার্ট তারপর দোবো।
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১১:১০664010
  • সুরভি কেন তালিকা থেকে বাদ পড়ছেন?

    "কঃবিঃ র এখনকার প্রো-ভিসির শিক্ষাগত যোগ্যতা একটু জানা যাবে" - এ তো পুরনো খেলা! তিনোর দুর্নীতি দিয়ে সিপিয়েম নিজেদের দুর্নীতি জাস্টিফায় করবে আর সিপিয়েমের দুর্নীতি দিয়ে তিনো নিজেদের দুর্নীতি জাস্টিফাই করবে।

    সুরভি জীবনী লেখেন ১৯৯৭তে, তারপর তাঁকে প্রোভিসি করা হয় ১৯৯৯তে। তারপর তিনি অন্যান্য ইউনির প্রোভিসি হন। তা ওনার এখনকার সিভির ভিত্তিতে ওনার ১৯৯৯র অ্যাপয়েন্টমেন্ট জাস্টিফাই করা হচ্ছে বুঝি? বেড়ে মজা তো!

    জ্যোতি বসুর "হ্যাভ উ সিন হার সিভি" কমেন্ট এখনকার সিভির ভিত্তিতে করা হয়নি, ১৯৯৯ এ করা হয়েছিল। PM এর পিডিয়েফে ২০০৫ এর আগে তো একটাও অ্যাওআর্ড নেই। ইনভাইটেড লেকচারের লিস্টটা দেখুন, সেখানেও সালগুলো খেয়াল করে দেখতে পারেন। তা ১৯৯৯তে এই ছিল "হ্যাভ উ সিন হার সিভি"?

    সুরভি কেন প্রোভিসি করা হয়েছিল সেটা জাস্টিফাই করার জন্য সুগত মারজিতের নাম আনা হচ্ছে নাকি? একজনের অন্যায় আরেকজনের অন্যায় দিয়ে ঢাকার খেলা তো বহুদিনের, এটা না করতে পারলে পলিটিকাল পার্টিগুলো বাঁচবেই বা কি ককরে?

    ১। মুখ্যমন্ত্রীর জীবনী লিখে একজন প্রোভিসি হয়ে গেলেন
    ২। তাঁর স্বামী মুখ্যমন্ত্রীর কোটায় প্রাইম কমার্শিয়াল জমি পেলেন

    দুটোর জাস্টিফাই করার জন্য অন্যান্য দলের কয়েকটা নাম টেনে আনা হলো। ওরা তো চোর, তাই আমরাও চুরি করেছি।
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৫664011
  • ঐ যে বললাম-পব-র শিক্ষা রাজনীতি কিছুর সঙ্গেই যুক্ত নন এমন অন্ততঃ একজনকে চিনি যিনি জ্যোতি বাবুর আমলে কোটায় জমি পেয়েছেন। কাজেই আপনার ঐ ইস্যুটা কাটাকাটি হয়ে গেল।

    আর আলিমুদ্দিনের মেঝে খুঁড়ে মনীষার "মৃতদেহটা" খুঁজে না পাওয়া গেলে কি করে আলোচনা করি? "কলকাতা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট জালির ঘটনা ফাঁস করার জন্য' অপসারণ পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু এই কারণে "গায়েব"? গল্পের গরু শুধু যে গাছে ওঠে তাই নয়, আজকাল তার গোটা তিনেক ল্যাজ আরো দেড়্খানা কান এবং মাছির মত হাজারটা চোখও গজিয়েছে। যিনি নেতাজীর ফাইল বাজারে ছাড়ার ব্যাপারে খুব উৎসাহী, তিনি এইরকম দু-একটা ফাইল আমাদের উপকারের জন্য খুলে দিতে পারেন তো! নাকি তাপসী এবং মানসী কেউই আর ভোটে ঝুলি ভরাবে না বলে ঐসব কেসগুলো নিয়ে আর কোন উৎসাহ নেই?
    এটা ২০১১-র খবরঃ The city police were investigating the case, which had to be closed because of lack of evidence.
    http://www.telegraphindia.com/1110527/jsp/calcutta/story_14034132.jsp

    মানস মুখোপাধ্যায়ের স্ত্রী কোন "গল্‌তা দিয়ে ডক্টরেট" করেছেন সে সম্পর্কে কিছু জানা নেই। এটা নিয়ে সুবিধে করতে পারবেন না, কেননা আবাপ এটা নিয়ে সেরকম মশালাদার গপ্প বাজারে চাড়েনি।

    আর চশমার ব্যাপারটা যতদূর জানি, পয়সা পেমেন্ট করা হয়নি।

    তবে দুর্নীতির তুলনামূলক আলোচনা করলে একটা time-scale ধরা প্রয়োজন। ৩৪ vs ৪ এর প্রেক্ষিতে আলোচনা করতে হবে।
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৩664012
  • অ, কয়েকজন নিজের যোগ্যতায় জমি পেয়েছেন সেই দেখিয়ে আরো কয়েকজন যে মুখ্যমন্ত্রীর নেপোটিজমের জন্য চাকরি পেয়েছেন সেটা "কাটাকুটি" হয়ে গেল?

    কাটাকুটি মানে কি? আমি কয়েকজন যোগ্য লোককে জমি দিয়েছি। সেজন্য আমি যে অন্য কয়েকটা কেসে গলতাও করেছি সেই অপরাধ মাফ?
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৮664013
  • পিটি দা, Exception proves the rule বলে একটি কথা টি জানো তো?

    জানা না থাকলে জেনে নাও।

    ও ই জন্যে মাঝে মাঝে আপনি তেড়ে ফুঁড়ে উঠেন এই জন্যে অমুক বাম আমলে চাকুরী পেয়েছেন। কিন্তু বাম নন ঃ তব্বে?

    তোমার এই আকুলতা যে "অনিলায়ন" তথ্য এবং তত্ত্বা কে আরো মজবুত করেন - সেইটা বুইতে পারো না? ঃ))))

    অবশ্য তোমাকে বলা বৃথা। বছরের পর বছর একই চেষ্টা চলছে। কিন্তু তোমার রাহুল দ্রাবিড় সম ডিফেন্স ভেদ করা যাচ্ছে না ঃ((

    তবু কেন যেন মনে কোন এক সুন্দর সকালে তুমি "সব"বুঝে ফেলবেন। আর কে না জানে " আশায় বাঁচে চাষা" ঃ))
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১২:০০664014
  • তুমি কলকাতায় কবে আসছো জানিও। একটা মুখোমুখি মত বিনিময় করতে চাই। ফোনে আর গুরু র পাতায় আর পোষাচ্ছে না। ঃ)))
  • cm | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৭664015
  • জীবনী লিখে প্রোভিসি হয়েছেন কে বলল? চামচে বাজি নাকরে মার্জিতবাবু আগে কিছু করে দেখান। বলা ভাল ম্যাট্রিকে ফেলের স্বীকৃতি আমার আছে তানিয়ে ভিসি হওয়া যায়? বড় শখ, শেষে চামচেবাজি করতে বলবেননা।

    ক্লাবে খয়রাতিতে কত নয়ছয় হলো? বালির কেসটা কি?
  • ঊমেশ | 118.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৭664016
  • ঝগড়া বেশ জমে উঠেছে।

    তবে শিক্ষিত আর অরাজনৈতিক লোকজনও (মানে যারা সরাসরি রাজনীতি তে যুক্ত নয়) যেভাবে একজন অন্যজনের অন্যায় দিয়ে নিজের অন্যায় ঢাকছে, তাতেই বুঝছি কি দু-অবস্থা আমাদের।
    যুক্তি গুলো বড়ো-ই করুণ লাগছে।

    অন্যায় টা যে অন্যায়, সেটা বলার লোক বড্ডো কমে আসছে।
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৯664018
  • এই হলো পলিটিক্স। সুরভির ভুল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন করলে মার্জিতের নাম টানা হবে, আর মার্জিতের ভুল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন করলে সুরভির নাম টানা হবে। সল্ট লেকে মুখ্যমন্ত্রীর জমি কোটার নেপোটিজম নিয়ে প্রশ্ন করলে ক্লাবে খয়রাতি তোলা হবে, আর ক্লাবে খয়রাতি নিয়ে প্রশ্ন করলে সল্ট লেকে মুখ্যমন্ত্রীর জমি কোটার নেপোটিজম তোলা হবে। সুন্দর ব্যবস্থা। অবশ্য এই গোল গোল খেলা সেন্টারেও চলছে, কং আর বিজেপি একে অপরকে দেখিয়ে দিব্যি করে খাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন