এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩২664019
  • "অন্যায় টা যে অন্যায়, সেটা বলার লোক বড্ডো কমে আসছে" - ঠিক। সিপিয়েমও অন্যায় করেছে, তিনোরাও অন্যায় করছে, সে সাধারন লোক ঠিকই বোঝে। সিপিয়েমও চুরি করেছে, তিনোরাও চুরি করছে, সেও সাধারন লোক ঠিকই বোঝে। তাও সিপিয়েম সাপোর্টাররা তিনো আর তিনো সাপোর্টাররা সিপিয়েম দেখিয়ে নিজের নিজের চুরিটা ঠিক চালিয়ে যাবে।
  • PM | 132.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৬664020
  • অ, তাহলে সুরভীকে জ্যোতি বোস প্র ভিসি করার পরে সে হঠাৎ অসাধারন হয়ে উঠলো। তাহলে তো জ্যোতিবাবুর ট্যালেন্ট আইডেন্টিফাই করার ক্ষমতা অসাধারন।
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০১664021
  • পিএম, জ্যোতি বসু গো; তোমার বুড়ো কত্তা। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ। কত বছর যেন এক টানা গদি তে ছিলেন। ভাবা যায়? আর কী কী করেছিলেন। যাই হোক..

    সে যখন সুরভী কে প্রোভিসি করেছে তখন এই সব "বালখিল্য" কথাবার্তা কেন বাপু?

    হ্যাভ সাম ফেথ ওন দ্যাট "গ্রেট" লিডার!!
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৪664022
  • /তোমার নয় তোমাদের..
  • cm | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৫664023
  • দুর, ক্লাবে টাকা নয়ছয়ের উত্তর কোথায়। এই তো কদিন আগে একজন ধাপ্পা দিচ্ছিলেন সেসব নাকি অডিট হবে, তা পরে পরেই কাগজে বের হল বহু ক্লাবের অস্তিত্বই নেই। দুটো জিনিস গুলিয়ে ফেললে চলবে কেন, একদল এসেছেই কোন এজেন্ডা ছাড়া। চুরির এজেন্ডা ঘোষণা করা যায় না। আর একদল গেছে তাদের এজেন্ডার দরুণ। এদের সমান করা যায় নাকি?
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৮664024
  • একদল যে চুরি করতেই এসেছে সেটা কেউ অস্বীকার করছে নাকি? এই দল ভরপুর চুরি করছে। তেমনি আগের দলও ভরপুর চুরি করেছিল, যার জন্য সাধারন লোক তাদের লাথ মেরে হাটিয়ে দিয়েছে। আবার এই দলকেও দেবে। এজেন্ডা তো সব দলেরই সমান দেখা যাচ্ছে। আমার লোককে কতোটা পাইয়ে দেওয়া যায়।

    'তাহলে সুরভীকে জ্যোতি বোস প্র ভিসি করার পরে সে হঠাৎ অসাধারন হয়ে উঠলো' আবার সেই সার্কুলার রিজনিং। মুখ্যমন্ত্রীর জীবনী লেখার পর একজনকে প্রোভিসি করা হলো আর তার স্বামীকে মুখ্যমন্ত্রীর কোটায় প্রাইম কমার্শিয়াল জমি দেওয়া হলো। এই পয়েন্টটা থেকে সরে গিয়ে ভবিষ্যতে কে কি করলেন সেই দিয়ে আগের নেপোটিজমটা জাস্টিফাই করা।
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২৪664025
  • "অবশ্য তোমাকে বলা বৃথা। বছরের পর বছর একই চেষ্টা চলছে।"
    সকালে আয়নায় মুখ দেখেছ?
    আমি তো একের পর এক নাম দিয়ে চলেছি যারা আলিমুদ্দিনগামী না হয়েও শিক্ষাক্ষেত্রে চাকরী পেয়েছে। তোমরা সন্তোষ ভটাচার্যের ঘটনার কুমিরের ছানা দেখাতে দেখাতে ক্লান্ত ও হতাশ বোধ করছ না?

    আরেকটা নাম দিচ্ছিঃ
    PROFESSOR RAMARANJAN MUKHERJI01.01.1973-09.02.1984। ভিসি ছিলেন বর্ধমান ইউনির। এঁর রাজনৈতিক পরিচয় নিয়ে আবাপ কি বলেছে জান কিছু?
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২৮664026
  • .. একদম ঠিক কথা বলেছে। তিনো রা যা করছে তাকে কেউ অস্বীকার করচী না।

    কিন্তু পিটি,পিএম,সিএম, কোয়ার্ক ( এবং আরো কিছু কিছু) এদের এই " কই আমরা তো কিচ্ছু করি নি। একেবারে ধোয়া তুলসী পাতা। পশ্চিমবঙ্গ কে ৩৪ বছর শিল্প,শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে একেবারে "প্রথম" সারিরে এনে দিয়েছিলাম( যদি না প্রথম হয়) শুধু শুধু "দুষ্টু" লোক গুলো নিজেদের "ভালো " না বুঝে আমাদের বিদায় জানালো।"

    এই গুলো শুনলে জাস্ট কুলকুলিয়ে হাসি পায়। আর এনাদের "মগজ ধোলাই " এর লেভেল দেখে তেনাদের পায়ে "প্রনাম" জানতে ইচ্ছা করে।
  • PM | 132.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৩664027
  • রন্জনদাকে-

    ৯০ সালের আগে উনি প্রেসি থেকে প্রথম শ্রেনীতে প্রথম হন, মাস্টার্সে কঃবিঃ থেকে প্রথম শ্রেনীতে প্রথম হন, লিড্স থেকে MA Kঅরেন A+ গ্রেড নিয়ে। তারপর কঃবোঃ থেকে PhD। হেড ডিপ হিসেবে বহুকাল কঃবি ঃ তে সফল ভাবে প্রাশাসনিক কাজ করেছেন। বেশ কিছু বই লিকেছিলেন নিজের সাবজেক্টে। তাকে প্রভিসি করা হয়েছিলো।

    যোগ্য লোককেই যে করা হয়েছিলো তা তিনি ভবিষ্যতে তাঁর কেরিয়ারে প্রমান করেছেন। এখনো করে চলেছেন।

    এবার আপনি বলুন একজন অযোগ্য লোককে বিভিন্ন রাজ্য সরকার/কেঃ সঃ পুরস্কার/পোস্ট দেবার জন্য লইন দিয়ে আছে কেনো। উনি অনেক রাজ্যের আর কেঃসঃ পোস্ত এখন হোল্ড করছেন। পঃবঃ রাজ্য ছড়াও অজস্র পুরস্কার পেয়েছেন কেঃসঃ আর অন্য রাঃসঃ থেকে ( হ্যা প্রো ভিসি হবার পরেই)---কেনো?

    1 সারা দেশ ওনার জন্যই এতো নেপোটিস্ম করছে কেনো?

    আরো দুটো প্রশ্ন-

    2 পঃবঃ এর বর্তমানের কজন প্র ভিসির নাম জানেন?

    3 সুরভির প্রভিসি হবার আগের যোগ্যতার সাথে বর্তমান তিনজন প্রভিসির যোগ্যতার তুলনা চাই

    এই তিনটে উত্তর ছাড়া মনে হবে যে শুধু জ্যোতিবাবুর জীবনী লেখার অপরাধে আপনি সুরভী দেবীকে পেনলাইস করতে চাইছেন মনে উইচ হান্টিং করছেন আর কি ঃ)
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৪664030
  • "মুখ্যমন্ত্রীর জীবনী লেখার পর একজনকে প্রোভিসি করা হলো আর তার স্বামীকে মুখ্যমন্ত্রীর কোটায় প্রাইম কমার্শিয়াল জমি দেওয়া হলো"
    যেহেতু সেই আমলে অনেকেই শিক্ষাক্ষেত্রে অনেক উচ্চাসন পেয়েছে মুখ্যমন্ত্রীর জীবনী না লিখেও এবং অনেকেই আলিমুদ্দিনগামী না হয়েও কোটায় জমি পেয়েছে তাই উপরোক্ত বক্তব্যের মাধ্যমে কিস্যু প্রমাণিত হয় না।


    নাঃ "আমরা"-ও দাবী করিনি যে বামেরা পব-তে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছিল। কিন্তু মিথ্যে রটনার ও গুজবের বহরটা এতটাই যে সেই মিথ্যের আর গুজবের দুর্ভেদ্য পাহাড় ফুঁড়ে বামেদের দোষের স্তরে পৌঁছনো যাচ্ছে না।
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৪664029
  • তোমার ক্লান্ত লাগে না পিটি দা। দিনের পর দিন যা সত্যি নয় বলে ভালো করে জানিও। তাকে নানরকম অ-যুক্তি কুযুক্তি দিয়ে সাপোর্ট করো।

    এখানে খোলা পাতায় প্রফেসার দের নাম দেবো?

    তোমাদের আমলে প্রাইমারী স্কুলে নিযুক্ত শিক্ষক দের নাম দেবো?

    তোমাদের সময় বিভিন্ন ইউনি তে নিযুক্ত ভি সি দের নাম দেবো?

    ১। দেওয়া যাবে না।

    ২। এখানে সেই সময় যারা নিযুক্ত হয়েছে ( স্কুল সর্ভিস কমিশনের আগে অবধি) সবাই। ইয়েস বোল্ড অ্যান্ড লাউড সবাই তোমাদের দলের। যদি এক্জন দুজন পাও তার হবে উজ্জল ব্যতিক্রম।

    ৩। এই টা দেওয়া যাবে। আমি সাল ধরে দিচ্ছি দেখা যাক।

    ১) তাদের রঙ
    ২) তাদের যোগ্যতা
    ৩) তাদের থেকে বেশী যোগ্য কেউ ছিল নকি?
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৯664031
  • ১। Suranjan Das
    1 May, 2008 - 14 July 2015

    প্রথমে এনাকে নিয়ে আলোচনা

    ১) এনার রঙ
    ২) এনার যোগ্যতা
    ৩) সেই সময় এনার থেকে বেশী যোগ্য কেউ ছিল কিনা?

    পিটি দা, পিএম, রঞ্জন দা লেখো..
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৩664032
  • তোমরা স্বর্গ্য রাজ্য করেছিলে। এই সব বিরোধী দের রটনা।ওসব কাটাও।

    প্রফেসর সুরঞ্জন দাস। ওনাকে নিয়ে তোমার বক্তব্য শুনি।
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫২664034
  • "যেহেতু সেই আমলে অনেকেই শিক্ষাক্ষেত্রে অনেক উচ্চাসন পেয়েছে মুখ্যমন্ত্রীর জীবনী না লিখেও এবং অনেকেই আলিমুদ্দিনগামী না হয়েও কোটায় জমি পেয়েছে তাই উপরোক্ত বক্তব্যের মাধ্যমে কিস্যু প্রমাণিত হয় না।"

    এটা কি লেভেলের কুযুক্তি হলো রে ভাই? মানে স্রেফ তর্কের জন্যই তর্ক?

    অনেকে শিক্ষাক্ষেত্রে অনেক উচ্চাসন পেয়েছে মুখ্যমন্ত্রীর জীবনী না লিখেও, তাতে কি? একজন যে জীবনী লিখে উচ্চাসন পেয়েছে সে তো দেখাই যাচ্ছে!

    অনেকেই আলিমুদ্দিনগামী না হয়েও কোটায় জমি পেয়েছে তাতে কি? একজন যে জীবনীকারের কাছের লোক হওয়ার সুবাদে জমি পেয়েছে সে তো দেখাই যাচ্ছে! কয়েকজন নিজেদের যোগ্যতায় কিছু পেয়েছে, সেটা দেখিয়ে অন্য কয়েকজন অযোগ্য ব্যাক্তি নেপোটিজমের জন্য কিছু পেয়েছে সেটা ঢেকে দেওয়া যায় নাকি?
  • cm | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫২664033
  • ত্রিফলা, দেয়াল রঙ, আরো দেবো?
    বিভীষণগুলোর কি খবর? ওদের এবার অ্যাক্টিভ হওয়ার কথা, দেখা যাক কজন মাঠে নামে? ধান্ধাপ্রসন্নতো একদম হাওয়া।
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৩664035
  • এনাদের ও লাইনে আছেন। আলোচিত হবার জন্যে।

    ২। Asis Kumar Banerjee
    31 Dec., 1999-30 April, 2008

    ৩। Rathindra Narayan Basu
    31 Dec.,1991 - 30 Dec.,1999

    ৪।Bhaskarananda Ray Chaudhuri
    31 Dec., 1987 - 30 Dec.,1991

    ৫।Santosh Bhattacharyya
    31 Dec.,1983 - 30 Dec., 1987

    ৬।Ramendra Kumar Podder
    20 June,1979 - 30 Dec.,1983

    ৭।Sushil Kumar Mukherjee
    22 November, 1976 - Dec., 1978

    কলিকাতা বিশ্ববিদ্যালয় শেষ হলে নাহয় অন্য ইউনি ধরা যাবে..
  • .. | 208.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৫664036
  • শুধু ত্রিফলা, দেয়াল রঙ কেন? ভাইপো? কামদুনি? পার্ক স্ট্রিট? তা ওই দলের কুকর্মের কথা উঠলেই কি এই দলের কুকর্ম দেখিয়ে চাপা দেওয়া যায়?

    ক দলঃ আমাদের চোর বলছেন? খ দলের দুর্নীতিগুলো দেখছেন না?
    খ দলঃ আমাদের চোর বলছেন? ক দলের দুর্নীতিগুলো দেখছেন না?

    ডিম আগে না মুর্গি আগে? মুর্গি আগে না ডিম?
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৬664037
  • দেওয়ার আগে যে প্রশ্ন গুলো আমি করছি সে গুলো জবার দাও সিএম। ঃ))
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৭664038
  • "প্রফেসর সুরঞ্জন দাস..."
    তিনি তো দেখছি এই আমলেও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ভিসির পদের জন্য। তাহলে আলিমুদ্দিনে গতায়াত থাকলেও তিনি যোগ্যতর ব্যক্তি ছিলেন বাম আমলেও?

    "একজন যে জীবনী লিখে উচ্চাসন পেয়েছে ......"
    সেটা কিভাবে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে?

    "একজন যে জীবনীকারের কাছের লোক হওয়ার সুবাদে জমি পেয়েছে ...."
    সেটা কিভাবে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে?
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৮664040

  • অনেক দিন আগে তালিকা দিয়ে বলেছিলাম যে একমাত্র রমেন পোদ্দারের আলিমুদ্দিনের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া আমার আর কারো সম্পর্কে কিছু জানা নেই।
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০১664041
  • ও সব নয়। তুমি না প্রফেসার মানুষ। টু দ্য পয়েন্ট উত্তর দাও। যেই রকম উত্তর ছাত্র রা লিখলে ফুল মার্কস পাবে।

    তিন টে পয়েন্ট আছে। সেই তিনটে পয়েন্টে উত্তর দাও।
    "নো কাটিং অ্যারাউন্ড দ্য বুশ!!"

    ১) এনার রঙ
    ২) এনার যোগ্যতা
    ৩) সেই সময় এনার থেকে বেশী যোগ্য কেউ ছিল কিনা?

    ইন বিটুইন লাইনস তুমি অনেক খেলেছো। নাও কাম টু দ্য পয়েন্টস!!
  • PM | 132.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০২664042
  • রাজ্যের বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, ভিসি জমি পেয়েছে। তো?

    যদি দেখা যায় অন্য কোনো প্রভিসি/ভিসি জমি পাননি, শুধু সুরভি-ই পেয়েছেন তাহলে ভেবে দেখা যেতে পরে, অভিযোগ। আমার ধারনা অন্য অনেক ভিসি-ই পেয়েছেন। হাওয়ায় কিছু ভাসিয়ে দিলেই হলো????

    আমি জানি আমার এক অত্মীয় কঃপুঃ -র অতিরিক্ত কমিশনার ছিলেন। তিনি জমি পেয়েছেন নিউটাউনে। পেয়েছেন মানে বিনা পয়সায় নয়। সকলে যা পয়সা দেয় সেই পয়সায়-ই। ব্যতিক্রম হলো আমাদের মতো ওনাকে লটারীতে পেতে হয় নি--এইটুকুই। তাতে কি দুর্নীতি হলো?
  • cm | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৪664043
  • কুকীর্তি কুকীর্তি না করে উদাহরণ দেখি। আর কামদুনি এ হিসেবের বাইরে থাক। আমি অর্থনৈতিক কুকীর্তি বাদে অন্যগুলো নিয়ে কথা বলতে চাইনা। পরিষ্কার কোয়ান্টিটেটিভ আলোচনা সম্ভব সেগুলো নিয়ে শুনি।

    অবশ্য সকলে সংখ্যার মানে বোঝেনা।
  • cm | 127.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৬664044
  • প্রোভিসি বলে জমি পেয়েছেন কি করে বোঝা গেল? অনেকেই পেয়েছেন উনিও পেয়েছেন। এতে অসুবিধে কি বুঝছিনা।
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৭664045
  • ১। ওকে তাহলে একজন ভিসি দেখা গেল আলিমুদ্দিনের সাথে যোগাযোগের কারণে ভিসি হয়েছিলেন

    ২। সন্তোষ বাবু র কথ আগেই পিটি দা মেনে নিয়েছেন

    রইলো বাকি ৫?

    এবার আলিমুদ্দিনের সাথে এনা দের যোগাযোগ নিয়ে ( প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ) নিয়ে কেউ আলোকপাত করবেন নাকি?

    পুরোনো লোক দরকার। কল্লোল দা, ডিডি, মিনি দি, রঞ্জন দা বা অন্য যে কেউ?
  • | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৯664046
  • পিএম, তুমি ও যেমন "কোন শালা" বলে বাম আমলে দুর্নীতি হয়েছে?

    ওদের কথায় কি কান দিতে আছে? তোমার নিজেরা তো জানো "সত্য" টা কী? তবে এত চাপ নাও কেন? ঃ))))
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৩664047
  • সুশীল মুখার্জীকে টেনে নামানোর আগে এটা পড়ে নেবেনঃ

    Sushil Kumar Mukherjee obtained his DSc (1945) from University of Calcutta specializing in physical chemistry, soil science and agricultural chemistry. Mukherjee served as the Vice-Chancellor, University of Kalyani (1960-70); Acharya PC Ray Professor of Agricultural Chemistry and Soil Science, Calcutta University (1965-68); Director, Bose Institute, Kolkata (1976); and Vice-Chancellor, University of Calcutta (1976-78).

    Academic and Research Achievements: Mukherjee’s research has spanned varied fields: ion-exhange equilibria of clay mineral-electrolyte systems; colloid chemistry of clay minerals; membrane electrodes and ionic activity measurements; macromolecular properties of natural humus and its characterization by means of viscometric measurements; synthetic humic and fulvic acids and their comparison with natural products; and clay-organic matter interaction in soil. His work on clay membrane electrodes and resin membrane electrodes has been widely appreciated.

    Other Contributions: UNESCO Consultant, University teaching in Chemistry and Agriculture (1957-60); Member, Cabinet Committee on Science and Technology (Government of India) (1968), National Commission on Agriculture (1970-75); Vice-Chairman, Commission of Compilation of History of Sciences in India, Member, Eastern India Wasteland Development Board, Steering Committee on Bio-fertilizers of DBT; Member, Advisory Board on Environment, Government of West Bengal; Chairman, West Bengal Phytochemical and Pharmaceutical Development Corporation and Member, INSA Council (1988-90). He co-authored two books: Text Book on Soil Science and Laboratory Methods in Chromosome Studies; served as member of editorial boards of: Journal of the Indian Chemical Society (1950-57), Journal of the Indian Society of Soil Science, Indian Journal of History of Science (1986-92), and Everyman’s Science.

    Awards and Honours: Mukherjee received the JB Chatterjee Memorial Medal, School of Tropical Medicine, Calcutta (1980); JC Ghosh Medal, Indian Chemical Society (1987); Golden Jubilee Award, Indian Society of Soil Science (1984); Silver Jubilee Commemoration Medal, INSA (1988); Platinum Jubilee Lecture, Indian Science Congress (1990); Dr BC Ray Birth Centenary Oration Award (1992); Tagore Memorial Lecture, IIT, Kharagpur (1993); Tamhane Memorial Lecture, Indian Society of Soil Science; Baradananda Chatterjee Memorial Lecture, Bengal Engineering College; RP Mitra Memorial Lecture, University of Delhi. He as conferred DSc (hc) of University of Kalyani and Burdwan. He is a Fellow, Indian Chemical Society (Secretary, 1950-57); Member, Indian Society of Soil Science (sometime Secretary) and Agricultural Society of India; Honorary Member, Indian Photobiology Society (President, 1977-80); President, Indian Association for the Cultivation of Science; Vice-President, Asiatic Society; President, West Bengal Academy of Science and Technology; Honorary Member, International Society of Soil Science (1990) (first Indian to have received this recognition).
  • PM | 132.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৭664048
  • আমি জানি না। তবে এটুকু জানি পদধিকার বলে অনেকে উচ্চ সরকারী কর্মী জমি ( দাম দিয়ে) লটারী ছাড়া পেয়েছেন। আর এটা সরকারী পলিসি অনুযায়ী-ই হয়েছিলো। দুর্নীতির জন্য হয় নি। এখন আমার জানা নেই যে ভিসি বা প্রভিসি পদাধীকার বলে জমি পাবার যোগ্য ছিলেন কিনা। যতক্ষন না সেটাঅ জানা যাচ্ছে বা জানা যাচ্ছে অন্য কোনো ভিসি বা প্রো ভিসি পাননি শুধু সুরভি-ই পেয়েছেন --ততক্ষন পর্যন্ত্য এই অভিযোগ অর্থহীন
  • PT | 213.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৯664049
  • "ওকে তাহলে একজন ভিসি দেখা গেল আলিমুদ্দিনের সাথে যোগাযোগের কারণে ভিসি হয়েছিলেন"
    উঁহু সেকথা বলিনি। আলিমুদ্দিনের সংগে যোগাযোগ থাকলেই তিনি ভিসি হওয়ার যোগ্য থাকেন না এই ভাবনাটাই ফল্টি।!! একই সঙ্গে শুধু ঐ কারণেই তিনি ভিসি হতে পারেন এমনতাও নয়।
    এটা আসলে চায়ের ঠেকের চাইতেও নীচুস্তরের যুক্তি।
  • PM | 132.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২২664051
  • ব্রতীন এখনো উত্তর এলো না যে এখনকার ক জন প্রো ভিসির সুরভী র থেকে বেশী যোগ্যতা আছে।

    না হলে ধরে নেবো য্যোতি বাবুর জীবনী লেখার পাপেই ওনার এই হেনস্থা ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন